Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অপেক্ষবাদের অ, আ, ক, খ – বারট্রান্ড রাসেল

    বার্ট্রান্ড রাসেল এক পাতা গল্প197 Mins Read0
    ⤷

    ০১. দৃষ্টি ও স্পর্শ : পৃথিবী এবং নভোমণ্ডল

    ১. দৃষ্টি ও স্পর্শ : পৃথিবী এবং নভোমণ্ডল

    সবাই জানেন আইনস্টাইন বিস্ময়কর একটা কিছু করেছিলেন। কিন্তু ব্যাপারটা আসলে কি সে সম্পর্কে সঠিক জ্ঞান অল্প লোকেরই আছে। ভৌত জগৎ সম্পর্কে আমাদের ধারণায় তিনি বিপ্লব এনেছিলেন–এ তথ্য সাধারণভাবে স্বীকৃত। কিন্তু নতুন ধারণাগুলি গাণিতিক প্রয়োগকৌশলে আবৃত। অপেক্ষবাদ সম্পর্কে সাধারণের জন্য অসংখ্য লেখা রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা যেখানে শুরু হয়, ঠিক সেখানেই সেগুলি দুর্বোধ্য। এর জন্য লেখকদের দোষ সামান্য। নতুন ধারণাগুলির অনেকটাই গণিতের ভাষা ছাড়া প্রকাশ করা যায়। কিন্তু তাহলেও তারা কম দুর্বোধ্য নয়। প্রয়োজন আসলে আমাদের বিশ্বসম্পৰ্কীয় কল্পনের পরিবর্তন। এ কল্পন আমরা পেয়েছি আমাদের অতি প্রাচীন পূর্ব পুরুষদের কাছ থেকে যে পূর্ব-পুরুষেরা হয়তো প্রাক-মানবিক–আর শিখেছি আমরা প্রথম শৈশবে। আমাদের চিন্তাজগতের পরিবর্তন সবচাইতে কঠিন বিশেষ করে আমরা যখন আর তরুণ নই তখন। একই ধরনের পরিবর্তনের দাবী ছিল কোপার্নিকাসের। তিনি শিখিয়েছিলেন পৃথিবী নিশ্চয় নয়, নভোমণ্ডল পৃথিবীর চার পাশে দৈনিক একবার ঘুরছে এ কথাও সত্য নয়। আমাদের মনের অভ্যাস সুস্থির হওয়ার আগেই এ তথ্য আমরা শিখেছি। সেইজন্য এই কল্পনে আমাদের কোনো অসুবিধা নেই। যে প্রজন্মের মানুষ আইনস্টাইনের চিন্তাধারার সঙ্গেই বেড়ে উঠবে একই কারণে তাদের কাছে সহজতর হবে এই কল্পন। কিন্তু কল্পনের পুনর্গঠনের চেষ্টায় খানিকটা পরিশ্রম এড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়।

    আবিষ্কারের জন্য ধরাপৃষ্ঠ পর্যবেক্ষণ করতে হলে আমরা সমস্ত জ্ঞানেন্দ্রিয় ব্যবহার করি। বিশেষ করে ব্যবহার করি দর্শন এবং স্পর্শনেন্দ্রিয়। প্রাবৈজ্ঞানিক যুগে দৈর্ঘ্য মাপতে হলে ব্যবহার করা হয় দেহের কোনো একটা অংশ; হাত, বিঘৎ, পা (ফুট) এই ভাবেই সংজ্ঞিত (defined) হয়। দূরত্ব বেশি হলে আমরা বিচার করি এক জায়গা থেকে আর এক জায়গায় হেঁটে যেতে কত সময় লাগে। আস্তে আস্তে আমরা চোখের দৃষ্টি দিয়ে দূরত্ব আন্দাজ করতে শিখি কিন্তু নির্ভুল হতে হলে আমরা নির্ভর করি স্পর্শের উপর। তাছাড়া স্পর্শ থেকেই আমাদের বাস্তবতা বোধ আসে। কিছু কিছু জিনিস ছোঁয়া যায় নাঃ রামধনু, আয়নার ছায়া ইত্যাদি। এগুলি দেখে শিশুরা ধাঁধায় পড়ে। আয়নায় দেখা জিনিস বাস্তব নয় এ সংবাদে তাদের অধিবিদ্যক কল্পন’ (metaphysical speculations) বাধা পায়। ম্যাকবেথের ছোরাটা ছিল অবাস্তব, কারণ, দৃষ্টিগোচর হলেও সেটা অনুভূতিগোচর ছিল না। শুধুমাত্র জ্যামিতি এবং পদার্থবিদ্যাই নয় আত্মবহিঃর্ভূত অস্তিত্বের সমগ্র কল্পনের ভিত্তিই স্পর্শবোধ। রূপকেও আমরা এ ধারণা ব্যবহার করি। ভাল বক্তৃতা জমে (solid), মন্দ বক্তৃতা শুধুই গ্যাস (gas), এর কারণ আমাদের বোধে বায়বীয় পদার্থ (গ্যাস) ঠিক বাস্তব নয়।

     

     

    নভোমণ্ডল পর্যবেক্ষণে আমরা দৃষ্টি ছাড়া কোনো জ্ঞানেন্দ্রিয় ব্যবহার করতে পারি না। সূর্য আমরা স্পর্শ করতে পারি না, পারি না ফুটরুল দিয়ে কৃত্তিকা নক্ষত্র (Pleiades) মাপতে। তা সত্ত্বেও জ্যোতির্বিজ্ঞানীরা বিনা দ্বিধায় জ্যামিতি এবং পদার্থবিদ্যা প্রয়োগ করেছেন। তাঁরা দেখেছেন ভূ-পৃষ্ঠে এ বিদ্যাগুলি কাজে লাগে। তাছাড়া এগুলির ভিত্তি ছিল বিচরণ ও স্পর্শ। এ রকম কাজ করতে গিয়ে তারা বিপদ ডেকে এনেছেন। অপেক্ষবাদ আবিষ্কার না হওয়া পর্যন্ত সে বিপদ কাটেনি। দেখা গেল, স্পর্শ বোধের মাধ্যমে লব্ধ জ্ঞানের অনেকটাই অবৈজ্ঞানিক সংস্কার। সত্যকারের বিশ্বচিত্র লাভ করতে হলে এ সংস্কার অবশ্যই ত্যাগ করতে হবে।

    ধরাপৃষ্ঠে অবস্থিত বস্তুগুলি নিয়ে যার কাজ তার তুলনায় একজন জ্যোতিৰ্বেত্তার (Astronomer) পক্ষে অসম্ভাব্যের পরিমাণ কত বেশি, একটা উদাহরণে সে তথ্য বোঝা যাবে। মনে করা যাক একটা ওষুধ দিয়ে আপনাকে কিছুক্ষণের জন্য অজ্ঞান করা হয়েছে। আপনি জেগে উঠবার পর আপনার স্মৃতি নষ্ট হয়েছে কিন্তু যুক্তি প্রয়োগের ক্ষমতা যায়নি। আর মনে করা যাক অজ্ঞান অবস্থায় আপনাকে একটা বেলুনে তুলে দেওয়া হয়েছিল। আপনার জ্ঞান হওয়ার সময়ে বেলুনটা অন্ধকারে হাওয়ায় ভাসছে। আপনি ইংল্যান্ডে থাকলে রাতটা হোক নভেম্বর মাসের পাঁচ তারিখ আর আমেরিকায় থাকলে তোক জুলাইয়ের চার তারিখ*। আপনি দেখতে পাবেন ট্রেন থেকে, অ্যারোপ্লেন থেকে এবং মাটি থেকে বাজি ছাড়া হচ্ছে। বাজিগুলি সবদিকে ছুটছে। বাজি আপনি দেখতে পাবেন, কিন্তু অন্ধকারের জন্য মাটি, অ্যারোপ্লেন কিংবা ট্রেন দেখতে পাবেন না। পৃথিবী সম্পর্কে কি রকম মানসচিত্র তাহলে আপনি গঠন করবেন? আপনি ভাববেন কিছুই স্থায়ী নয়। অস্তিত্ব রয়েছে শুধু ক্ষণস্থায়ী আলোর ঝলকের। ঝলকগুলি তাদের স্বল্পস্থায়ী অস্তিত্বকালে শূন্যস্থানে নানারকম উদ্ভট বক্ররেখা আঁকছে। এই আলোর ঝলক আপনি ছুঁতে পারবেন না, শুধুমাত্র দেখতে পারেন।

     

     

    আপনার জ্যামিতি, পদার্থবিদ্যা এবং সাধারণ নশ্বর জীবদের জামিতি, পদার্থবিদ্যা এবং অধিবিদ্যায় অনেক পার্থক্য হবে; এ তথ্য স্বতঃপ্রতীয়মান। সাধারণ কোনো নশ্বর জীব আপনার সঙ্গে বেলুনে থাকলে তার ভাষা আপনি বুঝতে পারবেন না। কিন্তু আইনস্টাইন যদি আপনার সঙ্গে থাকতেন তাহলে আপনার পক্ষে তাঁকে বোঝা যে কোনো নশ্বর জীবের আইনস্টাইনকে বোঝার চাইতে অনেক বেশি সহজ হতো। তার কারণ বহু পূর্ব-কল্পন থেকে আপনি মুক্ত থাকতেন। অধিকাংশ লোকের ক্ষেত্রে এই পূর্ব-কল্পনগুলিই (pre-conceptions) আইনস্টাইনকে বোঝার বাধা।

    যে ধারণাগুলি ওষুধ খাওয়া বেলুন-আরোহীর কাছে প্রয়োজন নয় অথচ সাধারণ জীবনে প্রয়োজন, অপেক্ষবাদ অনেকটাই নির্ভর করে সেই ধারণাগুলি থেকে মুক্ত হওয়ার উপর। কম বেশি আকস্মিক কিছু কারণে ধরাপৃষ্ঠের পরিবেশ একাদিক কল্পন নির্দেশ করে। সে কল্পন চিন্তাক্ষেত্রে প্রয়োজনীয় হলেও দেখা যায় সেগুলি নির্ভুল নয়। জাগতিক দৃষ্টিভঙ্গিতে ধরাপৃষ্ঠের অধিকাংশ বস্তুই বেশ অটল এবং প্রায় স্থিতিশীল। ধরাপৃষ্ঠের পরিবেশের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ এটাই। ব্যাপারটা এরকম না হলে ভ্রমণ সম্পর্কীয় ধারণা যতটা নিশ্চিত মনে হয়, ততখানি নিশ্চিত মনে হতো না। আপনি যদি কিংস ক্র থেকে এডিনবরা যেতে চান তাহলে আপনার জানা থাকবে চিরকাল যেখানে ছিল, কিংস ক্রস থাকবে সেখানেই। রেললাইনের গতিপথ শেষ বারে যাওয়ার সময় যেমন ছিল তেমনি থাকবে আর এডিনবার ওয়েভার্লি স্টেশনও কেল্লা অবধি হেঁটে যাবে না। আপনি ভাবেন আপনি এডিনবরা গিয়েছেন। বলেনও সেকথা। এডিনবরা আপনার কাছে এসেছে একথা বলেন না! কিন্তু একথাও একই রকম নির্ভুল। সাধারণ বুদ্ধিভিত্তিক দৃষ্টিভঙ্গির এই সাফল্য এমন কতগুলি জিনিসের উপর নির্ভর করে যেগুলি আসলে অনেকটাই ভাগ্য নির্ভর। অনুমান করা যাক লন্ডনের বাড়িগুলি এক ঝাঁক মৌমাছির মতো অবিরাম চলমান, রেলপথগুলি চলে আর আকার বদলায় হিমবাহের মতো এবং সবশেষে অনুমান করা যাক বাস্তব পদার্থগুলি মোমের মতো অবিরাম গঠিত ও বিগঠিত (dissolution) হয়ে চলেছে। এই সমস্ত অনুমানে অসম্ভব কিছু নেই। কিন্তু যাকে আমি এডিনবরা যাত্রা বলি তার কোনো অর্থ এ জগতে থাকবে না এ তথ্য স্বতঃপ্রতীয়মান। সন্দেহ নেই–সকালে আপনি শুরু করবেন ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসা করে, কিংস ক্রসটা আজ সকালে কোথায়?’ স্টেশনে আপনার এডিনবরা সম্পর্কে একই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। কিন্তু টিকিট ঘরের কেরানী আপনাকে উত্তর দেবেন, ‘এডিনবরার কোন অংশ সম্পর্কে বলছেন আপনি? প্রিন্সেস স্ট্রিট গিয়েছে গ্লাসগোতে, কেল্লাটা উঠেছে পাহাড়ে। ওয়েভার্লি স্টেশন রয়েছে ফোর্থ খাড়ির জালের নিচে। তাছাড়া পথে স্টেশনগুলি স্থিরাবস্থায় থাকবে না। কোনোটা চলবে উত্তরে, কোনোটা দক্ষিণে, কোনোটা পূর্বে আবার কোনোটা পশ্চিমে। তাদের বেগ হয়তো ট্রেনের চাইতে বেশি। এ অবস্থায় কোন মুহূর্তে কোথায় আপনার অবস্থান সেটাও আপনি বলতে পারবেন না। আসলে ব্যক্তির অবস্থান কোনো একটি নিশ্চিন্ত স্থানে এই ধারণার কারণ ভাগ্যক্রমে ধরাপৃষ্ঠে অধিকাংশ বৃহৎ বস্তুর অচলাবস্থা। স্থান সম্পর্কীয় ধারণা শুধু একটি মোটামুটি কার্যকর আসন্নতা (rough practical approximation)। এর পিছনে যৌক্তিক প্রয়োজন কিছু নেই এবং এ ধারণাকে সর্বাংশে সঠিক করা সম্ভব নয়।

     

     

    আমরা যদি ইলেকট্রনের চাইতে বেশি বড় না হতাম তাহলে স্থিরত্ব সম্পর্কীয় এ ধারণা আমাদের থাকত না। এ ধারণার কারণ শুধুমাত্র আমাদের জ্ঞানেন্দ্রিয়ের স্থূলত্ব (grossness)। কিংস ক্রসকে আমাদের মনে হয় ঘনবস্তু (solid)। আমাদের আকার ইলেকট্রনের মতো ছোট হলে কিংস ক্রসূকে ধারণাতীত বড় মনে হতো। দু-একজন উৎকেন্দ্রিক গণিতবিদ (eccentric mathemticians) ছাড়া আর কারো পক্ষে এ সম্পর্কে ধারণা করা সম্ভব হতো না। আমাদের দৃষ্টিপথে যেগুলি আসত সেগুলি অতি ক্ষুদ্র বস্তুবিন্দু। পরস্পরের সংস্পর্শে তারা কখনোই আসে না। অকল্পনীয় দ্রুত ব্যালে নাচের মতো তারা পরস্পরের সবদিকে অবিরাম ঘুরছে। এডিনবরার বিভিন্ন অংশ যদি ভিন্ন ভিন্ন দিকে হাঁটা দিত, আমরা ইলেকট্রনের মতো ক্ষুদ্র হলে আমাদের অভিজ্ঞতা- লব্ধ জগও হতো সেই রকম উন্মত্ত। আমরা যদি বিপরীত প্রান্ত বিচার করি, অর্থাৎ আপনার আকার যদি সূর্যের মতো বড় হতো, আপনার জীবনকাল যদি হতো ঐরকম দীর্ঘ এবং অনুভূতি যদি হতো অনুরূপ মন্থর তাহলে আপনি দেখতেন বিশৃঙ্খল, স্থিরতৃহীন এক মহাবিশ্ব। গ্রহ-তারকা আসত এবং যেত ভোরের কুয়াশার মতো। কোনো বস্তু সাপেক্ষ কোনো বস্তুর স্থির অবস্থান থাকত না। তুলনামূলক স্থিরত্বসম্পর্কীয় ধারণা আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গির অংশ। সে দৃষ্টিভঙ্গির কারণ আমাদের আকার এবং এমন একটি গ্রহে বাস যার পৃষ্ঠতল (surface) খুব উত্তপ্ত নয়। তা না হলে প্রাক অপেক্ষবাদ পদার্থবিদ্যা থেকে আমরা বৌদ্ধিক পরিতৃপ্তি পেতাম না। আসলে আমরা এই ধরনের তত্ত্ব আবিষ্কারই করতাম না। হয় আমরা এক লাফে অপেক্ষবাদী পদার্থবিদ্যায় পৌঁছে যেতাম নয়তো আমরা বৈজ্ঞানিক বিধি সম্পর্কে অজ্ঞ থেকে যেতাম। আমাদের কপাল ভাল। এই বিকল্পের মুখোমুখি আমাদের হতে হয়নি। তার কারণ একটি মানুষ, ইউক্লিড, গ্যালিলিও, নিউটন এবং আইনস্টাইনের কাজ করতে পারত : এক এক অসম্ভব কল্পন। অথচ যে বিশ্বে বিজ্ঞান-নিরপেক্ষ পর্যবেক্ষণ ছাড়াই সদা পরিবর্তনশীল ব্ৰহ্মাণ্ড স্বতঃপ্রতীয়মান সে বিশ্বে এই রকম অবিশ্বাস্য প্রতিভা ছাড়া পদার্থবিদ্যা আবিষ্কার প্রায় অসম্ভব হতো।

     

     

    চন্দ্র, সূর্য, তারকার অস্তিত্ব রয়েছে বছরের পর বছর। তবুও জ্যোতিষীয় জগতের সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনের পার্থক্য অনেক আগেই বলেছি এ ক্ষেত্রে আমরা শুধু দৃষ্টির উপরেই নির্ভর করি। মহাকাশের বস্তুপিণ্ড স্পর্শ করা, শ্রবণ করা, আঘ্রাণ করা কিংবা আস্বাদন করা সম্ভব নয়। মহাকাশের সব জিনিসই অন্য সব জিনিস সাপেক্ষ চলমান। সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী ঘুরছে। সূর্য হারকিউলিস নক্ষত্রপুঞ্জের (consteillation) একটি বিন্দু অভিমুখে এক্সপ্রেস ট্রেনের চাইতেও অনেক বেশি বেগে ধাবমান। স্থির তারকাগুলি নানা অভিমুখে দ্রুত চলমান। কিংস ক্র কিংবা এডিনবরার মতো কোনো সুচিহ্নিত স্থান মহাকাশে নেই। পৃথিবীতে ভ্রমণের সময় আপনি বলেন, ট্রেন চলছে কিন্তু স্টেশনগুলি চলছে না; তার কারণ স্টেশনগুলি পরস্পরের সঙ্গে এবং পারিপার্শ্বিক স্থানের সঙ্গে সাংস্থানিক (topographical) সম্পর্ক রক্ষা করে। কিন্তু জ্যোতির্বিজ্ঞানে কাকে আপনি ট্রেন বলবেন আর কাকে আপনি স্টেশন বলবেন সেটা যাদৃচ্ছিক (arbitrary)। এ প্রশ্নের উত্তর নির্ভর করে শুধুমাত্র সুবিধা আর রীতির উপর।

    এই প্রসঙ্গে আইনস্টাইন এবং কোপানিকাসের বৈপরীত্য বিচার আকর্ষণীয়। কোপার্নিকাসের আগে লোকে ভাবত পৃথিবী স্থিরভাবে দণ্ডায়মান এবং নভোমণ্ডল তাকে বেষ্টন করে দিনে একবার ঘুরছে। কোপার্নিকাস শেখালেন, আসলে পৃথিবীটাই দৈনিক একবার ঘুরছে এবং সূর্য-তারকার দৈনন্দিন ঘূর্ণন শুধু বাহ্যত প্রতীয়মান (apparent)। গ্যালিলিও এবং নিউটন এবং দৃষ্টিভঙ্গি সমর্থন করেছেন। এ মত প্রমাণ করার জন্য অনেক কিছু চিন্তা করা হয়েছে। উদাহারণ : পৃথিবীর মেরুদুটির চ্যাপ্টা হওয়া, মেরুপ্রদেশের তুলনায় বিষুবরেখায় বস্তুপিণ্ডগুলির ওজন বেশি হওয়া। কিন্তু আধুনিক তত্ত্ব অনুসারে কোপার্নিকাস এবং তাঁর পূর্বতন জ্যোতিবিজ্ঞানীদের ভিতরে উপস্থাপিত প্রশ্ন শুধুমাত্র অসুবিধা সুবিধার ব্যাপার! সমস্ত গতিই আপেক্ষিক। পৃথিবীর দৈনিক একবার চক্রাকারে আবর্তিত হয় এবং নভোমণ্ডল দৈনিক একবার পৃথিবীকে চক্রাকারে প্রদক্ষিণ করে এই দুটি বিবৃতির ভিতর কোনো পার্থক্য নেই। বিবৃতি দুটি নির্ভুলভাবে একই তথ্য প্রকাশ করে। একটি দৈর্ঘ্যকে ছয় ফুট কিংবা দু’গজ বলার মতোই আগের বিবৃতি দুটিতে প্রকাশিত হয়েছে ঠিক একই তথ্য। দশমিক মুদ্রায় হিসাব রাখা যেরকম সহজ ঠিক

     

     

    তেমনি পৃথিবীর বদলে সূর্যকে স্থিররূপে গ্রহণ করলে জ্যোতির্বিজ্ঞান সহজতর হয়। কিন্তু কোপার্নিকাস সম্পকে এর বেশি বললে পরম গতি (absolute motion) অনুমান করতে হয়। সে অনুমান অলীক। সমস্ত গতি আপেক্ষিক, একটি বস্তুপিণ্ডকে স্থিররূপে গ্রহণ করা চলিত প্রথা মাত্র। এই রকম সমস্ত প্রথা একই রকম বিধিসম্মত। অবশ্য সমস্ত প্রথা একরকম সুবিধাজনক নয়।

    জ্যোতির্বিজ্ঞান শুধুমাত্র দৃষ্টিশক্তির উপর নির্ভর করে। এই জন্য জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে জাগতিক পদার্থবিদ্যার (terrestrial physics) বিশেষ গুরুত্বপূর্ণ আর একটি পার্থক্য রয়েছে। সাধারণ চিন্তাধারা এবং প্রাচীনপন্থী পদার্থবিদ্যা উভয়েই বল (force) সম্পর্কিত ধারণা ব্যবহার করেছে। পরিচিত অনুভূতির সঙ্গে সম্পর্কিত হওয়ার দরুন মনে হয়েছে এ ধারণা বোধগম্য। হাঁটবার সময় আমাদের মাংসপেশী সম্পর্কিত অনুভূতি হয় কিন্তু বসে থাকলে সে বোধ হয় না। যান্ত্রিক চালিকাশক্তি যখন ছিল না তখনও মানুষ গাড়িতে চড়ে যাতায়াত করতে পারত। কিন্তু তখনও, মানুষ দৃশ্যত যেরকম বল (force) প্রয়োগ করে, ঘোড়াকেও সেরকম বল (force) প্রয়োগ করতে দেখত। নিজের অভিজ্ঞতা থেকে সকলেই জানত কাকে টানা কিংবা ঠেলা বলে, কাকে বলে আকর্ষিত হওয়া কিংবা ধাক্কা খাওয়া। বল (force) গতিবিদ্যার স্বাভাবিক ভিত্তি হয়েছিল অত্যন্ত পরিচিত এই তথ্যগুলি থেকে। নিউটনীয় মহাকর্ষ বিধি (Newtonian Law of Gravitation) কিন্তু একটি সঙ্কট উপস্থিত করেছিল। দুটি বিলিয়ার্ড বলের অন্তবর্তী বল (fotce) বোঝা যায় কারণ আর একজনের সঙ্গে ধাক্কা লাগলে কিরকম লাগে সেটা আমাদের জানা, কিন্তু পৃথিবী এবং সূর্যের দূরত্ব 93 মিলিয়ন মাইল। তাদের অন্তর্বর্তী বল ছিল রহস্যজনক। এই দূরবর্তী ক্রিয়া (action at a distance) নিউটনও অসম্ভব ভাবতেন। তাঁর বিশ্বাস ছিল : এযাবৎ অনাবিস্কৃত এমন কোনো সাধনী (Mechanism) আছে যার সাহায্যে সূর্যের প্রভাব গ্রহগুলিতে প্রেরিত হয়। এরকম কোনো সাধনী (Mechanism) কিন্তু আবিষ্কার হয়নি। সুতরাং মহাকর্ষ (gravitation) ছিল একটি ধাঁধা। আসলে মহাকর্ষীয় দল (grav itational force) সম্পর্কিত সম্পূর্ণ কল্পনই ভুল। অপেক্ষবাদের মহাকর্ষীয় বিধি (Gravitational Law) অনুসারে সূর্য গ্রহগুলির প্রতি কোনো বলই প্রয়োগ করে না। গ্রহদের মনোযোগ শুধুমাত্র তাদের নিজস্ব সান্নিধ্যের প্রতি! এর কর্মপদ্ধতি ব্যাখ্যা করা হবে পরের একটি অধ্যায়ে। আপাতত মহাকর্ষীয় বল’ সম্পর্কিত ধারণা পরিত্যাগের প্রয়োজনীয়তাই আমাদের বিবেচ্য। এ ধারণা আহরণ করা হয়েছিল স্পর্শবোধ থেকে উদ্ভূত ভুল কল্পন থেকে ।

     

     

    পদার্থবিদ্যার অগ্রগতির সঙ্গে ক্রমশঃই বেশি করে দেখা গিয়েছে : পদার্থ সম্পর্কে মূলগত ধারণার উৎস হিসাবে স্পর্শের চাইতে দৃষ্টি, ভূল পথের নিশানা দেয় অনেক কম। বিলিয়ার্ড বলের সংঘর্ষের আপাতদৃষ্ট সারল্য শুধুই মায়া। আসলে দুটি বিলিয়ার্ড বল কখনোই স্পর্শ করে না। যা ঘটে সেটা অকল্পনীয় জটিল, এর সঙ্গে সাধারণ বুদ্ধিকৃত অনুমানের চাইতে ধূমকেতুর সৌরমণ্ডলে প্রবেশ ও নিষ্ক্রমণের সময় যা ঘটে তার সাদৃশ্য বেশি।

    এতক্ষণ পর্যন্ত আমরা যা বলেছি অপেক্ষবাদ আবিষ্কারের আগেই পদার্থবিদরা সে সমস্ত উপলব্ধি করেছিলেন। গতি যে শুধুমাত্র একটি অপেক্ষিক পরিঘটনা ও তথ্য সাধারণত মেনে নেওয়া হতো। অর্থাৎ দুটি বস্তুপিণ্ড যখন তাদের অপেক্ষিক অবস্থান (relative position) পরিবর্তন করে তখন একটি স্থিতিশীল, অপরটি চলমান একথা আমরা বলতে পারি না। কারণ ঘটনাটি শুধুমাত্র তাদের অপেক্ষিক অবস্থানের পরিবর্তন। কিন্তু পদার্থবিদ্যার বাস্তব কর্মকান্ডের সঙ্গে এই নতুন বিশ্বাসের সামঞ্জস্য বিধান করতে অনেক পরিশ্রম প্রয়োজন হয়েছিল। মহাকর্ষীয় বল এবং পরম স্থান এবং কাল সম্পর্কীয় ধারণা (absolute space & time) ছিল প্রাচীন পদার্থবিদ্যার প্রয়োগপদ্ধতির অঙ্গীভূত। প্রয়োজন হয়েছিল প্রাচীন অনুমান থেকে মুক্ত একটি নতুন প্রয়োগবিদ্যার। এ কার্য করতে হলে স্থান (space) এবং কাল (time) সম্পৰ্কীয় প্রাচীন ধারণার মূলগত পরিবর্তন করতে হতো। কিন্তু ব্যাপারটা ব্যাখ্যা করার আগে কিছু প্রাথমিক আলোচনা আবশ্যিক। সেই বিষয় নিয়েই এর পরের দুটি অধ্যায়।

     

     

    ——
    * নভেম্বরের পাঁচ তারিখের রাত্রে ইংল্যান্ডের আর জুলাইয়ের চার তারিখের রাত্রে আমেরিকায় খুব বাজি পোড়ানো হয়। অনেকটা আমাদের দেওয়ালীর মতো।–অনুবাদক

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকর্তৃত্ব ও ব্যক্তিসত্তা – বার্ট্রান্ড রাসেল
    Next Article সুখের সন্ধানে – বার্ট্রান্ড রাসেল

    Related Articles

    বার্ট্রান্ড রাসেল

    কেন আমি ধর্মবিশ্বাসী নই – বার্ট্রান্ড রাসেল

    October 29, 2025
    বার্ট্রান্ড রাসেল

    সুখের সন্ধানে – বার্ট্রান্ড রাসেল

    October 29, 2025
    বার্ট্রান্ড রাসেল

    কর্তৃত্ব ও ব্যক্তিসত্তা – বার্ট্রান্ড রাসেল

    October 29, 2025
    বার্ট্রান্ড রাসেল

    ধর্ম ও বিজ্ঞান – বার্ট্রান্ড রাসেল

    October 29, 2025
    বার্ট্রান্ড রাসেল

    দর্শনের সমস্যাবলি – বার্ট্রান্ড রাসেল

    October 29, 2025
    বার্ট্রান্ড রাসেল

    মানুষের কি কোনো ভবিষ্যত আছে? – বার্ট্রান্ড রাসেল

    October 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }