Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অবাঞ্ছিত উইল – কাসেম বিন আবুবাকার

    কাসেম বিন আবুবাকার এক পাতা গল্প136 Mins Read0
    ⤶ ⤷

    অবাঞ্ছিত উইল – ৩

    ৩

    নায়েব ও সরকার এক বয়সি হলেও গোমস্তার বয়স তাদের চেয়ে কম। কাঁচারি বাড়িতে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা। প্রথম বারে এসে শাকিল তাদের সঙ্গে ছিল। এবারে এসে দেখল, ভিতর বাড়ির বৈঠকখানার পাশের রুমে তার থাকার ব্যবস্থা হয়েছে। কাজের জন্য কাঁচারিতে অন্য একটা আলাদা রুমে অফিস করা হয়েছে। সেই রুমের এক পাশে নামায পড়ার জন্য একটা দামী মছল্লা বিছান রয়েছে। এবারে আসার পর নায়েবের কথামতো শাকিল অফিস রুমে কাজ করছে। সে লক্ষ্য করল, কাঁচারীর সবাই তাকে আগের থেকে বেশি সমীহ করছে। আর সব চাকর চাকরানিরাও তাকে ভয় ভয় করছে। দিনে সকলের সঙ্গে খাওয়া দাওয়া করলেও রাতে তাকে নিজের রুমে খেতে হয়। এসব ব্যাপারে শাকিল একদিন সরকারকে জিজ্ঞেস করতে তিনি বললেন, চৌধুরী সাহেবের হুকুম। ওনার হুকুমের বাইরে কোনো কিছু হবার উপায় নেই। আপনি কিছু দিন থাকুন, আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন।

    শাকিল অভ্যাস মতো একদিন ভোরে উঠে ফজরের নামায পড়ে কুরআন শরীফ তেলাওয়াত করছিল। দরজায় কারো করাঘাত শুনে কুরআন শরীফ বন্ধ করে চিন্তা করল, কে হতে পারে? কাজের মেয়ে নয়তো? কিন্তু সে এখন কেন আসবে? ভিতর বাড়ির একজন আধা বয়সী কাজের মেয়ে তাকে খাওয়া দাওয়া করায়। প্রতিদিন সকাল বিকেল তার রুম ঝাড়ু দেয়। বিছানা পত্রও ঝেড়ে ঠিক করে দিয়ে যায়।

    দরজায় আবার বেশ জোরে ধাক্কা দেয়ার আওয়াজ পেয়ে কুরআন শরীফ টেবিলের উপর রেখে দরজা খুলে দেখল, চৌধুরী সাহেবের বডিগার্ড হীরু। এর মধ্যে একদিন হীরুর সঙ্গে শাকিলের অনেক কথা হয়েছে। তার পরিচয় এবং তার কি কাজ সব জেনেছে। আজ এই সময়ে তাকে দেখে বেশ অবাক হয়ে সালাম দিয়ে বলল, কি খবর হীরু চাচা, এমন সময়ে?

    হীরু সালামের প্রতি উত্তর দিয়ে বলল, মালিকের হুকুম আপনাকে লাঠিয়াল হতে হবে।

    কথাটা শুনে শাকিল চমকে উঠল। তারপর চিন্তা করল, লাঠিয়াল হতে তো দোষ নেই বরং ভালো। প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে লাঠিয়ালি করা যাবে। তখন তার চৌধুরী সাহেবের কথা মনে পড়ল-”আমার নাম করে যে কেউ কোন কাজ করতে বললে করবে।”

    শাকিলকে দাঁড়িয়ে চিন্তা করতে দেখে হীরু বলল, কই আসুন দেরী করছেন কেন?

    শাকিল লুঙ্গী পাঞ্জাবী ছেড়ে পাজামা ও গেঞ্জী গায়ে বেরিয়ে এল।

    হীরু তাকে মূল বাড়ির পিছনে নিয়ে গেল। নানারকম গাছপালার মাঝখানে বেশ। খানিকটা ফাঁকা জায়গা। একপাশে একটা পাকা রুম। হীরু সেই রুম থেকে দুটো পাঁচহাতি লাঠি নিয়ে এসে একটা শাকিলের হাতে দিয়ে নিজে অন্যটা নিয়ে কিছুক্ষণ লাঠি খেলার প্রথম অনুশীলনগুলো দেখিয়ে বুঝিয়ে দিল। তারপর তাকে অনুশীলন করাতে লাগল। প্রায় ঘন্টা খানেক অনুশীলন করার পর হীরু বলল, আজ এ পর্যন্ত। থাক। আপনি প্রতিদিন রেডী থাকবেন, আমি ডেকে নিয়ে আসবো। আর শুনন, আপনি যা কিছু করছেন এবং করবেন, সে সব কারো কাছে প্রকাশ করবেন না।

    শাকিল বুঝতে পারল, এটাও চৌধুরী সাহেবের হুকুম। বলল, ঠিক আছে তাই হবে।

    শাকিল কমার্স নিয়ে ডিগ্রী পাশ করেছে। ছাত্র হিসাবেও বেশ ভাল ছিল। এক সপ্তাহের মধ্যে সব কিছু বুঝে নিয়ে নিজে খাতা পত্র চেক করতে লাগল। নায়েব তাকে গত বিশ বছরের প্রত্যেক বছরের আয় ব্যয়ের হিসাব করতে বলেছেন। খাতা পত্রে প্রথম দিকে ছোট খাট ভুল দেখতে পেয়ে ভিতরের দিকে ভালো করে চেক করতে গিয়ে ক্রমশঃ বড় বড় অংকের ভুল দেখতে পেল। হঠাৎ শাকিলের মনে হল, চৌধুরী সাহেব বোধ হয় কিছু টের পেয়েছেন। তাই তাকে দিয়ে চেক করাচ্ছেন। শাকিল কাউকে কিছু জিজ্ঞেস না করে এক মাসের মধ্যে বিশ বছর আগের এক বছরের স্টেটমেন্ট তৈরী করল। তাতে ঐ এক বছরেই পঁচিশ হাজার টাকার নগদ ক্যাশ কারচুপি হয়েছে দেখতে পেল। চিন্তা করল, নায়েব বা সরকারকে খাতাটা দেখাবার আগে চৌধুরী সাহেবকে ব্যাপারটা জানান উচিত। এবারে আসার পর থেকে চৌধুরী সাহেবের সঙ্গে মাত্র একবার দেখা হয়েছে। সে সময় সালাম ও কুশলাদি বিনিময় ছাড়া আর কোনো কথা হয়নি। আর একদিন সান পুকুর থেকে অযু করে আসার সময় দোতলার বারান্দায় বেগম সাহেবের সঙ্গে ওনাকে দাঁড়িয়ে থাকতে দেখে মাথা নিচু করে চলে এসেছে। আজ রাতে খাবার পর কাজের মেয়েটা বলল, ম্যানেজার সাহেব, সাহেব আপনাকে ডেকেছেন। আপনি আমার সঙ্গে আসুন।

    শাকিল মনের মধ্যে অজানা এক আতঙ্ক নিয়ে তাকে অনুসরণ করল। দোতালায় উঠে সিঁড়ির পাশের রুমের দরজার কাছে এসে কাজের মেয়েটা বলল, আপনি ভিতরে গিয়ে বসুন।

    শাকিল ভিতরে ঢুকে বুঝতে পারল, এটাও একটা ড্রইংরুম। এখানকার আসবাবপত্র সব এ যুগের। দেয়ালে কলেজে পড়ার সময়কার একটা যুলগ ফটোর দিকে তাকিয়ে চিনবার চেষ্টা করল। চৌধুরী সাহেবকে একটু একটু চিনতে পারলেও অন্য জনকে চিনতে পারল না।

    চৌধুরী সাহেব রুমে ঢুকে তাকে ফটোর দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, ফটোর মালিকদের চিনতে পারলে?

    শাকিল চৌধুরী সাহেবের গলার আওয়াজ শুনে ঘুরে সালাম দিয়ে বলল, একজন খুব সম্ভব আপনি। অন্যজনকে চিনতে পারছি না।

    চৌধুরী সাহেব তাকে বসতে বলে নিজেও বসে বললেন, অন্যজন আমার চাচাতো ভাই। যে তোমার বাবার বন্ধু। এখন বল,সব কিছু কি রকম চলছে?

    শাকিল বলল, এখন মনে হয় সব কিছু ঠিকমতো চলছে। তবে আগে ঠিকমতো চলেনি।

    যেমন?

    আমি গত বিশ বছর আগের এক বছরের হিসাব দেখেছি। তাতে পঁচিশ হাজার টাকার গোলমাল আছে।

    চৌধুরী সাহেবের মুখে এক ঝিলিক হাসি ফুটে মিলিয়ে গেল। বললেন, বাকি বছরগুলোর হিসাব করে যাও। আর সেই সঙ্গে চলতি হিসাবের দিকেও লক্ষ্য রাখবে। তুমি কি এর মধ্যে বাড়ি যাবে?

    জি, তবে কবে যাব এখনো ঠিক করিনি।

    গেলে তাড়াতাড়ি ফিরে এস। তোমাকে কাঞ্চনপুরে যেতে হবে। তার আগে হীরুর কাছে তোমাকে সব বিষয়ে পারদর্শী হতে হবে। ওখানকার লোকেরা বেশ কয়েক বছর ধরে ঠিকমত ফসলের ভাগ দিচ্ছে না।

    এমন সময় চৌধুরী সাহেবের স্ত্রী নাগিনা বেগম ঘরে ঢুকলেন।

    শাকিল দাঁড়িয়ে সালাম দিয়ে মাথা নিচু করে নিল।

    নাগিনা বেগম সালামের উত্তর দিয়ে তাকে বসতে বলে নিজেও বসল। তারপর স্বামীর দিকে তাকিয়ে বললেন, তোমাদের কাজের কথা শেষ হয়েছে?

    চৌধুরী সাহেব স্ত্রীর কথার উত্তর না দিয়ে উঠে চলে গেলেন।

    নাগিনা বেগম শাকিলকে বললেন, তুমি অমন মাথা নিচু করে বসে রয়েছ কেন? আমি তো তোমার আম্মার মতো। আল্লাহ দিলে তোমার মতো আমার ছেলে থাকতে পারত। কথা শেষ করে তিনি চোখের পানি মুছলেন।

    শাকিল ওনার ভিজে গলা শুনে তাকিয়ে দেখল, উনি চোখ মুছছেন। সে জানে চৌধুরী সাহেব নিঃসন্তান। তাড়াতাড়ি উঠে এসে কমদবুসি করে বলল, বেয়াদবি মাফ করবেন, আমাকে ছেলে মনে করেছেন জেনে নিজেকে ধন্য মনে করছি। জানলাম আজ থেকে এখানেও আমার একজন আম্মা আছেন।

    নাগিনা বেগম চোখের পানি রোধ করতে পারলেন না। বললেন, সেই কথা ভেবেই তো তোমাকে আজ এখানে আনিয়েছি। তারপর মাথায় হাত বুলিয়ে চুমো খেয়ে আবার বললেন, থাক বাবা থাক, বেঁচে থাক। তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো?

    জি না, বরং অনেক ভালো আছি।

    কোন অসুবিধে হলে জানাবে। এখন যাও ঘুমাওগে, অনেক রাত হয়েছে।

    শাকিল সালাম জানিয়ে ফিরে এসে চিন্তা করল, আল্লাহর কি কুদরত, এতবড় ষ্টেট, অথচ ভোগ করার কেউ নেই। কয়েকদিন পর নায়েবকে বলে শাকিল বাড়ি গেল।

    শাকিল বাড়ি যাওয়ার পর একদিন রাতে নায়েব, সরকার ও গোমস্তা গোলটেবিলে বসলেন। নায়েব বললেন, আপনারা ম্যানেজার চোকরাকে কি রকম বুঝছেন?

    সরকার বললেন, প্রথমে আপনি বলুন, কি বুঝেছেন?

    নায়েব বললেন, ছোকরাটাকে খুব বোকা বলে মনে হয় না। লোভী ও চালাক হতে পারে। তবে সেয়ে ধার্মিক তাতে কোন সন্দেহ নেই।

    সরকার বললেন, সে বোকা না চালাক বুঝি না। তবে ধার্মিক এ কথা আমিও ‘বুঝেছি। তারপর নায়েবের দিকে তাকিয়ে বললেন, আমার সামনে আপনি যেদিন পুরনো এক বছরের হিসাব ঠিক আছে কিনা জিজ্ঞেস করলেন, সেদিন ধর্মের কত কথা বলল শুনলেন না? “আপনারা আমার বাবার বয়সি। মিথ্যা বলব না, হিসাবে যথেষ্ট গোলমাল আছে। আপনারা বহুদিন থেকে এখানে কাজ করছেন। ছেলে হয়ে আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, এখন আর কোনো অন্যায় করবেন না। যা করেছেন, সে জন্যে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ চেয়ে নেন। আপনাদের কি মউতের, কবরের, দোযখের ভয় নেই? কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? সেই সব কথা স্মরণ করে তওবা পড়ে নামায পড়ন। কারণ নামাযই মানুষকে অসৎ পথ থেকে ফিরিয়ে আনতে পারে। আল্লাহ কুরআন পাকে বলিয়াছেন, “নিশ্চয় নামায নির্লজ্জ ও অশোভনীয় কাজ হইতে বিরত রাখে।” [সূরা-আলকাবুত, পারা-২১, ৪৫ নং আয়াতের মাঝখানের অংশ।] আপনারা কি জানেন না, “অন্যের ক্ষতি করলে ভবিষ্যতে নিজের ক্ষতি হয়?”

    গোমস্তা বলে উঠল, আমাকেও একদিন ঐ সব কথা বলেছে।

    নায়েব বললেন, সবই তো বুঝলাম। কিন্তু হিসাবের গোলমালের কথা চৌধুরী সাহেবকে বলেছে কিনা সেটাই চিন্তার কথা। একটা কথা বলে রাখি, আমাদেরকে এখন। সৎ সেজে কাজ করে যেতে হবে। সেই সঙ্গে ছোকরাটাকে সরাবার ব্যবস্থা করতে হবে। ও থাকলে একদিন না একদিন আমাদেরকে চৌধুরী সাহেবের কাছে ধরা পড়তে হবে। চৌধুরী সাহেব একদিন বললেন, এ বছর ফলস ওঠার সময় ছোকরাটাকে কাঞ্চনপুরে পাঠাবেন। তারপর গোমস্তার দিকে তাকিয়ে বললেন, আপনার বাড়ি সেখানে। আর ঐখান থেকে সবচেয়ে কম ফলস উসুল হয়। তাই মনে হয় চৌধুরী সাহেবের মনে সন্দেহ হয়েছে। ঘটনাটা জানিয়ে বাছাধনকে একেবারে শেষ করে দেয়ার ব্যবস্থা করুন। নচেৎ ফিরে এলে চৌধুরী সাহেব আপনাকে ছেড়ে কথা বলবেন না।

    সরকার বললেন, আমরা ম্যানেজারকে যা ভাবছি, তা নাও হতে পারে। তা না হলে হিসাবপত্রে আমাদের কারচুপি জেনেও কেন কিছু করল না?

    নায়েব মৃদু হেসে বললেন, বুঝলেন না, ছোকরা খুব চালাক। কিছু করলে আমরাও যে তার বিরুদ্ধে কিছু করব, সে কথা ভেবে কিছু করতে সাহস পায়নি। তবে কিছু না করার আরো একটা কারণ থাকতে পারে। আমাদের কাছ থেকে হয়তো কিছু মালপানি পেতে চায়। সে কথা সরাসরি বলতে না পেরে ধর্মের কথা বলেছে। আরে বাবা, এই কলিযুগের ছেলেদেরকে জানতে আমার বাকি নেই।

    সরকার বললেন, দেখা যাক না, এবারে এসে কি করে।

    সেদিনের মতো গোলটেবিল শেষ করে যে যার মত ঘুমাতে গেল।

    নায়েব জমীরুদ্দিন যেমন খুব চতুর তেমন স্বার্থপর। একে শাকিল ম্যানেজার হয়ে আসার পর তার স্বার্থে ঘা পড়েছে। তার উপর আজ যখন চৌধুরী সাহেব বললেন, শাকিল যা কিছু করুক না কেন কোন কৈফিয়ত তলব করবেন না। তখন থেকে তিনি তার উপর ভীষণ রেগে আছেন। এতদিন সকলের উপর জোর জুলুম করে লুটে পুটে খাচ্ছিলেন। ভয়ে কেউ টু শব্দ করতে পারেনি। আর ঐ পুচকে ছোকরা কিনা দুদিন এসে তাকে টপকে গেল? কি করে তাকে এখান থেকে সরান যায় চিন্তা করতে লাগলেন। সরকারকে দলে টানা যাবে না। সে ভীতু। গোমস্তাকে দিয়ে কাজটা করাতে হবে। একদিন গোপনে গোমস্তার সঙ্গে পরামর্শ করে ঠিক হল, কাঞ্চনপুরে ম্যানেজার গেলে তার ছেলে তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করবে।

    .

    শাকিল প্রায় দুমাস পরে বাড়িতে এল, সুরাইয়া খাতুন ও ফৌজিয়া খাতুন তার স্বাস্থ্যের উন্নতি দেখে খুব খুশী হয়ে দোয়া করলেন।

    রেদওয়ান এখন আগের থেকে একটু সুস্থ্য হয়েছেন। অল্প অল্প হাঁটতে পারেন। তিনিও খুশী হলেন।

    পরের দিন সকালে নাস্তা খাবার সময় রেদওয়ান বললেন, ও পাড়ার সারোয়ার ভাই একটু আগে এসেছিল। সে কি কাজে ঢাকা গিয়েছিল। ফেরার সময় আনিসাকে দেখতে গিয়ে জানতে পারে, গুলজার একসিডেন্ট করে আহত হয়ে হাসপাতালে আছে। তুমি গিয়ে তাকে দেখে এস।

    সুরাইয়া খাতুন শুনে চমকে উঠে বললেন, উনি হাসপাতালে গিয়ে গুলজারকে দেখে আসেননি?

    সে কথা আমি তাকে জিজ্ঞেস করিনি।

    সুরাইয়া খাতুন চোখের পানি মুছে শাকিলকে বললেন, তুই নাস্তা খেয়ে ঢাকা যা। মেয়েটা হয়তো খুব কান্নাকাটি করছে। আল্লাহ পাক, তুমি আমার মেয়ে জামাইকে সহি। সালামতে রেখ।

    শাকিল ঐ দিন ঢাকা রওয়ানা হল। আনিসাদের বাসায় গিয়ে তাকে পেল না। কাজের মেয়েটা বলল, আপা কিছুক্ষণ আগে মেডিকেলে গেছে। শাকিল ব্রীফকেসটা রেখে মেডিকেলে যাওয়ার মনস্থ করে জিজ্ঞেস করল, কত নাম্বার ওয়ার্ডে আছে জান?

    বার নাম্বার ওয়ার্ডে। আমি আপার সঙ্গে একদিন গিয়েছিলাম।

    শাকিল মেডিকেলে এসে দেখল, গুলজার বেডের পাশে দাঁড়িয়ে আছে। আর আনিসা সব কিছু গুছিয়ে ব্যাগে ভরছে। শাকিল সালাম দিয়ে তাদের কাছে এগিয়ে এসে বলল, রীলিজ হয়ে গেল বুঝি?

    হাঁ বলে গুলজার ও আনিসা একসঙ্গে সালামের উত্তর দিল। আনিসা প্রথমে ভাইয়াকে ও পরে স্বামীকে কদমবুসি করে ঘরের সবাইয়ের কথা জিজ্ঞেস করল।

    শাকিল বলল, আমাদের ঘরের সকলের খবর ভালো। তবে তোর শ্বশুর বাড়ির খবর বলতে পারব না। গতকাল মেহেরপুর থেকে এসেছি। আজ সকালে গুলজারের এ্যাকসিডেন্টের কথা শুনে চলে এলাম।

    মেহেরপুর চৌধুরী ষ্টেটে চাকরি হওয়ার পর শাকিল, গুলজার ও আনিসাকে চিঠি দিয়ে জানিয়েছে। আনিসা বলল, জান ভাইয়া, তোমার বন্ধু না ব্যাংকের কর্মচারী ইউনিয়নের-তাকে কথাটা গুলজার শেষ করতে দিল না। বলল, এই কি হচ্ছে? এটা হাসপাতাল না? তোমার জিনিসপত্র সব নেয়া হলে চল।

    ওয়ার্ড থেকে বেরিয়ে শাকিল গুলজারকে জিজ্ঞেস করল, কি করে এ্যাকসিডেন্ট হল?

    রাস্তা পার হওয়ার সময় একটা বাসের ধাক্কায় পড়ে গিয়ে পায়ে ও মাথায় খুব আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম।

    গেটে এসে আনিসা বলল, একটা স্কুটার নাও।

    শাকিল তাদেরকে স্কুটারে তুলে দিয়ে বলল, তোরা যা। আমি একজনের সঙ্গে দেখা করে পরে আসছি।

    আনিসা বলল, কালকে দেখা করলে হত না।

    শাকিল বলল, বিয়ের পর তোর সাহস তো খুব বেড়ে গেছে দেখছি। বেয়াদবের মত আমার কথার ওপর কথা বলছিস।

    গুলজার বলে উঠল, বাসায় এসে খুব শাসন করে দিস। মাঝে মাঝে আমার সঙ্গেও বেয়াদবি করে।

    কথাটা শুনে আনিসাকে লজ্জা পেতে দেখে শাকিল বলল, ঠিক আছে এখন যা, আমি এসে যা করার করব। তারপর ড্রাইভারকে বলল, আপনি স্টার্ট দেন তো ভাই।

    ওরা চলে যাওয়ার পর শাকিল হাঁটতে হাঁটতে চিন্তা করতে লাগল, শাকিলাদের বাসায় তার সঙ্গে দেখা করতে যাওয়া ঠিক হবে কিনা? বাড়িতে আব্বা যখন গুলজারকে দেখতে ঢাকায় আসতে বললেন, তখন শাকিলার কথা মনে পড়ে পুলক অনুভব করে ভেবেছিল, তাদের বাসায় যাবে। এখন তাদের বাসায় যাবার কথা চিন্তা করতেই মনে সেই রকম পুলক অনুভব করল। আবার চিন্তা করল, তাদের বাসায় গেলে শাকিলা তাকে তার আব্বার গরিব বন্ধুর ছেলে জেনে কি ভাববে। যদি ভাবে ছেলেটা নিজের সত্তা ভুলে জেনে শুনে বাপের বড় লোক বন্ধুর মেয়ের সঙ্গে ভাব করতেই এসেছে। এই সব চিন্তা করতে করতে বাংলা দোয়েল চত্বর পার হয়ে হাইকোর্টের রাস্তার ফুটপাত দিয়ে আসছিল। তখন সন্ধে হতে বেশি দেরি নেই। অল্প দূর থেকে দেখতে পেল, শিশু একাডেমীর গেটের কাছে চারজন লারেলাপ্পা ধরণের ছেলে ও শালওয়ার কামিজ পরা একটা মেয়ে খুব হাসাহাসি করছে। শাকিল গেটের কাছে এসে তাদেরকে পাশ কাটিয়ে আসবে, ঠিক সেই সময় মেয়েটা জড়িয়ে ধরে বলল, সেই কখন থেকে তোমার জন্যে অপেক্ষা করছি। মেয়েটা জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে ঐ চার জন ছেলে শাকিলের হাতের ঘড়ি এবং পকেটে যা কিছু ছিল সব ছিনিয়ে নিয়ে মেয়েটাকে সরে যেতে বলল। মেয়েটা সরে যেতে সবাই মিলে শাকিলকে মারতে লাগল।

    শাকিল চিন্তার মধ্যে একটু অন্যমনস্ক ছিল। তা ছাড়া এরকম ঘটনা যে ঘটতে পারে তা সে কল্পনাও করে নাই। হঠাৎ ঘটে যেতে সে প্রথমে বিমূঢ় হয়ে পড়েছিল। ব্যাপারটা উপলব্ধি করে যখন সে তাদেরকে শায়েস্তা করার জন্যে প্রস্তুতি নিল তখন তার কানে একটা মেয়ের শ্রুতি মধূর কণ্ঠস্বর ভেসে এল, কি ব্যাপার ভাই? ওনাকে মারধর করছেন কেন?

    শাকিলার বান্ধবী চৈতি শিশু একাডেমিতে চাকরি করে। সে অনেক আগে তার কাছে এসেছে। শাকিলা আজ সন্ধ্যায় শুধু বান্ধবীদের নিয়ে একটা পার্টি দিচ্ছে। সে চৈতিকে আজ ছুটি নিতে বলেছিল। কাজের চাপ থাকায় চৈতি বলেছে, ছুটি পাব না। তবে ছুটির পর আসব। চারটেয় ছুটি হবার পর কাজ থাকায় বসের হুকুমে কাজ করতে হচ্ছে। সে কথা ফোনে শাকিলাকে জানিয়েছে। তাই সব কিছু ব্যবস্থা করে শাকিলা চৈতিকে নিয়ে যেতে এসেছিল। সঙ্গে করে নিয়ে যাবে বলে সে এতক্ষণ চৈতির কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল। তারপর তাকে নিয়ে গাড়িতে করে ফেরার সময় গেটের বাইরে মারামারি দেখে ড্রাইভার গাড়ি থামাতে বাধ্য হয়েছে। শাকিলা জানালা থেকে মুখ বাড়িয়ে তাদেরকে ঐ কথা জিজ্ঞেস করল। ছেলেগুলো গাড়ি দেখে ও শাকিলার কথা শুনে শাকিলকে ছেড়ে দিতে শাকিলা তাকে চিনতে পেরে খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল।

    তাদের মধ্যে একটা ছেলে তাদের দলের মেয়েটাকে দেখিয়ে বলল, দেখুন না আপা, এই শালা ভদ্রলোকের বাচ্চা, আমার বোনের হাতে দুশো টাকা দিয়ে হোটেলে নিয়ে যেতে চাচ্ছিল। তাই একটু ধোলাই করছিলাম।

    কথাটা শুনে শাকিলার গা ঘিন ঘিন করে উঠল। সেই সঙ্গে শাকিলের প্রতি তার প্রচণ্ড রাগ ও ঘৃণা জন্মাল। সে আর কোনো কথা না বলে মাথাটা ভিতরে ঢুকিয়ে নিয়ে ড্রাইভারকে গাড়ি ছেড়ে দিতে বলল।

    শাকিলার গাড়ি চলে যাবার পর তাকে আর তারা মারধর করল না। কারণ প্রথমতঃ তাদের আসল উদ্দেশ্য সফল হয়েছে। দ্বিতীয়তঃ সেখানে অনেক পথিক দাঁড়িয়েছে। তারা আসল ঘটনা জেনে গেলে হিতে বিপরিত হয়ে যাবে। তাই সেই ছেলেটা শাকিলকে বলল, যান, এবার ভদ্রলোকের ছেলের মতো চলে যান, নচেৎ জানে শেষ করে দেব।

    তাদের হুমকি শুনে প্রতিশোধ নেওয়ার জন্য শাকিলের প্রচণ্ড রাগ হল। কিন্তু সামলে নিয়ে চিন্তা করল, পথিকরা মেয়েঘটিত ব্যাপার শুনলে তাকে ছেড়ে কথা বলবে না। তার কথা কেউ বিশ্বাসও করবে না। তাই চুপচাপ একটা রিকশায় উঠে শাহজাহানপুর যেতে বলল। একটার পর একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে যেতে দেখে শাকিল কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিল। এখন রিকশায় বসে সেই কথা ভাবতে গিয়ে তার মনে হল, শাকিলা এই মিথ্যে ঘটনা দেখে নিশ্চয় আমাকে খুব খারাপ ভেবে গেল। এরপর আমি তার সঙ্গে দেখা করতে যাব কি করে?

    বাসায় এলে গুলজার তার অবস্থা দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার? তোর মন অত খারাপ কেন? কার সঙ্গে দেখা করতে গিয়েছিলি? তারপর তার দিকে ভালো করে তাকিয়ে আতঙ্কিত স্বরে জিজ্ঞেস করল, তোর জামা কাপড়ের অবস্থা এরকম কেন?

    শাকিল বলল, তুই থামতে, বড় বেশি কথা বলিস। তারপর আনিসাকে বলল, পনেরটা টাকা দে, রিকশাওয়ালা দাঁড়িয়ে আছে।

    আনিসা টাকা এনে দিলে শাকিল রিকশাওয়ালাকে দিয়ে এসে বলল, ব্যাপার কিছু হয় নি। তোদের এই রাজধানীতে এসে হাইজ্যাকারদের পাল্লায় পড়েছিলাম। তারা মারধর করে যা ছিল সব কেড়ে নিয়ে ছেড়ে দিল।

    গুলজার বলল, অমন ষাঁড়ের মতো গতর নিয়ে কিছু করতে পারলি না?

    আনিসা স্বামীকে ধমকের সুরে বলল, তুমি চুপ কর। তারপর ভাইয়ার একটা হাত ধরে ভিজে গলায় বলল, শরীরে কোথাও জখম হয়নি তো?

    শাকিল বোনের চোখে পানি দেখে বলল, না রে পাগলি না, কোথাও জখম হয় নি।

    আরো দু’দিন থেকে শাকিল বাড়ি ফিরে এল।

    শাকিলার বান্ধবী চৈতি ফেরার পথে তার মন খারাপ দেখে বলল, কিরে তোর। আবার কি হল? মনে হচ্ছে ঐ ছেলেটাকে তুই চিনিস?

    শাকিলা স্টেডিয়ামে বল খেলা দেখতে গিয়ে শাকিলের সঙ্গে কিভাবে পরিচয় হয়েছিল, সেই ঘটনা বলল।

    চৈতি বলল, আজকাল মানুষ চেনা বড় কঠিন। ছেলেটা ভীষণ ধূর্ত। তাই অপমানিত হয়েও ফাঁদে ফেলার জন্য সাহায্য করার অজুহাতে তোর মন জয় করার চেষ্টা করেছিল।

    তুই ঠিক কথা বলেছিস। সেদিন পরিচয় হওয়ার পর ছেলেটাকে ভালো মনে করেছিলাম। রাত্রে ঘুমাবার সময় শাকিলার বিকেলের ঘটনাটা মনে পড়ল, প্রথমদিন পরিচয় হবার পর থেকে তার কথা প্রায় মনে পড়ে। তাকে আর দশটা ছেলের চেয়ে আলাদা মনে করেছিল। কিন্তু আজ তার আর এক রূপ দেখে শিউরে উঠে চিন্তা করল, ভাগ্যিস তার সঙ্গে কোনো সম্পর্ক হবার আগে তার আসল রূপ দেখতে পেলাম, নচেৎ কি হত আল্লাহই জানেন।

    .

    এক সপ্তাহ বাড়িতে থেকে শাকিল কর্মস্থলে ফিরে এল। দিন পনের পর একদিন হীরু লাঠি খেলার সময় বলল, আপনি এই দু আড়াই মাসে যা শিখেছেন তা এক বছরেও কেউ শিখতে পারে না। এবার তলোয়ার ও ছুরি খেলা শিখতে হবে। তিন মাস প্র্যাকটিস করে শাকিল ঐ গুলোতেও দক্ষতা অর্জন করল। তারপর কিছুদিনের মধ্যে সুটিং-এও পারদর্শীতা লাভ করল।

    একদিন হীরু শাকিলকে বলল, চৌধুরী সাহেবের কথামতো আমি আপনাকে সব বিদ্যা শিখিয়েছি। আপনার মতো সাগরেদ পাইনি। তাই এতদিন কাউকে শেখায় নি। আপনাকে মনের মতো পেয়ে মন উজাড় করে শিখিয়েছি। এখন আপনি পুরো ওস্তাদ বনে গেছেন।

    শাকিল হীরুর পায়ে হাত দিয়ে সালাম করে বলল, হীরু চাচা, আপনি এই সব খেলা শেখাবার জন্য যে দিন প্রথম হাতে খড়ি দেন, সে দিন থেকে মনে মনে আপনাকে ওস্তাদ বলে স্বীকার করেছি। আজ তা প্রকাশ্যে স্বীকার করলাম। দোয়া করুন, আমি যেন সব সময় ন্যায় পথে থেকে দুর্বলের সাহায্যকারী হতে পারি।

    হীরু বলল, দোয়া করবো কি? সেই প্রথম দিন থেকে সব সময় করেই আসছি। আর সারাজীবন করেও যাব। আপনি চৌধুরী বাড়ির ও কাঁচারি বাড়ির সবাইকে এমন কি চাকর চাকরানিদেরকেও পর্যন্ত নামায পড়া না পড়ার সুফল কুফল জানিয়ে নামায ধরিয়েছেন। রাত তিনটের দিকে আপনি যখন কুরআন পড়েন তখন চৌধুরী সাহেব ও বেগম সাহেবের সঙ্গে আমিও শুনি। আপনার গলার স্বর এত সুন্দর, তা আমি কোনো মৌলানা বা হাফেজের গলাতেও শুনিনি। শুধু নায়েব আপনার প্রতি অসন্তুষ্ট। তিনি নামায পড়েন নি ঠিক, তবে দেখবেন অল্প দিনের মধ্যে তিনিও শুধরে যাবেন।

    শাকিল আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, প্রত্যেক মুসলমানের যা কর্তব্য তাই আমি করেছি। বাকি সব কিছু আল্লাহপাকের মর্জি।

    প্রায় একবছর হয়ে এল শাকিল এখানে কাজ করছে। এর মধ্যে কয়েকবার বাড়ির সবাইকে দেখা দিয়ে এসেছে। মাঝে মাঝে বেগম সাহেব তাকে উপরে ডেকে ভালমন্দ জিজ্ঞেস করেন। তখন চৌধুরী সাহেব সেখানে থাকেন না। আজ রাতে চৌধুরী সাহেব তাকে ডেকে পাঠালেন।

    উপরে এসে পর্দা ঠেলে রুমে ঢুকে শাকিল দেখল, চৌধুরী সাহেব একটা কৌচে বসে আছেন। সালাম দিয়ে বলল, কেমন আছেন?

    চৌধুরী সাহেব সালামের জবাব দিয়ে তাকে বসতে বললেন।

    চৌধুরী সাহেবকে আজ সালামের জবাব মুখে দিতে শুনে শাকিল মনে মনে আল্লাহ পাকের শোকরগুজারী করল।

    এমন সময় দরজার বাইরে হীরুর গলা শোনা গেল, মালিক।

    চৌধুরী সাহেব বললেন, ভিতরে আয়।

    হীরু ভিতরে এসে এক পাশে দাঁড়াল।

    চৌধুরী সাহেব শাকিলকে বললেন, কাঞ্চনপুরে যাওয়ার ব্যবস্থা হয়েছে। তুমি নায়েবের সঙ্গে এই ব্যাপারে কথা বলবে। হীরুর ছেলে ফজু তোমার সঙ্গে যাবে। সে তার বাবার মতো সব বিষয়ে পারদর্শী। তোমাদের দুজনের কাছে ছুরী ও পিস্তল থাকবে। তবে সে খবর কেউ জানবে না। শুধু ফজুর হাতে লাঠি থাকবে। তারপর হীরুকে বললেন, তোর ছেলেকে এনেছিস?

    জি মালিক। সে বাইরে অপেক্ষা করছে।

    এখানে নিয়ে আয়।

    হীরু বাইরে গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে এল।

    ফজু সালাম দিয়ে বাবার পাশে দাঁড়াল।

    শাকিল তাকে লক্ষ্য করল, বাবার মতো অত লম্বা না হলেও বেশ হৃষ্টপুষ্ট বলিস্ট চেহারা। রংটা বাবার মতো বেশ কাল।

    চৌধুরী সাহেব ফজুর দিকে একবার তাকিয়ে নিয়ে শাকিলের দিকে তাকিয়ে বললেন, পরশু বিকেলে কাঁচারির সামনের মাঠে তোমাদের দুজনের লড়াইয়ের প্রতিযোগীতা হবে। যে জিতবে সে পুরস্কার পাবে। তবে একটা কথা মনে রেখ, প্রতিযোগীতা করতে গিয়ে কেউ কাউকে আহত করবে না। অন্যায়ের আশ্রয় নেবে না। আমি দেখতে চাই, হীরু কাকে বেশি পারদর্শী করেছে। তারপর হীরুকে বললেন, তুই নায়েবকে গ্রামের সবাইকে জানিয়ে দিতে বলবি তারপর লড়াইয়ের ব্যবস্থা করবি।

    লড়াইয়ের দিন দুপুরের পর থেকে কাঁচারি বাড়ির সামনের বিরাট মাঠে লোক ভেঙে পড়তে লাগল। একদিন আগে হীরু নায়েবকে মালিকের কথা ভেঁড়া পিটিয়ে দেয়ার কথা বলেছিল। নায়েব তাই করেছিলেন। এর আগেও চৌধুরী বাড়ির কাঁচারির সামনে এ রকম লড়াই হয়েছে। তখন দেশের বিভিন্ন জায়গা থেকে লাঠিয়ালদের ও লড়াকুদের খবর দিয়ে আনা হত। আজ চৌধুরী স্টেটের ম্যানেজার ও খোদ চৌধুরী সাহেবের বডিগার্ড হীরুর ছেলে ফজুর সঙ্গে লড়াই হবে শুনে আগের থেকে এবারে বেশি লোকের সমাগম হয়েছে। তারা জানে ফজু বাঘের বাচ্চা বাঘ। আগে বাইরের লাঠিয়াল ও লড়াকুদের সঙ্গে হীরু বিজয়ী হয়ে পুরস্কার লাভ করত। তারপর তার ছেলে ফজু সেই পুরস্কার প্রতি বছর লাভ করে আসছে। এবছর বাইরের কেউ আসেনি। শুধু ম্যানেজারের সঙ্গে ফজুর লড়াই হবে।

    কাচারি বাড়ির বারান্দায় চৌধুরী সাহেব ও গ্রামের গণ্যমান্য লোকজন বসেছেন। বেগম সাহেব দোতালার বারান্দায় চিকের আড়ালে গ্রামের অনেক মেয়েদের সঙ্গে বসেছেন।

    সময় মতো লড়াই শুরু হল। শাকিল ট্রাকসুট পরেছে আর ফজু হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জী। প্রথমে লাঠিখেলা পরে তলোয়ার ও ছুরী খেলায় প্রত্যেকটায় প্রথমে দুজনে বেশ কিছুক্ষণ কেউ কাউকে হারাতে পারল না। শেষ দিকে ফজু হেরে গেল। তারপর সুটিং এ দুজনে ড্র করল।

    চৌধুরী বাড়ির সকলে এবং গ্রামের লোকেরা ম্যানেজার শাকিলকে একজন শিক্ষিত, ভদ্র ও ধার্মীক বলে জেনে ভক্তি, শ্রদ্ধা ও সম্মান করে। সকলে তার প্রশংসায় পঞ্চমুখ। আর করবে নাই বা কেন? এই এক বছরের মধ্যে গ্রামের উন্নতির জন্য অনেক কাজ করেছে। স্কুল, মাদ্রাসা ও মসজিদে সাহায্য করেছে। রাস্তা ঘাট মেরামত করেছে। গরিবদের সুবিধে অসুবিধের খোঁজ খবর নিয়ে প্রতিকারের ব্যবস্থা করেছে। ছেলেমেয়েদের লেখাপড়ার গুরুত্ব বুঝিয়ে তাদের গার্জেনদের সাহায্য করে স্কুল মাদ্রাসায় পাঠাবার উৎসাহ দিয়েছে। ছোট বড় অনেককে নামায ধরিয়েছে। আজ তার লড়াই দেখে তাকে শ্রেষ্ঠ লড়াকু জেনে প্রশংসা করতে করতে ফিরে গেল। কিন্তু গ্রামের যারা মাস্তান ধরনের ছেলে, তাদের মনে ভীতির সঞ্চার হল। শাকিল ম্যানেজার হয়ে আসার পর তার আধিপত্য বেড়ে যেতে দেখে তারা আগে থেকে তার উপর রেগে ছিল।.আজ তাকে অন্যরূপে দেখে ভাবল, একে এখান থেকে সরাতে না পারলে আমরা কোনো কিছুতে সুবিধে করতে পারব না। একদিন তারা চেয়ারম্যান আমজাদ সাহেবকে তাদের মনের কথা জানাল।

    শাকিল ম্যানেজার হয়ে আসার পর থেকে চেয়ারম্যানেরও ইনকাম কমে গেছে। তিনিও শাকিলের প্রতি খুব অসন্তুষ্ট। তাদের কথা শুনে বললেন, তোমরা আমার হয়ে কাজ করলে ঐ পুচকে ছোঁড়াটাকে জব্দ করতে বেগ পেতে হবে না। তোমরা এই গ্রামের ছেলে। তোমাদেরকে টপকে কোথাকার কে একটা ছোকরা মাতবরী করবে, তা তোমরা সহ্য করবে কেন? তবে জেনে রেখ ম্যানেজার চৌধুরী সাহেবের খুব পেয়ারের লোক। কাজটা খুব সাবধানে করতে হবে। চৌধুরী সাহেব জানতে পারলে কারোরই রক্ষে থাকবে না। তোমরা এখন যাও, সময় মত আমি তোমাদের ডাকব।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকামিনী কাঞ্চন – কাসেম বিন আবুবাকার
    Next Article বিয়ের খোঁপা (গল্পগ্রন্থ) – কাসেম বিন আবুবাকার

    Related Articles

    কাসেম বিন আবুবাকার

    ক্রন্দসী প্রিয়া – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    জানি তুমি আসবে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কি পেলাম – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কালোমেয়ে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    একদিন অপরাহ্নে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কে ডাকে তোমায় – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }