Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অদ্বিতীয় সত্যজিৎ : সত্যজিতের প্রথম পূর্ণাঙ্গ জীবনী – মঞ্জিল সেন

    মঞ্জিল সেন এক পাতা গল্প319 Mins Read0
    ⤶

    সংক্ষিপ্ত জীবনী ও তথ্যপঞ্জি

    সংক্ষিপ্ত জীবনী ও তথ্যপঞ্জি

    ১৯২১— ২ মে উত্তর কলকাতায় ১০০ নং গড়পার রোডে উপেন্দ্রকিশোর রায়চৌধুরি নির্মিত বাসভবনে জন্ম। বাবা সুকুমার রায়, মা সুপ্রভা রায়।

    ১৯২৩— নামকরণ অনুষ্ঠানে প্রাথমিক ভাবনার ‘প্রসাদ’ বাতিল করে নতুন নাম রাখা হয় ‘সত্যজিৎ’। ওই বছরেই ১০ সেপ্টেম্বর বাবা সুকুমার রায়ের মৃত্যু ঘটে।

    ১৯২৬—উপেন্দ্রকিশোর রায়চৌধুরি প্রতিষ্ঠিত ইউ রায় অ্যান্ড সন্স দেউলিয়া ঘোষিত হয়। গড়পার রোডের বাড়ি ছেড়ে মা সুপ্রভা রায়ের সঙ্গে চলে আসেন ভবানীপুরের বকুলবাগানে মামা প্রশান্ত কুমার দাশের বাড়ি।

    ১৯৩০—বালীগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে ভরতি হলেন ষষ্ঠ শ্রেণিতে।

    ১৯৩৬— ম্যাট্রিক পরীক্ষা পাশ করে প্রেসিডেন্সি কলেজে ভরতি। সে সময় ভয়েটল্যান্ডের ক্যামেরা ব্যবহার করে তোলা একটি ছবি ‘বয়েজ ওন পেপার’-এর ফোটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন। সংগীত এবং চলচ্চিত্রের প্রতি আকৃষ্ট হন।

    ১৯৩৭— কৈশোরিকা পত্রিকায় ‘নূতন ধাঁধা’ প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। পত্রিকাটির সম্পাদক ছিলেন শৈলেন্দ্রনাথ গুহ রায়।

    ১৯৩৮— ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন।

    ১৯৪০— ইকনমিক্সে অনার্স নিয়ে বি. এ পাশ করেন। ওই বছরই ১৩ জুলাই মা সুপ্রভা রায়ের ইচ্ছানুসারে ভরতি হন শান্তিনিকেতনের কলাভবনে, অঙ্কনশিক্ষার পাঠ নিতে। ১৯৪০ সালের ২০ নভেম্বর সত্যজিৎ-অঙ্কিত প্রথম প্রচ্ছদে শোভিত হয়ে সুকুমার রায়ের ‘পাগলা দাশু’ প্রকাশিত হয়।

    ১৯৪১— তিন সহপাঠী দিনকর কৌশিক, পৃথ্বীশ নিয়োগী এবং আর মুত্থুস্বামীর সঙ্গে একমাসের জন্য অজন্তা, ইলোরা, সাঁচী, খাজুরাহো প্রভৃতি স্থানে শিক্ষামূলক ভ্রমণ ও পরিদর্শন। প্রথম লেখা ইংরাজি গল্প ‘Abstraction’ প্রকাশিত হয়।

    ১৯৪২— আবার তিন সহপাঠী দিনকর কৌশিক, পৃথ্বীশ নিয়োগী এবং আর মুত্থুস্বামীকে সঙ্গী করে পুরী, ভুবনেশ্বর, কোনারকে ভ্রমণ। ওই বছরেই শান্তিনিকেতনের শিক্ষা অসমাপ্ত রেখে কলকাতায় প্রত্যাবর্তন।

    ১৯৪৩— বিখ্যাত বিজ্ঞাপন সংস্থা ডি. জে. কীমার-এ কমার্শিয়াল আর্টিস্ট হিসাবে যোগদান। সিগনেট প্রেসের প্রাণপুরুষ ডি. কে. গুপ্তের সঙ্গে পরিচয় পারিবারিক বন্ধু ললিত মিত্রের সূত্রে।

    ৩০ অক্টোবর সুকুমার রায়ের জন্মদিবসে সিগনেট প্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন। মৌচাক পত্রিকায় প্রথম অলংকরণ প্রকাশিত হয় কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়ের ‘অ্যাটাচী কেস’ গল্পের সঙ্গে। ধারাবাহিকভাবে বইয়ের মলাট আঁকা শুরু।

    ১৯৪৪— চিত্রনাট্য রচনার কাজে ব্রতী হন। ‘ঝিন্দের বন্দী’, ‘কালিন্দী’, ‘ফসিল’, ‘বিলাসমন’ প্রভৃতি কাহিনির চিত্রনাট্য এই সময়েরই ফসল।

    ১৯৪৫— সিগনেট প্রেস থেকে প্রকাশিত ‘পথের পাঁচালী’র সংক্ষিপ্ত সংস্করণ ‘আম আঁটির ভেঁপু’ বইয়ের প্রচ্ছদ ও অলংকরণের দায়িত্ব পান। ‘পথের পাঁচালী’-কে চলচ্চিত্রে রূপ দেওয়ার ভাবনার সূত্রপাত। ওই বছরই ২৯ জানুয়ারি কাকা সুবিনয় রায় প্রয়াত হন।

    ১৯৪৬— হরিসাধন দাশগুপ্ত পরিচালনা করবেন বলে ‘ঘরে বাইরে’ উপন্যাস অবলম্বনে পূর্ণাঙ্গ চিত্রনাট্য রচনা। প্রযোজকের শর্তের সঙ্গে একমত না হওয়ায় সে ছবির কাজ বন্ধ হয়ে যায়।

    ১৯৪৭— চিদানন্দ দাশগুপ্ত, হরিসাধন দাশগুপ্ত, রাম হালদার ও অন্যান্য বন্ধুবর্গের সঙ্গে ক্যালকাটা ফিলম সোসাইটির প্রতিষ্ঠাতা, ১৯৪৭ সালের ৫ অক্টোবর।

    ১৯৪৮— মা সুপ্রভা রায়ের সঙ্গে লেক অ্যাভিনিউয়ের বাড়িতে চলে আসেন। ওই বছরই চলচ্চিত্র বিষয়ক প্রথম প্রবন্ধ ‘What is wrong with Indian Films?’ স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত হয়। চিত্রনাট্য রচনা করেন হরিসাধন দাসগুপ্ত পরিচালিত সিগারেটের বিজ্ঞাপন চিত্র ‘এ পারফেক্ট ডে’-র। ২০ অক্টোবর, বোম্বাইয়ে চারুচন্দ্র দাস ও মাধুরী দেবীর কন্যা বিজয়ার সঙ্গে রেজিস্ট্রি মতে বিবাহ করেন।

    ১৯৪৯— কলকাতায় আনুষ্ঠানিকভাবে বিবাহ, পৌরোহিত্য করেন শ্রীক্ষিতিমোহন সেন।

    ১৯৫০— বিখ্যাত ফরাসি চলচ্চিত্র পরিচালক জাঁ রেনোয়া কলকাতায় আসেন ‘দি রিভার’ ছবির কাজে। গ্রেট ইস্টার্ন হোটেলে সাক্ষাৎ হয় তাঁর সঙ্গে, ‘রেনোয়া’র ছবির শুটিং ও কাজের সঙ্গে প্রত্যক্ষ পরিচয় ঘটে। সিকোয়েন্স নামক ব্রিটিশ পত্রিকায় লিখলেন ‘রেনোয়া ইন ক্যালকাটা’ নামক মনোজ্ঞ প্রবন্ধে। ডি. জে. কীমার-এ পদোন্নতি লাভ করে আর্ট ডিরেক্টর হন। সেই সূত্রেই ৬ মাসের জন্য সস্ত্রীক ইউরোপ যাত্রা। ওই সময়েই লিন্ডসে অ্যান্ডারসন এবং গ্যাভিন ল্যাম্বার্টের সঙ্গে পরিচয়। লন্ডন ফিল্ম ক্লাবের সদস্য হন ও সাড়ে চার মাসে ৯৯টি ছবি দেখেন। অগুনতি প্রদর্শনী, থিয়েটার ও সংগীতানুষ্ঠান দেখে সমৃদ্ধ হন। প্যারিস, ভেনিস, সালজবুর্গ প্রভৃতি স্থানে ভ্রমণ। দেশে ফেরার পথে জাহাজে বসে ‘পথের পাঁচালী’র চিত্রনাট্য রচনা। আন্তর্জাতিক মুদ্রণ প্রর্দশনীতে প্রচ্ছদশিল্পী হিসেবে পুরস্কার অর্জন। ডি. জে. কিমার-এ মতানৈক্যের কারণে চাকরিতে ইস্তফা ও বেনসন’স এজেন্সিতে যোগদান।

    ১৯৫১— প্রখ্যাত রুশ চিত্রপরিচালক পুডভকিন ও অভিনেতা চেরকাসভ কলকাতায় আসেন ও ‘ক্যালকাটা ফিল্ম সোসাইটি’-তে বক্তৃতা দেন। ‘পথের পাঁচালী’ চলচ্চিত্রায়িত করার ব্যাপারে তোড়জোড় শুরু হয়।

    ১৯৫২— ‘পথের পাঁচালী’ দৃশ্যগ্রহণ শুরু করেন অক্টোবর মাস থেকে। মার্কিন পরিচালক জন হুসটন বছরের শেষে কলকাতায় এসে ছবির রাফপ্রিন্ট দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

    ১৯৫৩— ৮ সেপ্টেম্বর পুত্র সন্দীপ রায়ের জন্ম।

    ১৯৫৪— ‘পথের পাঁচালী’ চিত্রায়নের পথে আসে নানান প্রতিকূলতা। মা সুপ্রভা রায়ের অনুরোধে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে ছবিটির প্রযোজনার ভার নেন।

    ১৯৫৫— মনরো উইলারের যোগসূত্র ধরে এপ্রিল মাসে নিউ ইয়র্কের ‘মিউজিয়াম অফ মডার্ন আর্ট’-এ ‘পথের পাঁচালী’ প্রথম প্রদর্শিত হয়। কলকাতায় ছবির মুক্তিলাভ ২৬ আগস্ট। ২০ সেপ্টেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে বাংলার তরুণ সাহিত্যিকদের তরফ থেকে সংবর্ধনা প্রাপ্তি।

    নিউ ইয়র্কের মিউজিয়ম অফ মডার্ন আর্ট-এ ২৬টি দেশের স্থিরচিত্র প্রদর্শনী-তে ‘পথের পাঁচালী’র স্থিরচিত্র স্থান লাভ করে।

    ১৯৫৬— প্রথম আন্তর্জাতিক সম্মান লাভ, কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ মানবিক দলিল হিসেবে ‘পথের পাঁচালী’ পুরস্কৃত। মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্ল্যাহার্টি সেমিনারে বক্তৃতার জন্য আমন্ত্রিত। ১১ অক্টোবর ‘অপরাজিত’-র মুক্তিলাভ। চাকরি থেকে পদত্যাগ।

    ১৯৫৭— ভেনিস যাত্রা। বিশ্ব পরিক্রমার সূত্রপাত। ভেনিসের চলচ্চিত্র উৎসবে ‘অপরাজিত’ সর্বশ্রেষ্ঠ পুরস্কার ‘গোল্ডেন লায়ন অফ সেন্ট পার্ক’-এ ভূষিত হয়। ২৩ সেপ্টেম্বর, ইডেন গার্ডেনস-এর রনজি স্টেডিয়ামে গণসংবর্ধনা। ফোটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কর্তৃক আয়োজিত প্রদর্শনীতে আলোকচিত্রী হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার লাভ।

    ১৯৫৮— জানুয়ারি মাসে মুক্তিলাভ করে ‘পরশপাথর’। নিউ ইয়র্কে ভ্রমণ। ব্রুসেলস-এ বিশ্বের দশটি সেরা ছবি নির্মাণের প্রতিযোগিতায় অন্যতম বিচারক হন। ‘জলসাঘর’ মুক্তি পায় ১০ অক্টোবর।

    ১৯৫৯— সংগীত নাটক আকাডেমি ও পদ্মশ্রী পুরস্কারে ভূষিত। ‘অপুর সংসার’-এর মুক্তিলাভ।

    ১৯৬০— ভিয়েনা চলচ্চিত্র উৎসবে বিচারকমণ্ডলীর সদস্য হন।। ১৯ ফেব্রুয়ারি ‘দেবী’ মুক্তিলাভ করে। নভেম্বর মাসে মা সুপ্রভা রায় প্রয়াত হন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বিশেষ সম্মানলাভ।

    ১৯৬১— নবপর্যায়ে সন্দেশ পত্রিকা শুরু করেন কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে সম্পাদনায়। দীর্ঘ দু-দশক পর ফের সাহিত্য রচনায় ব্রতী, এবার বাংলা ভাষায়। সন্দেশ-এর প্রথম সংখ্যায় এডওয়ার্ড লিয়রের লিমেরিকের অনুবাদ ‘পাপাঙ্গুল’ প্রকাশিত হয়। ষষ্ঠ সংখ্যায় প্রোফেসর শঙ্কুর প্রথম গল্প ‘ব্যোমযাত্রীর ডায়রি’-র আত্মপ্রকাশ ঘটে। বার্লিন চলচ্চিত্র উৎসবে বিচারকমণ্ডলীর মুখ্য সদস্যপদ লাভ। ৫ মে মুক্তি পায় ‘তিন কন্যা’ এবং তথ্যচিত্র ‘রবীন্দ্রনাথ’। ‘তিন কন্যা’ থেকেই স্বাধীনভাবে সংগীত পরিচালনার সূত্রপাত। (এর আগে ভারতীয় মার্গসংগীতের প্রথিতযশা শিল্পী রবিশঙ্কর, আলি আকবর খাঁ, বিলায়েৎ খাঁ প্রমুখ সংগীত পরিচালনা করেছিলেন তাঁর চলচ্চিত্রে।)

    ১৯৬২— ১১ মে স্বরচিত কাহিনি অবলম্বনে প্রথম রঙিন ছবি ‘কাঞ্চনজঙ্ঘা’ মুক্তি পায়। ২৮ সেপ্টেম্বর ‘অভিযান’ মুক্তিলাভ করে।

    ১৯৬৩— মস্কো চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে যোগদান। টাইম পত্রিকার মতে বিশ্বের শ্রেষ্ঠ ১১ জন চিত্রপরিচালকের অন্যতম হিসেবে স্বীকৃতিলাভ। সেপ্টেম্বর মাসে ‘মহানগর’ ছবির মুক্তি।

    ১৯৬৪— বার্লিন ভ্রমণ এবং পুনর্বার মস্কো যাত্রা। সেপ্টেম্বরে ‘চারুলতা’র মুক্তিলাভ। ‘এসো চিলড্রেন্স ওয়ার্ল্ড’-এর প্রযোজনায় দূরদর্শন চিত্র ‘টু’ মুক্তি পায়। বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘মহানগর’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার।

    ১৯৬৫— মে মাসে ‘কাপুরুষ ও মহাপুরুষ’ ছবির মুক্তিলাভ। প্রথম বাংলা বই ‘প্রোফেসর শঙ্কু’ প্রকাশিত হয়। সন্দেশ পত্রিকার পাতায় ‘ফেলুদা’ সিরিজের প্রথম গল্প ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ প্রকাশিত হয়। পদ্মভূষণ সম্মান লাভ। দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকমণ্ডলীর সভাপতি হন। আকাপুলকো, বার্লিন ও কেমব্রিজ যাত্রা। ‘পাঠভবন’ স্কুলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম।

    ১৯৬৬— নিজের কাহিনি অবলম্বনে দ্বিতীয় ছবি ‘নায়ক’ মুক্তি পায় মে মাসে। বার্লিন এবং টোকিও সফর।

    ১৯৬৭— ম্যাগসেসে পুরস্কারে ভূষিত। নিউ ইয়র্ক, প্যারিস এবং লন্ডন যাত্রা। ২৯ সেপ্টেম্বর ‘চিড়িয়াখানা’ মুক্তি পায়। ‘প্রোফেসর শঙ্কু’ গ্রন্থের জন্য বছরের শ্রেষ্ঠ শিশুসাহিত্যিক হিসেবে ‘অ্যাকাডেমি পুরস্কার’ প্রাপ্তি।

    ১৯৬৮— ম্যানিলা যাত্রা। মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি।

    ১৯৬৯— বার্লিন ও তিউনিশিয়া ভ্রমণ। ৮ মে মুক্তি পায় ‘গুপী গাইন বাঘা বাইন’। প্রথম ‘ফেলুদা’-র বই ‘বাদশাহী আংটি’ প্রকাশিত। জুলাই মাসে বড়ো পিসি সুখলতা রাও-এর মৃত্যু।

    ১৯৭০— বার্লিন যাত্রা। ‘অরণ্যের দিনরাত্রি’ মুক্তি পায়। ‘প্রোফেসর শঙ্কুর কাণ্ডকারখানা’, প্রথম গল্প সংকলন ‘এক ডজন গপপো’ এবং সুকুমার রায়ের ইংরেজি অনুবাদ ‘Nonsense Rhymes’ প্রকাশিত হয়। ওই বছরেই ডিসেম্বরে মুক্তি পায় ‘প্রতিদ্বন্দ্বী’।

    ১৯৭১— সেপ্টেম্বর মাসে ‘সীমাবদ্ধ’ মুক্তি পায়। ‘সিকিম’ তথ্যচিত্রের মুক্তি এবং আকস্মিক অপসারণ। তেহেরান চলচ্চিত্র উৎসবে বিচারক। ‘স্টার অফ যুগোশ্লাভিয়া’ সম্মানে ভূষিত। লন্ডন ভ্রমণ। সাহিত্যে ‘আনন্দ পুরস্কার’ (সুরেশচন্দ্র স্মৃতি পুরস্কার) লাভ। গ্রন্থাকারে প্রকাশিত ‘গ্যাংটকে গণ্ডগোল’ এবং ‘সোনার কেল্লা’। ‘Ray Roman’ টাইপফেস নির্মাণের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি।

    ১৯৭২— টরেন্টো চলচ্চিত্র উৎসবে বিচারক। ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবির চিত্রনাট্য গ্রন্থাকারে প্রকাশিত। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সফর।

    ১৯৭৩— দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টর অফ লেটার্স’ উপাধি লাভ। বার্লিন, শিকাগো, সুইডেন ভ্রমণ। ‘বাক্স রহস্য’, ‘নায়ক’ (চিত্রনাট্য) ও সম্পাদিত গ্রন্থ ‘সুকুমার সাহিত্য সমগ্র’-র প্রথম খণ্ড প্রকাশিত হয়। ১৫ আগস্ট ‘অশনি সংকেত’ মুক্তিলাভ করে। ছোটো কাকা সুবিমল রায় প্রয়াত হন।

    ১৯৭৪— লন্ডনের ‘রয়্যাল কলেজ অফ আর্টস’ থেকে ডক্টরেট উপাধি লাভ। শ্রেষ্ঠ মারাঠি ছবির জন্য পুরস্কার বিতরণ। পুনে-র ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট’-এর দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন। ২৭ ডিসেম্বর ‘সোনার কেল্লা’ ছবির মুক্তি লাভ। তথ্যচিত্র ‘ইনার আই’। বিশ্ববিখ্যাত ‘দ্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা’ গ্রন্থে নাম অন্তর্ভুক্তি। গ্রন্থাকারে প্রকাশিত ‘কৈলাসে কেলেঙ্কারী’ ও ‘সাবাস প্রোফেসর শঙ্কু’। নভেম্বর মাসে মেজোপিসি পুণ্যলতা চক্রবর্তী প্রয়াত হন।

    ১৯৭৫— ভারতের পঞ্চম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকমণ্ডলীর সভাপতি। ক্যালিফোর্নিয়ার বার্কলি বিশ্ববিদ্যালয় থেকে মানপত্র লাভ। পুনে শহরে নাগরিক সংবর্ধনা। ব্রিটিশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি প্রদত্ত অন্যতম শ্রেষ্ঠ পরিচালকের সম্মান লাভ। প্রকাশিত হয় ‘রয়েল বেঙ্গল রহস্য’ ও সম্পাদিত গ্রন্থ ‘সুকুমার সাহিত্য সমগ্র’-র দ্বিতীয় খণ্ড।

    ১৯৭৬— ‘পদ্মভূষণ’ খেতাবে ভূষিত। প্রকাশিত হয় প্রথম ইংরাজি বই ‘Our Films, their films,’ ‘বিষয় চলচ্চিত্র’, ‘জয় বাবা ফেলুনাথ’, ‘আরো এক ডজন’, ‘ফটিকচাঁদ’ ও সম্পাদিত গ্রন্থ ‘সুকুমার সমগ্র শিশুসাহিত্য’। মুক্তি পায় ‘জনঅরণ্য’ ও তথ্যচিত্র ‘বালা’।

    ১৯৭৭—ভারতে অনুষ্ঠিত ষষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকমণ্ডলীর সভাপতি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়-এর আমন্ত্রণে ‘নর্টন লেকচারস’ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যাত্রা। প্রকাশিত ‘ফেলুদা এন্ড কোং’, ‘মহাসঙ্কটে শঙ্কু’।

    ১৯৭৮— ইংলন্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ‘ডি লিট’ প্রদান। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে ‘দেশিকোত্তম’-এ ভূষিত। মুক্তিলাভ করে ‘শতরঞ্জ কে খিলাড়ি’। বার্লিন চলচ্চিত্র উৎসব তাঁকে সর্বকালের সেরা তিনজন পরিচালকের অন্যতম হিসেবে স্বীকৃতি দেয়। তাঁর আগের দুজন হলেন চার্লি চ্যাপলিন ও ইঙ্গমার বার্গম্যান। সেপ্টেম্বর মাসে মুক্তি পায় ‘শতরঞ্জ কে খিলাড়ি’।

    ১৯৭৯— মস্কো চলচ্চিত্র উৎসবে সর্বকালের শ্রেষ্ঠ নয়জন চলচ্চিত্র নির্মাতার অন্যতম হিসাবে সম্মানিত। ৫ জানুয়ারি মুক্তি পায় ‘জয় বাবা ফেলুনাথ’। প্রকাশিত হয় ‘গোরস্থানে সাবধান!’, ‘তিন রকম’, ‘একেই বলে শুটিং’।

    ১৯৮০— যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ‘ডি লিট’। মুক্তি পায় ‘হীরক রাজার দেশে’। ‘পথের পাঁচালী’র ২৫ বছর পূর্তি উপলক্ষে ডি. এ. ভি. পি-র আয়োজনে ব্যাঙ্গালোরে উদ্বোধন হয় এক বর্ষব্যাপী ভ্রাম্যমাণ প্রদর্শনীর। প্রকাশিত হয় ‘স্বয়ং প্রোফেসর শঙ্কু’।

    ১৯৮১— বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কর্তৃক সাম্মানিক ‘ডক্টরেট’ উপাধি প্রদান। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রদত্ত ‘ডক্টরেট’ সম্মান। ‘একেই বলে শুটিং’ গ্রন্থের জন্য ‘শিশুসাহিত্য পরিষদ’ প্রদত্ত বছরের শ্রেষ্ঠ শিশু সাহিত্যিকের সম্মান ‘ফটিক স্মৃতি পুরস্কার’ অর্জন। ‘শিশিরকুমার সাহিত্য পুরস্কার’ প্রাপ্তি। নিউ ইয়র্কে ‘মিউজিয়াম অফ মডার্ন আর্ট’-এ ‘ফিল্ম ইন্ডিয়া’ উৎসবে সত্যজিৎ রায়ের সবকটি চলচ্চিত্রের প্রদর্শনী। নিউ ইয়র্কে বন্ধু ও শিল্পনির্দেশক বংশী চন্দ্রগুপ্ত আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। প্রকাশিত হয় ‘ছিন্নমস্তার অভিশাপ’, ‘হত্যাপুরী’, ‘আরো বারো’ ও সম্পাদিত গ্রন্থ ‘সেরা সন্দেশ ১৩৬৮—৮৭’।

    ১৯৮২— শিশুসাহিত্যের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত ‘বিদ্যাসাগর পুরস্কার’ অর্জন। প্রকাশিত হয় ‘যত কাণ্ড কাঠমাণ্ডু’-তে। ‘ফরাসি টেলিভিশন’ ‘অঁরা ফ্রেজ’-এর প্রযোজনায় ‘পিকু’ নির্মাণ। ২৫ এপ্রিল ‘ভারতীয় দূরদর্শন’ প্রযোজিত ‘সদগতি’ প্রদর্শনের মাধ্যমে দূরদর্শনে রঙিন ছবির সম্প্রচার শুরু হয়। কান চলচ্চিত্র উৎসব কমিটি, বিশ্ব চলচ্চিত্রে অবদানের জন্য ‘হেডলেস অ্যাঞ্জেল ট্রফি’ দিয়ে সম্মান জানায়। ম্যানিলা চলচ্চিত্র উৎসবে বিচারকমণ্ডলীর সভাপতি। ভেনিস চলচ্চিত্র উৎসবে বিচারক এবং বিশ্বের সেরা দশজন চিত্রপরিচালকের অন্যতম হিসেবে ‘গোল্ডেন লায়ন অফ সেন্ট মার্ক’ পুরস্কার লাভ। রোম চলচ্চিত্র উৎসবে ‘ভিসকন্তি’ পুরস্কার লাভ।

    ১৯৮৩— ‘ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট’ থেকে বিশেষ ফেলোশিপ নেওয়ার আমন্ত্রণ। এপ্রিল মাসে প্যারিসে আয়োজিত হয় সত্যজিৎ রায় রেট্রোস্পেকটিভ। ১ অক্টোবর হৃদরোগে আক্রান্ত। প্রকাশিত হয় ‘টিনটোরেটোর যীশু’, ‘শঙ্কু একাই ১০০’।

    ১৯৮৪— মার্চ মাসে দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত। ১২ জুন চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রা। ১৮ জুন আমেরিকার হিউস্টনে সেন্ট লিউকস হাসপাতালে হার্টে বাইপাস সার্জারি করেন ডা. কুলি। প্রস্টেট গ্ল্যান্ড অপারেশন হয় ২১ জুলাই। ৪ আগস্ট লন্ডনে রওনা হন। ১৪ আগস্ট কলকাতায় প্রত্যাবর্তন। কলকাতায় ফিরে আবার একবার অস্ত্রোপচার। ১৩ সেপ্টেম্বর ১৯৮৪ লন্ডনে ‘ঘরে বাইরে’র মুক্তিলাভ।

    ১৯৮৫— ৪ জানুয়ারি কলকাতায় ‘ঘরে বাইরে’ মুক্তি পায়। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘ডি লিট’ সম্মান প্রদান। ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত। ভারতীয় এবং বিশ্ব চলচ্চিত্র শিল্পে অবদান, বিশ্বশান্তির উন্নতিসাধন এবং ইন্দো-সোভিয়েত সম্প্রীতির জন্য ‘সোভিয়েত ল্যান্ড নেহরু’ পুরস্কার অর্জন। প্রকাশিত হয় ‘ফেলুদা ওয়ান ফেলুদা টু’, ‘তারিণী খুড়োর কীর্তিকলাপ’, ‘মোল্লা নাসিরুদ্দিনের গল্প’ ও ‘The Apu Trilogy’ চিত্রনাট্য। ‘নন্দন’-এর উদ্বোধন করেন।

    ১৯৮৬— সংগীত নাটক আকাদেমি-র ফেলো নির্বাচিত (এর আগে ১৯৫৯ সালে সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন)। সন্দেশ পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘নন্দন’-এ আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সভাপতি। প্রকাশিত হয় ‘পিকুর ডায়রি ও অন্যান্য’, ছড়া (অনুবাদ) ও কবিতার সংকলন ‘তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম’। কাকিমা পুষ্পলতা রায়ের মৃত্যু।

    ১৯৮৭— ফরাসি সরকার প্রদত্ত ফ্রান্সের সর্বোচ্চ সম্মান ‘লিজিয়ন অফ অনার’-এ ভূষিত। ৩১ অক্টোবর মুক্তি পায় তথ্যচিত্র ‘সুকুমার রায়’। ‘পাঠভবন’ আয়োজিত ‘সুকুমার মেলা’-য় প্রধান অতিথি। প্রকাশিত হয় ‘দার্জিলিং জমজমাট’, ‘সুজন হরবোলা’, ‘ব্রেজিলের কালো বাঘ ও অন্যান্য’। নিউ ইয়র্কে প্রকাশিত হয় ‘The Unicorn Expedition and other Fantastic Tales of India’, লন্ডনে Secker and Warburg ও ভারতে ‘Seagull Books’ থেকে প্রকাশিত হয় ‘Stories’. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি লিট সম্মানে ভূষিত। ১১ এপ্রিল রাশিয়ার ডুসানডে শহরে ‘সত্যজিৎ রায় ফিল্ম সোসাইটি’-র সূচনা। এন সি ই আর টি প্রদত্ত শিশুসাহিত্য পুরস্কার পান ‘টিনটোরেটোর যীশু’ বইটির জন্য। দাদাভাই নওরজী স্মৃতি পুরস্কারে ভূষিত।

    ১৯৮৮— প্রকাশিত হয় গল্পগ্রন্থ ‘একের পিঠে দুই’। ডিসেম্বরে একই সঙ্গে লন্ডন এবং নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ‘দ্য ইন্টারন্যাশনাল ফিলম গাইড’-এর রজত জয়ন্তী সংখ্যায় বিশ্বের সেরা ১১ জন পরিচালকের মধ্যে অন্যতম বলে উল্লেখ করা হয়। এই সমকালের (বিগত ১৫ বছর) অন্যতম সেরা ছবি ‘চারুলতা’। পত্রিকার ব্যক্তিগত পছন্দের মধ্যে অবিশ্যি সেরা দশটির অন্যতম হল ‘অরণ্যের দিনরাত্রি।’ তালিকায় সমকালের সেরা দশটি ভারতীয় ছবির প্রথমেই রয়েছে ‘জনঅরণ্য’, তৃতীয় স্থানে ‘চারুলতা’। বিগত ১৫ বছরের অসাধারণ এগারোজন পরিচালক হলেন ইঙ্গমার বার্গম্যান, ফেদেরিকো ফেলিনি, আন্দ্রে তারকোভস্কি, স্ট্যানলি কুবরিক, আকিরা কুরোসাওয়া, উডি অ্যালেন, বুনুয়েল, বার্নার্ডো বার্তোলুচি, ফ্রঁসোয়া ত্রুফো, সত্যজিৎ রায় এবং ভিসকন্তি।

    ১৯৮৯— ২ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট মিতেরঁ কলকাতায় এসে, ন্যাশনাল লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে সত্যজিৎ রায়কে ‘লিজিয়েন অফ অনার’ সম্মানে ভূষিত করেন। অসম সরকার কর্তৃক শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার প্রদান; ১১ নভেম্বর অসমের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রীপ্রফুল্ল মহন্ত বিশপ লেফ্রয় রোডের বাসভবনে এসে এই পুরস্কার তুলে দেন সত্যজিৎ রায়ের হাতে। সেরা বিদেশি ছোটো গল্পের জন্য এফ এ এন সি এস (ফ্রান্স) এর তরফ থেকে পুরস্কার।

    সান্তাক্রুজ বিশ্ববিদ্যালয় প্রদত্ত ‘অরসন ওয়েলস’ পুরস্কার। ডিসেম্বরে পুত্র সন্দীপ রায়ের বিবাহ।

    ১৯৯০— এশিয়ান পেন্টস প্রদত্ত ‘শিরোমণি পুরস্কার’ অর্জন। ২২ নভেম্বর পৌত্র সৌরদীপ রায়ের জন্ম এবং ‘আগন্তুক’-এর শুটিং শুরু। জানুয়ারিতে ‘গণশত্রু’ মুক্তি পায়। ডিসেম্বর মাসে ‘নন্দন’-এ ‘শাখাপ্রশাখা’র বিশ্বমুক্তি হয়।

    ১৯৯১— ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত ‘বিজয়শ্রী’ উপাধি। ৭০ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ টেলিভিশন ‘চ্যানেল ফোর’-এ সত্যজিতের ১২টি ছবি ও তাঁর উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত হয়। ৭০ বছর উপলক্ষে নিউ ইয়র্কের মিউজিয়াম অফ মডার্ন আর্টস-এর চলচ্চিত্র বিভাগ কর্ত,ক একটি ফলক উপহার। কান চলচ্চিত্র উৎসবে আয়োজন করা হয় বিশেষ প্রর্দশনীর। টোকিও চলচ্চিত্র উৎসব কমিটি কর্তৃক বিশেষ সম্মান। ‘আগন্তুক’-এর মুক্তিলাভ। বেলজিয়াম থেকে ‘সত্যজিৎ রায় অ্যাট সেভেন্টি’ শ্রদ্ধার্ঘ্য গ্রন্থ প্রকাশ। নতুন ছবি ‘উত্তরণ/জাগরণ’-এর চিত্রনাট্য রচনা শেষ করেন। ২৩ নভেম্বর কলকাতার মেয়র প্রশান্ত চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের বাড়ি গিয়ে তাঁকে বিশেষ সম্মানে ভূষিত করেন। নিউ ইয়র্ক থেকে চলচ্চিত্র জগতে সারাজীবনের অবদানের স্বীকৃতি হিসেবে ‘অস্কার’ প্রাপ্তির খবর ঘোষিত হয় ১৪ ডিসেম্বর।

    ১৯৯২—জানুয়ারি মাসে গুরুতর অসুস্থ হয়ে নার্সিং হোমে ভরতি হন।

    ১৬ মার্চ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই ‘অস্কার’ পুরস্কারের স্মারক লাভ। ১৯ মার্চ ভারত সরকার প্রদত্ত ‘জাতীয় অধ্যাপক’ সম্মান প্রাপ্তির খবর ঘোষিত হয়। ২০ মার্চ দেশের সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্ন’ প্রদানের খবর ঘোষিত হয়। ৩০ মার্চ আনুষ্ঠানিকভাবে লস এঞ্জেলসে ‘অস্কার’ পুরস্কার প্রদান। সানফ্রান্সিসকো ফিল্ম ফেস্টিভ্যাল কমিটি কর্তৃক ‘লাইফ টাইম’ পুরস্কার ‘কুরোসাওয়া আওয়ার্ড’-এ ভূষিত। ২৩ এপ্রিল সন্ধ্যা ৫.৪৫ মিনিটে বেলভিউ নার্সিং হোমে প্রয়াণ।

    (তথ্য সংযোজন এবং পরিমার্জন: স্যমন্তক চট্টোপাধ্যায়)

    সত্যজিৎ রায়ের চলচ্চিত্রপঞ্জি

    ১৯৫৫—পথের পাঁচালী। ১৯৫৬—অপরাজিত। ১৯৫৭—পরশ পাথর। ১৯৫৮—জলসাঘর। ১৯৫৯—অপুর সংসার। ১৯৬০—দেবী। ১৯৬১—রবীন্দ্রনাথ ঠাকুর (তথ্যচিত্র)। তিন কন্যা। [বিদেশের জন্য ‘দুই কন্যা’]। ১৯৬২—কাঞ্চনজঙ্ঘা। অভিযান। ১৯৬৩—মহানগর। ১৯৬৪—চারুলতা। টু [দূরদর্শন বিজ্ঞাপনের জন্য]। ১৯৬৫—কাপুরুষ ও মহাপুরুষ। ১৯৬৬—নায়ক। ১৯৬৭—চিড়িয়াখানা। ১৯৬৮—গুপী গাইন বাঘা বাইন। ১৯৬৯-৭০—অরণ্যের দিন রাত্রি। ১৯৭০—প্রতিদ্বন্দ্বী। ১৯৭১—সিকিম [তথ্যচিত্র]। সীমাবদ্ধ। ১৯৭৩—অশনি সংকেত। ১৯৭৪—দ্য ইনার আই [তথ্যচিত্র]। সোনার কেল্লা। ১৯৭৫—জনঅরণ্য। ১৯৭৬—বালা [বালা সরস্বতীর উপর তথ্যচিত্র]। ১৯৭৭—শতরঞ্জ কে খিলাড়ি। ১৯৭৮—জয় বাবা ফেলুনাথ। ১৯৮০—হীরক রাজার দেশে। ১৯৮০-৮১—পিকু [ফরাসি দূরদর্শনের জন্য]। ১৯৮১—সদগতি [ভারতীয় দূরদর্শনের জন্য]। ১৯৮৪—ঘরে বাইরে। ১৯৮৭—সুকুমার রায় [তথ্যচিত্র]। ১৯৮৯—গণশত্রু। ১৯৯০—শাখাপ্রশাখা। [১৯৯১] আগন্তুক।

    সংক্ষিপ্ত ঘটনাপঞ্জি

    ১৯২১— ২ মে। সত্যজিতের জন্ম। বাবা সুকুমার রায়, মা সুপ্রভা রায়।

    ১৯২৩— সুকুমার রায়ের মৃত্যু।

    ১৯২৬— ভবানীপুর বকুলবাগানে মামারবাড়িতে।

    ১৯৩০— বালীগঞ্জ গভর্নমেন্ট স্কুলে ভরতি হলেন।

    ১৯৩৬— ম্যাট্রিক পরীক্ষায় পাশ ও প্রেসিডেন্সি কলেজে ভরতি। এক ফোটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম। সংগীত ও চলচ্চিত্রের প্রতি ঝোঁক।

    ১৯৩৮— ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ।

    ১৯৪০— ইকনমিক্সে অনার্স নিয়ে বি. এ পাশ। শান্তিনিকেতনে অঙ্কন শিক্ষার জন্য ভরতি।

    ১৯৪২— তিন সহপাঠীর সঙ্গে অজন্তা, ইলোরা, সাঁচি, খাজুরাহো পরিদর্শন। শান্তিনিকেতনের শিক্ষা অসমাপ্ত রেখে প্রত্যাবর্তন।

    ১৯৪৩— ডি. জে. কীমার বিজ্ঞাপন সংস্থায় কমার্শিয়াল আর্টিস্ট হিসাবে যোগদান।

    ১৯৪৪— চিত্রনাট্য লেখা শুরু।

    ১৯৪৫— সিগনেট প্রেসের সঙ্গে যুক্ত। ‘পথের পাঁচালী’র সংক্ষিপ্ত সংস্করণ ‘আম আঁটির ভেঁপু’ বইয়ের ছবি আঁকার ভার পেলেন। ‘পথের পাঁচালী’ চলচ্চিত্রে রূপ দেবার চিন্তা প্রথম মাথায় এল।

    ১৯৪৬— ‘ঘরে বাইরে’র পূর্ণাঙ্গ চিত্রনাট্য রচনা।

    ১৯৪৭— ক্যালকাটা ফিলম সোসাইটি গড়লেন।

    ১৯৪৯— বিজয়া দাসের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ। স্টেটসম্যান পত্রিকায় চলচ্চিত্রের সমালোচনা ছাপা হতে লাগল।

    ১৯৫০— বিখ্যাত ফরাসি চলচ্চিত্র পরিচালক জাঁ রেনোয়ার সঙ্গে গ্রেট ইস্টার্ন হোটেলে সাক্ষাৎ। ডি. জে. কীমার আর্ট ডিরেক্টরের পদে প্রমোশন দিয়ে ইংলন্ডে পাঠানো। সাড়ে চার মাসে প্রায় নিরানব্বইটি সিনেমা দেখলেন।

    ১৯৫২— ‘পথের পাঁচালী’-র দৃশ্যগ্রহণ শুরু করলেন।

    ১৯৫৫— প্রথম ছবি ‘পথের পাঁচালী’ মুক্তি লাভ করল।

    ১৯৫৬— প্রথম আন্তর্জাতিক পুরস্কার— কান চলচ্চিত্র উৎসবে ‘পথের পাঁচালী’ জুরিদের বিচারে শ্রেষ্ঠ।

    ১৯৫৭— ভেনিস যাত্রা। বিশ্ব পরিক্রমার সূত্রপাত।

    ১৯৫৮— নিউ ইয়র্ক, ব্রুসেলস।

    ১৯৫৯— সংগীত নাটক আকাদেমী পুরস্কার। পদ্মশ্রী খেতাব।

    ১৯৬০— ভিয়েনা চলচ্চিত্র উৎসবে বিচারকমণ্ডলীর সদস্য। সুপ্রভা রায়ের মৃত্যু।

    ১৯৬১— সন্দেশ পত্রিকা আবার প্রকাশ করলেন। ছবির সংগীত রচনা শুরু।

    ১৯৬২— বার্লিন চলচ্চিত্র উৎসবে বিচারকমণ্ডলীর সদস্য।

    ১৯৬৩— মস্কো চলচ্চিত্র উৎসবে বিচারকমণ্ডলীর সদস্য। [টাইম পত্রিকার মতে বিশ্বের শ্রেষ্ঠ ১১ জন চিত্র পরিচালকের অন্যতম]

    ১৯৬৪— বার্লিন, মস্কো।

    ১৯৬৫— দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকমণ্ডলীর সদস্য। পদ্মভূষণ খেতাব। বিদেশ যাত্রা। আকাপুলকো [Acapulco], বার্লিন, কেম্ব্রিজ।

    ১৯৬৬— বার্লিন, টোকিও। স্পেশাল অ্যাওয়ার্ড অফ অনার, বার্লিন ফিল্মোৎসব।

    ১৯৬৭— নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন। ম্যাগসেসে পুরস্কার লাভ।

    ১৯৬৮— ম্যানিলা ও মেলবোর্ন।

    ১৯৬৯— বার্লিন, তিউনেশিয়া।

    ১৯৭০— বার্লিন।

    ১৯৭১— লন্ডন। স্টার অফ যুগোশ্লাভিয়া। আনন্দ পুরস্কার।

    ১৯৭২— তেহরান এবং টরেন্টোয় চলচ্চিত্র উৎসবে জুরি।

    ১৯৭৩— দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লেটার্স উপাধি। বার্লিন, শিকাগো, সুইডেন।

    ১৯৭৪— রয়েল কলেজ অফ আর্টস, লন্ডন থেকে ডক্টরেট উপাধি। শ্রেষ্ঠ মারাঠি ছবির জন্য পুরস্কার বিতরণ। ভারতীয় চলচ্চিত্র এবং দূরদর্শন প্রতিষ্ঠানের দ্বাদশ সমাবর্তন উৎসবে উদ্বোধনী ভাষণ। দি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় নাম অন্তর্ভুক্তি।

    ১৯৭৪-৭৫—ভারতের পঞ্চম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকমণ্ডলীর সভাপতি। ক্যালিফোর্নিয়ায় বার্কলি বিশ্ববিদ্যালয় থেকে মানপত্র লাভ।

    ১৯৭৫— বিগত অর্ধ শতাব্দীর বিশিষ্টতম আন্তর্জাতিক চলচ্চিত্র পরিচালক বিবেচনায় ব্রিটিশ ফিলম সোসাইটি কর্তৃক সম্মানিত। পুনে শহরে নাগরিক সংবর্ধনা।

    ১৯৭৬— পদ্মভূষণ খেতাব। প্রথম ইংরেজি বই ‘আওয়ার ফিল্মস, দেয়ার ফিল্মস’ প্রকাশিত।

    ১৯৭৬-৭৭—ভারতে অনুষ্ঠিত ষষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকমণ্ডলীর সভাপতি।

    ১৯৭৮— অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অফ লিটারেচার সম্মানে ভূষিত। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে ‘দেশিকোত্তম’ উপাধি।

    ১৯৭৯— যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অফ লিটারেচার সম্মান। মস্কো চলচ্চিত্র উৎসবে সর্বকালের শ্রেষ্ঠ নয়জন চলচ্চিত্র নির্মাতার অন্যতম গৌরবের সম্মান।

    ১৯৮০— বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অফ লিটারেচার সম্মান।

    ১৯৮১— ম্যানিলা চলচ্চিত্র উৎসবে বিচারকমণ্ডলীর সভাপতি। ফটিক স্মৃতি পুরস্কার। [শিশুসাহিত্য পরিষদ কর্তৃক ‘একেই বলে শুটিং’ বইয়ের জন্য বছরের শ্রেষ্ঠ শিশুসাহিত্যিকের পুরস্কার]।

    ১৯৮২— শিশুসাহিত্যের জন্য বিদ্যাসাগর পুরস্কার।

    ১৯৮৪— কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অফ লিটারেচার সম্মান।

    ১৯৮৫— দাদাসাহেব ফালকে পুরস্কার।

    ভারতীয় এবং বিশ্বের চলচ্চিত্র শিল্পে অবদান, বিশ্বশান্তির উন্নতিসাধন এবং ইন্দো-সোভিয়েত সম্প্রীতির জন্য সোভিয়েত দেশ নেহরু পুরস্কার।

    ১৯৮৬— সংগীত নাটক আকাদেমি পুরস্কার। [১৯৫৯ সালেও এই পুরস্কার পেয়েছিলেন]।

    ১৯৮৭— ফরাসি সরকার কর্তৃক শিল্পকর্মে অবদানের জন্য ‘লিজিয়ন অফ অনার’ [Legion of Honour] সম্মানে ভূষিত।

    ভারতীয়দের মধ্যে সত্যজিৎই প্রথম এই সম্মান গৌরবের অধিকারী। [১৯৮৯-র ২ ফেব্রুয়ারি ফরাসি দেশের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেঁর ন্যাশনাল লাইব্রেরিতে এক মনোজ্ঞ অনুষ্ঠানে সত্যজিৎকে এই সম্মানে সম্মানিত করেন]।

    ১৯৮৭— ‘টিনটোরেটর যীশু’ বইয়ের জন্য শিশুসাহিত্যে জাতীয় পুরস্কার।

    ১৯৮৭— দাদাভাই নওরজী স্মৃতি পুরস্কার।

    ১৯৮৮— ডিসেম্বর— এ বছর একই সঙ্গে লন্ডন ও নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ‘দ্য ইন্টারন্যাশনাল ফিলম গাইড-এর রজত জয়ন্তী সংখ্যায় সত্যজিৎ রায়কে গত ১৫ বছরে বিশ্বের সেরা ১০ জন পরিচালকের অন্যতম বলে উল্লেখ করা হয়েছে। এই সময়কালের অন্যতম সেরা ছবি ‘চারুলতা’। ওই পত্রিকায় ব্যক্তিগত পছন্দের মধ্যে অবিশ্যি সেরা দশটির অন্যতম হল ‘অরণ্যের দিনরাত্রি।’ আবার এই সময়কালের সেরা দশটি ভারতীয় ছবির প্রথমেই রয়েছে ‘জনঅরণ্য’। তৃতীয় স্থানে ‘চারুলতা’। বিগত ১৫ বছরের অসাধারণ দশজন পরিচালক হলেন ইঙ্গমার বার্গম্যান, ফেদেরিকো ফেলিনি, আন্দ্রে তারকোভস্কি, স্ট্যানলি কুবরিক, আকিরা কুরোসাওয়া, উডি অ্যালেন বুনেল, বার্নার্ডো বার্তোলুচি, ফ্রঁসোয়া ত্রুফো, সত্যজিৎ রায় এবং ভিসকন্তি।

    ১৯৮৮-৮৯—অসম সরকার কর্তৃক শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার।

    [১১.১০.৮৯ সত্যজিৎ রায়ের বাসভবনে এই পুরস্কার দেওয়া হয়। অসমের মুখ্যমন্ত্রী শ্রীপ্রফুল্ল মহন্ত বিশপ লেফ্রয় রোডের বাড়িতে সত্যজিৎ রায়ের হাতে এই পুরস্কার তুলে দেন]।

    ১৯৮৯— সেরা বিদেশি ছোটো গল্পের জন্য পুরস্কার এফ. এন. এ. সি. এস. ফ্রান্স।

    ১৯৯০— রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি. লিট. সম্মান।

    ১৯৯০— শিরোমণি পুরস্কার, এশিয়া পেন্টস।

    ১৯৯১, জানুয়ারি—ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত ‘বিজয়শ্রী’ উপাধি।

    ,,৭০তম জন্মদিনে নিউ ইয়র্কের মিউজিয়ম অফ মডার্ন আর্টস-এর চলচ্চিত্র বিভাগ কর্তৃক একটি ফলক উপহার।

    ২৫.১.৯১—ভেনিস চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসি পুরস্কার সত্যজিৎ রায়ের ‘আগন্তুক’। (৭.৪.৯২ জাতীয় পুরস্কার, স্বর্ণকমল)।

    এশিয়াটিক সোসাইটি কর্তৃক রবীন্দ্র শতবর্ষ ফলক— শিশুসাহিত্যে অবদানের জন্য— জানুয়ারি ১৯৯১।

    ২৩.১১.৯১—কলকাতার মেয়র শ্রীপ্রশান্ত চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের বাড়ি গিয়ে তাঁকে বিশেষ সম্মানে সম্মানিত করলেন।

    ১৪.১২.৯১—নিউ ইয়র্ক থেকে চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য সর্বশ্রেষ্ঠ পুরস্কার ‘অস্কার’ প্রাপ্তির খবর।

    ১৯ মার্চ, ১৯৯২—দেশের সাংস্কৃতিক জগতে অবদানের স্বীকৃতিতে ‘ন্যাশনাল রিসার্চ প্রফেসর’-এর সম্মান দেবার কথা ভারত সরকারের ঘোষণা। পুরস্কারের আর্থিক মূল্য মাসিক আট হাজার টাকা।

    ২০ মার্চ, ১৯৯২—দেশের সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্ন’-র কথা ঘোষণা।

    ৩০ মার্চ, ১৯৯২—আনুষ্ঠানিকভাবে লস এঞ্জেলসে ‘অস্কার’ পুরস্কার প্রদান।

    ২৩.৪.৯২—মহাপ্রয়াণ।

    সংক্ষিপ্ত বংশতালিকা

    সংক্ষিপ্ত বংশতালিকা

    সংক্ষিপ্ত বংশতালিকা
    সংক্ষিপ্ত বংশতালিকা

    ঋণস্বীকার

    উপেন্দ্রকিশোর— লীলা মজুমদার।

    ছেলেবেলার দিনগুলি— পুণ্যলতা চক্রবর্তী।

    যখন ছোটো ছিলাম— সত্যজিৎ রায়।

    একেই বলে শুটিং— সত্যজিৎ রায়।

    ঘরোয়া— সত্যজিৎ সংখ্যা, ২৬ মে, ১৯৭২।

    চিলড্রেন্স ডিটেকটিভ, ফেলুদা সংখ্যা, এপ্রিল ১৯৮০।

    আনন্দবাজার পত্রিকা ১৮ ডিসেম্বর ১৯৮৫ সংখ্যা— বিশেষ ক্রোড়পত্র

    বর্তমান ও আজকাল পত্রিকা

    পোর্ট্রেট অফ এ ডিরেক্টর— সত্যজিৎ রে— মারি সিটন।

    ফিল্মস অফ সত্যজিৎ রে— সিনে সেন্ট্রাল, ক্যালকাটা, সেপ্টেম্বর ১৯৮৫।

    ‘এক্ষণ’ শারদীয় সংখ্যা ১৩৯৬।

    আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস— সত্যজিৎ রায়।

    শ্রীযুক্তা লীলা মজুমদার, শ্রীযুক্তা নলিনী দাশ, শ্রীপ্রণব মুখোপাধ্যায়, শ্রীআনন্দ ঘোষ, শ্রীঅশোক মিত্র (অভিনেতা) এবং যারা পরম বন্ধুর মতো নানানভাবে সাহায্য করেছেন এবং উৎসাহ যুগিয়েছেন [এবং শ্রীঅমল পুষ্টি।]

    সহায়ক গ্রন্থ

    ১) আমাদের কথা – বিজয়া রায় ( আনন্দ পাবলিশার্স)

    ২) এক দুর্লভ মানিক – অমিত্রসূদন ভট্টাচার্য ( আনন্দ পাবলিশার্স)

    ৩) ছবিতে সুকুমার : গ্রন্থনা – সন্দীপ রায় ও সিদ্ধার্থ ঘোষ (আনন্দ পাবলিশার্স)

    ৪) নিজের আয়নায় সত্যজিৎ :দীর্ঘতম ও শেষ সাক্ষাৎকার (বদ্বীপ)

    ৫) সত্যজিৎ : জীবন আর শিল্প – সুব্রত রুদ্র সম্পাদিত ( প্রতিভাস)

    ৬) সত্যজিৎ মেলা ২০০১ : পুস্তিকা ( পাঠভবন)

    ৭) সত্যজিৎ রায়: তথ্যপঞ্জী – দেবাশিস মুখোপাধ্যায় (সৃষ্টি প্রকাশন)

    ৮) Portrait of a Director: Satyajit Ray – Marie Seton ( Penguin)

    ৯) Satyajit Ray : an intimate master – Edited by Santi Das (Papyrus)

    ১০) Satyajit Ray at 70 – Nemai Ghosh ( Orient Blackswan)

    ১১) Satyajit Ray: The Inner Eye – Andrew Robinson ( I.B.Tauris)

    ১২) The Vision of Ray: Cine Posters & Beyond – Parimal Ray (Pratikshan)

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleন হন্যতে – মৈত্রেয়ী দেবী
    Next Article ভয় সমগ্র ২ – মঞ্জিল সেন

    Related Articles

    মঞ্জিল সেন

    ভয় সমগ্র ১ – মঞ্জিল সেন

    November 10, 2025
    মঞ্জিল সেন

    উপন্যাস সমগ্র ১ – মঞ্জিল সেন

    November 10, 2025
    মঞ্জিল সেন

    ভয় সমগ্র ২ – মঞ্জিল সেন

    November 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }