Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অগোচরা – মোহাম্মদ নাজিম উদ্দিন

    মোহাম্মদ নাজিম উদ্দিন এক পাতা গল্প123 Mins Read0
    ⤶ ⤷

    অধ্যায় ১০ – নিকেশ

    কয়েকদিন পর খোঁজখবর নিয়ে গেসু আবার এলো আমার ঘরে।

    “আমি সজলের পিছে টিকটিকি লাগায়া রাখছি…কই যায়, কই থাকে সব জানা যাইবো।”

    বুঝতে পারলাম খুব দ্রুতই কাজে নামতে হবে আমাকে।

    “সজল মরার আগে আমাগো একটু সাবধানে থাকা লাগবো…তোমারে জায়গা চেঞ্জ করতে হইবো। কেরাণীগঞ্জে আমার এক দোস্তের ওইখানে থাকো কয়টা দিন।”

    পরদিন ভোরে গেসু আমাকে নিয়ে চলে গেল নদীর ওপারে। কেরাণীগঞ্জের অনেক ভেতরে, তার এক বন্ধুর বাড়ি হলো আমার সাময়িক ঠিকানা।

    দুদিন পর গেসু কেরাণীগঞ্জে এসে জানালো, সজল কোথায় লুকিয়ে আছে সেটা জানতে পেরেছে সে।

    “রাইতের বেলা কামটা আরামসে করন যাইবো,” সিগারেট ধরিয়ে বলেছিল। “আইজকা রাইতেই করা লাগবো…ওইহানে বেশিদিন থাকবো না…দেরি করলে আর পামু না ওরে।”

    এভাবে লুকিয়ে থেকে আমি হাঁপিয়ে উঠেছি। এসব থেকে মুক্তি চাই।

    “হের পর বৌদিরে দেখুম। হেরেও জিন্দা রাখন যাইবো না। হেয় একটা বেঈমান!”

    দীর্ঘশ্বাস ফেলেছিলাম আমি। খুব ইচ্ছে করছিল জিজ্ঞেস করতে, ওই কাজটাও কি আমাকেই করতে হবে! কিন্তু মুখে সেটা বলিনি

    “তুমি রেডি থাইকো…রাইতে আইতাছি,” বলেই চলে গেল গেসু।

    কথামতোই সে ফিরে এলো রাত ন’টার দিকে। তার লাল চোখদুটো দেখে বুঝতে পারলাম, গাঁজা মদ খেয়ে এসেছে, সঙ্গে করে নিয়ে এসেছে ভুনা মাংস আর পরোটা। আমি, গেসু আর তার সেই বন্ধু একসঙ্গে বসে খেলাম, তারপর রাইফেলের ব্যাগটা নিয়ে রওনা দিলাম জিঞ্জিরার দিকে।

    রাত প্রায় এগারোটার দিকে নদীর তীরঘেঁষা একটি চারতলা ভবনের ছাদে উঠলাম আমরা। পুরো ভবনটাই গার্মেন্টস ফ্যাক্টরির কাজে ব্যবহার করা হয়। গেসু কীভাবে কী ম্যানেজ করেছে জানি না, ভবনের দারোয়ান চাবি দিয়ে দরজা খুলে ছাদে ওঠার ব্যবস্থা করে দিয়েছিল আমাদেরকে।

    নদীর উপরে থাকা বেশ কিছু লঞ্চের মধ্য থেকে এমভি জামান নামের একটি লঞ্চ দেখিয়ে দিলো গেসু, ওটার এক কেবিনেই আছে সজল। ক্যাবিনের সামনের অংশটা রেলিং দিয়ে ঘেরা। বাতি জ্বলছে সেখানে, কিন্তু জনমানুষের কোনো চিহ্ন নেই।

    গেসু জানালো, মোকাররম নামে সজলের এক ঘনিষ্ঠ বন্ধু আছে, এই লঞ্চটা তার বাপের। ইঞ্জিন মেরামতের জন্য নদীতে নোঙর করে রাখা হয়েছে। সজলের এমন আত্মগোপন একটিই বার্তা দিলো আমাদেরকে : বড়সর আঘাত হানতে যাচ্ছে সে, আর সেটা অবশ্যই আমাদের উপরে!

    টেলিস্কোপে চোখ রাখলাম আমি। এমভি জামানের উপর তলার কেবিনগুলো স্পষ্ট হলো আমার কাছে। ভিআইপি কেবিনটার দিকে ফোকাস করলাম। কেবিনের বাইরে বাতি জ্বলছে কিন্তু দরজা বন্ধ। বোঝার উপায় নেই, ভেতরে লোকজন আছে কি না।

    সজল যে এখানে আছে সেটা গেসু কিভাবে জানতে পারলো?

    আমার কথা শুনে মুচকি হাসলো নাটকা, সিগারেটে লম্বা টান দিলেও জবাব দিলো না।

    রাত প্রায় বারোটার দিকে এমভি জামানের কাছে একটা নৌকা এসে ভিড়লো। নৌকার যাত্রি মাঝবয়সি এক লোক। নৌকাটা লঞ্চের গায়ে ভিড়লেও মাঝবয়সি লোকটা চুপচাপ বসে রইলো। লঞ্চের ভেতরে থাকা এক ছেলে তার সঙ্গে কিছু কথা বলে চলে গেল উপর তলায়। একটু পর ভিআইপি কেবিনের দরজা খুলে গেল, সেখান থেকে বের হয়ে এলো বোরকা পরা এক মেয়ে। কিছুক্ষণ পর সেই মেয়ে নৌকায় উঠে বসতেই ওটা চলে গেল আবার।

    “…মাইয়াটারে আমি চিনি,” সিগারেটে লম্বা টান দিয়ে বলল নাটকা গেসু। একটু আগে করা আমার প্রশ্নের জবাব দিলো যেন।

    নৌকাটা চলে যাবার কিছুক্ষণ পরই কেবিনের দরজা খুলে বেরিয়ে এলো সজল। একটা ট্রাউজার আর গায়ে শাল জড়িয়ে কেবিনের রেলিংয়ে ঝুঁকে সিগারেট ধরালো।

    “মারো!” চাপাকণ্ঠে তাড়া দিলো গেসু। উত্তেজনায় ছটফট করছে সে।

    আমার হাত ট্রিগারে চলে গেল। ক্রসহেয়ারে বিদ্ধ করলাম টার্গেটের বুকের বাঁ-পাশটা। গভীর করে নিশ্বাস নিয়ে আস্তে করে ছাড়লাম… নিশ্বাস ছাড়ার সময়টাতেই চেপে দিলাম ট্রিগার।

    সাইলেন্সার লাগানোর ফলে কেবল থুপ্ করে একটা ভোঁতা শব্দ হলো। সজলের দেহটা লুটিয়ে পড়লো রেলিংয়ের ওপাশে।

    “সাব্বাশ!” গেসু আমার পিঠে আলতো করে চাপড় মেরে বলল। তার চোখেমুখে পৈশাচিক আনন্দ।

    নিথর হবার আগে খুব বেশি নড়াচড়া করলো না সজল। লঞ্চের ভেতরে শোরগোল তৈরি হলো কিন্তু সেটা দেখার ফুরসৎ নেই আমাদের। এক্ষুণি সটকে পড়তে হবে এই ভবন থেকে। রাইফেলটা ব্যাগে ভরে কোনো রকম সন্দেহের উদ্রেক না করেই আমরা ঐ ভবন থেকে বের হয়ে এলাম। আগে থেকেই গেসুর বন্ধু একটা অটো ঠিক করে রেখেছিল, সেটাতে উঠে বসতেই হাঁপ ছেড়ে বাঁচলাম আমি

    সেই রাতে আমার ঘুম এলো না। এমন না যে, মানুষ হত্যা করে অপরাধ বোধ থেকে ঘুম আসেনি। সত্যি বলতে, গেসু আর তার বন্ধুকে বিশ্বাস করতে পারছিলাম না আমি।

    তারা দুই বন্ধু প্রচুর মদ খেয়ে চুর হয়ে যাবার পর আলগোছে সেখান থেকে সটকে পড়ি আমি, চলে আসি পুরান ঢাকায়, তবে নিজের ঘরে নয়, মুন্নার সেই চিলেকোঠায়।

    পরদিন সকালে সজল হত্যার খবর চাউর হয়ে গেল পুরান ঢাকায়। লোকজন বলাবলি করতে লাগলো, নিজদলের কোনো বেঈমানের হাতে নিহত হয়েছে সে। অলিগলির অকর্মা চাপাবাজেরা জবরজঙ কাহিনিও বানিয়ে ফেলল এই সুযোগে। সাদামাটা গল্পে তাদের আগ্রহ থাকে না কখনও। তাদের কথা শুনে মনে হলো, চোখের সামনেই সজলকে মরতে দেখেছে!

    জগতটার নাম যেখানে আন্ডারওয়ার্ল্ড সেখানে সাধারণ মানুষ কী করে আসল সত্য জানবে? কতই না ভুলভাল জানে তারা!

    অপরাধ জগতের জটিল হিসেব, জটিল অঙ্ক। এখানে সব কিছুই সম্ভব। যে সজল আমাকে এ পথে নিয়ে এসেছে, আজ সে-ই আমার শিকার হয়েছে!

    তবে বুঝতে পারলাম, এখনও আমি মুক্ত নই। নতুন করে হিসেব কষতে লাগলাম। তিনজনের একটি চক্র-এর মধ্যমণি হলো মনিকা বৌদি! সজল কিংবা গেসু-তারা দুজনেই কি বৌদির প্রেমিক? না কি ক্রীড়নক?

    সিদ্ধান্তে আসতে পারিনি।

    গেসু আর বৌদির মাথায় কী আছে তা-ও জানি না। আমাকে নিয়ে তাদের পরিকল্পনাটা কী, সেটাও পরিস্কার নয়। ঘটনা যাই হোক না কেন, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমার মুক্তির জন্য, বেঁচে থাকার জন্য যেটার খুব বেশি দরকার ছিল।

    অধ্যায় ১১ – লাল টিপ

    বিকেলের শেষের দিকে, শীতকাল বলে আলো কমতে কমতে সন্ধ্যার আমেজ সৃষ্টি করেছে। হালকা কুয়াশাও পড়েছে এ সময়। গতকাল ভারি শৈত্য বয়ে গেছিল শহরের উপর দিয়ে, সেদিনও তার রেশ রয়ে গেছিল কিছুটা।

    ফাঁকা গোরস্তানে কেউ নেই, কিন্তু আমি জানি একটু পর একজন আসবে সেখানে। গতকাল লোকমারফত গেসুকে জানিয়েছিলাম, আমার খুব টাকার দরকার, কবরস্তানে আসবো বিকেলের দিকে।

    নাটকা গেসুর পরনে লুঙ্গি আর সোয়েটার, মাথায় মাঙ্কি ক্যাপ, হাতে একটা সিগারেটের প্যাকেট আর লাইটার। কবরস্তানের এককোণে একটা ভাঙা কাঠের টুলের উপর বসে সিগারেট ধরিয়ে আমার অপেক্ষায় বসে থাকলো সে।

    গভীর করে দম নিয়ে নিলাম আমি, নিশ্বাস ছাড়লাম ধীর গতিতে…তারপর থুপ্ করে একটা শব্দ হলো কেবল।

    কাঠের টুল থেকে পড়ে গেল গেসু। মুহূর্তে তার সোয়েটার ভেসে গেল রক্তে। গুলিটা লেগেছে গলার নিচে, যদিও আমি চেয়েছিলাম বুকের বাঁ-দিকে লাগাতে। সামান্য হেরফের হয়ে গেছে। কিন্তু তাতে কোনো সমস্যা নেই, বড়জোর দুই মিনিট বেঁচে থাকতে পারবে সে।

    কবরস্তানের মাটিতে পড়ে থাকলেও জীবনের শেষটুকু শক্তি ব্যয় করে চারপাশের উঁচু ভবনগুলোর দিকে আমাকে খুঁজে বেড়ালো গেসু। দুহাতে শক্ত করে নিজের গলা চেপে ধরে আছে কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না-ফিকি দিয়ে রক্ত বের হচ্ছে আঙুল গলে। ঘোঁৎ ঘোঁৎ শব্দ করছে সম্ভবত, অতো দূর থেকে সেটা আমার পক্ষে শোনা সম্ভব নয়।

    রাইফেল নিয়ে জানালার সামনে হাঁটু গেঁড়ে বসেছিলাম এতক্ষণ, এবার উঠে দাঁড়ালাম, সরিয়ে দিলাম জানালার পদাটা। গেসুর বিভ্রান্ত দৃষ্টি আমাকে খুঁজে পেলো কবরস্তানের পাশেই আলিমুদ্দীনের পাঁচতলা বাড়ির চারতলার একটি জানালায়।

    আমার দিকে কয়েক মুহূর্ত অবিশ্বাসে তাকিয়ে থেকে গেসু তার চেপে রাখা গলা থেকে একটা হাত আলগা করলো, সেই হাতের রক্তমাখা তর্জনি নিজের মাথায় ঠেকিয়ে আকুতি জানালো আমার কাছে। তার ইঙ্গিতটা বুঝতে একটুও সমস্যা হয়নি। তীব্র যন্ত্রণা পাচ্ছিল সে।

    আবারো হাঁটু মুড়ে বসে পড়লাম আমি। রাইফেলের টেলিস্কোপে রাখলাম ডান চোখ। ক্রসহেয়ারটা তাক্ করলাম গেসুর কপালে। দুচোখের ঠিক মাঝখানে।

    থুপ!

    মুহূর্তে গেসুর কপালে একটা লাল রঙের টিপ তৈরি হয়ে গেল। টিপটা গলে লাল তরল গড়িয়ে পড়লো তার কপাল বেয়ে। বড়জোর দুয়েক সেকেন্ড, তারপরই নিথর হয়ে গেল সে।

    এভাবে গেসুকে মুক্তি দিয়েছিলাম, তার চেয়েও বড় কথা, নিজের মুক্তিটাকে নিশ্চিত করেছিলাম আমি। কিন্তু সত্যিই কি মুক্তি পেয়েছিলাম?

    অধ্যায় ১২ – ওহ্ মনিকা!

    পরম নিশ্চিন্তে আমার নগ্ন বুকে মাথা রেখে ঘুমাচ্ছে মনিকা।

    ওর মুখের দিকে তাকালেই খুব মায়া হয় আমার। এখনও হচ্ছে। খুব বেশিই হচ্ছে। তার জীবনের গল্পটা আমাকে বলেছে। কীভাবে অসহায় এক পরিবারের সুন্দরি কিশোরী মেয়ে বিধুদার মতো ভয়ঙ্কর লোকের দৃষ্টিতে পড়ে গেল, নিরীহ বাবা- মা বাধ্য হলো মেয়েকে তার সঙ্গে বিয়ে দিতে-তারপর সেই কিশোরী মেয়েটি চেষ্টা করলো সব কিছু মানিয়ে নিতে, কিন্তু বিধুদাকে ততদিনে চেনা হয়ে গেছে তার-ভয়ঙ্কর ঠাণ্ডা মাথার এক খুনি-সন্ত্রাসের যুবরাজ। নামে রাজনীতি, আসলে সে ছিল চাঁদাবাজ, দখলদার এবং কন্ট্রাক্ট কিলার। সামান্যতম সন্দেহ হলে নিজ দলের বহুদিনের পুরনো, বিশ্বস্ত লোকজনকেও হত্যা করতো অবলীলায়। টাকা আর ক্ষমতার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদেরকেও রেহাই দিতো। বাইরে থেকে দেখলে সদাহাস্যময় একজন মানুষ অথচ ঘরের ভেতরে হিংস্র এক পশু- রীতিমতো একজন সাইকোপ্যাথ।

    একদিক থেকে মনিকা আর আমার মধ্যে মিল আছে, সে- ও আমার মতো মুক্তি চেয়েছিল। কলকাতায় গিয়েও যে সেই মুক্তি মিলবে না, জানতো। তাই অনেক আগেই বাবা-মা, ভাইবোনকে সেখানে পাঠিয়ে দেয়। ধীরে ধীরে একটা লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে। এজন্যে সজলের সঙ্গে সম্পর্ক করতেও পিছপা হয়নি। কিন্তু সজল আমাকে দিয়ে চেষ্টা করেও বিধুদাকে মারতে ব্যর্থ হয়, উল্টো নিজেই বিপদে পড়ে যায়, দাদার হাত থেকে বাঁচতে চলে যায় কলকাতায়।

    বিধুদা যখন আমাকে দিয়ে সজলকে হত্যা করতে গেল তখন সেই খবরটা মনিকাই জানিয়ে দিয়েছিল। অথচ বিধুদার সন্দেহ গিয়ে পড়েছিল তার এক ক্যাডার খলিলের উপরে। বেঘোরে মারা যায় ছেলেটা। দেরিতে হলেও বিধুদা সন্দেহ করেছিল বিভীষণ তার নিজ ঘরেই আছে। কিন্তু মনিকাকে অমানুষিক নির্যাতন করার পরও ও সব কিছু অস্বীকার করেছিল। এক পর্যায়ে দাদার পিস্তলটা হাতে নিয়ে বলেছিল, এটা দিয়ে তাকে যেন মেরে ফেলে। ওর এমন আচরণে বিধুদা ভড়কে যায়। ভাবতে শুরু করে, স্ত্রীকে সন্দেহ করে ভুলই করলো বোধহয়। এরপরই তার সমস্ত সন্দেহের তীর গিয়ে পড়ে আমার উপরে। কিন্তু আমাকে ডেকে নিয়ে বৈঠকি খুন করার আগেই নিহত হয়ে যায়।

    মনিকা মার খাবার পরই সিদ্ধান্ত নিয়েছিল, খুব বেশিদিন বিধুকে অন্ধকারে রাখতে পারবে না। সজলের সঙ্গে দেখা করে ও পরামর্শ দেয়, গেসুকে ম্যানেজ না করলে বিধুকে মারা সহজ হবে না। বেশ মোটা অঙ্কের টাকা দিয়ে গেসুকে ম্যানেজ করে ফেলেছিল সজল। কখন কোথায় আঘাত হানতে হবে, সব বলে দিয়েছিল বিধুদার এই বিশ্বস্ত সহচরই।

    মনিকা স্বীকার না করলেও, আমার কেন জানি মনে হয়েছিল, নিজের মুক্তির জন্য গেসুর সাথেও ও সম্পর্ক তৈরি করেছিল। শুধুমাত্র টাকা পেয়ে দাদার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি নাটকা!

    তাঁতীবাজারে এক বন্ধুর বাড়ি থেকে বের হতেই বিধুদা যখন দেখতে পেলো কিছু ছেলেপেলে এগিয়ে আসছে তার দিকে, তখনই পিস্তল বের করে গুলি করতে চেয়েছিল কিন্তু তার পিস্তলে একটাও গুলি ছিল না! নিহত হবার সময় দাদার সঙ্গেই ছিল গেসু, সে কিছুই করেনি। গুলিবিদ্ধ হবার পর অবিশ্বাসে তার দিকে তাকিয়েছিল দাদা ঠিক যেভাবে হাজার বছর আগে সিজার তাকিয়েছিল ব্রুটাসের দিকে!

    দাদা মারা যাবার পর মনিকা কলকাতায় চলে যায় বাবার অসুখের কথা বলে। তারপরই নতুন একটি পরিকল্পা করে ও পুরোপুরি মুক্তি পাবার জন্যে। সজলকে জানায়, গেসুকে মারতে হবে, সে সব জানে, তাকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না। দাদার রেখে যাওয়া বিপুল পরিমাণের টাকা-পয়সার ভাগ চাইছে এখন।

    এদিকে গেসুও বুঝে যায়, সজল বেঁচে থাকলে তার পক্ষে টিকে থাকা কঠিন হবে। মৃত্যুর পরোয়ানা নিয়ে ঘুরে বেড়াতে হবে। তাই আমাকে দিয়ে সজলকে শেষ করে দেয় সে।

    সজলকে হত্যা করার পরই আমি সব বুঝে যাই, মনিকার সঙ্গে যোগাযোগ করি। ও জানতো, সবার অগোচরে আমি একজন খুনি। ওকে জানাই, আমি এসব থেকে মুক্তি চাই। এর জন্যে যা করার করতে রাজি আছি। এ কথা শোনার পর রহস্যময় হাসি দিয়েছিল। বলেছিল, ও আমার মতোই মুক্তি চায়।

    এরপরই আমাকে ওর গল্পটা বলেছিল। সব শোনার পর ওর প্রতি খুব মায়া জন্মে যায় আমার। মনিকার কথাতেই গেসুকে হত্যা করি আমি। এই একজনই ছিল আমাদের দুজনের মুক্তির পথে একমাত্র বাধা।

    গেসুকে মারার পরই মনিকা আমাকে নিয়ে কলকাতায় চলে আসে, তবে তার বদ্দার বাসায় না, বিধান নগরে নিজের ফ্ল্যাটে ওঠে। যদিও সপ্তাহের বেশিরভাগ সময় বদ্দার কাছেই থাকে ও, মাঝেমধ্যে দেখা করে যায় আমার সঙ্গে। কখনও কখনও রাতে থাকে।

    একমাস ধরে আমি তার এই ফ্ল্যাটেই আছি। এখানে থাকার সময়ই দ্রুত আমরা ঘনিষ্ঠ হয়ে যাই। গভীর ভালোবাসা দিয়ে মনিকা আমার জীবনটা ভরিয়ে দেয়। এরকম ভালোবাসা আমি কখনও স্বপ্নেও ভাবিনি। ওর ভালোবাসা নিয়ে আমার মনে কোনো সন্দেহই ছিল না।

    ক-দিন আগে পর্যন্ত!

    ঘটনাচক্রে আমি জেনে গেছি, পাশের ঘরে সযত্নে লুকিয়ে রাখা আছে বিধুদার যক্ষের ধন!

    এটা জানার পর থেকে ভীষণ দোটানায় পড়ে গেছি। মনিকার ভালোবাসা, আমার প্রতি ওর উদগ্র আকর্ষণ, ওর প্রতি আমার মায়া আর নিজের মুক্তি—সব মিলিয়ে চৌরঙ্গির মোড়ে দাঁড়িয়ে থাকা একজন মানুষ মনে হয় নিজেকে-কোন দিকে যাবো, কোন পথটা বেছে নেবো, বুঝতে পারিনি।

    পর পর দুই রাত অত্যুঙ্গ সঙ্গমের পর মনিকা যখন অচেতন হয়ে পড়ে ছিল, চেষ্টা করেছিলাম আমি, কিন্তু পারিনি। ওর মায়াভরা মুখ আমাকে ব্যর্থ করে দিয়েছে দুবারই।

    তবে আমি চাই মুক্তি। সবার অগোচরে আমি যে একজন খুনিতে পরিণত হয়েছি, সেটা কেবল একজন মানুষই জানে এখন। ও না থাকলে আমি আবার আগের মতো একজন হয়ে

    যাবো পাড়া-মহল্লার পড়াশোনা করা ভদ্রগোছের এক ছেলে। বিপুল ধনরাশির কারণে বাকি জীবন নিয়েও ভাবতে হবে না আর। অভাবে পড়ে আবারো তলিয়ে যাবো না অন্ধকার জগতে।

    মনিকার দিকে তাকালাম। সুতীব্র ভালোবাসার পর কী নিশ্চিন্তেই না আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে! যেন আমি-ই তার একমাত্র আশ্রয়।

    ও আমার বুকের সাথে লেপ্টে আছে। ওর হৃদস্পন্দনটাও টের পাচ্ছি নিজের বুকে। আর সেটা একতালে শান্তভাবে স্পন্দিত হচ্ছে।

    গভীর করে নিশ্বাস নিয়ে নিলাম আমি। তার ঘাড়ের উপর আলতো করে চেপে বসলো আমার হাত।

    ⤶ ⤷
    1 2 3 4 5
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকন্ট্রোল (বেগ-বাস্টার্ড ৭) – মোহাম্মদ নাজিম উদ্দিন
    Next Article দরিয়া-ই-নুর – মোহাম্মদ নাজিম উদ্দিন

    Related Articles

    মোহাম্মদ নাজিম উদ্দিন

    দ্য দা ভিঞ্চি কোড – ড্যান ব্রাউন

    November 15, 2025
    মোহাম্মদ নাজিম উদ্দিন

    অরিজিন – ড্যান ব্রাউন

    November 15, 2025
    মোহাম্মদ নাজিম উদ্দিন

    রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি – মোহাম্মদ নাজিম উদ্দিন

    November 15, 2025
    মোহাম্মদ নাজিম উদ্দিন

    নেমেসিস (বেগ-বাস্টার্ড – ১) – মোহাম্মদ নাজিম উদ্দিন

    November 15, 2025
    মোহাম্মদ নাজিম উদ্দিন

    কন্ট্রাক্ট (বেগ-বাস্টার্ড ২) – মোহাম্মদ নাজিম উদ্দিন

    November 15, 2025
    মোহাম্মদ নাজিম উদ্দিন

    নেক্সাস (বেগ-বাস্টার্ড ৩) – মোহাম্মদ নাজিম উদ্দিন

    November 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }