Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অন্তর্ঘাত – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প211 Mins Read0
    ⤶ ⤷

    উদ্যত সঙ্গিন

    আসাম থেকে ফিরে সাধারণত সৌম্য সোজা সন্তোষদের বাড়ি যায় না। নিজেদের পদ্মপুকুরের বাড়ি গিয়ে আগে বদ্ধ ঘর-টর খুলে ঝাড়পোঁছ করে এবং করায়। বাসযোগ্য হতে বাড়িটা দুতিন দিন সময় নেয়। বড় বাজার থেকে কারিগর ধরার ব্যাপার থাকে তাছাড়া। সৌম্যর ব্যবসা এখনও মাঝারি পর্যায়ে আছে। বাঁধা কারিগর রাখলে লোকসান হয়ে যায় খুব। কাজেই অর্ডার অনুযায়ী কারিগর ধরতে হয় ওকে। জিনিসটাতে ওর মানসিক সায় নেই। যত শিগগির সম্ভব একটা বাঁধা-ধরা ব্যবস্থা করে ফেলার জন্য ব্যস্ত হয়ে উঠেছে ও। কিন্তু আপাতত উপায় নেই। এই সমস্ত ঘোরাঘুরির কাজগুলো ও শীর্ষ আসবার আগেই সেরে ফেলতে চায়।

    এবার কিন্তু ও সোজা সন্তোষদের ওখানে চলে গেল। হেমন্তের বিকেল। ঝট করে আলো চলে যায়। রাস্তার মোড়ে মোড়ে ধোঁয়াশা দল পাকাতে শুরু করেছে এরই মধ্যে। সময়টা খুব বাজে। হাওয়া ভারি হয়ে গেছে অথচ শীতের দেখা নেই। শ্রী বাড়ি নেই। সন্তোষও না। শীর্ষই আগলাচ্ছিল ওদের ছেলেকে। কিংবা উল্টো করেও বলা যায়। নির্বাণই সামলাচ্ছিল শীর্ষকাকুকে। নির্বাণই দরজা খুলে দিল। ভালো বলতে হবে ছেলেটাকে। সারা বিকেল, সারা সন্ধে, বাইরে খেলাধুলোর লোভ সামলে একটা পঙ্গু মানুষকে সঙ্গ দিচ্ছে, বাবা-মা বলে গেছে বলে। দরজাটা খুলে দিয়েই নির্বাণ দৌড়ে নিজের জায়গায় ফিরে গেল। সৌম্যকে দেখে শীর্ষও কোনও কথা বলল না। চোখ তুলে তাকাল শুধু একবার। দাবা খেলছে দুজনে। খেলায় মগ্ন একেবারে। সুটকেসটা মেঝেতে নামিয়ে রেখে একটা চেয়ারে বসে চোখ বুজল সৌম্য। যমুনাদিদিও নেই মনে হচ্ছে। নইলে এই সময়ে এক কাপ চা পেলে ভালো হত।

    মাঝে মাঝে চোখ খুলে ওদের খেলা দেখছিল সৌম্য। অতিরিক্ত মনোযোগের ফলে নির্বাণের ঠোঁটদুটো গোল পয়সার মতো হয়ে গেছে। চোখদুটো বোর্ডের ওপর থেকে সরছে না। শীর্ষর মুখ শান্ত, আত্মমগ্ন। দেখতে দেখতে হঠাৎ-ই সৌম্য বুঝতে পারল নির্বাণের ব্যাপারটা। আসলে কিন্তু নির্বাণ কোনও আত্মত্যাগ করছে না। এই বয়সের ছেলেদের মধ্যে আত্মত্যাগটা আসা স্বাভাবিকও নয়। উপরন্তু এই বয়সের বালকদের কিছু কিছু হিরো থাকে বড়দের মধ্যে। নির্বাণ শীর্ষর সঙ্গে সঙ্গে রয়েছে কোনও কর্তব্যবোধে না, শীর্ষ ওর কাছে ফুটবল খেলার মাঠের চেয়েও বেশি আকর্ষণীয় বলে। নতুন করে হঠাৎ সৌম্য অনুভব করল শীর্ষর সেই চৌম্বক শক্তি। ছোট থেকেই ওর প্রচুর ভক্তমণ্ডলী ছিল, তারা ওর কথায় সব কিছু করতে প্রস্তুত থাকত। শীর্ষ নিজে যা করত, নির্ভুলভাবে সমস্ত মনোযোগ, সমস্ত আবেগ দিয়ে করত। কত দিকে, কত ভাবে যে নিজেকে প্রয়োগ করতে পারত ও। পারত কেন, এখনও পারে, পারছে। কালিদাস শেষ করে ফেলেছে। এখন ভাস ধরেছে পণ্ডিতমশাইয়ের কাছে। অরিজিন্যাল ইলিয়াড ওডিসি পড়বে বলে গ্রীক শিখছে। এখানে আবার শ্রীর ছেলের সঙ্গে ওর একটা আলাদা জগত। শীর্ষ এখানে খুব সহজে ওর প্রাপ্তবয়স্কতা থেকে কয়েক ধাপ নেমে আসে, নিবার্ণও তার বালকত্ব থেকে উঠে যায় কয়েক ধাপ তার হিরোর সঙ্গে মিলতে। এই জিনিসটা যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে নির্বাণ খুব শ্লাঘ্য একটা কৈশোরে পৌঁছে যাবে তাড়াতাড়ি। সমবয়সীদের সঙ্গ ওর কাছে খুব অতৃপ্তিকর লাগবে। সমস্ত অস্তিত্ব দিয়ে ও বড় কিছু খুঁজতে থাকবে। নিজেকে সমর্পণ করা যায় এমন কিছু।

     

    আরও দেখুন
    কৌতুক সংগ্রহ
    স্বাস্থ্য টিপস
    বাংলা বই
    বই
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    গল্প, কবিতা
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা হস্তলিপি কুইল
    ডিকশনারি
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল

     

    শীর্ষ বলল, ‘তুই এবারও মাত্ হয়ে গেলি নির্বাণ। এরকম করলে আর গ্র্যান্ডমাস্টার হবি কি করে?’

    নির্বাণ বলল— ‘হেরে গেছি, গেছি। তুমি কিন্তু খবর্দার ইচ্ছে করে আমায় জিতিয়ে দেবার চেষ্টা করবে না কালকের মতো।’

    ‘ঠিক আছে’ শীর্ষ বলল, ‘তবে, তোর দু চারটে চালের ভুল ধরিয়ে না দিলে শিখতে পারবি না।’

    —‘তাহলে প্রথমে একটা ট্রায়াল গেম হবে। সেটাতে তুমি সব ভুলগুলো ধরিয়ে দেবে। তারপর আসল খেলা। তখন কিন্তু স্পিকটি নট।’

    ‘মায়ের কাছ থেকে পাস করিয়ে নিস এটা। স্কুলের টাস্কগুলো সব পড়ে থাকবে তো!’ —শীর্ষ হাসিমুখে বলল, তারপর সৌম্যর দিকে তাকাল ‘তুই যেন শিডিউল্ড টাইমের আগেই ফিরেছিস মনে হচ্ছে?’

    ‘প্লেনে এলুম’— সৌম্য ছোট্ট করে বলল। শ্ৰী আর সন্তোষের ফেরার শব্দ শোনবার জন্য উৎকর্ণ হয়ে আছে ও। সেটা প্রকাশও করতে পারছে না।

     

    আরও দেখুন
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    ই-বই পড়ুন
    উপন্যাস সংগ্রহ
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    লেখকের বই
    বই ডাউনলোড
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    গল্প, কবিতা
    বাংলা কৌতুক বই

     

    যমুনাদি এসে গিয়েছিল। এসে বলল, ‘চায়ের সঙ্গে আর কি খাবেন সৌম্যদা!’

    —‘কিছু না স্রেফ চা।’

    দরজার আওয়াজ পাওয়া গেল এতক্ষণে। সৌম্য উঠে গেল। সন্তোষরা ফিরেছে। সৌম্য দরজা খুলে দিতে অবাক হয়ে গেল। সৌম্য বলল, ‘দরকারি কথা আছে।’

    ‘সে তো বুঝতেই পারছি’ শ্ৰী বলল, ‘সিনেমা দেখে মাথা ধরে গেছে। চা খাওয়া পর্যন্ত কথাটা অপেক্ষা করতে পারবে?’

    ‘না। কারণ কথাটা দরজার ওদিকে অপেক্ষা করে রয়েছে। ওদিকে তাকাসনি শ্রী। সন্তোষ, আধখানা ভেতরে আধখানা বাইরে হয়ে দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে এসো। খিল তুলে দিই।’

    ‘ব্যাপারখানা কি বলো তো?’ সন্তোষ ফিসফিসে গলায় অবাক হয়ে বলল।

    ‘আমিও তাই জিজ্ঞেস করছি তখন থেকে। নিজেকে। এবার তোমাদের জিজ্ঞেস করব।’

     

    আরও দেখুন
    রেসিপি বই
    লেখকের বই
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    স্বাস্থ্য টিপস
    বাংলা বই
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    উপন্যাস সংগ্রহ
    ডিকশনারি

     

    শ্রী বলল, ‘রান্নাঘরে যমুনাদি, বসবার ঘরে শীর্ষরা রয়েছে। চলো শোবার ঘরে যাই।’

    সন্তোষ বলল, ‘আগে শীর্ষকাকুকে দেখা দিয়ে আসি।’ গলা চড়িয়ে বলল, ‘কই হে শীর্ষকাকু! খেলার রেজাল্ট কি?’

    তিনজনে ঘরে ঢুকে দেখল শীর্ষ তক্তাপোশের ওপর পিঠে তাকিয়া নিয়ে চোখ বুজে কাত হয়ে আছে। পাশে দাবা-বোর্ড মুড়ে রাখা। নির্বাণ শীর্ষর আঙুল টেনে দিচ্ছে।

    সন্তোষ বলল, ‘অ্যাই, অত জোরে না।’

    নির্বাণ বলল, ‘কি করবো? শীর্ষকাকুর আঙুলে যে শব্দই হয় না।’

    ‘তাই বলে ওরকম গায়ের জোরে টিপবি?’ শ্ৰী ধমকে উঠল।

    চোখ বুজিয়ে বুজিয়েই শীর্ষ বলল, ‘আঃ। আমাদের বিরক্ত করছো কেন? খেলায় হারলে নির্বাণ আমার আঙুল মটকে দেবে কথা ছিল। তোমরা যে কনফারেন্সে যাচ্ছিলে যাও না, ছোড়দা অনেকক্ষণ ধরে টেনস্‌ড্‌ হয়ে আছে।’

     

    আরও দেখুন
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা বই
    লেখকের বই
    Library
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বই পড়ুন
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বইয়ের তালিকা
    বইয়ের
    কৌতুক সংগ্রহ

     

    ওরা তিনজন চোখ চাওয়া-চাওয়ি করল। কি অদ্ভুত ষষ্ঠ ইন্দ্রিয় এই ছেলেটির! একেও ফাঁদে পড়তে হয়!

    শোবার ঘরে ঢুকে খাটের ওপর বসল সন্তোষ। সৌম্যকে একটা চেয়ার এগিয়ে দিয়ে শ্রী বলল, ‘তাড়াতাড়ি বলল সৌম্যদা ব্যাপারটা কি। এখুনি যমুনাদি এসে পড়বে। ওর আবার সব তাতেই ভীষণ কৌতূহল।’

    ‘এখান থেকে আসাম এবং আসাম থেকে কলকাতা জিরো জিরো সেভ্‌ন্‌ আমার পেছন পেছন ঘুরেছে। অ্যাভয়েড করবার জন্য প্লেন ধরলুম, তা-ও দেখি ঠিক তোদের দরজার কাছে পৌঁছে গেছে। ব্যাপারটা বুঝতে পারছি না।’

    শ্রী বলল, ‘তুমি আবার অ্যাভয়েড করবার জন্য প্লেন ধরতে গেলে কেন?’

    —‘জাস্ট টু সি যে ব্যাটা খসে কিনা।’

    শ্ৰী বিরক্ত হয়ে বলল, ‘সৌম্যদা, অনেক বুদ্ধিও ধরো, সাহসও আছে স্বীকার করছি। কিন্তু কতকগুলো ব্যাপারে বড্ড বোকামি করে ফ্যালো। এটা ঠিক করোনি। তোমার কি ট্রেনের রিটার্ন টিকিট করা ছিল?’

     

    আরও দেখুন
    ডিজিটাল বই
    PDF বই
    ডিকশনারি
    ই-বই সাবস্ক্রিপশন
    লাইব্রেরি
    Library
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বই পড়ুন
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বইয়ের

     

    ‘ছিল। তবে কনফার্মেশন পেতে বড্ড দেরি হচ্ছিল। জানিসই তো, কোথাও প্রয়োজনের বেশি সময় কাটাবার আমার জো নেই। ধর, ধৈর্য হারিয়েই যদি প্লেনে এসে থাকি!’

    সন্তোষের মুখটা বদলে যাচ্ছিল। সে বাঘই, তবে মানুষ-খেকো নয়। নেহাত প্রয়োজন না হলে সংহার-মূর্তি ধরে না। চাপা গরগরে গলায় হাতের আস্তিন গুটোতে গুটোতে বলল, ‘দ্বিতীয়বার যদি ও তোমাদের ট্রাবল দেয়, সন্তোষ মিত্তির কিন্তু আর ছেড়ে দেবে না। লাশ পড়ে যাবে। ফাইন্যাল বলে দিলুম।’

    উদ্বিগ্ন চোখে শ্ৰী ওর দিকে চাইল, ‘তুমি আবার সঙ্গে সঙ্গে আস্তিন গুটোতে লাগলে কেন? দোহাই তোমার, র‍্যাশ কথাবার্তা বলো না। আমার হয়েছে জ্বালা।’

    সন্তোষ বলল, ‘ছেড়ে দেবে তাই বলে? কোথায় “মার মার শত্রু মার” বলে রুখে দাঁড়াবে’, এ যে দেখছি জুড়িয়ে একেবারে জল হয়ে গেছো?’

    সৌম্য একটা সিগারেট ধরিয়ে ছিল, সেটা টিপে ছাইদানে ফেলে দিতে দিতে বলল, ‘ব্যাপারটা ছেড়ে দেওয়া না দেওয়ার নয় সন্তোষ! আমি ভাবছি কেন! কেনটাই আমাকে ভাবাচ্ছে। আমাদের তো কোন কিছুর সঙ্গে সংশ্রব নেই! তবে কেন?’

     

    আরও দেখুন
    বাংলা অডিওবুক
    উপন্যাস সংগ্রহ
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    ডিকশনারি
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    কৌতুক সংগ্রহ
    বাংলা বইয়ের উপহার কার্ড

     

    সন্তোষ শক্ত মুখে বলল, ‘এই ‘কেন’র কোনও উত্তর থাকে না সৌম্যদা। একবার ওরা যাকে ধরে তার শেষ না দেখে ছাড়া বোধয় ওদের কোষ্ঠীতে লেখে না।’

    ‘শেষের আর বাকি কি আছে?’ অন্যমনস্ক হয়ে সৌম্য বলল।

    নির্বাণ দরজার কাছে এসে দাঁড়াল, ‘মা, বাবা, সৌম্যদা, শীর্ষকাকু তোমাদের ডাকছে।’ মা-বাবার দেখাদেখি নির্বাণও সৌম্যকে সৌম্যদা বলে।

    সন্তোষ বলল, ‘ঠিকই। ওকে আর সাসপেন্সে রাখা ঠিক হবে না।’

    শ্রী তাড়াতাড়ি বলল, ‘তোমরা যেন আবার ওকে কিছু বলতে যেও না।’ সন্তোষ সৌম্য দুজনে একসঙ্গে বলে উঠল, ‘পাগল হয়েছো?’

    বিকেল মরে গেছে অনেকক্ষণ। বাড়ি বাড়ি সন্ধের শাঁখ বাজা শেষ। ঘরের আলো জ্বেলে দিয়ে শ্রী বলল, ‘তোমরা যাও, আলোগুলো জ্বালতে জ্বালতে যাও। আমি একটু ধুনো দেখাই ঘরে ঘরে। বড্ড মশা হয়েছে।’ শ্ৰী আলনা থেকে আটপৌরে ছাপা শাড়ি তুলে নিয়ে বেরিয়ে গেল।

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    গল্প, কবিতা
    বইয়ের
    বাংলা বই
    অনলাইনে বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    PDF বই
    স্বাস্থ্য টিপস

     

    সন্তোষ উঠতে উঠতে বলল, ‘আজ আর বাড়ি ফিরে কাজ নেই সৌম্যদা।’

    ‘কেন?’ সৌম্য বলল, ‘জিরো জিরো সেভেনের ভয়ে?’

    ‘তা নয়। এখন ক্লান্ত হয়ে এসে ঝাড়া পোঁছা, ঘরটর খুলে সে তো বিস্তর কাজ!’

    ‘ও আমার অভ্যেস হয়ে গেছে। আমি গিয়েই পেছনের গলি থেকে লাট্টুকে ডেকে আনি। তালা-টালা খুলে, জানলা টালনা খুলতে থাকি; ইতিমধ্যে ও ঝাড়পোঁছ করে নেয়। আজ গিয়ে সব ঘর খুলবো না তো! আজ না গেলে কাল সকালে অসুবিধে হবে। মাল এসে পড়বে শিগগিরই। অনেক কাজ ভাই।’

    দালানের আলো জ্বেলে ওরা বৈঠকখানায় গেল। ঘর অন্ধকার। তক্তাপোশের ওপর শীর্ষর আধ-শোয়া চেহারার আদল দেখা যাচ্ছে। আলো জ্বালতে বারণ করল।

    সন্তোষ বলল, ‘খোকন গেল কোথায়?’

     

    আরও দেখুন
    ই-বই পড়ুন
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা বইয়ের উপহার কার্ড
    PDF
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বই ডাউনলোড
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    রেসিপি বই
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা সাহিত্য

     

    —‘বন্ধুর বাড়ি থেকে কি বই আনতে গেল। এখুনি আসছে,’ শীর্ষ গলা খাদে নামিয়ে বলল, ‘ছোড়দা একজন পুরনো বন্ধু আমাদের জানলার উল্টোদিকে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এইমাত্র গাঢাকা দিল। অবশ্যই স্ববেশে আসেনি। দাড়ি গোঁফে মুখ প্রায় ঢাকা, আধময়লা জামাকাপড়। একটা চারমিনার ধরিয়ে ছিল। গন্ধটা আমাকে গাইড করল। চারমিনারের সঙ্গে এমন একটা অ্যাসোসিয়েশন গড়ে উঠেছে। আমি মুখ তুলে তাকাতে যেন সিগারেট ধরাবার জন্যে থেমেছিল, এমনি একটা ভাব করে ওদিকে চলে গেল। কিন্তু আমাকে ফাঁকি দেওয়া ওর পক্ষে শক্ত।’

    সৌম্য নিচু গলায় বলল, ‘তোকে নয়, ও শ্যাডো করছে আমাকে। সেই গৌহাটি থেকে। ঘাবড়াস না। এটা হয়ত রুটিন কাজের মধ্যেই পড়ে ওদের।’

    শীর্ষ বলল, ‘না। ঘাবড়াবার আর কি আছে, খাঁড়ার ঘা’টা শুধু দেওয়া বাকি। তবে তুই যদি বলিস গৌহাটি থেকে ও তোকে শ্যাডো করতে করতে আসছে, সেটাকে রুটিন কাজ বলে মেনে নেওয়া আমার পক্ষে শক্ত। তবে আমি ঘাবড়াচ্ছি না।’

     

    আরও দেখুন
    বইয়ের
    বই পড়ুন
    লাইব্রেরি
    PDF
    বাংলা হস্তলিপি কুইল
    স্বাস্থ্য টিপস
    ই-বই সাবস্ক্রিপশন
    কৌতুক সংগ্রহ
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বাংলা বইয়ের উপহার কার্ড

     

    সন্তোষ বলল, ‘আমি খোঁজখবর নিচ্ছি শীর্ষকাকু, তুই ভাবিস না।’

    সন্তোষের গলায় কি ছিল, শীর্ষ ঘাড় ফিরিয়ে ওর দিকে তাকাল, তারপর আবার মুখ ফিরিয়ে বলল, ‘আমি বোধহয় ওর ‘কেন’টা অনুমান করতে পারছি।’

    ‘পারছিস?’ সৌম্য আশ্চর্য হয়ে বলল, ‘কি ব্যাপার বল তো?’

    শীর্ষ নরম সুরে বলল, ‘জানি। কিন্তু বলব না ছোড়দা। মানে এখনই না। তবে তোদের মাথা ঘামাতে হবে না। আমি ম্যানেজ করব ঠিক।’

    ‘তুই ম্যানেজ করবি,’ সন্তোষ অবাক হয়ে বলল।

    শীর্ষ দৃঢ় গলায় জবাব দিল, ‘এখনও বেঁচে আছি সন্তোষদা। মরব মরব করেও মরে তো যাইনি। ম্যানেজ আমি করবই। ঘরের আলোটা জ্বেলেই দাও সন্তোষদা। তখন বাবলিদিকে বারণ করেছিলুম, রাস্তায় ওর গতিবিধি দেখব বলে। এখন যদি ধারেকাছে থাকেও, দেখুক। ওকে দেখতে দাও শীর্ষ চক্রবর্তী ভাবছে, এখনও ভাবতে পারে। তোমরা আমাকে একটু একা থাকতে দাও।’

     

    আরও দেখুন
    পিডিএফ
    PDF বই
    লাইব্রেরি
    বইয়ের তালিকা
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা সাহিত্যের কোর্স
    বাইশে শ্রাবণ
    বাংলা সাহিত্য
    নতুন বই
    কৌতুক সংগ্রহ

     

    সৌম্য বলল, ‘আমি বেশিক্ষণ আর দাঁড়াব না। বাড়ি গিয়ে গোছগাছ করে নিই। তোকে কাল বিকেলের দিকে নিয়ে যাব। কি, ঠিক আছে তো?’

    শীর্ষ বলল, ‘নিশ্চয়ই।’

    বাড়ির তালা খুলতে খুলতে সৌম্য তখনও কেনটা ভাবছিল। পাশে দাঁড়িয়ে লাট্টু। সমানে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে সেই মোড় থেকে।

    ‘আজ আমায় একটা আইসক্রিম খাওয়াবেন কাকু? খাওয়ান না! খাওয়াতেই হবে।’ সৌম্য নিজের ভাবনায় এতই মগ্ন ছিল যে প্রথমটা শুনতে পায়নি। কিছু একটা বলছে ছেলেটা এইটুকু শুধু বুঝতে পারছিল। কিন্তু কি যে, তা ওর মাথায় ঢুকছিল না। ও ভাবছিল মুনশিজীর কাঠগোলা থেকে ও প্রথম দেখতে পায় জিরো জিরো সেভেনকে। এমনিতেই লোকটার একটু পাহাড়ি পাহাড়ি চেহারা। অসমিয়াদের মধ্যে দিব্যি মিশে গিয়েছিল। দেখে ও এতো অবাক হয়ে গিয়েছিল যে চোখ সরিয়ে নিতে ভুলে গিয়েছিল। অন্যমনস্ক গলায় সৌম্য বলল, ‘খাওয়াবো রে খাওয়াবো! এই রাতে কেন? কাল সকালে কি বিকেলে খাস। এখন পাবিই বা কোথায়!’

     

    আরও দেখুন
    বাংলা গানের লিরিক্স বই
    অনলাইন বুকস্টোর
    গ্রন্থাগার
    Library
    গল্প, কবিতা
    বাংলা বই
    বাংলা কৌতুক বই
    বাংলা হস্তলিপি কুইল
    Books
    উপন্যাস সংগ্রহ

     

    দ্বিতীয়বার লোকটাকে ও দেখে স্ট্র্যান্ড রোডে। স্ট্র্যান্ড হোটেল থেকে বেরিয়ে রাস্তা পার হয়ে ব্রহ্মপুত্রের দিকে যাচ্ছিল ও। পান খাচ্ছিল লোকটা দোকানে। আয়নায় ছায়া পড়েছিল।

    লাট্টু বলল, ‘আইসক্রিমঅলা যাচ্ছে বলেই তো বলছি! এই আইসক্রিম! অ্যাই!’

    সৌম্যর সম্মতির জন্য অপেক্ষা করল না লাটু। পকেট হাতড়ে পয়সা নিয়ে দৌড়ে চলে গেল। একটু পরেই সবুজ একটা লাঠি নিয়ে ফিরল। টুপটুপ করে জল ঝরে পড়ছে। এই জিনিসের জন্যই এতক্ষণ ধরে বায়না নিয়েছে ছেলেটা? উচ্চাশা এতো কম? সৌম্য বলল, ‘কেন রে লাট্টু, খাবি যদি ভালো কিছু নিলি না কেন? কাপ-টাপ? তোর বরফের জল তো সব জামা আর রাস্তাতেই খেল দেখছি!’

    ঘ্যানঘেনে গলায় লাট্টু বলল, ‘কি করব? ওই অলাটার কাছে যে আর কিচ্ছু ছিল না! খালি সবুজ লাঠি আর কমলালেবু লাঠি।’

    হঠাৎ চমকে উঠল সৌম্য। —‘চাই আইসক্রিম— গাড়িটা ঠেলতে ঠেলতে চলে যাচ্ছে ফেরিঅলা। কানে ডাকটা খট করে লাগল। সন্ধের পর, রাত এখন প্রায় আটটা হল··· এরকম ভাবে ডাকতে ডাকতে ওরা যায় না। অন্তত এ পাড়ায়। ঘোর গ্রীষ্ম হলেও বা কথা ছিল। তাছাড়া এ পাড়ার আইসক্রিম অলাদের ডাকগুলোও চেনা হয়ে গেছে। কেমন বেসুর লাগছে সব। তেমন করে নূপুর বলছে না। আইসক্রিমঅলাটা একেবারে চোখের বাইরে চলে যাবার পর আশ্চর্য হয়ে ভাবল সৌম্য— ‘বাপ রে এত আয়োজন! একজন আসাম থেকে বেনেটোলা। আরেকজন এসে গেছে পদ্মপুকুর! বাড়ির কলঘরে আবার কেউ ফিট করা নেই তো!’

    রোয়াক পেরিয়ে ঘরে ঢুকতে ঢুকতে হঠাৎ সৌম্য ওর ‘কেন’র উত্তরটা পেয়ে গেল। একেবারে নিশ্চিত! এইজন্য! শীর্ষ অঙ্কটার সমাধান আগেই করতে পেরে গেছে। এই ব্যাপার? শূন্য ঘরে আপন মনে খুব খানিকটা হেসে নিল সৌম্য। লাট্টু ঘর ঝাঁট দিতে দিতে বলল, ‘ও কাকু, তুমি খালি খালি হাসছো কেন? বলো না! ও কাকু!’

    সৌম্য বলল, ‘হাসির কথা মনে পড়লে হাসব না?’

    —‘কি হাসির কথা? আমায় বলো না!’

    —‘সে তুই বুঝবি না।’

    লাট্টু আর কথা বাড়াল না। অভিমান হয়েছে। গোমড়া মুখে জল ভরল, বাসন ধুল, সদর দরজা টেনে দিয়ে চলে গেল। সৌম্য স্টোভে ভাত বসিয়ে, একটা আলু আর দুটো ডিম ফেলে দিল তাতে। তারপর চিঠি লিখতে বসল দিদিকে। দিদিটা নিশ্চয়ই ভীষণ ভাবছে, রাগও করেছে। অরণ্যদাও নিশ্চয়ই খুব আপসেট!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখনামিহিরের ঢিপি – বাণী বসু
    Next Article ছোটোগল্প – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    যখন চাঁদ এবং – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }