Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অদ্ভুত সব গল্প – হুমায়ূন আহমেদ

    হুমায়ূন আহমেদ এক পাতা গল্প99 Mins Read0
    ⤷

    নিজাম সাহেবের ভূত

    নিজাম সাহেবের ভূত

    পলিথিনের ব্যাগে পাঁচটা শিং মাছ নিয়ে নিজাম সাহেব বাড়ি ফিরছেন। মাছগুলি যেন মরে না যায় সে জন্যে বুদ্ধি করে ব্যাগে খানিকটা পানি নিয়েছিলেন। এখন মনে হচ্ছে ব্যাগে পানি নেয়াটা চূড়ান্ত বোকামি হয়েছে। পানি টুইয়ে চুইয়ে পড়ছে। তার প্যান্ট ইতিমধ্যেই মাখামাখি হয়ে গেছে। নিজাম সাহেব লন করেছেন, তার ৪১ বছরের জীবনে তিনি বুদ্ধি করে যে কটা কাজ করেছেন সব কটাই চূড়ান্ত নির্বুদ্ধিতা বলে পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে। আসলে বুদ্ধি খাটিয়ে তার কিছু করাই ঠিক না।

    পাঁচটা শিং মাছের দাম নিয়েছে চল্লিশ টাকা। ঠকেছেন বলে মনে হচ্ছে। প্রতিটি শিং মাছের দাম পড়েছে আট টাকা। শিং মাছ সস্তা ধরনের মাছ–সাপের মত কিলবিল করে। এই মাছ আট টাকা পিস হতেই পারে না। বাড়ি ফিরলে স্ত্রীর কাছে প্রচণ্ড ধমক খেতে হবে। নিজাম সাহেবের স্ত্রী ফরিদা–সুপারি গাছের মত সরু। তার বুদ্ধিও সরু। তেজ ভয়াবহ। ফরিদার সরু বুদ্ধি এবং ভয়াবহ তেজের কাছে নিজাম সাহেব কেঁচোর মত হয়ে থাকেন। মাঝে মাঝে মনে হয় মাপ মত গর্ত পেলে গর্তে ঢুকে যেতেন।

    বাজার দেখে, ফরিদা কি বলতে পারে তা নিজাম সাহেব কলপনা করতে করতে যাচ্ছেন। কল্পনা করতে ভাল লাগছে না। কিন্তু উপায় নেই, অন্য কিছু মাথায় আসছে না। প্রথমেই ফবিদা বরফ-শীতল গলায় বলবে–মাছ আর তরকারি আলাদা এনেছ তো? ঐ দিনের মত মাছ-তরকারি-পান-সুপারি সব এক সাথে আননি তো?

    না, সেই ভুল নিজাম সাহেব করেননি। মাছ আলাদা আছে।

    কাঁচা সুপারি আনতে বলেছিলাম, এনেছ? না ভুলে বসে আছ? যেটা বলা হয়। সেটা তো মনে থাকে না।

    আজ মনে আছে। বাজারে ঢুকেই প্রথম কাঁচা সুপারি কিনেছেন।

    শিং মাছ আনতে বলেছিলাম, এনেছ? না রাক্ষুসী মাগুরের বাচ্চা নিয়ে এসেছ? তুমি কচি খোকা তো, যে যা বলে তাই বিশ্বাস কর। আশ্চর্য মানুষ! কত করে নিয়েছে মাছ?

    পঁচিশ টাকা নিয়েছে। পাঁচ টাকা পিস।

    (নিজাম সাহেব মিথ্যা বলতে পারেন না। মিথ্যা কথা তার গলার ফুটো দিয়ে বের হয় না। তার ধারণা তার গলার ফুটো খুব সরু বলে এই সমস্যা হয়। তবে আজ বাধ্য হয়ে মিথ্যা বলতে হবে।)।

    পঁচটা মাছ পঁচিশ টাকা নিল? বাড়িতে কি টাকার গাছ পুঁতে রেখেছ? না তুমি বাংলাদেশের মন্ত্রী-মিনিস্টার? একটা দাম বলবে আর হুট করে দিয়ে দিবে? নাকি মেছো হাটায় গিয়ে বড়লোকি চাল দেখাও? দরদাম করতে ভাল লাগে না? পাঁচ টাকা পিস শিং মাছ কি মনে করে কিনলে? এই শিং মাছগুলির শিং কি সোনা দিয়ে বাধানো?

    ফরিদার এই সব কথা তাকে মাথা নিচু করে শুনতে হবে। কোন উপায় নেই। তিনি যদি বলেন মাছ পনেরো টাকা হয়েছে, তিন টাকা করে পিস। তারপরেও কথা শুনতে হবে।

    ঝিনুকের চুন আনতে বলেছিলাম, এনেছ?

    নিজাম সাহেব চমকে উঠলেন। ঝিনুকের চুন আনা হয়নি। কি সর্বনাশ! ভেবে রেখেছিলেন সব বাজার শেষ হলে চুনটা কিনবেন। এইটাই ভুল হয়েছে। কাঁচা সুপারি কেনার সময়ই চুনটা কেনা উচিত ছিল। চুন ছাড়া বাড়িতে যাওয়াই যাবে না। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার উচিত ছিল পেছন ফিরে যে দিক থেকে এসেছেন। সেদিক রওনা হওয়া–তা না করে তিনি ঠিক করলেন রাস্তা পার হবেন। প্রাচীন একটা কুসংস্কার আছে–যে রাস্তায় আসবে সে রাস্তায় ফেরত যাবে না।

    রাস্তা বদল করতে গিয়েই দুর্ঘটনাটা ঘটল। দশ টনি এক ট্রাক তার গায়ের উপর এসে পড়ল। তাকে চাপা দিয়ে উদ্ধার গতিতে পার হয়ে গেল। অ্যাকসিডেন্টের পর। ট্রাকওয়ালারা খুব সাবধান থাকে। ট্রাক থামায় না। ট্রাক থামালে পাবলিকের হাতে ধরা খেতে হবে। এটা হতে দেয়া যায় না।

    দশ টন মাল বোঝাই একটা ট্রাক নিজাম সাহেবের উপর দিয়ে চলে গেছে, তারপরেও তিনি খুবই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন, তিনি তেমন ব্যথা পাননি। ইনজেকশনের সূচ ফোটার মত ব্যথা–যা মোটেই ধর্তব্য নয়। ট্রাকচাপা পড়লে ব্যথা পাওয়া যায় না–এই সত্য আবিষ্কারের আনন্দ নিয়ে তিনি উঠে দাঁড়ালেন। হাতের তরকারির ব্যাগ এবং মাছের ব্যাগ ছিটকে পড়ে গিয়েছিল। মাছের ব্যাগ থেকে মাছগুলি বের হয়ে এঁকে বেঁকে যাচ্ছে। নর্দমার মধ্যে পড়লে এদের আর পাওয়া যাবে না। নিজাম সাহেব অতি ব্যস্ত হয়ে মাছগুলির কাছে ছুটে গেলেন। বাড়িতে শিং মাছ না নিয়ে গেলে ভূমিকম্প হয়ে যাবে। তিনি ট্রাক চাপা পড়েছেন এই ঘটনা শুনেও ফরিদা তাকে রেহাই দেবে না।

    নিজাম সাহেব উবু হয়ে বসলেন, মাছ ধরতে গেলেন, ধরতে পারলেন না। আঙুলের ফাঁক দিয়ে অদ্ভুত উপায়ে মাছগুলি বের হয়ে যাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! ঘটনা কি? এর মধ্যে প্রচুর হৈ চৈ শুরু হয়েছে। রাস্তার উপর শত শত লোক জমে গেছে। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে। নিজাম সাহেব উঠে দাঁড়ালেন। কৌতূহলী হয়ে উঁকি দিয়ে দেখেন–রক্তে রাস্তা ভেসে যাচ্ছে। সেই রক্তে মাখামাখি হয়ে যে শুয়ে আছে সে আর কেউ না, তিনি নিজে।

    এই দৃশ্য দেখার পরেও তার বুঝতে কিছু সময় লাগল যে তিনি আসলে মারা গেছেন। অপঘাতে মৃত্যুর পর মানুষ ভূত হয়। তিনিও তাই হয়েছেন। ভূত হয়েছেন। বলেই কেউ তাকে দেখতে পারছে না–তবে তিনি নিজে নিজেকে পরিষ্কার দেখতে পারছেন। যদিও তার শরীরগত কিছু পরিবর্তন হয়েছে তিনি শিং মাছ ধরতে পারছেন না। মাছগুলি হাতের আঙুল ভেদ করে বের হয়ে যাচ্ছে।

    মৃত্যুর আগে তার গায়ে যে পোশাক ছিল, ভূত হিসেবেও তার গায়ে একই পোশাক। এমনকি শিং মাছের পানি লেগে প্যান্ট ভিজে গিয়েছিল–এখনও প্যান্টটা ভেজা। ভেজা প্যান্ট থেকে আঁশটে গন্ধ আসছে। ভূতরা তাহলে গন্ধ পায়? এই রহস্যময় ব্যাপারটার মানে কি কে জানে। তবে কোন রহস্যময় ব্যাপার নিয়ে আপাতত তার মাথা ঘামাতে ইচ্ছা করছে না। মাথা ভো ভো করে ঘুরছে। ধাতস্থ হতে সময় লাগবে। সিগারেট খেতে পারলে হত। ভূতরা সিগারেট খায় কি না তিনি জানেন না।

    অ্যাকসিডেন্টের জায়গায় প্রচণ্ড ভিড়। পুলিশ চলে এসেছে। ট্রাফিক পুলিশ পো পে করে বাশি বাজাচ্ছে। কি হয়েছে সবাই এক নজর দেখতে চায়। তিনিও উঁকি দিলেন। এমন ভিড় যে কিছু দেখার উপায় নেই। নিজের ডেডবডি অথচ তিনি নিজে দেখতে পারছেন না। এরচে বড় ট্রাজেডি আর কি হতে পরে? তিনি ফঁক-ফোকর দিয়ে ঢোকার চেষ্টা করতে লাগলেন। এই সময় তার পিঠে কে যেন হাত রেখে। বলল, স্যার, আপনিই মারা গেছেন?

    নিজাম সাহেব বিনীত ভঙ্গিতে বললেন, জ্বি।

    নিজের মৃত্যুর কথা নিজের মুখে বলতে লজ্জা লাগল।

    খুবই আফসোসের কথা। ভেরি স্যাড।

    লোকটির কথায় নিজাম সাহেব অভিভূত হলেন। যখন মানুষ ছিলেন তখন এত সহানুভূতি নিয়ে কেউ তার সঙ্গে কথা বলেনি। ভূত হবার পর মানুষের সহানুভূতি পাচ্ছেন, এটা তুচ্ছ করার ব্যাপার না।

    স্যার, আপনার নাম কি?

    নিজাম। নিজামুদ্দিন।

    আমার নাম মোতালেব। আমিও আপনার মত ভূত। ঐ যে টাইলসের একটা দোকান দেখছেন ইউরেকা টাইলস আমি ছিলাম ঐ দোকানের ম্যানেজার।

    ও।

    দোকানের মধ্যেই পা পিছলে বেকায়দা অবস্থায় পড়েছিলাম। সঙ্গে সঙ্গে মৃত্যু। হাসপাতালে নেবারও সুযোগ হয়নি।

    ও।

    তারপর থেকে এইখানেই আছি। রাতে দোকানে ঘুমাই।

    নিজাম সাহেব আবারও বললেন, ও।

    মেইন রোডের উপর দোকান। ট্রাক-ফাঁক সারারাত চলে, ঘুম ভাল হয় না।

    ভূতদের ঘুমের প্রয়েজন হয় তার জানা ছিল না। ভূত জগৎ সম্বন্ধে তিনি কিছুই জানেন না। ধীরে ধীরে সব জানবেন। মোতালেব সাহেবকে পাওয়ায় তার লাভ হয়েছে। সাধারণ জিনিশগুলি তার কাছ থেকে জেনে নেওয়া যাবে।

    মোতালেব বলল, এইখানে শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করে কি করবেন স্যার, চলে যান।

    নিজাম সাহেব বললেন, কোথায় যাব?

    ভাবীর কাছে চলে যান। এতবড় একটা দুর্ঘটনা ঘটেছে, ভাবীর আশেপাশে থাকলেও একটা সান্ত্বনা।

    যাব কি ভাবে?

    রিকশা করে চলে যান। আপনার তো আর রিকশা ভাড়া লাগবে না। চালু একটা রিকশা দেখে লাফ দিয়ে সীটে উঠে বসে পড়ুন। আপনার বাসা কোথায়?

    কলাবাগান।

    ঐ দিকে যাচ্ছে এমন একটি রিকশায় উঠে বসুন। আমি অবশ্যি কোথাও যেতে হলে গাড়িতে করে যাই। তবে রিকশার আলাদা মজা আছে।

    নিজাম সাহেব চুপ করে আছেন। এত দিন ভেবেছিলেন ভূতরা বাতাস হয়ে ঘুরে বেড়ায়–এখন দেখা যাচ্ছে ব্যাপার সে রকম নয়। চলাফেরার জন্যে তাদেরও রিকশা, বেবীটেক্সি লাগে।

    মোতালেব বলল, স্যারের মনটা এত খারাপ কেন?

    নিজাম সাহেব বললনে, না না, মন খারাপ না। একটু ইয়ে লাগছে। কথা নেই। বার্তা নেই হঠাৎ ভূত হয়ে গেলাম।

    মোতালেব বলল, একটু ইয়ে তো লাগবেই। শুধু একটু না, অনেকটু ইয়ে লাগবে। আধঘণ্টা আগেও ছিলেন মানুষ, এখন হয়েছেন ভূত। আমি যখন প্রথম ভূত হই–কি অভিজ্ঞতা! কি করব না করব কিছুই জানি না। তখন ছিল ঘোর বর্ষা, বুঝলেন ভাই সাহেব। আমি বেকুবের মত সারারাত বৃষ্টিতে ভিজলাম। তার কোন প্রয়োজন ছিল না। ইচ্ছা করলেই যে কোন বাড়িতে ঢুকে যেতে পারতাম। আমরা হলাম ভূত–দরজা বন্ধ থাকুক বা না থাকুক, আমরা যে কোন ফুটোফাটা দিয়ে ঢুকতে পারি, তাই না?

    কিছু না বুঝেই নিজাম সাহেব বললেন, জ্বি।

    বুঝলেন ভাই সাহেব, যেহেতু কিছুই জানি না–সারারাত বৃষ্টিতে ভিজে আমার হয়ে গেল সর্দি। বুকে কফ বসে গেল–খকর খকর করে কাশি।

    নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন, ভূতদের সর্দি হয়?

    মোতালেব বিরক্ত হয়ে বলল, ব্যাঙের যদি সর্দি হতে পারে, ভূতের হবে না। কেন? আমরা কি ব্যাঙের চেয়েও খারাপ?

    নিজাম সাহেব কিছু বললেন না। তার মাথায় সব তালগোল পাকিয়ে যেতে লাগল। মোতালেব বলল, শুধু শুধু দেরি করছেন কেন স্যার? চলে যান। ভাবীর পাশে বসে থাকুন। আপনার মৃত্যু সংবাদ পৌঁছানোর পর ভাবী আছাড়-পিছাড় খেয়ে কাদবে। ঐ দৃশ্য দেখে খুব মজা পাবেন। একটা রিকশা নিয়ে চলে যান। তবে চোখকান খোলা রাখবেন–একটু কেয়ারফুল থাকবেন।

    কেয়ারফুল থাকব কেন?

    কিছু সন্ত্রাসী ভূত আছে। চাদাবাজ। ভদ্রতা বলতে কিছুই জানে না। মানুষ থাকতে যেমন বদ ছিল মরে আরো বদ হয়েছে। অকারণে মারধোর করে।

    নিজাম সাহেব আঁতকে উঠে বললেন, সে কি!

    পরশুদিনের ঘটনা–একটা পাজেরো গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। নতুন গাড়ি দেখে লোভ লাগল। গাড়ির প্রতি আমার আবার একটা দুর্বলতা আছে। বিকেলের দিকে গাড়ি চড়ে ঘুরে বেড়াতে ভাল লাগে। পাজেরো দেখে লোভ সামলাতে পারলাম না। লাফ দিয়ে গাড়িতে ঢুকে পড়লাম। গাড়ি যাচ্ছিল গুলশানের দিকে। ফার্মগেটেই রেড লাইট। গাড়ি থামছে। আমি বেকুবের মত মাথা বের করেছি। আমাকে দেখেই চার-পাঁচ সন্ত্রাসী ভূত হৈ চৈ করে ছুটে এল। আমি কিছু বোঝার আগেই জানালা দিয়ে টেনে বের করে ফেলল। দিল ধোলাই। এখনো আমার হাতে-পায়ে ব্যথা।

    নিজাম সাহেব শুকনো গলায় বললেন, সর্বনাশ!

    অপঘাতে যারা মারা যায় তারাই তো ভূত হয়–অপঘাতে মারা যায় কারা? সন্ত্রাসী-খুনী-চাদাবাজ। আমরা যারা সাধারণ ভূত তারা এদের হাতে জিম্মি। কাওরান বাজারে এক খুনী-ভূত আছে–রামদা হাতে বসে থাকে। কাউকে দেখলেই হুঁ হুঁ হুঁ শব্দ করে রামদা হাতে ছুটে আসে। ভাই সাহেব, কাওরান বাজার এলাকার দিকে ভুলেও যাবেন না।

    জি আচ্ছা।

    মিরপুর চার নাম্বারেও যাবেন না।

    ঐখানে কি?

    মিরপুরে আছে দুই ভাই–ছদরুল-বদরুল, দুভাই-ই ভয়ঙ্কর। আমার। ফ্যামিলি থাকে মীরপুরে। দুবছরের উপর হয়ে গেল ওদের দেখতে যেতে পারি। নাই। মন মানে না, দেখতে ইচ্ছ করে–বেকুবের মত একবার চুপি চুপি চলে গেছি, বাসায় উঠার আগেই দুজনের হাতে ধরা পড়লাম। কিরিচের এক কোপে তারা আমার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলল–তারপর সেই কাটা পা নিয়ে কি খুশি! ফুটবলের মত ছোড়াছুঁড়ি করে। ওরা পা নিয়ে লাফালাফি করছিল, আমি সেই ফাঁকে কোনক্রমে পালিয়ে এসেছি। দুমাস ভুগলাম–দুই মাসে নতুন পা গজাল।

    পা গজায়?

    তা গজায়। লেজের মত গজায়–ভূত হবার এই এক সুবিধা। যখন পা কাটা গেল তখন জানতাম না পা আবার গজায়। খুব মন-কষ্টে ছিলাম, তারপর একদিন দেখি পা গজিয়েছে। দেখুন না।

    ভদ্রলোক পায়জামা পরে ছিলেন। পায়জামা সরিয়ে গজানো পা দেখালেন। এবং নিঃশ্বাস ফেলে বললেন, গজানো পা আসল পায়ের মত হয় না। দুর্বল হয়–জোর পাওয়া যায় না। তবু যে পা গজায় সেটা কম না। ভূত-জীবনে দুর্ঘটনা লেগেই থাকে। হাত-পা গজানোর সিস্টেম না থাকলে বিরাট বিপদ ছিল।

    মাথা গজায়?

    মাথা কাটা পড়লে মাথাও গজায়। সেই মাথা সাইজে ছোট হয়।

    নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন, ভাই সাহেব, আপনি কি আমার সঙ্গে একটু আসবেন? একা যেতে ভয়-ভয় লাগছে। মোতালের সঙ্গে সঙ্গে বলল, চলুন। আপনার উপর মায়া পড়ে গেছে। আপনাকে একা ছাড়তেও ইচ্ছা করছে না। ভূত যদি ভূতকে না দেখে, তাহলে কে দেখবে? একটা গান আছে না–ভূত ভূতের জন্যে …

    মোতালেব গান ধরল। গলায় সুর বেশ ভাল। একটু নাকি নাকি তারপরও শুনতে খারাপ লাগছে না। কয়েক লাইন গেয়ে বলল, স্যারের গান-বাজনার চর্চা আছে?

    জি না।

    চর্চা থাকলে ভাল হত। আমাদের সময় কাটে না তো–গান-বাজনা করে সময় কাটাই। চলুন রওনা হই–রিকশায় যাবেন, না গাড়িতে? রিকশায় যাওয়া। ভাল। আপনার তো নিশ্চয়ই চলন্ত গাড়িতে লাফ দিয়ে ওঠার অভ্যাস নেই। শিখে যাবেন। বেঁচে থাকার জন্যে সবই শিখতে হবে। সংগ্রাম করতে হবে। ভূতদের জীবন। হল সংগ্রামী জীবন।

    নিজাম সাহেব চমকে উঠলেন। ভূতদের জীবন সংগ্রামী জীবন–তার মানে কি? বেঁচে থাকতে সংগ্রাম, মরার পরেও সংগ্রাম? কি ধরনের সংগ্রাম মোতালেবকে জিজ্ঞেস করে জেনে নেয়া ভাল।

    মোতালেবকে জিজ্ঞেস করা হল না। তার আগেই সে গান ধরল–

    আইঁজ পাশা খেঁলবরে ভুতনী
    ও ভূতনী তোঁমার সঁনে।
    একেঁলা পাইঁয়াছিরে ভূতনী
    এই নিঘোর বঁনেঁ…

    নিজাম সাহেবের ভাল লাগল। মোতালেবের গলা আসলেই ভাল। তালজ্ঞানও ঠিক আছে। নিজাম সাহেব হাতে তাল দিতে লাগলেন। মোতালেব গান থামাল

    স্যার।

    জ্বী।

    একটা খালি রিকশা যাচ্ছে, চলুন উঠে পড়ি। আমার হাত ধরে লাফ দিন। হাই জাম্প। ছোটবেলায় হাই জাম্প দেননি?

    জ্বি না।

    ছোটবেলায় হাই জাম্প না দিলেও নিজাম সাহেব ভালই লাফ দিলেন। রিকশার পাটাতনে গড়িয়ে পড়লেন। মোতালেব তাকে সীটে টেনে তুললো। নিজাম সাহেব বললেন–রিকশায় প্যাসেঞ্জার উঠলে আমরা কি করব?

    মোতালেব হাই তুলতে তুলতে বলল, কোন সমস্যা নেই। তখন আমরা প্যাসেঞ্জারদের কোলে বসে থাকব। ভূত হবার এও এক মজা। মানুষের কোলে বসে বসে জীবন কাটিয়ে দেওয়া যায়।

    মানুষের কোলে বসে জীবন কাটিয়ে দেবার ব্যাপারটা নাজিম সাহেবের খুব রুচিকর মনে হল না। তিনি কিছু বললেন না। রিকশার হুড ধরে বসে রইলেন। হঠাৎ তার মনে হল, তিনি পিঠে এক ধরনের ব্যথা অনুভব করছেন। অস্বস্তিকর ব্যথা। যেন মেরুদণ্ড ধরে কেউ একজন হালকাভাবে তাকে পেছন দিকে টানছে। ব্যথাটা শুরুতে হালকা থাকলেও রিকশা যতই এগুচ্ছে ততই বাড়ছে। মোতালেবকে ব্যাপারটা বলবেন কি না তিনি বুঝতে পারছেন না। ভৌতিক ব্যাপার হয়ত সে অনেক ভাল জানে। রিকশায় চড়লে সব ভূতদেরই হয়ত পিঠে ব্যথা করে। এটাই নিয়ম। ব্যথাটা বাড়ছে, কিছুতেই যাচ্ছে না। ব্যথা কমাবার জন্যে নিজাম সাহেব খুক খুক করে কাশলেন। মোতালেব মাথা ঘুরিয়ে বিস্মিত গলায় বলল, কাশছেন কেন?

    কাশি আসছে এই জন্যে কাশলাম। ভূতদের কি কাশা নিষেধ?

    কাশা নিষেধ না। আপনার কাশির ধরনটা ভাল না। পিঠে ব্যথা আছে?

    নিজাম সাহেব বিস্মিত হয়ে বললেন, হ্যাঁ আছে।

    মেরুদণ্ডে?

    জ্বি।

    সর্বনাশ! লাফ দিয়ে নামুন দেখি রিকশা থেকে।

    নিজাম সাহেব রিকশা থেকে লাফ দিয়ে নামলেন। ভীত গলায় বললেন, কি হয়েছে?

    সাড়ে সর্বনাশ হয়ে গেছে। পিছন দিকে দেখেন।

    নিজাম সাহেব পিছন ফিরে দেখলেন–তার পেছনে রঙিন এক ফিতা–ফিতার এক মাথা তার পিঠে লাগছে, অন্য মাথা বহু দূর চলে গেছে।

    মোতালেব বিরক্ত হয়ে বলল, কিছু বুঝতে পারছেন?

    জি না।

    আরে ভাই, আপনি তো এখনো মরেন নাই। মনে হয় ডাক্তার আপনার জীবন বাচানোর চেষ্টা করছে। কিছু নির্বোধ ডাক্তার আছে না, রোগীকে বাঁচাবার জন্যে জীবন দিয়ে দেয়। একজন মরতে চাচ্ছে মরতে দাও–তা দেবে না। বাঁচিয়ে তুলবে। বাচিয়ে তুলে লাভটা কি?

    নিজাম বললেন, ফিতার ব্যপারটা বুঝতে পারছি না।

    আপনার রক্ত মাংসের শরীরের সঙ্গে এই ফিতা লাগানো। ফিতায় টান পড়ছে, তার মানে হল আপনাকে ঐ শরীরে ঢুকতে হবে। ব্যথা, যন্ত্রণা, চিকিৎসা চলবে–ওই, শরীরে ঢুকতে চান?

    বুঝতে পারছি না।

    কোন দরকার নাই। যা আছেন ভাল আছেন। দেখি চেষ্টা করে ফিতা ছিড়তে পারি কিনা। আপনিও হাত লাগান। আরো কয়েকজন ভূত পেলে ভাল হত–একসঙ্গে টানাটানি করে ছিড়ে ফেলতাম। আপনি দাঁড়িয়ে থাকুন–আমি দেখি কয়েকজনকে নিয়ে আসি। খবর্দার, যাবেন না। এই টেলিফোনের খামা ধরে দাঁড়ান। দু হাতে শক্ত করে খামা ধরে থাকুন, নয়ত ফিতার টানের চোটে উঠে চলে যাবেন। মহাবিপদে পড়লাম দেখি।

    নিজাম সাহেব টেলিফোনের খামা জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলেন। পিঠের টান বাড়ছে। তার একবার মনে হল খামাশুদ্ধ তাকে বুঝি উড়িয়ে নিয়ে যাবে, এমন টান। ইতিমধ্যে মোতালেব তিন-চারজন ভূত নিয়ে উপস্থিত হয়েছে। তারা ফিতা ছেড়ার চেষ্টা করছে। লাভ কিছু হচ্ছে না। এক সময় টান প্রবল হল–নিজাম সাহেব টেলিফোনের খামা ছেড়ে দিলেন। তার মনে হল তিনি ঝড়ের মত ছুটে যাচ্ছেন। ভয়াবহ অবস্থা! মানুষ (নাকি ভূত?) এমন বিপদে পড়ে!

     

    নিজাম সাহেবের মাথার অপারেশন শেষ হয়েছে। নিউরোলজির সার্জেন্ট প্রফেসর ইফতেখারুল ইসলাম–হাতের গ্লাভস খুলতে খুলতে বললেন, অপারেশন সাকসেসফুল হয়েছে বলেই আমার ধারণা। রোগীর বেঁচে থাকার কথা। অবশ্যি চব্বিশ ঘণ্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না–তারপরেও আমি আশাবাদী। চোখের মণিতে আলো ফেলে দেখুন তো রিফ্লেক্স একশান কেমন?

    একজন ডাক্তার নিজাম সাহেবের চোখের মণিতে আলো ফেললেন। চোখের মণি বড় বড় হয়ে আছে। নিজাম সাহেবের ভূত তার শরীরের কাছেই বসা। তিনি শরীরের ভেতর ঢোকার তীব্র আকর্ষণ বোধ করছেন–কোন দিক দিয়ে ঢুকবেন বুঝতে পারছেন না।

    স্যার।

    নিজাম সাহেব চমকে তাকিয়ে দেখেন মোতালেব চলে এসেছে। বোধহয় দৌড়ে এসেছে। হাপাচ্ছে।

    নিজাম সাহেব মোতালেবের দিকে তাকালেন। মোতালেব বলল, খামাখা আর বসে আছেন কেন? এরা তো মনে হয় আপনাকে বাচাবেই–শরীরে ঢুকে পড়ুন।

    কোন দিক দিয়ে ঢুকব?

    চোখের মণি দিয়ে ঢুকে পড়ুন। চোখের মণি দিয়ে ঢোকাটা সহজ হবে।

    ভয় লাগছে তো।

    কচি খোকা নাকি, ভয় লাগছে! ভাবীর সঙ্গে দেখা হয়েছে?

    না।

    সেকি, হাসপাতালের বারান্দায় লম্বা হয়ে পড়ে আছে। ভাবীর সঙ্গে আপনার ছোট মেয়েটাও আছে। বেচারী বোধ হয় খুব বাপ ভক্ত। কান্নাকাটি যে ভাবে করছে বলার না।

    খুব কাঁদছে?

    আহারে, শুধু শুধু কথা বলে সময় নষ্ট। ঢুকে পড়ুন তো।

    নিজাম সাহেব তার চোখের মণির ভেতর দিয়ে নিজের শরীরে ঢুকলেন।

    যে ডাক্তার চোখের মণির উপর আলো ফেলছিল সে আনন্দিত গলায় বলল, রিফ্লেক্স একশান ভাল। চোখের মণি ছোট হচ্ছে। এ যাত্রা বোধ হয় টিকে গেল। ট্রাকের নিচে পড়েও বেঁচে যায়–এই প্রথম দেখলাম। একেই বলে ভাগ্য।

    ⤷
    1 2 3 4 5 6
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রেমের গল্প – হুমায়ূন আহমেদ
    Next Article দিঘির জলে কার ছায়া গো – হুমায়ূন আহমেদ

    Related Articles

    হুমায়ূন আহমেদ

    বোতল ভূত – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    রং পেন্সিল – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    বিবিধ / অগ্রন্থিত লেখা – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    আজ হিমুর বিয়ে – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    কৃষ্ণপক্ষ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }