Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অপারেশন ওয়ারিস্তান – ইন্দ্রনীল সান্যাল

    ইন্দ্রনীল সান্যাল এক পাতা গল্প166 Mins Read0
    ⤶

    ২৩. উত্তরকথন (অপারেশন ওয়ারিস্তান)

    কমনওয়েলথ অফ বাহামাস। নিউ প্রভিডেন্স আইল্যান্ড।

    নাসাউ। ৫ অক্টোবর। সকাল সাড়ে সাতটা।

    .

    নাসাউয়ের লোকাল বাসকে জিটনি বলে। লিনডেন পিন্ডলিং ইন্টারন্যাশন্যাল এয়ারপোর্ট থেকে দশ মাইল দূরে, সমুদ্রের ধার দিয়ে, জিটনি চড়ে বে স্ট্রিট দিয়ে যাচ্ছে রকি। পরনে কারগো আর টি শার্ট। হাতে ট্যাব। রকির পাশে বসে কিয়ারা। সে হটপ্যান্ট আর টি শার্ট পরে। রকির মুখ শুকনো। কিয়ারা হাসিখুশি। সে রকির গালে হাত বুলিয়ে বলল, ‘স্মাইল রকি! এভরিথিং উইল বি অলরাইট!’ রকি বিরক্ত হয়ে বলল, ‘শাটাপ!’ তারপর ট্যাবে মুখ রেখে নীচু গলায় বলল, ‘বলো গ্রিনবার্গ।’

    দীর্ঘশ্বাস ফেলে গ্রিনবার্গ বলে, ‘টু কাট আ লং স্টোরি শর্ট, রাজু ইজ নো মোর। তোমার চেষ্টা ব্যর্থ হল রকি।’

    ‘রাজু মারা গেছে? কী করে?’ রকি উত্তেজিত।

    ‘ওর লাইফলাইন খুলে নেওয়া হয়। বাই দ্য ওয়ে, রি-সাইকল মেডিক্যাল সেন্টারে তোমার থাকার কথা ছিল।’ গ্রিনবার্গ নিরুত্তাপ।

    ‘আমি প্রাণে বেঁচে আছি, এটাই যথেষ্ট। দমদম এয়ারপোর্টে যা কাণ্ড হল, তারপরে আমি প্রাণ হাতে নিয়ে কোচির ফ্লাইটে উঠেছিলাম। সিয়োর ছিলাম, কোচিতে নেমেই অ্যারেস্টেড হব! ওপরওয়ালার দয়ায় হইনি। দিপু গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। আমি গাড়িতে বেঙ্গালুরু চলে এসেছি। অপূর্ব কুমার রায়ের পাসর্পোট, ভিসা, অন্যান্য ডকুমেন্ট পুড়িয়ে দিয়েছি।’

    ‘এখন তোমার কী নাম? বেঞ্জামিন ডি সুজা?’

    ‘ওসব কথা থাক গ্রিনবার্গ। জিয়া কোথায়?’

    ‘জিয়া তোমাকে তিনসেট ডকুমেন্ট বানিয়ে দিয়েছিল। অপূর্ব কুমার রায়ের মৃত্যু ঘটেছে। এখন তুমি হয় বেঞ্জামিন, না হয় মনোজ শর্মা।’ রকি আবার প্রশ্ন করে, ‘জিয়া কোথায়?’ উত্তর না দিয়ে গ্রিনবার্গ বলে, ‘তুমি এখন কোথায়?’

    ‘বেঙ্গালুরুতে। এখানকার কাগজে বা টিভিতে ওই ঘটনার ভালো কভারেজ নেই। তাই তোমাকে ফোন করলাম।’

    ‘ঘটনা খুব সিম্পল। সিআইএসএফ মেঘনাদ আর বালাজিকে অ্যারেস্ট করে। প্রাথমিক চার্জ ছিল সরকারি কর্মীদের বাধাদান আর ফিজিক্যাল অ্যাসল্ট। নন-বেলেবল অফেন্স। মেঘনাদ ওর কানেকশান ইউজ করে নিজেকে বাঁচিয়ে নিত। বাধ সাধল বলবিন্দর আর রিনা নামের দুই সিআইএসএফ। ওরা খবরের কাগজে প্রকাশিত বডি স্ক্যানার সংক্রান্ত লন্ডনের রিপোর্টটা ওদের বসকে দেখায়। প্রথমাকে হাসপাতালে ভরতি করে অবজার্ভেশানে রাখা হয়। শি ওয়াজ ড্রাগড। ছ’ঘণ্টার মধ্যে ওষুধের এফেক্ট চলে যায়। ও সব কিছু বলতে শুরু করে। অ্যাক্সিডেন্টের পরে জ্ঞান ফেরা, খবরের কাগজ পড়ে জানা যে বুকের মধ্যে চামচ লুকিয়ে রাখলে এয়ারপোর্টে পুলিশ ধরবে, গণেশের সঙ্গে মোলাকাত—সব! পায়েস খাওয়ানোর সময় সিন্টুকে পালাতে বলেছিল, কেন না সবাই তখন সিন্টুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। ওই সামান্য সময়ের মধ্যে ও চামচটা বুকের মধ্যে লুকিয়ে ফেলে!’

    ‘এগুলো ও কাকে বলল? সিআইএসএফকে, না অন্য কাউকে?’

    ‘হা-হা! গুড কোয়েশ্চেন রকি। এই কেস ততক্ষণে ইন্ডিয়ার রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকাল উইং বা র’য়ের হাতে চলে গেছে। এর মধ্যে ঢুকে গেছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স।’

    ‘এক্সটার্নাল অ্যাফেয়ার্স? বাইরের দেশের হাত আছে, এটা ওরা জেনে গেছে?’

    ‘হানড্রেড পারসেন্ট। রি-লাইফ মেডিক্যাল রিসার্চ সেন্টারের মালিক ডক্টর মেঘনাদ লাহিড়ি এখন জেল কাস্টডিতে। রি-সাইকল মেডিক্যাল সেন্টারের মালকিন লুসি লাহিড়িও জেল কাস্টডিতে। দুটো সেন্টারই পুলিশ সিল করে দিয়েছে। কোথাও এই নিয়ে আলোড়ন নেই। মিডিয়ায় কোনও কভারেজ নেই। হেল্পিং হ্যান্ড নামের একটা এনজিওতে একাধিক ডেডবডি পাওয়া গেছে। এনজিওটা পুলিশ সিল করেছে। ওখান থেকে বুনো নামের একটা লোককে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। খড়গপুরের একটা ল্যাবরেটরিকেও ওরা সিল করেছে। তনয়া মিত্র নামের এক মহিলাকে পুলিশ কাস্টডিতে নিয়েছে। দে উইল ক্র্যাক দ্য প্ট সুন।’

    ‘জিয়া কোথায় গ্রিনবার্গ?’

    ‘জিয়া মারা গেছে। ওয়ারিস্তানের মিলিটারি ওকে মেরে দিয়েছে।’

    ‘হায় রে!’ কাতরে ওঠে রকি। গ্রিনবার্গ বলছে, ‘আমি এখন ইন্ডিয়ায়। রাকেশ জৈনের বাড়িতে। জাহাজ বিক্রি না করলে আমার চলবে না। তুমি কি সত্যি বেঙ্গালুরুতে? তাহলে দিল্লি চলে এসো।’

    রকি চুপ।

    ‘ইয়ু আর নট ইন ইন্ডিয়া। তুমি কোথায় রকি? আমি কিন্তু তোমাকে খুঁজে বের করবই।’ গ্রিনবার্গ আরও কী সব বলছিল। না শুনে ফোন কাটে রকি। ট্যাব থেকে সিমকার্ড বার করে ট্র্যাশবিনে ফেলে দেয়। এদিক-ওদিক দেখে ট্যাবটা ফুটপাথে আছড়ে ভেঙে, টুকরোগুলো কারগোর পকেটে পোরে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বিভিন্ন ট্র্যাশবিনে টুকরোগুলো ফেলতে থাকে।

    বে স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে রকি বলল, ‘কিয়ারা, আমি তোমার কাছে এসেছি। কিন্তু আমার কাছে সামান্য কয়েক হাজার ডলার আছে। কীভাবে চলবে?’

    জুঁইফুলের মতো দাঁতের পাটি দেখিয়ে কিয়ারা হাসল। ‘বেঁচে থাকতে যেটুকু ডলার লাগে, সেটা আমি বিচ হাউসে কাজ করে কামিয়ে নেব। তুমিও জয়েন করে যাও।’

    বে স্ট্রিটের এক পাশে মহার্ঘ্য কোরাল বিচ হাউস। সবুজ সমুদ্র, নীল আকাশ, হলুদ বালি, প্রজাপতি রঙা বিকিনি পরা মেয়েদের জলকেলি—এইসবের মধ্যে ওয়ারিস্তানের প্রাক্তন সেনাপ্রধান রকি চৌধুরী কিয়ারার রেকমেন্ডেশানে হাউস কিপিং-এর কাজে জয়েন করে গেল। যে বিচ হাউসে থেকে সে বাকি জীবন কাটানোর স্বপ্ন দেখত, সেটার বাথরুমের টয়লেট পেপার বদলাতে বদলাতে রকির মনে হল, এখন থেকে তার নাম বেঞ্জামিন ডি সুজা। নিসিম গ্রিনবার্গ তাকে খুঁজছে। সারা পৃথিবী জুড়ে খুঁজছে। রকি জানে, পালানোর পথ নেই। প্রশ্ন এটা নয় যে গ্রিনবার্গের সঙ্গে দেখা হবে কি না। প্রশ্ন এটা যে, কত দেরিতে ‘ডেথ সি শিপ ইয়ার্ড’-এর মালিক, সেই মৃত্যুদূতের সঙ্গে দেখা হবে? মৃত্যুভয়কে ছায়াসঙ্গী করে, বাকি জীবন ভিনদেশে, ভিন্ন নামে, গরিবের মতো খেটে খেতে হবে। মনে মনে সবাইকে অভিশাপ দেয় রকি। রাজুকে, মায়াকে, জিয়াকে, মেঘনাদকে, লুসিকে, বালাজিকে, বুনোকে, গণেশকে, সিন্টুকে, ষষ্ঠীকে, প্রথমাকে।

    সবচেয়ে বেশি অভিশাপ দেয় প্রথমাকে। ওর জন্যেই এত কাণ্ড হল। মেয়েটা এখন কোথায় কে জানে! পারলে কাইমেরাটাকে নিজের হাতে খুন করত রকি! হাফ শিম্পাঞ্জি কোথাকার!

    কোলাঘাট। ৫ অক্টোবর। বিকেল পাঁচটা।

    রকি যখন প্রথমাকে অভিশাপ দিচ্ছে, ঠিক তখন কোলাঘাট ব্রিজ পেরিয়ে ছ’নম্বর ন্যাশনাল হাইওয়ে থেকে সরু রাস্তায় নামল একটা এসইউভি। মিনিটদশেক চলার পরে গাড়ি এসে দাঁড়াল উমা আর কৃষ্ণকান্তর বাড়ির সামনে। গাড়ির দরজা খুলে নামল প্রথমা, সিন্টু, ষষ্ঠী, আর একটা লোক। লোকটাকে দেখলেই বোঝা যায়, এ আর্মিতে কাজ করে। প্রথমা দৌড়ে গিয়ে উমাকে জড়িয়ে ধরল। সিন্টুও প্রথমার দেখাদেখি উমার কোল ঘেঁষে দাঁড়াল। ষষ্ঠী সেদিকে গেল না। সে একপাশে দাঁড়িয়ে কৃষ্ণকান্ত আর লোকটার কথাবার্তা শুনছে। লোকটা বলল, ‘আপনি কৃষ্ণকান্ত মাইতি?’

    ‘হ্যাঁ স্যার।’

    ‘আপনি কোলাঘাট শ্যামাচরণ বিদ্যাপীঠের সায়েন্সের মাস্টারমশাই?’

    ‘হ্যাঁ। আপনি কে জানতে পারি কি?’

    ‘আপনার সঙ্গে কিছু কথা আছে।’

    ‘আপনি পুলিশের লোক?’

    ‘না। যা বলছি মন দিয়ে শুনুন। প্রথমা অনাথ। ওর কোনও গার্জেন নেই। থাকার জায়গাও নেই। আমরা ওকে কোনও হোমে রাখতে চাইছি না। ও আপনাদের কাছে থাকবে বলেছে। আপনারা কি রাজি?’

    ‘হ্যাঁ….তা…কিন্তু আপনার পরিচয়টা?’

    প্রথমার সঙ্গে ওই বাচ্চাটি এবং এই ছেলেটিও এখানে থাকবে। আপনি এদের নিজের বাড়ি রাখতে পারেন, অথবা আপনার গ্রামেই অন্য কোথাও রাখতে পারেন। খরচের জন্য চিন্তা করবেন না। খরচ আমরা দেব।’

    ‘আরে কী মুশকিল! আমরা মানে কারা? আপনি কে বলুন তো মশাই!’ বিরক্ত হয়ে গলা তোলে কৃষ্ণকান্ত। উত্তর না দিয়ে লোকটা ঠান্ডা চোখে কৃষ্ণকান্তর দিকে তাকাল। বলল, ‘ছেলেমেয়েগুলোকে বাড়িতে রাখুন। প্রথমাকে অফিসিয়ালি দত্তক নিন। ওদের ভালো স্কুল কলেজে পড়ান। আইনি সমস্যা আমরা সামলাব।’

    কৃষ্ণকান্ত চুপ করে গেছে। উমা চোখ মুছতে মুছতে বলল, ‘আমরা রাজি।’

    সিন্টু বলল, ‘আমিও রাজি।’

    তুই আবার কীসে রাজি?’ ধমক দেয় ষষ্ঠী। সিন্টু তুড়ুক জবাব দেয়, ‘এই দুজনকে বাবা-মা হিসেবে দত্তক নিতে। তাহলে আমি পমদির ভাই হব। তবে তুমি এই গণ্ডগোলে ঢুকো না।’

    সিন্টুর কাঁধে চাপ দিয়ে, তাকে চুপ করিয়ে লোকটা বলল, ‘কৃষ্ণকান্তবাবু, আমাদের লোক আপনাদের বাড়ি মাঝে মাঝে ভিজিটে আসবে। রাতবিরেতেও আসতে পারে। চিন্তা করবেন না। আপাতত এই চেকটা রাখুন। ব্যাঙ্কে জমা করে দেবেন। আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর আমাদের কাছে আছে। এখানে প্রতি মাসের তিন তারিখে পঞ্চাশ হাজার টাকা জমা পড়বে। দেখবেন, এদের স্বাভাবিক বেড়ে ওঠায় যেন কোনও অসুবিধে না হয়। প্রাইমারিলি এরা এখানে কয়েকমাস থাকুক। তারপর পড়াশুনোর জন্য কলকাতা বা কোথাও শিফট করতে পারে।’

    কৃষ্ণকান্ত দেখল, তার হাতে একলক্ষ টাকার একটা চেক। সেটা এসেছে প্রধানমন্ত্রীর অফিস থেকে। চোখ গোলগোল করে সে বলল, ‘চেকে সই করেছেন প্রধানমন্ত্রী হরভজন সিং। ওরেব্বাবা!’

    লোকটা গাড়িতে ওঠার আগে বলল, ‘প্রাইম মিনিস্টারস অফিসের যে কেউ চেকে সই করতে পারত। কিন্তু অনারেবল প্রাইম মিনিস্টার সই করেছেন এইটা বোঝাতে যে এদেরকে আমরা কী চোখে দেখি।’

    কৃষ্ণকান্ত বিড়িবিড় করে বলল, ‘এরা কী এমন কাণ্ড করেছে যে খোদ প্রধানমন্ত্রী দেখভালের দায়িত্ব নিচ্ছেন?’

    লোকটা গাড়ির দরজা বন্ধ করার আগে বলল, ‘সব জিনিস জানতে নেই।’

    কৃষ্ণকান্ত মাথা চুলকে বলল, ‘গিন্নি, আমাদের ছেলেটা অকালে মারা যাওয়ার পরে কত কান্নাকাটি করতে। দ্যাখো, কেন্দ্রীয় সরকার তোমাকে দু’দুটো বাচ্চা দিল।’

    উমা বলল, ‘কথার কী ছিরি!’

    ষষ্ঠী এতক্ষণ চুপ করে ছিল। সে এবার বলল, ‘আমার কী হবে?’

    ‘কী আবার হবে? উমা তার চুল ঘেঁটে দিয়ে বলে, ‘আমাদের সঙ্গে থাকবি। কলেজ যাবি। লেখাপড়া করে মানুষ হবি। আর কী চাই?’

    প্রথমা লজ্জা লজ্জা মুখ করে ষষ্ঠীর দিকে তাকায়। ষষ্ঠী তাকায় প্রথমার দিকে। দুজনে একসঙ্গে বলে ওঠে, ‘মানুষ যদি না-ও হতে পারি, অমানুষ হব না।’

    এই কাহিনিতে বর্ণিত স্থান, কাল, পাত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক।

    বাস্তবের সঙ্গে কোনও মিল নেহাতই কাকতলীয়।

    ⤶
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশেষ নাহি যে – ইন্দ্রনীল সান্যাল
    Next Article ইন দ্য হ্যান্ড অব তালেবান – ইভন রিডলি

    Related Articles

    ইন্দ্রনীল সান্যাল

    শেষ নাহি যে – ইন্দ্রনীল সান্যাল

    July 10, 2025
    ইন্দ্রনীল সান্যাল

    মধুরেণ – ইন্দ্রনীল সান্যাল

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }