Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অপারেশন জন্নত – অভীক দত্ত

    লেখক এক পাতা গল্প92 Mins Read0
    ⤷

    অপারেশন জন্নত – ১

    ১

    করাচী, পাকিস্তান।

    নভেম্বর, ২০১৬।

    জীবনের প্রথম চাকরি। আরিফের স্বপ্নের মত লাগছিল।

    অফিস থেকে দেওয়া ফ্ল্যাট থেকে বেরিয়ে অটোতে জিন্না রোডে পৌঁছে তাদের অফিসের বড় বিল্ডিংটার সামনে যখন দাঁড়াল, মনে মনে আল্লাহকে অনেক ধন্যবাদ দিল।

    আম্মি ফোনে অনেক দুয়া করেছেন তার জন্য। বার বার আল্লাহকে মনে মনে ডেকে আরিফ অফিসের ভিতর প্রবেশ করল।

    জয়েনিং এ বেশি ঝামেলা হল না। সার্টিফিকেট ইত্যাদি দেওয়াই ছিল আগে। এথিক্যাল হ্যাকিং নিয়ে তার প্রোজেক্টের ইন্টারভিউ বোর্ডে খুব প্রশংসা করা হয়েছিল।

    তাকে তার অফিসের বায়োমেট্রিক এন্ট্রিতে রেজিস্টার করানো হল। প্রোজেক্ট লিডার ইউনুস স্যার প্রচুর মোটিভেশনাল স্পিচ দিলেন।

    এবং অবশেষে তাকে একটা কিউবিকল দেওয়া হল।

    আরিফ এতদিন টিভিতে দেখে এসেছে। স্বপ্ন দেখেছে তার একটা নিজস্ব কিউবিকল হবে। ইউনুস স্যার এসে তার কাছে দাঁড়িয়ে বললেন, “ডোন্ট হ্যাভ টু ওয়ারি টু ডে। যা ইচ্ছা কর আজ। কাল থেকে কাজ শুরু করব ইনশাল্লাহ”।

    আরিফ ইউনুস স্যারকে “শুক্রিয়া” বলে পিসি অন করল।

    অফিসের বাকি সবাই সিরিয়াস মুখে কাজ করছে। সে কী করবে বুঝতে না পেরে একবার নিজের মেইল চেক করল। সেরকম কিছুই মেসেজ আসে নি। গাদা খানেক স্প্যাম এসেছে। তার বেশিরভাগই মিডল ইস্ট কান্ট্রিগুলোতে চাকরি করার আহ্বান। এগুলোর বেশিরভাগ ফেক কোম্পানি। পাকিস্তানে এরকম অনেক কোম্পানি আছে যারা মিডল ইস্টে নিয়ে যাবার নাম করে সিকিউরিটি মানি নিয়ে পালিয়ে যায়। আরিফের চাচাতো ভাই জামিলের সঙ্গেই হয়েছিল।

    বেচারার অনেক ক্ষতি হয়ে গেছিল। পাগলের মত হয়ে গেছিল জামিল।

    বাথরুমে যাওয়ার সময়গুলো তাদের ফ্লোরে কে কে আছে একবার করে চোখ বুলিয়ে নেয় আরিফ। সবাই খুব গম্ভীর মুখে কাজ করছে। শুধু একজনকে দেখে একটু অবাক হল সে। ভদ্রলোক সারাদিন ধরে ডেস্কে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। তাকে বস থেকে শুরু করে কেউ কিছু বলল না।

    লাঞ্চ আওয়ারে তার সঙ্গে একে একে পরিচয় হল সাকিল, যায়ান, সুহানের। ক্যান্টিনে সবাই কফি আর স্যান্ডউইচ খাচ্ছিল। আরিফ দেখল ডেস্কে শুয়ে থাকা ভদ্রলোকও এলেন। কফি নিয়ে একটা টেবিলে গম্ভীর হয়ে বসে রইলেন।

    যায়ান বলল, “ওদিকে দেখো না জনাব, তুমি আমাদের মধ্যেই কনসেন্ট্রেট কর”।

    আরিফ যায়ানকে বলল, “কেন? কী প্রবলেম?”

    যায়ান চুপ করে গেল। সাকিল যায়ানকে বলল, “আরে আজ ইন্ডিয়ার এগেইন্সটে ম্যাচ আছে না? বাবর আজম জেতাতে পারবে আজ?”

    আরিফ বুঝল সাকিল কথাটা ঘুরিয়ে দিতে চাইছে।

    সে আর এই নিয়ে কিছু কথা বলল না, তবে তার কৌতূহল বেড়ে গেল।

    বিকেল পাঁচটা বাজলে ইউনুস স্যার এসে তাকে বললেন, “আরিফ, ইউ মে গো নাও। কাল থেকে টাইমে এসো। আজ একটু হালকা ছিল, কাল থেকে কিন্তু হেকটিক হবে লাইফ। বি প্রিপেয়ারড ফর দ্যাট”।

    আরিফ হেসে ঘাড় নাড়ল, “শিওর স্যার”।

    সবাই কাজে ব্যস্ত ছিল। আরিফ একটু সংকোচ নিয়েই বেরোল অফিস থেকে। বাইরে এসে শ্বাস ছাড়ল। একটা দিন গেল।

    তার অফিসের প্রথম দিন। আম্মি আব্বুকে ফোন করে বলে দিতে হবে সব কিছু ভালোয় ভালোয় হয়ে গেছে।

    কথাটা ভাবতে না ভাবতেই সে দেখল সেই ডেস্কে ঘুমানো ভদ্রলোকও অফিস থেকে বেরোলেন। সে রাস্তায় দাঁড়িয়ে ছিল অটোর জন্য। দেখল একটা বিরাট বড় মার্সিডিজ এসে ভদ্রলোককে তুলে নিয়ে চলে গেল।

    আরিফ অবাক হল। তার র‍্যাঙ্কেই কাজ করা লোক একটা মার্সিডিজের মালিক? আবার কোন কাজও করেন না? অদ্ভুত তো! একটু ভেবে সে হাল ছেড়ে দিল। কী দরকার প্রথম দিনই এত কিছু ভেবে? সে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল। রাস্তাঘাটের দোকানগুলোতে লোক গিজগিজ করছে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চলছে। ডে নাইট ম্যাচ, ওয়ান ডে। আবু ধাবিতে খেলা হচ্ছে।

    আরিফ দাঁড়িয়ে গিয়ে দেখল ইন্ডিয়া ব্যাট করছে। কোহলি সেঞ্চুরি করল।

    আরিফ দীর্ঘশ্বাস ফেলল। এক কালে সে খুব ক্রিকেট ভক্ত ছিল। ইদানীং ক্রিকেট থেকে মন উঠে যাচ্ছে। ওয়াকার ইউনুস, ইমরান খান, ওয়াসিম আক্রম, সঈদ আনোয়ার, ইনজামামদের পরের প্রজন্ম আজকাল ইন্ডিয়ার সঙ্গে জিততে ভুলে যাচ্ছে। তার ওপর বেটিং কেলেঙ্কারিতে টিম জর্জরিত। সে খেলা দেখবে না মনস্থ করে এগোতে গিয়ে দেখল কোহলি আউট হয়ে গেছে। সবাই খুব লাফাচ্ছে। আরিফ দাঁড়িয়ে পড়ল।

    খেলাটা জমবে এবার।

    ২

    রাত এগারোটা।

    পাকিস্তান হেরে গেছে। তেতো মুখে আরিফ টিভি বন্ধ করল।

    তার উচিতই হয় নি খেলাটা দেখা।

    পরোটা কিনে এনেছিল। খেলো না। একগাদা কোল্ড ড্রিংক্স খেয়ে শুয়ে পড়ল।

    পাকিস্তান হারলে তার মন ভাল থাকে না। খুব খারাপ লাগে।

    তাদের ছোটবেলাতেও একটা কন্টেস্ট হত ইন্ডিয়ার সঙ্গে খেলা হলে। আজকাল সেটাও হয় না।

    যে ফ্ল্যাটটা তাকে কোম্পানি থেকে দিয়েছে, সেটা ষোল তলার। সে চোদ্দ তলায় থাকে। ব্যালকনিতে গেলে আরব সাগর দেখতে পাওয়া যায়।

    কাল এসে খুব মজা পেয়েছিল। আজ সব কেমন বিস্বাদ লাগছে। দিনটাই নষ্ট করে দিল। সে খেলা দেখবে না মনস্থ করেও শেষমেশ দেখল, আর তাতে এই হাল হল।

    এপাশ ওপাশ করে মাঝরাতে গিয়ে ঘুম এল তার।

    ঘুম ভেঙে দেখল অনেক সকাল হয়ে গেছে। ঠিক ঠাক না খেয়েই অফিসে দৌড়ল।

    ইউনুস স্যার তাকে বেশ কিছু কাজ দিলেন।

    আগের দিন যথার্থই বলেছিলেন ভদ্রলোক। আরিফ মাথা তুলতে পারল না সারাদিন। শুধু বাথরুম করার সময় একবার দেখল সেই ভদ্রলোক একইভাবে ডেস্কে ঘুমাচ্ছেন। তবে লাঞ্চ টাইমে আর কাউকে কিছু জিজ্ঞেস করল না আরিফ। চুপচাপ খেয়ে কিউবিকলে এসে বসল।

    এদিন বেরোতে বেরোতে সাতটা বাজল তার। ক্লান্ত লাগছিল। যায়ান বাইক নিয়ে যাতায়াত করে। তাকে বলল, “তুমি আয়াত টাওয়ারসে থাকছো তো? চল ড্রপ করে দি তোমাকে”।

    আরিফ আর কিছু বলল না। যায়ান তাকে নিয়ে বিচের ধারে গেল। দুজনের বন্ধুত্ব হতে বেশি সময় লাগল না। যায়ান লাহোরের অভিজাত পরিবারের লোক। এককালে তারা ইন্ডিয়ার অমৃতসরে থাকত। পার্টিশনের সময় এদেশে চলে আসে। যায়ানের খালাতো বোনের সঙ্গে তার বিয়ে হবে খুব সামনেই।

    খোলা মনের ছেলে যায়ান। গড়গড় করে অনেক কথাই বলে গেল। সমুদ্রের হাওয়া দিচ্ছে। বিচ চত্বরে বসতে বেশ ভাল লাগছিল।

    আরিফ করাচী থেকে আরো দূরে ইরান বর্ডারের কাছে একটা গ্রামে থাকে জানার পর যায়ান খুব উৎসাহ নিয়ে বলল “তোমার গ্রামে নিয়ে যাবে? বর্ডারের কাছে থাকো, অসুবিধা হয় না? তার উপরে বালুচিস্তানে। ইয়া আল্লা। অসুবিধা তো হবেই।”

    আরিফ হেসে জবাব দিল, “অতটাও কাছে না। অনেকখানি দূরে। আমাদের গ্রামে অত কিছু নেই, তবে হালত খুব যে ভাল তাও না। আমার পড়াশুনা সবটাই করাচিতে। এবার ধীরে ধীরে ফ্যামিলিকেও নিয়ে আসব। বর্ডারের কাছে যারা থাকে, তাদের অনেক সমস্যায় পড়তে হয়। বুঝতেই পারো সীমান্তবর্তী অনেক সমস্যার মধ্যে দিয়ে যায়। মিলিট্যান্টস নিয়েও অনেক সমস্যা আছে ওদিকে। ঝামেলা লেগে থাকে সারাবছর ধরে।”

    যায়ান বলল, “সে তো ঠিকই। লাহোর সেদিক দিয়ে অনেক ভাল। তবে কে জানে, ইন্ডিয়ার সঙ্গে ওয়ার সিচুয়েশন হলে কতখানি সেফ থাকব”।

    আরিফের হঠাৎ করেই অফিসে ঘুমানো লোকটার কথা মনে পড়ে গেল। সে বলল, “আচ্ছা, আমাকে একটা কথা বলবে?”

    যায়ান বলল, “তুমি আমাকে সব কথা জিজ্ঞেস করতে পারো, কিন্তু কোন দিন বেগ সাহেবের ব্যাপারে জানতে চাইবে না। আমিও একবার ইউনুস স্যারের কাছে ওর ব্যাপারে জানতে চেয়ে ভীষণ বকা খেয়েছিলাম। আমাদের ওপরে ইন্সট্রাকশনই আছে বেগ সাহেবের ব্যাপারে যেন কেউ কিছু জানতে না চাই”।

    আরিফ কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, “ঠিক আছে। আমি তোমার কাছে আর কিছু জানতে চাইব না। শুধু একটা ব্যাপার দেখেই অবাক লাগল, উনি কত টাকা স্যালারি পান যে মার্সিডিজ করে অফিস যাতায়াত করেন? আর যদি ঘুমাবেনই, তাহলে অফিসে আসবেন কেন? এতই যদি পাওয়ারফুল লোক হন তিনি, তাহলে সরাসরি বাড়ি থেকেই ডিউটি করতে পারেন তো”।

    যায়ান হাসল, “আরিফ প্লিজ। ভুলে যাও। ট্রাই টু ইগনোর হিম। তোমার কপাল ভাল, তুমি আজ বা গতকাল ইউনুস স্যারের কাছে কিছু জানতে চাও নি বেগের ব্যাপারে। আমি এখনো সেই ঝাড়টা ভুলতে পারি না। প্লিজ লিভ ইট। কাজু খাবে?”

    আরিফ ব্যাজার মুখে হ্যাঁ বলল।

    ৩

    অফিস ঢুকে আরিফ একটু অবাক হয়ে গেল। বেগ সাহেবের সিটটা ফাঁকা।

    ইউনুস স্যার তাকে দেখেই ডেকে নিলেন, “এদিকে এসো আরিফ। একগাদা কাজ আছে। আর শোনো, আমার কেবিনে এসো একবার”।

    আরিফ নিজের কিউবিকলে ব্যাগ রেখে ইউনুস স্যারের চেম্বারে গেল। ইউনুস স্যার বললেন, “অফিস থেকে তোমাকে দু সপ্তাহের জন্য ট্রেনিঙে ইসলামাবাদ পাঠানো হবে। যদিও তোমার অ্যাকাডেমিক বেশ ভাল, তবু একটা অন জব ট্রেনিং হবে তোমার”।

    আরিফ খুশিই হল। তার ঘুরতে বেশ ভালই লাগে। সে বলল, “জি জনাব”।

    ইউনুস স্যার বললেন, “কোন প্রবলেম নেই তো?”

    আরিফ বলল, “না জনাব। কবে যেতে হবে?”

    ইউনুস স্যার বললেন, “আমি তোমাকে ডেটটা আজ বিকেলের মধ্যেই জানিয়ে দেব। খান ব্রাদার্সের এই ফাইলটা দেখতে থাকো। ব্রিফ করব আবার কিছুক্ষণ পরে”।

    আরিফ ইউনুস স্যারের কেবিন থেকে বেরিয়ে কিউবিকলে এসে ফাইলটা দেখতে শুরু করল।

    কিছুক্ষণ পর অফিসের এক জন তার কিউবিকলে এসে বলল, “তোমায় ডাকছেন”।

    আরিফ জিজ্ঞাসু হল, “কে?”

    লোকটা তাকে চোখ দিয়ে ইশারা করল। আরিফ দেখল বেগ সাহেব দাঁড়িয়ে আছে। সে অবাক হল। পরক্ষণে বলল, “ওকে”।

    সে কিউবিকল থেকে বেরিয়ে বেগ সাহেবের কিউবিকলের দিকে হাঁটার সময় স্পষ্ট বুঝতে পারল, গোটা ফ্লোরের সবাই তাকে কৌতূহলী চোখে দেখছে। খানিকটা অস্বস্তি হল তার। তবু সে বেগ সাহেবের কাছে পৌঁছল।

    বেগ সাহেব তাকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, “ফলো মি”। হতভম্ব আরিফ বেগ সাহেবের পিছন পিছন হাঁটতে শুরু করল। বেগ তাকে ব্যালকনিতে নিয়ে গিয়ে বললেন, “কফি?”

    আরিফ মাথা নাড়ল, “না স্যার”।

    বেগ বলল, “লজ্জা লাগছে?”

    আরিফ হাসল। বেগ কফি মেশিন থেকে দু কাপ কফি নিয়ে এসে আরিফের হাতে দিয়ে বলল, “তুমি বালোচের লোক তাই না?”

    আরিফ অবাক হল। বলল, “আপনি কী করে জানলেন?”

    বেগ হেসে কফিতে চুমুক দিয়ে বলল, “গ্রামে যাও না কত দিন হল?”

    আরিফ বলল, “অনেক দিন হয়ে গেছে”।

    বেগ বলল, “কেন যাও না?”

    আরিফ বলল, “পড়াশুনা করে এখানেই চাকরির জন্য কাজে ব্যস্ত হয়ে পড়লাম। যাওয়া হয় নি ওই জন্যই”।

    বেগ তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, “ইঞ্জিনিয়ার হয়ে কী লাভ, তা যদি দেশের কোন কাজে না লাগল? আমাদের মানুষের কোন কাজে না লাগল?”

    আরিফ অবাক হয়ে বলল, “আমাদের মানুষ বলতে?”

    বেগ বলল, “আফগানিস্তানে আমেরিকান আর্মি যেটা করেছে, সেটা সাপোর্ট কর তুমি?”

    আরিফ বুঝতে পারল না এই প্রশ্নটা তাকে কেন করা হল।

    সে বলল, “কোন মানুষই তো সমর্থন করতে পারে না। খুব বাজে কাজ হয়েছে”।

    বেগ কয়েক সেকেন্ড চুপ করে বাইরের দিকে তাকিয়ে কফি খেয়ে বলল, “যাও। আর কিছু বলার নেই”।

    আরিফ কিছুই বুঝল না। নিজের কিউবিকলে গিয়ে বসে পড়ল।

    কিছুক্ষণ পর ইউনুস স্যার ফোন করে তাকে ডাকলেন। আরিফ কেবিনে ঢোকার পর বললেন, “আরিফ, তুমি খান ব্রাদার্সের ফাইলটা আমায় দিয়ে যেও। ওটাতে এখন কোন কাজ করতে হবে না। আর শোন, আমি তোমাকে একটা চিঠি আর অ্যাড্রেস দিচ্ছি। পরশু থেকে ইসলামাবাদে তোমার ট্রেনিং আছে। চলে যেও। চাইলে এখনই অফিস থেকে বেরিয়ে যেতে পারো। পজিটিভলি কাল রাতের মধ্যে ইসলামাবাদ পৌঁছে যেও। ক্লিয়ার?”

    আরিফ বলল, “ওকে স্যার”।

    ইউনুস স্যার বললেন, “আমি ক্যাশিয়ারকে বলে দিচ্ছি। তোমার টাকার ব্যবস্থা হয়ে যাবে। ইসলামাবাদে গিয়ে কোন রকম প্রবলেম ফেস করলে আমাকে ফোন করে নেবে। ওকে?”

    আরিফ ঘাড় নাড়ল, “ওকে স্যার”।

    ইউনুস স্যারকে খান ব্রাদার্সের ফাইলটা দিয়ে নিজের কিউবিকলে গিয়ে চুপ করে বসল আরিফ। কী হল কিছুই বুঝতে পারল না। বাকিরা সবাই তার দিকে কেমন করে তাকাচ্ছে। দ্বিতীয় দিন একগাদা কাজ করাল, তৃতীয় দিন কাজ না করিয়ে বলছে ইসলামাবাদ যেতে হবে, বেগ সাহেবের অদ্ভুত সব কথা, আরিফের কিছুই মাথায় ঢুকল না। যায়ানের দিকে তাকাল। যায়ান তাকে যেন চিনলই না। গম্ভীর মুখে কাজ করতে লাগল।

    ক্যাশিয়ার এসে ডেকে নিয়ে গিয়ে তাকে বেশ কিছু টাকা দিল।

    আরিফ জিজ্ঞেস করল, “সই করতে হবে না?”

    ক্যাশিয়ার বলল, “না”।

    আরিফ আর কিছু জিজ্ঞেস না করে লাঞ্চের আগেই অফিস থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছল। করাচী থেকে সঈদ ফাস্ট এক্সপ্রেস ট্রেন রাত এগারোটায় ছাড়ে। পরের দিন বিকেল চারটেয় রাওয়ালপিন্ডি পৌঁছয়। সেখান থেকে ইসলামাবাদ এক ঘন্টার রাস্তা। সন্ধ্যের আগেই ইসলামাবাদ পৌঁছে যাওয়া যাবে। আরিফ ঠিক করল রাতেই রওনা দেবে। সে ফ্ল্যাটে গিয়ে গোছগাছ করতে শুরু করল।

    ৪

    ক্যুপে বুক করা ছিল আরিফের। দুজনের এসি ক্যুপেতে দ্বিতীয়জন এলো না। আরিফ খুশিই হল।

    চিরকাল ট্রেনের জেনারেল কামরায় যাওয়া আসা করেছে সে। অফিস থেকে ক্যুপের টাকা দেবে দেখে আনন্দ পেয়েছে। বিছানা করে ঘুমিয়ে পড়ল সে। ঘুম ভাঙল যখন, তখন ভোর হয়েছে। ট্রেন তীব্র গতিতে ছুটছে। কাঁচের জানলা দিয়ে বাইরের দিকে দেখল আরিফ। রুক্ষ্ম চারপাশ। গাছ পালার চিহ্নমাত্র নেই। ভাল কোন দৃশ্যও নেই।

    বাথরুম সেরে প্যান্ট্রির দিকে এগোল সে। ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে। নিজের জন্য ব্রেড আর জ্যাম নিয়ে ক্যুপেতে ফিরে এসে বসল।

    আম্মি আব্বুর সঙ্গে ট্রেনে ওঠার আগে কথা হয়েছে। দুজনেই ভীষণ খুশি। আব্বু একবার ইসলামাবাদ গেছিল। বলে দিল করাচীর মত ইসলামাবাদেও প্রচুর চোর আছে। বড় শহর মানেই চোর, ছ্যাঁচোড়ের শহর। সাবধানে থাকে যেন।

    আরিফ নিজের মনেই হাসল। আম্মি আব্বুর কাছে সে কোন দিন বড় হবে না। ছোটই থাকবে।

    ট্রেন ‘জানিওয়ালা’ স্টেশনে দাঁড়াল কিছুক্ষণের জন্য। আরিফ ট্রেন থেকে নেমে হাঁটাহাটি করল। জল নিল।

    ট্রেনে উঠে নিজের ক্যুপেতে ঢুকে দেখল এক মাঝবয়সী ভদ্রলোক বসেছেন। লম্বা সৌম্য চেহারা। মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি। তাকে দেখে হেসে বললেন, “সালাম ওয়ালাইকুম। রাওয়ালপিন্ডি যাবেন?”

    আরিফ প্রত্যুত্তরে হেসে বলল, “হ্যাঁ। আপনার এখান থেকে বুকিং?”

    ভদ্রলোক বললেন, “হ্যাঁ। রাওয়ালপিন্ডিতে অনেক কাজ আছে। ঘড়ির বিজনেস আছে। আপনি?”

    আরিফ বলল, “আমি আইটি সেক্টরে আছি। ট্রেনিং এর জন্য ইসলামাবাদ যাচ্ছি”।

    ভদ্রলোক বকবক করতে করতে আরিফের মাথা খারাপ করে দিলেন। আরিফ ঘুমানোর ভান করলে তারপরে ঠান্ডা হলেন। দুপুরে আরিফ বিরিয়ানি খেল। ট্রেনের বিরিয়ানি অত ভাল লাগল না। তবু ঝাঁকুনিতে ক্ষিদে পায়। সামনের ভদ্রলোক টিফিন নিয়ে এসেছিলেন। একগাদা খেয়ে নাক ডাকতে শুরু করলেন।

    আরিফের হাসি পেল। দুপুর তিনটে গড়িয়েছে। ট্রেন রাইট টাইমেই আছে। আর কিছুক্ষণ পরেই রাওয়ালপিন্ডি পৌঁছে যাবে। খানিকটা নার্ভাস লাগছিল।

    ইসলামাবাদ একেবারে নতুন শহর তার কাছে। তার ওপর দেশের রাজধানী। খুব স্মার্ট হবে এখানকার মানুষজন?

    চোখ বন্ধ করে বসে রইল কিছুক্ষণ। জোরে জোরে শ্বাস নিয়ে ছাড়তে লাগল।

    আব্বু শিখিয়েছিল। যখনই টেনশন হবে, একটু শ্বাস নিয়ে অনেকক্ষণ ধরে ছাড়লে অনেকটা টেনশন মুক্ত থাকা যায়। কিছুক্ষণ এই প্রক্রিয়া মেনে চলে আরিফ দেখল খানিকটা ভাল লাগছে। সে নামার জন্য প্রস্তুত হল। রাওয়ালপিন্ডিতেই তো যাত্রা শেষ হবে না। সেখান থেকে আবার ইসলামাবাদের পথে রওনা দিতে হবে।

    আরিফ ঠিকানাটা মোবাইলে লিখে নিয়েছিল। একবার ভাবল সামনের ভদ্রলোককে ঘুম থেকে তুলে জিজ্ঞেস করবে জায়গাটা কোথায়। পরক্ষণে সিদ্ধান্ত পাল্টাল। এ লোক বড্ড বেশি কথা বলে। একবার শুরু করলে বাকি পথটুকুও কানের পোকা নাড়িয়ে দেবে। সে ঠিক করল স্টেশনে নেমে ট্যাক্সি করে নেবে।

    সন্ধ্যের আগে ইসলামাবাদে পৌঁছতে পারলেই ভাল। অজানা অচেনা শহর রাতের অন্ধকারে আরো ভয়ানক হয়ে যায়। একটা রাতের ব্যাপার। রাতটা ইসলামাবাদের কোন হোটেলে কাটিয়ে নিয়ে পরের দিন ট্রেনিং এ ঠিক সময়ে পৌঁছতে পারলেই হবে।

    ট্রেন রাওয়ালপিন্ডি স্টেশনে ঢুকছে। সামনের ভদ্রলোককে ঠেলে তুলতে হল। ভদ্রলোকের ঘুম কিছুতেই ভাঙছিল না। ঘুম ভাঙতেই ধড়মড় করে উঠে তার হাতে একটা কার্ড দিয়ে বললেন, “কোন অসুবিধা হলে আমাকে ফোন করবেন জনাব”।

    আরিফ হাসল, “শুক্রিয়া”।

    কার্ডটা পকেটে রাখল।

    রাওয়ালপিন্ডি স্টেশনে খুব একটা ভিড় নেই। তার সঙ্গী ভদ্রলোক স্টেশনে নেমে হন হন করে হাওয়া হয়ে গেলেন। আরিফকে একটু পরিশ্রম করতে হল। স্টেশনের বাইরে প্রচুর ট্যাক্সি, একেকজন একেক ভাড়া বলছে। নতুন শহরে আরিফ একটু থতমত খেয়ে একটা ট্যাক্সিতে উঠে বসল। ড্রাইভার কিশোর কুমারের গান চালিয়ে দিল।

    আরিফ চুপ করে শুনতে লাগল। হোক ভারতীয়, কিশোর কুমার আর মহম্মদ রফির গান তার বড্ড ভাল লাগে।

    ⤷
    1 2 3 4 5 6
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleযারা ভেবেছিল ওরা ফ্লাইওভারে ছিল – অভীক দত্ত
    Next Article কিছুক্ষণ – অভীক দত্ত

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }