Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অগ্রন্থিত লেখার সংকলন – তসলিমা নাসরিন

    তসলিমা নাসরিন এক পাতা গল্প818 Mins Read0
    ⤶ ⤷

    বামপন্থীদের ভুল

    বামপন্থাকে সেই ছোটবেলা থেকেই ভালবাসতাম। সবার জন্য অন্ন বস্ত্র বাসস্থানের দাবি করেছি, দুর্ভিক্ষ পীড়িত মানুষকে ত্রাণ দিয়েছি। দরিদ্রকে সাহায্য করেছি। আমার বড় মামা কমিউনিস্ট ছিলেন, পণ্ডিত ছিলেন, নাস্তিক ছিলেন। বড় সমীহ করতাম তাঁকে। আমার পক্ষে মিছিল মিটিং সম্ভব ছিল না, বই পড়ার নেশা ছিল, এক সময় সমতা আর সমানাধিকারের জন্য আমার লেখালেখি শুরু হলো। লেখা শুরু করেছি চার যুগ আগে।

    বামপন্থায় বিশ্বাসী আমি। কিন্তু আমার লেখালেখির শুরু থেকেই বামপন্থীরাই আমাকে অস্বীকার করেছে। নারীর সমানাধিকারের পক্ষে যখন লিখছিলাম, তখন তারা আমাকে বাধা দিয়েছে, বলেছে ‘তুমি শ্রেণীশত্রুকে চিহ্নিত করো, তাহলেই হবে। সমাজতন্ত্র এলেই নারীর সমানাধিকার আসবে। আলাদা করে নারীর সমানাধিকারের জন্য সংগ্রাম করার প্রয়োজন নেই।’ সমাজতন্ত্র এলে নারীর সমানাধিকার পাওয়ার কথা, কিন্তু যেসব দেশে সমাজতন্ত্র এসেছিল, সেসব দেশে কিন্তু নারীর সমানাধিকার জোটেনি। পলিটব্যুরোর কজন সদস্য নারী ছিলেন, শুনি?

    এরপর বামপন্থীরা আমাকে এক অদ্ভুত কারণে দোষ দিতে শুরু করলো। বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হয়, তার প্রতিবাদ করে আমি লজ্জা নামের একটি তথ্যভিত্তিক উপন্যাস লিখেছিলাম। যখন ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি আমার বিনা অনুমতিতে লজ্জার জাল বই ছাপিয়ে ট্রেনে বাসে ফুটপাতে মুড়ি মুড়কির মতো বিক্রি করতে শুরু করেছিল, বামপন্থীরা দোষ দিয়েছিল আমাকে। ভারতের ডানপন্থীরা আমাকে সমর্থন করছে, এই দোষ আমার। আজও বামপন্থীরা লজ্জা লেখার দোষ আমাকে দেয়। লজ্জা বইটি লিখে নাকি আমি খুব খারাপ করেছি। আমি নাকি ভারতের হিন্দু মৌলবাদীদের হাতে অস্ত্র তুলে দিয়েছি। ভারতের বামপন্থীরা ভারতের সংখ্যালঘু মুসলমানের ওপর কোনও আক্রমণ হলে তাদের পাশে দাঁড়ায়, আর আমি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুর ওপর অত্যাচার হলে যদি তাদের পাশে দাঁড়াই, তাহলে আমার দোষ। আমার দোষ কারণ বাংলাদেশে হিন্দুর ওপর অন্যায় করছে মুসলিম মৌলবাদীরা। ওদিকে বামপন্থীরা আবার মুসলিম মৌলবাদীদের দোসর। তাদের দোসরদের বিরুদ্ধে কোনও কথা শুনতে তারা নারাজ। আমি ভারতবর্ষে বসে লজ্জা লিখিনি, লিখেছি বাংলাদেশে বসে। আমি অত্যাচারিত সংখ্যালঘুর পক্ষে কথা বলেছি, ঠিক বামপন্থীরা যা করে অন্যান্য দেশে, এই সত্য অনুধাবন করতে বামপন্থীরা পারে না।

    এটুকু অবধি ছিল। কিছু বামপন্থী আমার জীবনের সবচেয়ে ক্ষতি করলো সেদিন, যেদিন আমার বই নিষিদ্ধ করলো ভারতবর্ষে। আত্মজীবনীর তৃতীয় খণ্ড ‘দ্বিখণ্ডিত’ বইটি ভারতবর্ষে নিষিদ্ধ, কারণ আমি ইসলামের সমালোচনা করেছি, এতে নাকি মুসলিমদের ধর্মানুভূতিতে আঘাত লাগতে পারে। কোনও মুসলমান দ্বিখণ্ডিত বইটি নিষিদ্ধ করার জন্য দাবি জানায়নি। কিন্তু আগ বাড়িয়ে বইটি নিষিদ্ধ করেছে বামপন্থী সরকার। এই বই নিষিদ্ধের পর ভারতীয় উপমহাদেশে আমার জীবন পুরোপুরিই পাল্টে গেছে। কারণ বামপন্থী সরকার আমাকে ‘ইসলাম বিরোধী’ আখ্যা দিয়ে মুসলিম মৌলবাদীদের হাতে তুলে দিয়েছে একটি অস্ত্র। সেই অস্ত্র আজও মৌলবাদীরা ব্যবহার করছে, এবং তারা ব্যবহার করছে বলেই ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দলও সেই অস্ত্র ব্যবহার করতে বাধ্য হচ্ছে। মুসলিম মৌলবাদীদের সঙ্গে ভারতবর্ষের ভোটরাজনীতির যোগ ভারতবর্ষের জন্ম থেকেই।

    বই নিষিদ্ধ করার পর এক এক করে আমার বিরুদ্ধে ফতোয়া জারি করলো মুসলিম মৌলবাদীরা। আমার মাথার দাম ঘোষণা করলো। আমাকে শারীরিকভাবে আক্রমণ করলো। আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করলো। আমার বিরুদ্ধে মিছিল মিটিং করলো। আমার বিরুদ্ধে মামলা করলো। এখানেই শেষ নয়, আরও দুঃসময় বয়ে নিয়ে এলো বামেরা। তারা আমাকে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে তাড়ালো। সত্যিকার ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো যাকে বলে। তাড়ানোর কারণ, ভোট। আমি ‘ইসলাম বিরোধী’, আমাকে তাড়ালে মুসলমানরা বামপন্থীদের ভোট দেবে, এই আশা। নিজেদের রাজনৈতিক স্বার্থে ভারতবর্ষের বামপন্থীরা আমাকে রাজনীতির ঘুঁটি বানালো।

    এক রাজ্য যখন তাড়ায়, অন্য রাজ্যও তাড়ায়। কেউ ভোট হারাবার ঝুঁকি নিতে চায় না। পশ্চিমবঙ্গ থেকে রাজস্থানে পাঠিয়ে দিয়েছিল বামপন্থী সরকার। রাজস্থানের ডানপন্থী বিজেপি সরকার আমাকে ছ’ঘণ্টাও রাজস্থানে থাকতে দেয়নি। গভীর রাতে পৌঁছেছিলাম, সূর্য ওঠার আগে বেরিয়ে যেতে হয়েছে। গিয়ে পড়লাম দিল্লিতে, ভারতবর্ষের তৎকালীন কংগ্রেস সরকারও আমাকে ছলে বলে কৌশলে বের করার চেষ্টা করেছে, সফলও হয়েছে। কিন্তু আমি হাল ছেড়ে দেওয়ার লোক নই। আমি চ্যালেঞ্জ করেছি বলেই আজ আমি ভারতবর্ষে আছি। কিন্তু বামপন্থীদের কারণে আমার পথ অনেক কণ্টকাকীর্ণ। আমি নারীবাদী লেখক, আজও মুসলিম মৌলবাদীরা তাদের রাজনৈতিক স্বার্থে আমাকে যখন তখন আক্রমণ করছে। একইরকম অন্যান্য রাজনৈতিক দলের লোকেরাও, মুসলিম ভোটের দরকার হলেই আমাকে হেনস্থা করতে উঠে পড়ে লাগে। আর এসবের শুরুটা করে দিয়েছে বামপন্থীরা।

    আজও শেষ হয়নি বামপন্থীদের ভুল রাজনীতি। সারা বিশ্ব জুড়েই অন্যায় করে বেড়াচ্ছে। মুসলিম মৌলবাদী এবং সন্ত্রাসবাদীদের পক্ষ নিয়ে কথা বলছে তারা। কেন আজ সেকুলার লিবারেল বামপন্থীরা চরম ডানপন্থী দল ইসলামী সন্ত্রাসীদের পক্ষে? কারণ বামপন্থীদের বিশ্বাস ইসলামী সন্ত্রাসীরা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে। এ বামপন্থীদের মস্ত একটি ভুল অংক।

    ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী তালিবানদের তৈরিই করেছে মার্কিন সাম্রাজ্যবাদীরা। তালিবানরা সিআইএর টাকায় চলতো। প্রচুর ইসলামী মৌলবাদী আর সন্ত্রাসীদল সৌদী আরবের টাকায় গড়ে উঠেছে। সৌদী আরব মার্কিন সাম্রাজ্যবাদীর ঘনিষ্ঠ বন্ধু-দেশ। ইসলামী মৌলবাদীরা ‘দারুল ইসলাম’ কায়েম করতে চায়। দারুল ইসলাম মানে মুসলমানের বিশ্ব, যে বিশ্বে অন্য কোনও ধর্মাবলম্বী এবং নাস্তিকদের জায়গা নেই, যে বিশ্বে, বিশ্বাস করুন, বামপন্থীদের জায়গা সবার আগে নেই। বামপন্থীরা কোন যুক্তিতে মৌলবাদীদের এই আদর্শ সমর্থন করে? ইসলামী মৌলবাদীরা খেলাফত আন্দোলন করছে। ইসলামী সাম্রাজ্য কায়েম করার স্বপ্ন তাদের। এই সাম্রাজ্যবাদীদের বামপন্থীরা কেন সমর্থন করছে, জানার খুব ইচ্ছে আমার। বামপন্থীরা বিশ্বাস করে নারীর সমানাধিকারে, কিন্তু ইসলামী মৌলবাদীরা নারীর সমানাধিকারে বিশ্বাস করে না। তারা নারীকে বোরখায় ঢাকে, নারীকে পাথর ছুড়ে হত্যা করে, নারীকে গার্হস্থ্য জীবনে বন্দী করে, পুরুষের সম্পত্তি হিসেবে বিচার করে। নারীর অধিকার সম্পর্কে বামপন্থী কোন আদর্শের সঙ্গে ইসলামী মৌলবাদী আদর্শের মিল আছে? কিছুরই নেই। কিন্তু বিশ্ব জুড়ে অন্ধের মতো, কবন্ধের মতো, বামপন্থীরা ইসলামী মৌলবাদের গুণগান গাইছে। এক বামপন্থীদের কাছ থেকে আরেক বামপন্থীর মগজধোলাই হচ্ছে। ইসলামী মৌলবাদীদের যেভাবে মগজধোলাই হয়, ঠিক একইভাবে বামপন্থীদের মগজধোলাই হয়। মগজধোলাই ছাড়া আর কোনও ক্ষেত্রে এই দুই দলের মিল আছে বলে আমার মনে হয় না।

    বামপন্থীরা ভুল করে মনে করছে ইসলামী সন্ত্রাসীরা মার্কিন সাম্রাজ্যবাদের বিপক্ষে লড়ছে। আবারও বলছি, তারা লড়ছে না। যদি লড়তো, তবে তারা হোয়াইট হাউজ বা ক্যাপিটালে বোমা ফেলতো, টুইন টাউয়ার ধ্বংস করতো না। টুইন টাউয়ার ধ্বংস হওয়ার কারণে কয়েক হাজার নিরীহ মানুষ মরেছে, সাম্রাজ্যবাদের পৃষ্ঠপোষক সরকারগোষ্ঠীর একজনও মরেনি। ইসলামী মৌলবাদীরা রাষ্ট্রকে আক্রমণ করে না, আক্রমণ করে সাধারণ মানুষকে। দেশে দেশে নিরীহ জনগণ হত্যা করে চলেছে। আমেরিকার সরকারকে নয়, তারা মুসলিম দেশগুলোতে মুসলমানদের জেনে বুঝে ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করছে।

    বামপন্থীদের চরিত্র অনেক আগেই নষ্ট হয়েছে। কিন্তু ভালো জিনিস নষ্ট হলে এত যে দুর্গন্ধ বেরোয়, তা বামপন্থীদের না দেখলে আমার জানা হতো না। ক্রিশ্চান বা ইহুদি থেকে যারা নয়া মুসলিম বনেছে, তারা যোগ দিয়েছে আইসিসের মতো ঘৃণ্য দলে। তারা এখন অবলীলায় মানুষের গলা কাটছে। বামপন্থীরা আইসিসকে, আলকায়দাকে, আল শাবাবকে, বোকো হারামকে এবং প্রচুর ইসলামী মৌলবাদী সন্ত্রাসবাদী দলকে সমর্থন করছে। এই দলগুলো মানবতার বিরুদ্ধ, মানবাধিকারের এবং নারীর অধিকারের বিরুদ্ধে। এরা মানুষ হত্যা করে অলৌকিক কোনও ঈশ্বরকে সন্তুষ্ট করতে চায়, যে ঈশ্বর, তারা বিশ্বাস করে, তাদের প্রচুর আরাম আয়েশ ছাড়াও মাথাপিছু বাহাত্তরজন হুর দেবেন। বামপন্থীদের তো অলৌকিকে বিশ্বাস নেই। বামপন্থীরা ভালো জানেন, যে উদ্দেশে ইসলামী মৌলবাদীরা আজ সারা পৃথিবীতে মানুষের সর্বনাশ করছে, তাদের সেই উদ্দেশ্যটি ভয়ংকর একটি ভুল উদ্দেশ্য। তারা যদি গরিবদের দান করে, এই দানের পেছনের উদ্দেশ্যটি এই নয় যে তারা দরিদ্রদের দারিদ্র্য ঘোচাতে চায়। তারা নিজের পরকালের আরাম আয়েসের ব্যবস্থাটি পাকা করতে চায় মাত্র। ডানপন্থীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ডানপন্থী ইসলামী মৌলবাদীরা। আর এদের সঙ্গে অাঁতাত করে মানবতার বিরুদ্ধে বামপন্থীরা যা করছে, আমি হয়তো একসময় ভুলে যাবো, ইতিহাস ভুলবে না। এই জ্ঞানপাপীদের ইতিহাস কোনওদিন ক্ষমাও করবে না।

    সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন, সেপ্টেম্বর ১১, ২০১৪

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবন্দিনী – তসলিমা নাসরিন
    Next Article আমার প্রতিবাদের ভাষা – তসলিমা নাসরিন

    Related Articles

    তসলিমা নাসরিন

    সেইসব অন্ধকার – তসলিমা নাসরিন

    August 21, 2025
    তসলিমা নাসরিন

    আমার প্রতিবাদের ভাষা – তসলিমা নাসরিন

    August 21, 2025
    তসলিমা নাসরিন

    বন্দিনী – তসলিমা নাসরিন

    August 21, 2025
    তসলিমা নাসরিন

    নির্বাসন – তসলিমা নাসরিন

    August 20, 2025
    তসলিমা নাসরিন

    নেই, কিছু নেই – তসলিমা নাসরিন

    August 20, 2025
    তসলিমা নাসরিন

    ফেরা – তসলিমা নাসরিন

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }