Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অগ্রন্থিত লেখার সংকলন – তসলিমা নাসরিন

    তসলিমা নাসরিন এক পাতা গল্প818 Mins Read0
    ⤶ ⤷

    রঘু রাই এবং শরণার্থী

    রঘু রাইকে মনে আছে? ফটোগ্রাফার। একাত্তরের সেই অসাধারণ সাদা কালো ছবিগুলো যাঁর তোলা। পূর্ব পাকিস্তানের গ্রামগঞ্জ থেকে জোয়ান বুড়ো বোঁচকা বুঁচকি ঘটিবাটি নিয়ে গ্রাম ছাড়ছে। দুস্থ শরণার্থী কংক্রিটের পাইপে বসত গড়েছে। রাস্তার ধারে ভাত ফুটছে। ভাতের পাতিলের সামনে কাত হয়ে শুয়ে আছে গর্ভবতী মলিন কিশোরী। এক বুড়িকে ডুলিতে বসিয়ে নিয়ে যাচ্ছে দুটো লোক। রঘু রাইয়ের সেইসব ফটোগ্রাফ আমাকে রাতের পর রাত জাগিয়ে রাখতো। কাল সেই রঘু রাইয়ের ফটোগ্রাফ প্রদর্শনী দেখতে গেলাম দিল্লির আইআইসিতে। প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে, লঙ্গিং টু বিলং। বিভিন্ন দেশের যে শরণার্থীরা ভারতে রয়েছে, তাদের ছবি। প্রদর্শনীর উদ্বোধন হলো জুনের কুড়ি তারিখে, আন্তর্জাতিক শরণার্থী দিবসে।

    রঘু রাইয়ের এবারের ছবিগুলো সাদা কালো নয়। সব রঙিন। একাত্তরের মানুষগুলোর মতো বিমর্ষ, বিধ্বস্ত নয়। এবারের মানুষগুলোর চোখে হতাশা আর দীর্ঘশ্বাসও তত নেই।

    ভারতে একসময় বিভিন্ন দেশের, বিভিন্ন জাতের ধর্মের মানুষ আশ্রয় নিত। ভারতের উদার বক্ষ সবাইকেই আলিঙ্গন করতো। ইহুদিরা তাড়া খেয়ে ভারতে এসেছে, সে কী আজ! পারস্য দেশ থেকে জোরোয়াস্ট্রিয়ান এসেছে। দশম শতাব্দীতে যখন জোরোয়াস্ট্রিয়ান গুজরাটের নদীর তীরে নেমে রাজার কাছে আশ্রয় চেয়েছিল, লোকে বলে, রাজা কানায় কানায় পূর্ণ করে এক পাত্র দুধ পাঠিয়ে দিয়েছিল, ওটাই নাকি কায়দা করে বলা যে আমার রাজ্যে তোমাকে জায়গা দেওয়ার কোনও জায়গা নেই। তারপর এক জোরোয়াস্ট্রিয়ান পুরোহিত ওই দুধে এক চিমটি চিনি ঢেলে দিয়ে বলেছিল যে জোরোয়াস্ট্রিয়ানরা তোমাদেরই একজন হয়ে উঠবে, তোমাদের জীবনে আরও মিষ্টতা দেবে। সেই জোরোয়াস্ট্রিয়ানরা আজ পার্সি। ভারতের সমাজে সম্পূর্ণ মিশে যাওয়া শরণার্থী। ভারতের জন্য তাদের অবদান অসামান্য। ভারতবর্ষ আজ তাদের পার্সি সম্প্রদায় নিয়ে গৌরব বোধ করে।

    ভারতে সবচেয়ে বেশি শরণার্থী এসেছে ভারত ভাগের পর, উনিশশ সাতচল্লিশে। পূর্ব আর পশ্চিম পাকিস্তান থেকে পূর্বপরুষের ভিটেমাটি ছেড়ে এক কোটি চল্লিশ লক্ষ মানুষ ভারতে চলে এসেছিল। এর পঁচিশ বছর পর একাত্তরের যুদ্ধের সময় ভারত আশ্রয় দিয়েছিল পূর্ব পাকিস্তানের এক কোটি শরণার্থীকে। আজকাল শরণার্থীর সংখ্যা ভারতবর্ষে আগের মতো অত নেই। তারপরও যা আছে, তাদের মধ্যে সবচেয়ে বড় শরণার্থীর দলটি তিব্বত থেকে এসেছে। তিব্বত থেকে দালাই লামার সঙ্গে এক লক্ষ তিব্বতী এসেছিল, ১৯৫৯ সালে। সবাইকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল ভারত। হিমাচল প্রদেশের ধর্মশালা থেকে চালানো হচ্ছে নির্বাসিত তিব্বত সরকার। ভারতে এখন তিব্বতী শরণার্থীর সংখ্যা এক লক্ষ দশ হাজার। নির্বাসিত তিব্বতীদের আশি ভাগই বাস করছে ভারতে।

    রঘু রাইয়ের প্রদর্শনীতে ভারতবর্ষের শরণার্থী তিব্বতীদের জীবনযাপনের ছবি আছে। ছবি আছে শ্রীলংকার তামিলদের। তামিলরা ১৯৮৩ সালে শ্রীলংকা থেকে চলে এসেছিল ভারতে। এখন মোট ষাট হাজার শ্রীলংকার তামিল বাস করছে ভারতের তামিলনাড়ুতে। শরণার্থী ক্যাম্পগুলোয় সবরকম সুবিধে পাচ্ছে ওরা। ২০০৯ সালে এলটিটিইর পতনের পর কিছু তামিল অবশ্য ফিরে গেছে শ্রীলংকায়। বাকি তামিলরা ফিরে যাবে, যদি না যেতে চায়, না হয় থেকেই যাবে। মায়ানমারের শরণার্থীও আছে ভারতে। জম্মু, দিল্লি, হায়দারাবাদে বাস করছে নয় হাজার রোহিঙ্গা। অন্য অনেক দেশের মতোই ভারত সই করেছিল জাতিসংঘের শরণার্থী কনভেনশন ১৯৫১ এ। ওতে শর্তই আছে, যে কেউই রাজনৈতিক আশ্রয় চাইলে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে হবে। ভারতের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে, ২১ আর ১৪ ধারা মতে ভারতে যারাই বাস করছে, তাদের সবারই সাংবিধানিক অধিকার এক। ভারতের ক’জন মানে এ কথা! জাতিসংঘ রোহিঙ্গা মুসলিমদের সকলকেই শরণার্থী বলে স্বীকার করে নিয়েছে। কিন্তু ভারত কতটা স্বীকার করছে, সেটাই দেখার বিষয়। ভারতে রোহিঙ্গাদের সাহায্য করছে কিছু মুসলিম সংস্থা। সাধারণ মানুষের মধ্যে রোহিঙ্গাদের জন্য সহানুভূতি খুবই কম। রোহিঙ্গাদের অনেক সময় রুমানিয়ার জিপসিদের মতো মনে হয় আমার। যেখানেই যায়, সেখানেই লোকে তাদের ঘৃণা করে। সব জায়গা থেকেই তাদের দূর দূর করে তাড়ানো হয়।

    ভারতে আফগান শরণার্থী আসা শুরু করেছে ১৯৭৯ সাল থেকে, সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করার সময় থেকে। মোট বারো হাজার আফগান শরণার্থী এখন ভারতে বাস করছে। পাকিস্তানের হিন্দু শরণার্থী আছে এক লক্ষ। ২০১২ সালে পাকিস্তানের কিছু হিন্দু নালিশ করেছিল যে, পাকিস্তানের মুসলিমরা তাদের জমিজমা কেড়ে নিয়েছে। তাদের ওপর শারীরিক আক্রমণ করেছে, তাদের অপহরণ করেছে, জোর করে ধর্মান্তরিত করেছে। এখন পাকিস্তানের হিন্দুরা ভারত সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চাইছে। হয়তো আশ্রয় তারা পাবে, যেমন বাংলাদেশের হিন্দুরা পেয়েছে। রঘু রাইয়ের এই প্রদর্শনীতে বাংলাদেশের কারোর কোনও ছবি নেই। না হিন্দুর ছবি, না মুসলমানের। বাংলাদেশের মুসলমানদের বলা হয় ‘অবৈধ অনুপ্রবেশকারী’। ওরা কি শরণার্থী নয়? ওদের বেশির ভাগই হয়তো রাজনৈতিক শরণার্থী নয়, কিন্তু তারা তো অর্থনৈতিক শরণার্থী। অর্থনৈতিক দুরবস্থা কি রাজনৈতিক নয়? নিশ্চয়ই রাজনৈতিক। তবে অর্থনৈতিক শরণার্থীদের রাজনৈতিক শরণার্থী না বলে অবৈধ অনুপ্রবেশকারী বলা হয় কেন?

    শুধু উপমহাদেশ থেকেই নয়, আফ্রিকার দেশ থেকেও লোক ভারতে রাজনৈতিক আশ্রয় চায়। সাতশ পঞ্চাশ জন সোমালি শরণার্থী বাস করছে ভারতে। সোমালিয়ার গৃহযুদ্ধ চলাকালীন চলে এসেছিল। সোমালিরা ভারতের সমাজে বরণীয় আদরণীয় কোনওটাই নয়। প্রধান কারণ তারা কালো। কালো লোকদের ভারতীয়রা পছন্দ করে না। কালো আফ্রিকানদের ভারতের পথে ঘাটে হেনস্থা করা হয়। নিজেদের বোঁচা-নাক নাগরিককেই লোকে পছন্দ করে না। মনে করে ওরা ভারতীয় নয়। নিডো তানিয়া নামের এক ছেলেকে তো সেদিন দিল্লিতে মেরেই ফেললো কিছু লোক, একটিই কারণ, ছেলেটা দেখতে ভিন্ন। নিডো তানিয়া ছিল ভারতের অরুণাচল প্রদেশের ছেলে। ভারতবর্ষে একটি বাক্যের বেশ চল ছিল কোনও এক কালে : অতিথি দেব ভবো। এখন সেই বাক্যটি কেবলই একটি বাক্য। ওতে আজকাল খুব বেশি লোকের বিশ্বাস নেই। সেই আগের ভারত আর এখনকার ভারতে এখন অনেক পার্থক্য বটে। সাদা ইওরোপীয় আর আমেরিকার লোকদের প্রতি আনুগত্য এখনও ঢের। কালো, বাদামী, মুসলিম, প্রতিবেশী, দরিদ্র, উপজাতি–এসবের প্রতি অনীহা সাধারণ ভারতীয়দের মধ্যে প্রচুর।

    জাতীয়তাবাদ আর বর্ণবাদ এই দুটো দ্বারা মারাত্দক রকম আক্রান্ত এরা। রাজনৈতিক নেতারাও চান এসব নিয়ে জনতা পড়ে থাকুক। সবার জন্য অন্ন আর বাসস্থান, স্বাস্থ্য আর শিক্ষা নিয়ে ব্যস্ত না হোক, দারিদ্র্য দূরীকরণ নিয়ে না ভাবুক।

    রঘু রাইয়ের সম্ভবত অনেক বয়স এখন। ব্রিটিশ ইন্ডিয়ায় জন্ম, হবেই তো বয়স। কাল দেখা হয়নি তাঁর সঙ্গে। আমি যখন ঢুকেছি প্রদর্শনী হলে, কেউ ছিল না। একটা লোক একটা ল্যাপটপ নিয়ে দরজার পাশে একটা টেবিলে বসে ছিল। কেউ এলে তাঁকে একটা খাতায় মন্তব্য লিখতে বলাটাই তাঁর কাজ। বেরোনোর আগে আমিও মন্তব্য লিখে এসেছি। আমার মন্তব্যটা এরকম : ‘রঘু রাইকে শ্রদ্ধা করতে শুরু করেছি একাত্তরের তাঁর তোলা বাংলাদেশ যুদ্ধের ছবি দেখতে দেখতে। এখনও তাঁর সেই ছবিগুলো দেখলে চোখে জল আসে। রঘু রাই এখনও শরণার্থীর ছবি তুলে যাচ্ছেন। এখনও তিনি মানবতার জন্য কাজ করছেন। তবে যাদের ছবি তিনি তুলেছেন, তাদের আমি শরণার্থী বা রিফুজি বলি না, তাদের আমি মানুষ বলি। কোনও মানুষকেই আসলে শরণার্থী বলা উচিত নয়। সবাই এই পৃথিবীর সন্তান। এই পৃথিবীর যেখানে খুশি সেখানে যাওয়ার স্বাধীনতা সবারই থাকা উচিত। পৃথিবীর যে জায়গায় বাস করতে ইচ্ছে হয়, সেই জায়গায় বাস করার অধিকার সবার থাকা উচিত। এই মানুষই আমরা পৃথিবীকে ভাগ করেছি, কাঁটাতার লাগিয়েছি। এই মানুষই আমরা ধর্ম, জাত তৈরি করেছি। এই মানুষই আমরা তৈরি করেছি দারিদ্র্য আর প্রাচুর্য, তৈরি করেছি মানুষে মানুষে বৈষম্য আর বিভেদ। এই মানুষগুলোর জীবনযাপনের মান উন্নত হোক। এ দেশের নাগরিক যে সুযোগ সুবিধে পায়, যে সম্মান পায়, একই সুযোগ সুবিধে, একই সম্মান এই রিফুজি ক্যাম্পে পড়ে থাকা মানুষদের দেওয়া হোক। মানবতার অপমান আর কতকাল সওয়া যায়।’ আমি নিজে একজন রাজনৈতিক শরণার্থী। আমার দেশের সরকার আমাকে আজ কুড়ি বছর হল আমার দেশ থেকে তাড়িয়েছে, যেহেতু আমি যা লিখি আমার বইয়ে, আমার গল্প উপন্যাসে, প্রবন্ধে, কবিতায়, তা বাংলাদেশ সরকারের পছন্দ নয়। আজও বেআইনিভাবে এবং অন্যায়ভাবে আমাকে দেশে ঢুকতে দিচ্ছে না কোনও সরকারই। আমার বাংলাদেশ পাসপোর্ট বাংলাদেশের কোনও সরকারই কখনও মেয়াদউত্তীর্ণ করছে না। আমার বিদেশি পাসপোর্টেও কখনও ভিসা দিচ্ছে না। আমার বেলায় হাসিনা সরকার, খালেদা সরকার, তত্ত্বাবধায়ক সরকার_ সকলেরই এক চরিত্র। আমাকে কি কম ভুগতে হচ্ছে নির্বাসন জীবনে? লেখক হয়ে বিদেশ বিভুঁয়ে জীবন যাপন করা সহজ জিনিস নয়, তার ওপর আবার বাঙালি লেখক হয়ে। ভারতবর্ষে বাস করি, ভারতবর্ষের সঙ্গে নিজের দেশের কিছু মিল পাই বলে। এর মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের পদাঙ্ক অনুসরণ করে আমাকে তাড়িয়েছে। দিল্লিতে আমি একটি সরু সুতোয় ঝুলে আছি। যে কোনওদিন সরকার বলে দিতে পারে, অনেক হয়েছে এবার পাততাড়ি গুটোও। তারপর কোথায় যাবো, কোনদিকে, জানি না। গরিব শরণার্থীরা জীর্ণ তাঁবুতে বাস করে, আমি কোনও তাঁবুতে বাস করি না, কিন্তু অনিশ্চয়তা আমাদের একই। আমাদের দেশ বলে কোথাও কিছু নেই। আমাদের ঘর বলে সত্যিকার কিছু নেই, মাথার ওপর ছাদ বলে কিছু নেই। আমাদের নিশ্চয়তা, নিরাপত্তা বলে কিছু নেই। মানবতার অপমান যারা করছে, তারা আজ দেশে দেশে দেশ নিয়ে বড়াই করছে। ছি:!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবন্দিনী – তসলিমা নাসরিন
    Next Article আমার প্রতিবাদের ভাষা – তসলিমা নাসরিন

    Related Articles

    তসলিমা নাসরিন

    সেইসব অন্ধকার – তসলিমা নাসরিন

    August 21, 2025
    তসলিমা নাসরিন

    আমার প্রতিবাদের ভাষা – তসলিমা নাসরিন

    August 21, 2025
    তসলিমা নাসরিন

    বন্দিনী – তসলিমা নাসরিন

    August 21, 2025
    তসলিমা নাসরিন

    নির্বাসন – তসলিমা নাসরিন

    August 20, 2025
    তসলিমা নাসরিন

    নেই, কিছু নেই – তসলিমা নাসরিন

    August 20, 2025
    তসলিমা নাসরিন

    ফেরা – তসলিমা নাসরিন

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }