Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অন্তিম অভিযান – দেবজ্যোতি ভট্টাচার্য

    দেবজ্যোতি ভট্টাচার্য এক পাতা গল্প202 Mins Read0
    ⤶ ⤷

    অন্তিম অভিযান – ৫

    ৫

    রাত গভীর হয়েছে। মানুষ দুজন জলধারাটির পাশে শুয়ে ঘুমোয়। বেশ কিছুদিন ধরে ক্রমাগত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে পালিয়ে চলা মানুষদুটির চোখে নিশ্চিন্ত ঘুম ছিল না। আজ অবশেষে সমস্ত পরিচিত শত্রুর চোখের আড়ালে নিশ্চিন্ত আশ্রয়ে এসে তারা আর সতর্কতা বজায় রাখতে পারেনি। জিষ্ণুকে ঘুম পাড়িয়ে রেখে প্রফেসর বোস তার পাশে বসে সতর্কভাবে জেগে থাকবার চেষ্টা করেছিলেন কিছুক্ষণ। আলো নিভিয়ে দিয়েছেন। এই গুহার রাজত্বে অন্য মানুষের উপস্থিতির যে ইঙ্গিত দিয়েছে জিষ্ণুর খুঁজে পাওয়া পাথরের অস্ত্রটা, তা দেখবার পর বিশ্রামের সময়ে আলো জ্বেলে রেখে নিজেদের উপস্থিতি জানান দিতে সাহস হয়নি প্রফেসর বোসের।

    সেই নিশ্ছিদ্র অন্ধকারের আড়ালে কখন যে তাঁর চোখদুটো জুড়ে এসেছে নিজেই টের পাননি তিনি। হঠাৎ সেই অন্ধকারের নৈঃশব্দ ভেঙে ছোট্ট একটা নুড়িপাথর এসে টুপ করে পড়ল তাঁর পাশে। ক্ষীণ শব্দটুকু তাঁর ঘুমে কোনও ব্যাঘাত ঘটাল না। তারপর আরও কয়েকটা নুড়ি পাথর এসে পড়ল চারপাশে। অবশেষে, তাঁরা যে ঘুমিয়ে রয়েছেন সে ব্যাপারে নিশ্চিত হবার পর আস্তে আস্তে অন্ধকারের মধ্যে থেকে কতগুলো ছায়া ছায়া শরীর এগিয়ে এল তাঁদের কাছে। জীর্ণ চেহারার একটি অবয়ব ঝুঁকে পড়ে মানুষ দুজনকে পরীক্ষা করল কিছুক্ষণ। ততক্ষণে তাঁর ইশারায় আরও কয়েকজন মানুষ এসে পাশে পড়ে থাকা জিনিসপত্রের পুঁটুলিগুলোকে সরিয়ে নিয়ে গেছে।

    এইবার বৃদ্ধ তাঁর কোমরের ছোট একটি পুঁটুলি থেকে একটি সদ্য তুলে আনা ছত্রাকের কন্দ বের করে আনলেন। হাতের তেলোয় নিঃশব্দে সেটিকে থেঁতো করে নিয়ে তা এগিয়ে ধরলেন ঘুমন্ত মানুষদুটির নাকের কাছে।

    মিনিটখানেক সেটি সেইভাবে ধরে থাকবার পর নিচু হয়ে একবার তাদের নিঃশ্বাস পরীক্ষা করে নিয়ে উঠে দাঁড়িয়ে ইশারা করলেন বৃদ্ধ। একটা মশাল জ্বলে উঠল কাছেই কোথাও। তার ধিকিধিকি আলোতে কাঠ ও লতাপাতা দিয়ে তৈরি দুটি সরু মাচা নিয়ে এগিয়ে এল একদল মানুষ। নিঃশব্দে, সুশৃংখল দক্ষতায় নিঃসাড় মানুষদুটির দেহ মাচাদুটির ওপর শুইয়ে নিয়ে তারা এগিয়ে গেল সেই জলধারার উজানের দিকে।

    গুমগুম শব্দটা ক্রমশই স্পষ্ট হয়ে উঠছিল। এইখানে পাতাল জলধারাটি অনেক উঁচুতে থাকা একটি ফুটো বেয়ে এসে প্রবলবেগে নীচে আছড়ে পড়ে নদী হয়ে বয়ে চলেছে। সেই আছড়ে পড়া জলধারার দিকে সটান এগিয়ে গিয়ে তার মধ্যে ঢুকে পড়ল মানুষের দলটা। জলধারার উলটোদিকে একটা গভীর সুড়ঙ্গের মুখ। এককালে এই পথেও হয়তো বয়ে আসত কোনও জলস্রোত। আজ ভূপ্রকৃতির বদলের সঙ্গে সঙ্গে সে জলধারা শুকিয়ে গেছে। পড়ে আছে তার পাতাল খাতটি।

    সেই সুড়ঙ্গের ভেতর ঢুকে পড়ে দ্রুতপায়ে এগিয়ে চলল দলটা। আস্তে আস্তে জলের শব্দ থেমে আশ্চর্য একটা নৈঃশব্দ এসে ছেয়ে ফেলল তাদের। গলিপথটা অসংখ্য শাখাপ্রশাখায় ভেঙে ছড়িয়ে গেছে চারদিকে, সেই অতিকায় পাহাড়ের শ্রেণীর পেটের ভেতর। দীর্ঘদিনের অভ্যাসে অনায়াসে তাদের মধ্যে থেকে সঠিক পথগুলি বেছে নিয়ে তারা এগিয়ে চলল সেই গোলকধাঁধার পথে—

    ***

    —ঠান্ডা ঠান্ডা ঠেকছিল জিষ্ণুর। গায়ের চাদরটা কখন যেন সরে গিয়েছে পায়ের ওপর থেকে। মাথার নীচে নরম বালিশে মুখ গুঁজে চোখ পায়ের ওপর চাদরটা ফের টেনে নিয়েই চমকে উঠে বসল সে। পাথরের পাটার ওপর পাতা একটা নরম বিছানায় শুয়ে আছে সে। ছোটমতন একটা ঘর। ঘর না বলে ছোট একটা গুহাই বলা উচিত হবে। তার দেয়ালগুলো আবছা আলোয় উজ্জ্বল হয়ে আছে। আলোর উৎস ঠিক কোথায় বোঝা যায় না। তাড়াতাড়ি পাথরের পাটাটার থেকে নেমে আসতে গিয়েছিল সে এমন সময় একটা হাত এসে তাকে বাধা দিল, ‘উঠো না জিষ্ণু।’

    ‘বাবা-আমরা—’

    ‘ভয় পেয়ো না। ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু জিষ্ণু। আমাদের অজ্ঞান করে কেউ ধরে এনেছে এখানে—’

    স্বল্প আলোয় ততক্ষণে চোখ সয়ে এসেছে জিষ্ণুর। প্রফেসর বোসের শান্ত মুখটা চোখে পড়ছিল তার। তাঁর দিক থেকে মুখ ঘুরিয়ে দেয়ালের দিকে চোখ ফেলে সে একটু অবাক হয়েই বলল, ‘আলো জ্বলা দেয়াল! কিন্তু সে কী করে—’

    সেদিকে চোখ ফেলে একটু হাসলেন প্রফেসর বোস, ‘আহা! প্যানেলাস স্টিপটিকাস! মানুষের উদ্ভাবনী ক্ষমতার কোনও শেষ নেই জিষ্ণু। কোনও উন্নত টেকনোলজি নয়, এ একধরনের ছত্রাক। আলো দেওয়া এ জাতের ছত্রাকের চাষ করেছে এরা গুহার দেয়াল জুড়ে। তাতেই আলোর সমস্যা মিটেছে। সম্ভবত এদের গোটা বসতির দেয়াল জুড়েই এ বন্দোবস্ত রয়েছে।’

    জিষ্ণু উঠে এসে দেয়ালের কাছে গিয়ে দাঁড়াল। গোটা দেয়াল জুড়েই খণ্ড খণ্ড ভেজা কাঠের টুকরো আটকানো রয়েছে। তার ওপরে গজিয়ে ওঠা ছত্রাকের দল আলো ছড়চ্ছিল। সেইদিকে দেখতে দেখতেই অন্যমনস্কভাবে সে বলল, ‘কিন্তু আমাদের এভাবে ধরে এনে—’

    প্রফেসর বোসের শক্তপোক্ত হাতটা জিষ্ণুর কাঁধে এসে ঠেকল, ‘বুঝতে পারছি না। তবে এরা মনে হয় কোনও ক্ষতি করতে চায় না আমাদের। নইলে ধরে এনে এইভাবে নরম বিছানায় আরাম করে শুইয়ে রাখত বলে মনে হয় না। তা ছাড়া, আমাদের জিনিসপত্র কিছুই খোয়া যায়নি। ওই দ্যাখো।’

    প্রফেসরের আঙুলের ইশারা অনুসরণ করে জিষ্ণু দেখল, তাদের জিনিসপত্রের পুঁটুলিগুলো সযত্নে ঘরটির মেঝের ওপরে রাখা রয়েছে।

    ‘কিন্তু— কেন—’

    ‘জানি না জিষ্ণু। তবে আমাদের আটকে যে রাখা হয়েছে সেটা পরিষ্কার,’ বলতে বলতে হাতে ধরা টর্চের আলো ফেলে ঘরের একপাশে দেখালেন প্রফেসর বোস। সেখানে গুহামুখটা একটা পাথরের চাঁই দিয়ে বন্ধ করা আছে, ‘আমি ওটায় ধাক্কা দিয়ে দেখেছি। শক্ত করে আটকানো।’

    ‘কিন্তু এরা যদি আমাদের কোনও ক্ষতিই না চাইবে তাহলে এইভাবে আমাদের আটকে রাখবার প্রয়োজনটা কী?’

    ‘সেটা এদের সঙ্গে কথা না বললে বোঝা যাবে না। আর তার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতেও হবে না আমাদের,’ বলতে বলতে হাতে ধরা একটা ছোট্ট যন্ত্রের পর্দাটা জিষ্ণুর দিকে ঘুরিয়ে ধরলেন প্রফেসর বোস, ‘পর্দাটা দ্যাখো জিষ্ণু। জীবনসংবেদী এই যন্ত্রটা পুরু পাথরের আবরণের অন্যদিক থেকেও একশো মিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনও জীবন্ত বস্তুর উপস্থিতি ধরতে পারে।’

    পর্দার বুকে তখন সবুজ আলোর পটভূমিতে কয়েকটি আলোকবিন্দু ধীরে ধীরে বড় হয়ে উঠছিল।

    ‘একদল মানুষ। এদিকে আসছে। তৈরি হও,’ বলতে বলতে একটি ছোট লেজার বন্দুক বের করে জিষ্ণুর দিকে এগিয়ে ধরতে ধরতেই প্রফেসর বোস সাবধানবাণী দিচ্ছিলেন, ‘যতটুকু বোঝা গেছে এরা শান্তিপ্রিয় মানুষ। আমরা এদের এলাকায় ঢুকে এসেছি, তবুও আমাদের ধরে এনে অতিথির মতোই আচরণ করেছে এতক্ষণ। একেবারে নিরুপায় না হলে অস্ত্রের ব্যবহার করবে না। আমি ওর শক্তি মৃদু আঘাতে বেঁধে দিয়েছি। আমার নির্দেশ না পাওয়া অবধি ওকে কখনই মারণ আঘাতের জন্য বাঁধবে না। যতক্ষণ না আমি সংকেত দিই অস্ত্রটা পকেটের বাইরে বেরও করবে না।’ বলতে বলতেই নিজের হাতে ধরা লেজার বন্দুকটার বোতাম টিপে সেটিকে মৃদু আঘাতের জন্য তৈরি করে নিয়ে কোমরে গুঁজে রাখলেন প্রফেসর। আলোকবিন্দু্গুলি ততক্ষণে বড় হয়ে যন্ত্রের পর্দা ছেয়ে ফেলেছে প্রায়। মৃদু গুমগুম শব্দ উঠছিল পাথরের দরজায়। তারপর তা আস্তে আস্তে একপাশে গড়িয়ে যেতে শুরু করল—

    দরজার সামনে যে মানুষটি এসে দাঁড়িয়েছেন তাঁর বয়স আন্দাজ করা সহজ নয়। জীর্ণ শরীরটি, অথচ মেরুদণ্ড একেবারে টানটান। কোমরে জড়ানো একখণ্ড সাদা কাপড় ছাড়া শরীরে আর কোনও পোশাক নেই। দরজার সামনে দাঁড়িয়ে হাত দুটি সামনে করে নিচু গলায় বলে উঠলেন, ‘হিন ইন্‌ন, কিয়াউক—’

    বলতে বলতে লম্বা লম্বা পায়ে ঘরের ভেতরে ঢুকে এলেন মানুষটি। দরজার বাইরে তাঁর পেছনে আরও অনেক মানুষের পায়ের শব্দ পাওয়া যাচ্ছিল। সম্ভবত তারা বৃদ্ধের আদেশের অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে আছে।

    প্রফেসর বোস নিচু হয়ে তাঁর পুঁটুলির থেকে একটা ছোট যন্ত্র বের করে এনে সেটিকে সামনে বাড়িয়ে ধরেছিলেন। ততক্ষণে তাঁর একেবারে সামনে চোখে চোখ রেখে দাঁড়িয়েছেন বৃদ্ধ। সে দৃষ্টিতে কোনও রাগ বা ভয় ছিল না। ফের তিনি বলে উঠলেন, ‘হিন ইন্‌ন, কিয়াউক মেইক সোয়ে—’

    প্রফেসরের হাতের শব্দসংবেদী যন্ত্রটির পর্দায় ততক্ষণে ভাষাটির পরিচয় ভেসে উঠেছে। বার্মিজ ভাষায় কথা বলছেন বৃদ্ধ। সেইদিকে একনজর দেখে যন্ত্রটিকে একটি নির্দেশ দিয়ে প্রফেসর শান্ত গলায় বাংলায় বললেন, ‘আমরাও বন্ধু। কোনও ভয় নেই—’

    যন্ত্রটির থেকে একেবারে তাঁর মতো একটি গলা বলে উঠল, ‘ডোঃ মেইক সোয়ে। হিন ইন্‌ন—’

    বৃদ্ধ বিস্মিত চোখে যন্ত্রটির দিকে একবার চেয়ে দেখলেন। আর তার পরই তাঁর চোখদুটিতে হাসি ঝিলমিল করে উঠল। হাত বাড়িয়ে প্রফেসর বোসের থেকে যন্ত্রটি নিয়ে ছুঁয়ে দেখলেন একবার। তীক্ষ্ণধী মানুষটি ধরে ফেলেছেন যন্ত্রটি কী করছে। সেটিকে মুখের কাছে তুলে ধরে ফের বলে উঠলেন, ‘হ্‌সান সেত।’

    যন্ত্র থেকে এইবার বাংলা ভাষায় তাঁর জরাজীর্ণ কিন্তু পরিষ্কার গলাটিই ভেসে এল, ‘অদ্ভুত যন্ত্র।’

    তারপর প্রফেসর বোসের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ‘বাইরের পৃথিবীর মানুষ, আমাদের সন্ধান পেলে কীভাবে?’

    ‘নিতান্তই হঠাৎ করে মান্যবর,’ প্রফেসর বোস উত্তর দিলেন, ‘আপনাদের অস্তিত্বের কথা আমরা আগে থেকে জানতাম না।’

    বৃদ্ধের মুখ গম্ভীর হল, ‘মিথ্যা বলবে না যুবক। এই পাতালদেশে মিথ্যা বলার শাস্তি বড় ভয়ংকর। আবার প্রশ্ন করছি, আমাদের সন্ধান তুমি পেলে কী করে?’

    প্রফেসর বোস শান্ত মুখে জবাব দিলেন, ‘আমি মিথ্যা কথা বলি না মান্যবর, আমরা সত্যিই আপনাদের অস্তিত্বের কথা আগে থেকে জানতাম না। নিতান্তই পথ ভুল করে—’

    ‘পথ ভুল করে? তোমার পোশাকআশাক, চেহারা থেকে অনুমান করা যায় তোমরা কোনও দূর শহরের বাসিন্দা। সেখান থেকে এই জঙ্গলে কেন এলে? দুর্গম পথ পার হয়ে এই পাহাড়ে এসে পৌঁছোলে— সে-ও কি ভুল করে?’

    প্রফেসর সত্যব্রত বোস নিঃশব্দে মানুষটির দিকে চোখ তুলে তাকালেন। বৃদ্ধের হাসিমাখা চোখদুটিতে গভীর অবিশ্বাসের স্পর্শ লেগেছে। খানিকক্ষণ চুপ করে থেকে মাথা নেড়ে বললেন, ‘আপনার সন্দেহ করবার যথেষ্ট কারণ রয়েছে মান্যবর। আপনার জায়গায় হলে আমিও এই একই সন্দেহ করতাম। কিন্তু অনুরোধ করব, আপনি আমাদের ওপর বিশ্বাস রাখুন।’

    ‘কেন বিশ্বাস রাখব?’

    ‘রাখবেন, তার কারণ, আমরা ইচ্ছা করলে আপনাদের সমস্ত বাসস্থানটিকে ধ্বংস করে দেবার ক্ষমতা রাখি। কিন্তু তা আমরা করিনি, করতে চাইও না। এর সামান্য একটু প্রমাণ আমার সঙ্গের এই বালকটি আপনাকে দেখাবে। মান্যবর, আপনারা আমাদের এই ঘরে বন্দি রেখেছেন এর দরজায় একটি বিরাট পাথরের খণ্ড চাপিয়ে। কোনও একা মানুষের পক্ষে তা খোলা অসম্ভব। আমি অনুরোধ করব, আপনার সঙ্গে আসা সৈন্যদের ওই পাথরের দরজাটি বন্ধ করে দিয়ে তাদের নিরাপদ দূরত্বে সরে যাবার আদেশ দিন।’

    বৃদ্ধ প্রফেসর বোসের মুখের দিকে তাকিয়ে কী একটা ভাবলেন, তারপর ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বাইরের দিকে তাকিয়ে আদেশ দিলেন, ‘কাং সিক, ভেতরে এসে বন্দিকে বাইরে নিয়ে যাও। এই ঘরে এখন আমি আর ওই বালকটি থাকব। তারপর দরজা বন্ধ করে সকলে নিরাপদ দূরত্বে সরে দাঁড়াও।’

    ‘বুদ্ধিমানের মতোই সিদ্ধান্ত নিয়েছেন মান্যবর,’ বলতে বলতেই প্রফেসর বোস পকেট থেকে ছোট্ট লেজার বন্দুকটি বের করে এনে তাঁকে দেখিয়ে বললেন, ‘এই ছোট্ট যন্ত্রটি আমার সঙ্গে থাকল। এ’রকম আরেকটি যন্ত্র আমার ছেলের কাছেও রইল।’

    ততক্ষণে বাইরে থেকে দুজন যোদ্ধা ঘরের ভেতর এসে প্রফেসর বোসকে দু-পাশ থেকে ধরে বাইরের দিকে রওনা দিয়েছে। চলতে চলতেই জিষ্ণুর দিকে একবার ঘুরে দেখলেন প্রফেসর। তারপর বললেন, ‘ভয় পাবে না জিষ্ণু। এত পুরু পাথরের স্তরের নীচে থেকে লেজারের বিচ্ছুরণ টের পাবে না বাইরের দুনিয়া। আমরা এখানে নিরাপদ। সেইসঙ্গে খেয়াল রাখবে কোনও প্রাণহানি না হয়। এটি একটি প্রদর্শনীমাত্র। কারও প্রাণ নেওয়া আমাদের উদ্দেশ্য নয়।’

    ঘড়ঘড় শব্দে দরজা বন্ধ হয়ে গেল ফের। জিষ্ণু পকেট থেকে ছোট্ট মারণাস্ত্রটি বের করে এনে তার বোতাম টিপছিল একমনে। সর্বোচ্চ শক্তিতে বাঁধতে হবে একে এইবার। একটু পরে খেলনার মতো দেখতে যন্ত্রটি হাতে করে উঠে দাঁড়িয়ে সে ইশারায় সরে দাঁড়াতে বলল বৃদ্ধকে। তারপর হঠাৎ তার হাতে ধরা যন্ত্রটা থেকে ছিটকে বের হয়ে এল গনগনে লাল একটা আলোর রেখা। মুহূর্তে বিকট শব্দ করে ভেঙে চৌচির হয়ে উড়ে গেল গুহার পাথরের দরজা।

    ***

    ‘মান্যবর, এমন বহু অস্ত্রই আমাদের সঙ্গে আছে। অথচ ভেবে দেখুন, আপনারা আমাদের বন্দি করে এনেছেন, তুচ্ছ পাথরের খণ্ড দিয়ে আমাদের আটকে রেখেছেন, কিন্তু আমরা একবারও তার প্রতিবাদ করিনি। ক্ষমতা থাকলেও আপনাদের কারাগার থেকে বের হয়ে যাইনি।’

    প্রশস্ত সভাগুহাটিও বন্দিকক্ষের মতোই ছত্রাকের আলোতে মৃদু আলোকিত। কথা শেষ করে সামনে সাজানো পাথরের পাত্র থেকে একখণ্ড ছত্রাক তুলে মুখে দিলেন প্রফেসর। বড় সুস্বাদু এই ছত্রাকগুলি। একেকটি হাতের মুঠোর মতো বড় বড়, গাঢ় কমলা রঙের ফলের মতো দেখতে।

    ‘বেশ। তোমার যুক্তি আমি মেনে নিলাম,’ বৃদ্ধ মাথা নাড়লেন। খানিক আগে ঘটে যাওয়া ঘটনাটির স্মৃতি তখনও তাঁর চোখের সামনে ভাসছে, ‘অবশ্য অকারণে আমরাও হিংসা করি না।’

    ‘আপনার এই কথাটিতে আমি বিশ্বাস করি মান্যবর। আমাদের বন্দি করলেও, অতিথির মতোই আপ্যায়ন করেছেন আপনারা।’

    বৃদ্ধ একটু হাসলেন। তারপর বললেন, ‘এবারে বলো, কেন এসেছ তোমরা এখানে? পথ ভুলে শহর থেকে যে আসোনি তা তো পরিষ্কার। তাহলে?’

    ‘না মান্যবর। আমরা কোনও শহর থেকে আসিনি। শুধু বলতে পারি যে ভয়ংকর বিপদ মাথায় নিয়ে আমি এই অরণ্যে এসে আশ্রয় নিয়েছি তা শুধু আমাদের একার নয়। সে বিপদে আপনাদের অস্তিত্ত্বও একইরকমভাবে বিপন্ন হতে চলেছে।’

    বৃদ্ধ মাথা নাড়লেন, ‘বৃথাই চিন্তা করছ যুবক। শোনো, আজ থেকে বহুকাল আগে ঐরাবতক নদীর মহাপ্রলয়ে পৃথিবী জনশূন্য হয়ে গেলে আমাদের পূর্বজরা তার তীর পরিত্যাগ করে পৃথিবীর এই গর্ভদেশে আশ্রয় নেন। স্বয়ং পৃথিবী মাতা আমাদের রক্ষাকর্ত্রী। যতদিন আমরা এই প্রস্তরদুর্গে আছি, তোমাদের দুনিয়ার কোনও শক্তিই আমাদের কোনও ক্ষতি করতে পারবে না।’

    একটুক্ষণ চুপ করে থেকে প্রফেসর বোস বললেন, ‘না মান্যবর। যে দুর্যোগের সংবাদ নিয়ে আমরা এখানে এসেছি, তা একবার ঘটলে এই পাথরের আবরণও আপনাদের রক্ষা করতে পারবে না। তার কাছে আপনার ঐরাবতক নদীর মহাপ্লাবনও তুচ্ছ হয়ে যাবে।’

    বৃদ্ধের চোখে অবিশ্বাসের ছায়া পড়ছিল। সেটি লক্ষ করে প্রফেসর বোস দৃঢ় গলায় বললেন, ‘আমাকে একটা সুযোগ দিলে আমি আপনাকে তার প্রমাণ দেখাতে পারি।’

    ‘কী প্রমাণ দেখাবে তুমি?’

    ‘অকাট্য চাক্ষুষ প্রমাণ মান্যবর। কিন্তু তার জন্য আমাদের কিছু যন্ত্রাদি সাজাবার প্রয়োজন হবে। আপনি কি তার অনুমতি দেবেন আমাদের?’

    ‘কী করতে চাও?’

    প্রফেসর বোস নিচু হয়ে তাঁর কাছে রাখা পুঁটুলিটির থেকে একটি ছোট্ট গোলক বের করে এনে বললেন, ‘এই যন্ত্রটি বহুদূর অবধি দৃষ্টিক্ষেপণে সক্ষম। যন্ত্রটি বুদ্ধিমান। নিজে নিজেই তা গুহা থেকে বাইরে যাবার পথ খুঁজে নেবে। তারপর খোলা আকাশের নীচে পৌঁছে আমার নির্দেশ মেনে এর পেছনে সংযুক্ত ধাতব রজ্জুটি দিয়ে এ আমার প্রয়োজনীয় দৃশ্যগুলিকে এই ঘরে পাঠিয়ে দিলে আসল ঘটনাটি আপনাকে বোঝাতে সুবিধে হবে আমাদের—’

    ***

    পাহাড়ের গায়ের একটা ছোট গর্ত বেয়ে বাইরে ভেসে বের হয়ে এল ছোট্ট গোলকযন্ত্রটা। দুটো হাতের মুঠো একত্র করলে যতটুকু আয়তন হয় ঠিক ততটাই বড় একটা ধাতব গোলক। তার সামনের দিকটায় ছোট ছোট ফুটো। পেছনদিক থেকে একগোছা ধাতুর তৈরি তার চলে গেছে তাদের পেছনে দাঁড়ানো গুহার হাঁ মুখ দিয়ে পাতালের দিকে। মৃদু একটা শোঁশোঁ শব্দ করে হালকা নীলচে রঙের আলোর শিখা ছড়িয়ে বাতাসে ভেসে এদিক-ওদিক ঘুরে অবশেষে স্থির হয়ে ভাসতে লাগল সে এক জায়গায়। তারপর তারের মধ্যে দিয়ে ভেসে আসা নির্দেশ মেনে সামান্য এদিক-ওদিক ঘুরে সামনের ফুটোওয়ালা দিকটা রাতের আকাশের একটা নির্দিষ্ট দিকে ঘুরিয়ে ধরল।

    তারের অন্যপ্রান্তে মাটির অনেক নীচের সেই গুহায়, প্রফেসর বোসের হাতে ধরা একটা ছোট প্রক্ষেপক যন্ত্র থেকে সামনের পর্দায় তখন আস্তে আস্তে ফুটে উঠছে একটি পাহাড়চূড়ার ছবি। সেইদিকে তীক্ষ্ণদৃষ্টিতে দেখে একটা বিস্ময়ের শব্দ বের হয়ে এল বৃদ্ধের গলা থেকে, ‘এ তো আং সাই-এর গিরিশৃঙ্গ। ওই তো সেই হাতির পিঠের মতন বাঁকানো গিরিশিরা! কিন্তু—’

    ‘সেটি একেবারে দিগন্তের কাছে, এখান থেকে খালিচোখে তাকে একটা দাগের মতন দেখায়, তাই তো মান্যবর?’

    ‘হ্যাঁ। কিন্তু তোমার এই অলৌকিক যন্ত্র—’

    ‘অলৌকিক নয় মান্যবর। এটি মানুষের বিজ্ঞানের দান। এর শক্তিতে আমাদের দৃষ্টি কেবল আং সাই নয়, তার থেকেও দূরে ছড়িয়ে পড়তে সক্ষম। দেখুন—’

    আং সাই এর গিরিশিরার মাথায় তখন সবে পুরন্ত চাঁদের কলাটি দেখা দিয়েছে। পর্দায় সেটি একমুহূর্তের জন্য স্থির হয়ে রইল, তারপর হঠাৎ প্রচণ্ড গতিতে যেন এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়ল পর্দার বুকে। বিবর্ধিত হতে হতে গোটা পর্দাটাকেই ঢেকে ফেলছিল তা। যন্ত্রের বোতামগুলোর ওপর হাত চালাতে চালাতেই প্রফেসর কথা বলছিলেন, ‘দূরদর্শক যন্ত্রটি আমাদের চাঁদের গায়ের একটি নির্দিষ্ট এলাকার ছবি বিবর্ধিত করে দেখাতে চলেছে। মনোযোগ দিয়ে লক্ষ করুন মান্যবর—’

    পর্দার গায়ে তখন ফুটে উঠেছে ছাইরঙের ধুলোয় ঢাকা একটি উপত্যকার ছবি। তার বুকে ছোট ছোট কিছু কালো বিন্দু এদিক ওদিক ছড়িয়ে রয়েছে দেখা যায়। সেইদিকে তাকিয়ে নিজের মনেই মাথা নাড়ছিলেন বৃদ্ধ। বাইরের দুনিয়ার সঙ্গে তাঁর একেবারেই যে যোগাযোগ নেই তা নয়। এমনিতে গুহাদেশের বাইরে ওপরের পৃথিবীর গ্রামশহরে যাবার চেষ্টা করাটা এখানকার বাসিন্দাদের কাছে আইনবিরুদ্ধ কাজ। আজীবন কারাবাস করে তার শাস্তি পেতে হয় আইনভঙ্গকারীকে। তবু, মাঝে মাঝে এখানকার দু-একজন বাসিন্দা হারিয়ে যায়। এ পাহাড়ের পেটের ভেতরটা ফাঁপা। অজস্র অলিগলির গোলকধাঁধায় পথ হারিয়ে তাদের কেউ কেউ ভুল করে পৌঁছে যায় বাইরের জগতে। কিন্তু তারা ফিরে আসে না। এই গোলকধাঁধার মধ্যে পথ খুঁজে এখানে ফিরে আসা কারও পক্ষে সম্ভব নয়। তা ছাড়া ফিরে এলে কী শাস্তি তার জন্যে অপেক্ষা করছে সে কথা তাদের অজানা থাকে না। শুধু— কা পোন চি—

    —তাঁর একমাত্র ছেলে। এই মানুষটিরই বয়সি। দশ বছর বয়সে সে-ও এমনি করেই হারিয়ে গিয়েছিল সুড়ঙ্গের গোলকধাঁধায়। প্রায় কুড়ি বছর বাদে একদিন পথ খুঁজে খুঁজে সেই গোলকধাঁধা পেরিয়েই সে ফিরেও এসেছিল তাঁর কাছে এক রাত্রে। বৃদ্ধ নিজের ছেলের ওপরে সেই কঠোর দণ্ড চাপিয়ে দিতে পারেননি। তাকে ফিরে যেতে দিয়েছিলেন। সেই থেকে কালেভদ্রে, রাতের গভীর অন্ধকারে সবার চোখের আড়ালে সে এসে দেখে যায় তার বুড়ো বাবাকে। বাইরের দুনিয়ার অনেক কথাই তার মুখে শুনেছেন তিনি। কিন্তু, এই মানুষটি— তার সঙ্গের এইসব বিচিত্র যন্ত্রপাতি— এই সবকিছু তাঁর কল্পনারও বাইরে ছিল এতদিন।

    ‘এইবার এদিকে দেখবেন মান্যবর—’ প্রফেসর বোস ডাকছিলেন। চমক ভেঙে পর্দার দিকে চোখ ফেললেন বৃদ্ধ। সেখানে একটা অতিকায় বাসস্থানের ধ্বংসস্তূপ ছড়িয়েছিটিয়ে পড়ে আছে।

    ‘এই জায়গায় আমার বাস ছিল মান্যবর। একে ধ্বংস করা হয়েছে মাত্রই কয়েকদিন আগে। এই যে দেখুন—’

    ‘বলতে বলতেই পর্দায় মহাকাশের দৃশ্য মুছে গিয়ে ফুটে উঠছিল প্রফেসরের রেকর্ড করে আনা গবেষণাকেন্দ্রটি ধ্বংস হবার ছবি—

    —প্রায় আধঘণ্টা ধরে সেই ধ্বংসলীলা দেখতে দেখতে মুখটা বিষণ্ণ হয়ে উঠছিল। মানুষ যে এত ভয়ংকর ও নিষ্ঠুর হতে পারে তা তাঁর কল্পনাতেও ছিল না।

    ‘কে করেছে? কেন?’ ছবি থামলে প্রায় বুজে আসা গলায় প্রশ্ন করলেন বৃদ্ধ।

    ‘যারা করেছে তারা অন্য গ্রহের বাসিন্দা। বলতে বলতেই তাঁর হাতের নির্দেশে বাইরের গোলক দূরবিন নিশানা ঘুরিয়েছে। পর্দা থেকে চাঁদের ছবি উধাও হয়ে গিয়ে ভেসে উঠেছে মহাকাশের মখমলি কালো রং। সেখানে হিরেমানিকের মতো জ্বলতে থাকা অজস্র তারাদের ভিড়ে এলোমেলো ঘুরতে ঘুরতে তার দৃষ্টি একসময় এসে স্থির হল একটা লাল বিন্দুর ওপরে।

    ‘এটি হল পৃথিবীর প্রতিবেশী মঙ্গলগ্রহ।’

    নামটা শুনে সচকিত হয়ে উঠলেন বৃদ্ধ। কা পোন চি-র কাছে তিনি এই জায়গাটির কথা শুনেছেন। সঠিক কোথায় তা তাঁর বোধগম্য না হলেও এটুকু বুঝেছেন সেখানে একটি শত্রুজাতির বসবাস রয়েছে।

    দূরবিনের দৃষ্টি তখন মঙ্গলের ভুপৃষ্ঠের ওপরের একটা নির্দিষ্ট এলাকায় দৃষ্টিস্থাপন করেছে। সেখানে একটা মহাকাশবন্দরে দাঁড়িয়ে থাকা সার সার হিংস্র চেহারার রণপোতের ছবি পড়ছিল সামনের পর্দায়।

    ‘পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এরা মান্যবর। কিন্তু তার চাইতেও ভয়ংকর একটা কাজ করেছে এরা—’

    বেশ কয়েক ঘণ্টা পরে প্রফেসর বোসের কথা শেষ হল। জিষ্ণু কখন বৃদ্ধের পাশেই গুটিশুটি হয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। গোটা গল্পটাই গভীর আগ্রহ নিয়ে শুনেছেন বৃদ্ধ। তার অনেক জায়গাই তাঁর বোধগম্য হবার কথা নয়। সে জায়গাগুলোতে প্রফেসরকে থামিয়ে দিয়ে বারবার প্রশ্ন করে বুঝে নিতে চেয়েছেন তাঁর কল্পনারও বাইরের সেই গল্পের যাবতীয় খুঁটিনাটি। বারে বারে প্রমাণ চেয়ে ব্যতিব্যস্ত করে তুলেছেন প্রফেসরকে।

    পর্দার বুকে ভাসমান সুইফট টাটল ধূমকেতুর জমাটবাঁধা ধুলো আর ছাইয়ের পিণ্ডটার দিক থেকে চোখ না সরিয়েই তিনি এবার বললেন, ‘তুমি যা যা বললে তাকে সম্পূর্ণ বোঝা আমার ক্ষমতার বাইরে যুবক। তবে তোমার কথা থেকে এইটুকু বুঝতে পারছি যে একটি দানবিক পাথর পৃথিবীর বুকে আছড়ে পড়তে চলেছে আর পনেরো বছর পরে। তার জন্য দায়ী মঙ্গলগ্রহবাসী শত্রুরা। তুমি এই দুর্ঘটনা থেকে পৃথিবীকে বাঁচাতে চাও। কী করে?’

    ‘ওই একাঘ্নি নামের অস্ত্রটিকে এইখানে ফের একবার তৈরি করে মান্যবর। একমাত্র তাহলেই পৃথিবীকে বাঁচানো সম্ভব। এইখানে, এই পাথরের আবরণের আড়ালে তা তৈরি করলে শত্রুদের নজরের আড়ালে থাকবে। বাইরের পৃথিবীকে না জানিয়ে—’

    ‘আমাদের কী করতে হবে, বলো—’

    ‘আমাদের আশ্রয় দিন। আর প্রয়োজনে বাইরের দুনিয়ায় যাওয়া আসা করবার অনুমতি—’

    ‘কিন্তু তুমি যা বললে তাতে বাইরের দুনিয়ায় যাতায়াত করা তোমাদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হতে পারে। একটা ছোট্ট অসাবধানতায় সমস্ত চেষ্টাটাই নষ্ট হয়ে যেতে পারে। তবে—’

    ধীরে ধীরে মাথা নাড়লেন প্রফেসর। কাজটার আসল সমস্যাগুলো এইবারে সামনে আসছে। খানিক বাদে মুখ তুলে বললেন, ‘জানি মান্যবর। কিন্তু ঝুঁকিটা আমাকে নিতেই হবে যে। সেক্ষেত্রে একটা ক্ষীণ আশা থাকবে সবকিছু রক্ষা করবার। আর তা না হলে ধ্বংস তো একেবারেই নিশ্চিত।’

    মাথা নেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন বৃদ্ধ। তারপর বললেন, ‘অনেক পরিশ্রম করেছ যুবক। তুমি ক্লান্ত। ক্লান্ত মানুষ ভুল করে। এখন বিশ্রাম নাও। তারপর কালকে ফের ঠান্ডা মাথায় এ ব্যাপারে চিন্তা করা যাবে’খন।’

    ***

    নিজের ছোট্ট বাসগুহাটিতে ফিরে এসে পাথরের পাটার ওপর অনেকক্ষণ চুপ করে বসে রইলেন বৃদ্ধ। তারপর দেয়ালের গায়ে একটা কুলুঙ্গিতে সযত্নে লুকিয়ে রাখা একটা ছোট্ট সাদা রঙের ঘনক বের করে আনলেন। তার গায়ের একটামাত্র বোতাম রয়েছে। কা পোনের রেখে যাওয়া যন্ত্র। কখনও একান্ত কোনও প্রয়োজন হলে যাতে তার কাছে একটা খবর পৌঁছানো যায় সেই জন্যেই এই ব্যবস্থা। আজ অবধি এ কাজটা তাঁকে কখনও করবার কথা ভাবতে হয়নি। কিন্তু আজ তা করতে হবে। কাঁপা কাঁপা আঙুলে একবার বোতামটা ছুঁয়েও আঙুল সরিয়ে নিলেন বৃদ্ধ। হঠাৎ এসে পৌঁছনো আগন্তুকের গল্পটার অধিকাংশই তিনি বোঝেননি। তার মুখ দেখে মনে হয় সে সত্যি কথাই বলছে। কিন্তু তবু— বাইরের পৃথিবীর মানুষের ব্যাপারে চিরকালই বড়রা শিখিয়ে এসেছেন এরা হিংস্র আর প্রবঞ্চক হয়। এত সহজে এদের কথায় বিশ্বাস করা যায় না।

    কা পোনই ঠিক বুঝতে পারবে হয়তো। বাইরের জগতে তার অনেক চলাফেরা। একটা গভীর দ্বিধায় তাঁর মনটা দুলছিল। এদের কথা সত্যি হলে এদের সবরকম সাহায্য করা প্রয়োজন। আর মিথ্যে হলে, শক্তিশালী অস্ত্রশস্ত্রধারী এই মানুষ দুজনকে কাবু করতে গেলে অনেক মানুষের প্রাণ যেতে পারে। কথাটা ভাবতেই একবার শিউরে উঠলেন বৃদ্ধ। তারপর মন স্থির করে বোতামটায় মৃদু চাপ দিলেন একবার—

    ***

    মুখের ওপর হালকা ছোঁয়াটা পেতেই তাড়াতাড়ি চোখ মেললেন প্রফেসর বোস। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। দু-চোখের মাঝখানে তাক করা লেজার বন্দুকের মাথার লেন্সটা চকচক করছিল পেছন থেকে আসা একটা আলোর রেখার স্পর্শ পেয়ে। আলোটা তাঁর মুখের দিকে সরাসরি ধরা।

    ‘নড়বার চেষ্টা করবেন না প্রফেসর বোস অথবা যে-ই হন আপনি,’ আলোর রেখার পেছনে দাঁড়ানো অতিকায় অন্ধকারের স্তূপটার থেকে মৃদু গলায় একটা সাবধানবাণী বের হয়ে এল, ‘আমি এ যন্ত্রটার ব্যবহার জানি।’

    অন্য একজন মানুষ তখন দক্ষভাবে তাঁকে বেঁধে ফেলছে বিছানার সঙ্গে। এইবার হাতে ধরা আলোটা গুহার ছাদের দিকে মুখ করে মেঝেতে নামিয়ে রাখল মানুষটা। মৃদু, অনুজ্জ্বল একটা আলো ছড়িয়ে গেল গোটা গুহা জুড়ে। সেই আলোয় সামনে দাঁড়ানো মানুষটাকে মনে মনে জরিপ করে নিচ্ছিলেন প্রফেসর।

    ‘জিষ্ণু— আমার ছেলে— তাকে—’

    আলোটা হঠাৎ ঘুরে গেল একপাশে। সেখানে বালিশে মাথা রেখে অঘোরে ঘুমোচ্ছে জিষ্ণু। গভীর নিঃশ্বাসের তালে তালে তার বুকের ওঠাপড়া পরিষ্কার বোঝা যাচ্ছিল।

    ‘ওকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আমাদের ছত্রাক কোনও স্থায়ী ক্ষতি করে না। ঘণ্টাকয়েক পরে ওর ঘুম ভাঙবে। ততক্ষণে আমার কিছু প্রয়োজনীয় কথা জানবার আছে আপনার কাছ থেকে।’

    মানুষটার মুখের পরিশীলিত বাংলার মধ্যে একটা হালকা অচেনা টান ছিল। প্রফেসর চুপ করে রইলেন। ঘরের মধ্যেটা এইবারে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। টর্চ ও দেয়ালের ছত্রাকের মিলিত আলোয় চোখ সয়ে এসেছে ততক্ষণে প্রফেসরের।

    সামনে দাঁড়ানো মানুষটার বয়স প্রায় চল্লিশ। গায়ের তাপনিয়ন্ত্রক পোশাকটা পুরোনো, কিন্তু শক্তপোক্ত। একমনে সে হাতে ধরা প্রফেসরের লেজার অস্ত্রটিকে দেখছিল।

    ‘হুম। মডেল এক্‌স্‌ ৮। প্রতিরক্ষা বিভাগের একেবারে আনকোরা নতুন আবিষ্কার। একবার চার্জ করে নিলে সাত হাজার বার ফায়ার করা যায়। বাজারে এর এক-একটার জন্য সমান ওজনের হিরের চেয়েও বেশি দাম দিতে রাজি খদ্দেরের অভাব নেই। আপনার আর ওই বাচ্চাটার কাছে দেখছি দু-দুখানা রয়েছে। পেলেন কার থেকে? কত পড়ল বলুন তো?’

    বলতে বলতেই প্রফেসরের মুখে আটকানো আঠালো কাগজের টুকরোটা একটা হ্যাঁচকা টানে খুলে দিল মানুষটি।

    ‘এ যন্ত্রটা বাজারে বিক্রি হয় না।’

    ‘কী যে বলেন প্রফেসর! বাজারে সবকিছুই বিক্রি হয়। শুধু ঠিকঠাক জোগানদার খুঁজে বের করতে পারলেই হল। কিন্তু কা পোন চি এখনও যে জিনিস জোগাড় করতে পারল না, প্রতিরক্ষা বিভাগের সেই নতুন মডেলের অস্ত্র বাজারে কোন খেলোয়ার নিয়ে এল সেইটেই জানতে চাইছি।’

    ‘আপনার নামটা কোথাও শুনেছি।’

    মৃদু হাসল মানুষটা, ‘শোনবার কথা। সমস্ত পার্থিব প্রচারমাধ্যমেই আমার নামে সতর্কবার্তা দেওয়া আছে।’

    প্রফেসর বোসের ভুরুদুটো কুঁচকে উঠল, ‘হ্যাঁ। মনে পড়েছে। এই মুহূর্তে পূর্ব গোলার্ধের সবচেয়ে নামকরা চোরাকারবারী। টাকার জন্য না পারে এমন কাজ নেই।’

    ‘বাজে কথা রাখুন। আপনি কাদের হয়ে কাজ করছেন সেটা বলবেন কি?’

    কোনও জবাব দিলেন না প্রফেসর। একটু বাদে লোকটা ফের মুখ খুলল, ‘আপনি লাজলো ক্লদিয়াসের লোক?’

    ‘সে কে?’

    ‘বোকা সাজবেন না প্রফেসর। চারখানা টাইটানিয়াম খনির মালিক লাজলোকে চেনে না এমন মানুষ কেউ নেই। টাকার কুমির। পৃথিবীর সবচেয়ে দামি মহাকাশ প্রমোদতরীর মালিক। ওর টাইটানিয়ামের লোভের শেষ নেই।’

    হঠাৎ চোখদুটি চকচক করে উঠল প্রফেসর বোসের, ‘কিন্তু আমি যে লাজলোর হয়ে কাজ করছি, হঠাৎ এ সন্দেহ আপনার হল কেন?’

    ‘প্রশ্নগুলো আমি করব প্রফেসর, আপনি উত্তর দেবেন।’

    ‘আমার বাঁধনটা খুলে দেবেন কি?’

    ‘যতক্ষণ না আপনার ব্যাপারে নিশ্চিত হচ্ছি ততক্ষণ নয়।’

    ‘আমার অস্ত্র তো আপনার কাছে। তবুও ভয় পাচ্ছেন?’

    ‘আমার প্রশ্নের উত্তর দিন প্রফেসর। আপনি কি লাজলোর লোক?’

    প্রফেসর বোসের মুখটা কঠিন হল এবারে, ‘অস্ত্রটায় পুরো চার্জ রয়েছে। আপনি চাইলে ওটা আমার ওপর ব্যবহার করতে পারেন। কিন্তু, বাঁধন না খোলা অবধি আমি আপনার কোনও প্রশ্নের জবাব দেব না।’

    ‘হুম। সাহস আছে। আচ্ছা বেশ—’

    বলতে বলতেই জিষ্ণুর দিকে এগিয়ে গিয়ে হাতের অস্ত্রটা তার মাথার দিকে ঘুরিয়ে ধরল কা পোন। তারপর একটা ছোট ছুরি নিখুঁত লক্ষ্যে ছুড়ে দিল প্রফেসর বোসের হাতের কাছে—

    ‘এবারে বলুন—’

    ততক্ষণে নিজের বাঁধনগুলো কেটে ফেলেছেন প্রফেসর বোস। জবাবে নিজের বাঁ-হাতটা তুলে ধরলেন তিনি। তারপর মনিবন্ধে একটা মৃদু টোকা মেরে বললেন, আপনার কাছে পরিচয়-চিপ স্ক্যানার আছে কী? আমার পরিচয়-চিপ এইখানে রয়েছে।

    জিষ্ণুর দিকে এক হাতে অস্ত্রটা ধরে রেখেই মানুষটা অন্য হাতে তার পোশাকের পকেট থেকে একটা ছোট যন্ত্র বের করে এনে সেটাকে ছুড়ে দিল প্রফেসরের দিকে।

    বাঁ-হাতের মণিবন্ধে সেটাকে ছুঁইয়ে ফের কা পোনের কাছে তা ফেরত পাঠালেন প্রফেসর।

    ‘প্রয়োজন হলে আমার রেটিনা স্ক্যান করে পরিচয় চিপের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারেন কা পোন,’ খানিক পরে ফের কথা বললেন প্রফেসর।

    ‘উঁহু। প্রয়োজন হবে না,’ হাতে ধরা যন্ত্রটার পর্দার দিকে দেখতে দেখতে জবাব দিল লোকটি, ‘আপনি লাজলোর লোক নন। আমি নিশ্চিত। ভারত সরকারের প্রতিরক্ষা দফতরের পরিচয় চিপ নকল করবার প্রযুক্তি এমনকী লাজলোরও নাগালের বাইরে।’

    ‘বেশ। এবারে বলবেন কি, আপনি কেন আমায় লাজলোর লোক ভেবেছিলেন প্রথমে?’

    প্রফেসরের কথার উত্তর না দিয়ে কা পোন চি একদৃষ্টে তাকিয়ে ছিল তাঁর দিকে। হঠাৎ করেই এক মুহূর্তের জন্য একটা লুব্ধ ভাব খেলে গেল তার মুখে, ‘লালপিওতে আপনার জন্য কত দর দিয়েছে জানেন?’

    ‘আপনি—’

    ‘সারা পৃথিবীর সমস্ত অপরাধীদল এই মুহূর্তে আপনাকে খুঁজছে, আর সেই হিরের খনি আমার হাতের মুঠোয় নিজে থেকেই এসে ঢুকে বসে আছে—’

    ‘তুমি যা জানতে চেয়েছিলে তা জেনেছ কা পোন। এইবার এই অতিথির প্রশ্নের উত্তর দাও।’

    বলতে বলতে দেয়ালের কাছ থেকে এইবারে আলোর বৃত্তের মধ্যে এসে দাঁড়ালেন সন্ধ্যাবেলার সেই বৃদ্ধটি। তারপর প্রফেসর বোসের দিকে হাত তুলে মৃদু গলায় বললেন, ‘এইভাবে আপনাকে ব্যতিব্যস্ত করবার জন্য মার্জনা চাইছি হে অতিথি। কা পোন আমার একমাত্র সন্তান। সে আপনাকে সাহায্য করবার জন্যই এসেছে।’

    প্রফেসর বোস সামনে দাঁড়িয়ে থাকা বিরাটকায় মানুষটির দিকে ফের তাকিয়ে দেখলেন একবার। তারপর বললেন, ‘কিন্তু—’

    ‘আপনার সমস্ত কৌতূহলের জবাব আপনি পাবেন প্রফেসর,’ কা পোনের মুখে মৃদু হাসি ফুটেছে এবার। লেজার পিস্তলটা প্রফেসরের দিকে ছুড়ে দিয়ে সে মেঝের ওপর নিচু হয়ে বসে পড়ল তাঁর সামনে, ‘তবে প্রথম কৌতূহলটার জবাব প্রথমে দিয়ে নেওয়া যাক। এই গুহাক্ষেত্রটির নীচে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট টাইটানিয়ামের ভাণ্ডার রয়েছে। এই এলাকায় এই ধাতুর উপস্থিতির আন্দাজ তার থাকলেও খনির সঠিক অবস্থানটা লাজলো নির্ণয় করতে পারেনি এখনও। সঠিক সন্ধানটা প্রথম পাবার জন্য সে যে কোনও পথ ধরতে, যে কোনও পরিমাণ অর্থ খরচ করতে তৈরি।’

    ‘তাহলে আপনি এতদিন তাকে সে সন্ধান দেননি কেন?’

    কা পোনের ছোট ছোট চোখদুটো আরও ছোট হয়ে উঠল কয়েক মুহূর্তের জন্য। খানিক বাদে মাথা নেড়ে সে বলল, ‘বাইরের দুনিয়া আমার ব্যাপারে একটা ভুল তথ্য জানে প্রফেসর। টাকার জন্য আমি সবকিছু করতে পারি তা ঠিক, কিন্তু এই পাহাড়টাকে আমি কিছুতেই বিক্রি করে দিতে পারি না। এই গুহাক্ষেত্রে আমি প্রথম পৃথিবীর আলো দেখেছিলাম। লাজলোর মাটি খোঁড়ার যন্ত্ররা এই পাহাড়কে ধ্বংস করে দিক তা আমি চাই না।’

    কিছুক্ষণ সব চুপচাপ। তারপর নৈঃশব্দ ভাঙলেন সেই বৃদ্ধ, ‘তোমার ওপর সে বিশ্বাস আমার আছে বলেই আমি তোমাকে এই অতিথিদের খবর দিতে সাহস পেয়েছি।’

    ‘তার মানে এই খনির খবর আপনিও—’

    ‘এই সুকঠিন ধাতুর অস্তিত্ব আমরা জানি। এই গুহাগ্রামের গভীরতম অঞ্চল থেকে তুলে আনা ওই ধাতুমিশ্রিত পাথর দিয়েই আমাদের অস্ত্রাদি তৈরি হয়। কিন্তু সে-কারণে আমি কথাটা বলিনি।’

    ‘তাহলে কেন—’

    ‘এই গ্রহের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের কথা তুমি বলেছ, তা যদি সত্য হয় তাহলে এই গুহাগ্রামও রক্ষা পাবে না তার হাত থেকে। তাকে আটকাবার জন্য কা পোন যথাসাধ্য সাহায্য করবে সে বিষয়ে আমি নিশ্চিত ছিলাম বলেই আমি তাকে তোমাদের খবর দিয়েছি।’

    ‘ক্ষমা করবেন প্রফেসর বোস,’ কা পোন হঠাৎ মাথা নিচু করে বলল, ‘কিন্তু আশা করি আপনি বুঝবেন, কেন আপনাকে ভালো করে আগে পরীক্ষা করে নেবার প্রয়োজন ছিল। এই এলাকার প্রতি এখন শুধু লাজলোই আগ্রহী তা নয়। অস্বীকার করব না, মঙ্গল উপনিবেশকে অস্ত্র ও অন্যান্য রসদের বে-আইনি সরবরাহ করাটা আমার মতো চোরাইচালানকারীদের কাছে লাভজনক ব্যাবসা। কিন্তু এই এলাকায় কোনও অপরিচিত মানুষের যে কোনও খবরের জন্য যে চড়া মূল্য দেবার প্রতিশ্রুতি তারা কয়েকদিন থেকে দিয়ে চলেছে পৃথিবীর সমস্ত গুপ্তসংস্থাকে, তার পরিমাণের কাছে সে ব্যাবসার লাভের পরিমাণও তুচ্ছ হয়ে যায়। আমি নিজেও তাই কিছুকাল ধরে চোখকান খোলা রেখে চলেছি। কিন্তু আমার নিজের গ্রামেই যে—’

    ‘আপনি কি তাহলে আমাদের—’ প্রফেসর হাতের অস্ত্রটি শক্ত করে চেপে ধরলেন।

    ‘না। এইখানে আজ এসে পৌঁছোনর আগে অবধি সে লোভ আমার মনে ছিল, তা আমি অস্বীকার করব না। কিন্তু, কেন তারা এ মূল্য দিতে প্রস্তুত হয়েছে তার কোনও আন্দাজ আমার ছিল না। কিছুক্ষণ আগে বাবার কাছে সমস্ত ঘটনাটা আমি শুনেছি। আমি চোরাচালানের কাজ করে বেঁচে থাকি, কিন্তু আমার এই গ্রামকে, আমার গ্রহকে আমি ভালোবাসি প্রফেসর। কা পোন চি আপনাকে সমস্ত সহায়তা করবার জন্য তৈরি। বলুন, কী করতে হবে?’

    একটা লম্বা শ্বাস ছাড়লেন প্রফেসর বোস, ‘একটা খবর দিয়ে আপনি আমার কাজ অনেক সহজ করে দিয়েছেন কা পোন চি। এইখানে টাইটানিয়ামের অফুরন্ত উৎস রয়েছে। আমার পরিকল্পনা সফল করে তোলবার জন্য এই ধাতুটিই সবচেয়ে বেশি প্রয়োজন হবে। তবে প্রথমে একটা ছোট কর্মীদল প্রয়োজন হবে আমার। আপনি—’

    মৃদু হেসে মাথা নাড়ল কা পোন, ‘আমাকে সে দলের মধ্যে ধরবেন না প্রফেসর। আমি যা করব তা গোপনেই করতে হবে। এ গ্রামের মানুষজনকে না জানিয়ে। আমি এখানে—’

    ‘না কা পোন। কাল থেকে তুমি আর এ গ্রামের পলাতক বাসিন্দা থাকবে না,’ বৃদ্ধ মাথা নাড়লেন, ‘সময় বদলেছে। অস্তিত্বরক্ষার প্রয়োজনে যে আইন আমাদের পূর্বজরা তৈরি করেছিলেন, আজ সেই অস্তিত্বরক্ষার প্রয়োজনেই সে আইন আমাদের বদলাতে হবে। আমি নিজে এই গ্রামের প্রধান হিসেবে সেই সিদ্ধান্ত নিয়েছি।’

    হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল কা পোনের মুখটা। সেখান থেকে নিষ্ঠুরতা আর ধূর্ততার মুখোশটা এক মুহূর্তে কে যেন সরিয়ে নিয়ে গেছে। ছোট চোখদুটি খুশিতে চিকমিকিয়ে শক্তিশালী হাতের ভেতর প্রফেসর বোসের হাতদুটোকে জড়িয়ে ধরে সে বলল, ‘ইউরোপার অন্ধকার সমুদ্রের টারমক শিকার করেছি আমি। কিন্তু সেদিনও এত আনন্দ আমি পাইনি। এতগুলো বছর বাদে আরও একবার সবার সামনে এই গ্রামের পথে আমি— শুধু আপনার জন্য— আপনাকে ধন্যবাদ প্রফেসর। কা পোন আপনার কাছে চিরকাল ঋণী হয়ে থাকবে।’

    তার গলার গমগমে আওয়াজ গুহার ভেতরে প্রতিধ্বনি তুলছিল। হঠাৎ সেই আওয়াজে চোখ মেলে লাফ দিয়ে উঠে বসল জিষ্ণু। তারপর প্রফেসর বোসের হাত ধরে থাকা অতিকায় মানুষটাকে দেখে একটা চিৎকার করে এসে লাফ দিয়ে পড়ল তার পিঠের ওপর।

    মুহূর্তের মধ্যে অতবড় শরীরটাকে আশ্চর্য নমনীয়তায় বেঁকিয়ে নিয়ে হাতদুটো পেছনদিকে ঘুরিয়ে তাকে আলতো করে কোলের ওপর টেনে আনল টারমক শিকারি দুর্ধর্ষ মানুষটা, তারপর তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ফের যখন কথা বলল, তখন তার কর্কশ গলায় এক আশ্চর্য কোমলতা ছিল, ‘তোমার নাম তো জিষ্ণু। আমি জানি। আমার কা পোন চি। আজ থেকে আমি তোমার বন্ধু। আমি একজন ভালো শিকারি। আমার সঙ্গে পাখি ধরতে যাবে নাকি?’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকৃষ্ণ যজুর্বেদ সংহিতা (অনুবাদ : দুর্গাদাস লাহিড়ী)
    Next Article কৃষ্ণসিন্ধুকী – দেবারতি মুখোপাধ্যায়
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }