Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অগ্নিনিরয় – কৌশিক মজুমদার

    কৌশিক মজুমদার এক পাতা গল্প336 Mins Read0
    ⤶ ⤷

    সপ্তম পর্ব- নীল লাল রুপালি নীরব

    রাসবিহারী মোড় থেকে দেশপ্রাণ শাসমল পার্কের দিকে সামান্য বেঁকতেই সাদা বিরাট বাড়িটা চোখে পড়ল অপর্ণার। আগে বহুবার গেছে, কিন্তু খেয়াল করেনি। সামনের বোর্ডে একটা ‘ফরগেটমি নট’ ফুলের ছবি আঁকা। পাশে লেখা ‘ব্লু ফ্লাওয়ার’। নিচে ‘হেলথকামস হোম’। এই ফুল অপর্ণার চেনা। ম্যাসনিক চিহ্ন। বাবা ছোটোবেলায় তাকে এই ফুলের একটা ব্রোচ কিনে দিয়েছিলেন। সে কোথাও গেলে পরে যেত।

    গাড়ির চালককে নির্ঘাত সব নির্দেশ দেওয়া আছে। গাড়ি মেন এনটান্সের সামনে দাঁড়িয়ে থাকা রোগীদের কয়েকজনকে পেরিয়ে সোজা গিয়ে বাঁদিকে বেঁকে গেল। সামনে একজন গার্ড পোস্টেড। দেওয়ালে নির্দেশ “ হসপিটাল পার্সোনেলস অনলি”। গাড়ি বিনা বাধায় ঢুকে গেল। ভিতরে প্রচুর গাছগাছালি দিয়ে সাজানো। লম্বা লন। বাইরের গাড়িঘোড়ার আওয়াজ অনেকটাই স্তিমিত। অপর্ণা গাড়ি থেকে নেমে দাঁড়াতেই, উবেরওয়ালা আর এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়ি ঘুরিয়ে চলে গেল। অপর্ণা গাড়িটার চলে যাওয়া দেখল। ঘড়ির কাঁটার মতো সময় মেনে ঠিক তখনই বিল্ডিংয়ের ভিতর থেকে নার্সের পোশাক পরা এক মাঝবয়সি মহিলা এগিয়ে এলেন হাসিমুখে। সঙ্গে আরও দুটি অল্পবয়সি মেয়ে। নার্স মহিলাটি একটু হেসে দুহাত বাড়িয়ে বললেন, “আসুন, আসুন। ভিতরে চলুন।”

    অপর্ণা দাঁড়িয়ে রইল। ভদ্রমহিলা এবার অপর্ণার হাত ধরে একটু জোর করেই যেন বললেন, “দাঁড়িয়ে কেন? চলুন ভিতরে।”

    “না। যাব না। আগে বলুন এসব কী? আমাকে এখানে ডেকে আনা হল কেন?”

    নার্সটি আবার শান্ত গলায় বলল, “সেসব আপনাকে স্যার বলবেন। আপনার শরীর ভালো না। এতটা জার্নি করে এসেছেন। চলুন প্লিজ।”

    “বলছি তো যাব না।” এবার ঝাঁঝিয়ে উঠল অপর্ণা। “কে বলুন তো আপনারা? কেনই বা আপনাদের কথা শুনছি আমি? না গেলে কী করতে পারবেন? ভিতরে কে বসে আছে? কে আপনাদের স্যার? সেই মাস্টার?” এতক্ষণের পুষে রাখা রাগ ফেটে বেরিয়ে আসে। নার্স রাগ করে না। মৃদু হাসে শুধু। “সব জানতে পারবেন ম্যাডাম। কিন্তু আগে ভিতরে তো চলুন। আমাদের স্যার এই নার্সিংহোমের মালিক অশোক মল্লিক। আপনার বাবা ফার্গাস অ্যাভেরি স্যারকে আমি চিনতাম ম্যাডাম। স্যারের বন্ধু ছিলেন। অনেকবার এসেছেন এখানে। আপনি ভয় পাবেন না। প্লিজ চলুন।

    বাবার নাম শুনে একটু চমকে গেল অপর্ণা। তারপর ভাবল, কিছু না ভেবেই যখন এতটা এসেছে, এখন আর ভিতরে না ঢোকার কোনও মানেই নেই। বরং গেলে কাজ হতে পারে। তার চারদিকে যে রহস্যটা ধীরে ধীরে আঁট হচ্ছে, সেটার যদি সন্ধান পাওয়া যায়। মাথা নিচু করে খানিক দাঁড়িয়ে তারপর বলল, “চলুন তবে।” পাশের দুটো মেয়ে এসে তার দুই হাত ধরল। যেন সে ভয়ানক অসুস্থ, এমন করেই নিয়ে গেল একটা ঘরে। সেই ঘরে একটা আলট্রাসোনোগ্রাফি মেসিন। পাশে সবুজ চাদরে ঢাকা লোহার মেডিক্যাল বেড। অ্যাপ্রন পরে এক কমবয়সি ডাক্তার বসে আছে। তাকে ঘরে ঢুকতে দেখেই ডাক্তার উঠে দাঁড়াল, “নমস্কার ম্যাডাম। আমি ডাক্তার অনীকেন্দু চৌধুরী। গাইনোকোলজিস্ট। স্যার আমায় বললেন আপনার চেক আপ করতে।”

    “কেন? আমি তো ভালোই আছি।”

    “অবশ্যই আছেন ম্যাম। আর থাকবেন সেটাই তো কাম্য। জাস্ট রুটিন টেস্ট। কাইগুলি একটু কো-অপারেট করুন। এসব মিটে গেলেই স্যার আপনার সঙ্গে দেখা করবেন।”

    “কিন্তু দরকারটা তো আমি বুঝতে পারছি না।”

    “ম্যাডাম, আপনি ডাক্তার অপরেশ বসুকে দেখাতেন তো?”

    “হ্যাঁ। কেন?”

    “তিনি এখন কোথায়?”

    “দিল্লিতে। কোন একটা কনফারেন্সে গেছেন। সামনের উইকে চলে আসবেন।”

    “সরি ম্যাডাম। দিল্লিতে যাননি। উনি ফেরার। আজকেই আনন্দবাজারে খবর হয়েছে। দেখেননি বোধহয়”, বলে একটা ভাঁজ করা খবরের কাগজ অপর্ণার হাতে তুলে দিল। একটা খবরের চারদিকে গোল দাগ দেওয়া। যেন তাকে দেখানোর জন্যেই। খবরটা খুঁটিয়ে পড়ল অপর্ণা। যা লেখা, তা যদি সত্যি হয়, তবে ভয়ানক ব্যাপার। অপরেশ বসু ভুয়ো ডাক্তার। তার ক্লিনিকটাও নাকি শিশু পাচারের আখড়া। গতকাল পুলিশ সেখানে রেইড করে। অপরেশ আগেই খবর পেয়ে ফেরার। পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

    “দেখলেন তো ম্যাম, কোন লোকের হাতে বাচ্চার দায়িত্ব দিয়েছিলেন আপনি। স্যার তাই বলেছেন এখানে আপনাকে এনে চেক আপ করাতে।”

    “আপনাদের স্যারের এত মাথাব্যথা কেন আমাকে নিয়ে?”

    “সেটা তো জানি না ম্যাম। সেটা স্যারের সঙ্গে দেখা হলে আপনি নিজেই জেনে নেবেন। এখন কাইন্ডলি যা বলছি শুনুন। সময় চলে যাচ্ছে।”

    অপর্ণা আর বাধা দিল না। ধীর পায়ে উঠে গিয়ে শুল সেই লোহার খাটে। তারপর প্রায় ঘন্টা দু-এক নানারকম পরীক্ষা করল ওরা। রক্তপরীক্ষা, ইউএসজি, আরও নানারকম। সব শেষ হবার পর নার্সমহিলাটি একটা ট্রে ভরে নানারকম ফল আর শুকনো খাবার নিয়ে এলেন। অপর্ণা বিনা বাক্যব্যয়ে খেয়ে নিল। খেতে খেতেই দেখল নার্সের মোবাইলে ফোন এসেছে। নার্স “হ্যাঁ, হ্যাঁ স্যার। হয়ে খাচ্ছেন। খাওয়া হলেই নিয়ে যাচ্ছি”, বলে অপর্ণার দিকে চেয়ে হাসিমুখে গেছে। বলল, “চলুন তবে। স্যার ডাকছেন।”

    এই মুহূর্তের জন্যেই এত অপেক্ষা। অপর্ণার আপত্তি সত্ত্বেও তাকে হুইলচেয়ারে বসিয়ে একটা লিফটে চাপিয়ে চারতলায় নিয়ে যাওয়া হল। করিডরের দুপাশে ক্যানভাসে আঁকা সব ছবি। এর মধ্যে একটা অরিজিনাল এম এফ হুসেন আর বিকাশ ভট্টাচার্য চিনতে পারল অপর্ণা। ছোটবেলায় বাবার সঙ্গে গ্যালারি ‘৮৮ আর সিমায় প্রায়ই যেত। তখন বাবাই তাকে ছবি চিনিয়েছিলেন। কিন্তু কলকাতা শহরে এক নার্সিংহোমের মালিক একইসঙ্গে একটা হুসেন আর একটা বিকাশ ভট্টাচার্য রাখার ক্ষমতা রাখেন, এটা তার চিন্তার বাইরে। করিডরের বাঁদিকে একটা ঘরের সামনে এসে থামল হুইলচেয়ার।

    “এবার উঠে দাঁড়ান ম্যাম।”

    অপর্ণা দেখল অশোক মল্লিকের চেম্বারের সামনে চলে এসেছে। কিন্তু দরজা খুলতেই যে দৃশ্যটা দেখতে পেল, সেটার জন্য সে বিন্দুমাত্র তৈরি ছিল না। বিরাট চেম্বার। সামনের দেওয়ালে একটা ক্যানভাসে আঁকা ছবিতে খড়ের টুপি মাথায় দেওয়া এক নীল জামা প্যান্ট পরা শিল্পী তাঁর ইজেল, ক্যানভাস, তুলি নিয়ে চলেছেন রাস্তা দিয়ে। পিছনে দুটো গাছ। ধানের জমি। দূরে কিছু বাড়িঘর। শুধু এই ছবিটাই অপর্ণাকে চমকে দেবার জন্য যথেষ্ট। কিন্তু তার চেয়েও বড়ো চমক, চেম্বারের একপাশে পাশাপাশি বসে রয়েছেন নিশীথ দত্ত, সুপর্ণা আর ঊর্ণা। ওরা আগেই এসেছে। উর্ণার মুখ দুই হাতে ঢাকা। অপর্ণা ঢুকতেই উর্ণা মাথা তুলে তাকাল। কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে। অপর্ণা এক ঝলক ওদিকে তাকিয়েই সোজা তাকাল সেই লোকটার দিকে, যার সঙ্গে মোলাকাতের জন্য এখানে আসা।

    অশোক মল্লিক প্রায় নিশীথ দত্তের সমবয়সি। কিন্তু মাথাজোড়া টাকের জন্য বয়স বেশি মনে হয়। গোল মুখ, চোখে হাই পাওয়ারের চশমা, মুখ হাসি হাসি। তিনিও অপর্ণাকে দেখে উঠে দাঁড়ালেন।

    “এসো অপর্ণা। তোমার জন্যেই আমরা অপেক্ষা করছিলাম। না না ওদিকে না, আমার সামনের এই চেয়ারটায় বসো।”

    বাধ্য মেয়ের মতো অপর্ণা বসে পড়ল। ভদ্রলোকের টেবিল ভরা কাগজপত্র। কালো ইউএসজি প্লেট। ভদ্রলোক সেগুলোই দেখছিলেন এতক্ষণ। তাদেরই একটা অপর্ণার দিকে বাড়িয়ে বললেন, “অভিনন্দন। তোমার বেবি খুব ভালো আছে। আমরা বেশ টেনশনে পড়ে গেছিলাম।”

    “কেন?”

    “কেন মানে? অনীকেন্দু কিছু বলেনি তোমায়?”

    “বলেছে। কিন্তু সেটা তো আমার টেনশনের কারণ হতে পারে। আপনি কেন টেনশন করছেন? আপনি কে? আপনাকে তো আমি চিনি না। কোনও দিন দেখেছি বলেও মনে পড়ে না। নামও আজ প্রথম শুনলাম।”

    অপর্ণার মা কিছু একটা বলতে যাচ্ছিলেন। হাত উঠিয়ে তাঁকে থামিয়ে ডাক্তার মল্লিক বললেন, “সেটাই স্বাভাবিক। চিনলে বরং অবাক হতাম। কিন্তু ফার্গাস আমার বন্ধু ছিল।”

    “বন্ধু! কেমন বন্ধু আপনি? বাবার যখন অ্যাটাক হল, তখন কোথায় ছিলেন? একদিনও তো দেখিনি আপনাকে?” অপর্ণা দেখল না চাইতেই হুড়হুড় করে শব্দ বেরোচ্ছে তার মুখ থেকে। চাইলেও থামাতে পারছে না। “নাকি আপনি লর্ড ভোলডেমর্টের মতো? হু ক্যাননট বি নেমড! ডার্ক লর্ড! ম্যাসনিক মাস্টার!”

    “চুপ করো। মাস্টারের নাম এর মধ্যে এনো না। উনি আমাদের সবার উপরে। অনেক উপরে। ওঁকে আমাদের লেভেলে নামিয়ো না প্লিজ।”

    “কেন? উনি কে? ভগবান? ভগবান মোবাইলে কথা বলেন বুঝি? উত্তর দিচ্ছেন না কেন? আপনারা মাস্টারের ক্রীতদাস হতে পারেন। আমি না। আমার কী দায় পড়েছে আপনাদের মাস্টারের কথা মেনে চলব?”

    “কিন্তু তুমি তো চললে। তাই না?” শান্ত গলায় বললেন ডাক্তার মল্লিক।

    “এখানেই মাস্টার আলাদা। অবিশ্বাসীদেরও নিজের কথা মানাতে পারেন।”

    “সরি টু সে, আমি আপনাদের সো-কলড মাস্টারের কথায় এখানে আসিনি। এসেছি নিজের ইচ্ছায়। এসেছি নিজের কানে শুনতে। জানতে।”

    “কী জানতে?”

    “সত্যিটা। অবশ্য যদি বলেন। আদারওয়াইজ…”

    “আদারওয়াইজ? কী করবে?”

    “আপনার নামে পুলিশে খবর দেব। পুলিশ বাকিটা বুঝে নেবে।”

    “কী অভিযোগে?” মল্লিক যেন বেশ মজা পেয়েছেন।

    “আপনার পিছনের এই ছবিটা। যদি এটা অরিজিনাল হয়, যেটা হওয়া কোয়াইট পসিবল, কারণ এখান থেকে ছবির ফাটাফুটিগুলো দেখতে পাচ্ছি, তবে এটা The ArtIst on the Road to Tarascon। নাৎসি অ্যামলে ম্যাগডেবার্গ মিউজিয়াম থেকে হারিয়ে যাওয়া ভ্যান গঘ। সারা বিশ্ব পাগলের মতো এটাকে খুঁজছে। আর আপনি একে নিজের চেম্বারে বন্দি করে রেখেছেন?”

    “তোমাকে এর কথা কে বলল?”

    “আপনি হয়তো ভুলে গেছেন, আমার বাবা, আপনার বন্ধু, ফার্গাস অ্যাভেরি শখের আর্ট কনৌসার ছিলেন। এই ছবির কথা বাবার মুখে কতবার শুনেছি!”

    “ফার্গাস জানত। আমার এই চেম্বারে সবাই আসে না। কিন্তু আজ অবধি যারা এসেছে, প্রথমবারেই এই ছবি চিনেছে দুইজন। ফার্গাস আর তুমি। ইন ফ্যাক্ট এই ছবির জন্যেই…” চুপ করে গেলেন ডাক্তার অশোক মল্লিক।

    “বলুন। কী বলছিলেন, শেষ করুন।”

    “তুমি বলছিলে তুমি সত্যিটা শুনতে চাও। শোনাতে পারি। কিন্তু তুমি সেটা সহ্য করতে পারবে তো? বিশেষ করে এইরকম শারীরিক অবস্থায়?”

    “পারব। বরং না বললেই আমার অনেক বেশি ক্ষতি হচ্ছে।”

    অশোক মল্লিক এবার অপর্ণার ঘাড়ের উপর দিয়ে তার মায়ের দিকে তাকিয়ে বললেন, “কিচ্ছু করার নেই সুপর্ণা। এই দিনটা আসার ছিলই।”

    নিশীথ দত্ত “আমি একটু ঘুরে আসছি” বলে উঠে গেলেন। উর্ণা একবার মুখ উঠিয়ে আবার দুই হাতে মুখ গুঁজে দিল। গলাটা একটু খাঁকরে অশোক মল্লিক জিজ্ঞাসা করলেন, “তুমি নীবারের নাম শুনেছ নিশ্চয়ই।”

    “হ্যাঁ। আপনাদের এনজিও। এককালে ম্যাসনিক ব্রাদারদের অংশ ছিল। পরে ভেঙে বেরিয়ে এসে আলাদা সংগঠন করে।”

    “হুমম। সবাই সেটাই জানে। আজ থেকে একশো বছরের কিছু আগে সাতজন মানুষ মিলে এই সংগঠনটা শুরু করেন। এঁরা সবাই এককালে ম্যাসনিক ব্রাদারহুডের সদস্য ছিলেন। রানি ভিক্টোরিয়ার ডায়মন্ড জুবিলিতে ম্যাসনিক লজে খুনের ঘটনা ঘটে। এরপরেই এঁরা লজের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। কিন্তু বিশেষ প্রয়োজনে এক ছোট্ট পরিবারের মতো সাতজনের সমিতি খোলেন। ব্রাদারহুডে সাত পবিত্র সংখ্যা। সেটাও এঁদের মাথায় কাজ করেছিল ম্যাসনিক হয়তো।”

    “এঁরা কারা?”

    “এঁদের একজন ছিলেন সাহেব। চিফ ম্যাজিস্ট্রেট চার্লস টমসন, যিনি রিটায়ারের পর ভারত ছেড়ে কিছুদিন ইংল্যান্ডে চলে গেলেও মন টেকেনি। ফিরে এসেছিলেন। এ দেশেই মারা যান। বাকি ছয়জনের সবাই নেটিভ। হাটখোলার দত্তবাড়ির ডাক্তার গোপালচন্দ্র দত্ত, চন্দননগরের এক নামী বড়োলোক সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়, জাদুকর গণপতি চক্রবর্তী, গোয়েন্দা তারিণীচরণরায়, আর এক অ্যাংলো ইন্ডিয়ান, নাম ম্যানুয়েল ডিব্যাসি।”

    শেষ পদবিটা শুনে অপর্ণার চমকে ওঠা মল্লিকের নজর এড়াল না। খানিক থেমে বললেন, “এর বাইরেও একজন লন্ডনবাসী ছিলেন। নাম সাইগারসন মোহেলস। ইনি সম্ভবত ভারত আর ইংল্যান্ডের মধ্যে যোগসূত্র।”

    “কীসের যোগসূত্র?”

    “বলব। তার আগে আরও একটা কথা জানিয়ে রাখি। টমসনের এক দেশীয় স্ত্রী ছিল। রক্ষিতা বলা চলে। নাম মঙ্গলা। মঙ্গলার গর্ভে টমসনের এক মেয়ে হয়। সেই মেয়ে পরে বিয়ে করে এক নেটিভ খ্রিস্টানকে। নাম জর্ডন অ্যাভেরি।”

    এবার স্পষ্টতই অপর্ণা চমকে উঠল। “কিন্তু এই ক্লোজড নিট গ্রুপ কেন?”

    “তোমার জন্য। ইন ফ্যাক্ট তোমাদের জন্য।”

    “বুঝলাম না।”

    “তুমি ‘প্রায়রি অফ সায়ন’-এর নাম শুনেছ?”

    “হ্যাঁ। ড্যান ব্রাউন। দ্য ভিঞ্চি কোড।”

    “ওটা তো টোকা বই। আসল বই ‘হোলি ব্লাড, হোলি গ্রেইল’। যাই হোক, ওইগুপ্ত সমিতির কাজ কী ছিল?”

    “বলা হয়, প্রভু যিশুর ব্লাডলাইন রক্ষা করা।”

    “একজ্যাক্টলি। আমাদের কাজও অনেকটা তাই। তোমাদের ব্লাডলাইন রক্ষা করা।”

    “কেন? আমরা কে?”

    “বলছি। আগে বলো, তুমি তো এত কিছু জানো। জ্যাক দ্য রিপারের নাম শুনেছ?”

    “জানি সেই কেস। বাবা গল্প করত। তার সঙ্গে আমার সম্পর্ক কী?”

    “স্টিফেননাইট নামের এক ভদ্রলোক ব্রাদারহুড আর রিপার নিয়ে কিছু তথ্য জেনে ফেলায় খুন হয়েছিলেন, তাঁর কথা জানো?”

    “এটাও বাবা বলেছে। রিপার নাকি আসলে রানি ভিক্টোরিয়ার লোক। ওই পাঁচজনকে খুন করা হয়, কারণ ওরা একটা ভয়ানক সত্যি জানত।”

    “কী সত্যি?”

    “রানির এক অবৈধ বংশধর ছিল। অ্যালিস নামে। ওরা তার খোঁজ জানত।”

    “অ্যালিসের কী হল?”

    “সেটা কেউ জানে না।”

    “সেটা আমি তোমায় বলছি। অ্যালিসকে গোপনে ভারতে নিয়ে আসা হয়। কাউকে না জানিয়ে। শুধু এই সাতজন জানত তার আসল পরিচয়। রানির ব্লাডলাইন। নীবারের কাজ সেটাকে নষ্ট না হতে দেওয়া। আরও বুঝিয়ে বলতে হবে?”

    “আমার মাথা কেমন ঝিমঝিম করছে। আপনি বলতে চাইছেন আমি রানির বংশধর?”

    “বলতে চাইছি না। বলছি। তুমি, তোমার মা, উর্ণা। সবাই। এমনকি তোমার পেটের বাচ্চাটাও।”

    “আমাদের টিকিয়ে রেখে আপনাদের কী লাভ?”

    “রাজনৈতিক। অর্থনৈতিক। তোমরা আমাদের তুরুপের তাস। প্রতি বছর ইংল্যান্ড এই স্ক্যান্ডেল চেপে রাখার জন্য আমাদের বিরাট অঙ্কের টাকা দেয়। একটা গোপন খাতের থেকে এই টাকার ব্যবস্থা মহারানি নিজেই মারা যাবার আগে করে দিয়ে গেছিলেন। রাজপরিবার এখনও সেটার ভরপাই করে চলেছে। আমাদের কাজ শুধু তোমাদের বাঁচিয়ে রাখা। আর বছর বছর তোমাদের বেঁচে থাকার সাক্ষ্য পাঠিয়ে যাওয়া।”

    “সেটা কীভাবে?”

    “আগে প্রত্যেক বছর লোক পাঠাত ওরা। নীবারের নজরদারিতে তোমাদের অজ্ঞাতে দেখে যাবার জন্য। এখন ডিএনএ স্যাম্পল পাঠাতে হয়।”

    “কিন্তু আমাদের ডিএনএ স্যাম্পল আপনারা পান কীভাবে?”

    “মাথার চুল, চামড়া, লালা, যে-কোনো কিছু থেকেই স্যাম্পল নেওয়া যায়। আর তোমাদের বিয়ে যাতে নীবারের সিলেক্ট করা মানুষদের সঙ্গেই হয়, সে ব্যাপারে আমরা খেয়াল রাখি। আমাদের এখানে বাইরে থেকে খুব কম সদস্য নেওয়া হয়। মূল সাতজনের পরিবারের লোক বাদে কেউ স্পার্ম ডোনেট করতে পারে না। নীবারে এই ব্যাপারে কঠোর নির্দেশ আছে।”

    “মানে দেবাশিস?”

    “একেবারেই। আমাদের ইমপ্ল্যান্ট করা। কিন্তু ও সব হিসেব গুলিয়ে দিয়েছিল।”

    “তাই দেবাশিসকে আপনারা খুন করান?”

    “মোটেও না। দেবাশিসকে আমরা মারিনি। আমরা খুনোখুনি করি না। বরং উলটোটা হয়েছিল। ওর মারা যাবার কিছুদিন আগে মাস্টার খবর পান, দেবাশিস গোপনে ডার্ক ওয়েবে একটা ডিল চালাচ্ছে। তিনি ওকে ভয় দেখান, ভূত ফেরত না দিলে দেবাশিসের কিছু কীর্তি তিনি পুলিশের কাছে এক্সপোজ করে দেবেন। দেবাশিস উলটো থ্রেট দেয়। বলে, তার কাছেও বাসু আছে। সেও দেখে নেবে।”

    “বাসু কে?”

    “জানি না। খুব ভুল না করলে দেবাশিসের শুনি। কিন্তু দেবাশিস ছাড়া তাকে কেউ কোনও দিন দেখেনি।”

    খানিক চুপ করে কী যেন ভাবলেন ডাক্তার। তারপর আবার নিজের মনেই বলতে শুরু করলেন, “আসলে সমস্যাটা শুরু হয়েছিল সুপর্ণার সময় থেকেই। সুপর্ণার সঙ্গে ফার্গাসের বিয়ে হয়। ফার্গাস ইম্পোর্টেন্ট ছিল। আমরা বাধ্য হই নতুন লোককে নিয়ে আসতে। দেয়ার কামস নিশীথ দত্ত। ডাক্তার গোপালচন্দ্র দত্তের দুই ছেলে। বড়োটিকে তিনি ত্যাজ্য করেন। ছোটোটির বংশধর মলয় এখনও বেঁচে আছে। বিদেশে। বড়োর বংশধর নিশীথ।”

    অপর্ণা চুপ করে শুনে যায়।

    “তারপরেই প্রথম সমস্যা আসে। আমরা ঠিক করেছিলাম তুমি জন্মানোর আগেই ফার্গাসের সঙ্গে সুপর্ণার ডিভোর্স করিয়ে নিশীথের সঙ্গে বিয়ে দেব। কিন্তু ফার্গাস রাজি হয় না। এই ঘরে ঢুকে সে আমায় ব্ল্যাকমেল করে। ঠিক যেভাবে তুমি আমায় করলে। নিশীথ তোমাদের বাড়ি যেত তোমায় দেখতে। জানি না তুমি কী ভাবতে। ওর ভালো আয় ছিল। ফার্গাস ফ্রিল্যান্সার। পরে সেই কাজটাও যায়। সুপর্ণা ফাইনালি ফার্গার্সকে ছেড়ে নিশীথের কাছে আসে। কিন্তু ততদিনে তুমি আর ফার্গাস এতটাই অ্যাটাচড হয়ে গেছ যে আলাদা করা গেল না। আর তোমাকে ও ইচ্ছে করেই কিছু জানায়নি।”

    “মানে….” উত্তেজনায় এবার অপর্ণার গলা ধরে আসে। “মানে আমরা কী করব, কার সঙ্গে থাকব, কার বাচ্চা পেটে নেব, সবটাই আপনারা ঠিক করে। দেবেন? এটা কি মগের মুলুক পেয়েছেন?” অপর্ণার গলা চড়তে থাকে, “একটা চরম প্যাট্রিয়ার্ক সংগঠন, সে আমার জীবন ঠিক করে দেবে? এই ২০১৮ সালেও? জানেন আমি এই সব কিছু ফ্ল্যাশ করে দিতে পারি?”

    “তাই? করবে? পারবে না। গঘের ছবির কথা বলেও না। আমি তোমায় এত কিছু বললাম ভয় পেয়ে না। মনে হল তোমার জানা উচিত, তাই। অ্যাভেরিকেও দয়া করে তোমার সঙ্গে থাকতে দেওয়া হয়েছে। তোমাকে একটু আগে কী বললাম ভুলে গেছ বোধহয়। তোমাদের বাঁচিয়ে রাখার প্রথম তাগিদ রাজনৈতিক, পরে অর্থনৈতিক। তোমরা কনস্ট্যান্ট ব্ল্যাকমেলিং-এর অস্ত্র। গোল্ডমাইন, বুঝলে গোল্ডমাইন। সরকারি তরফে তোমাদের কথা কেউ জানে না ভেবেছ? জানে, তবে সবাই না। একেবারে মাথারা জানেন। তাঁদের জানানো হয়। তাই চিৎকার করতেই পারো, কিন্তু সে চিৎকার এই ঘরের বাইরে বেরুবে না। মাস্টারের ক্ষমতা আর নীবারের পয়সা নিয়ে তোমার কোনও ধারণাই নেই। নাথিং। শুধু বিরূপাক্ষ বুঝতে পারেনি। চিরকাল ছেলেকে নীবারের বাইরে রেখে গেছে। কী লাভ হল? দেবাশিস মরার আগে সেই তো ওর ছেলেকে ফাঁসিয়ে দিয়ে গেল।”

    “দেবাশিসের কথাই যখন উঠল, আপনারা জেনেশুনে ওইরকম একটা লোকের হাতে আমায় তুলে দিলেন?”

    “শিট হ্যাপেনস। আমাদের আবার ভুল হয়েছিল। দেবাশিসের যে একটা টুইস্টেড সেক্সুয়াল অরিয়েন্টেশান আছে, সেটা আমরা বুঝতে পারিনি। আমরা পরে শুনি। শুনেই ব্যবস্থা নিয়েছি।”

    “কী ব্যবস্থা নিয়েছেন শুনি? আমার ইচ্ছের বিরুদ্ধে, আমার সঙ্গে… আপনি জানেন আমার পেটের এই বাচ্চাটা কার?”

    “জানি বোধহয়। ইন ফ্যাক্ট জানি বলেই পরের সমস্যাগুলো হয়েছে। দেবাশিসকে মাস্টার বাধ্য করেন ওই কাজ করতে। আমাদের দরকার ছিল সন্তান। তোমার সন্তান। তাই রিস্ক নেওয়া যাচ্ছিল না।”

    “আর তা বলে অজ্ঞাতকুলশীল একজনের সঙ্গে…”

    “অজ্ঞাতকুলশীল না একেবারেই। খুবই ভালো বংশের ছেলে। নীবার নিয়োগের আগে অনেক ভেবে নেয়। কিন্তু দুবার ভুল হওয়াতে আমরা নিশ্চিত না হয়ে পারিনি। দেবাশিসের অনিচ্ছাতেও ঘটনাটা ঘটানো হয়। যে করেছিল, ও তার নাম বলেনি মাস্টারের ভয়ে। কিন্তু আমি যতদূর জানি তোমাকে একটা ভিডিও দেখিয়েছিল ও। তাই তো?”

    উপরে নিচে মাথা নাড়ল অপর্ণা

    “ওটা তোমাকে দেখানোর কথা না। আমাদের পাঠানোর কথা। কাজটা ঠিকঠাক হল কি না প্রমাণ রাখতে। কিন্তু দেবাশিস তোমায় ক্লু দিতে চেয়েছিল। তোমাকে ওই ভিডিও দেখানোর অপরাধে নীবার থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়। যাবার আগে বলেছিল দেখে নেবে। আমাদের অস্ত্রেই আমাদের বিনাশ করবে। ওর একটা গ্যাং আছে। খবর পেয়েছি তারা নাকি রেডি হচ্ছে। ওদের হোয়ার অ্যাবাউটস এখনও জানতে পারিনি। তাই মাস্টারের কথায় তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। যতদিন না তোমার ডেলিভারি হয়, তুমি এখানেই থাকবে।”

    “বন্দি?”

    “ওভাবে ভেবো না। ভাবো রানির মতো।”

    “আর ওরা? মা? ঊর্ণা?”

    “উর্ণার ক্ষেত্রে এ সমস্যা নেই। রাজবংশে জ্যেষ্ঠ সন্তান আর তার জ্যেষ্ঠ সন্তানের গুরুত্ব সবচেয়ে বেশি। জানো নিশ্চয়ই।”

    “মানে আমার মেয়ে হলে তাকেও…”

    “হলেও না। মেয়েই হবে”, ইউএসজি রিপোর্ট তুলে দেখালেন ডাক্তার মল্লিক, “তুমি আপসেট হোয়ো না অপর্ণা। সিস্টেমের সঙ্গে মানিয়ে নাও। বিলেতেও রানিরা কি কখনও স্বাধীন হয়? দেশের দশের জন্যে এটা একটা স্যাক্রিফাইস করছ ভেবে নাও।”

    অপর্ণার দুচোখ বেয়ে জল পড়ছিল। কোনওমতে শুধু জিজ্ঞাসা করল, “মাস্টার কে?”

    “সরি। এটা বলা যাবে না। টপ সিক্রেট। তবে বলি মাস্টারের হাত অনেক দূর লম্বা। ধরতে চেয়ো না। বোকামো করবে।”

    “আর বাচ্চার বাবা?”

    “তুমি সত্যিই জানো না? তুমি তো ভিডিওটা দেখেছিলে!”

    “মন দিয়ে দেখিনি। প্রবৃত্তি হয়নি।”

    “তুমি আমার মেয়ের মতো। তবু বলব আর-একবার মন দিয়ে দ্যাখো। চিনতে পারবে হয়তো। এখন আর দেখালে ক্ষতি নেই। সব তো জেনেই গেছ”, বলে মোবাইলটা বাড়িয়ে দিলেন ডাক্তার মল্লিক।

    অপর্ণার দেখার ইচ্ছে ছিল না। তবু এবার তাকে দেখতেই হবে। ঝাপসা চোখে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়েরইল সে। পুরুষদেহটা তখন চেনেনি। এখন চেনা চেনা লাগছে। ক্যামেরা একটু উপরে উঠে কাঁধের কাছে যেতেই কালো জডুলটা স্পষ্ট দেখতে পেল অপর্ণা। যদিও এক ঝলকের জন্য। এই দেহ, এই মানুষ তার অতি চেনা। চারিদিকের সবকিছু, সব ভালোবাসা, সব বিশ্বাস, আস্থা মিলেমিশে বিরাট এক ধোঁকায় পরিণত হল এক লহমায়।

    হাউহাউ করে কেঁদে উঠল অপর্ণা। জানে না এরপর কী নিয়ে বেঁচে থাকবে। টেবিলে মুখ গুঁজে কাঁদতে কাঁদতেই শুনতে পেল দরজা দিয়ে কেউ ঢুকছে আর মল্লিক তাকে বলছে, “এবার তুমি ওকে সামলাও। খুব আপসেট হয়ে গেছে। আসলে তোমার সঙ্গে কানেকশানটা আইডিয়া করতে পারেনি বোধহয়।”

    অপর্ণা বুঝতে পারল আগন্তুক তার দিকে এগোচ্ছে। সে গোটা শরীর শক্ত করে রইল। তার একেবারে কাছে এসে আলতো করে তার কাঁধে হাত রাখল ভূদেব মুখুজ্যের চন্দননগরের বন্ধু সুরেশ বাঁড়জ্যের প্রপৌত্র সুতনু ব্যানার্জি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজু – অৎসুইশি
    Next Article নীবারসপ্তক – কৌশিক মজুমদার

    Related Articles

    কৌশিক মজুমদার

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    কৌশিক মজুমদার

    আতঙ্ক সমগ্ৰ – কৌশিক মজুমদার

    January 3, 2026
    কৌশিক মজুমদার

    নোলা : খাবারের সরস গপ্পো – কৌশিক মজুমদার

    August 4, 2025
    কৌশিক মজুমদার

    সূর্যতামসী – কৌশিক মজুমদার

    August 4, 2025
    কৌশিক মজুমদার

    আঁধার আখ্যান – কৌশিক মজুমদার

    August 4, 2025
    কৌশিক মজুমদার

    নীবারসপ্তক – কৌশিক মজুমদার

    August 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }