Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অশ্বচরিত – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প469 Mins Read0
    ⤶ ⤷

    অশ্বচরিত – ১০

    দশ

    ঠাকুর ঘর থেকে বেরিয়ে গেলে শ্রীপতি উঠে বসে। ঘরের আলো নিভিয়ে দিয়ে অন্ধকারে নিশ্চুপ বসে থাকে। তার সমস্ত শরীরে দুদিনের জমা ক্লান্তি। গত রাতে তো প্রায় ঘুম হয়নি মীরগোদায় গৌরমোহনের ভিটেতে। দাওয়ার এক ধারে ভানু অন্য ধারে সে শুয়েছিল, কিন্তু তাতে কী হলো? উঠোনে তো বসেছিল দুজনে। মদরঞ্জিওয়ালা আর তার বউ কোকিলা। তারা দুজনে কত রাত পর্যন্ত উঠোনে বসে বিন বিন করছিল। অমন মেয়েমানুষ কাছেপিঠে থাকলে কি ঘুম হয়? অথচ তার মনে যে কুভাব জেগেছিল তাও তো নয়। সে অবাক হয়ে দেখেছিল আধো জ্যোৎস্নায় জাদুকরী কুহকিনী বসে আঁক কাটছে উঠোনের ধুলোতে। গৌরমোহন উবু হয়ে বসে তা দেখছে। তারা কখন যে ঘরে গিয়েছিল তা জানে না শ্রীপতি। তবে রাত দেড়টা পর্যন্ত তার নিজেরই সাড় ছিল তো। হাতের রেডিয়াম ডায়াল সে দেখছিল বারে বারে।

    ঠাকুরানি দরজায়, খাবেন তো বাবু?

    না।

    খেয়ে আসা হয়েচে?

    হ্যাঁ।

    এ কীরকম কথা, গেরস্তর অকল্যাণ হবে।

    হেসে ফেলল শ্রীপতি, গেরস্ত তো আমি নিজে।

    রানছি তো আমরা।

    রানছ বলে গেরস্ত হলে?

    হ্যাঁ হলাম। ঠাকুরানি সরে যায় বিড়বিড় করতে করতে, না খাবে তো রাতে থাকা কেন, বাড়ি ফিরলেই পারতে, বউদিমণি খুশি থাকত।

    শ্রীপতি শুয়ে পড়ে। জানালা খোলা। জানালার পাশেই দাঁড়িয়ে থাকত তার পক্ষিরাজ। আশ্চর্য! চোখ বুজলেই মনে হচ্ছে যেন আছে। এই ঘরটা তার নিজের। খুব চাপ না থাকলে এই ঘর ভাড়া দেয়া হয় না। সেই পঁচিশে ডিসেম্বরের সময়ে বা পয়লা বৈশাখের সময়ে খুব চাপ পড়ে, পুজোর সময়ও। কত রকম মানুষ, কত রকম জোড় তাদের! শ্রীপতির মনে হয় সেও যেন জোড়ে এসে ওঠে এই হোটেলে। কীরকম লাগাব তখন? কিন্তু জোড়ের আর একজন কে? ভারতী, না মধুমিতা। নাকি? শ্রীপতি চোখের ওপরে আড়াআড়ি তার হাতটা ফেলে দেয়। অন্ধকারের ভিতরে ভারী নিঃশ্বাসের শব্দ কানে আসে তার। চমকে ওঠে। ঠিক যেন পক্ষিরাজ। জানালা দিয়ে মুখ বাড়াচ্ছে ঘোড়াটা। কী অদ্ভুত জীব! কতদিন মধ্যরাতে জেগে উঠে শ্রীপতি দেখেছে ঘোড়াটা পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তার নিঃশ্বাসের শব্দ কানে আসছে। আবার এক-একদিন দেখেছে ঘোড়াটা তাকিয়ে আছে আকাশে। আশ্চর্য! ঘোড়ারা রাত জাগে! এক-একদিন দেখেছে ঘোড়ার মুখ তার খোলা জানালায়। জানালা দিয়ে ঘরের অন্ধকারে তাকিয়ে আছে পক্ষিরাজ। এখন তন্দ্রার ঘোরে শ্রীপতির মনে হচ্ছে ঘোড়া আছে জানালার ওপারেই। ঘোড়া না থাক তার ছায়া আছে। বর্ণহীন ছায়া। নাকি বর্ণহীন অশ্ব? বর্ণহীন অশ্ব কি দেখা যায়? জলের মতো ঘোড়া? পক্ষিরাজ জলের মতো হয়ে গেছে! বাতাসের মতো? ভানুর কথা যদি সত্যি হয় তবে তার পক্ষিরাজ এখন কলকাতা শহরে। ভানুর কথা যদি সত্যি হয় তবে ঘোড়াটা এখন রেসকোর্সের জকিদের আস্তাবলে। আর না যদি সত্যি হয় তবে ঘোড়াটা কি সত্যিই বর্ণহীন হয়ে দাঁড়িয়ে আছে তার জানালার পাশে? চোখ থেকে হাত সরায় শ্রীপতি। দেখল জানালা থেকে একফালি জ্যোৎস্না এসে পড়েছে খাটের ওপরে। বিছানার বাকি অংশে গ্রিলের নকশা আঁকা হয়ে গেছে। জানালার ওপারে কে যেন দাঁড়িয়ে। কে? কে হতে পারে? হতে পারে তো পক্ষিরাজই। ওই জায়গা পক্ষিরাজের। পক্ষিরাজ হারিয়ে জায়গাটা শূন্য হয়ে পড়ে আছে। মাটি কি একা থাকে? সে মাটিতে হয় গাছ থাকে, না হয় ফসলের খেত থাকে। মানুষ হেঁটে বেড়ায়। পাখিরা খুঁটে খেতে নামে। কিছু না হলে পোকামাকড়, লতাগুল্ম তো থাকে। ভিতরে ইঁদুর থাকে, সাপ থাকে, ব্যাঙ থাকে। ওপর দিয়ে হাওয়া বয়ে যায়। রাতে জ্যোৎস্না পড়ে ভরা মাটিতে। এখন শূন্য ভূঁইয়ের জ্যোৎস্না যেন ডাকছে তাকে। শ্রীপতি দেখছে জানালার মুখ অন্ধকার হয়ে গেল।

    কে? ডাকল শ্রীপতি, পক্ষিরাজ?

    আমি।

    কোথায় গিছিলি রে? শ্রীপতি জিজ্ঞেস করল ভাঙা গলায়।

    আমি!

    কে? শ্রীপতির মনে হলো ঘোড়াটা নয়। হারানো ঘোড়া কি এত সহজে ফিরবে? তাহলে কে? গৌরমোহন? নাকি কোকিলা? শ্রীপতি ডাকল, কোকিলা!

    আমি?

    তুমি কি ঘোড়াটারে নিয়ে গেলে কুহক করে?

    শ্রীপতি শুনল, আমি মাইতিবাবু।

    শ্রীপতি বলল, কী করে কুহক করলে? তারে কি নিশীথে ডেকে নিয়ে গেলে উঠোনে আঁক কষে? ও কোকিলা!

    কোকিলা কে? জানালার অন্ধকার ডাকল তাকে, ও মাইতিবাবু!

    শ্রীপতি এবার তার রেডিয়াম ঘড়িতে সময় দেখল সাড়ে বারোটা। গভীর ঘুমে তলিয়ে যেতে যেতে জেগে উঠল, নাকি এ তার স্বপ্ন? জানালার ওপারে শূন্য ভুঁই আর শূন্য থাকল না। ভরে উঠল কতদিন বাদে!

    অন্ধকার থেকে চাপা স্বর উড়ে এলো, আমি ভারতী।

    ভারতী! উঠে বসল শ্রীপতি, ভারতী চৌধুরী তার জানালায় দাঁড়িয়ে ডাকছে, মাইতিবাবু, ও মাইতিবাবু, কোকিলা কে?

    শ্রীপতি মাইতি খাট থেকে নেমে অন্ধকারে গায়ে শার্ট গলিয়ে দরজা খুলল নিঃশব্দে। অন্ধকারে দরজায় তালা লাগাল। চাবিটা শার্টের পকেটে রেখে বেরিয়ে এলো সমুদ্রপাখি হোটেল থেকে। ঠাকুর ঠাকুরানির জেগে থাকার কথা নয় এই সময়। সমস্ত দিন এত খাটে যে শুলে মড়ার মতো ঘুমোয় দুজনে।

    রাস্তায় চলে এসেছে ভারতী, কখন থেকে ডাকছি।

    ভাবলাম, ঘোড়াটা বোধহয় ফিরে এলো।

    তুমি ফিরেছ তা ঠাকুর বলে গেল, এলে না তো।

    শ্রীপতি বলল, কাল সকালে যেতাম।

    কোকিলা কে?

    যে কুহক করে।

    কে কুহক করে?

    শ্রীপতি বলল, কোকিলা বধূ, চলো তোমাকে ঘরে দিয়ে আসি, এত রাতে একা বেরোন কি ঠিক হয়েছে তোমার?

    তোমার বউও তো ওই কথা বলল।

    কী বলল, সে কোথায়?

    সে তোমার সংসারে, বাড়িতে।

    তো বলল কখন?

    তুমি শোনোনি? ঠাকুর তোমাকে বলেনি?

    বলেছে।

    আমি নাকি কুহকিনী, আমি কি তোমাকে কুহক করে ডাকি?

    শ্রীপতি হেসে ফেলল। মধুমিতা কি কথাটা ভানুর কাছে শুনেছে? হোটেলের পঞ্চম ঠাকুর যেমন এই নার্স দিদিমণির পক্ষে, ভানু তেমন মধুমিতার পক্ষে। তার দুই শাগরেদ দুই পক্ষ নিয়েছে, মনে হয় শ্রীপতির। কিন্তু ভানু যে কুহকিনীর কথা মধুমিতাকে বলবে তা ভাবতে পারেনি সে।

    তোমার বউ আমার মাথা হেঁট করে দিয়েছে।

    রাগ কোরো না। শ্রীপতি বলল, তুমি তো জানো ও তোমাকে সহ্য করতে পারে না।

    কেন পারে না? আমি কি তোমার সম্পত্তির ভাগীদার হচ্ছি?

    আহা তা কেন, ভাগীদার তো হয়েছ।

    আমি কি কুহক করতে পারি, কীভাবে কুহক করে? সেই সন্ধে থেকে বসে আছি তোমার জন্য, মনে মনে কত টান না টানছি, ভেবেছিলাম ফিরলেই ঠাকুরের কাছে সব শুনে তুমি আসবে, এলে না তো?

    দরজা খোলে ভারতী। শ্রীপতি ভাবল এবার চলে যায়। কিন্তু ছাড়বে কেন ভারতী, তার জামা টেনে ধরল পিছন থেকে, যাচ্ছ!

    গলার স্বরে এমন মায়া যে বুকে ধক করে লাগে। ওই মায়ায় না সে ভারতী চৌধুরীর টানে পড়েছে সেই কতদিন থেকে! মা ছিল হাসপাতালে, ভারতী ছিল মায়ের সিস্টার। তখন ভারতী আর মধুমিতার কী ভাব! যেন দুই বোন। দুই সখী। মা সুস্থ হয়ে ঘরে ফিরলে সখীর কাছে আসতে লাগল ভারতী। তারপর সমুদ্রপাখি হোটেলে শ্রীপতির খোঁজে। কবে যে শ্রীপতির দিকে তার মন পড়ল তা শ্রীপতিও জানে না। আর শ্রীপতিরই বা কবে মন গেল তার দিকে তা কি সে নিজে জানে? মধুমিতার সখী, সই হয়ে গেল শ্রীপতির সখী! শ্ৰীপতি বলল, কাল সকালে না হয় কথা সব শুনব।

    না, থেকে যাও।

    তোমার এখেনে থাকা কি ভালো দেখায়?

    তুমি কি থাকনি আগে?

    ভোরবেলায় উঠে গেছি

    আজও না হয় তাই যেও।

    শ্রীপতি বলল, না আজ যাই।

    না থেকে যাও, তুমি গেলে আমি ঘরে থাকব না, অসহ্য! ঘরটাকে যেন সেই জেলখানা মনে হচ্ছে কাল থেকে। বেরোতে পারছিনে, তোমার বউ আমাকে বেজন্মা বলে গালি দিল, আমি নাকি কুহকিনী!

    ওসব ভানু বলেছে মধুমিতাকে।

    ভানু!

    হ্যা ভানু। শ্রীপতি ঢুকে পড়েছে ভারতীর ওয়ান রুম কোয়ার্টারে। বসেছে সিঙ্গেল বেড খাটটিতে। ভারতী বসেছে মেঝেয় তার পায়ের কাছে, আচমকা সে ফুঁপিয়ে কেঁদে ওঠে, তুমি শুনেও এলে না!

    আমার মন ভালো নেই।

    কেন, কী হলো?

    ঘোড়াটা।

    আবার একটা কেনো না হয়।

    মাথা নাড়ে শ্রীপতি, টাকায় সব হয়? কিনলে হবে? ওই ঘোড়াটা পাব?

    ঘোড়া তো পাবে।

    যা হয় পেলেই হলো, তাহলে তুমি এত রাত্তিরে গেলে কেন আমাকে ডাকতে?

    মন টানছিল। বিড়বিড়িয়ে বলে ভারতী।

    মন আমারও টানছে, বলল শ্রীপতি, ঘোড়াটা বোধহয় কলকাতায় চালান হয়ে গেছে।

    কে বলল?

    শুনছি তাই, ভানু বলছিল, অদ্ভুত সব কথা বলে ও, বলে কিনা ও হলো ছন্দক…।

    ভারতী বলল, ভানুর কথা বাদ দাও, কোথায় গিয়েছিলে ওর সঙ্গে, ঘোড়া খুঁজতে?

    শ্রীপতি বলল, ঘোড়াটারে কুহকে টেনে নিয়ে গেছে।

    কে?

    সে একজন। শ্রীপতি বিছানায় কাত হলো, তুমি কোথায় ঘুমোবে?

    ঘুমোব না।

    জেগে থাকবে?

    কথা বলব। ভারতী দেয়ালে পিঠ দিয়ে বসেছে, তোমার বউয়ের মুখ এত খারাপ, কী নোংরা, অমন মেয়েছেলেরে সহ্য করো কী করে?

    শ্রীপতি কথা বলে না। সাড়া না পেয়ে ভারতী তার কথা থামায় না, বলে, আমার না হয় বাপ-মা ছিল না, আমি আকাশ থেকে নামলাম, না আস্তাকুঁড়ে জন্মালাম সে আমার ব্যাপার, বাপ-মার কোলে না জন্মেও অমন ভাষা তো মুখে আসে না আমার।

    থাক। শ্রীপতি হাত তোলে।

    থাকুক, আমারও বলতে ঘেন্না হয়, কত আশায় নিজের দুঃখের কথা বলেছিলাম ওকে।

    কী আশা, ও তোমার দুঃখে কাতর হবে?

    না, তবে দুঃখটা বুঝবে।

    বুঝে কী করবে, স্বামীকে দিয়ে দেবে তোমার হাতে?

    বড় বড় চোখে তাকিয়ে আছে ভারতী, মাথা নাড়ছে, তা কেন, তবে ও যে দশজনের সামনে পথে দাঁড়িয়ে সবাইকে শোনাবে আমার আশ্রমের কথা তা কি আমি জানতাম? আশ্রমে কি সুখে ছিলাম আমি?

    শ্রীপতি দেয়ালে তাকাল। অনাথ আশ্রমের ছবি। কে যেন এঁকে দিয়েছিল ভারতীকে। সে কে? ভারতী তা বলেই না। তবে স্কেচ পেনে আঁকা কালো রেখায় টানা আশ্রম বাড়িটা দেখলে শ্রীপতির চোখের সামনে সব পরিষ্কার হয়ে ওঠে। মেদিনীপুর শহরের পশ্চিম প্রান্তে, কংসাবতী নদীকে বাঁ দিকে ফেলে রেখে সেই ফুলপাহাড়ির গায়ে জেলখানার মতো উঁচু প্রাচীরে ঘেরা অরফ্যান হোম। হোমে চুলোচুলি করতে করতে, ঝগড়া করতে করতে বড় হয়েছে ভারতী। কিন্তু এখন সে একেবারে শান্ত। কীরকম জামা ধরে টানল তাকে পেছন থেকে, অবোধ প্রাণী যেন।

    প্রাচীরের আড়ালে অনাথ মেয়েরা আর তাদের গার্জেন, সুপারিনটেনডেন্ট সুলতা দত্ত, মোটাসোটা কালো চেহারা, চোখে হাই পাওয়ারের চশমা। দিদি একদম হাসতে জানত না। দিদি কড়া শাসনে রাখত আমাদের। পান থেকে চুন খসার উপায় ছিল না। কত রকম শান্তি ছিল আমাদের, তা কি জানো তুমি মাইতিবাবু? ভাত তো বন্ধ হলোই, আরও কত রকম। একটা মেয়ে বছর পনেরো হবে বোধহয়, সে হোমের বারান্দায় দাঁড়িয়ে দেখত ফুলপাহাড়ির টিলার ওপর বসে একটা ছেলে ছবি আঁকছে। ছবি আঁকতে আঁকতে ছেলেটা একদিন তাকে দেখতে পেল। ওই দ্যাখো, ওই যে বারান্দায় দাঁড়িয়ে আছে মেয়েটি, দূর থেকে চেনা যেত না তো, তাই কেমন অন্ধকার অন্ধকার লাগছে। ছেলেটা নেচার স্টাডি করত। ওদিকটা তো খুব সুন্দর ছিল, শালবন, ইউক্যালিপ্টাসের সার, টিলা, লালমাটি, আর বাঁশি বাজানো সাঁওতাল ছেলে, বাগাল ছেলে, গরু মোষের পাল। তো কী হলো জানো মাইতিবাবু, ছেলেটা দেখত একটা মেয়ে দাঁড়িয়ে আছে বারান্দায়, কতদূরে! মুখই চেনা যায় না। আর সেই মেয়েটাও দেখত ছবি আঁকছে একজন। তাকে সে চিনতে পারত না। বোঝা যেত একটি পুরুষ। তারপর সেই পুরুষ একদিন ফুলপাহাড়ির ইরিগেশন বাঁধে দাঁড়িয়ে হাতছানি দিল। তার কাঁধ ছুঁয়েছে বাবরি চুল, পাজামার সঙ্গে নীল রঙের পাঞ্জাবি, চোখে সোনালি ফ্রেমের চশমা। মেয়ে সাড়া দিল হাত তুলে। তারপর একদিন দুপুরে পাঁচিল টপকে সে পালাল। বিকেলের প্রেয়ারের সময় ধরা পড়ে গেল সে নেই।

    কী নাম ছিল?

    ধরো মীনাক্ষী, সুলতা দত্তের ছিল শকুনের চোখ, ধরে ধরে সব মেয়েকে জেরা করতে লাগল। কেউ কেউ তো জানত। সবাই মুখে কুলুপ এঁটে বসে ছিল। সুলতা দত্ত তখন পুলিশে গেল। সারা রাত কোনো মেয়ের ঘুম নেই। তারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল। মীনাক্ষী যেন না ফেরে। ওকে যেন পুলিশ না পায়। কিন্তু পরদিন পুলিশ পেল ওকে। পুলিশের গাড়ি ফেরত দিয়ে যায় মীনাক্ষীকে। সঙ্গে একরাশ ছবি। সব সেই ছেলেটার আঁকা। ছেলেটাকে হাজতে ভরে ছবিগুলো কেড়ে নিয়েছিল পুলিশ—ওই যে সেই ছবি।

    সুলতা দত্ত সব মেয়েকে ডাকল পরদিন। সবার সামনে দাঁড়িয়ে কত কথা! মীনাক্ষীর মাথা কিন্তু একটুও নিচু হয়নি। সিঁথির সিঁদুরও তোলেনি সে। সুলতা বোঝাচ্ছিল, এর ফল কী হতে পারে। আর একটা অনাথ শিশু আসবে জগতে। অনাথ আশ্রমের মানুষ বাড়বে। তাহলে কোনো দিন কোনো অনাথ আশ্রম বন্ধ করা যাবে না, পাঁচিল ভাঙা যাবে না অনাথ আশ্রমের?

    তারপর?

    সুলতাদি বলত, যত তাড়াতাড়ি অ্যাবোলিশ হয়ে যায় অনাথ আশ্রমগুলো তত ভালো।

    তারপর কী হলো?

    বলতে বলতে ঘুমিয়ে পড়েছিল ভারতী। যতবার এই ঘরে ঢোকে শ্ৰীপতি, অনাথ আশ্রমের ছবিটা দেখে মনে পড়ে যায় ভারতীর দেয়া বিবরণ। এখন দেয়ালে পিঠ দিয়ে ভারতী চোখ বুজে আছে, শ্রীপতি ডাকল, ঘুমোলে?

    জবাব পায় না শ্রীপতি। এখন সে চলে যেতে পারে, কিন্তু বাড়িটা যে খালি থাকবে, দোর খোলা থাকবে। সে জানালার ধারে বসে সিগারেট বের করে পকেট থেকে। তখন ভারতী জেগে ওঠে তন্দ্রা ভেঙে, সে চোখ মেলেই জিজ্ঞেস করল, কোকিলা বধূ কে, তুমি যে বলছিলে?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমি লিলি – লিলি চক্রবর্তী
    Next Article বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }