Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অদ্বিতীয় সত্যজিৎ : সত্যজিতের প্রথম পূর্ণাঙ্গ জীবনী – মঞ্জিল সেন

    মঞ্জিল সেন এক পাতা গল্প319 Mins Read0
    ⤶ ⤷

    সত্যজিৎ ও আকিরা কুরোসাওয়া

    [সত্যজিৎ রায়ের ইংরেজি রচনা থেকে সংগৃহীত]

    সানডে টাইমস-এ ভেনিস ফিলম ফেস্টিভ্যালের খবর থেকেই প্রথম কুরোসাওয়া সম্বন্ধে জেনেছিলেন সত্যজিৎ। সেটা ছিল ইংরেজি ১৯৫১ সাল। ‘রাসোমন’ সবে মুক্তিলাভ করেছে। যুদ্ধোত্তর জাপানের প্রথম ছবি। ওই পত্রিকাটি ছবিটি সম্বন্ধে উচ্ছ্বসিত প্রশংসা করে বলা হয়েছিল, ওটা বছরের শ্রেষ্ঠ পুরস্কার গোল্ডেন লায়নের জন্য বিবেচিত হতে চলেছে।

    ‘রাসোমন’ গ্রাঁ প্রি পুরস্কার পেয়েছিল এবং সারা পৃথিবী জুড়ে ওটা প্রদর্শনীর ব্যবস্থা করেছিল একটি আমেরিকান চলচ্চিত্র ব্যবসায়ী প্রতিষ্ঠান [আর. কে. ও]। তার ফলে ভেনিসে প্রদর্শিত হবার এক বছরের মধ্যেই কলকাতার মানুষের ছবিটা দেখবার সুযোগ ঘটেছিল। কাহিনির মৌলিকতা, ফল্গুধারার মতো প্রেম, শিল্প, কলাকৌশল আর কলকাতার সেই প্রথম জাপানি ছবি— সব মিলিয়ে বাঙালি দর্শকের মন কেড়েছিল ছবিটা। ‘রাসোমন’ বোধ হয় প্রথম সিরিয়াস এবং শিল্পীসুলভ বিদেশি ছবি যা কলকাতায় রবিবার সকালের শোতে অনেকবার দেখানো হয়েছিল।

    ব্যক্তিগতভাবে সত্যজিতের ওপর ওই ছবির প্রভাব হয়েছিল রোমাঞ্চকর। উপর্যুপরি তিনদিন ছবিটা তিনি দেখেছিলেন আর প্রত্যেকবার মনে হয়েছিল ছবির সবকিছু বিভাগের ওপর একজন পরিচালকের এমন নিয়ন্ত্রণ আর কোনো ছবিতে আছে কি? এমনকি পনেরো বছর পরেও ছবির হুবহু ঘটনা ভেসে উঠত তাঁর মানসপটে।

    বনের ভেতর দিয়ে কাঠুরের হাঁটাচলা দুরূহ সব কোণ থেকে ক্যামেরায় ধরা হয়েছিল, মহিলাটি যখন ঘোড়ায় চেপে যাচ্ছেন, দস্যু সেই প্রথম তাকে দেখল, বাতাসে তার মুখের ওড়না সামান্য একটু ফাঁক হয়েছে, দস্যু অসলভাবে একটা গাছের ছায়ায় শুয়ে মশা মারছে, আদালতের দৃশ্য [যেখানে বিচারককে একবারও দেখানো হয় নি], ডাকিনিবিদ্যার দৃশ্য, তারপর বিপরীত দুদিক থেকে বায়ুপ্রবাহ… না, জাপানি চলচ্চিত্র যে অসাধারণ কিছু একটা নিয়ে হাজির হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই।

    কাশিকো কাওয়াকিতা ও ইন্দিরা গান্ধী'র সঙ্গে আলাপচারিতায় সত্যজিৎ রায়
    কাশিকো কাওয়াকিতা ও ইন্দিরা গান্ধী’র সঙ্গে আলাপচারিতায় সত্যজিৎ রায়

    .

    প্যারিস, লন্ডন সর্বত্রই এখন বিখ্যাত জাপানি চলচ্চিত্রকারদের ছবি দেখানো হয়। প্রত্যেক দেশে প্রত্যেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি করে জাপানি ছবি প্রতিযোগিতাতে থাকবেই, কিন্তু সবাইকে ছাপিয়ে আছেন ‘রাসোমন’-এর স্রষ্টা কুরোসাওয়া, সারা বিশ্বের তিনি শ্রদ্ধা অর্জন করেছেন। তাঁর সারাজীবনের সৃষ্টিকর্ম নিয়ে অসম্ভব পরিশ্রম করে একটা বই লিখেছেন ডোনাল্ড রিচি, বইটির নাম ‘দ্য ফিল্মস অফ আকিরা কুরোসাওয়া’, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় প্রেস থেকে ১৯৬৫ সালে ওটা প্রকাশিত হয়েছিল।

    কুরোসাওয়ার ছবিতে দুটো জিনিস খুব চোখে পড়ে, একটা হল ঘটনার ওপর গুরুত্ব আরোপ, এমনকি হিংস্রতাও তা থেকে বাদ যায়না [তাঁর ছবিতে লড়াই বা যুদ্ধ হিংস্রতার চরমে পৌঁছে যায়] আর অন্যটা হল নীতি শিক্ষা দেবার একটা প্রয়াস। এই দুই বিপরীতধর্মী উচ্ছ্বাস একমাত্র কুরোসাওয়ারই বৈশিষ্ট্য, আর কোনো জাপানি চলচ্চিত্রকারের ছবিতে এমনটি নেই।

    জাপানে ‘সামুরাই’ সম্প্রদায় একসময় ছিল পেশাদার যোদ্ধার জাত। কুরোসাওয়া ওই জাতের একজন। তাঁর বাবা ছিলেন পেশাদার অস্ত্র শিক্ষাগুরুদের শেষের দিকের একজন। কুরোসাওয়ার প্রথম ছবিই হল ‘স্যানশিরো সুগাতা’ [Sanshiro Sugata] যার মূল বিষয়বস্তু হল জুডো এবং যুযুৎসুর মধ্যে সংঘাত। উত্তেজনাময় ঘটনার দিকে কুরোসাওয়ার প্রথম থেকেই ঝোঁক তা বোধ হয় বলা যায়।

    তাঁর প্রিয় পরিচালক হলেন ফোর্ড, ওয়াইলার, কাপুরা, স্টিভেন্স, হকস— সবাই আমেরিকান। যুদ্ধের কিংবা দ্বন্দ্বযুদ্ধের দৃশ্যে ফোর্ডের ওয়েস্টার্ন ছবির প্রভাব কুরোসাওয়ার ছবিতে পাওয়া যায় বললে বোধ হয় অত্যুক্তি হবে না। এর সঙ্গে যুক্ত হয়েছে ঊনবিংশ শতাব্দীর রাশিয়ার মহান সাহিত্যিক টলস্টয়, ডস্টয়ভস্কি এবং টুর্গেনিভের উপন্যাসের প্রভাব। সত্যজিৎ রায় নিজেও অনুপ্রেরণার জন্য এই মনীষীদের রচনায় ডুবে যান। কুরোসাওয়ার সঙ্গে প্রিয় পরিচালক এবং প্রিয় লেখকের ব্যাপারে সত্যজিতের যেন একটা আশ্চর্য মিল। ফোর্ড, ওয়াইলার, কাপুরা তাঁরও প্রিয় পরিচালক।

    ‘পথের পাঁচালী’ আর ‘অপরাজিত’ পর পর দু-বছর আন্তর্জাতিক ফিলম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পুরস্কার পাবার পর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল সত্যজিতের খ্যাতি। ১৯৫৭ সালের গোড়ার দিকে শ্রীমতী কাওয়াকিতা১২ তাঁকে জাপান সফরে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন। জাপানি চলচ্চিত্রকে পৃথিবীর মানচিত্রে সুপ্রতিষ্ঠিত করার কৃতিত্ব শ্রীমতী কাওয়াকিতা নিশ্চয়ই দাবি করতে পারেন। লন্ডনের ন্যাশনাল ফিলম থিয়েটারে ‘পথের পাঁচালী’ দেখেই তিনি ওই আমন্ত্রণ জানিয়েছিলেন। সত্যজিৎ কিন্তু ১৯৬৬-র আগে টোকিও রওনা হতে পারেননি। শ্রীমতী কাওয়াকিতা তাঁর সম্বন্ধে লিখেছিলেন, ‘রে বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ চিত্রপরিচালক।’

    জাপানে ঝটিকা সফরের শেষের দিকে কুরোসাওয়ার সঙ্গে দেখা করেছিলেন সত্যজিৎ। এ সম্বন্ধে তিনি ইংরেজিতে সুন্দর একটি রচনা লিখেছিলেন, তার সংক্ষিপ্ত ভাবানুবাদ এখানে দেওয়া হল। [ভাবানুবাদ কারণ ওই চমৎকার রচনার অনুবাদ এ অধমের কম্ম নয়] সত্যজিৎ যদি বাংলায় না লিখে ইংরেজিতে লিখতেন তবে বোধ হয় লেখক হিসেবে তিনি অনেক বেশি খ্যাতি অর্জন করতেন, কারণ সেক্ষেত্রে মাত্র একটি আঞ্চলিক ভাষায় সীমাবদ্ধ থাকত না তাঁর সাহিত্য প্রতিভা।

    কাইয়োটো থেকে টোকিও ফিরছিলেন সত্যজিৎ। সময় তখন প্রায় মধ্যাহ্ন। সুন্দরী জাপানি মেয়েরা একই রকম পোশাকে চাকাওয়ালা গাড়িতে খাবারের প্যাকেট সাজিয়ে বিক্রির জন্য কামরার পাশ দিয়ে চলাফেরা করছিল। লাউডস্পিকারে ওসাকা, কাইওটো, ইওকোহামা এবং টোকিওর সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগের কথা ঘোষণা করা হচ্ছিল। বড়ো জানালার ধার ঘেঁষে বসে মাঠঘাট যখন চোখের নিমেষে মিলিয়ে যেতে দেখছিলেন, সত্যজিতের মনে হচ্ছিল যেন বিমানে যাচ্ছেন। হোককাইডো লাইনে রেলগাড়ি চলে ঘণ্টায় ১২৫ মাইল বেগে, সেতু কিংবা টানেলের ঝামেলা নেই।

    ব্রিটিশ নির্দেশক লিন্ডসে অ্যান্ডারসন ও চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক কাশিকো কাওয়াকিতার সঙ্গে
    ব্রিটিশ নির্দেশক লিন্ডসে অ্যান্ডারসন ও চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক কাশিকো কাওয়াকিতার সঙ্গে

    ‘নারা’-র পথে একটু ঘুরে, যে অরণ্যে ‘রাসোমন’-এর শুটিং হয়েছিল, তার ভেতর দিয়ে যেতে হয়েছিল। জঙ্গলটা পাহাড়ের উপর, কালিম্পঙে যাবার মতোই রাস্তাটা। ট্রেনে নিজের আসনে বসে সত্যজিৎ ওই বনের কথা— যেখানে অমন দারুণ একটা ছবি তোলা হয়েছিল এবং সেই ছবির নির্মাতার সঙ্গে তাঁর আশু সাক্ষাতের কথা মনে মনে ভাবছিলেন। যাত্রা শেষে আকিরা কুরোসাওয়ার সঙ্গে তাঁর মধ্যাহ্নভোজনের নেমন্তন্ন ছিল।

    সত্যজিৎ আশা করছিলেন আর সব নেমন্তন্নের মতো ওটাও যেন জাপানের কোনো সরাইখানায় না হয়। ওইসব সরাইখানার ভেতরের আঙ্গিক সজ্জার কোনো ত্রুটি নেই, আর এমন পরিষ্কার পরিচ্ছন্ন যে আরশোলার কথা চিন্তাই করা যায় না। কিন্তু— এবং ওটাই জাপান সম্বন্ধে তাঁর একমাত্র অভিযোগ— যে খাবার তাঁকে ওখানে দেওয়া হচ্ছিল সেটা তাঁর কাছে মোটেই রুচিকর ছিল না, তা ছাড়া ওই খাবার মুখে তুলতে দু-হাঁটু যেভাবে বাঁকাতে হচ্ছিল সেটাও তেমন যুৎসই হচ্ছিল না তাঁর কাছে। পৃথিবীর সেরা সুস্বাদু রান্নাও সঠিক পরিমাণে এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে রেকাবি থেকে মুখে তুলতে না পারলে তা পরিপূর্ণভাবে উপভোগ করা যায় না। দুটি সরু কাঠি [চপস্টিকস] একজন আনাড়ির হাতে দেবার অর্থই হল আসল উদ্দেশ্য পণ্ড হওয়া।

    আকিরা কুরোসাওয়া ও সত্যজিৎ রায় (১৯৮২)
    আকিরা কুরোসাওয়া ও সত্যজিৎ রায় (১৯৮২)

    .

    যাহোক ওঁদের সাক্ষাতের স্থান নির্বাচিত হয়েছিল টোকিওর এক পুরোনো রাস্তার এক চীনা রেস্তোরাঁয়। ‘কুরোসাওয়ার প্রিয় রেস্তোরাঁ’ বলেছিলেন শ্রীমতী কাওয়াকিতা, যাঁর আমন্ত্রণে জাপান ভ্রমণে গিয়েছিলেন সত্যজিৎ রায়। শ্রীমতী কাওয়াকিতা ছিলেন কুরোসাওয়ার খুব কাছের মানুষ।

    কুরোসাওয়ার মতো দীর্ঘদেহী পুরুষ জাপানিদের মধ্যে বিরল। সামনের দিকে সামান্য ঝুঁকে পড়েছেন, সেইসঙ্গে যথাযথ নম্রতা ঘিরে আছে তাঁকে, স্নিগ্ধ দু-চোখে হাসির ঝিলিক, মৃদু কণ্ঠস্বর— ‘সামুরাই’-এর মতো উত্তেজক ছবির স্রষ্টার চেহারা যেমন ভাবা গিয়েছিল তা থেকে কিন্তু একেবারেই বিপরীত। সত্যজিৎ জানতেন কুরোসাওয়ার ধমনীতে বইছে সামুরাই রক্ত। তাই তিনি মনে মনে তাঁর চরিত্রের আরেকটা দিকের কথা কল্পনা করেছিলেন, যিনি একজন খাঁটি সামুরাই বা পেশাদার যোদ্ধার মতোই লড়াইয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়তেন প্রচণ্ড রোষে।

    সত্যজিৎ ‘সেভেন সামুরাই’ প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু করলেন, দেখা গেল ওটা তাঁদের দুজনেরই প্রিয় ছবি। ‘ছবিতে একজন সামুরাই হতে গেলে তার দীর্ঘ এবং কঠোর অনুশীলনের দরকার,’ কুরোসাওরা বললেন। ‘তাকে কেতাদুরস্তভাবে ঘোড়া ছোটাতে হবে, দৌড়তে হবে, তরবারি আন্দোলিত করতে হবে। আক্রমণের সময় একজন সামুরাই কখনো ঘোড়ার পিঠে ঝুঁকবে না। জিনের দুপাশে পা রাখার যে জায়গা, যার ভেতর পা গলিয়ে লাফিয়ে ঘোড়ায় চাপতে হয়, তাতেই দু-পা রেখে তাকে সটান দাঁড়াতে হবে আর দু-হাঁটু ঘোড়ার দু-পাশের জঙ্ঘায় দৃঢ়ভাবে চেপে রাখতে হবে। তার শরীর সামনের দিকে এমন তির্যকভাবে থাকবে যে আক্রমণের তোড়ে সে যেন পেছনদিকে ছিটকে না পড়ে।’

    কুরোসাওয়া চেয়ার থেকে উঠে আক্রমণকারী একজন সামুরাইয়ের কেমন ভঙ্গি হওয়া উচিত তা দেখালেন। তিনি আরও বললেন, ‘তরবারি এমনভাবে চালাতে হবে যাতে ফালি ফালি করে কাটা আর ঝপ করে কোপ মারার মধ্যে একটা সমন্বয় ঘটে। দৌড়ুবার সময় একজন সামুরাইয়ের মাথা দুলবে না, সিধে থাকবে।’

    ঐতিহাসিক নির্ভুলতার খাতিরে কুরোসাওয়া যে যুগের ছবি তোলেন, হৃদয়ের যাদুঘর থেকে সে যুগের পোশাক যোগাড় করেন চরিত্রদের জন্য।

    ‘কিন্তু আপনি তো গোলমালটা কোথায় বুঝতে পারবেন,’ চোখে কৌতুকের ঝিলিক এনে তিনি বললেন, ‘গত পাঁচ ছ-শো বছরে জাপানি জাতটাই মাথায় খাটো হয়ে গেছে, ওই পোশাকের মাপমত বড়োসড়ো চেহারার মানুষ এখন কোথায়!’

    সামুরাইদের নিয়ে আর কোনো ছবি করার ইচ্ছে তাঁর আছে কিনা, সত্যজিতের এ প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘না, আরেকটা সামুরাই ছবি আর কখনো করতে পারব কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে।’

    ‘কেন পারবেন না?’ সত্যজিৎ জিজ্ঞেস করেছিলেন।

    ‘কারণ এখন ঘোড়ার খুব অভাব। আমি ছবিতে যেসব ঘোড়া ব্যবহার করেছিলাম তার বেশির ভাগ এসেছিল নানান খামার থেকে, কিন্তু এখন খামারের কাজ যান্ত্রিক হয়ে গেছে, এখন শুধু রেসের জন্য ঘোড়া লালনপালন করা হয়।’

    আলোচনা প্রসঙ্গে ম্যাকবেথ ছবির কথা তুলেছেন সত্যজিৎ। বার্নাম [Birnam] অরণ্যের গাছগুলো কেটে ফেলার পর পাখির দল যে ম্যাকবেথের প্রাসাদে ঝাঁকে ঝাঁকে এসে আশ্রয় নিয়েছিল, সেই দৃশ্যের উচ্ছ্বসিত প্রশংসা করলেন।

    ‘মানে, ওসব গাছে পাখির বাসা ছিলই, আর পাখিদের কোথাও তো যেতে হবে, তাই আমি ওদের দিয়ে প্রাসাদ অভিযান করিয়েছিলাম। কিন্তু,’ আবার চোখে কৌতুকের ঝিলিক খেলিয়ে তিনি বলেছিলেন, ‘ওই দৃশ্যটা তুলতে আমাদের রীতিমতো বেগ পেতে হয়েছিল। আমার মূল পরিকল্পনা ছিল অভিনেতাদের মাথার ওপর পাখিগুলো চক্কর দেবে, কিন্তু ওরা তো শিক্ষিত পাখি নয়, আমরা ওদের ছেড়ে দেবার পর ওরা ধুপধাপ মেঝের ওপর পড়তে লাগল। মোম দিয়ে পালিশ করা হয়েছিল মেঝে, কিছু পাখি পিছলে পিছলে যাচ্ছিল। ওই একটা দৃশ্য তুলতে পুরো এক সপ্তাহ লেগেছিল।’

    লেডি ম্যাকবেথ মা হতে চলেছেন, সেটা ছবিতে দেখাবার যে পরিকল্পনা কুরোসাওয়ার মাথায় এসেছিল সেটা নাকি লরেন্স অলিভিয়ারের খুব পছন্দ হয়েছিল, তাতে লেডি ম্যাকবেথের আচরণের উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠবে। তিনি তাঁর নাটকে ওই পরিকল্পনা ব্যবহার করার অনুমতি চেয়ে কুরোসাওয়াকে চিঠিও লিখেছিলেন। লরেন্স অলিভিয়ার এক ধাপ এগিয়ে এমন মন্তব্যও করেছিলেন যে, ম্যাকবেথের সন্তান কুৎসিত এবং বিকলাঙ্গ হয়ে জন্মাবে। কুরোসাওয়ার কাছে ওই মন্তব্য অমার্জিত মনে হয়েছিল এবং তিনি অলিভিয়ারের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন।

    সত্যজিৎ শুনেছিলেন আমেরিকার প্রযোজক জো লেভিন যুক্তরাষ্ট্রে একটা ছবি তোলার জন্য কুরোসাওয়ার সঙ্গে চুক্তি করেছেন। ইংরেজিতে মাত্র প্রাথমিক জ্ঞানসম্পন্ন একজন এশিয়াবাসী পরিচালকের ইংরেজি ভাষায় খোদ যুক্তরাষ্ট্রে ছবি তোলার ঘটনা ওটাই হবে প্রথম।

    কুরোসাওয়ার শেষ ছবি [সে সময়] ‘রেড বীয়ার্ড’ দীর্ঘকাল ধরে শুটিং-এর ফলে শুধু ব্যয় বরাদ্দই ছাপিয়ে যায় নি, ছবির নায়কের সঙ্গে তাঁর দীর্ঘ কুড়ি বছরের সম্পর্ক ছিন্ন হয়েছিল, জাপানি প্রযোজকদের বিষ নজরে পড়েছিলেন তিনি। ‘রেড বীয়ার্ড’ খুব সুখ্যাতি কুড়িয়েছিল, দীর্ঘকাল চলেছিল, কিন্তু তা সত্ত্বেও ওটার পেছনে যে প্রচুর অর্থব্যয় হয়েছিল তা উঠে আসেনি। বিদেশি পৃষ্ঠপোষকতায় ছবি করার সম্মতির সেটাই বোধ হয় একমাত্র কারণ।

    ‘একটা গল্প আমার খুব ভালো লেগেছে,’ কুরোসাওয়া বলেছিলেন, ‘আমেরিকার একটা পত্রিকা থেকে ওটা আমি কেটে রেখেছি। গল্পটা হল একটা মালগাড়ি শিকাগো থেকে ঘণ্টায় আশি মাইল বেগে ছুটছে, গাড়িতে আছে মাত্র তিনটি প্রাণী, কিন্তু এঞ্জিন ঘরে কেউ নেই। যে কারণেই হোক গাড়ির চালক গাড়ি থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। ট্রেন এবং ওই তিনজন যাত্রী শেষপর্যন্ত রক্ষা পেয়েছিল এবং কিভাবে সেটাই দেখানো হবে ছবিতে।’

    কুরোসাওয়া যদি ওই ছবিটা করতে পারেন তবে ঝড়ের গতিতে ছুটে চলা মালগাড়িটা একজন আক্রমণাত্মক সামুরাইয়ের মতোই চিত্তাকর্ষক এবং প্রেরণাদায়ক হয়ে উঠবে বলে মনে করেন সত্যজিৎ।

    ***

    ১২. ‘১৯৫৭ সালের গোড়ার দিকে শ্রীমতী কাওয়াকিতা’ শ্রীমতী কাওয়াকিতা বলতে এখানে প্রখ্যাত জাপানী চলচ্চিত্র প্রযোজিকা এবং ফিলম তত্ত্বাবধায়ক কাশিকো কাওয়াকিতা-র (১৯০৮—১৯৯৩) কথা বলা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে জাপানি নতুন ধারার চলচ্চিত্রকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত করতে তিনি ও তাঁর স্বামী, প্রখ্যাত উদ্যোগপতি, চলচ্চিত্র প্রযোজক নাগামাসা কাওয়াকিতা (১৯০৩—১৯৮১)-র অবদান ছিল অনস্বীকার্য। সত্যজিতের গুণমুগ্ধদের মধ্যে অন্যতমা ছিলেন শ্রীমতী কাওয়াকিতা এবং জাপানে সত্যজিৎ রায়ের ছবির প্রচারের নেপথ্যেও ছিল ওঁর অবদান। ১৯৫৬ সালে কাশিকো কাওয়াকিতা ‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ হন কান চলচ্চিত্র উৎসবে। ব্রুসেলস-এ সত্যজিৎকে চাক্ষুষ দেখে তিনি তাঁকে ‘শ্রীকৃষ্ণের’ সঙ্গে তুলনা করেছিলেন। আমৃত্যু সত্যজিৎ এবং তাঁর পরিবারের সঙ্গে এক আশ্চর্য সৌহার্দ্য বজায় ছিল শ্রীমতী কাওয়াকিতার।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleন হন্যতে – মৈত্রেয়ী দেবী
    Next Article ভয় সমগ্র ২ – মঞ্জিল সেন

    Related Articles

    মঞ্জিল সেন

    ভয় সমগ্র ১ – মঞ্জিল সেন

    November 10, 2025
    মঞ্জিল সেন

    উপন্যাস সমগ্র ১ – মঞ্জিল সেন

    November 10, 2025
    মঞ্জিল সেন

    ভয় সমগ্র ২ – মঞ্জিল সেন

    November 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }