Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অশুভ সংকেতের পর – কাজী মাহবুব হোসেন

    কাজী মাহবুব হোসেন এক পাতা গল্প144 Mins Read0
    ⤶ ⤷

    অশুভ সংকেতের পর – ১১

    এগারো

    তেরো বছরের ছেলের যেমন হওয়া দরকার তেমিন গাঢ় ঘুমে ডেমিয়েন অচেতন।

    অ্যানও শক্তিতেই ঘুমাচ্ছে।

    কিন্তু রিচার্ডের চোখে ঘুম নেই। মার্কও জেগে রয়েছে।

    লেক সাইডের বাড়িতে জেগে আছে ওরা দু’জন।

    ক্লান্ত অবসন্ন দেহে তার স্টাডিতে বসে আছে থর্ন। কাপড়ও ছাড়েনি সে। টেবিলে কনুই রেখে দু’হাতে মাথা চেপে ধরে ভাবছে কি করা যায়। তার সামনেই খোলা অবস্থায় বিছানো রয়েছে বুগেনহাগেনের না পাঠানো চিঠিটা। পুরো চিঠিটা কয়েকবার খুঁটিয়ে পড়েছে সে। প্রকাণ্ড একটা ইঙ্গিত রয়েছে চিঠিতে। কিন্তু ব্যাপারটা এতই অবিশ্বাস্য যে পুরোপুরি উপলব্ধি করে উঠতে পারছে না। চিন্তা করার জন্য আরও অনেক সময় দরকার।

    চিঠির পাতাগুলো ড্রয়ারে ভরে রেখে ডেস্কের তালা লাগাল রিচার্ড। তারপর উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভেঙে জানালার কাছে এগিয়ে গেল। দূরে তুষারে ঢাকা পুবের পাহাড়গুলোর উপর দিয়ে সূর্যটা সোনালি আলো ছড়ানো শুরু করেছে। না, এ হতেই পারে নাঃ মনে মনে ভাবল সে। মানুষের মনে ছাড়া আর কোথাও শয়তানের অস্তিত্ব নেই।

    দোতলার শোবার ঘরের দিকে রওনা হল থর্ন। এখনও চেষ্টা করলে হয়ত ঘন্টা দুই ঘুমিয়ে বিশ্রাম নেয়া যাবে।

    থর্ন জানে না, মার্কও তারই মত সারা রাত জেগে কাটিয়েছে। ঘুমের ভান করে পড়ে ছিল সে। অন্যেরা ঘুমিয়ে পড়তেই চুপি চুপি উঠে লাইব্রেরি ঘরে ঢুকে শেলফ থেকে বাইবেলটা নামিয়ে রেভিলেশন পড়তে শুরু করেছিল।

    এখন দিনের আলো ফুটে উঠেছে দেখে বাইবেল থেকে মুখ তুলে জানালার দিকে চাইল। চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে—কাঁদছে ও। একে রাত জাগার ক্লান্তি, তার ওপর যে ভয়ানক সত্য সে জেনেছে, তাতে আর নিজেকে সংযত রাখা ওর পক্ষে অসম্ভব।

    এখন মার্ক পুরোপুরি বিশ্বাস করে যে ডেমিয়েন সত্যিই শয়তানের ছেলে।

    গত কয়েক মাসে ডেমিয়েনের অদ্ভুত চালচলেনের কথা ভাবল সে। ইতিহাস ক্লাসে কিছুদিন আগেই অবাক কাণ্ড ঘটিয়েছে সে। খেলার মাঠে কোন খেলাতেই কেউ ওর সাথে পারে না।

    সেদিনের দুর্ঘটনার কথাও একবার ভাবল মার্ক! বিষাক্ত গ্যাসে একমাত্র ডেমিয়েনেরই কোন ক্ষতি হয়নি। প্যাসারিন, অ্যাদারটন, আন্ট মেরিয়ন সহ তাদের আশেপাশের মানুষগুলো হঠাৎ অসাধারণ ভাবে মারা পড়েছে। কোন ব্যাখ্যা নেই।

    শেষ পর্যন্ত ডেমিয়েনের কথা ভাবল মার্ক। ওকে সে ভালবাসে, শ্রদ্ধা করে—রীতিমত ভক্তিই করে বলা যায়। হতে পারে অন্য মানুষ, যারা ঘৃণ্য আর ভয়ানক, তারাও একটু ভিন্ন ভাবে ওর ভক্ত।

    বাইবেলটা যেখান থেকে নিয়েছিল সেখানেই ওটাকে যত্ন করে রেখে দিয়ে পা টিপে টিপে হল ঘরে এল। আলনা থেকে তার ভারি ওভারকোটটা তুলে নিল মার্ক। কোট গায়ে চাপিয়ে চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে। কিছুক্ষণের জন্যে দূরে চলে যেতে হবে তাকে-কি করবে ভাবতে হবে…

    .

    ‘কি বললে?’ ডিম ভাজি করতে করতে রিচার্ডের দিকে ঘুরে তাকাল অ্যান। ‘তুমি কি বিশ্বাস কর যে ডেমিয়েন-’

    ‘আমি বিশ্বাস করি তা আমি বলিনি, অ্যান,’ বাধা দিয়ে বলে উঠল রিচার্ড। রান্নাঘরের দরজায় বুগেনহাগেনের চিঠি হাতে দাঁড়িয়ে আছে সে। ‘চার্লস বলছিল। আর এই চিঠিতেও একই কথা লেখা আছে।’

    ‘কিন্তু তাই বলে তুমি নিউ ইয়র্কে ছুটবে চিলের পিছনে!’ ফ্রাইপ্যান থেকে ভাজা ডিম তুলে প্লেটে রাখল অ্যান। ‘তার মানে তুমিও—

    ‘না!’ চেঁচিয়ে উঠল রিচার্ড। রাত জাগার ক্লান্তিতে বদমেজাজী হয়ে উঠেছে সে। ‘ব্যাপারটা অত্যন্ত বিরক্তিকর আর নিরর্থক-ওসব মোটেও বিশ্বাস করি না আমি। কিন্তু ডেমিয়েনকে চার্চে নিয়ে ছুরি মারার আগের মুহূর্তেই রবার্টকে গুলি করা হয়েছিল, আর—

    ‘তোমার ভিতরেও তাহলে সন্দেহ ঢুকিয়ে গেছে ওয়ারেন।’ প্লেটগুলো নিয়ে টেবিলের ওপর রাখল অ্যান। ‘সে-ই বিষ ঢুকিয়ে গেছে,’ এগিয়ে এসে ওর হাত থেকে বুগেনহাগেনের চিঠিটা নিয়ে টেবিলের ওপর রাখল অ্যান। তারপর রিচার্ডের হাত দুটো নিজের হাতে তুলে নিয়ে বলল, ‘তোমার মনকে কিছুতেই বিষিয়ে যেতে দেব না আমি। কোথাও যাওয়ার দরকার নেই, কাজ করে করে ক্লান্ত হয়ে পড়েছ তুমি। তোমার বিশ্রাম দরকার। ভুলে যাও চার্লসের সাথে তোমার—’

    ‘অ্যান-’

    ‘না, ওই পর্ব শেষ। মনে করে নাও একটা বিচ্ছিরি গল্প শুনেছ তুমি-ব্যস ওখানেই শেষ।’ হঠাৎ কান্নায় ভেঙে পড়ল অ্যান। ‘ওহ্, রিচার্ড, আমাদের এ কি হচ্ছে? আমরা কি পাগল হয়ে যাচ্ছি?’

    ওকে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরল রিচার্ড। ‘কেঁদো না,’ আন্তরিক গলায় বলল সে। ‘তোমার কথাই ঠিক। আমি ক্লান্ত। সত্যি খুব খারাপ লাগছে আমার। তোমাকে—

    ‘ঈশ্বর, দয়া কর,’ রিচার্ডের বুকে মুখ গুঁজে অস্ফুট কণ্ঠে বলল অ্যান।

    ‘লক্ষ্মী, আমার লক্ষ্মী,’ আদর করে অ্যানের পিঠ চাপড়ে দিল রিচার্ড। ‘না, যাব না আমি।

    ‘আর ডেমিয়েনকে—ওকে ভিন্ন চোখে দেখবে না তো তুমি?’

    ‘অবশ্যই না!’

    ‘যীশু?’

    ‘যীশু বলছি।’

    অ্যানকে বুকে জড়িয়ে ধরে আবেগে অল্প অল্প করে দুলছে রিচার্ড। ভাবছে, কি আশ্চর্য! এমন আচ্ছন্ন কেন হয়েছিল সে? জানালা দিয়ে বাইরে চোখ পড়ল ওর। দেখল ডেমিয়েন পিছনের উঠান পেরিয়ে বনের দিকে যাচ্ছে।

    ওকে দেখেই কেমন যেন আতঙ্কিত হয়ে উঠল থর্ন।

    ‘মার্ক কোথায়?’ গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করল সে।

    ‘মনে হয় সকালে বেড়াতে বেড়িয়েছে ও,’ নিজেকে ছাড়িয়ে নিয়ে চোখ মুছতে মুছতে জবাব দিল অ্যান। ‘সকালে কাগজ আনতে গিয়ে দেখলাম ওর কোটটা নেই।

    ‘চল আমরাও সকালে একটু হেঁটে বেড়িয়ে আসি,’ প্রস্তাব দিল রিচার্ড

    ‘নাস্তা খাবে না?’

    ‘না, নাস্তার চেয়ে আমার মুক্ত হাওয়ার বেশি দরকার।

    স্বামীর মুখের দিকে চেয়ে কি যেন বোঝার চেষ্টা করল অ্যান। থর্নকে বিয়ে করার সময়েই সে জানত অনেক কিছুই মানিয়ে নিতে হবে তার। তখন ভেবেছিল সে তা পারবে—কিন্তু এখন সন্দিহান হয়ে পড়েছে।

    ‘ঠিক আছে, চল,’ বলল সে।

    টেবিলেই পড়ে থাকল ওদের নাস্তা।

    .

    বাসা থেকে অনেক দূরে একটা গাছের তলায় বসে আছে মার্ক। দুশ্চিন্তায় ফ্যাকাসে দেখাচ্ছে। চোখ দুটো রুগ্ন-বয়সের তুলনায় অনেক বড় দেখাচ্ছে ওকে। ভয়ে দুই হাতে শক্ত করে হাঁটু জড়িয়ে ধরে বসে আছে সে। জীবনে কোনদিন এত ভয় পায়নি ও।

    মনের কথা কাউকে বলবে সে উপায়ও নেই। আগে কিছু হলেই ডেমিয়েনের কাছে যেত, কিন্তু এখন সেটা আর সম্ভব নয়। এটার সমাধান তাকে একাই করতে হবে।

    পায়ের শব্দ শুনতে পেল মার্ক। কে যেন ডাকল, ‘মার্ক? এই মার্ক!’

    ডেমিয়েন। সব সময়ে সবখানেই ডেমিয়েন।

    চট করে উঠে নিঃশব্দে আরও গভীর বনের দিকে চলল সে।

    পায়ের চিহ্ন দেখে ওকে অনুসরণ করছে ডেমিয়েন।

    ছুটতে শুরু করল মার্ক

    ‘এই মার্ক!’

    থামল না মার্ক, ছুটেই চলল। সে জানে গতরাতে সারারাত জেগে এখন আর এভাবে বেশিক্ষণ দৌড়াতে পারবে না—ক্লান্তি আর ভয় ওর ওপর ভর করেছে। শেষ পর্যন্ত থামতে হল। একটা বড় গাছের পিছনে লুকাল, হাঁপাচ্ছে সে।

    কয়েক মিনিট পার হয়ে গেল। আবার সে ডেমিয়েনের গলা শুনতে পেল। বেশ কাছে, ঠিক গাছের উল্টো ধার থেকে ডেমিয়েন বলল, ‘আমি জানি তুমি ওখানে আছ।‘

    কেঁপে উঠল মার্ক। ‘চলে যাও তুমি,’ বলল সে। নিজের কানেই দুর্বল শোনাল ওর গলা।

    গাছটাকে ঘুরে ছয় ফুট দূরে মার্কের সামনে এসে দাঁড়াল ডেমিয়েন। ‘আমাকে ভয় করে পালাচ্ছ কেন তুমি?’ আহত সুরে প্রশ্ন করল সে।

    অনেকক্ষণ চুপ করে থেকে শেষে নিচু ফ্যাসফ্যাসে গলায় মার্ক বলল, ‘আমি…আমি জানি তুমি কে!

    ‘তাই নাকি?’ হাসল ডেমিয়েন।

    মাথা ঝাঁকাল মার্ক। ড. ওয়ারেনও জানেন, ধীর গলায় বলল সে। ‘আব্বার সাথে তাঁর কথা হয়েছে—সব শুনেছি আমি।’

    একটু মেঘাচ্ছন্ন হল ডেমিয়েনের মুখ। ‘কি বলেছে সে?’ কথাটা আদেশের মতই শোনাল।

    ‘উনি বলছিলেন,’—ভাষা খুঁজছে মার্ক— ‘উনি বলছিলেন যে মানুষের মাঝে আত্মপ্রকাশ করতে পারে শয়তান।

    ‘তারপর?’

    মুখ ফিরিয়ে নিল মার্ক। ওর চোখ দিয়ে জল গড়াচ্ছে।

    ‘চুপ করে থেক না, বল?’ শান্ত গলায় বলল ডেমিয়েন।

    কষ্ট করে একটা ঢোক গিলল মার্ক। ‘বলছিলেন…তুমি শয়তানের ছেলে।

    .

    বনের মধ্যে অ্যান আর রিচার্ডও বেড়াতে বেড়িয়েছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন প্রেমিক প্রেমিকা পরস্পরের বাহুপাশে রাত কাটিয়ে সকাল বেলা বেড়াতে বেড়িয়েছে।

    কিন্তু যে লোকটা তার সঙ্গিনীকে নিয়ে বেরিয়েছে তার চোখ দুটো রক্ত জমে লাল হয়ে উঠেছে দুশ্চিন্তা আর ক্লান্তিতে। ওর মনের মধ্যে ঝড় চলেছে। আজ সে যা দেখতে বেরিয়েছে, তা না দেখতে পেলেই বরং সে খুশি হয়…নিষ্পলক চোখে ডেমিয়েন চেয়ে আছে মার্কের দিকে। ‘বলে যাও,’ বলল সে।

    এবার গড়গড় করে বেরিয়ে এল সব। ‘নেফের অফিসের সামনে সেদিন টেডিকে তুমি কি করেছিলে দেখেছি,’ চেঁচাচ্ছে মার্ক। ক্লাসে কি হয়েছিল, অ্যাদারটন, প্যাসারিন, ওদের কি হয়েছে—সব দেখেছি আমি! তোমার বাবা তোমাকে শেষ করতে চেষ্টা করেছিল! লোকে বলে তাঁর মাথা খারাপ হয়েছিল— কিন্তু আসলে তা না—উনি জানতে পেরেছিলেন!’ হাঁটু মুড়ে বসে পড়ল মার্ক। থরথর করে কাঁপছে সে।

    বিচলিত হয়ে উঠছে ডেমিয়েন। মার্ককে আঘাত দিতে চায় না সে।

    ‘মার্ক-’ আরম্ভ করল ডেমিয়েন

    ‘নাআআআআ…’ বিলাপ করে উঠল মার্ক।

    ‘আমার ভাই তুমি! আমি ভালবাসি—’

    ‘ভাই ডেক না আমাকে!’ চেঁচিয়ে প্রতিবাদ করল মার্ক। শয়তানের কোন ভাই নেই!’

    মার্কের কাঁধে হাত রাখল ডেমিয়েন। কথা শোন,’ বলল সে।

    মাথা নাড়ল মার্ক। ‘স্বীকার কর,’ ঝোঁকের মাথায় বলে চলল সে। তুমিই মেরেছ তোমার মা’কে!’

    আর পারল না ডেমিয়েন। ওর সহ্যের সীমা ছাড়িয়ে গেল। ‘আমার মা ছিল না লে. আমার মা—

    ‘—শিয়াল ছিল!’

    ‘হ্যাঁ!’ গর্বের সাথে জোর গলায় জানাল ডেমিয়েন। গমগম করে উঠল বন। পুরো শক্তি এখন ওর নিয়ন্ত্রণে এসে গেছে। চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে। ওর মুখ থেকে একটা অপার্থিব আভা বেরুচ্ছে। ‘পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হয়ে জন্মেছি আমি,’ বলল ডেমিয়েন। ওর গলা ধীরে ধীরে তীক্ষ্ণ হয়ে উঠছে। ‘ইবলিস! তার মহত্ত্ব কেড়ে নিয়ে তাকে নির্বাসিত করা হয়েছিল। কিন্তু সে আবার আমার মধ্যে জেগেছে। আমার শরীর ধারণ করেছে—আমার চোখ দিয়েই সব দেখছে সে!

    মরিয়া হয়ে এদিক ওদিক চাইল মার্ক। ভয়ের শেষ সীমা আগেই অতিক্রম করেছে সে ছটফট করছে কিন্তু নড়ার শক্তি নেই। সবটাই একটা ভয়ানক দুঃস্বপ্নের মত মনে হচ্ছে তার। এর কোন শেষ নেই—এ থেকে মুক্তি নেই!

    আমার দলে চলে এসো,’ বলল ডেমিয়েন। ‘আমি তোমাকে সাথে নেব।’ চোখ তুলে ওর দিকে চাইল মার্ক। কাঁপুনি বন্ধ হয়ে গেছে ওর। একদৃষ্টে অনেকক্ষণ ভাই-এর দিকে চেয়ে থেকে ধীরে ধীরে মাথা নেড়ে সে বলল, ‘না।’

    ‘এখনও সময় আছে, মত বদলাও।’

    না!’ নিজের সিদ্ধান্তে মার্ক অটল।

    হঠাৎ লাফিয়ে উঠে প্রাণপণে ছুটল মার্ক। ওই অনমনীয় জবাব যেন তাকে নতুন শক্তি জোগাল।

    ‘মার্ক!’ চেঁচিয়ে ডাকল ডেমিয়েন।

    ছুটে চলতে চলতেই মার্ক জবাব দিল, দূর হও তুমি!’

    ‘মার্ক!!’ আবার ডাকল ডেমিয়েন। কিন্তু এবার তার গলার স্বর সম্পূর্ণ ভিন্ন। এর আগে মাত্র একবারই ডেমিয়েনের এই স্বর সে শুনেছে-নেফের অফিসের সামনে।

    থমকে থেমে দাঁড়াল মার্ক। নড়তে পারছে না সে। ‘চলে যাও,’ করুণ স্বরে অনুরোধ করল মার্ক

    আর একবার তোমাকে সুযোগ দিচ্ছি,’ বলল ডেমিয়েন। ‘আমার সাথে এসো–আমার হও!’

    ধীর ভাবে ঘুরে ডেমিয়েনের মুখোমুখি দাঁড়াল মার্ক। ‘না,’ শান্ত গলায় জবাব দিল সে। ‘নিয়তিকে তুমি খণ্ডাতে পারবে না, ডেমিয়েন, আমিও পারব না,’ কোন অদৃশ্য-শক্তি যেন ওকে দিয়ে কথাগুলো বলাচ্ছে। ‘তোমার যা করতে হবে তুমি কর।’ স্থির হয়ে দাঁড়িয়ে রইল মার্ক—অপেক্ষা করছে সে

    প্রত্যাখ্যানের জ্বালায় দপ করে জ্বলে উঠল ডেমিয়েনের চোখ। সিধে হয়ে দাঁড়িয়েছে ডেমিয়েন। মার্কের কাছে বিশাল মনে হচ্ছে ওকে। চোখ ফেটে পানি বেরিয়ে এল। মার্কের গাল বেয়ে। আকাশের দিকে চেয়ে বাঁশপাতার মত কাঁপছে ও…

    .

    অ্যান আর রিচার্ড তুষারের ওপর ছেলেদের পায়ের ছাপ দেখতে পেয়েছে। অনুসরণ করছে ওরা। অত্যন্ত শাস্ত ভাবে স্বামীর পাশেপাশে হেঁটে চলেছে অ্যান। কিন্তু রিচার্ড বারবার মুখ তুলে চাইছে। বাতাসে বিপদের গন্ধ পাচ্ছে সে।

    .

    হঠাৎ শব্দটা মার্কের কানে গেল। ঠিক একই শব্দ টেডি শুনেছিল অ্যাকাডেমির অফিস ঘরের সামনে। একটা পটপট শব্দ, যেন ধাতব দুটো সরু স্কেল পরস্পর বাড়ি খাচ্ছে।

    দাঁড়কাকের ডানা ঝাপটানোর আওয়াজ।

    দুই হাত মাথার ওপরে তুলে অদৃশ্য আক্রমণকারী থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করছে মার্ক। চিৎকার করে কেঁদে উঠে পালাতে চেষ্টা করল সে। কিন্তু অদৃশ্য পাখিটা ঠুকরে খামচে ওর মাথা থেকে রক্ত বের করে দিল। নাক, কান, চোখ দিয়ে ওর রক্ত ঝরছে। ব্যথায় হাঁটুর ওপর ভর দিয়ে পড়ল। রক্ত ধারার ভিতর দিয়ে ডেমিয়েনের অশুভ মূর্তিটা দেখতে পাচ্ছে মার্ক। ওর মাথা ঘিরে আলো ছড়াচ্ছে ভোরের সূর্য।

    পাখিটা ওর মগজ ঠুকরে দিল। যন্ত্রণায় চিৎকার করে তুষারের ওপর মুখ থুবড়ে পড়ল মার্ক। চোখ উল্টে গেল ওর।

    শব্দটা থেমে গেল। নিচের দিকে চেয়ে চিৎকার করে উঠল ডেমিয়েন। ওর সামনেই পড়ে আছে মার্কের মৃতদেহ। ওর মাথার কাছে তুষার রক্তে লাল হয়ে উঠেছে। মার্কের কাছে ছুটে গিয়ে হাঁটু গেড়ে বসল ডেমিয়েন। মার্কের নির্জীব দেহটা তুলে নিয়ে তাকে সজীব করার চেষ্টা করল সে।

    ডেমিয়েনের চিৎকার অ্যান আর রিচার্ডের কানে গেছে। তারা পৌছে দেখল মার্কের প্রাণহীন দেহের ওপর ঝুঁকে পড়ে বিলাপ করছে ডেমিয়েন, মার্ক, ওহ, মার্ক….

    অ্যানের আর্তচিৎকারে মুখ তুলে চাইল ডেমিয়েন। বলল, ‘আমরা দু’জনে হাঁটছিলাম—মার্ক পিছলে পড়ে গেল—’

    ‘বাড়ি যাও!’ খেঁকিয়ে উঠল রিচার্ড। তারপর তাড়াতাড়ি অ্যানের পাশে গিয়ে দাঁড়াল।

    প্রতিবাদ করল ডেমিয়েন। ‘আমি কিছু করিনি।’

    ‘এখনও দাঁড়িয়ে আছ তুমি? বাড়ি যাও!’ রাগে কাঁপছে রিচার্ড।

    ঘুরে বাড়ির দিকে ছুটল ডেমিয়েন। অঝোর ধারায় পানি পড়তে শুরু করেছে ওর চোখ দিয়ে। যেতে যেতে ঘাড় ফিরিয়ে চিৎকার করে সে বলল, ‘আমি কিছু করিনি—পড়ে গেছে ও!’ বাড়ির দিকে দৌড়ে চলল ডেমিয়েন।

    ওর দিক থেকে মুখ ফিরিয়ে দু’হাতে অ্যানকে ধরে দাঁড় করাল রিচার্ড। একটু অপেক্ষা করে যখন বুঝল অ্যানের পড়ে যাওয়ার ভয় নেই তখন নিচু হয়ে ছেলের দেহটা পাঁজাকোলা করে তুলে নিল সে।

    উঠে দাঁড়িয়ে অ্যানের দিকে চাইল রিচার্ড। ওর চোখে স্পষ্ট ফুটে উঠেছে অভিযোগ।

    মাথা নেড়ে অ্যান বলল, ‘ডেমিয়েন কিছু করেনি। সে—’

    কথাটা শেষ করতে পারল না অ্যান। ছেলের রক্তাক্ত মুখের ওপর নিজের মুখ চেপে ধরে এগিয়ে চলল রিচার্ড।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশেষ অশুভ সংকেত – কাজী মাহবুব হোসেন
    Next Article অশুভ সংকেত – কাজী মাহবুব হোসেন

    Related Articles

    কাজী মাহবুব হোসেন

    অশুভ সংকেত – কাজী মাহবুব হোসেন

    July 26, 2025
    কাজী মাহবুব হোসেন

    শেষ অশুভ সংকেত – কাজী মাহবুব হোসেন

    July 26, 2025
    কাজী মাহবুব হোসেন

    খুনে মার্শাল – কাজী মাহবুব হোসেন

    July 26, 2025
    কাজী মাহবুব হোসেন

    নিঃসঙ্গ অশ্বারোহী – কাজী মাহবুব হোসেন

    July 26, 2025
    কাজী মাহবুব হোসেন

    ক্ষ্যাপা তিনজন – কাজী মাহবুব হোসেন

    July 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }