Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অনির্বাণ অমিতাভ – বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়

    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প89 Mins Read0
    ⤶ ⤷

    অনির্বাণ অমিতাভ – ৪

    চতুর্থ পরিচ্ছেদ

    সিদ্ধার্থের মনে বড় আনন্দ। বোধি লাভ করেছেন বলে নয়। তিনি সব কামনাবাসনার ঊর্ধ্বে উঠতে পেরেছেন। সব পার্থিব যন্ত্রণা আর তাঁকে স্পর্শ করতে পারবে না। মৃত্যু ভয় থাকবে না। এ অবস্থাই তো নির্বাণলাভের পূর্ব অবস্থা। এই আনন্দ তাঁকে আপ্লুত করে তুলেছে। এই সময় একজন ব্রাহ্মণ এসে তাঁর কাছে দাঁড়ালেন। প্রশ্ন করলেন, ”গৌতম প্রকৃত মহান এবং ব্রাহ্মণ হতে হলে তাঁর কী কী গুণ থাকা আবশ্যক। আর কী রকম নৈতিক গুণ তার মধ্যে থাকতে হবে?” গৌতম নামে ডাক শুনে বুদ্ধ কিন্তু অভিমান বা রাগ করলেন না। সবিনয়ে বললেন, ”যিনি প্রকৃত ব্রাহ্মণ হবেন তিনি সব মন্দ, নীচতা, অহংকার আর ক্রোধ ত্যাগ করবেন। তিনি হবেন বিচক্ষণ এবং পরিচ্ছন্ন। তিনি জ্ঞান অর্জনে তৎপর হবেন এবং সৎ জীবন যাপন করবেন। অন্য লোকের সঙ্গে তাঁর পার্থক্য দেখেই বোঝা যাবে তিনি সত্যিই ব্রাহ্মণ।”

    স্থান ত্যাগের আগে সেই ব্রাহ্মণ বিড় বিড় করে বকতে চললেন, ‘এই গৌতম দেখছি আমার মনের ভিতরটা পর্যন্ত দেখে নিয়েছে।’

    অনেকদিন পর একবার বুদ্ধ এক অশ্বত্থ গাছের নীচে বসেছিলেন। দুজন বণিক পথ দিয়ে যাচ্ছিলেন। তাঁরা দেখলেন বুদ্ধদেবের প্রশান্ত মূর্তি। মনে হচ্ছে তিনি বিশাল যুদ্ধে জয়লাভের পর খানিক বিশ্রাম করছেন। যুদ্ধ জয়ের আনন্দ যেন তাঁর সমগ্র অবয়বে ফুটে উঠেছে। তাঁরা দাঁড়ালেন এবং সঙ্গের আনীত সুন্দর খাদ্যসামগ্রী বুদ্ধকে দিলেন। বুদ্ধের ব্যবহার এবং সুন্দর কথাবার্তায় সন্তুষ্ট হয়ে তাঁরা তাঁর শিষ্যত্ব গ্রহণ করতে চাইলেন। এই দুই বণিকের নাম তপুস্যা এবং ভল্লিকা। এঁদের আত্মসমর্পণে খুশি হয়ে বুদ্ধ তাঁদের শিষ্য করে নিলেন।

    বুদ্ধ অনেক সময় ধরে বিশ্রাম নিচ্ছিলেন। এই সময় তিনি ভাবছিলেন। কী করা উচিত। এর কারণ তিনি যে ধর্মের কথা ভাবছেন তা যেমন কঠিন তেমনি দুর্বোধ্য। তা ছাড়া মানুষ কামনা বাসনার দাস। তারা ইন্দ্রিয় পরবশও বটে। অনেকেই হয়তো তাঁর অভিমত মেনে নিতে চাইবে না। তাঁর ধর্মমত গ্রহণ করতে চাইবে না। তবে কোনও কোনও ব্যক্তি এমনও আছেন যাঁদের বাসনা বা কামনা অনেক কম। পদ্মমৃণাল যেমন আস্তে আস্তে সূর্যের আলো পাওয়ার জন্য ওপরে ওঠে তারাও হয়তো তাঁর উপদেশ গ্রহণ করার জন্য ধীরে ধীরে তাঁর পরামর্শ গ্রহণ করবার জন্য অগ্রসর হয়ে আসতে পারেন। তিনি তাই পরম সত্যকে আড়াল করে রাখবেন না। বরং তাঁর উপলব্ধি সর্বজন গোচরে আনবেন যাতে সকলে তাঁর মতো সমানভাবে শুনতে পারে। তাই তিনি স্থির করলেন তাঁর ধর্মমত প্রচার করবেন।

     

     

    এই ভাবে মনস্থির করে তিনি চিন্তা করলেন, ‘যাকে প্রথম আমার ধর্মে দীক্ষিত করব তাকে অবশ্যই বুদ্ধিমান হতে হবে আর ধার্মিক মনোভাবাপন্ন হতে হবে। প্রথমে তিনি তাঁর নিজের প্রথম গুরু আরাদা কালামের কথা চিন্তা করলেন। এঁর ধর্মের প্রতি একটা প্রবল আকর্ষণ আছে আর আছে তীক্ষ্ন মেধা। তিনি নিশ্চয়ই আমার ধর্ম গ্রহণ করবেন। কিন্তু তখনই তাঁর মনে পড়ল আরাদা কালাম ইতিমধ্যেই গত হয়েছেন। এরপর তিনি তাঁর দ্বিতীয় গুরু উদ্রাক রামপুত্রের কথা চিন্তা করলেন। কিন্তু তিনিও তো আর বেঁচে নেই। এই সময় তাঁর হঠাৎই মনে পড়ল সেই পাঁচজন শ্রমণের কথা যাঁরা তাঁর সঙ্গে প্রথম জ্ঞান অর্জনের জন্য বেরিয়েছিলেন। এঁরা একত্র গিয়েছিলেন উরুবিল্বে। তাঁরা এখন আছেন বারাণসীর কাছে মৃগদাভে। তাঁদের খুঁজে বের করার জন্য তিনি উরুবিল্ব ত্যাগ করে মৃগদাভের উদ্দেশ্যে যাত্রা করলেন।

    মৃগদাভতে সেই পাঁচজন শ্রমণ যখন শুনলেন বুদ্ধ তাঁদের কাছে আসছেন তখন তাঁরা নিজেদের মধ্যে কথাবার্তা বললেন। কথাবার্তার মধ্যে এটাই প্রকাশ পেল যেহেতু বুদ্ধ সাধুপথ ত্যাগ করে অজানা এক পথের উদ্দেশ্যে যেতে চাইছেন তাই তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগই তাঁরা রাখবেন না। তাঁকে তাঁরা স্বীকার করবেন না এবং কোনও বাক্যালাপ পর্যন্ত তাঁর সঙ্গে করবেন না। শুধু একটা আসন তাঁকে দেওয়া হবে যেখানে তিনি বসতে পারেন। বসতে না চান দাঁড়িয়েই থাকবেন। তাঁর মতো একজন পথ পরিবর্তনশীল মানুষের সঙ্গে কে যোগাযোগ রাখতে চাইবে। কিন্তু যখন সেই পাঁচজন শ্রমণ বুদ্ধকে তাঁদের কাছে আসতে দেখলেন তখন তাঁরা বুঝলেন তাঁরা যা ভেবেছিলেন সেটা সত্য নয়। তাঁরা দেখলেন বুদ্ধের সর্ব শরীর হতে যেন একটা জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। এরকম জ্যোতি তাঁরা আগে আর মানুষের মধ্যে দেখেননি। তাঁরা খুবই অবাক হয়ে গেলেন। তাঁদের একটু আগের মনোভাবের কথা তাঁরা সম্পূর্ণ বিস্মৃত হলেন। তাঁদের মধ্যে কয়েকজন দ্রুত এগিয়ে বুদ্ধকে নত হয়ে অভিবাদন জানালেন। অন্যরা বুদ্ধদেবের বসার আসন স্থির করতে লাগলেন। একজন ছুটে গিয়ে বুদ্ধের জন্য জল নিয়ে এলেন।

     

     

    বুদ্ধ আসন গ্রহণ করার পর বলতে শুরু করলেন, ”শ্রমণগণ আমি অজত্ব এবং অমরত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করেছি। আমি নির্বাণের কথা জেনেছি। আমার এই জ্ঞান আমি আপনাদের দিতে চাই। যদি এগুলি গ্রহণ করেন এবং প্রচার করেন তবে আপনারা নিজেরাই যে শুধু আলোকিত হবেন তা নয় বর্তমানে এবং ভবিষ্যতে সকল দুঃখ হতে, সকল জ্বালা যন্ত্রণা হতে, জন্মমৃত্যুর চক্র হতে চিরতরে মুক্তি লাভ করবেন। আমি আপনাদের সত্য বলতে এসেছি, আপনারা জন্ম ও মৃত্যুর যন্ত্রণা হতে নিজেদেরকে বিমুক্ত করতে পারবেন।”

    এই পাঁচজন শ্রমণ কিন্তু তবুও সন্দেহমুক্ত হতে পারছিলেন না। কারণ ইতিমধ্যেই তাঁরা দেখেছিলেন যে বুদ্ধ স্বয়ং প্রকৃত জ্ঞান লাভের জন্য উপবাস সাধন করে যে ভয়ংকর তপস্যা করছিলেন তা হতে নিজেকে সরিয়ে এনেছিলেন। এখন তিনি বলছেন তিনি নাকি প্রকৃত জ্ঞান লাভ করেছেন। সুতরাং এইরূপ একজন ব্যক্তিকে বিশ্বাস করা চলে অথবা চলে না এ নিয়ে তারা দিধাগ্রস্ত হয়ে পড়লেন। এই চিন্তা হতে তাঁরা বুদ্ধের সঙ্গে তর্কযুদ্ধ শুরু করলেন। অবশেষে বুদ্ধ বললেন, ”আমরা যখন একসঙ্গে থাকতাম তখন কি আমার প্রকৃত জ্ঞান লাভের কথা কখনও আপনাদের বলেছি? তখন কি আমি বলেছি আমি দিব্যজ্ঞান লাভ করেছি?” সেই পাঁচজন শ্রমণ স্বীকার করে নিলেন যে এরকম তিনি আগে করেননি। সুতরাং তাঁরা পাঁচজন অবশেষে বুদ্ধের শিষত্ব গ্রহণ করলেন।

     

     

    এইভাবে বুদ্ধের প্রথম দীক্ষাদান সম্পন্ন হল। এই ঘটনা ঘটল মৃগদাভতে। এই ঘটনার নামকরণ হল ‘ধর্মচক্রপ্রবর্তনসূত্র’। প্রথম দীক্ষা শেষে কৌনদিন্য সবকিছই পরিষ্কার বুঝতে পারলেন। ধর্ম সম্বন্ধে তাঁর সব সমস্যার, সব প্রশ্নের সমাধান সূত্রও তিনি বুঝতে পারলেন। তিনি বুদ্ধকে অনুরোধ করলেন বুদ্ধ স্বয়ং যেন তাঁর মস্তকমুণ্ডন করে দেন; এইভাবে কৌনদিন্য হয়ে উঠলেন প্রথম বৌদ্ধভিক্ষুক। এরপর হতে বুদ্ধ ওই পাঁচজন ভিক্ষুর সঙ্গে মৃগদাভতে বসবাস করতে শুরু করলেন। পালা করে তাঁরা ভিক্ষার জন্য বাইরে বেরোতেন। দুজনে যখন বাইরে যেতেন অন্য তিনজন তখন বুদ্ধের সঙ্গে ধর্ম আলোচনা করতেন আবার এই তিনজন যখন বাইরে যেতেন তখন অন্য দুজন ধর্ম আলোচনা করতেন। এইরূপ শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে তারা সকলেই সকল শিক্ষা সম্পূর্ণ করলেন কারণ বুদ্ধ ছিলেন অত্যন্ত দক্ষ একজন শিক্ষক। এই পাঁচজন পৃথিবীর প্রথম বৌদ্ধ সন্ন্যাসী অর্হৎ (জৈন বা বৌদ্ধ সন্ন্যাসী) হলেন। এরপরে বুদ্ধ তাঁদের অনন্তলক্ষণ সূত্র শিক্ষাদান করলেন। এই সূত্রের তথ্য হল অনস্তিত্ব সম্পর্কে জ্ঞানলাভ করা।

    বুদ্ধ মৃগদাভতে থাকাকালীন যশস নামে একজন তরুণ তাঁর কাছে এলেন। এই যশস ছিলেন একজন লক্ষপতি ধনীর পুত্র। তিনি অনেক সুন্দরী তরুণীর সঙ্গে প্রণয়ে লিপ্ত ছিলেন। এছাড়াও তাঁর পারিবারিক জীবনে তিনি অতৃপ্ত ছিলেন। তিনি এই জীবন হতে মুক্তি পাওয়ার জন্য বুদ্ধের শরণ নিলেন, বুদ্ধের জ্ঞানগর্ভ কথা শুনে তিনি বুদ্ধকে নিবেদন করলেন যে এই ব্যভিচারী জীবন তিনি ছেড়ে আসতে চান এবং এরপর হতে তিনি বুদ্ধের সঙ্গেই তাঁর আশ্রমে বসবাস করতে চান। ইতিমধ্যে যশসের বাবা তার পুত্রের সন্ধানে বুদ্ধের কাছে এসে উপস্থিত হলেন এবং তাঁর পুত্রের সংবাদ জানতে চাইলেন। বুদ্ধের সঙ্গে তাঁর কিছু কথাবার্তার পর তিনি বুদ্ধের বক্তব্যের সারবত্তা বুঝতে পারলেন। বুদ্ধ তাঁকে ধর্ম সম্পর্কে কিছু কথা বললেন যা শুনে ওই ব্যক্তি সন্তুষ্ট হলেন এবং তাঁর পুত্রকে বুদ্ধানুরাগী হওয়ার অনুমতি দিলেন।

     

     

    শুধু তাই নয়, তিনি স্বয়ং বুদ্ধের অনুগত শিষ্যরূপে দিন কাটাতে চাইলেন। তবে তিনি সাংসারিক দায়দায়িত্ব হতে বেরিয়ে আসতে পারবেন না এক্ষুনি এটাও জানালেন। তিনি হলেন একজন বুদ্ধের গৃহী শিষ্য। এরপর তিনি বুদ্ধকে এবং যশসকে নিজ গৃহে আমন্ত্রণ জানালেন। সেখানে যশসের আরও চারজন বন্ধু বৌদ্ধ ভিক্ষু হিসাবে বুদ্ধের দীক্ষা গ্রহণ করলেন। এদের দেখাদেখি আরও পঞ্চাশজন বৌদ্ধভিক্ষুতে পরিণত হলেন। তাঁরা সকলেই বুদ্ধের উপদেশ নিয়মিতভাবে পালন করে চলবেন এই রূপ প্রতিজ্ঞাবদ্ধ হলেন এবং কিছুদিনের মধ্যেই তাঁরাও ‘অর্হৎ’ রূপে স্বীকৃত হলেন।

    এইভাবে যখন বুদ্ধ তাঁর শিষ্যদের মধ্যে ষাটজন ভিক্ষুকে পেলেন তখন তিনি একটি সভার আয়োজন করলেন। সেই সভাতে তিনি সকলকেই ধর্ম প্রচারের জন্য আহ্বান জানালেন। তিনি বললেন আমার এবং তোমাদেরও সমাজ বন্ধন থেকে মুক্তি হয়েছে। আমরা সকলে সুখী এবং মুক্ত। কিন্তু আমরা স্বার্থপর নই, আরও অনেককে আমরা আমাদেরই মতো সংসার বন্ধন হতে মুক্তি দিতে চাই। আমি জানি আমাদের মতো আরও অনেক ব্যক্তি আছেন যাঁরা সংসার বন্ধন হতে মুক্তি পেতে চান। জাগতিক দুঃখ যন্ত্রণা হতে তাঁরা ছাড়া পেতে চান। আমরা তাঁদের সেই অভিপ্রায়কে অবশ্যই সাহায্য করব। ধর্মের জন্য তাঁরা অপেক্ষা করছেন। আমরা ধর্ম নিয়ে তাঁদের কাছে যাব। তাঁদের বোঝাব। তাঁরা মূর্খ নন বুঝবেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আর তাঁরা আমাদের কাছ হতে শুনে অবশ্যই সব পরিষ্কার বুঝতে পারবেন। আমি স্বয়ং উরুবিল্বে ধর্ম প্রচারের কাজে যাব।”

     

     

    মৃগদাভ ছেড়ে দক্ষিণে মগধ পার হয়ে তিনি অবশেষে উরুবিল্বে উপস্থিত হলেন। প্রায় এক হাজার জন ব্যক্তি এই গ্রামে বাস করতেন। এঁদের নায়ক ছিলেন তিনজন কাশ্যপ ভাই। এই তিনজনের সঙ্গে বুদ্ধ প্রথম আলোচনা করলেন। ধর্ম সম্বন্ধে তাঁদের প্রচলিত ভ্রান্ত ধারণাগুলিকে দূর করার চেষ্টা করলেন। তাঁর সদ্যপ্রাপ্ত সত্যজ্ঞান তাঁদেরকে বোঝানোর প্রচেষ্টা করলেন। বুদ্ধের মধুর এবং সদয় মত তাঁদের মনকে পূর্ণ করল। তাঁরা সংসার ত্যাগ করে তাঁর অনুগামী হতে চাইল। এই তিনজন কাশ্যপ এবং সেই গ্রামের এক হাজার জন অধিবাসী সকলেই পরবর্তী সময়ে অর্হৎ—এ পরিণত হলেন।

    এর পরের এঁদের সকলকে নিয়ে বুদ্ধ গেলেন রাজগৃহে। এর কারণ তিনি রাজা বিম্বিসারের কাছে প্রতিশ্রুতিতে আবদ্ধ ছিলেন যে তিনি একদিন মগধে এসে সেখানকার অধিবাসীদের ধর্ম সম্পর্কে জ্ঞানালোক দেবেন। বুদ্ধ এক তাল কুঞ্জে আশ্রয় নিলেন। তাঁর সুন্দর সুষমা ও মধুর কণ্ঠস্বরে সকলেই তার অনুগত শিষ্যতে পরিণত হল। বিম্বিসার বললেন তিনি একদিন প্রতিজ্ঞা করেছিলেন অদূর ভবিষ্যতে তিনি বুদ্ধের শিষ্য হবেন। এতদিনে তাঁর অভিপ্রায় সিদ্ধ হল। তিনি বুদ্ধ এবং তাঁর শিষ্যদের বেণুবন নামক একস্থানে বসবাস করার অনুরোধ জানালেন। এই বেণুবনই হল বৌদ্ধদের প্রথম (মঠ) সংঘারাম।

     

     

    একদিন ভিক্ষা সংগ্রহ করার পথে বুদ্ধ একজন তরুণকে দেখতে পেলেন। এই যুবককে দেখে মনে হল সে এখুনি স্নান সেরে এসেছে তার সর্বাঙ্গ ছিল জলে ভেজা। এই ব্যক্তি সকল দিককে উদ্দেশ্য করে নত হয়ে প্রণাম করছিল। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঊর্ধ্ব এবং অধঃ—এই সব কটি দিকেই সে প্রণাম জানাচ্ছিল। সবশেষে সে মাটিতে শুয়ে পড়ে পৃথিবী তলকে প্রণতি জানাচ্ছিল। এর পর সে চারদিকে শস্য ছড়িয়ে দিচ্ছিল। এই ভাবে সে তাঁর প্রণতি জানিয়ে চলছিল। বুদ্ধ তাঁকে জিজ্ঞাসা করলেন সে এ ধরনের অদ্ভুত আচরণ কেন করছে। সে উত্তর দিল তার বাবা মৃত্যুর আগে তাকে এই উপদেশ দিয়ে গেছেন। সে তার বাবার আদেশ পালন করছে মাত্র। এই আচরণের কারণ কিন্তু তার অজানা। তবে তার ধারণা এই ধরনের অনুষ্ঠানের ফলে তার জীবনে কোনওদিন কোনও অমঙ্গল আসবে না।

    বুদ্ধ বললেন, ”তুমি যেটা ভাবছ সেটা ঠিক নয়। এটার ব্যাখ্যা হল—তোমার বাবা তোমাকে পূর্ব দিকে নমস্কার করতে বলেছেন কারণ এর দ্বারা তুমি তোমার পিতামাতাকে সম্মান জানাচ্ছ। দক্ষিণ দিকে অভিবাদন জানিয়ে তুমি তোমার শিক্ষকদের শ্রদ্ধা জানাচ্ছ। পশ্চিমদিকে অভিবাদন করে তুমি তোমার স্ত্রী ও ছেলেমেয়েদের রক্ষা করবার সংকল্প নিচ্ছ। উত্তর দিকে অভিবাদন করে তুমি তোমার বন্ধু ও স্বজনদের শ্রদ্ধা জানাচ্ছ। ওপরের দিকে এ রকম করে তুমি সম্মান জানাচ্ছ সাধুসন্ন্যাসী রাক্ষস আর শ্রমণদের। নীচে অভিবাদন করে তুমি বাকি সকলকে শ্রদ্ধা করছ। একারণেই তোমার বাবা তোমাকে এ ভাবে নমস্কার জানাতে বলেছেন যাতে কোনও দিক হতে বিপদ এসে তোমাকে আক্রমণ করতে না পারে। বুদ্ধ এর পর সেই যুবককে দেখে বললেন তুমি চুরি করবে না, কাউকে হত্যা করবে না, কোনওরকম পাপ কাজ করবে না, কোনও নেশা করবে না এবং কখনও মিথ্যার আশ্রয় নেবে না। সেই যুবকের নাম সুজাত। তিনি তাকে আরও বললেন সৎভাবে জীবন কাটাও, সৎ উপায় উপার্জন করো এবং কোনও অন্যায় কাজ করা হতে বিরত থাকো। উপার্জনের জন্য কোনও অসৎ পথ গ্রহণ করবে না। উপার্জনের একটা অংশ দরিদ্র ও অনাথদের জন্য ব্যবহার করবে। একটা অংশ ভবিষ্যতের কোনও দৈব দুর্বিপাকের জন্য সঞ্চয় করবে এবং তৃতীয় অংশে সংসার প্রতিপালন করবে। সুজাত তার পরবর্তী জীবনে বুদ্ধের এই ছয়টি উপদেশ পালন করে চলেছিল। বুদ্ধ যখন রাজগৃহে ছিলেন তখন সেখানে একজন বিরুদ্ধতাবাদী ধর্মমতের গুরু সেখানে বাস করতেন। তাঁর নাম ছিল সঞ্জায়ন. স্রবতীপুত্র। তাঁর দুইশত জন শিষ্য ছিল। এদের মধ্যে দুজনের নাম ছিল উপাতিস্য এবং কলিতা। এই দুই জন ছিল বুদ্ধিমান এবং সুশিক্ষিত। এরা দুজন তাদের গুরুদেবের কাছ হতে প্রাপ্ত শিক্ষায় সন্তুষ্ট ছিল না। তারা আরও জ্ঞানলাভের জন্য ব্যগ্র ছিল। এ দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব ছিল। জ্ঞানের নিরিখে তারা দুজনে ছিল সমকক্ষ। তারা সহমত হয়েছিল তারা আরও জ্ঞান অর্জনের প্রয়াসী হবে এবং কোনও একজন যদি সেরকম উচ্চমার্গের জ্ঞানীর সন্ধান পায় তাহলে তা অবশ্যই অপরজনকে জানাবে।

     

     

    একদিন উপাতিস্য একজন শ্রমণকে দেখতে পেল। এই শ্রমণ ভিক্ষাপাত্র হাতে ভিক্ষা করছিল। এই শ্রমণের দেহ হতে এক অদ্ভুত সুন্দর জ্যোতিপুঞ্জ বেরিয়ে আসছিল। এই জ্যোতির মধ্যে সুনিবিড় এক শান্তির আভাস দেখে উপাতিস্য অবাক হয়ে গেলেন। উপাতিস্যের কী যেন মনে হল, তাঁর মনে হল যে, তিনি যা যা খুঁজছেন এই ব্যক্তির কাছ থেকে হয়তো তা পাওয়া যেতে পারে। কিন্তু সঙ্কোচ বশে উপাতিস্য এই শ্রমণকে জিজ্ঞাসা করতে পারলেন না কেন এই শ্রমণ ভিখারির মতো এই ভাবে ভিক্ষা করছেন। দূর হতে তিনি সেই শ্রমণকে অনুসরণ করে চললেন। দিনের শেষে ভিক্ষা সমাপ্ত করে সেই ভিক্ষু যখন তাঁর আশ্রমে ফিরলেন তখন উপাতিস্য তাঁর কাছে এলেন। বললেন, ”মহাশয় কী জানি কেন আপনার প্রশান্ত মূর্তি দেখে আমি বড়ই প্রীতিলাভ করেছি। আপনি কি দয়া করে আমাকে বলবেন আপনার গুরু কে? নিশ্চয়ই তিনি একজন মহান ব্যক্তি তা না হলে আপনি এত সুন্দর হলেন কী করে? দয়া করে আমাকে আপনার গুরুর কাছে নিয়ে চলুন। আমি তাঁর সঙ্গে কথা বলার জন্য খুবই উৎসুক হয়ে উঠেছি।”

    এই শ্রমণ জানালেন, ”শাক্যবংশের রাজকুমার রাজ্য ঐশ্বর্য সব ত্যাগ করে এখানে আশ্রমে বসবাস করছেন। আমি তাঁর প্রদর্শিত পথে জীবন কাটাই।” উপাতিস্য জিজ্ঞাসা করলেন, ”এই ব্যক্তি যাঁর কথা আপনি এই মাত্র বললেন তিনি কীভাবে আপনাদের শিক্ষা দেন আমাকে দয়া করে বলুন। তাঁর এবং তাঁর মতাদর্শ সম্পর্কে আমি কিছু জানতে চাই।”

     

     

    সেই শ্রমণ উত্তর দিলেন তিনি অল্প কদিন হল এই গুরুর দর্শন পেয়েছেন আর তিনি এখনও সে রকম উল্লেখযোগ্য কিছু শিখে উঠতে পারেননি। ”তাই আপনাকে তাঁর ধর্মমত সম্পর্কে অথবা তার উপদেশ সম্পর্কে আমি বিস্তারিতভাবে কিছু জানাতে পারব না।” উপাতিস্য বললেন, ”আপনি যেটুকু শুনেছেন এবং উপলব্ধি করেছেন সেটুকুই আমাকে বলুন। আমি আগ্রহ ভরে সেটুকুই শুনতে চাই।” সেই শ্রমণ বললেন, ”আমাদের মহান গুরু বলেছেন পৃথিবীতে যা কিছু ঘটে কার্যকারণ সম্পর্কে ঘটে। আবার যা ঘটে না সেটাও কোনও কারণবশতই ঘটে না।”

    এই কথা শুনে উপাতিস্যের মনে যেন বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। তিনি বুঝলেন জগতের তাবৎ ঘটনার পিছনে একটা না একটা কারণ নিহিত থাকে। অকারণে কিছু ঘটে না। তিনি শ্রমণকে আবার প্রশ্ন করলেন, ”আপনি নিশ্চয়ই তাহলে মৃত্যুভয়কে জয় করেছেন। আর মৃত্যুভয় হীন হওয়া তো খুবই কঠিন একটি ঘটনা।” তিনি আবার জিজ্ঞাসা করলেন, ”এই মহান ব্যক্তির দর্শন কীভাবে পাওয়া যেতে পারে।” সব কিছু জেনে উপাতিস্য কলিতাকে সব কিছু জানানোর জন্য ফিরলেন। এটা একটা বড় সুসংবাদ এবং তাঁর প্রিয় বন্ধু এই সংবাদ পেয়ে অবশ্যই সুখী হবে। জন্মমৃত্যুর আঘাত হতে মুক্তির পথ অবশ্যই কলিতা পছন্দ করবেন এবং এই জ্ঞান অর্জনের জন্য ব্যাকুল হয়ে উঠবেন।

     

     

    উপাতিস্যের মুখেও নতুন জ্ঞান জাত একটি প্রভা বিকীর্ণ হচ্ছিল। তিনি যখন কলিতার কাছে উপস্থিত হলেন কলিতা এই আলোকচ্ছটা দেখে অবাক হয়ে গেলেন। বুঝলেন উপাতিস্য নিশ্চয়ই কিছু জ্ঞান লাভ করেছেন। তিনি তাই উপাতিস্যকে জিজ্ঞাসা করলেন, ‘তুমি অবশ্যই কোনও নতুন পথের দিশা পেয়েছ, তোমার চেহারার একটা পরিবর্তন হয়েছে আমি দেখতে পাচ্ছি।’ আনন্দ ভরে উপাতিস্য বললেন, ”হ্যাঁ কলিতা। আমি এক অলৌকিক পথের সন্ধান পেয়েছি। মৃত্যুহীন, জন্মহীন, দুঃখকষ্টহীন নতুন এক পথ।” কলিতা প্রশ্ন করলেন, ”এটা কীভাবে সম্ভব হল?” উপাতিস্য তখন সব কথা তাঁকে খুলে বললেন। বললেন সেই শ্রমণের কথা এবং তাঁর গুরুর কথা।

    কলিতার যেন নিদ্রাভঙ্গ হল। তিনি বুঝলেন পঞ্চ ইন্দ্রিয় জাত দুঃখময় অভিজ্ঞতাগুলির অবসান হতে চলেছে। জগতে জন্ম, ব্যাধি, জরা, মৃত্যু জনিত শোকের অবসান ঘটাতে এসেছেন সেই শ্রমণের গুরু যিনি বুদ্ধ নামে পরিচিত। বুদ্ধ তাঁদের দুজনকে ভিক্ষু হিসাবে দীক্ষা দিলেন। পূর্বোক্ত শ্রমণের নাম ছিল অশ্বজিৎ। আর যে স্তোত্র তিনি দিয়েছিলেন এই স্তোত্রটির নাম হল ‘ভিক্ষু অশ্বজিতের স্তোত্র’। উপাতিস্য এবং কলিতা বুদ্ধের প্রধান শিষ্যদের মধ্যে স্থান পেলেন।

    তৃতীয় মাসের পূর্ণিমা তিথিতে বেণুবনে একটি সভার আয়োজন করা হল। এই সভায় উপস্থিত হলেন এক হাজার পঞ্চাশজন ভিক্ষু। এঁরা আপন আপন অঞ্চলে বৌদ্ধধর্ম প্রচারে রত ছিলেন। তাঁরা পরস্পর যোগাযোগ রাখতে পারেননি এর আগে। এই সভা আয়োজিত হয়েছে দেখে বুদ্ধ খুব খুশি হলেন। তিনি তাদের বিভিন্ন কাজের বিষয়ে জানার জন্য খুবই উৎসুক ছিলেন।

     

     

    বুদ্ধদেব এই সভায় সমবেত সকল অরহন্তের পুনরায় তাঁর সকল নীতিগুলি স্মরণ করিয়ে দিলেন: (১) অসৎ কাজ করবে না। (২) সকল প্রকার সুস্থ কাজ করবে; (৩) পাপ ও অন্যায় হতে নিজেদের মনকে পবিত্র রাখবে। চারটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই স্মরণে রাখবে এই চারটি হল: (১) সমবেত শিষ্যদের সকলেই অরহন্ত (২) বুদ্ধ স্বয়ং এদের অরহন্ত ভিক্ষু করে তুলেছেন যাঁরা এসেছিলেন (৩) তাঁরা কিন্তু পূর্ণ নির্দিষ্ট কোনও তারিখে আসবেন এরূপ স্থির ছিল না। র্(৪) এই দিন প্রদত্ত বুদ্ধের উপদেশগুলির নাম হল ‘প্রতিমোক্ষ শিক্ষা’। এই দিনটি প্রতি তৃতীয় মাসের পূর্ণিমায় উদযাপিত হয়। এই উৎসবের নাম হয় ‘ধর্মকে সম্মানদান উৎসব’।

    রাজা শুদ্ধোদন এসব সংবাদই পাচ্ছিলেন। সব কিছু আরও ভালোভাবে জানার জন্য তিনি তাঁর একজন তরুণ কর্মচারীকে বেণুবনে পাঠালেন। বুদ্ধ এই দূতকে জানালেন তিনি ভবিষ্যতে স্বয়ং একদিন কপিলাবস্তুতে যাবেন এবং তাঁর পিতা শুদ্ধোদনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

    একদিন সন্ধ্যায় বুদ্ধ তাঁর সকল শিষ্যদের নিয়ে সত্যি সত্যিই কপিলাবস্তুতে এলেন। সেখানে তাঁরা থাকলেন ন্যগ্রোধ উদ্যানে। পরদিন শিষ্যদের সমভিব্যাহারে বুদ্ধ ভিক্ষার উদ্দেশ্যে নগরে বেরোলেন। রাজ্যের লোকেরা এই সংবাদ শুদ্ধোদনকে পৌঁছে দিল। এই সংবাদে রাজা শুদ্ধোদন ক্ষুব্ধ এবং রাগান্বিত হলেন। তাঁর মহান পুত্র যিনি নাকি এত বড় রাজ্যের ভাবী উত্তরাধিকারী দরজায় দরজায় ভিক্ষা করে বেড়াচ্ছেন!

     

     

    রাজা শুদ্ধোদন নিজে রথে চড়ে যেখানে বুদ্ধ ভিক্ষা করছেন সেখানে হাজির হলেন। দেখলেন তাঁর পুত্র সশিষ্য ভিক্ষা করে বেড়াচ্ছেন। ইতিমধ্যে তাঁদের ভিক্ষাপাত্রগুলি ভিক্ষায় পরিপূর্ণ হয়ে গেছে। ভিড়ের মধ্যে পথ করে এই ভিক্ষুকেরা এগিয়ে যাচ্ছিলেন। এদেখে রাজা শুদ্ধোদন ক্রুদ্ধ হলেন। তাঁর পুত্র এভাবে তাঁরই প্রজাদের নিকট হতে ভিক্ষা করছেন। এ দৃশ্য তাঁর কাছে যেন অসহ্য বলে মনে হল। তিনি পুত্রের সম্মুখে হাজির হলেন। দুঃখ এবং ক্ষোভের সঙ্গে বুদ্ধকে ভর্ৎসনা করতে শুরু করলেন। বললেন, ‘বৎস আমি রাজা আর তুমি আমার পুত্র এই রাজ্যের তুমি ভাবী রাজা। এই ভাবে প্রজাদের কাছ হতে ভিক্ষা নিতে তোমার একটু সংকোচও হচ্ছে না। এ ভাবে তুমি তোমার পরিবারকে আর আমাকেও অপমান করে চলেছ। আমাদের রাজবংশের আগে কেউ তো কখনও এ ভাবে ভিক্ষা করে বেড়ায়নি। এ তুমি কী করছ পুত্র আমার?”

    বুদ্ধ শান্তভাবে পিতাকে ক্রুদ্ধ না হওয়ার জন্য অনুরোধ করলেন। বললেন, ‘আমার পূর্বপুরুষেরা যা করতেন আমিও তাই করছি। আমি আপনার বংশের কথা বলছি না। আমি একজন বুদ্ধ। আগের বুদ্ধরা যা করতেন আমিও তাই করেছি। অতীতে সব বুদ্ধরা এই ভাবেই তাঁদের অন্ন খাদ্য সংগ্রহ করতেন।’ এর পর বুদ্ধ রাজা শুদ্ধোদনকে বুদ্ধের এবং বৌদ্ধ ধর্মের সূত্রগুলি ব্যাখ্যা করতে শুরু করলেন। পরে রাজা শুদ্ধোদন বুদ্ধ এবং তাঁর শিষ্যদের হাত হতে ভিক্ষা পাত্রগুলি সংগ্রহ করে নিলেন। তাঁদের সকলকে রাজপ্রাসাদে আসবার আমন্ত্রণ জানালেন।

    রাজপ্রাসাদে বুদ্ধ এবং তাঁর শিষ্যবর্গ পরিতৃপ্তির সঙ্গে সুস্বাদু আহার গ্রহণ করলেন। এর পর তিনি রাজা, রাজ কর্মচারী এবং রাজপ্রাসাদের সকল কর্মচারীকে তাঁর প্রাপ্ত অভিজ্ঞতা এবং শিক্ষার কথা সবিস্তারে বললেন। বুদ্ধের অমিয় বচন শুনে তাঁরা সকলেই বুদ্ধের কাছে দীক্ষা নিলেন। তাঁরা বুদ্ধের মত সানন্দে গ্রহণ করলেন।

    এরপর বুদ্ধ তাঁর দুজন শিষ্যকে নিয়ে গেলেন যশোধরার শয়নকক্ষে। তিনি অভিমান ও দুঃখে এতই কাতর ছিলেন যে বুদ্ধের সঙ্গে তিনি দেখা করতেও আসেননি। বুদ্ধ যে সব উপদেশ আর সবাইকে দিতেন সে সব উপদেশ শুনবারও তাঁর কোনও ইচ্ছা হত না। কিন্তু বুদ্ধের সহৃদয় কথাবার্তায় শেষ পর্যন্ত তিনিও মুগ্ধ হলেন, তাঁর অভিমান দূর হল। পুত্র রাহুলের তখন সাত বছর বয়স। রাহুল সর্ব প্রথম বুদ্ধের শিষ্য শ্রমণ পেরা হলেন। রাহুল ছাড়াও বুদ্ধ তাঁর সৎ ভাই নন্দ এবং শাক্য বংশের আরও অনেক রাজপুত্রকে বৌদ্ধধর্মে দীক্ষা দিলেন। আরও ছয়জন শাক্য বংশীয় রাজপুত্রও বৌদ্ধধর্মে দীক্ষিত হলেন এঁদের নাম ভদ্রিক, অনিরুদ্ধ, ভগু, কিম্বিল এবং আনন্দ।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরূপনগরের পিশাচিনী – বিনোদ ঘোষাল
    Next Article নরকের দ্বার খোলা ২ – বৈশালী দাশগুপ্ত নন্দী
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }