Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অন্যমনস্ক – জুনায়েদ ইভান

    জুনায়েদ ইভান এক পাতা গল্প83 Mins Read0
    ⤶ ⤷

    নিখোঁজ বিজ্ঞপ্তি…

    ১

    সকালের নাশতা শেষ করে চা খেতে খেতে পত্রিকা পড়ছি। একটা নিখোঁজ বিজ্ঞপ্তি-চল্লিশোর্ধ্ব বয়সের একজন মানুষ হারিয়ে গেছেন। সেদিন ছিল শুক্রবার। আকাশে মেঘের ঘনঘটা। বাসা থেকে বের হয়েছেন বাজার করতে। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি। সবকটা বোতাম ছেঁড়া।

    লোকটি পেশায় ছিলেন একজন কবি। এবার বই মেলায় তার একটি বই আসার কথা। বইটির নাম ‘নিখোঁজ!’

    ছবিবিহীন চেহারার নানান বর্ণনার সহিত খুঁজে পাওয়া বেশ মুশকিলও বটে। বিজ্ঞপ্তির নিচে একটা ঠিকানা দেয়া। আমি সেখানে গিয়ে উপস্থিত হলাম। ঘরের ভেতরে জীর্ণ শীর্ণ অবস্থা। নোনা ধরা ফিরোজা দেয়ালে সিমেন্টের আস্তর গলে পড়ছে। বসার ঘরে একটা আয়না। সেটা ভাঙা।

    বললাম, ‘পত্রিকায় একটি নিখোঁজ বিজ্ঞপ্তি দেখে এসেছি।’

    ‘জি বসুন।’

    ‘কিন্তু কোথাও একটা ঝামেলা হচ্ছে যেটা আমি ধরতে পারছি না। লোকটি চেয়ার টেনে এনে বসলেন।’

    ‘আমি এসেছি কৌতূহল থেকে।’

    ‘কী কৌতূহল?’

    ‘নিখোঁজ গল্প লিখতে গিয়ে একজন নিখোঁজ হয়ে গেছেন। কোথায় যেন একটা রহস্য আছে।’

    আমার কথা শুনে লোকটি বিরক্ত হলেন।

    বললাম, ‘এক সাধককে চিনি, হারানো মানুষের সন্ধান দিতে জানে।’

    ‘কোথায় থাকেন?’

    ‘সুনামগঞ্জে। হাওর এলাকা।’

    ‘আপনি আমাকে সুনামগঞ্জ যেতে বলছেন?’

    ‘বেশি দূর না। গাবতলী থেকে বাসে উঠলে ৮ ঘণ্টা লাগে।’

    লোকটি দীর্ঘশ্বাস ফেললেন।

    ‘তাকে শেষ কবে দেখেছেন?’

    ‘তিন মাস আগে।’

    ‘মানসিক কোনো অসুখ ছিল?’

    ‘জি না।’

    ‘এরপর আর যোগাযোগ হয়েছে?’

    ‘না।’ কিছুটা থেমে বললেন, ‘সব রকম চেষ্টা করা হয়েছে।’

    দুপুর হয়ে এলে লোকটি আমাকে খেয়ে যেতে বলেন। আমিও খেতে বসে গেলাম। পুঁই শাক বেগুন ভাজি, আর পোড়া টমেটোর চাটনি। আমরা কথা বলছিলাম, নিখোঁজ গল্পের প্লট নিয়ে। কী ছিল সেখানে?

    ‘এমন কী হতে পারে, একজন নিখোঁজ মানুষ অন্য একজন নিখোঁজ মানুষকে খুঁজছে?।

    হতে পারে। আবার নাও হতে পারে।’

    চলে যাবার সময় তিনি আমাকে একটা কাগজ দিয়ে বললেন, ‘ঠিকানা লিখে রাখুন।’

    ‘আমার?’

    ‘সুনামগঞ্জের।’

    ‘আপনি যাবেন?’

    ‘জি। একটু চেষ্টা করে দেখি।’

    ‘ঠিকানা বলতে পারব না। তবে আমি সাথে করে নিয়ে যেতে পারব।’

    লোকটি অবাক হলেন!

    পরদিন রাত ৮টায় গাবতলী থেকে সরাসরি সুনামগঞ্জের উদ্দেশে আমরা দুজন রওনা দিই। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিই-সাধকের সন্ধান মেলে না। সেখান থেকে ফিরে এসে আরও কদিন কেটে গেল।

    তারপর হঠাৎ একদিন আরও একটি নিখোঁজ বিজ্ঞপ্তি চোখে পড়ে। সুনামগঞ্জের হাওরে বেড়ে ওঠা এক সন্ন্যাসীর নিখোঁজ বিজ্ঞপ্তি। নাম-শরীফুর ইসলাস। তাকে শেষ দেখা গিয়েছিল জাদুকাটা নদীর সামনে। নাম পরিচয়ের সাথে সাদা কালো ছবি সংবলিত বিজ্ঞপ্তিতে, এও বলা আছে-সন্ধান দিলে কবির একটি বই উপহার দেয়া হবে। বইটির নাম ‘অবিমৃশ্য।’

    নিচে তাকিয়ে দেখি, সেই একই মানুষের বিজ্ঞপ্তি। সেই একই ঠিকানা।

    পরদিন আবার তার বাসায় গেলাম। বললাম, ‘আপনি তো খুব সাংঘাতিক লোক।’

    ‘কেন?’

    ‘সাধককে খুঁজে পেতে বিজ্ঞপ্তি দিয়ে দিলেন!’

    ‘এতে অসুবিধা কোথায়?’

    ‘ছবি পেয়েছেন কোথায়?’

    চাইলে জোগাড় করা যায়।’

    কথা বলতে বলতে লোকটি ভেতরের ঘরে গেলেন। ঘরে দ্বিতীয় কোনো মানুষ নেই। নিজেই রান্না করছেন। আজও পোড়া টমেটোর চাটনি। আমরা দুজন একসাথে দুপুরের খাবার খেলাম। জিজ্ঞাস করলাম, ‘কতদূর কী অবস্থা।’

    ‘দুয়েকজন যোগাযোগ করছে। দেখি কী হয়।’

    খাবার শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়ে একজন। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, তবু নিশ্চিত হবার জন্য জিজ্ঞাসা করি-‘কী নাম আপনার?’

    শরীফুর ইসলাস। আমার সন্ধান করে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।’

    লোকটি একটি চেয়ার দেখিয়ে বসতে বললেন। আমরা তিনজন ত্রিভুজ আকৃতির মতো করে তিনটা চেয়ারে বসে আছি। মাঝখানের টেবিলে দু কাপ চা। তখন আমাদের দুজনের জন্য দু কাপ বানানো হয়েছিল।

    ‘জি, আমি বিজ্ঞপ্তি দিয়েছি। শুনলাম আপনি নিখোঁজ মানুষের সন্ধান দিতে জানেন।’ বললেন লোকটি।

    সাধক চুপ করে রইলেন। আমি যে তার চাক্ষুস সাক্ষী, সেটা বললাম। সাধক জিজ্ঞাসা করলেন, ‘কবে থেকে নিখোঁজ?’

    ‘মাস তিনেক আগে। পেশায় একজন কবি। ‘কোথায় গিয়েছিল?’

    ‘বাজার করতে।’

    সাধক চোখ বন্ধ করে কী সব মন্ত্র পড়লেন। তারপর দীর্ঘ একটা শ্বাস নিয়ে বললেন, ‘চারদিকে গাছ আর বন্য হাতি। পাশেই একটা লেক। কাপ্তাই গিয়ে মিলিত হয়েছে।’

    ‘আর কী দেখতে পাচ্ছেন?’

    ‘কবিকে দেখতে পাচ্ছি।’

    ‘কোথায়?’

    ‘একটা পাহাড়ের ওপর, ছোট ঘরে।’

    ‘এটা কীভাবে সম্ভব?’ লোকটি আঁতকে ওঠে।

    সাধক বলে চলেছেন ‘সে মাটিতে আসন পেতে বসে আছে। দুপুরের খাওয়া খাচ্ছে।’

    ‘কিন্তু আমি তো একটু আগেই খাবার খেয়েছি। পোড়া টমেটোর চাটনি দিয়ে।

    ‘এতে অসুবিধা কোথায়?’ সাধক জিজ্ঞাসা করে।

    ‘তিন মাস ধরে লিখতে পারছি না।’

    ‘হাতে ব্যথা?’

    ‘কবিতা লেখার কথা বলছি।’

    ‘ও আচ্ছা। কেন লিখতে পারছেন না?’

    ‘নিজেকে খুঁজে পাচ্ছি না।’

    ‘এই যে সামনে দাঁড়িয়ে আছেন।’

    ‘সেটা আমার ছায়া। আমি ছায়ার মালিককে খুঁজছি।’

    আলোচনার এই পর্যায়ে, কৌতূহল চাপা কণ্ঠে জিজ্ঞাসা করি, ‘তাই বলে

    আপনি পত্রিকায় বিজ্ঞপ্তি দিলেন?’

    ‘এতে সমস্যা কোথায়?’ লোকটি জবাব দেয়।

    ‘কোনো সমস্যা নেই। কিন্তু আপনার নিজেকে নিজেই খুঁজে নিতে হবে। ‘সেটা আমি চেষ্টা করছি। অন্য কেউ করলে তো ক্ষতি নেই।’ কিছুটা থেমে চিন্তিত হয়ে শরীফুর ইসলাসকে জিজ্ঞাসা করলেন, ‘আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? এই যে হাত নাড়ছি।’

    ‘কেন দেখতে পাব না?’

    ‘ওই যে বললেন, আমি পাহাড়ে…

    ‘আপনি যে আপনাকেই খুঁজছিলেন, বুঝতে পারিনি।’ শরীফুর ইসলাসের সরল স্বীকারোক্তি।

    এমন সময় এক অচেনা আগন্তুক দরজায় কড়া নাড়ে। হাঁপাতে হাঁপাতে বললেন, ‘একটু পানি হবে?’

    ঢকঢক করে পানি খেয়ে বললেন ‘একটা নিখোঁজ বিজ্ঞপ্তি দেখে এসেছি। শরীফুর ইসলাসকে খুঁজে পেয়েছেন?’

    শরীফুর ইসলাস মাথা ঘুরিয়ে লোকটির দিকে তাকালেন। তাদের দুজনের চোখাচোখি; অদ্ভুত বিস্ময়কর এক আবহাওয়া তৈরি করেছে। আমরা চারজন ইংরেজি ‘L’ বর্ণের শেপে চারটা চেয়ারে বসে রইলাম।

    ২

    নিজেকে খুঁজে না পেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া, একজন কবি তার ভাবনার জায়গা থেকে ভাবতে পারে। চোখ বন্ধ করে বলে দেয়া-সে এখন পাহাড়ের উপরে বসে আছে। দুপুরের খাবার খায়। এও সম্ভব ভণ্ডের পক্ষে।

    কিন্তু সব থেকে অবাক করা কাণ্ড হলো, দুদিন পর পত্রিকায় আরও একটি বিজ্ঞপ্তি দেখি। সেই একই নামে। এবার আর নিখোঁজ বিজ্ঞপ্তি না, অদ্ভুত এক রিটায়ার্ড বিজ্ঞপ্তি।

    বিজ্ঞপ্তির শুরুতে লিখলেন, ‘আমি বড় ক্লান্ত। দু যুগ ধরে বহু কবিতা লিখেছি, যার একাংশ যদি কেউ পড়ত কখনো মনের ভুলে কিংবা সজ্ঞানে-তাহলে হয়তোবা এ রকম অসময়ে আমাকে রিটায়ার্ড করতে হতো না।’

    পুনরায় ছুটে গেলাম তার কাছে। ‘আপনি তো ভারি আশ্চর্য লোক।’

    ‘কেন বলেন তো!’ যেন এ রকম অদ্ভুত কথা আগে শোনেনি।

    ‘পৃথিবীতে কোনো কবি রিটায়ার্ড করে বিজ্ঞপ্তি দিয়েছে, এ রকম শুনেছেন?

    ‘সমস্যা কোথায়? রিটায়ার্ড নাকি বিজ্ঞপ্তিতে?’

    আমি চুপ করে রইলাম। কবি যখন নিজের ধ্যানে মগ্ন থাকে, তখন কথা বলা

    অপচয়।

    খানিকটা ঝুঁকে এসে কবি বললেন, ‘সব পেশার লোকই রিটায়ার্ড করে। নাকি কবিতা লেখাকে আপনার পেশা হিসেবে মনে হয় না?’

    ‘তাই বলে বিজ্ঞপ্তি?’

    ‘দু যুগ ধরে কবিতা লিখেছি। কাউকে কিছু না বলে চলে যাব?’

    ‘আমি ভেবেছিলাম, কবিরা খুব অভিমানী হয়।’

    ‘সেটা প্রকাশ করাও অভিমানের অংশ।’ বলেই তিনি হাসতে লাগলেন।

    কথায় কথায় দুপুর হয়ে এলে আমরা দুজন খেতে বসি। সেই পোড়া টমেটোর চাটনি কিংবা বসার ঘরের ভাঙা আয়না; সবকিছুতেই এক উদাসীন নির্লিপ্ততা।

    ‘কিন্তু রিটায়ার্ড কেন করবেন? সবে মাত্র চল্লিশ পেরিয়েছেন। ‘

    ‘কারণ আমি লিখতে পারছি না।’

    ‘লিখতে না পারলে চেষ্টা করুন।’

    আমার কথা শুনে তিনি ঘর ফাটিয়ে হাসতে লাগলেন।

    বললেন, ‘আমি রিটায়ার্ড করেছি কারণ আমি আমার কাজ ঠিকমতো করতে পারছি না।’

    ‘কেন পারছেন না?’

    ‘নিজেকে হারিয়ে ফেলেছি।’

    ‘খোঁজার চেষ্টা করুন।‘

    ‘সে কারণেই ছাপিয়েছিলাম আমার নিখোঁজ হবার বিজ্ঞপ্তি। তখনো আপনার বোধোদয় হয়নি। আর এখন নিজেকে খুঁজে না পেয়ে রিটায়ার্ড করলাম। তাও মানতে পারছেন না।’

    ‘কবে থেকে মনে হলো, আপনি হারিয়ে গেছেন?’

    ‘বহুবার বলেছি। মাস তিনেক আগে।’

    ‘কীভাবে হারিয়েছেন বলবেন?’

    ‘নিখোঁজ নামে একটা বই লিখছিলাম। একজন নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে গিয়ে অন্য একজন নিখোঁজ হলেন। দুজনের কেউই জানে না, তারা হারিয়ে গেছে।’ কিছুটা থেমে বললেন, ‘কিন্তু আমি যে হারিয়ে গেছি কীভাবে বুঝলাম জানেন?’

    ‘কীভাবে?’

    ‘কারণ আমি লিখতে পারছি না।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশেষ – জুনায়েদ ইভান
    Next Article শব্দযাত্রা লেখক সংঘ – জুবায়ের আলম

    Related Articles

    জুনায়েদ ইভান

    শেষ – জুনায়েদ ইভান

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }