Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অনুর পাঠশালা – মাহমুদুল হক

    মাহমুদুল হক এক পাতা গল্প96 Mins Read0
    ⤶

    ১১. সেরে ওঠার পর

    সেরে ওঠার পর প্রথমেই অনুর মনে হলো যেমন করেই হোক সরুদাসীকে তাঁর খুঁজে বের করতেই হবে। বুকের ভেতর একটা আধলা ইট আটকে আছে। কতো দিন আমি রুগ্ন বিছানার উপর শুয়ে আছি, অনুর মনে তোলপাড় করতে লাগলো, কতোদিন হয়ে গেল আমি রক্তশূন্য শাদা কাফনের উপর পড়ে আছি, কতোদিন হয়ে গেল আমি সরুদাসীকে খুঁজি নি, কতোদিন যে হয়ে গেল আমার আকাশ নেই, শুধু গা পোড়া জ্বর!

    ফেলে আসা এক একটি ধূসর দুপুর তাকে হাতছানি দেয়; প্রথমে পায়ে পায়ে, সন্তর্পণে, তারপর নির্বোধ চঞ্চল বালকের মতো ছায়ানৃত্যে।

    রক্তমাংসহীন আমি পড়ে আছি, কেউ নিদারুণভাবে গুম করে দিয়েছে আমাকে, অসহায়ভাবে মনে হয় তাঁর ছিন্নমস্তার মন্দিরের পুরোহিত নীরবে ভ্রুকুটি করে চলেছে আমাকে, কানের চারপাশে রহস্যনীল ফিশফিশ, ঘর তো নয় একটা এ্যাকোয়ারিয়াম, ফুলে ঢোল একটা মরা মাছের মতো পড়ে আছি তার ভেতর।

    মনে পড়ে সেই সব দুপুর, প্রাগৈতিহাসিক জন্তুর মতো মেঘের গুহা থেকে বেরিয়ে আসা সব রৌদ্র, জ্যোতির্ময় একটি শিশু কেমন হামাগুড়ি দিয়ে বেড়ায় আকাশময়, মেঘের কুটি একদিন, এক একদিন মাদল বাজায় মেঘ, ঝরঝর ঝাঁপতাল ঝিঝি ঝিঝিট, তারপর কি বিশাল কি অপার নিস্তব্ধতা, নিস্তরঙ্গ নিরাকার নিস্তব্ধতা; সাত কোটি বছরের এক আস্ত আকাশ হয়ে যায়, নির্ভার!

    সরুদাসীকে তার খুঁজে বের করতেই হবে। মেঘের গুহা থেকে নিপাট রৌদ্রের মতো যদি বেরিয়ে আসে সরুদাসী, থরে বিথরে সাজানো যাবতীয় বিষণ্ণতার উপর ছিটিয়ে দেবে ফুলের পাপড়ি।

    অনেকদিন থেকেই মায়ের স্যার আর আসেন না।

    মায়ের ইংরেজি শেখা একেবারেই বন্ধ।

    এসব নিয়ে অনুর কোনো মাথাব্যথা নেই, চুলোয় যাক সবকিছু। এখন সে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে।

    অসুখের পর থেকে নিজের বদল দেখে নিজেই চমকে যাচ্ছে। নিজের কাছেই কতো অচেনা এখন। মার উপর তার আর বিশ্বাস নেই কোনো। মা কোনোদিন পালাতে পারবে না এ বাড়ি ছেড়ে, সবই মিথ্যে প্রবোধ ছিলো এতোদিন।

    তাকে পালাতে হবে একাই, আর সেই জন্যেই কপাল খুঁড়ে, পৃথিবী খুঁড়ে, আলো নিংড়ে নিংড়ে যেমন করেই হোক সরুদাসীকে তার খুঁজে বের করা চাই-ই। সে মনে মনে আওড়াতে থাকে, তোমরা আমাকে আটকে রাখতে পারবে না, ছাদের নিচে আমি হাঁপিয়ে উঠি, একা একা আমি মরে যাই, তোমাদের অনু মরে যায়, এ্যাকোয়ারিয়ামের ভেতর আমাকে ঠুকরে করে খায় জ্যান্ত মাছেরা।

    আরও দেখুন
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বাংলা হেলথ টিপস ই-বুক
    সাহিত্য পর্যালোচনা
    PDF
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    পিডিএফ
    বাংলা উপন্যাস
    Library
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা সাহিত্য ভ্রমণ

    জানালার গম্ভীর নিস্তব্ধতায় দাঁড়িয়ে তার বুকের ভেতরের খবর পেলো অনু, সেখানে দাঁতাল পশুর মতো এক আক্রোশ মুখ গুঁজে নির্জীবপ্রায় পড়ে আছে, জনহীন ফাঁকা হলঘরে হাহাকারের প্রতিধ্বনি উচ্ছিষ্ট টুকরো টুকরো শব্দ পাখিরা ঠোঁটে করে নিয়ে গিয়েছে মৌনতার ধ্যানগম্ভীর শিখরে। লামাদের বাগানে আমগাছের নিচে সেই অতিচেনা আদুরে ছায়া পরম আলস্যভরে জলেশ্বর মালীর মতো গাল পেতে শুয়ে আছে।

    পাতার ফাঁক দিয়ে পালিয়ে আসা শাদা রুমালের মতো রৌদ্র এক এক চিলতে ছায়ার কোমল মাদুরে এখানে ওখানে ছড়ানো।

    ছুঁড়ে ফেলে দেওয়া একটা মুখোশ কি?

    না কি গুলির ঘায়ে এমনভাবে চিরে গিয়েছে ছায়ার চাদর?

    তা না হলে সুখী চিতলমাছের ঝাঁক নেমেছে ছায়ায়!

    আরও দেখুন
    বিনামূল্যে বই
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    পিডিএফ
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা কবিতা
    বইয়ের
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা ডিটেকটিভ থ্রিলার

    চিতল কিংবা ইলিশের ঝাঁক; মাথার উপর দিয়ে বিশাল এক পদ্মা নদী বয়ে চলেছে।

    মা বাইরে যাচ্ছিলো। আব্বা বারান্দার রেলিং ধরে ঝুঁকে বাগানের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। বহুদিন যাবৎ তিনিও শয্যাগত। চেনা যায় না। খুব খারাপ হয়ে গিয়েছেন।

    জিগ্যেস করলেন, কোথায় যাচ্ছো?

    স্যারের কাছে!

    না ষাঁড়ের কাছে?

    সোয়াইন! মা বেপরোয়ার মতো দপদপ করে পা ফেলে ঝটকে বেরিয়ে যেতে যেতে বললে, চামার!

    মা চলে গেল। মার রিকশা অদৃশ্য হলো আড়ালে। অনুর মনে হলো সে যখন চলে যাবে তখন ঠিক এই রকমই একটা কিছু হবে। রাস্তায় এখনকার মার মতোই কয়েক মুহূর্ত শুধু দেখা যাবে, তারপর এই বাড়ি থেকে আর কেউ দেখতে পাবে না তাকে, ঠিক মার মতোই এক মিনিটের মধ্যে গলির বাঁকে অদৃশ্য হয়ে যাবে সে। এই বাড়িটার আর কোনো অর্থ থাকবে না তার কাছে তখন।

    আরও দেখুন
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বিনামূল্যে বই
    বাংলা উপন্যাস
    বাংলা বই
    বাংলা ভাষা
    বাংলা গল্প
    বাংলা লাইব্রেরী
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    নতুন উপন্যাস

    জানালা থেকে সরে এসে অনু প্রথমে রেজমিতে পকেট বোঝাই করলো, তার কাছে এগুলো আকাশের তারা। পরে মার ঘরে ঢুকলো। ড্রেসিং টেবিলের উপর থেকে তিলধরা একটা বড়ো কড়ি নিলো যা কানে চেপে ধরলে সমুদ্রের অবিশ্রান্ত শোঁ-শোঁ শব্দ শোনা যায়। একজোড়া শ্যাওলা আকিক নিলো, ঘষলে যার গায়ে অন্ধকারের এক একটা সুন্দর ইচ্ছের মতো ফুলঝুরি ঝরে। আর নিলো ফসফরাসে চোবানো একজোড়া আঙুরথোকা। দুল, রাত্রিকালে যা এক একটা দুঃখের মতো জ্বলবে।

    ঐসব পকেটে ভরলো। মনকে খুব শক্ত করে নিলো সে। এক সময় বেরিয়ে পড়লো। আজ সে ঋষিপাড়ায় যাবে।

    জ্বালানি কাঠের সেই দোকান, বৃষ্টির তুমুল তাণ্ডবে ভারি দমকা হাওয়ার হাত ধরে আমি আর সরুদাসী—সরুদাসী আর আমি, দুজন আমরা, সোনার কাঠি দিয়ে বোনা ঝাঁপ ঠেলে যেখানে আশ্রয় নিয়েছিলাম, প্রথমে সেইখানে, অনু মনে মনে এইসব ভাবলো।

    নিঃসঙ্গ সাক্ষীর মতো একটা আমগাছ দাঁড়িয়ে। মা মরা একটি ছেলে যেন সজল নয়নে আকাশের কাছে কোলভিক্ষা করছে।

    আরও দেখুন
    বাংলা গানের লিরিক্স বই
    সাহিত্য পত্রিকা
    উপন্যাস সংগ্রহ
    বাংলা সাহিত্য ভ্রমণ
    অনলাইন বুক
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বই
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    গ্রন্থাগার

    স্পষ্ট মনে আছে অনুর ঝাপ ঠেলে ঢুকবার সময় এই গাছটা পলকের জন্যে তার চোখে পড়েছিলো সেদিন, কিন্তু ঢেউটিনের ছাউনি দেওয়া সেই চালাঘর দোকানটা কোথাও খুঁজে পেল না সে।

    খুব অবাক হলো, কেননা পথটাও তার চেনা হয়ে গিয়েছিলো; কোথায় ডানদিকে লাল লেটারবক্স, কোথায় রেশন শপ, কোথায় ভাঙা গাড়ি পড়ে, সবই মনে আছে এবং সবকিছুই হিশেবে মিলে যাচ্ছে, কেবল চেলাকাঠের সেই দোকানটা কোথাও নেই।

    নারকেলের বালদোর ওপর ছোট্ট একটা বাচ্চাকে বসিয়ে কতোগুলো ছেলেমেয়ে পাতার ঝুঁটি ধরে টেনে টেনে গাড়ি-গাড়ি খেলা খেলছিলো। অনু তাদের একজনকে জিগ্যেস করলো, ঋষিপাড়া কোন্‌দিকে?

    সপ্রতিভ একটি ছেলে এগিয়ে এসে খুব ঘনিষ্ঠ হয়ে বললে, ঐ তো সামনেই!

    অনু জিগ্যেস করলো, সরুদাসীদের ঘর চেনো?

    আরও দেখুন
    বাংলা কবিতা
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা উপন্যাস
    বুক শেল্ফ
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    Library
    পিডিএফ
    উপন্যাস সংগ্রহ
    বাংলা রান্নার রেসিপি বই
    বইয়ের

    খুব চিনি! কতোবার ওদের বাসায় গেছি। আমার মা চামারনী দিয়ে তেল মালিশ করাতো কিনা! চলো না, দেখিয়ে দেবোখন। ছেলেটা চোখ নাচিয়ে বললে, তোমার মায়ের ডেলিভারি হবে বুঝি? ব্যথা উঠেছে?

    অনু খুব বিব্রতবোধ করলো।

    নিজ থেকেই ছেলেটা অনর্গল কথা বলে যেতে লাগলো ঋষিপাড়ার পথে। বললে, আমার মা বলেন ডাক্তারদের থেকেও এদের অনেক বেশি নলেজ। ডাক্তাররা স্রেফ ধোকা দিয়ে পয়সা নিয়ে যায়। আর এরা বাচ্চা খালাস করতে করতে নাড়ি-নক্ষত্র সব বুঝে ফেলে। পয়সাও কম লাগে। পাঁচটা টাকা, দুএকটা ঘেঁড়া পেটিকোট-শাড়ি, সের দেড়েক চাল, ব্যাস, এতেই ওদের পায় কে! আমার বড় বোনের সেবার এমন ব্যথা চাগালো যে ডাক্তার কবিরাজ সব ফেল, শেষে চামারনী বেটি এসে যেই না চুলের গোছা মুখে দিয়েছে

    ঋষিপাড়ায় পৌঁছে সবকিছু নতুন মনে হলো অনুর। কেমন এক মাটিতে নুয়েপড়া নিস্পৃহ চেহারা এই পাড়াটার; সরল, সহজ, বৈরাগ্য-ক্লান্ত, অথচ পরম পরিতৃপ্ত আলোর ভেতর ধ্যানস্থ হয়ে আছে। অভিভূত হবার মতো নয়, কিন্তু এমন কোনো নরোম স্নিগ্ধ নিস্তব্ধতা আছে এখানে যা পরাক্রান্ত শহরের বুকে অন্য কোথাও নেই।

    আরও দেখুন
    বিনামূল্যে বই
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    অনলাইন বই
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা সাহিত্য
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    সেবা প্রকাশনীর বই
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা অনুবাদকের পরিষেবা

    এখানে ওখানে চকমিলান বস্তি। বাখারি মাটি আর খোলার ঘর। একপাশে হাজা-মজা নীল সরপড়া নিস্তরঙ্গ জলাশয়। ধস নেমে মাটির চাঙড় কাত হয়ে আছে। অনুর মনে হলো পৃথিবীর সব স্রোত ঐ নীল জলাশয়ের নিথর তলদেশে বহুকাল আগে মাছের এক একটি হলুদ ইচ্ছের মতো হারিয়ে গিয়েছে।

    যতোই এগোতে থাকে ততই বিস্মিত হয়। দুচোখ ভরে যায়। তাকে দেখে ধীরে ধীরে নিস্পৃহতা কেটে যাচ্ছে ঋষিপাড়ার। কলরবহীন প্রশান্ত বাতাসে সুনীল পাতার রাশ আলগা করে কয়েকটা বিহ্বল বেলগাছ উদ্ভ্রান্ত পাখির চিৎকার জ্বলজ্বল করে জ্বলছে।

    খঞ্জনা ডাকছে।

    খঞ্জনা আর খোকাহোক।

    বাছুরের গলায় ঘুঙুর বাজছে। নাটাবনে ঝুমঝুমি বাজাচ্ছে ঘর পালানো বাতাস। খোকাহোক ডাকছে। পা লম্বা করে, মাটির ঝুরঝুরে দেয়ালে হেলান দিয়ে দূরে আবছা মেয়েমানুষ, সুই-সুতোয় ছেঁড়াফোঁড়া রঙ-বেরঙের তালিমারা আকাশের মতো নীলকাথা সেলাই করছে।

    আরও দেখুন
    বাংলা অনুবাদকের পরিষেবা
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বাংলা ফন্ট প্যাকেজ
    বইয়ের
    বাংলা লাইব্রেরী
    বাংলা বই
    বুক শেল্ফ
    বাংলা হেলথ টিপস ই-বুক
    PDF
    বাংলা কমিকস

    গোবরগাদার কোলে ফুলের ভারে নুয়েপড়া ঝুমকোলতা বললে, অনু, আমার নাম মঞ্জুশী, লটপটে বিনুনি দোলানো বিকেলের মতো আমিও আমিও আমিও তোমার হাত ধরে, তোমার সঙ্গে। তালশাঁসের হিম মাংসে আমাদের ছেলেমেয়েরা কি-না সুখী! বুকের আলুথালু আঁচলের চেয়েও আমাদের সব রাস্তা নিস্তব্ধ, ধ্বনিপুঞ্জ থেকে পা হড়কে পিছলে আসা; সবুজ ঘাসের নিরহঙ্কার গন্ধে নিয়তই গুমরে উঠছে এইসব ধুলোয় নরোম রাস্তা।

    এসো, তোমার গলায় আকন্দফুলের মালা পরিয়ে দেবো, স্বর্ণলতিকার ভারে নুয়ে পড়া রক্তজবার গাছ বললে—–আমাকে তুমি ফুল্লরা বলেই ডেকো, আমি তোমার গলায় আকন্দফুলের মালা দেবো, আর একলক্ষ মৌমাছির বিবর্ণ দুঃখের চেয়েও বড় বড় নীল ঘাসফুল, যতো নিতে পারো, যতো নিতে পারো।

    রাঙারৌদ্র আমার ঠোঁট, বিকেল আমার বিনুনি, মঞ্জুশ্রী ফুল্লরা এরা আমার বোন, ঋষিপাড়া স্বয়ং ফিশফিশ করে উঠলো এইবার—আমাদের ঘাসের সবুজ জ্যোছনায় গঙ্গাফড়িং আর ঝিঝিপোকা তুমি, এখানে প্রজাপতির ঝাক নামে, এক দুই তিন চার গুনতে চেওনা, তা অসম্ভব, লক্ষ লক্ষ, প্রজাপতি প্রজাপতি প্রজাপতি প্রজাপতি, তুমিতো প্রজাপতি ভাল বাসো। ফণিমনসার মতো মুখ এখানে পাবে না। চাঁদের আলোয় ভরাবুক মালীবৌ এখানে সবাই। ভিজে সপসপে লাল গামছা চোষা ঝঝ রোদ নেই, এখানে খঞ্জনা পাখি, বাবুদের বাগান থেকে পালিয়ে আসে শিকল হেঁড়া ময়ুর, এখানে খঞ্জনা পাখি, আসে তিতির, ঝুঁটিওলা সুখের পায়রা, এখানে খঞ্জনা পাখি, ঐ শোনো খঞ্জনা ডাকছে,–এসো, তুমি আমি ফুল্লরা সকলে হাত ধরাধরি করে সবুজ ঘাসবনে নেচে বেড়াই, ঘাস ঘেঁটুবন আসশ্যাওড়ার বন ঘৃতকুমারীর বন এসো দেখবে এসো, ঘোড়ানিমের ডালে নিমপাখির লুকোচুরি খেলা দেখছে আমাদের সব বিশুয়ালাল আর হরিয়া, দাদাপাখির খসা পাখনা বাবুই পাখির বাসা পেতলের ভাঙা আংটি কাচের ভাঙা লাল নীল সবুজ চুড়ি সুগোল নুড়ি ইঁদুরের দাঁতের মতো একরত্তি বেলে ঝিনুক ন্যাকড়ার পুতুল টিনের কৌটো কি কি চাই তোমার, আমাদের সব ফুল্লরা আর মঞ্জুশ্রী সকালে জলা থেকে চুপড়ি বোঝাই করে কলমিলতা তুলে আনে, আমাদের সব বিশুয়ালাল ন্যাংটো হয়ে ব্যাঙের মতো ঝাঁপ দেয় কলমির বনে, আমাদের সব হরিয়ার কোমরের ঘুনসি কেটে যায়, নুনু দেখাদেখি খেলা শেষে রোজ কুরকুটি দিয়ে হেসে ওঠে, ছাগলের পেছনে ছোটাছুটি করে তার গলার নুড়ি ধরে টানে, চালকুমড়োর চুনে পাজর এঁকে ভূতের ভয় দেখায়, অনু এখানে খঞ্জনা পাখি, এখানে খঞ্জনা পাখি–

    আরও দেখুন
    ই-বই ডাউনলোড
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা ই-বুক রিডার
    সেবা প্রকাশনীর বই
    বুক শেল্ফ
    বাংলা সাহিত্য
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা কমিকস
    নতুন উপন্যাস
    বাংলা সাহিত্য ভ্রমণ

    অনুর মনে হলো, পৃথিবী উজাড় করে আমি ঋষিপাড়ায় হীরের মিছরি নিয়ে এসেছি।

    সরু রাস্তা এক জায়গায় এসে গোল হয়ে দুদিকে চলে গিয়েছে, মাঝখানে একটা একচালা ঘর, যেন ঋষিপাড়া দুধের হাড়িধরা লোহার বাউলি দিয়ে ঘরটাকে ধরে রেখেছে। ছেলেটা বললে, এটাই সরুদাসীদের ঘর। ইশ, যা নোংরা ওরা, একেবারে হোপলেস অবস্থায় থাকে!

    এখানে-ওখানে বাসক আসশ্যাওড়া আর বনহলুদের ঘুপসি ঝোপ। মাদারগাছের খুঁটি। ঘরের সামনে উঠোন। উঠোনের কোণে গাঁথুনি খসে পড়া ইন্দারা, পাশে বাঁশের খুঁটিতে দড়িবাঁধা বালতি ঝোলানো। করমচা গাছের কোণ ঘেঁসে চুপড়িআলুর লতা বাতাসে দোল খাচ্ছে। একপাশে শুকনো ছাগলের নাদি ভঁই হয়ে পড়ে আছে।

    উঠোনের একপাশে ইন্দারার খুব কাছাকাছি হাড়িচর্মসার এক বুড়ি ক্ষুদ কাঁড়িয়ে কাঁকর আলাদা করছে; শনের নুড়ির মতো চুল, একটাও দাঁত নেই, আর ঘরের বারান্দায় একজন শীর্ণকায় থুথুড়ো বুড়ো শাদা ধবধবে ঝাঁকড়া ঝাঁকড়া চুল নেড়ে বিভোর হয়ে একমনে পাখখায়াজ বাজাচ্ছে। বুড়োটাকে অনুর যিশুখৃস্ট মনে হলো। তার ঘরের সেই টেবিলে সাজানো ছোট্ট মূর্তিটার মতোই পেটে ভাঁজ, পাঁজরের প্রতিটি হাড় সহজে গোনা যায়, ঋষির মতো দাড়িগোঁফ।

    আরও দেখুন
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা ফন্ট প্যাকেজ
    উপন্যাস সংগ্রহ
    বাংলা হেলথ টিপস ই-বুক
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বিনামূল্যে বই

    ছেলেটা বললে, এই তো সরুচামারনী। যাওনা লজ্জার কি আছে। না হলে আমিই গিয়ে সব বলছি, আমাকে তো ওরা ভাল করেই চেনে। কি বলবো কি, ব্যথা উঠেছে?

    অনু বিভ্রান্তের মতো মাথা দুলিয়ে বললে, না না, এ সে সরুদাসী নয়—

    ছেলেটা অবাক হয়ে বললে, তাহলে সে আবার কে?

    সে আমাদের মতোই ছোটো! অনু ঘড়ঘড় করে বললে, বাবুদের বাগানে সে হরিয়ার সঙ্গে রোজ খেলা করে বেড়ায়।

    কি আবোল-তাবোল বকছো তুমি! ছেলেটা মুখ বেঁকিয়ে বললে, হরিয়াকে নিয়ে বুড়ি আবার কি খেলবে, ওর তো আর মাথা খারাপ নয়! হরিয়াই তো ওর স্বামী! ঐতো ট্যাগরা গাঁজাখোরটা বসে বসে বাজনা প্রাকটিস করছে!

    যে উঠোনে অনু দাঁড়িয়েছিল এতোক্ষণ এখন সেটাকে যারপরনাই ভয়ঙ্কর বলে মনে হলো, উঠোনটা একটা ঘেয়ো জিভ। হা হয়ে জিভ বের করে রেখেছে কুটিল ঋষিপাড়া। মনে হলো বাঁশের খুঁটির গায়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বালতিটা। উঠোনে ওপরের ছায়াময় লালচে আলো অসম্ভব থমথমে, বুঝিবা এক করাল বিভীষিকা। তীক্ষ্ণ বর্শার খোঁচার মতো সহসা মনে হলো অনুর পায়ে পায়ে এক কুটিল ষড়যন্ত্রের মাঝখানে অগোচরে এসে পড়েছে সে; ফণা ধরে আছে এক কালকেউটে, ছোবল। মারবে, একটু পরেই দাঁতে কাটবে তাকে।

    আরও দেখুন
    সেবা প্রকাশনীর বই
    গ্রন্থাগার
    বাংলা ভাষার বই
    গ্রন্থাগার সেবা
    অনলাইন বই
    বাংলা ভাষা
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    Library
    Books
    বাংলা ফন্ট প্যাকেজ

    খুব জোরে বাজাচ্ছে বুড়ো হরিয়া। আগের চেয়ে জোরে, আরো মাথা নেড়ে, বাবরি ঝাঁকিয়ে, এ-হে-আই হাঁক ছেড়ে, ধোঁয়াচ্ছন্ন এক কুহক থেকে ঘুটঘুটে করাল আরেক কুহকে উন্মাদপ্রায় যাত্রারম্ভ করেছে সে। পাখোয়াজের গায়ে প্রতিটি চাটির ভেতর সাবধান সাবধান ধ্বনি চড়বড়িয়ে উঠছে। রনোন্মত্ত হস্তিযূথকে দাবড়ে দিচ্ছে সে। হাতের চাঁটি এবং পাখোয়াজের উদ্ধত ধ্বনি এবং ঘনঘন এ-হেই–আই—ও–হুঁহ্ ক্রমশ দ্রুত থেকে দ্রুততর হয়ে চলেছে। অভিশপ্ত ভূগর্ভের কালো খোল ফেটে পিচকারির মতো তীব্রভাবে উদগীরিত হচ্ছে সেই মদোন্মত্ত ধুপধাপ শব্দলহরী। চিড় খাচ্ছে আর দুড়ুম-দাঁড়াম করে সেখানে সমানে স্থানচ্যুত হচ্ছে কঠিন শিলাস্তর, উত্তপ্ত এবং লেলিহান অগ্নিশিখার মতো হলহলিয়ে উঠছে প্রচণ্ড এবং ক্রোধান্ধি তুমুল শব্দরাজি; সাবধান এবং ধ্বংস এবং বজ এবং মাতঙ্গ এবং গাণ্ডিব এবং ব্যাঘ্র এবং হলাহল এবং সিংহ এবং ভুজঙ্গ এবং বৃষ এবং খড়গ প্রভূত শব্দাবলি সেই দুর্দম অগ্নিশিখার মাঝখানে। আতসবাজির মতো মুহুর্মুহু ফেটে পড়ছে। অনুর মনে হলো বুড়ো হরিয়ার হাতের এই প্রলয়ঙ্কর পাখোয়াজ নিঃসৃত শব্দবাণে পৃথিবীর যাবতীয় সভ্যতা ভেঙে চুরমার, খানখান হয়ে যাবে। রক্তবৃষ্টি। মাংসবৃষ্টি! অগ্নিবৃষ্টি। রক্তমাংস অগ্নিবৃষ্টি!

    আরও দেখুন
    বাংলা সাহিত্য
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    নতুন উপন্যাস
    বাংলা অনুবাদকের পরিষেবা
    বাংলা অডিওবুক
    গ্রন্থাগার সেবা
    বাংলা শিশু সাহিত্য
    PDF
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    অনলাইন গ্রন্থাগার

    পেছনে কয়েক পা সরে এসে বিভ্রান্ত অনু বললে, চলো এখান থেকে, এ তুমি কোথায় নিয়ে এলে! এখানে অন্য সরুদাসী! এখানে অন্য সরুদাসী!

    উর্ধ্বশ্বাসে ফিরে যাবার পথে বারবার অনুর মনে হলো, জারজ নিনাদে উন্নীত পাথোয়াজের উত্তরোত্তর দ্রুততর উত্তাল ফেনিল তরঙ্গমালা পিছন থেকে পরাক্রান্ত ঘাতকের মতো তেড়ে আসছে তার দিকে।

    ⤶
    1 2 3 4 5 6
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকালো বরফ – মাহমুদুল হক
    Next Article ন হন্যতে – মৈত্রেয়ী দেবী

    Related Articles

    মাহমুদুল হক

    কালো বরফ – মাহমুদুল হক

    November 8, 2025
    মাহমুদুল হক

    জীবন আমার বোন – মাহমুদুল হক

    November 8, 2025
    মাহমুদুল হক

    মাহমুদুল হকের গল্প

    November 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }