Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অশ্বচরিত – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প469 Mins Read0
    ⤶ ⤷

    অশ্বচরিত – ১১

    এগারো

    হোটেলের টাকা এসেছিল ভীমাপুর, বালিমুণ্ডার জমি বেচে। বালিমুণ্ডা ওড়িশায়, জলেশ্বর থেকে আরও দক্ষিণ-পশ্চিমে এগিয়ে সমুদ্রের কাছাকাছি। সেই যে কবে সমুদ্র সরে গিয়েছিল তা কেউ জানে না, কতকাল আগে! কত শত বৎসর আগে শ্রীপতির ঠাকুরদা শ্রীনিবাস মাইতি বলত। তখন শ্রীপতি কত ছোট, কিন্তু কথাগুলো মনে এমন ধরেছিল যে ভোলেনি। সমুদ্র কখনো সরে, কখনো এগিয়ে এসে ভাঙে। যদি সরে তো বানিগাছের জঙ্গলে ফেলে যাওয়া চর ঢেকে যায়। সেই চর আস্তে আস্তে উর্বরা হয়। ঝরা পাতা মাটিতে পচে পচে বালি মাটি ক্রমশ ফসল ধারণের উপযোগী হয়ে ওঠে। সময় দিতে হবে তো তাকে। তখন আগে আগে জমি দখল করতে হবে। বালিমুণ্ডার জমি ছিল পাহাড়ি জমিদারদের সম্পত্তি। তাদের বাড়ি সাগরেশ্বরে। সাগরেশ্বর এদিকেই। এদিকে বলেই শ্রীপতির ঠাকুরদা, তার বাবা পত্তনি পেয়েছিল অত সম্পত্তি। খাজনা সামান্য, জমি অঢেল। তারপর জমিদারি অধিগ্রহণের সময় ওই সম্পত্তি ভুয়ো কাগজে শ্রীপতির ঠাকুরদা নিজের নামে করে নেন। তিনি ছিলেন নায়েব। নায়েবে কী না পারত তখন! সাগর কেনাবেচাও করতে পারত শোনা যায়।

    বালিমুণ্ডার জমিতে গোলমাল এদিকের মতো নয়। ওদিককার চাষা মানুষ খুব ভীরু, শান্ত। এদিকের চাষারা যেমন দাবি করে, বর্গা লেখায়, জমি দখল করে নেয়, ওদিকে সেই সমস্যা নেই-ই। মালিক আর চাষা। চাষা গলা তুলে কথা বলল তার চাষ চলে গেল। কত মানুষ চাষের জন্য বসে থাকে। অঘ্রানে ধান ওঠার পর, সব হিসেব নিকেশ করে শ্রীপতি ফিরে এলে প্রায়ই ওদিকের লোক হোটেলে এসে তাকে খোঁজে চাষের ব্যবস্থা করার জন্য। সেই রকম একটা লোক এসেছিল। যে চাষাকে দেয়া হয়েছিল বিঘে দেড়েক, সে নাকি আচমকা মরে গেছে, সামনে বর্ষা, জমি কি পড়ে থাকবে, না মাইতিবাবু চাষে দেবেন? চাষে যদি দেন তো সে করতে পারে। অনেক দিন ধরে তো ঘুরছে সে মাইতিবাবুর জমি চাষের জন্য। চাষবাড়িতে বাবু কবে যাবেন?

    কী নাম? শ্রীপতি জিজ্ঞেস করে।

    আঁজ্ঞা মোর নাম বিষ্ণু, বিষ্ণুপদ পাতর।

    চাষবাড়ির রামচন্দ্র কী বলল?

    আঁজ্ঞা আপুনার নিকট পাঠাই দিলা, আপুনি না কহিবে তো হিবে কী করে?

    খুশি হলো শ্রীপতি। রামচন্দ্র মণ্ডল তার চাষবাড়ির নায়েব। সে যে ওখানে বসে উলটো কলকাঠি নাড়ছে না তাতে আশ্বস্ত হওয়া গেল। জমি এখনও বহুকাল থাকবে। রাখবে শ্রীপতি। এভাবে জমি তো এপারে রাখা যায় না। ফ্যামিলি সিলিং আইন সব জমি খাস করে দিচ্ছে। দেশ থেকে যদি জমির মালিক চলে যায়, তবে সে দেশের থাকে কী? জমি না থাকলে মানুষেরই বা থাকে কী? মানসম্মান সবই তো জমি দেয়। জমিই টাকা দেয়। হোটেল দিয়েছে শ্রীপতি মাইতিকে। জমি যত ইচ্ছে ফুর্তি দেয়। শ্রীপতি ইচ্ছে করলেই তার চাষবাড়িতে মেয়েমানুষ রাখতে পারে। রাখেনি ওসব। যদি রাখত, জেনেও কিছু বলত না মধুমিতা। অথচ ভারতী চৌধুরীকে মানবে না। মেনে নেবেই না। আশ্চর্য!

    শ্রীপতি বলল, মরল কী করে চাষা?

    আঁজ্ঞা জমিনে হাল নামাইছিলা, এক হাল করার পর দুফুরে ঘরে ফিরিলা, বুকে বেদনা উঠিলা তখন, ছটফট কঁইরতে কইরতে মরি গিলা যোগেন।

    তার কে আছে?

    বেটা আছে, বহু আছে।

    বেটা কত বড়?

    জুয়ান বেটা।

    কী করে?

    চাষ কাজ করে, মজরি খাটে।

    সে কী করবে?

    সে তো করিবে কইছিলা, কিন্তু রামচন্দ্র কহিলা হিবেনি, বাপ চষিত তাই বেটাও চষিবে ইমন কানুন নাই।

    নাই তো। শ্রীপতি খুব খুশি হলো এই খবরে। এদিকে হলে অন্যটাই ঘটত, বাপ চষত, তাই ছেলে চষবে। এইভাবে বাপের পর ছেলে, ছেলের পর নাতি, বংশপরম্পরায় জমি চষলে সে জমিতে চাষার অধিকার জন্মে যায়। তার সেই অধিকার থেকেই বর্গাদারি হয়। একই জমি বছরের পর বছর চষতে চষতে চাষার মায়া বসে যায় সেই জমিতে। চাষা সেই জমি নিজের মনে করতে আরম্ভ করে।

    শ্রীপতি জিজ্ঞেস করে, যোগেনের বেটার নাম কী?

    আঁজ্ঞা মহাদেব, মহাদেব পাতর বটে।

    তুমি বিষ্ণু পাতর?

    আঁজ্ঞা ঠিকই কঁহিছেন।

    যে মরেছে সে তোমার কে হয়?

    আঁজ্ঞা বড় ভাই বটে।

    বড় ভাই! তাহলে তো তুমি ও জমিন পাবে না।

    আঁজ্ঞা রামচন্দর কহিলা মহাদেব পাবেনি, মুই না পাব কেনে?

    তুমি তো যোগেনের ছোট ভাই।

    তা তো ঠিক?

    অন্য জমিন চষো।

    লোকটা হতাশ হয়ে মুখ অন্ধকার করে বসে আছে বারান্দায়। বালিমুণ্ডা কেন জমিন সব জায়গায় রাখার নীতিই তো এই। লোকটার মুখ দেখে কষ্ট হচ্ছে, কিন্তু রীতিটা ভাঙা কি ঠিক হচ্ছে? ঠিক হবে? এই সব ছোট ছোট ব্যত্যয়ই তো বড় হয়ে চেপে বসে। যোগেন মরতে তার ভাই জমিতে নামল। পরের বছর হয়তো যোগেনের বেটা মহাদেব কৌশল করে ওই জমিতে নামবে যোগেনের ভাই বিষ্ণুর বদলি হয়ে। এমন তো হতে পারে যোগেনের ভাই নামেই নিচ্ছে জমি, আসলে চষবে মহাদেব। সেই কৌশলেই এসেছে লোকটা।

    ভানু এসে দাঁড়াল, বলল, এ কে বাবু?

    জবাব দিল না শ্রীপতি। ভানু বসল বারান্দার কোণে রাখা বেঞ্চিতে। এই লোকটা, বিষ্ণু পাতর বেঞ্চিতে বসার সাহস দেখায়নি। ভানুরও প্রথম প্রথম ও সাহস ছিল না। এখন তো সে খাটের কোণেও বসে।

    বিষ্ণু পাতর ডাকল, বাবু!

    অন্য জমিন নাও।

    অন্য জমিন তো নাই, চাষ চইলছে, ওটা মোর বড় ভাই চষত, সে হাল করিছিলা, মোরে দিলা ফসল ফাঁকি মারিব না।

    বড় ভাই করত বলে তুমি করবে এটা তো হতে পারে না।

    শ্রীপতি বলল। আঁজ্ঞা! লোকটা কালো চোখে তাকিয়ে আছে। ভীরু দৃষ্টি।

    শ্রীপতি বলল, ভাত খেয়ে যাও, খবরটা দিলে ভালো, রামচন্দ্রকে আসতে বলো।

    তখন ভানু মাথা গলাল এই আলাপে, ঘোড়া দেখেছ?

    ঘুড়া? লোকটা অবাক।

    হ্যাঁ, অশ্ব, সাদা, ধবল অশ্ব।

    আছে তো।

    কোথায় আছে?

    আঁজ্ঞা ওদিকি।

    বেওয়ারিশ ঘোড়া?

    আঁজ্ঞা না।

    ভানু বলল, বাবু, ওদিকে যেতে পারে?

    শ্রীপতি ঘরে ঢুকে গেছে। গায়ের জামা খুলে পাখা চালিয়ে বসেছে। ভানু তার দরজায় এসে জিজ্ঞেস করল কথাটা। শ্রীপতি মাথা দোলায়। ভানু ঠিক বুঝতে পারে না বাবু কী বলছে, হ্যাঁ কিংবা না। বাবুর মতলবটা জানা গেলে সে বালিমুণ্ডা যাত্রা করতে পারে। বালিমুণ্ডা যাওয়ার সাধ তার বহুদিনের। কলকাতায় যাওয়ার কথায় বাবু রাজি হচ্ছে না। ভানু ঠিক বুঝতে পারছে না বাবু বিশ্বাস করেছে কি না কোকিলা বধূর কুহক করার ঘটনাটি। ঠিক সেই কথাটিই তুলল শ্রীপতি, অশ্ব বালিমুণ্ডা যাবে কী করে?

    আঁজ্ঞে যেতে তো পারে, পারে কি না?

    সে তো কলকাতায় মদরঞ্জির সঙ্গে চলে গেছে। শ্রীপতি বাঁকা হাসল।

    ভানু হাত কচলায়, ওটা তো অনুমান মাত্তর।

    অনুমান কেন হবে, ওটাই তো সত্যি বলেছিলি।

    আঁজ্ঞে দেখা তো চোখে হয়নি।

    শ্রীপতি বলে, তাহলে গৌরমোহনের বউ কী করল?

    ভানু মাথা চুলকোয়, বালিমুণ্ডা ঘুরে আসা ভালো, ওদিকে যদি পলায়, কোথায় যে গেল, আমার কিছুই ভালো লাগছে না বাবু।

    শ্রীপতি জিজ্ঞেস করল, মদরঞ্জি কী হলো?

    হয় নাই এখনও, বললাম তো।

    তুই গিয়েছিলি?

    হ্যাঁ, সাইকেল তো নিয়ে এলাম।

    গিসলি, বলিসনি তো?

    ভানু টের পায় বাবুর যাওয়ার সাধ হয়েছিল। তার মানে? ভানু মনে মনে হিসেব করে নেয়, তার মানে কোকিলার সন্ধানে যাবে ভেবেছিল বাবু। কী সব্বোনাশ! কুহকিনী ঠিক কুহক করেছে। আগে নিল ঘোড়া, এবার নেবে ঘোড়ার মালিক শ্রীপতি মাইতিকে। মাথায় টোকা মারে ভানু। যাক গে! এতে তার বালিমুণ্ডা যাওয়া আটকাবে কেন?

    শ্রীপতি বলল, কোকিলা কী বলল?

    দেখা হয় নাই। মিথ্যে বলল ভানু।

    কেন?

    বাপঘরে গেছে।

    বাপঘর কোথায়?

    আঁজ্ঞে তা তো জানা নাই।

    শ্রীপতি বলল, মদরঞ্জি কবে হবে?

    হবে, শিগগির হবে।

    শ্রীপতি বলল, রামচন্দ্রকে লিখে দিলে হবে, ও খোঁজ করবে বালিমুণ্ডায়।

    আঁজ্ঞে হবে না।

    হবে না কেন?

    ঘোড়া কি ওকে চেনে, রামচন্দরকে?

    ও তো ঘোড়া চেনে।

    ঘোড়া চেনে, কিন্তু আমার কন্থককে কি চেনে?

    গালে হাত দিল শ্রীপতি, চেনে না?

    কেউ কাউরে চেনে না।

    তা ঠিক।

    তবে আপনার রামচন্দর কী করবে?

    তাহলে যা তুই। শ্রীপতির মনে হলো ভানুকে পাঠানো দরকার। কেন দরকার তা সঠিক জানে না শ্রীপতি, কিন্তু ভানু যখন যেতে চাইছে খুব করে, ভানু যাক। গিয়ে রামচন্দ্রকে কড়কে দিয়ে আসুক। রামচন্দ্র ঠিক কাজ করেনি এই বিষ্ণু পাতরকে পাঠিয়ে। রামচন্দ্র কি জানে না কোন রীতিতে জমি চাষে দেয় শ্রীপতি? রীতি ভাঙলে বিপদ। কেউ যদি তার বাবা, তার বড় ভাই চষত বলে সেই অধিকারে জমি চায় তা কি মানা হবে? শ্রীপতি বলল, চলে যা, ওই লোকটার সঙ্গে চলে যা।

    ভানু উল্লসিত হয়ে ওঠে, বালিমুণ্ডা যদি পছন্দের জায়গা হয় তবে সে থেকে যাবে ওখানে। তার ভালো লাগছে না দীঘা। ঘোড়াটা হারিয়ে যেতে তার মনও ভেঙে গেছে। ঘোড়া ছাড়া কী করবে তুমি ছন্দক, কাকে নিয়ে বাঁচবে? রাজপুত্র নেই, তার ঘোড়া নেই, তবে কে আছে সঙ্গে? ভানুর মুখ দেখে শ্রীপতি যেন আন্দাজ করে ব্যাপারটা, জিজ্ঞেস করে, কবে ফেরা হবে?

    আঁজ্ঞে অশ্ব খুঁজে পাই।

    যদি না পাস?

    খুঁজি না কেন।

    তোকে যেতে হবে না।

    আঁজ্ঞে। ভানু হতভম্ব, যাব না?

    যাবি, আজ মঙ্গলবার, রবিবার ফিরবি।

    ভানু হাত কচলায়, যদি দেরি হয়?

    আমি লোক পাঠিয়ে নিয়ে আসব তোকে।

    আঁজ্ঞে?

    এখানকার থানা জলেশ্বর থানায় খবর দেবে, সে দেবে বালেশ্বর থানায় খবর, পুলিশ তোকে তুলে নিয়ে আসবে।

    আঁজ্ঞে?

    কথা তো কথা, রোববারেই ফিরতে হবে।

    ভানু চুপ করে দাঁড়িয়ে থাকে। ধুস! সে মীরগোদা চলে যাবে, সেখানে গিয়ে মদরঞ্জির কাজ শিখবে কোকিলা আর গৌরমোহনের কাছে। কোথায় তার ফুলরানি, কোথায় জুট মিল! সব ত্যাগ করে এই সমুদ্রের ধারে এসে পড়েছে কি শ্রীপতি মাইতির বাঁধা মুনিষ হতে? সে ছিল রাজপুত্রের সাথী, সেই রাজপুত্র হয়ে গেল মহামানব, হায় রাজপুত্র! আমার কথাটি ভাবলে না? ঘোড়াটাও ভাবল না। ফেলে চলে গেল!

    শ্রীপতি বলে, অত দূর বালিমুণ্ডায় কি যেতে পারে পক্ষিরাজ?

    ভানু হাসে, কোন দিকে না যেতে পারে ঘোড়া?

    তুই যাবি, রোববারে নায়েব রামচন্দ্রকে নিয়ে ফিরবি।

    অশ্ব?

    এর মধ্যে যদি পাস তো পাবি, না পাবি তো ও কোকিলার কুহকে আছে।

    ভানু মাথা দোলায়, তা কেন, আমি গিয়েছি শুনে সে আত্মগোপন করতে পারে বাবু। চোখ ছলছল করে উঠল ছন্দকের, অতি নিষ্ঠুর প্রাণী ওই ঘোড়া!

    শ্রীপতি বলল, কাঁদছিস, কেঁদে লাভ নেই, শোন, কী করতে হবে, তুই যোগেন পাতরের জমিটা অন্য লোকের হাতে বন্দোবস্ত দিবি, যোগেনের চোদ্দোপুরুষের কেউ যেন ও জমিতে না নামে, জমি তো আমার সম্পত্তি, ওদের না, যোগেন মরল বলে তার ভাই, ছেলে কেউ যেন না চষে।

    ভানু অবাক হয়ে শোনে। কথাটা অদ্ভুত লাগে! জমিটমি তার ধাতে আসে না। জমি বন্দোবস্ত করে আসতে বলছে শ্রীপতিবাবু। যেরকম এখানে বলে তার ঠিক উলটো করতে বলছে। ওই যে লোকটা দরজার মুখে চলে এসেছে, মাইতিবাবুর কথায় সে ঢুকে পড়ল ভিতরে, বাবু পঞ্চাশ টঙ্কা ব্যয় কঁইরে আসিছি, পরেরবার না হয় নতুন করি বন্দোবস্ত দিবেন।

    শ্রীপতি মাথা নাড়ল, পঞ্চাশ টঙ্কা নিয়ে যাও, দুপুরে খাও, আজ থাকো, কাল ভোরে চলে যাও, সে ভাড়াও দিচ্ছি।

    কিন্তু চাষ না হিলে খাব কী?

    যোগেন বেঁচে থাকতে কী খেতে?

    ভানু মনে মনে একটা ছক বাঁধতে থাকে। সে বলল, বাবু, একে থাকতে বলেন, একে নিয়েই তো যাব আমি বালিমুণ্ডা।

    রহিব কেনে, জমিন যদি না পাই। লোকটা অভিমানে ফুঁসে ওঠে।

    শ্রীপতি বলল, পরেরবার পাবে, আর ভানু যাচ্ছে ও যদি বদলাবদলি করে দিতে পারে, অন্য জমির চাষাকে এই জমিতে বসিয়ে তোমাকে সেই জমিতে যদি দিতে পারে, তবে তো হয়ে যাবে।

    লোকটা এতে একটুও আশ্বস্ত হয় না, বিড়বিড় করে, তা কি হিবে? সব জমিনে চাষ লাগি গিলা পেরায়, ওদিকি পানি আগেই নামিছে।

    দেখা যাক কী হয়! ভানু বলল।

    পরদিন ভোরে ভানু চলল বালিমুণ্ডায় অশ্বের খোঁজে। যেতে যেতে বিষ্ণু পাতরকে বলল, ওই জমিনেই তোকে বসিয়ে দেব, বাবু না জানলেই হলো।

    কিন্তু পরে তো জানিবে, চাষের সময় না যাক আঘুন মাসে বাবু তো যাবে, তখন জানিলে তো মোর সব্বোনাশ ইঁই যাবে।

    হি হি করে হাসে ভানু, বাবু কি জানে, কোন জমি যোগেন পাতর চষত?

    মাথা নাড়ে লোকটা, তা জানিত না, জানিত শুধু রামচন্দর।

    ওকে বোঝাতে হবে, ও যেন বলে যোগেনের জমি অন্য চাষায় চষে।

    মিথ্যা কহিবে?

    হাঁরে হাঁ, কহিবে তো কহিবে, কহিবে যোগেন পাতরের জমি তু চষিস না,

    তাতেই বাবু সন্তুষ্ট।

    বাবু যদি সন্ধান লিয়া দিখে?

    অত সময় নাই বাবুর, জ্যান্ত অশ্বটা হারাইছে, সেই অশ্ব খুঁজতে যাচ্ছি আমি বালিমুণ্ডায়—হা হা হা। ভানু খানিক হেসে নেয় বাসে ওঠার আগে। কাঁথি থেকে বালিমুণ্ডার বাস মিলবে। আপাতত তারা কাঁথি চলল, বাসে উঠে ভানুর মন খারাপ, শুধু কি বাবুর অশ্ব, আমারও তো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমি লিলি – লিলি চক্রবর্তী
    Next Article বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }