Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অশরীরীজগৎ – ইশতিয়াক হাসান

    ইশতিয়াক হাসান এক পাতা গল্প200 Mins Read0
    ⤶ ⤷

    কুইন মেরির প্রেতাত্মারা

    যখন জাহাজ ছিল তখন কুইন মেরিতে নানান ভুতুড়ে কাণ্ড- কীর্তির কথা শোনা যেত। তারপর একে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লং বিচে বিলাসবহুল এক হোটেলে রূপান্তরিত করা হয়। আশ্চর্য ঘটনা, এরপর এতে অতিপ্রাকৃত ঘটনা কমে তো নি-ই বরং বেড়েছে। হোটেল মালিকরাও বিষয়টা ভালভাবেই নিয়েছেন। কারণ আখেরে তাঁদের লাভই হয়েছে এতে!

    যেদিন প্রথম সাগরে নামে সেদিন থেকেই শুধু জাহাজকুলে নয় গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ে কুইন মেরির নাম। যে কোন জাহাজের উদ্বোধন বিশাল এক ব্যাপার। কুইন মেরির বেলায় আরও প্রকটভাবে কথাটা সত্যি। বিশেষ করে এর মালিকদের জন্য। ইংল্যাণ্ডের কানরাড লাইন ছিল এর মালিক। জাহাজটার পেছনে দু’হাতে টাকা খরচ করা হয়। প্রায় ১০২০ ফুট লম্বা জাহাজটির ওজন ৮১২৩৭ টন। এখানে জানিয়ে রাখা ভাল, টাইটানিক ছিল ৮৮২ ফুট লম্বা, আর ওজনে ৪৬৩২৯ টন।

    ১৯৩৪ সালের ২৬ সেপ্টেম্বর সাগরে ভাসে কুইন মেরি। তবে এর মালিকদের হতাশ করে লেডি মেবেল ফর্টেস্কু- হ্যারিসন ভবিষ্যদ্বাণী করেন, ‘আরএমএস কুইন মেরি জনপ্রিয়তার শিখরে উঠবে তখনই যখন সে আর সাগরে নামবে না এমনকী কোন যাত্রীও বহন করবে না। তার এই সাফল্য দেখে যাওয়ার জন্য এখনকার অনেকেই থাকবে না, এমনকী আমিও।’

    সত্যি তাঁর ভবিষ্যদ্বাণী যখন সত্যি হলো তখন তা দেখবার জন্য বেঁচে নেই ফর্টেস্কু-হ্যারিসন। ব্রিটিশ জাহাজ, যেটা কিনা একসময় পরিচিত ছিল ‘আটলান্টিকের রানি’ হিসাবে, সেটি জনপ্রিয় হয়ে ওঠে একটি ভাসমান হোটেল হিসাবে। ১৯৯০-এর দশকে কুইন মেরি হোটেলের পাবলিক রিলেশন অফিসার হিসাবে কাজ করা এলিজাবেথ বোর্সটিঙের মতে ফি বছর হাজার হাজার অতিথি ভাসমান হোটেলটিতে আসে শুধু এখানকার অশরীরীদের কাণ্ড-কীর্তি দেখার জন্য।

    হোটেলে পরিণত হবার পর যেন ভুতুড়ে হিসাবে এর সুখ্যাতি কিংবা কুখ্যাতি আরও বহুগুণ বেড়ে যায়। ওখানে অন্তত গোটা বিশেক অতৃপ্ত প্রেতাত্মাকে ঘোরাফেরা করতে দেখা যায়। ধারণা করা হয় এদের সবগুলোই জাহাজ হিসাবে সাগরে ঘুরে বেড়াবার সময় থেকেই এর সঙ্গী। তবে তখন এদের প্রতাপটা আরও কম ছিল।

    প্রথম ছয় বছরের ভ্রমণে জাঁকালো জাহাজটি রাজকীয় অতিথি, নায়ক-নায়িকাসহ ধনকুবেরদের খুব পছন্দের ছিল। তারপরই ১৯৩৯ সালের ৩০ আগস্ট বদলে যায় সব কিছু। সেবারের বিলাসযাত্রায় জাহাজে ছিলেন ২৫৫০ জন ধনী ও নামী-দামি ব্যক্তি। সেই সঙ্গে প্রায় সাড়ে চার কোটি ডলারের স্বর্ণপিণ্ড বহন করছিল কুইন মেরি। হঠাৎই নির্দেশ এল জাহাজের ২০০০-এর বেশি ঘুলঘুলির সবগুলো ঢেকে দেয়ার জন্য। গোটা জাহাজের সব যাত্রীর জীবন নির্ভর করতে থাকে তখন কারও চোখে ধরা না পড়ার ওপর। কারণ ইংল্যাণ্ড এবং ফ্রান্স কেবলই জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আটলাণ্টিকের বরফশীতল জল ঢেকে গেছে নাৎসী যুদ্ধ জাহাজ ও সাবমেরিনে।• আকাশে টহল দিয়ে বেড়াচ্ছে হিটলারের অনুগত বাহিনীর যুদ্ধবিমান।

    সৌভাগ্যক্রমে যাত্রার বাকি সময়টা জার্মানদের নজরে পড়ল না কুইন মেরি। এটাই ছিল প্রমোদতরী হিসাবে এর শেষ ভ্রমণ। তারপর একে রূপান্তরিত করা হয় সেনাবাহী এক জাহাজে, যেটার ডাক নাম ছিল, ‘গ্রে গোস্ট’ বা ‘ধূসর প্রেতাত্মা’। বন্দরে পৌছার সঙ্গে সঙ্গে জাহাজের ভেতর থেকে আরাম-আয়েশের সব উপাদান ঝেঁটিয়ে বিদায় করা হয়। জাহাজটির বাইরের অংশ মেটে ধূসর রং করা হয়। শত্রুর চোখের আড়ালে রাখার জন্যই এটা করা হয়।

    যুদ্ধকালীন সময়ে আটলান্টিক পাড়ি দেয়া ছিল খুব ঝুঁকিপূর্ণ। জাহাজটির ২৮.৫ নট গতিকে কাজে লাগানোর জন্যই এর এই রূপান্তর। যদিও এর দুরন্ত গতিই যুদ্ধের সময়ের ভয়াবহ এক দুর্ঘটনার মূল কারণ। বলা হয় কুইন মেরির গায়ে ভুতুড়ে তকমা লাগার প্রধান কারণও এটি। কুইন মেরি ও তার অনেক ছোট পাহারাদার সঙ্গী কারাকোয়া একসঙ্গে ভ্রমণ করছিল। জার্মানদের বোকা বানানোর জন্য এলোমেলো বা আরও পরিষ্কারভাবে বললে আঁকাবাঁকাভাবে চলছিল জাহাজদুটি। কোনভাবে হিসাবে একটা ভুল হয়ে যায়। ‘ধূসর প্রেতাত্মা’ সরাসরি গিয়ে আঘাত করে কারাকোয়াকে। প্রচণ্ড গতির বিশাল দানবাকৃতি জাহাজের ধাক্কায় আক্ষরিক অর্থে দুই টুকরো হয়ে যায় কারাকোয়া।

    প্রহরী জাহাজের ৪৩৯ জন নাবিকের ৩৩৮ জনই মারা যায়। এদের বেশিরভাগেরই মৃত্যু হয় আটলান্টিকের হিমশীতল জলে ডুবে। তাদের চোখের সামনেই বড় জাহাজটি ক্রমেই দূরে সরে যাচ্ছিল, কারণ যুদ্ধকালীন সময়ে থেমে মৃত্যুপথযাত্রী লোকগুলোকে উদ্ধারে কঠোর নিষেধাজ্ঞা ছিল। একই সঙ্গে দুর্ঘটনা এবং ডুবন্ত লোকগুলোকে ফেলে পালিয়ে যাওয়ার নির্দেশ-এতটাই মানসিকভাবে বিধ্বস্ত করে ‘ধূসর প্রেতাত্মা’-র নৌসেনাদের যে ওই জাহাজের পরিবেশটাই অন্যরকম হয়ে ওঠে। একই সঙ্গে তখন থেকেই অতিপ্রাকৃত কিছুর আছর হয় এর ওপর।

    নিরাপদে বন্দরে ভেড়ার সঙ্গে সঙ্গে ৭০ টন সিমেন্ট দিয়ে মেরামত করা হয় জাহাজটি। কিন্তু এটা মোটেই নাবিকদের মনোজগতে কিংবা এর ওপর যে অতিপ্রাকৃত শক্তির প্রকাশ ঘটেছে তাতে কোন প্রলেপ দিতে ব্যর্থ হলো। এত কিছুর পরও যুদ্ধে দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেল জাহাজটি। এমনকী যুদ্ধের চূড়ান্ত মুহূর্তে ইংল্যাণ্ডের প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল সবসময় আটলান্টিক পাড়ি দিতে কুইন মেরিকে বেছে নিতেন।

    ১৯৪৫ সালে শান্তি ফিরে এলেও প্রমোদতরী থেকে নৌসেনা আনা-নেয়ার যানে রূপান্তরিত জাহাজটি সেনা, নাবিক ও বৈমানিকদের সেবাতেই ব্যবহৃত হতে লাগল। বলা চলে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে সে এখন। মোট ১৩০০০ যুদ্ধবিধবা এবং তাদের সন্তানদের আমেরিকা এবং কানাডায় পৌঁছে দিল। এজন্য মোট ছয়বার ভ্রমণ করতে হয় একে। পরের বিশ বছর কুইন মেরি আবারও যাত্রী পরিবহন করল। এর মধ্যে মাঝে মাঝে ছিলেন সমাজের অভিজাত ব্যক্তিরাও।

    ১৯৬৭-র ডিসেম্বরে কুইন মেরির সাগরযাত্রার অবসান ঘটল। অবসরে পাঠানোর সিদ্ধান্ত হলো তাকে। এসময় একে কিনে নিল আমেরিকার শহর লং বিচ কর্তৃপক্ষ। সাড়ে ৩৪ লাখ ডলার দিয়ে জাহাজটি কিনল তারা। স্থায়ীভাবে তার জায়গা হলো লং বিচে। এর মাধ্যমে একত্রিশ বছর আগে লেডি মেবেল ফর্টেস্কু-হ্যারিসনের করা ভবিষ্যদ্বাণী সত্যি হবার পথে প্রথম ধাপ সম্পন্ন হলো। এরপর থেকে জাহাজটি আর কোন যাত্রী বহন করেনি। তেমনি আর একবারের জন্যও সাগরে যাত্রা করেনি। এদিকে ব্রিটিশ জাহাজের তালিকা থেকে বাদ দেয়া হলো জাহাজটির নাম। একটি দালান হিসাবে একে নথিভুক্ত করা হলো। এর জনপ্রিয়তাকে পর্যটক টানার কৌশল হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন মালিকেরা। জাহাজটিকে হোটেলে রূপান্তরের কার্যক্রম শুরু হলো।

    এসময়ই মালিকরা আবিষ্কার করলেন এর ব্যতিক্রমী অতীতের কারণে এখানে আস্তানা গেড়েছে বহু প্রেতাত্মা। হালের যে অংশটা কারাকোয়াকে আঘাত করে ওই অংশটিতে ভুতুড়ে কাণ্ড-কীর্তির সংখ্যা যেন বেশি। একজন কর্মচারী ওই জায়গাটিতে রাতে একটা রেকর্ডার রেখে যায়। পরদিন রেকর্ড অন করতেই দুটো জাহাজ ঠোকাঠুকির ভয়ানক আওয়াজ শোনা গেল। কেউ কেউ আবার এই জায়গায় নানা ধরনের অদৃশ্য কণ্ঠ ও রক্ত হিম করা চিৎকার শুনতে পাওয়ার দাবি করে।

    অনেকেই অদ্ভুত সব আওয়াজ শোনার কথা বলে। কেউ বলে জাহাজের গায়ে হাত দিয়ে ঠক ঠক করার শব্দ শুনতে পেয়েছে। কেউ আবার প্রমত্ত ঢেউয়ের এবং ধাতব পদার্থ ছেঁড়ার আওয়াজ শোনে। তবে সবচেয়ে ভয়াবহ হলো অশুভ চিৎকার এবং গোঙানি। লোকে বলে ওই প্রহরী জাহাজের ক্রুদের চিৎকার ওগুলো। মৃত ওই নাবিকেরা কোনভাবে কুইন মেরির পরিবেশের সঙ্গে আটকে গিয়েছে।

    অবশ্য এসব ঘটনার শুরু কিন্তু কুইন মেরি হোটেলে পরিবর্তিত হওয়ার আগে থেকেই। কুইন মেরির একসময়কার চীফ ইঞ্জিনিয়ার ছিলেন জন স্মিথ। অবসর নেয়ার পর ওই সংঘর্ষে জাহাজের যে অংশটা ক্ষতিগ্রস্ত হয় সেখানে কোন কিছু দিয়ে আঘাত করার ও ঢেউ বাড়ি খাওয়ার ছলাত ছলাত শব্দ শুনতে পাওয়ার কথা বলেন। জাহাজটাকে খুব ভালভাবে চিনতেন স্মিথ। শব্দের উৎস খুঁজে বের করার জন্য চিরুনি অভিযান চালালেন। কিন্তু এসব শব্দের কোন ব্যাখ্যা আবিষ্কারে ব্যর্থ হন। শেষ পর্যন্ত উপসংহারে পৌঁছেন বহু বছর আগের ওই মর্মান্তিক দুর্ঘটনার পৈশাচিক প্ৰতিধ্বনি শুনতে পেয়েছেন।

    যুদ্ধকালীন সময়ের সেই দুর্ঘটনার পাশাপাশি তৈরির সময় এক বিস্ফোরণেও কিছু প্রাণহানি হয় জাহাজটিতে। এগুলোতে নিঃসন্দেহে এর ভেতরে অতিপ্রাকৃত শক্তি জেঁকে বসে। তারপর আবার জাহাজে অন্তত ৪৮টি অস্বাভাবিক মৃত্যু ঘটে।

    এদেরই একজন জন পেডার। ডেকের নিচে ডোরওয়ে ১৩ এই তরুণ ক্রুর জন্য প্রচণ্ড অশুভ হয়ে দেখা দেয়। ১৯৬৬ সালের ১০ জুলাই ১৮ বছরের এই তরুণ তার রুটিন কাজ করছিল। হঠাৎ ওয়াটার টাইট দরজা বন্ধ হয়ে মৃত্যু হয় তার। এলিজাবেথ বোর্সটিং স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, নীল ওভারঅল পড়া শ্মশ্রুমণ্ডিত এই তরুণের অবয়বকে পুরানো ইঞ্জিন রুমের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে প্রায়ই।

    এখনকার কর্মচারীরা ছাড়াও পর্যটকদের অনেকেরও আশ্চর্য অভিজ্ঞতা হয়েছে। একসময় কুইন মেরি হোটেলের ট্যুর গাইড এবং সিকিউরিটি অফিসার ছিলেন ন্যান্সি ওজনি। বলেন, এক রাতে পর্যটনের এলাকাটা বন্ধ করার সময় পাশে কিছু একটার উপস্থিতি টের পান, ‘ঘুরে দেখলাম একজন লোক আমার পাশে দাঁড়িয়ে আছে।’ অবশ্য তিনি স্বীকার করেছেন একজন পর্যটকের পেছনে রয়ে যাওয়া অসম্ভব কিছু না। তবে লোকটার যে বর্ণনা দিয়েছেন তাতে অন্য কিছু মনে হতেই পারে আপনার। ওই রহস্যময় লোকটির পরনে ছিল ময়লা নীল ওভারঅল, মুখে দাড়ি, গায়ের রং অস্বাভাবিক রকম সাদা, চেহারাটা আশ্চর্য ভাবলেশহীন। সব কিছু মিলিয়ে তাকে কোনভাবেই পর্যটক মনে হচ্ছিল না।

    জাহাজের ভেতরের সুইমিং পুলটা এখনও আছে। তবে কেবলমাত্র মানুষের দেখার জন্যই এটা। এখন আর রক্তমাংসের কোন সাঁতারু ব্যবহার করে না। তবে দু’জন নারী ভূতকে এর সুবিধা নিতে দেখা যায়। একজন ট্যুর গাইডের অদ্ভুত এক অভিজ্ঞতা হয়। তার মনে হয় অন্য পৃথিবীর কিছু একটা দেখার সৌভাগ্য হয়েছে। সাঁতারুর পোশাক পরে ছিল ওই প্রেতাত্মাটা। কয়েক সেকেণ্ডের মধ্যে রহস্যময় সেই সাঁতারু যেমন হঠাৎ হাজির হয় তেমনি হঠাৎ গায়েব হয়ে যায়।

    আরেকজন গাইড জানায় এক নারীকে ১৯৩০-এর দশকের একটা সাঁতারের পোশাক পরে একটা প্রায় শুকনো সুইমিং পুলে লাফ দেয়ার প্রস্তুতি নিতে দেখে। ওই মহিলাকে লাফ না দিতে সতর্ক করে চিৎকার দিয়ে ওঠে গাইড। তারপর সিকিউরিটি গার্ডের খোঁজে তাকায়। যখনই আপাতদৃষ্টিতে আত্মহত্যা করতে যাওয়া মহিলার দিকে ফেরে, দেখে সে সেখানে নেই।

    ১৯৮৩ সালের ঘটনা। কুইন মেরি হোটেলের কর্মচারী লেস্টার হার্ট সুইমিং পুলের এক পাশে ছিল। এসময় উল্টো পাশে সোনালী চুলের, ফুল হাতা সাদা গাউন পরা এক নারীকে দেখতে পায়। কিন্তু নারীমূর্তিটাকে খুব ঝাপসা মনে হচ্ছিল তার। যেন মাঝখানে একটা স্বচ্ছ পর্দা আছে। তারপর আরও ঝাপসা হতে হতে মিলিয়ে যায় ওটা।

    এতে বেশ হকচকিয়ে গেলেও এ ধরনের ঘটনার জন্য কিছুটা হলেও মানসিকভাবে প্রস্তুত হয়ে যায়। একদিন সুইমিং পুলের কাছেই পর্যটকদের জন্য বানানো একটা দোকানে কাজ করছিল সে। এসময় পানির ঝপাৎ ঝপাৎ শব্দ শুনতে পায়। যেন কেউ সাঁতার কাটছে। সুইমিং পুলে সামান্য হলেও পানি রাখা হত দুর্ঘটনা এড়ানোর জন্য। তাই হার্টের মনে হলো কোন অতিথি হয়তো সীমা অতিক্রম করে এতে গোসল করতে নেমে পড়েছে। যে কাজ করছিল তা বাদ দিয়ে সুইমিং পুলের দিকে দৌড়ল সে। ওখানে কেউ নেই। তবে নিচে নামার মইয়ের কাছের পানি তখনও কাঁপছে। ভেজা এক পায়ের ছাপ এগিয়ে গিয়েছে ডেক ধরে এক দরজার দিকে।

    ওটা দেখে হার্টের মনে হয় কোন একজন বেপরোয়া অতিথির কাণ্ডই এটা। অতএব পায়ের ছাপ অনুসরণ করা শুরু করে। মনে আশা এটা তাকে সাঁতারুর কাছে নিয়ে যাবে। তারপরই হঠাৎ করে অদৃশ্য হলো পায়ের ছাপ। সবচেয়ে আশ্চর্য ঘটনা, এখানকার খুব স্পর্শকাতর অ্যালার্ম সিস্টেম সর্বক্ষণ চালু থাকলেও পুলের চৌহদ্দিতে কোন কিছুর উপস্থিতি ওটা শনাক্ত করতে ব্যর্থ হয়েছে।

    হার্ট নিশ্চিত হয়ে গেল সুইমিং পুলের কোন একটা প্রেতাত্মার উপস্থিতিই একটু আগে টের পেয়েছে। হয়তো ১৯৩০-এর দশকের সুইমিং স্যুট পরা প্রেতাত্মাটাই এটি। এদিকটাতেই আরেকটা প্রেতাত্মার আনাগোনার কথা বলে অনেকে। ওটার পরনে থাকে ১৯৬০-এর দশকের পোশাক।

    আরও কিছু প্রেতাত্মার আড্ডাখানা এই সুইমিং পুল এলাকা। সাধারণত একটা শিশু কণ্ঠের হাসি শোনা যায়। তবে কখনও একটা গোমড়ামুখো ছোট্ট বালকের অবয়বও চোখে পড়ে। হয়তো সে এতটা অসুখী থাকত না যদি জানত তার মত আরও অনেক অতৃপ্ত আত্মার আবাসস্থল এই কুইন মেরি জাহাজ বা হোটেল। কুইন মেরির একটা কামরা আগে শিশুদের খেলার জায়গা হিসাবে ব্যবহৃত হত। এখন ওটা স্টোর। ওখানে অনেকেই শিশুদের খেলার শব্দ শুনতে পায়, যদিও কাউকে দেখতে পাওয়া যায় না। জন্মের অল্প পরে মৃত্যুবরণ করা একটা বাচ্চার কান্নাও শোনা যায় কখনও কখনও।

    তবে এই হোটেলের সবচেয়ে বিখ্যাত ভূত নিঃসন্দেহে উইন্সটন চার্চিল। যদিও তাঁর প্রেতাত্মাকে নিয়মিত দেখা যায় না। স্টোররুমে এখনও হঠাৎ হঠাৎ তাঁর বিখ্যাত সিগারের ধোঁয়া ভেসে বেড়াতে দেখা যায়। কখনও ওটার গন্ধও পান কেউ কেউ।

    কুইন মেরি জাহাজের ভাণ্ডার . রক্ষক, যে এক ডাকাতিচেষ্টার সময় মারা যায়, সে-ই নাকি বি-৩৪0 কামরাটাকে ভুতুড়ে করে রেখেছে। হোটেলের অনেক অতিথিই বিভিন্ন বস্তু যেমন কাপ-প্লেট কামরাটায় উড়ে বেড়াতে দেখেছেন, কখনও আপনাআপনি খোলে, বন্ধ হয় ড্রয়ারগুলো। আবার ঘুমাতে গেলে তাদের বিছানা ধরে কেউ টানতে থাকে।

    আরও কয়েকটি প্রথম শ্রেণীর কামরাও অতিপ্রাকৃত উপস্থিতির জন্য বিখ্যাত। রাতে শোনা যায় পানি পড়ার শব্দ। সকালবেলা বিনা কারণে বেজে ওঠে ফোন। মাঝরাতে হঠাৎ একে একে জ্বলতে শুরু করে একটার পর একটা বাতি। অতিথিরা শুনতে পান ভারী নিঃশ্বাসের শব্দ, কখনও আবার অদৃশ্য কোন শক্তি টান দিয়ে নিয়ে নেয়ার চেষ্টা করে তাদের কম্বল।

    জাহাজের রান্নাঘরটা যেখানে ছিল সেখানে একটা অতিপ্রাকৃত কিছুর আনাগোনা আছে। ধারণা করা হয় সেটি খুন হওয়া এক ব্যক্তির আত্মা। প্রচণ্ড রাগী ও অশান্ত এক আত্মা ওটা। এমনকী যখন ‘গ্রে গোস্ট’ নাম নিয়ে যুদ্ধকালীন সময়ে ঘুরে বেড়াত তখনও এর উপস্থিতির কথা শোনা যায়। ওই সময় সামরিক বাহিনীতে যোগ দেয়া এক তরুণ রাঁধুনিকে আক্রমণ করে। ওই ঘটনা নিয়ে জাহাজে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ওই তরুণকে একটা গরম স্টোভের মধ্যে ছুঁড়ে ফেলা হয়। কিচেনের চারপাশে এখনও প্লেট, কাপ এসব ছুঁড়ে মারে ওই অতৃপ্ত আত্মা। কখনও অবিচারের শিকার হওয়া লোকটার করুণ আর্তনাদ শোনা যায়। ওই জায়গার বাতিগুলো আপনাআপনি জ্বলতে নিভতে থাকে। রান্নাঘরের নানা সরঞ্জাম গায়েব হয়ে যায় হঠাৎ হঠাৎ।

    কুইন মেরির সব ভূতেরাই যে মানুষ ছিল তা নয়। একটা কুকুরের চিৎকার শোনা যায় প্রায়ই। জীবিত থাকা অবস্থায় ওটা ছিল একটা আইরিশ সেটার। বলা হয় মালিকের খোঁজে সবসময় ছটফট করতে থাকে ওই কুকুরভূত। কুইন মেরি যখন একটা প্রমোদতরী ছিল তখন পোষা প্রাণী জাহাজে তোলা যেত। তবে ভিআইপি যাত্রী ছাড়া অন্যদের পোষা প্রাণীদের রাখতে হত সানডেকের একটা বিশেষ কামরায়। ওটাই খোঁয়াড় হিসাবে ব্যবহৃত হত। এক ইংরেজ যখন ভ্রমণে বের হতেন সঙ্গে নিয়ে যেতেন প্রিয় আইরিশ সেটার কুকুরটাকে। ভাল প্রশিক্ষণ পাওয়া কুকুরটা মালিকের সঙ্গে জাহাজের চারপাশে ঘুরে বেড়াতে খুব ভালবাসত। তবে সে এটাও জানত এরপর তাকে আবার আটকা পড়তে হবে ওই খোঁয়াড়ে।

    তো এই রুটিনটা নিত্যই চলে আসছিল। একদিন হঠাৎ কুকুরটা জোরে জোরে চেঁচাতে লাগল এবং কুকুর রাখার ঘরটার দরজায় জোরে জোরে আঁচড়াতে লাগল। মনে হচ্ছে যেন ওখান থেকে বেরিয়ে যেতে চায় সে। আপাতদৃষ্টিতে ওটার মধ্যে কোন সমস্যা দেখা যাচ্ছিল না। কিন্তু অস্থিরভাবে গোটা কামরাটা চক্কর কাটতে শুরু করে।

    খোঁয়াড়ের সুপারভাইজার একজনকে পাঠাল কুকুরের মালিকের কেবিনে। আশা করল হয়তো মালিক তার প্রাণীটাকে শান্ত করতে পারবেন। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল লোকটা বিছানায় মরে পড়ে আছে। কুকুরটা নিশ্চয়ই অজানা কোনভাবে নিজের বন্ধু ও প্রভুর মৃত্যু টের পেয়েছিল। তাই এমন অস্থির আচরণ করছিল।

    কুকুরটা এতটাই আঘাত পায় ঘটনার অল্প কিছুদিনের মধ্যে সে-ও মারা যায়। এখনও তার আর্তনাদ শোনা যায়। কেউ কেউ ওই শব্দ অনুসরণ করে এর উৎস খুঁজে বের করার চেষ্টা করেছে। কিন্তু যতই সেদিকে যেতে থাকে ভুতুড়ে আওয়াজটা আরও দূরে সরে পড়তে থাকে। হয়তো এটা দিয়ে বোঝা যায় দুর্ভাগা প্রাণীটা এখন মানুষের ধরাছোঁয়ার চেয়ে অনেক দূরে।

    সিনিয়র সেকেণ্ড অফিসার উইলিয়াম স্টার্কের প্রেতাত্মাকে শনাক্ত করা যায় খুব সহজেই। কারণ বিশাল কুইন মেরির গোটা এলাকাজুড়ে চক্কর দিতে দেখা যায় তাকে। ১৯৪৯ সালের সেপ্টেম্বরে জাহাজেই মৃত্যু হয় স্টার্কের। মাতাল অবস্থায় ভুলে বোতল থেকে টেট্রাক্লোরাইড খেয়ে ফেলে সে। সাথে সাথে মৃত্যু হয় তার। শেষ ককটেলটা যে ভয়ানক বিষাক্ত ছিল এখনও এ ব্যাপারটা বুঝতে না পারায় তার অতৃপ্ত আত্মাটা দ্বিধাগ্রস্তভাবে ঘুরে বেড়ায় হয়তো। তবে একেবারেই নিরীহ ধরনের আত্মা সে।

    সাদা ইউনিফর্ম পরা এবং অনেকগুলো সম্মানসূচক ফিতা জামায় আটকানো আরেক গর্বিত নাবিকের আত্মাকেও ঘুরে বেড়াতে দেখা যায় কুইন মেরিতে। প্রত্যক্ষদর্শীরা বলে তার অবয়বটা পরিষ্কার হলেও একেবারে স্বচ্ছ।

    কুইন মেরির প্রধান লাউঞ্জ এখন কুইন’স সেলন বা অভ্যর্থনা কক্ষ হিসাবে পরিচিত। এখানেও আছে এক অশরীরীর আনাগোনা। কর্মচারীদের বর্ণনায় সাধারণ এক সাদা সান্ধ্য পোশাকে ঘুরে বেড়াতে দেখা যায় অপরূপা এক নারীকে। কখনও ছায়ার মধ্যে একাকী নাচে সে। হোটেলে ভ্রমণের সময় একটা ছোট্ট মেয়ে এমন একজনের কথা বলে। গাইড কিছু না দেখতে পেয়ে ট্যুর চালিয়ে যায়। মেয়েটা বারবার ওই নারীকে দেখার কথা বলতে থাকে। অবশ্য মেয়েটার মত আরও অনেক পর্যটকই তাকে দেখেছে।

    কুইন মেরির একটা অংশকে পুরানো এক ইংলিশ পানশালার আদলে সাজিয়ে রাখা হয়েছে। এখানে একটা অশরীরীর উপস্থিতি টের পাওয়া যায়। সবসময় নিজের উপস্থিতি জানান দেয় না সে, যখন দেয় রীতিমত জাহির করে। একটার পর একটা প্লেট উড়ে গিয়ে আছড়ে পড়তে থাকে দেয়ালে। ঝুলতে থাকা ছবি এমনকী ঘড়িও উল্টো হয়ে যায়।

    ইঞ্জিন রুম যেখানে ছিল সেখানে সাদা ওভারঅল পরা একটা লোককে কাজ করতে দেখা যায় কখনও। ধারণা করা হয় জাহাজের গোড়ার দিকের এক অফিসার তিনি। মেইন ডেকের নিচে আরেকটা অতিপ্রাকৃত শক্তির উপস্থিতি টের পাওয়া যায়। যদিও দেখা যায় না তাকে। তার দৌড়ে যাওয়ার এবং ওই সময় শিকল নাড়ানোর শব্দ পাওয়া যায়।

    যেখানে প্রথম শ্রেণীর স্যুইটগুলো সেখানে চমৎকার পোশাকের ফিটফাট এক আত্মাকে দেখা যায়। কালো চুলের লোকটার গায়ে থাকে ১৯৩০-এর দশকের একটি স্যুট। এক আলোকচিত্রী নিজের অজান্তেই তার ছবি তুলে ফেলে। ওই ট্যুর গাইড জাহাজের ভেতরের ছবি নিচ্ছিল। এক পর্যায়ে একটা আয়নার ছবি তোলে সে। যখন ছবিগুলো ধোয়া হয় আয়নায় লম্বা, কালো চুলের এক লোকের প্রতিবিম্ব দেখা যায়। বিষয়টা অস্বাভাবিক মনে হওয়ার কারণ ছিল না, কিন্তু সমস্যা হলো লোকটার পরনের স্যুটটা ছিল ১৯৩০-এর দশকের। যে সময় ছবি তোলা হয় তখন ট্যুর গাইড একাই ছিল। আর সে নিশ্চয়ই এত পুরানো জমানার একটি স্যুট পরে ছিল না।

    কেউ জানে না কুইন মেরির কয়টা ভূত বাতি জ্বালা- নেভানোর খেলায় অংশ নেয়। তেমনি বন্ধ দরজা খুলে যাওয়া কিংবা খোলা দরজা বন্ধ হয়ে যাওয়া অতি স্বাভাবিক ঘটনা। এখানকার একটা ভূত এসব বিষয়ে অবিশ্বাসী রিপোর্টার টম হেনিসির ধারণা বদলে দেয়।

    ১৯৮৩ সালের মার্চের একটা রাত কুইন মেরিতে একা কাটান টম হেনিসি। এই রাতটির কথা ভুলবেন না কখনও। পরিকল্পনামত কুইন মেরির সবচেয়ে ভুতুড়ে জায়গাগুলোয় রেখে যাওয়া হয় তাঁকে। শ্যাফট অ্যালিতে কাটান পঁয়ত্রিশ মিনিট। এসময় অস্বাভাবিক একটা কিছু তাঁর সঙ্গে যোগ দেয়। হঠাৎ ভুতুড়ে একটা দুম দুম শব্দ কানে আসে। সাহসের সঙ্গে শব্দ লক্ষ্য করে এগোন তিনি। কিন্তু যখনই কাছে আসেন ওটা থেমে যায়। ঘুরে যেদিক থেকে এসেছেন সেদিকে রওয়ানা দেন। এসময়ই তাঁর পথে কোথা থেকে এসে পড়ে বিশাল এক তেলের ড্রাম। ঘুরে অপর একটা পথ বেছে নেন। তারপর কী মনে করে আবার পুরানো পথে ফিরে আসেন। এবার পথ আটকাল একটা নয় বরং দুটো তেলের ড্রাম। এসময়ই মনে হলো তাঁর পায়ের নিচের ক্যাটওয়াক কাঁপছে। যেন কিছু একটা তাঁর দিকে এগিয়ে আসছে। হেনিসি এবার আর সাহস ধরে রাখতে পারলেন না। ঘুরে অন্য দিকে ছুটলেন।

    মোটামুটি স্নায়ু শান্ত হয়ে এসেছে তাঁর। এসময় মনে হলো কাছেই কোথাও কয়েকজন মানুষ কথা বলছে। কান পাততেই বুঝলেন তিনজন লোক আলোচনায় মগ্ন। একপর্যায়ে কেবল একজনের কথা শুনতে পেলেন। তবে ওই একজনের কথাটা পরিষ্কার শুনতে পেলেন। সে বলছে, ‘বাতিটা নিভিয়ে দিচ্ছি আমি।’ সৌভাগ্যক্রমে অন্ধকারে নিমজ্জিত হবার আগেই আতঙ্কিত রিপোর্টার শ্যাফট অ্যালি থেকে বেরিয়ে আসতে পারেন।

    টম হেনিসি কুইন মেরি থেকে বেরিয়ে এলেন এক বদলে যাওয়া মানুষ হিসাবে। ওই জায়গায় আর কখনও একা সময় কাটানোর কথা চিন্তাই করেননি তিনি। হাজারো মানুষ ফি বছর কুইন মেরি হোটেলে ভ্রমণ করে নিদেন পক্ষে একটা ভূতকে দেখার জন্য। অনেকের ইচ্ছা পূরণও হয়।

    শেষ কথা, ১৯৫০-এর দশকের মাঝামাঝি হলিউডে মৃত্যুবরণ করা লেডি মেবেল ফর্টেস্কু-হ্যারিসনের কথা অক্ষরে অক্ষরে ফলে গেল। কুইন মেরি স্থায়ীভাবে ডকে জায়গা নেয়ার পরেই খ্যাতির চূড়ায় উঠল। যখন ভবিষ্যদ্বাণী করেন তখন ওটা অবিশ্বাস্যই মনে হয়েছিল, কিন্তু ওটার উদ্বোধনের সময় তাঁর বলা কথাগুলো অতীতের জাহাজ, অধুনা এই জনপ্রিয় হোটেলের সঙ্গে তাঁর নামটাও ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপৃথিবীর ইতিহাস ১ – সুসান ওয়াইজ বাউয়ার
    Next Article সব ভুতুড়ে – ইশতিয়াক হাসান

    Related Articles

    ইশতিয়াক হাসান

    সব ভুতুড়ে – ইশতিয়াক হাসান

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }