Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অদ্বৈতপ্রকাশ – ঈশান নাগর

    ঈশান নাগর এক পাতা গল্প282 Mins Read0
    ⤶

    পরিশিষ্ট ও গ্রন্থসূত্র

    পরিশিষ্ট-১

    এখন কিছু আত্মপক্ষ সমর্থনের প্রয়োজন আছে। বিষয়টি সম্পূর্ণ নৈর্ব্যক্তিক না হতেও পারে। কথামুখে উল্লেখ করেছি। আমার পড়াশোনা ইংরাজি ভাষা সাহিত্যে। বর্ধমান রাজ কলেজে স্নাতক এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর। ইংরাজির ক্লাসে যখন এলিয়েটের ওয়েস্ট ল্যাণ্ড-এ মজে আছি, জমে আছি কীটস্-এ, বিশ্ববিদ্যালয়ে পঠনকালে এক মহান শিক্ষকের সান্নিধ্য পেলাম। প্রণম্য সদানন্দ চক্রবর্তী। ইংরাজি ভাষা-সাহিত্যে অত বড়ো মাপের ভূয়োদর্শী পণ্ডিত শিক্ষাক্ষেত্রে বিরল। অন্যদিকে পুরোদস্তুর সন্ন্যাসী। খালি পা, খালি গা, চন্দনচর্চিত ললাট। চোখ খুলে সামনে দেখি বৈদিক আশ্রমের এক আচার্যকে। চোখ বুজলে দেখি টেমসের তীরে বিচরণরত এক য়ুরোপীয় সাহিত্য সমালোচক। তাঁর কাছে শিখলাম, জানার সীমারেখা বিষয়ের কাঁটাতারে বাঁধা থাকে না। আমার দিক্‌দিশারী অধ্যাপক মোহিত রায় এই সময় আমাকে বৈষ্ণব দর্শন ও বৈষ্ণবপদাবলির রসসাগরের তীরে নিয়ে গেলেন। শেকড় গোঁজার পালা শুরু হল। রূপসাগরে কাঁচা সোনার সন্ধান করতে শুরু করলাম। কেন?

    উল্লেখ করেছি আমার পূজ্যপাদ পিতৃদেব সৌরেশচন্দ্র ঠাকুর বৈষ্ণবতীর্থ পাহাড়পুর শিরোনামে একটি পুস্তক রচনা করেন। প্রকাশকাল ১৪০১, ৪ বৈশাখ। পৃষ্ঠা সংখ্যা ১০৮। পরে এক খাতার সন্ধান পাই কল্‌মি পুঁথি জাতীয়। রচয়িতা সতীশচন্দ্র ঠাকুর আমার পিতামহ। পান্ডুলিপির অনেকাংশ পাওয়া যায়নি। বোঝা যায় অসমাপ্ত। পিতার বই এবং পিতামহের পান্ডুলিপি আমার সামনে এক নবদিগন্ত খুলে দেয়। বৈষ্ণব সাহিত্য সম্পর্কে আগ্রহ ক্রমাগত বাড়তে থাকে। এ এক মহাসমুদ্র। বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণব পদাবলি, বৈষ্ণবসাধনা এবং চৈতন্যজীবনী—সব মিলে এক অনন্ত সম্পদ। তার কণামাত্র পেলেও জীবনচর্চা ধীময় হতে পারে। আমি ওই কণারই কাঙাল।

    রবীন্দ্রনাথ বৈষ্ণব পদাবলির কিছু কিছু অংশ পাঠ করেন কৈশোরে। মূলত: কাদম্বরীদেবীর প্ররোচনায়। ব্রাহ্মগৃহে জয়দেব বিদ্যাপতি জ্ঞানদাস-চণ্ডিদাস-গোবিন্দদাস অংশত: ব্রাত্যই ছিলেন। বৈষ্ণব-সাহিত্য পাঠকের আগমন ছিল গৃহে। ধারণা হয়, দুজনে লুকিয়ে চুরিয়ে পড়েছিলেন। এই গুপ্ত-পাঠের ফসল, ভানুসিংহের পদাবলি। তার ভাষা ও গুণগত মান দিয়ে সুধীজন বিচার করবেন। কিন্তু আন্তরিকতা ও রসমাধুর্যে ঘাটতি আছে—এ সন্দেহ অবাঞ্চনীয়। রবীন্দ্রনাথ তন্নিষ্ঠ পাঠক হিসাবে বৈষ্ণবপদাবলিতে মগ্ন হলেন অনেক বছর পর। সম্ভবত: ১৯০৭-এর পর। পরপর আত্মজন বিয়োগ (মৃণালিনীর মৃত্যু ১৯০২, মধ্যম কন্যা রেণুকার মৃত্যু ১১০৩, পিতৃদেব দেবেন্দ্রনাথের মৃত্যু ১৯০৫-সর্বোপরি প্রাণপ্রিয় সন্তান শমীন্দ্রনাথের মৃত্যু ১৯০৭) কবির জীবনকে এক ভিন্ন খাতে প্রবাহিত করে। বাল্মীকির মত (সামান্য এক ক্রৌঞ্চের মৃত্যু তাঁর শোককে শ্লোকের দিকে নিয়ে যায়) তাঁর শোক সাধনায় রূপান্তরিত হয়। শোক থেকে সাধনা, বিয়োগ ও বিরহের বেদনা, ভক্ত-ভগবানের মিলনেচ্ছা—সব নিয়ে গীতাঞ্জলির স্ফুরণ। শ্রীমতী রাধারাণীর বিরহ ও অভিসারের পূর্ণ প্রতিচ্ছবি ‘আজি শ্রাবণঘন গহন মোহে’, ‘মেঘের পরে মেঘ জন্মেছে’ ইত্যাদি বহু কবিতায় (বা গানে)। ভক্ত-ভগবানের মিলনের নিবিড় ছবি ‘তাই তোমার আনন্দ আমার পর।’ গানের শেষে পাই, ‘মূর্ত্তি তোমার যুগল সম্মিলনে’—। শ্রীকৃষ্ণের শ্যামতনু শ্রীমতীর গৌরতনুতে মিশে যাওয়ার কথা বৈষ্ণব পদাবলিতে। বহিরঙ্গে শ্রীমতী অন্তরঙ্গে কৃষ্ণ। তখনই আসেন গৌরাঙ্গ।

    মাদৃশ অ-ভক্ত, অ-পণ্ডিত ও অ-বৈষ্ণবের পক্ষে বৈষ্ণব সাহিত্যের অনুমাত্র প্রকাশের অধিকার নেই। তবু পঙ্গুর গিরিলংঘনের দুরাশায় এবং এক শ্রীপাটে জন্মলাভের অভিমানে এই দুরূহ কাজে অযাচিত অনুপ্রবেশ করেছি। পরম ভাগবত বৈষ্ণবকুল ও সমালোচকের চোখে যদি অপ্রীতির কারণ ঘটে, আমি ক্ষমাপ্রার্থী।

    পিতামহ ও পিতৃদেবের রচনা মোতাবেক অদ্বৈতমতধারা তথা ঈশাননগরের বংশলতিকার অনুগামী। সৌরেশচন্দ্র লিখছেন, ‘ঈশাননগর ঠাকুরের পূর্বপুরুষেরা রাঢ়ের বন্দ্যোঘাটি গ্রামের অধিবাসী। ঈশাননাগরের পিতাসহ যে কোন কারণে, শ্রীহট্ট জেলার লাউড়ে গ্রামে যান।’ বৈষ্ণবতীর্থ পাহাড়পুর, পৃষ্ঠা-৪৭

    সৌরেশচন্দ্র তাঁর তথ্যের অনুকুলে বলেছেন, সপ্তদশ শতকের প্রথমদিকে ঈশাননগরের প্রপৌত্র ‘শ্যামকিশোর ঠাকুর প্রতিষ্ঠিত গ্রন্থাগারে বিভিন্ন স্থান থেকে সংগৃহীত বিভিন্ন ধরণের বহু সংখ্যক হাতে লেখা পুঁথি ছিল। শ্যামকিশোর রামকানাই-এর জীবনকাহিনী এবং বাণীগুলি সংগ্রহ করে একটি পুঁথি লিখেছিলেন।
    সেই পুঁথিটি এবং ঈশাননাগর ঠাকুর রচিত ‘অদ্বৈতপ্রকাশ’ গ্রন্থটি এই গ্রন্থাগারে ছিল। ১৩০৫ সালের অগ্নিকাণ্ডে গ্রন্থাগারটি ভষ্মীভূত হয়। বহু মূল্যবান গ্রন্থ পুড়ে ছাই হয়। দগ্ধাবশেষ পুঁথিগুলি এনে ঠাকুরবংশীয়দের বাসগৃহে সযত্নে রাখা হয়।
    …আমি আমার বাল্যকালে দগ্ধাবশেষ পুঁথিগুলি বহুবার দেখেছি।’ বৈষ্ণবতীর্থ পাহাড়পুর, পৃ. ৪৪

    শ্রীপাট পাহাড়পুরে (বীরভূম জেলায় আহম্মদপুর স্টেশনের সাড়ে তিন কিলোমিটার দক্ষিণে) ‘খ্রিষ্টিয় ষোড়শ শতকের শেষভাগে অদ্বৈত পরিবারভুক্ত বৈষ্ণব রামকানাই ঠাকুর এবং সুন্দরানন্দ পরিবারভুক্ত পুরন্দর ঠাকুর পাহাড়পুরে এসে আশ্রম প্রতিষ্ঠা করেন।’ তদেব, পৃ. ৬

    বর্ণিত হয়েছে ‘ঈশাননাগরের তিন পুত্র। ….(কনিষ্ঠ) কৃষ্ণবল্লভ ঠাকুর বৈষ্ণব মতবাদ প্রচারের জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর সময় কিছুদিন মৌগ্রামে (মহুগ্রাম) ছিলেন। মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাগ্রামের নিকটবর্তী মৌগ্রাম আজও স্বনামে বিদ্যমান আছে। কৃষ্ণবল্লভ ঠাকুর বিবাহিত হলেও, মৌগ্রামে থাকাকালে, মৌগ্রাম নিবাসী মথুরানাথ মুখোপাধ্যায়-এর অনুরোধে তাঁর কন্যা রুক্মিনী দেবীকে বিবাহ করেন। রুক্মিনীর গর্ভজাত কৃষ্ণবল্লভের পুত্রের নাম রামকানাই ঠাকুর। ….(রামকানাই-এর) উদাস ভাব পাগলামি দেখে তাঁর মাতামহ সে যুগের নিয়মমত অল্প বয়সেই তাঁর বিয়ে দিলেন। অদ্বৈত মহাপ্রভুর চতুর্থ পুত্র বলরাম মিশ্র প্রতিষ্ঠা করেন শ্রীরাধাবল্লভ বিগ্রহ। পরে রামকানাই সংসার ত্যাগ করে চলে গেলেন।
    রামকানাই-এর পুত্রের নাম শ্যামকিশোর।’ তদেব, ১৩

    আগেই উল্লেখ করেছি, চৈতনোত্তর বিভিন্ন বৈষ্ণব শাখার আভ্যন্তরীণ মতানৈক্যে এবং নবদ্বীপ রাজের বৈষ্ণব ধর্মের প্রতি অনাগ্রহে ও প্রতিকূলতায় বিভিন্ন শাখা ও উপশাখার বৈষ্ণবগণ বাংলার নানা প্রান্তে ছড়িয়ে পড়েন। অনুকূল পরিবেশ জেনে শ্রীপাট গড়ে তোলেন। কেউ কেউ গড়ে তোলেন আখড়া। বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদেও প্রচুর আখড়া শ্রীপাট প্রতিষ্ঠা হয়। সৌরেশচন্দ্র লিখছেন, ‘রামকানাই-এর মাতামহ মহুগ্রাম নিবাসী মথুরানাথ মুখোপাধ্যায় কৃষ্ণমন্ত্রে দীক্ষা গ্রহণের পর মহুগ্রামে একটি বিষ্ণুমন্দির প্রতিষ্ঠা করেন। কৃষ্ণবল্লভ সেই বিগ্রহের নামকরণ করেছিলেন “রাধাবল্লভ”। …শ্যামকিশোরের দ্বিতীয় পুত্র এক বৈষ্ণব সন্ন্যাসীর কাছে সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করে চলে যান। পরিব্রাজক রূপে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর সময় তিনি নাকি বিভিন্ন স্থানে শ্রী বিগ্রহ এবং শ্রীপাট স্থাপন করেন।
    তাঁর প্রতিষ্ঠিত শ্রীপাটগুলি রামকানাই-এর পাট নামে এবং বিগ্রহগুলি ‘রাধাবল্লভ’ নামে পরিচিত।’ তদেব, পৃ. ৪৭

    সৌরেশচন্দ্রের পিতৃদেব সতীশচন্দ্রের পান্ডুলিপিতে দেখতে পাই (রচনাকাল আনুমানিক ১৯০৭/১০) ‘পাহাড়পুরে অদ্যাপি শ্রীশ্রীরাধাবল্লভের বিগ্রহ সেবা প্রতিষ্ঠিত রহিয়াছে। এবং বর্তমানে এই ক্ষুদ্র পল্লীতে যে রূপ আশ্চর্যভাবে রাধাবল্লভ জিউ প্রভুর সেবা পূজাদি অতিথি সৎকার মহোৎসব সুসম্পন্ন হইতেছে, তাহা ঐশী শক্তির সম্পূর্ণ বিকাশ ভিন্ন আর কিছুই অনুমিত হয় না। ভক্ত শিষ্য মণ্ডলীর অনুরোধে পাটখানি সর্বসাধারণের নিকট প্রচার জন্য আশ্রম নামক পুস্তকে শ্রীরাধাবল্লভ মাহাত্ম ও উক্ত শ্রীপাটের প্রকাশক বর্তমান ঠাকুর বংশের পূর্বপুরুষ ঠাকুর রামকানাই ভূষিত।’ সতীশচন্দ্ৰ, পৃ. ২।

    সতীশচন্দ্র পয়ারে লিখছেন :

    ‘ভক্তি তরে বন্দি আমি শ্রী রাধাবল্লভ।
    বিরিঞ্চি-বাঞ্ছিত যিনি দেবের দুল্লভ।।
    তাঁর পদযুগে মোর অশেষ প্রণতি।
    শ্রীপাট পাহাড়পুরে যাঁর নিত্য স্থিতি।।
    বন্দিব আজ করজোরে শ্রীঅদ্বৈত প্রভু।
    ভ্রমেও বিভ্রম যেন না হয় কভু।।
    শ্রী গৌরাঙ্গের গণ বলি যাঁহার প্রচার।
    শ্রীপাটের প্রকাশক তাঁর পরিবার।।
    অদ্বৈতের প্রিয়পুত্র বলরাম মিশ্র।
    ইঁহার চরণে নতি করিনু অজস্র।।
    যে বংশের প্রকাশক ঈশাননাগর।
    গৌরগত প্রাণ তিনি করুণাসাগর।।
    ……………………………………….
    তৎপুত্র কৃষ্ণবল্লভ ঠাকুরের খ্যাতি।
    উক্তধামে পিতৃসনে ছিল তাঁর স্থিতি।।
    তৎপুত্র সাধকেন্দ্র শ্রীরামকানাই।
    তাঁর শ্রীচরণে মোর স্তুতি শেষ নাই।।
    কঠোর সাধন বলে আসি বীরভূমে।
    প্রকাশ করিলেন সেবা রাধাবল্লভ নামে।।
    অদ্যাবধি সেই সেবা রহে বিদ্যমান।
    তাঁর বংশধরগণ উজ্জ্বল প্রমাণ।।’ আশ্রম, সতীশচন্দ্র/প/. ২০

    সৌরেশচন্দ্র পিতৃদেবের রচনারই অনুগামী। বর্ণনারীতি পৃথক হলেও বিষয়-বর্ণনায় দুজনেই আত্মনেপদী। মাঝের কিছু অংশ কীটদষ্ট এবং অস্পষ্ট। সতীশচন্দ্র আরও লিখছেন,

    ‘শ্রীগুরুর চরণ পদ্ম করিনু বন্ধন।
    ঈষ্টদেবরূপে যিনি (….)।।
    তাঁর বাক্যামৃত হরণ করয়ে সবার।
    সংসার বিষম বিষে যাতনা অপার।।
    গুরৈ মনুষ্যবুদ্ধিন্তু মন্ত্রেচাক্ষর ভাবনাং।
    প্রতিমায়াং শিলাজ্ঞানংকুৰ্ব্বাশে নরকোব্রজেৎ।।
    গুরুতে মনুষ্যজ্ঞান মন্ত্রেতে অক্ষর।
    শ্রী বিগ্রহে শিল্পজ্ঞান করে যে পামর।
    তাহার নরকে স্থান জানহ নিশ্চয়।
    সকল শাস্ত্রেতে ইহা ফুকারিয়া কয়।।
    (১০/১২ পঙক্তি অস্পষ্ট)…..
    অপার ভক্তি জ্ঞান যিনি ত্রিভুবনে।
    শ্রীলাদ্বৈত ভাবের কথা রহে যেন মনে।।।
    অদ্বৈত বংশেতে শ্রেষ্ঠ দেবের উদ্ভব।
    বংশের কথা চিত্তে হয় অনুভব।।
    প্রাংশ পরিচয় অগ্রেতে লিখিতে।
    হইল আশা মোর দুর্ব্বল চিত্তেতে।।
    গুরু কৃষ্ণ যদি শাস্ত্র মতে হয়।
    এই মোর কৃষ্ণকথা জানিহ নিশ্চয়।
    অদ্বৈত ভাবেতে মগ্ন মানস যাহার।
    রাম ও কানাই ভেদ নাহিক তাহার।।
    রাম কানাই এক তত্ত্ব যদি সত্য হয়।
    এক দেহে রামকানাই হলেন উদয়।।
    অদ্বৈত বংশেতে বা মম পূৰ্ব্ব বংশে।
    জগৎ উজ্জ্বল করি শ্রীগোবিন্দ অংশে।।
    তাঁদের চরিতকথা প্ৰকাশ আশায়।
    কি জানি কি কহিলাম বাতুলের প্রায়।।’ সতীশচন্দ্ৰ।আশ্রম।পৃ. ৫

    পরিশিষ্ট-২

    অচ্যুতচরণ চৌধুরীর বর্ণনায় ‘ঈশাননাগরের বিস্তৃত বংশাবলী দেওয়া অনাবশ্যক, এস্থলে একটি শাখা সংক্ষেপে প্রদত্ত হইল। ঈশাননাগরের তিনপুত্র–পুরুষোত্তমনাগর, হরিবল্লভ ও কৃষ্ণবল্লভ। তন্মধ্যে জ্যেষ্ঠ পুরুষোত্তমের পুত্র রমানাথ, তৎপুত্র কৃষ্ণচরণ, তৎপুত্র গোপালকৃষ্ণ, তাঁহার পুত্র স্বরূপচন্দ্র, ইঁহার পুত্র ঈশ্বরচন্দ্র, তৎপুত্র যাদবচন্দ্র, যাদবের পুত্র যোগেশচন্দ্র ও এক শিশু জীবিত আছেন।’ শ্রীহট্টের ইতিবৃত্ত, ২/৩, পৃ. ৩৯৬

    অদ্বৈতপ্রকাশের ভূমিকায় অচ্যুতচরণ লিখেছেন, ‘ঈশানের বংশধরগণ এখনও আছেন কিন্তু আর তাঁহারা লাউড়ের অধিবাসী নহেন।’ অ.প্র./ভূমিকা। আর একটি স্থলে লিখছেন, ঈশানের বংশের একটি শাখা ‘ঝাকপালে’ বসবাস করেন।

    সতীশচন্দ্রের পান্ডুলিপি ও অচ্যুতচরণের গ্রন্থে বিবরণ—একসঙ্গে ধরলে কোথাও একটা সুত্রসন্ধান পেতে পারি।

    গ্রন্থসূত্র

    ঈশান নাগর, অদ্বৈতপ্রকাশ, সম্পাদনা, কিশোরীদাসবাজী, ঈশ্বরপুরী হালিশহর

    ঈশান নাগর, অদ্বৈতপ্রকাশ, সম্পাদনা-সতীশচন্দ্ৰ মিত্ৰ

    কবিরাজ, কৃষ্ণদাস, শ্রীচৈতন্যচরিতামৃত, বেণীমাধব শীলস লাইব্রেরী, কলকাতা-২০১৫।

    চণ্ডীদাস, পদাবলী, বসুমতী, কলিকাতা, ১৯৯৬।

    জয়দেব গোস্বামী, গীতগোবিন্দ, বসুমতী, কলিকাতা,

    কৃষ্ণদাস (লাউড়িয়া), বাল্যলীলা সূত্রম

    কবিকর্ণপুর, গৌরগণোদ্দেশ দীপিকা

    চট্টোপাধ্যায়, সুধীররঞ্জন। ভারতীয় দর্শন প্রস্থানে বৈষ্ণবসাধনার ধারা, বর্ধমান বিশ্ববিদ্যালয়, ১৯৮২, মুদ্রিত।

    গোস্বামী, কাননবিহারী, প্রথম বাংলা চৈতন্যচরিত কাব্য, সাহিত্য পতিষৎ পত্রিকা, ১০৮ বৰ্ষ।

    চক্রবর্তী, রমাকান্ত, বঙ্গে বৈষ্ণবধর্ম : একটি ঐতিহাসিক ও সমাজতান্ত্রিক অধ্যয়ন, আনন্দ, কলকাতা, ২০০৭।

    চক্রবর্তী মুকুন্দরাম, চণ্ডীমঙ্গল (সম্পাদিত সুকুমার সেন) সাহিত্য অ্যাকাদেমি, নতুন দিল্লি, ১৯৯৩।

    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, শ্রীমদ্ভাগবত, গীতা প্রেস, গোরক্ষপুর, ২০১৫।

    রায়, কার্তিকেয়চন্দ্র, ক্ষিতীশবংশাবলী-চরিত, (সম্পাদিত, মোহিত রায়) শৈব্যা পুস্তকালয়, কলিকাতা, ১৯৮৬।

    চৌধুরী, অচ্যুতচরণ, শ্রীহট্টের ইতিবৃত্ত (উত্তরাংশ) উৎস প্রকাশন, ঢাকা, ২০০৫।

    —শ্রীহট্টের ইতিবৃত্ত (পূর্বাংশ), উৎস প্রকাশন, ঢাকা, ২০০৪।

    মিত্র, সুবল চন্দ্র, সরল বাঙ্গালা অধিকার (৭ম সংস্করণ), কলিকাতা, ১৯৩৬।

    মুখোপাধ্যায়, যোগনাথ, বঙ্গ অভিধান, এম.সি.সরকার এ্যাণ্ড সনস্, কলি, ১৯৯৯।

    ভট্টাচার্য, হংসনারায়ণ, বঙ্গ সাহিত্য অভিধান, ফার্মা কে.এল.এম.প্রা.লি., কলি, ১৯১২।

    ঐ, যুগাবতার, শ্রীকৃষ্ণচৈতন্য, ফার্মা, কে.এল.এম.কলি, ১৯৮৪।

    পাল, প্রশান্তকুমার, রবিজীবনী, (১-৯), আনন্দ, কলিকাতা, ২০০২।

    বন্দ্যোপাধ্যায়, অসিতকুমার, বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত, মডার্ণ বুক এজেন্সি, কলিকাতা, ১৩১৫।

    –বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (২য় খণ্ড), মডার্ণ বুক এজেন্সি, ১৯৯৫।

    সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সংসদ বাঙালি চরিতাভিধান, সাহিত্য সংসদ, কলকাতা, ১৯১৮।

    সিনহা, গোপালচন্দ্র, ভারতবর্ষের ইতিহাস, (প্রাচীন-মধ্যযুগ), প্রগ্রেসিভ, কলিকাতা, ২০১৩।

    মিশ্র, বাণীপ্রসন্ন, উন্মোচিত ঢাকা দক্ষিণ, সৃজন, শিলচর, আসাম, ২০১১।

    চুড়ামণিদাস, গৌরাঙ্গবিজয়, (সম্পাদিত সুকুমার সেন), এশিয়াটিক সোসাইটি, ১৯৫৭।

    চৌধুরী, যজ্ঞেশ্বর, যুগস্রষ্টা শ্রীচৈতন্য, নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষৎ, নবদ্বীপ, ২০০৪।

    চৌধুরী, সুজিত, শ্রীহট্ট-কাছাড়ের প্রাচীন ইতিহাস, দিনকাল প্রেস, শিলচর, ২০০৬।

    জয়ানন্দ, চৈতন্যমঙ্গল, এশিয়াটিক সোসাইটি, কলিকাতা, ১৯৭১।

    দাশগুপ্ত, শশীভূষণ, শ্রী রাধার ক্রমবিকাশ; দর্শনে ও সাহিত্যে, এ.মুখার্জী, কলিকাতা, ১৯৫২।

    নিত্যানন্দ দাস, প্রেমবিলাস (সম্পাদিত রাসবিহারী সাংখ্যতীর্থ), মুর্শিদাবাদ, ১৯২১।

    বৃন্দাবন দাস, চৈতন্যভাগবত, (সম্পাদিত, উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়), বসুমতী সাহিত্য, কলিকাতা,

    ভট্টাচার্য, কুমুদরঞ্জন, সংক্ষিপ্ত বৈষ্ণব অভিধান, ফার্মা .এল.এম.কলিকাতা, ১৯৭৮।

    মজুমদার, রমেশচন্দ্র, বাংলাদেশের ইতিহাস (১ম খণ্ড), জেনারেল প্রিন্টার্স অ্যাণ্ড পাবলিশার্স, কলিকাতা, ১৯৭৪।

    মুখোপাধ্যায়, সুখময়, চৈতন্যদেব : জীবনী, কালক্রম পরিমণ্ডল, প্রিয়মণ্ডল, ডি.এম. লাইব্রেরী, কলকাতা, ১৯৮৪।

    মুখোপাধ্যায়, সুখময়, চৈতন্যদেব : ইতিহাস ও অবদান, সারস্বত লাইব্রেরি, কলিকাতা, ২০০২।

    লোচনদাস, চৈতন্যমঙ্গল (সম্পাদিত কিশোরীদাস বাবাজী) ঈশ্বরপুরীর পাট হালিশহর, ২০০৬।

    সান্যাল, হিতেশরঞ্জন, ‘বাংলার কীর্তন’, চৈতন্যদেব : ইতিহাস ও অবদান, সারস্বত লাইব্রেরি, ২০০২।

    সেন, সুকুমার, চৈতন্যবদান, আনন্দ, কলকাতা, ১৯৮৬।

    ঐ, বাংলা সাহিত্যের ইতিহাস (১ম-২য় খণ্ড), আনন্দ, কলিকাতা, ২০০৭।

    শ্রীশ্রীগৌড়ীয় বৈষ্ণব সাহিত্য

    মুখোপাধ্যায়, হরেকৃষ্ণ, পদাবলী পরিচয়, দে’জ পাবলিশিং, কলকাতা, ১৯১৮।

    মজুমদার, বিমানবিহারী, শ্রীশ্রীচৈতন্যচরিতের উপাদান, ঐ পাঁচশত বৎসরের পদাবলী, জিজ্ঞাসা, পাবলিকেশন, কলিকাতা, ১৩৯৮।

    বসু, শঙ্করীপ্রসাদ, মধ্যযুগের কবি ও কাব্য, জেনারেল প্রিন্টার্স এ্যাণ্ড পাবলিসার্স, কলকাতা, ২০০০।

    গিরি, সত্যবতী ও সনৎকুমার নস্কর, (সম্পাদিত) বৈষ্ণব সাহিত্য : পুনরালোচনা ও নবমূল্যায়ণ, প্রজ্ঞাবিকাশ, কলিকাতা, ৯

    গোবিন্দদাস কর্মকার, গোবিন্দদাসের কড়চা, গোবিন্দদাস সেবা সংঘ, কাঞ্চননগর, বর্ধমান – ‘শ্রীভূমি’ (পত্রিকা), করিমগঞ্জ, শ্রীহট্ট

    ভট্টাচাৰ্য্য, যতীন্দ্রমোহন। অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি (১২৭২-১৩৬০) সাত্যিসাধক চরিতমালা, কলকাতা, বঙ্গীয় সাহিত্য পরিষদ

    ভট্টাচার্য, কালীকৃষ্ণ। শান্তিপুর পরিচয়, কলকাতা : গ্রন্থকার, ১৯৩৭

    চৌধুরী, অচ্যুতচরণ তত্ত্বনিধি। ঈশাননাগরের অদ্বৈতপ্রকাশ, বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকা, ১৩০৩

    দাস, নিত্যানন্দ। প্রেমবিলাস। কলকাতা, প্রতীক, ১৯১৩

    ঘোষ, মৃণালকান্তি : (সম্পা.) ঈশাননাগরের অদ্বৈতপ্রকাশ, ৩য় সং. কলকাতা, বিশ্বকোষ প্রেস, ১৯৩৩

    কর, সুবীর। অচ্যুতচরণ তত্ত্বনিধি : জীবন ও সাহিত্য (১২৭২-১৩৬০), করিমগঞ্জ, আসাম, যুগশক্তি প্রকাশনালয়, ১৯৯১

    কর্ণপুর, কবি : গৌরগণোদ্দেশদীপিকা। কলকাতা : সংস্কৃত পুস্তক ভাণ্ডার, ১৯৮৭

    ভট্টাচার্য, উপেন্দ্রনাথ : বাংলার বাউল ও বাউল গান; ওরিয়েন্ট বুক কোম্পানি, কলকাতা, ১৩৬৪

    ঠাকুর, সৌরেশচন্দ্র, বৈষ্ণবতীর্থ পাহাড়পুর, পুস্তকালয়, লাভপুর, বীরভূম, ১৯৯৩।

    Gait, Edward, A History of Assam, LBS Pbulishing, Guwahai, Assam, 2004.

    Majumder, R.C., History of Ancient Bengal, Tulshi Prakashani, Kolkata, 2005.

    Basu, Rama, Doctrines of Nimbarke & his Follower, Vol. III.

    Manring, J Rebecca, Advaita, Columbia University, USA.

    Chatterjee, Chinmayi. Studies in The Evolution & Bhakti Cult With Special Reference to Vallabha School. Part-1, Jadavpur University, 1976

    De, Sushil Kumar. Early History of the Vaisnava Fath and Movement in Bengal. Calcutta, KLM., 1961

    Elkman, Sturat. Jiva Goswamini’s Tattvasandarbha, Delhi: Motital Banarasidass, 1986

    Haberman, David. Acting as a Way of Salvation : A Study & Raganuga Bhakti Sadhana. New york: Oxford Univer- sity Press, 1988

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজেমস বন্ড সমগ্র – ইয়ান ফ্লেমিং
    Next Article ভ্রান্তিবিলাস – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }