Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অন্তর্ঘাত – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প211 Mins Read0
    ⤶ ⤷

    ছায়ার পাশে

    মর্নিংওয়াক সেরে ফিরেছেন পরমার্থ। মোটাসোটা থাইয়ের ওপর খাকি শর্টস! খানিকটা জগিংও করেন উনি ফি সকালে। এখন ঘামে চকচক করছে বাদামি চামড়া। জানলার ধারে দোলনা চেয়ারে বসে আরাম করে লেবু চা খাবেন। কোথায় পড়েছেন লেবু চা, লেবুর শরবত, লেবুর সব কিছু চর্বি কমাতে সাহায্য করে। খালি গায়ের ওপর একখানা মোটা তোয়ালে, মাঝে মাঝে নিচু হয়ে ভুঁড়ির থাকগুলো খামচে ধরছিলেন পরমার্থ। কপালে দুশ্চিন্তার ভাঁজ। এতো করেও থাকগুলো সংখ্যায় কমছে না। জয়ন্তী শোবার ঘরের দরজায় দাঁড়িয়ে বললেন —‘তোমার ফোন। মুখার্জি করছে।’ ফোনটা শোবার ঘরে থাকে। জয়ন্তী খাটের ওপর বেড কভার ঢাকা দিতে দিতে শুনলেন পরমার্থ বলছেন —‘কি, কি বললে? ওহ গড্‌।’ রিসিভারটা প্রায় পড়েই যাচ্ছিল। জয়ন্তী তাড়াতাড়ি এসে ধরে না ফেললে চৌচির হয়ে যেত জিনিসটা।

    পরমার্থর চোখ ঠিকরে আসছে। বললেন—‘শীগগিরই এক গ্লাস জল দাও। শরীরটা কেমন করছে।’

    জয়ন্তী সহজে ঘাবড়ান না। আজ ঘাবড়ে গেলেন। ফ্রিজ থেকে তাড়াতাড়ি এক গ্লাস জল ভরে এগিয়ে দিলেন। ভয়ে ভয়ে বললেন —‘কি ব্যাপার?’

    এক চুমুকে ঠাণ্ডা জলটা শেষ করলেন পরমার্থ। জয়ন্তী বললেন—‘তোমার কপালে ঘাম দিচ্ছে। কতবার বলেছি ওভাবে জল খেয়ো না। হয়েছে টা কি?’

    পরমার্থ বললেন—‘মুখার্জিদের ওপরে সেনগুপ্ত…’

    —‘কে সেনগুপ্ত?’

    —‘আহা, সুমন্ত সেনগুপ্ত! চীফ এঞ্জিনিয়ার! আত্মহত্যা করেছে।’

    —‘কি করেছে?’ প্রায় খিঁচিয়ে উঠলেন জয়ন্তী।

    পরমার্থ এখন একটু সামলে উঠেছেন। ‘স্পষ্ট উচ্চারণ করে বললেন —‘সুইসাইড। বুঝলে এবার? তুমি কি মেমসায়েবি ইস্কুলে পড়েছ বলে সরল বাংলাটাও বোঝ না! মুখার্জি পুলিসে ফোন করছে। এতক্ষণে করা হয়েও গেছে। আমি চললুম। একটা শার্ট দাও শিগগির।’

     

    আরও দেখুন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    PDF বই
    বই ডাউনলোড
    স্বাস্থ্য টিপস
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা হস্তলিপি কুইল
    গল্প, কবিতা
    বাংলা ডিকশনারি অ্যাপ
    গ্রন্থাগার

     

    হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন পরমার্থ। প্রথম আলাপের পর সুমন্ত সেনগুপ্তর সঙ্গে রায় পরিবারের ঠিক হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠেনি।

    জয়ন্তী বলেন,—‘অত আড়ষ্ট লোক নিয়ে সামাজিকতা চলে না।’

    ওরা নিজেরাও কখনও আসেনি। সে নিয়ে পরমার্থর একটা ক্ষোভই থেকে গেছে মনে। তিনি নিজে হাসিখুশি দিলখোলা লোক। অত মেপেজুপে চলতে পারেন না। জয়ন্তী তাঁকে প্রায়ই দোষ দেন এ জন্যে।

    আয়নায় জয়ন্তীর ছায়া পড়েছিল। চোখদুটো বিস্ফারিত। আতঙ্কিত। ঠোঁট দুটো ঈষৎ ফাঁকা। কাঁপছে। শোবার ঘর থেকে বসবার ঘরে তাড়াতাড়ি চলে এলেন তিনি। সামনে গোল আয়না। মুখের ছবি আরও স্পষ্ট হয়ে পড়েছে। ঘন নিঃশ্বাসের তালে তালে মুখের ছোট ছোট মাংসপেশীগুলো থরথর করে কাঁপছে। জয়ন্তী প্রাণপণে চেঁচিয়ে ডাকলেন—‘রামশরণ!’

    —‘কি মা?’

     

    আরও দেখুন
    উপন্যাস সংগ্রহ
    গ্রন্থাগার
    পিডিএফ
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা হস্তলিপি কুইল
    স্বাস্থ্য টিপস
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা কৌতুক বই
    নতুন বই
    রেসিপি বই

     

    —‘মিমি-মিন্টু কি এখনও ঘুমোচ্ছে?’

    —‘ওরা বাগানে গেছে মা। মাটি কোপাচ্ছে।’

    —ওদের শিগগির ডেকে দাও।’

    একটু পরে হাতে কাদা-মাখা খুরপি নিয়ে হাসি-হাসি মুখে ছেলে-মেয়ে এসে দাঁড়ালো, দুজনকে আঁকড়ে ধরে ওদের ঘরে ঢুকে গেলেন জয়ন্তী। প্রাণপণে আত্মসংবরণ করার চেষ্টা সত্ত্বেও ঠোঁট দুটো কেঁপেই যাচ্ছে, কেঁপেই যাচ্ছে।

    কান্তিভাইয়ের গাড়ি পৌঁছেছে প্রায় পুলিসের গাড়ির আধঘণ্টা পরেই। কান্তিভাই ভীতু মানুষ। অকুস্থল একবার দেখে এসে বসে আছেন। ম্যানেজারের নিজস্ব চেম্বারে। ঘনঘন কফি খাচ্ছেন, আর কপালের ঘাম মুছছেন। রায় ওঁকে চেনেন ভালো করেই। ভরসা দিয়ে গেছেন। কাছাকাছি মার্কেটিং ম্যানেজার এবং একজন এঞ্জিনিয়ার দেখভাল করবার জন্য ঘুরঘুর করছেন। ছোট মালিক স্বয়ং। কখন কিসে ত্রুটি ধরেন। তবে কান্তিভাইয়ের অবস্থা দেখে মনে হচ্ছে না, ত্রুটি ধরবার মেজাজ আছে তাঁর। পাঁচ মিনিটে অন্তত সাতবার ‘ওহ্‌ গড্‌’ বললেন। চৌধুরী এবং ঘোষাল বৃথাই পাশের ঘরটায় বসে সিগারেট টেনে যাচ্ছে।

     

    আরও দেখুন
    অনলাইন বুকস্টোর
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    ডিজিটাল বই
    বাংলা কৌতুক বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা অডিওবুক
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    গ্রন্থাগার
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম

     

    —‘ইলেকট্রিসিটির এ রকম অভিনব অ্যাপ্লিকেশন ইতিপূর্বে আমি তো অন্তত দেখিনি’— স্থানীয় থানার ও সি দ্বারিকা মৈত্র বললেন, ‘ইলেকট্রিক্যাল এঞ্জিনিয়ার বলছিলেন না?’

    —‘উঁহু। মেকানিক্যাল। মেনটেনান্স ডিজাইনিং সব কিছুরই মাথার ওপরে’— ম্যানেজার রায় জবাব দিলেন।

    ‘এভাবে মৃত্যু, মানে এরকম ইল্যাবোরেটলি মরার কারণ কি বলে মনে হয় আপনার? খানিকটা শকই তো যথেষ্ট, না কি?’ —ডাক্তার গুপ্তকে জিজ্ঞেস করলেন দ্বারিকাবাবু। ম্যানেজার রায়ও তাঁর প্রশ্নের পরিধির বাইরে নয়।

    ডাক্তার বললেন—‘সুইসাইডের সাইকলজি কি বলব বলুন। হয়ত ইন্সট্যানটেনিয়াস, পেনলেস এবং শিওর ডেথ চেয়েছিল।’

    —‘ব্যাপারটা কি তাই?’

    —‘শিওর তো বটেই। অন্যগুলো সম্পর্কে সন্দেহ আছে। ব্লাড সেলগুলো ইলেকট্রোলাইজড হতে কিছুটা সময় লাগে। মে বী জাস্ট এ কাপল অফ সেকেন্ডস। বাট দোজ সেকন্ডস আর অ্যান ইটারনিটি। কষ্টর দিক দিয়ে বললাম।’

     

    আরও দেখুন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বইয়ের
    রেসিপি বই
    ডিকশনারি
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বই ডাউনলোড
    উপন্যাস সংগ্রহ
    বুক শেল্ফ
    বাংলা ই-বুক রিডার
    অনলাইন বুকস্টোর

     

    দীর্ঘশ্বাসের মতো একটা আওয়াজ হল কোথাও।

    পরমার্থ রায় পুলিসি রঙ্গ রসিকতায় যোগ দিতে পারেননি। বিস্ফারিত চোখে চেয়ে বললেন— ‘এ কি ভয়ঙ্কর ব্যাপার? একেবারে আমার ফ্যাক্টরি এরিয়ার ভেতর…এ তো কল্পনাই করা যায় না।’

    —‘তা না যাক।’ দ্বারিকা মৈত্র নীরস মন্তব্য করলেন—‘সত্য সব সময়েই কল্পনাকে এক কাঠি ছাড়িয়ে থাকে। অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে। এখন ব্যাপারটা খুলে বলুন দেখি। কোনও অফিসিয়্যাল কেলেঙ্কারি!’

    রায় বললেন—‘কি আশ্চর্য! আউট অফ দা কোয়েশ্চেন। বছর খানেক মাত্র কাজে যোগ দিয়েছিলেন। অত্যন্ত কাজের লোক এবং নির্বিরোধী। কারো সঙ্গে মনোমালিন্যেরও প্রশ্ন ওঠে না। তা ছাড়া এখানে স্টাফের মধ্যে রিলেশন খুব ভালো। জিজ্ঞাসাবাদ করে দেখতে পারেন। এটা আমি কনশাসলি প্রোমোট করার চেষ্টা করি। ফিলিপিনসে থাকতে—’

    পুলিশ কন্সটেবল শর্মা ড্রয়ারগুলো খুলে খুলে খোঁজাখুঁজি করছিল। বলল—‘কাগজ-উগজ তো কুছু মিলছে না সাব। জেনানা লোগের নেল-পালিশ, লিপস্টিক এই সোব চীজ কুছু কুছু আছে।’

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্য ভ্রমণ
    রেসিপি বই
    অনলাইন বুকস্টোর
    বাংলা অডিওবুক
    স্বাস্থ্য টিপস
    উপন্যাস সংগ্রহ
    Books
    ই-বই পড়ুন
    লেখকের বই
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ

     

    দ্বারিকাবাবু বললেন— ‘ও সব কাগজ ড্রয়ারে থাকে না শর্মা। তোমার চাকরিটা যাবে মনে হচ্ছে। আশেপাশেই খোঁজো।’

    কাগজটা অবশেষে অ্যাশট্রে চাপা পাওয়া গেল। পুড়ে যায়নি ভাগ্য ভালো। কারণ খাটের সাইড-টেবিলের ওপর সিগারেটের টুকরো অ্যাশট্রে থেকে উপছে চতুর্দিকে পড়েছে। সাইড-টেবিলের সানমাইকার ওপর পর্যন্ত দাগ পড়ে গেছে; তলায় কার্পেট ফুটো। খুব মনোযোগ দিয়ে দাগটাগগুলো পরীক্ষা করলেন দ্বারিকাবাবু। বললেন— ‘সুইসাইডকে আপনারা মোমেন্টারি ইনস্যানিটি বলেন ডাঃ গুপ্ত, কিন্তু এ ভদ্রলোক বহু ভেবেচিন্তে কাজটি করেছেন। ক’ প্যাকেট সিগারেট খরচ হয়েছে স্টাবগুলো গুনলে পাওয়া যাবে। শুধু চিন্তা না। ভাবতে ভাবতে একেবারে বেভুল হয়ে গেছিলেন ভদ্রলোক। কিভাবে উপছে পড়েছে। স্টাবগুলো দেখুন। দামী কার্পেট ফুটো হয়ে গেছে, ঘরে আগুন লেগে যেতে পারত…।’

    স্তূপীকৃত সিগারেটের টুকরোর তলা থেকে পাওয়া গেল কাগজটা। অ্যাশট্রের চীনেমাটি—ওটাকে রক্ষা করেছে খুব সম্ভব। একবার চোখ বুলিয়ে নিয়ে দ্বারিকা মৈত্র বললেন— ‘এটা না পেলে আপনাদের ··· মানে ফ্যাক্টরির এমপ্লয়িজ ··· বিশেষ করে ··· কি যেন নাম বললেন এঁর? অরণ্য মুখার্জি? এঁকে একটু অসুবিধেয় পড়তে হত।’

     

    আরও দেখুন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা কৌতুক বই
    কৌতুক সংগ্রহ
    Library
    PDF বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বই
    অনলাইনে বই
    বুক শেল্ফ
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন

     

    শুকনো গলায় অরণ্য বলল— ‘কি যে বলেন মিঃ মৈত্র। সেনগুপ্ত টেকনিক্যাল স্টাফ। আর আমি অ্যাডমিনিস্ট্রেশনে····কোনও যোগাযোগই····’

    দ্বারিকাবাবু হাত নেড়ে বললেন—‘তাতে কিছু ইতরবিশেষ হয় না মিঃ মুখার্জি। কত রকমের পার্সন্যাল গ্রাজ-টাজ’, এই ধরুন আপনি এতো দিনের স্টাফ নিচে, উনি ওপরে। একটা ডিসক্রিমিনেশন তো? সামান্য হলেও সামান্য নয়। এরকম অনেক আপাতদৃষ্টিতে তুচ্ছ ব্যাপার থেকে অপরাধের মানসিকতা গড়ে ওঠে। যাক আপনাদের ঘাবড়াবার কিছু নেই’— তিনি দু হাত তুলে সবাইকে আশ্বস্ত করলেন— ‘কাগজটা তো পাওয়াই গেছে। একবার খালি রুটিন চেক ··· সেনগুপ্তর হাতের লেখা কিছু পাওয়া যাবে তো আপনাদের অফিস ফাইলে? ব্যাপারটা অবশ্য আনডাউটেডলি সুইসাইড, কোনও দ্বিমত হবে না এ ব্যাপারে। এভাবে ইলেকট্রিক ওয়্যার জড়িয়ে জড়িয়ে কেউ কাউকে খুন করতে পারে না।’ চোখ দুটো সরু করে দ্বারিকা মৈত্র তাকালেন রায়ের দিকে, তারপর অরণ্যর দিকে— এনিওয়ে উই শুড রিজার্ভ আওয়ার জাজমেন্ট টিল পোস্ট মর্টেম···। তবে মিঃ রায়, আপনার ঝামেলা খুব কমছে না। অফিসের রেকর্ড-টেকর্ড একটু দেখতে হবে। এঁর ফ্যামিলি-ট্যামিলি কি এবং কোথায়? ব্যাচেলার না কি! নেল-পালিশ, লিপস্টিক এসব কার? চরিত্র-টরিত্র?’

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্যের কোর্স
    লাইব্রেরি
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বইয়ের তালিকা
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা অডিওবুক
    পিডিএফ
    বাংলা কৌতুক বই
    অনলাইন বুকস্টোর

     

    রায় বিরক্ত গম্ভীর ভাবে জবাব দিলেন— ‘ম্যারেড। মা-বাবার খবর ঠিক দিতে পারছি না। তবে স্ত্রীর বাপের বাড়ির ঠিকানা পার্ক সার্কাস। আনতে এখুনি গাড়ি পাঠাচ্ছি।’

    ডাক্তার গুপ্তর দিকে ফিরে পরমার্থ বললেন— ‘আমাদের এখানকার সব কিছু এবং সবাই ক্লীন। যদ্দূর সম্ভব। এটা আমাদের এখানে চাকরির একটা কন্ডিশন বলতে পারেন।’

    দার্শনিকের মতো হেসে ডাক্তার বললেন —‘তবু তো এরকম একটা ঘটনা ঘটে গেল।’

    রায় বিমূঢ়ভাবে অরণ্যর দিকে তাকালেন, যেন বলতে চান— ‘দ্যাখো কাণ্ড! এঁরা কি মনে করেন যে পরিচ্ছন্নতা আমরা দাবী করছি তা আমাদের নেই!’ কিন্তু অরণ্য তখন সেখানে ছিল না। অরণ্য মুখার্জি রায়ের সবচেয়ে বিশ্বস্ত লোক। এতো সৎ এবং সব-সময়ে এক-পায়ে-খাড়া মানুষ খুব কম দেখেছেন রায়। তার প্রতিও দ্বারিকা মৈত্রর ব্যবহার দেখো! কথাবার্তার কি শ্রী! অনেকের মধ্যে একজনকে সিঙ্গল আউট করে···। এখন মনে হচ্ছে মুখার্জির বাড়ির ওপরে সেনগুপ্তকে পাঠানো ঠিক হয়নি। প্রতিবেশী হিসেবে ভদ্রলোক কারোরই আশা পূরণ করতে তো পারেননি, উপরন্তু বিপদে ফেলে গেলেন। আর মুখার্জি তলায়, সেনগুপ্ত ওপরে, এটা আদৌ কোনও ডিসক্রিমিনেশন নয়। কি হাস্যকর চার্জ! এগুলো সবই এ-টাইপ কোয়ার্টার্স। টপ্‌ অফিসিয়ালদের জন্য তৈরি। মুখার্জিরা বরাবর ওই কোয়ার্টার্সে থাকতে ভালোবাসে। ব্রততী কলকাতা যায় রোজ, মেনগেটের কাছে বলে ওইটেই ও পছন্দ করে। দ্বারিকা মৈত্র লোকটিকে হঠাৎ দেখলে খুব করিৎ-কর্মা মনে হয়, আসলে ঢুণ্ডু গণেশ। মুখেন মারিতং জগৎ। ডিসক্রিমিনেশন! হুঁঃ।’

     

    আরও দেখুন
    পিডিএফ
    লাইব্রেরি
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা সাহিত্য
    বাংলা বইয়ের উপহার কার্ড
    ই-বই পড়ুন
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বই ডাউনলোড
    বাংলা সাহিত্য ভ্রমণ

     

    অরণ্য নিচে নেমে এসে দেখল সামনের ঘর খালি। রাত্রে সৌম্যরা শুয়েছিল, তার কিছু কিছু চিহ্ন এখনও ঘরে রয়ে গেছে, কুশনগুলো সোফার ওপর পর পর সাজিয়ে রাখা, গালচে পাট করা। চাদর পাট করা। এগুলো বোধ হয় দু ভাই মিলে করেছে। ব্রততী করলে এগুলো এতক্ষণ এখানে থাকতই না। যথাস্থানে ঢুকে যেত। অর্থাৎ ব্রততীর এখনও প্রাত্যহিক কাজে নামবার সুস্থতা আসেনি। স্বাভাবিক। শোবার ঘরের পর্দা সরাতেই ব্রততীকে দেখা গেল। জানলার দিকে মুখ করে শুয়ে আছে। এদিকে পেছন। অরণ্যকে দেখতে পেল না। ওর শোয়ার ভঙ্গি থেকে এখনও ভয়ের সেই জড়সড় ভাবটা যায়নি। মাথার ওপর হাত রাখতে মুখ ফেরালো। চোখে একটা শূন্য ভাব। মুখটা ফ্যাকাশে।

    অরণ্য একটু ইতস্তত করে বলল— ‘একটা শক্ত কাজ না জেনেই করে ফেলেছো ব্রততী। আরেকটা শক্ত কাজ কিন্তু জেনে করতে হবে। সেনগুপ্তর স্ত্রীকে আনতে গাড়ি যাচ্ছে। সে এলে তো যা হবে বুঝতেই পারছি। তুমি একটু এগিয়ে যেও, হেলপ্‌-টেলপ্‌ করো, নয়ত জিনিসটা শুধু শকিং নয়, সাঙ্ঘাতিক বিশ্রী দেখাবে। পারবে তো?’

    ব্রততী মুখ নিচু করে ঘাড় নাড়ল। এমনিতে ও খুব শক্ত মেয়ে। বুদ্ধিও ধরে। কিন্তু অত্যন্ত চাপা। কখনও কখনও কেমন ভেঙে পড়ে। কারণ অরণ্যর জানা নেই, কিন্তু লক্ষণগুলো ও নির্ভুল চেনে। কেদার-বদ্রীর পথে যেখানে ওদের প্রথম আলাপ সেখানে অরণ্য ওকে দেখেছে ওর মা-কে সামলাতে। এমনিতে বেশ আছেন, আছেন। মাঝে মাঝে মাথা সম্পূর্ণ গণ্ডগোল হয়ে যেত ভদ্রমহিলার। ব্রততী কোনদিন তাঁর গায়ে আঁচ লাগতে দেয়নি। কোনও যাত্রী বা ট্রাভল এজেন্সির কর্তা-ব্যক্তি তদারকি যাঁদের করার কথা তাঁদেরও কোনভাবেই বিরক্ত করেনি। দারুণ ক্ষমতা ধরে। অরণ্য জানে এই পরিস্থিতিতে সেনগুপ্তর স্ত্রীর দায়িত্ব নিতে যদি কেউ পারে তো ব্রততী-ই পারবে। কিন্তু এখন ওর সংশয় হচ্ছে। ব্রততী উঠে বসেছে। ওর মাথাটা বুকের ওপর টেনে নিয়ে, অরণ্য নিচু হয়ে জিজ্ঞেস করল— ‘কি, পারবে তো?’

     

    আরও দেখুন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    নতুন বই
    বাংলা অডিওবুক
    অনলাইনে বই
    বাংলা সাহিত্য
    গল্প, কবিতা
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাইশে শ্রাবণ
    PDF বই
    বুক শেল্ফ

     

    ঘাড় নাড়ল ব্রততী।

    অরণ্য বলল—‘তুমি একটু রেডি-টেডি হও তা হলে। সমস্ত ফ্যাক্টরির লোক জড়ো হবে ওইখানে। আমি চা-ফা করে দিচ্ছি। তোমাকে এখন আর গ্যাসের ধারে যেতে-টেতে হবে না। কি কি করতে হবে বলো, আমি সৌম্যকে নিয়ে করে নিচ্ছি। রামের মা-কে নিশ্চয়ই আর পাওয়া যাবে না।’

    ব্রততী শুকনো মুখে ঘাড় নাড়ল। বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ। সৌম্য নিশ্চয়ই ভাইকে নিয়ে বাথরুমে ঢুকেছে। অচেনা জায়গা, যদি পড়ে-উড়ে যায়, সামলাতে না পারে, বাঁ হাতে একদম জোর নেই, ডান পা-ও তাই। সৌম্য তাই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে। তার মানে এক ঘণ্টা। ওর নিজের শোবার ঘরের সঙ্গেও একটা টয়লেট আছে। কিন্তু কিছুদিন হল তার শাওয়ার এবং বেসিনের কলের ওয়াশারটা গেছে। মিস্ত্রি এখনও আসেনি। নিচের কলটা দিয়েও ভালোভাবে জল পড়ে না। সামান্য একটু অস্থির-অস্থির লাগল অরণ্যর। কতকগুলো সময় আছে, পরিস্থিতি আছে, যখন মানুষকে নির্বিকারভাবে রুটিন কাজ করতে দেখলে ব্যাপারটা অযৌক্তিক জেনেও মানুষ অধৈর্য হয়ে পড়ে। অরণ্য রান্নাঘরের দিকে গেল। খুব নোংরা-টোংরা করে চা করল। নিজেই খেয়ে দেখল বেশ কড়া। বোধ হয় বেশি পাতা দিয়ে ফেলেছে। আগে ব্রততীকে এনে দিল এক কাপ। ওদের তবু একবার করে চা পান হয়েছে। ব্রততী বেচারির একেবারেই হয়নি। ওর ফেলে যাওয়া চায়ের ওপর একটা পাতলা সর পড়েছে। চা পেটে পড়লে হয়ত খানিকটা ধাতস্থ হবে।

     

    আরও দেখুন
    স্বাস্থ্য টিপস
    Library
    বাংলা সাহিত্যের কোর্স
    বুক শেল্ফ
    PDF
    অনলাইন বুকস্টোর
    বাংলা ই-বুক রিডার
    বাংলা সাহিত্য
    পিডিএফ
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন

     

    সুমন্ত সেনগুপ্ত অরণ্যর থেকে কিছু জুনিয়র। চল্লিশের সামান্য নিচে না ওপরে, অরণ্যর জানা নেই। এ কোম্পানিতে মালিকই সব। তারপর আছেন ম্যানেজার স্বয়ং। টেকনিক্যাল স্টাফ-নিয়োগের ব্যাপারে তাকে ইন্টারভিউ-বোর্ডে ডাকা হয় না। পরামর্শ তো দূরের কথা। সুমন্তর বায়ো-ডেটা তার জানা নেই। ওর ব্যাপারে ম্যানেজার সাব যে রকম গোপনীয়তা রক্ষা করেন, মনে হয় সুমন্ত তাঁর নিজস্ব লকারে আনডিক্লেয়ার্ড সোনার বাঁট। শুনেছে প্রচণ্ড কোয়ালিফায়েড। কিন্তু এই ধরনের ডিগ্রি বা অভিজ্ঞতা-কৌলীন্য থাকলে যুবকরা যে রকম ডোন্ট-কেয়ার টাইপের হয়, সুমন্ত আদৌ সে রকম ছিল না। এখন চিন্তা করলে মনে হচ্ছে একটু চুপচাপই। গম্ভীর। যে বিষণ্ণতার খোলসের মধ্যে কাজ ছাড়া অন্য সময়ে ও ডুবে থাকত তাকে অনায়াসেই অহঙ্কারের নির্মোক বলে ভুল হতে পারে। বউটি খুবই সুন্দরী। চোখ-মুখ-নাক-ফিগারের বিচারে। স্মার্ট। কনভেন্টে শিক্ষিত। এ ধরনের সফল যুবকরা যে রকমের বউ চায় বা পায়। একটিই ছেলে। শুনেছে বাইরে কোথাও পড়ে। চোখে দেখার সুযোগ হয়নি। সেনগুপ্ত দম্পতি অরণ্যদের ওপরে থাকত বটে, কিন্তু থাকত নিঃশব্দে। সামাজিক মেলামেশায় ব্রততীর খুব একটা উৎসাহ ছিল না। একদিন ডেকে খাওয়াবার কথা অরণ্য বলে বলে হেরে গেছে। খালি তা না না না। ইদানীং আর বলা ছেড়ে দিয়েছিল। ও পক্ষ থেকেও ভদ্রতা ছাড়া আর কিছু কখনও পাওয়া যায়নি। সুমন্তর একার সঙ্গে ক্লাবে মাঝে মাঝে দেখা হয়েছে। একেবারে ফর্ম্যাল। ড্রিঙ্কস-এর গ্লাস হাতে ধরে খুব সাবধানে আলগোছে। কথাবার্তা। এসব প্রাইভেট কনসার্নে— অনেকের মধ্যে একজন, জাস্ট একজন হয়ে থাকতে পারলে ভালো। অনেক ঘাটের জল খাওয়া হয়েছে। বয়স চল্লিশ পার। এখন যথাসম্ভব নিরিবিলিতে কলকাতার কাছাকাছি সে থাকতে চায়।

     

    আরও দেখুন
    ই-বই পড়ুন
    গল্প, কবিতা
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা সাহিত্যের কোর্স
    ই-বই সাবস্ক্রিপশন
    গ্রন্থাগার
    বাংলা অডিওবুক
    PDF
    বইয়ের তালিকা
    পিডিএফ

     

    এক চুমুক খেয়ে ব্রততী বলল— ‘আর খাবো না।’

    —‘খুব বাজে হয়েছে, না?’

    —‘সে জন্য নয়। কি রকম বিস্বাদ লাগছে।’

    —‘তা হলে একটু শরবৎ-টা করে খাও ব্রততী। কত বেলা হবে এসব মিটতে কে জানে। তোমার পেটের ব্যথা আরম্ভ হলে এর মধ্যে কে দেখবে?’

    ব্রততী নিঃশব্দে উঠে গেল।

    পারমিতাকে নিয়ে মিলের গাড়ি যখন এসে পৌঁছলো তখন বেলা খুব বেশি না হলেও ঝাঁ ঝাঁ করছে রোদ। এসব জায়গা খোলামেলা হওয়ার দরুন প্রকৃতির দাক্ষিণ্য যত, অত্যাচারও তত। প্রত্যেকটি ঋতুতে তার ভালোমন্দ সমেত হাড়ে হাড়ে চিনিয়ে ছাড়ে। সেপ্টেম্বরের মাঝামাঝি। কদিন পরেই মহালয়া। এখনও বাতাসে আগুনের আঁচ। লাল ইটের কোয়ার্টার্সগুলো, লালচে রাস্তা, তার ওপর সূর্যের আগুনে রং— যত বেলা বাড়বে ততই মস্ত ফার্নেসের মতো দেখাবে।

    অরণ্যদের বাড়ির সামনেটা এখন লোকে লোকারণ্য। খবর রটতে দেরি হয়নি। মিলের ওয়ার্কার, চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং ওপর মহলেরও অনেকে ভেঙে পড়েছে। কান্তিভাইয়ের গাড়ি চলে গেল, মিনিট পনের হল।

    খর রোদ আর সেই পাঁচ মিশালি জনতার সামনে ওরা পারমিতাকে নামাল। মেরুন রঙের জরিপাড়, বুটিদার শাড়ি। ঠোঁটে ঘোর রঙের লিপস্টিক, মুখে চড়া না হলেও বেশ ভালোই প্রসাধন। রঙিন চশমায় চোখ ঢাকা। ওকে নাকি গানের ক্লাস থেকে তুলে আনা হয়েছে। সঙ্গে এসেছেন বাবা। বেশ রাশভারি গম্ভীর চেহারার মানুষ। বয়স হয়েছে। মাথায় টাক। ধারে ধারে গুচ্ছ গুচ্ছ পাকা চুল। সিঁদুরে আমের মতো রঙ।

    পারমিতা শূন্যের দিকে চেয়েছিল যেন। সম্বিত নেই। ব্রততী একটু সাহস করে এগিয়ে গিয়ে ওর হাত দুটো ধরতেই ওর কাঁধে ঢলে পড়ল। ওর বাবা ধরে না ফেললে দুজনেই পড়ে যেত।

    অরণ্যই এগিয়ে গিয়ে ম্যানেজারকে বলল কথাটা। মিসেস সেনগুপ্তকে যেন ডেডবডি দেখতে দেওয়া না হয়। শনাক্ত করার ব্যাপার তো আর নেই। যদি জোর না করে, দেখতে না দেওয়াই ভালো। ততক্ষণে মৃতদেহ কারেন্টমুক্ত এবং তারমুক্ত করা হয়ে গেছে। বিছানার ওপর শোয়ানো। গলা অবধি লম্বা চাদরে ঢাকা। ঘরের মধ্যে যা যা দ্রষ্টব্য মনে করছেন বোধ হয় নোট করে নিচ্ছেন দ্বারিকাবাবু। কনস্টেবল শর্মা এবং আরও দু একজন কনস্টেবলকে কি সব নির্দেশ দিলেন। অরণ্যর অনুরোধে রায়ই গিয়ে বললেন কথাটা। ভদ্রলোক অবশ্য মেনে নিলেন সঙ্গে সঙ্গেই। পারমিতার বাবা যখন দৃঢ়স্বরে জানালেন এ অবস্থায় তাঁর মেয়েকে জেরা-টেরাও করা চলবে না, সেটাতেও কেন কে জানে আপত্তি তুললেন না। ভবিষ্যতে কথাবার্তার দিনক্ষণ ঠিক হল। তাঁর কাছ থেকেই জানা গেল সুমন্তর বিধবা দিদি আঁটপুরের দিকে কোন গ্রামে থাকেন। নিকট আত্মীয় বলতে তিনিই একমাত্র, জমি-জমা বিষয়-সম্পত্তি কিছু আছে।

    মৃতদেহ পুলিশের গাড়িতে মর্গে চলে গেল। মিসেস সেনগুপ্ত একবারও দেখতে চাইল না। মুখ ফেরাল না। কাঁদল না। পাথরের প্রতিমার মতো ড্রইংরুমের একটা সোফায় বসে রইল সারাক্ষণ। বাড়ি খালি হয়ে যাওয়ামাত্র বাবার হাত ধরে গাড়িতে গিয়ে উঠল।

    ব্রততীকে নিয়ে অরণ্য নিচে এলো যখন তখন বারোটা বেজে ক’ মিনিট হয়েছে।

    ব্রততী বলল— ‘ওদের কিছু খেতে দেওয়া হয়নি এখনও পর্যন্ত।’

    অরণ্য বলল—‘সৌম্য কি আর বুদ্ধি করে কিছু করে-টরে নেয়নি। ওর এসব অভ্যেস আছে। তোমার স্টকে তো সবই মজুত?

    ব্রততী ঘাড় নাড়ল।

    ‘—সোম।’ একটু আস্তে গলাতেই ডাকল অরণ্য। বাড়ির যা পরিস্থিতি তাতে হাঁকডাক করা ভালো দেখায় না। মনটাও বিশ্রী হয়ে আছে। সাড়া পেল না। বাথরুমের দরজা এখনও তেমনি বন্ধ। সে কি! এখনও ওরা বাথরুম থেকেই বেরোয়নি? ধাক্কা দিল অরণ্য বাথরুমের দরজায়—‘শীর্ষ!’

    দরজাটা আস্তে আস্তে খুলে গেল। কেউ নেই। খোলাই ছিল কি সারাক্ষণ? এ বাথরুমের দরজাটা একটু আঁট হয়েই বসে। সৌম্য শীর্ষ কেউ নেই। ব্রততী রান্নাঘরটাও দেখে এলো। কেউ কোথাও নেই। সৌম্য শীর্ষ চলে গেছে। ঠিক কখন, ওরা জানে না। কাউকে না বলেই গেছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখনামিহিরের ঢিপি – বাণী বসু
    Next Article ছোটোগল্প – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    যখন চাঁদ এবং – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }