Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অশ্বচরিত – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প469 Mins Read0
    ⤶ ⤷

    অশ্বচরিত – ১৩

    তেরো

    ভীমাপুরের অন্ধকার অনেক বেশি কালো। নিশ্ছিদ্র। এ অন্ধকারের গা থেকে কোনো আলো বেরোয় না, যেমন মীরগোদায়, প্রাচীন জাহাজঘাটার কোলে। ভানুর মনে হয় মীরগোদার অন্ধকার অনেক পুরনো, ভীমাপুরের অন্ধকার নবীন, তাই এর তেজ বেশি। এ অন্ধকারে নিজের হাত-পাও দেখা যায় না। আকাশ চেনা যায় না গ্রহ তারাদের চক্ষুতে। কেননা আকাশের প্রতিটি বিন্দু এখন ঘন মেঘে প্লাবিত I বারান্দায় বসে ভানু অন্ধকার দেখছিল। তার পাশে বসে আছে নায়েব রামচন্দ্র। বৃষ্টি থেমেছে। অন্ধকারে ব্যাঙের দল ডেকে যাচ্ছে অবিশ্রান্ত। দূরে, চাষজমি পার হয়ে আরও দূরে, ভীমাপুর পেরিয়ে দিগন্তের আকাশ আলো হয়ে আছে। মেঘ কতটা ভয়াল তা দেখানোর জন্যই যেন ওই আলো। ও আলোয় মাটি দেখা যায় না। নিজেকেও না। ওই হলো মহাপাত্রপুর, দে-পাল, কুসমাড়। ওখেনে এখন তারকাঁটা। মানুষের ঢোকার সাধ্য নেই। ওদিকের সমুদ্র সেনাবাহিনীর দখলে।

    তোমরা সমুদ্দুরে যাও না?

    এদিকি সমুদ্দুরি যাবার উপায়নি।

    কেন?

    পার বরাবর তারকাঁটা লাগাইছে মিলিটারি।

    ওদিকে কী হয়?

    রামচন্দ্র বলল, আজ ইত মেঘ, পানি, আজ হিবে কি না কে জানে, না হিলে আশমানগোলা দিখতে পেতি।

    সে কী?

    আশমানে আগুন।

    বাবু এসব জানে?

    কেনে জানিবে না।

    বাবু এসব কহে না তো?

    কী আর কহিবে! দীর্ঘশ্বাস ফেলে রামচন্দ্র।

    রামচন্দ্র তোমার ঘর কোথায়?

    অলঙ্কারপুর।

    কোন অলঙ্কারপুর?

    দীঘা অলঙ্কারপুর।

    ঘরে যাও না?

    ভিটা তো নাই।

    নাই কেন?

    মাথা নাড়ে রামচন্দ্র, জানিনি, বাবুঘরে মানুষ হইছি।

    মা-বাপ?

    নাই। বিয়ে?

    হয় নাই, বাবু কহিলে তো হিবে।

    বাবু কহিলে হিবে। রামচন্দ্রের কথার প্রতিধ্বনি শোনা যায় ভানুর মুখে, বিস্মিত ভানু জিজ্ঞেস করে, বাবু তাই কহিছে? ভানুর মুখে আবার রামচন্দ্রর ভাষা উচ্চারণ।

    হাঁ বটে।

    বাবু যদি না কহে?

    কী আর হিবে! রামচন্দ্র দীর্ঘশ্বাস ফেলল।

    রান্নাঘরটি কাছারিবাড়ির পশ্চিম ধারে। কাছারিবাড়ির বারান্দার পশ্চিম দিকেই বসে আছে রামচন্দ্র আর ভানু। কথা বলতে বলতে ভানু দেখছিল ত্রস্ত পায়ে মেয়েমানুষটি হারিকেন হাতে এক একবার বেরিয়ে আসছে রান্নাঘরের আড়াল থেকে। আচমকা ডাকল রামচন্দ্রকে, শুনিবা হে।

    রামচন্দ্র বসেই সাড়া দেয়, কী কহো?

    কুকড়াটি মারি দিবে তো।

    দিব। বলে রামচন্দ্র উঠে দাঁড়ায়। বারান্দা থেকে নামে তার মস্ত আঁধারময় দেহখানি নিয়ে। অদৃশ্য হয়ে যায় অন্ধকারে। আর কোথাও কোনো সাড়া নেই। ব্যাঙের ডাক এই আঁধারময় প্রকৃতির অন্তর্গত হয়ে যাওয়ায়, কোনো শব্দই যেন আর কানে আসছে না। অনেকটা সময় বাদে ভানুর মনে পড়ল কন্থকের কথা। ঘোড়াটাই তাকে টেনে নিয়ে বেড়াচ্ছে। ভানুর আর দীঘায় মন নেই। হোটেল, ট্যুরিস্টে মন নেই। ঘোড়াটি তাকে যেন কুহক করছে দূরে, আড়ালে কোথাও দাঁড়িয়ে। বাবু শ্রীপতি মাইতি এমনি দিলখোলা মানুষ, তার টাকা ঠাকুর খায়, ঠাকুরানি খায়। খায় হাসপাতালের নার্স ভারতী। যদি কোকিলা বধূ তাকে কুহক করে ডাকতে পারে, সেও লুটতে পারে বাবুর টাকা। কিন্তু কোকিলা-গৌরমোহন কি তেমন? বাবুকে ভারতী চৌধুরীর হাতের থেকে টেনে আনার জন্য বাবুর বউ যথেষ্ট নয়। গিন্নি শুধুই গিন্নি। ছেলেমেয়ে মানুষ, সংসার, গয়নাগাটিতে সন্তুষ্ট। বাবু তো অর্ধেক দিন বাড়িই যায় না, হোটেলের ঘরে কাটিয়ে দেয়। কিংবা সমস্ত দিন পড়ে থাকে ভারতী চৌধুরীর ঘরে, বাবুর বউ তাকে কুহক করতেই পারে না। বউটাকে কত সাবধান করেছে ভানু, কিন্তু বউয়ের সেই সাধ্যই নেই যে স্বামীকে নিজের কাছে টানে। শুধু মুখ চালালে হবে? অশ্রাব্য ভাষা বলে বাবুর সুন্দরী বউ।

    অন্ধকারে যেন একবার মোরগের ‘কঁক’ আর্তনাদ শোনা গেল। তারপর সব চুপচাপ। কোনো কথাও শোনা যাচ্ছে না। মোরগ মেরে ছাড়িয়ে দিচ্ছে বোধহয় রামচন্দ্র। ভানু দূরের আলোর দিকে তাকিয়ে থাকে। তখন আবার মনে পড়ে পক্ষিরাজের কথা। কাল রামচন্দ্রর সঙ্গে গিয়ে খোঁজ করতে হবে সাইকেল দোকানি জলেশ্বর নিবাসী মহাপাত্র বাবুর। হতেও পারে চোরাই ঘোড়া কিনেছে সাইকেল দোকানি। ভানু পকেট থেকে বিড়ি বের করে ধরাবে তো দেশলাই নেই। দেশলাই কোথায়? ভানু অন্ধকারে তাকায়, যদি রামচন্দ্র আবির্ভূত হয়। যদি দে-পাল মহাপাত্রপুরের মেয়েমানুষটি হারিকেন হাতে বেরিয়ে আসে কাজে? কিন্তু তাদের তো কোনো সাড়াশব্দই নেই। ভানু গলা খাঁকারি দেয়, চাপা গলায় ডাকে, রামচন্দর।

    এত আস্তে ডাকল যে নিজের ডাক নিজেই শুনতে পায় না ভানু। অনেক সময় তো গেছে রামচন্দ্র, একটা পাখি মারতে এত সময় লাগে! ভানু উঠে দাঁড়ায়। নেমে আসে উঠোনে নিঃশব্দ পায়ে।

    রান্নাঘরে টেমি জ্বলছে। ধোঁয়াটে লাল আলো। কাঠের উনুনে ভাত চেপেছে বোধহয়! ভানু দাঁড়াল রান্নাঘরের ছোট, অপরিসর দরজায়, রামচন্দর হে।

    জবাব নেই। জবাব নেই মানে কেউ নেই। ভানুর হাতে বিড়ি। ভানু গুড়ি মেরে ভিতরে ঢুকে গেল। বিড়িটা বাড়িয়ে ধরল টেমির ওপর। তারপর জ্বলন্ত বিড়ি হাতে গুড়ি মেরে বেরিয়ে এলো। জোরে ধোঁয়া টেনে অন্ধকারে উগরে দিল। মিহিদানার মতো এক এক বিন্দু বৃষ্টি যেন পড়ছে ওপর থেকে। এভাবে শিশির পড়ে। হিম পড়ে ভিজে যায় মাটি। কিন্তু সেই ঋতুর তো এখনও অনেক দেরি। অন্ধকারে দাঁড়িয়ে থাকল ভানু। কোথায় গেল ওরা দুজনে? ভানু ভাবল ঘরে ঢুকে ব্যাগ থেকে টর্চটা নিয়ে আসে। কিন্তু অন্ধকারে তার ভালোই অভ্যেস আছে। সে একটু একটু করে এগোয়। রান্নাঘরটা বেড় দিয়ে পিছন দিকে যেতেই চাপা হাসির শব্দ শুনতে পায়। বউটা হাসছে। আলো জ্বলছে চাতালের মতো জায়গায়। ওখানে টিউবওয়েল। পাখির পালক ছিঁড়ে জলে ধুচ্ছে রামচন্দ্র। ভানু অন্ধকারে দাঁড়িয়েই থাকে।

    ভালো করি ধুয়া করো নায়েব। বউটি মিহিগলায় বলে।

    আর কত ধুবো?

    পালক রহেনি যেনে, ফিরে ধোও।

    না, লক রহিছে একা।

    থাউক না লক, মুর ডর লাগে, একা ইখানে রহিব?

    কীসের ডর? নায়েব রামচন্দ্র উঠতে যায়।

    উঠো কেনে, বসো নায়েব, কাম সারা হক।

    আলো তো রহিছে।

    বড্ড আন্ধার, তুমি রহ নায়েব।

    লক একা কী ভাবে?

    কী আর ভাবে? তুমি রহ।

    ভানু পায়ে পায়ে সরে এলো। ধীরে ধীরে বারান্দায় উঠে এলো। এ জায়গায় মাটিতে খুব বালি। কাদার বংশ নেই, তবু পাটা ধুয়ে নিতে পারলে ভালো হতো। বারান্দার সিঁড়িতে বালতি ভরা জল আর ঘটি রয়েছে। আন্দাজে তার জায়গাও নিরূপণ করা যায়। ভানু চুপচাপ বসেই থাকল বারান্দার মাদুরে, শালখুঁটিতে হেলান দিয়ে। শূন্য লাগছে। কী শূন্য! অন্ধকারের মতো শূন্যতা! ভানু তাকিয়ে আছে অন্ধকারের সীমানায়, দূর মহাপাত্রপুর, কুসমাড়ের দিকে, আঁধার ছাওয়া আলোর দিকে, কিন্তু তার চোখেরও যেন কোনো সাড় নেই। রামচন্দ্র বিয়ে করবে কি করবে না, কবে করবে, কাকে করবে, সব নাকি বাবু শ্রীপতি মাইতি বলবে। আবার বাবু শ্রীপতির কত জমি, তার হিসেব তার নিজের চেয়ে রামচন্দ্র জানে ভালো। রামচন্দ্র এক নম্বরের নিরেট, নির্বোধ। বাবুর সব জমি মিলিটারি নিয়ে নিলে রামচন্দ্র করবে কী? কোথায় যাবে? তার এই মেয়েমানুষই বা যাবে কোথায়? কোন অন্ধকারে বসে ভয় পাবে আর রামচন্দ্রকে অনুনয় করবে থেকে যেতে?

    এ কেমন মানুষ রামচন্দ্র? বিষ্ণু পাতরকে জমি তো ও নিজেই দিতে পারে। না দিবি যদি পালা। পালা এ নায়েবি ছেড়ে। জমির দাম বুঝে নিয়ে বাবু শ্রীপতি মাইতি দীঘার হোটেলে বসে পা নাচাবে, আর রামচন্দ্র তখন করবে কী? ওই তো আলো হাতে রামচন্দ্র। তার পাশে পাশে মেয়েমানুষটা, হাতে ধোয়া মাংসের থালা। ভানু চোখ বোজে। কানে উড়ে আসে রামচন্দ্রর কণ্ঠস্বর, বেশি ঝাল না দিব।

    কেনে, কচি ছানা নাকি তুমি?

    না, নতুন লক রহিছে, ঝাল খায় কি না খায়!

    নতুন লক কী কহিছে?

    কহে নাই, ঝাল না হয় না দিলা।

    মেয়েমানুষটি খিলখিল করে হাসে, তুমি কোনঠে যাবা, আসো।

    ওই বারাণ্ডায় বসি।

    না এই বারাণ্ডায়, পাকশালের দোরে বসো।

    নতুন লক, বাবু পাঠাইছে।

    তো কী হলো, মোর যে ডর লাগে।

    ডর লাগিলে হেঁকে লিবি।

    এই যে মু হাঁকছি, আসো হে, ডর লাগিছে। মেয়েমানুষটা হি হি করে হাসে, বলে, তুমার নতুন লক নিদ গিইছে।

    রামচন্দ্র মেয়েমানুষটার সঙ্গে রান্নাঘরের দাওয়ায় উঠে যায়। ভানু একা বসে থাকে। একা সময় কাটে না। এখন এক ছিলিম গাঁজা টেনে নিলে হতো, এই রামচন্দ্র কি কলকে সাজাতে পারে? কলকে, গাঁজার ছিলিম সবই আছে তার কাছে, আগুন তো লাগবে। আগুন নিয়ে বসে আছে মেয়েমানুষটা ওখানে। নেশাটা একটু একটু করে চাগাড় দিয়ে উঠছে। এক ছিলিম টেনে ব্যোম হয়ে বসে থাকত না হয় ভানু, তখন মেয়েমানুষটা ভয় পেত আর রামচন্দ্র তাকে পাহারা দিত, ভয় ভাঙাত। ডাকবে কি ভানু নায়েব রামচন্দ্রকে? বাবু শ্রীপতি মাইতির পোষ্য রামচন্দ্রকে, রামচন্দ্র হে…।

    নিজের গলার স্বর ভানু নিজেই শুনতে পায় না। রান্নাশাল থেকে এক এক টুকরো কথা উড়ে আসছে এদিকে। ভানু আবার নেমে যায় অন্ধকারে। আগুন পেলেই হয়ে যাবে, এক টুকরো কাঠের আঙরা। সে নিজেই কলকেতে সব সাজিয়ে টেনে নিয়ে ঠাণ্ডা হবে। আগুন নিয়ে বসে আছে ওই যে রামচন্দ্র নায়েব আর মেয়েমানুষটি। মেয়েমানুষটি গুনগুন করছে, তা শুনছে বসে রামচন্দ্র। মেয়েমানুষটির রান্নায় সাহায্য করছে রামচন্দ্র। ভানুর চোখ বুজে যায়, সে নিরালম্ব হয়ে পড়ে। এই দৃশ্যটি তার অবিকল চেনা। খুব চেনা। কবে যেন দেখেছিল এমন! ফুলরানি তো তার বিয়ে করা বউ, ছেলের মা, এই মেয়েমানুষটা কে রামচন্দ্রর? কেউ না, কিন্তু অবিকল ফুলরানি আর ভানু হয়ে উঠেছে তারা। ভানু কঁকিয়ে উঠে অন্ধকারে হাত বাড়িয়ে অন্ধকারকে অবলম্বন করে নিজের পতন রুদ্ধ করতে চায়। টলতে থাকে।

    রামচন্দ্র ঝপ করে নেমে এসেছে উঠোনে, তুমি ভানুবাবু!

    হাঁ, আগুন দিবি?

    আগুন কী হিবে?

    কী হবে! আগুন নাই, গাঁজার কলকে সাজাতে হবে তো।

    রামচন্দ্র নিঃশব্দে রান্নাশালে উঠে গিয়ে দেশলাই নিয়ে ফেরে, বলল, হারিকেন দিব?

    কলকেটা সাজাতে পারবে রামচন্দর?

    হ্যাঁ, হাঁ।

    তবে আসো। ভানু প্রায় টেনে আনল রামচন্দ্ৰকে।

    গাঁজার কলকে সাজাতে রামচন্দ্র নিপুণ। বাবু এলে তো দিনে বার দুয়েক সাজাতে হয় তাকে। পারবে না কেন? আর ওই যে মেয়েমানুষটা রান্নাশালে, ও-ও খুব ভালো পারে। রামচন্দ্রেরও ওই অভ্যেস আছে কিনা। তাকে বাবুই তো ধরিয়েছে।

    ভানু বলল, রামচন্দর, বাবুর জমি বন্দোবস্ত দিয়ে কী হয় তোর?

    আঁজ্ঞা কুছু না।

    কিছু না কেন, শ’টাকা চা, বিষ্ণু পাতর দিয়ে দেবে।

    আঁজ্ঞা তা অন্যায্য।

    ভানু হি হি করে হাসে, রামচন্দর, মেয়েমানুষটা তোর কেডা?

    আঁজ্ঞা কেউ না।

    কেউ না তো এখেনে থাকে?

    আঁজ্ঞা বড় দুখী, ওর ভাতার ওকে খেদাই দিইছে।

    কেন খেদাল?

    আঁজ্ঞা কাঁচা টঙ্কা পাইছে, দুবিঘা জমিন ছিল, ভিটা ছিল, সব তো মিলিটারি নিল, চালিশ হাজার টঙ্কা পেল, টঙ্কা ওর মাথা ঘুরাই দিইছে, টঙ্কা লিয়ে বালেশ্বর চলি গিঁইছে।

    ভানু বলে, ওর ডর লাগবে না?

    আঁজ্ঞা?

    তুই এখানে বসে আছিস, ডর লাগবে না? আঁজ্ঞা?

    আঁজ্ঞা, আঁজ্ঞা করিস কেন, ও তোরে ডাকে।

    হাঁ, খুব ডরায়।

    ডরায় কেন?

    উয়ার সোয়ামি যদি ঘুরে আসে।

    তা’লে তো ও সোয়ামি পাবে।

    রামচন্দ্র মাথা নাড়ে, ও যাবে না।

    কেন যাবে না?

    ওর ডর লাগে। বলতে বলতে রামচন্দ্র উঠে পড়ে, মেয়াছেল্যাটা খুব ডর খায়, এমন মেঘের রাতি, আশমানে চন্দ্রমা নাই, ঘুটঘুট করে আন্ধার, মেয়াছেল্যাটার খুব ভূতের ভয়।

    তুই যা রান্নাশালে।

    রামচন্দ্র বলে ও খুব দুখী, এখন কুথাও ওর ঘর নাই।

    ঘর নাই তো থাকে কুথায়?

    রামচন্দ্র বলে, মোর ইখানে।

    তুই মেয়েমানুষ রেখেছিস?

    আঁজ্ঞা না, ও খুব ডরায়, মু যাই, একা একা রান্নাশালে আছে উ।

    রামচন্দ্র চলে যায়। ভানু থমথমে হয়ে যায়। ভোজপুর জেলার ট্রেনের কথা মনে পড়ে কতদিন বাদে। খোকার হাতে ঝুমঝুমি দিল, ফুলরানির বড় বড় দুই চোখ ভরা জল। সেই জল নোনা। ফুলরানি কাঁদলে সে হাত চাপা দিত ওর চোখে। তবে না কান্না থামত। হাত ভিজে যেত নোনাজলে। ভানু দূরের অন্ধকারের ওপর ছাওয়া ফ্যাকাসে আলোর দিকে চেয়ে নিশ্চুপ। ফুলরানির চোখের জল আর থামছে না। ভানু স্পষ্ট দেখতে পায় দুচোখ সমুদ্র হয়ে যাচ্ছে যেন। সে দুচোখে হাত চাপা দেয়। হু হু করে জল গড়িয়ে আসছে বুকের ওপর। হায় কন্থক, শূন্য করে দিলে ভানুচরণকে! ছন্দক এখন কী নিয়ে থাকে?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমি লিলি – লিলি চক্রবর্তী
    Next Article বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }