Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অশ্বচরিত – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প469 Mins Read0
    ⤶ ⤷

    অশ্বচরিত – ২৬

    ছাব্বিশ

    ভোর ভোর পঞ্চম ঠাকুর অলঙ্কারপুরে হাজির, অন্তা হে।

    রোদ ওঠেনি। ভোরের আকাশের এখানে ওখানে কালো মেঘের পৌঁচ, যেখানটায় মেঘ নেই, আকাশ ডিমের গায়ের মতো সাদা, পুব দিকটায় ঘন ঝাউবন ঢেকে রেখেছে ডিমের হলুদ কুসুম রং, উত্তর-পশ্চিমে ভেড়িবাঁধ, সেও তো প্রায় দশ মানুষ উঁচু। সমুদ্রপাখি হোটেল থেকে বেরিয়ে জেলেপাড়ার কাছ থেকে ভেড়িবাঁধে উঠে সাইকেলে বনবন করে এসেছে পঞ্চম ঠাকুর। অনন্তর বউ তাকে আসতে দেখেছে। বাঁধ থেকে সাইকেল গড়িয়ে কালো ফুটকির মতো মানুষটা বড় হয়ে গেল। বড় হতে হতে চেনা মানুষ হয়ে গেল। ঠাকুরমশায়, ঠাকুরমশায়, কুন্তি ভালো আছে?

    পঞ্চম ঠাকুর ঘেমে গেছে খুব। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল, বলল, ভালো তো আছে, ভালো থাকবে, অন্তা হে, অন্তা।

    সরস্বতী বলে, শুয়ে আছে।

    এত বেলা, এখনও ঘুমায়, ঘুমাবে তো, দুটো হাজার টঙ্কা মারছে, ইখন আর চিন্তা কী, উয়ারে ডাকো।

    কী হঁইছে?

    কথা আছে।

    কী কথা?

    পঞ্চম ঠাকুর বলে, মোর সাথে যেতি হবে।

    কথাটা শোনার সঙ্গে সঙ্গেই কুন্তির মা সরস্বতীর বুকটা ধক করে ওঠে। তিন দিন মেয়ের মুখ দেখেনি। বাপ গিয়েছিল সেই দিন সন্ধেয়, বলেছে মেয়ের সঙ্গে দেখা হয়নি, ঘুমাচ্ছিল। সব মরে গিয়ে ওই একটা বেঁচে আছে, কাজ করে রাতে ঘরে তো ফিরবে! বুড়ো সায়েবের কাছে আছে অবশ্য। জাহাজবাবু ওর ঠাকুরদার মতো, তবু তো সে পুরুষমানুষ। সরস্বতী মাথার কাপড় টেনে জিজ্ঞেস করে, মেয়্যার ছাড় হবে কবে ঠাকুরমশায়?

    ঠাকুর বলল, কেনে, কামে আবার ছাড় কী?

    ঘরে ফিরবা কবে?

    ঠাকুর বলল, কহ তো মেয়্যাকে দিয়ে যাই, টঙ্কাও ঘুরাই দাও, তুমরা কী ভাবো কহ দেখি, ডাকো উয়ারে।

    ঠাকুরের চণ্ডমূর্তি দেখে সরস্বতী সিঁটিয়ে যায়। ভরা ভাদ্র মাস। কামকাজ নেই, অন্ন সংস্থান নেই, পঞ্চম ঠাকুর যদি এই কাজটা না দিত, কী হতো? মেয়ে তবু খেয়ে বাঁচছে, তারাও বাঁচছে। অবেলায় ঘুমোতে পারছে মেয়ে। কেন ঘুমায়? শরীর কি খারাপ হলো? তার উদ্বেগে জল ঢেলে দিয়ে মেয়ের বাপ বলেছে, তা কেনে, শান্তিতে ঘুমাচ্ছে, আরামে ঘুমাচ্ছে, কচিটা ঘুমাইছে কদিন কেনে কহ দেখি, জাহাজের মালিক, জাহাজ ভর্তি টঙ্কা উয়াদের, বাণিজ্য করে টঙ্কা লিয়ে ফেরে।

    অনন্ত বেরিয়ে ঠাকুরকে দেখে চমকে ওঠে, কী হইছে?

    কুছু না, মোর সাথে চ।

    কুথায়, কেনে?

    কাম আছে।

    অনন্ত অবাক হয়ে ঠাকুরের দিকে তাকিয়ে থাকে, পঞ্চম ঠাকুর কি ভগবান! বাড়ি বয়ে কাজের সন্ধান দিতে এসেছে? সে ইঙ্গিত করতে দাওয়া থেকে খাটিয়া টেনে নামাতে থাকে সরস্বতী। পঞ্চম মাথা ঝাঁকায়, না না, বসবনি, অন্তা মোর সাথে চ।

    কাজটা কী ঠাকুরমশায়?

    গিয়ে জানবি।

    টুকুন খাড়াও, মাঠ সেরে হাতমুখ ধুয়ে আসি, চা করুক কুন্তির মা।

    অনন্ত চলে গেলে কুন্তির মা খাটিয়াটা নামিয়ে দিল উঠোনে। ভিজে বালি কী ঠাণ্ডা, নরম, মোলায়েম! পায়ের পাতা মেলে দাঁড়িয়ে থাকল সরস্বতী। পঞ্চম ঠাকুর অন্যদিকে চেয়ে আছে। পকেট থেকে বিড়ির কৌটো আর দেশলাই বের করে বিড়ি ধরিয়ে আকাশে তাকিয়ে উদাসীন হয়। পঞ্চমের সঙ্গে সঙ্গে সরস্বতীও আকাশে তাকায়। আকাশে কিছু খুঁজে না পেয়ে পঞ্চম ঠাকুরের দিকে চেয়ে থাকে। তার চোখের পাতা পড়ে না, দৃষ্টি টানটান। চোখ সরছে না সরস্বতীর, যেন চোখ সরালেই অদৃশ্য হয়ে যাবে পঞ্চম ঠাকুর। অথবা চোখ সরালেই সরস্বতীর বিপদ। বিপদ তো নিশ্চয়ই! পঞ্চমের কাছে তার মেয়ে। পঞ্চমের কাছেই যেন রেখেছে।

    পঞ্চম ঠাকুরই গলা খাঁকারি দেয়, চা করবানি?

    সরস্বতী জবাব দেয় না। সরস্বতীর বুক কাঁপছিল কেন যেন, বিড়বিড় করে, মেয়েটারে আজ ঘুরাই দিবে রাত্তির করে?

    পঞ্চম মাথা ঘুরায়, কেনে?

    একটাই তো ছা, আর নাই, মেয়্যা ছাড়া থাকি নাই।

    তবে টঙ্কা ঘুরাই দাও, মেয়্যারে তো তুমরা দিইছ, খালি মনেই তো দিঁইছ।

    কাল সকালা আবার যাবে।

    ঐ রকম তো কথা ছিলনি!

    সরস্বতী চুপ করে যায়। দূরের মাঠের দিকে তাকায়। মেয়ের বাবা কি এলো? শূন্য মাঠ, ধীর গমনা মেঘ, রৌদ্রবিহীন সকাল–সবদিক যেন ঝিমিয়ে আছে। সরস্বতী নিশ্চুপ তাকিয়েই থাকে মাঠের দিকে, শূন্য দৃষ্টি! পঞ্চম ঠাকুর ঘরে বসেছে! তাকিয়ে আছে নুনমারা অনন্তর বউটার দিকে। বউটা টের পাচ্ছে না তাকে দেখছে আর একজন। আচমকা সরস্বতী ঘুরতে পঞ্চম ঠাকুর ধরা পড়ে গিয়ে হাসল, কী দ্যাখো?

    সরস্বতী বলল, টঙ্কা তো ধরাই আছে, তিন দিনের পয়সা দিয়া ছাড়ি দিক।

    চমকে ওঠে ঠাকুর, কী কহ, টঙ্কা খরচ করো নাই?

    না, সবটা ধরা আছে।

    দিয়া দিবে?

    হাঁ।

    পঞ্চম ঠাকুর বলে, তা তো হবেনি।

    কেনে?

    তিন হাজার দিতে হবে।

    তিন হাজারই তো আছে।

    দুহাজার দিলাম না?

    পরে কুন্তির বাপ আর এক হাজার আনছে।

    কবে? ঠাকুর অবাক।

    ওই দিন সাঁঝে।

    জানিনি তো।

    তুমি এক হাজার মারিছ?

    কে কহে?

    জাহাজবাবু, এত টঙ্কা দেয় কেনে গো?

    ঠাকুর বলল, আছে তাই।

    কত আছে?

    অনেক, সোনায় মুড়িয়ে দিতে পারে মেয়্যারে।

    কেনে দিবে মেয়্যারে?

    কাজ করছে তো, দিল আছে বাবুর।

    কাজ তো ঝিগিরি, উয়ার জন্যি এত দিল কেনে গো?

    দেওয়াও দোষ! বিরক্ত হয় ঠাকুর।

    সরস্বতী বলে, ডর লাগে যে।

    কেনে, ডর কীসের?

    এত টঙ্কা, তুমি মেয়্যাটারে দিয়ে এলে তো হাজার টঙ্কা মারলে, তুমি কী কাম করলে যে অত টঙ্কা পাবে?

    পঞ্চম বলল, দিল ভালোবেসে।

    কীসের ভালোবাসা?

    বিরক্ত হয় পঞ্চম ঠাকুর, জানিনে যা, এত যদি কথা তো মেয়েরে রাস্তায় রেখে দিতে পারতিস, পাঠালি কেনে?

    তুমি যে পাঠালে।

    মেয়্যা কি আমার যে আমি পাঠাব? ঝপ করে উঠে দাঁড়ায় পঞ্চম ঠাকুর, আমি পাঠাইনি, মোর নামে ইসব কহিবেনি, মু কেনে পাঠাব, মোর কেডা কুন্তি?

    তুমি যদি না পাঠাও তুমি হাজার টঙ্কা নিলে কেনে?

    নিয়েছি কে কহিছে?

    সায়েববাবু, কুন্তির বাবু।

    ঝুটা সব, মু কুছু পাই নাই, মু যাই।

    না, যাবেনি। সরস্বতী আচমকা এগিয়ে এসে পঞ্চম ঠাকুরের সামনে দাঁড়ালে ঠাকুর বসে পড়ে আবার। সরস্বতী বলে, মেয়্যাটারে দেখা যাবেনি?

    দু-তিন দিন হইছে মাত্তর। ঢোক গেলে পঞ্চম ঠাকুর।

    তিন দিন, মেয়্যা নাকি ঘুমায় শুধু?

    কী করে জানব?

    তুমি জানো ঠাকুরমশায়, ওটা মোর পেটে ধরা, ওটাই বাঁচি আছে।

    ঠাকুর বলল, তুমি চুপ করো, অন্তা আসুক।

    কী হঁইছে ঠাকুর কহ দেখি?

    কী হবে?

    সকালে কী কামে এলে ঠাকুর?

    ঠাকুর চুপ করে থাকে। সরস্বতী তার সামনে দাঁড়িয়ে। ঠাকুর মাথা নামিয়ে আবার একটা বিড়ি ধরায়। অনন্ত এলো। অনন্ত আসতেই ঠাকুর ধড়ে প্রাণ পায়, উঠে বলে, চ, চ, তাড়াতাড়ি চ।

    যাবে তো, কিন্তু মোর কথাটার জবাব কী হলো?

    কী কথা? অনন্ত তার বউকে অবাক হয়ে জিজ্ঞেস করে।

    অত টঙ্কা দিবে কেনে?

    কে দিবে? অনন্ত আরও অবাক।

    জাহাজবাবু, টঙ্কা থাকলেই দেয় নাকি?

    অনন্ত বলল, দেয়, এমনি দেয়।

    না, এমনি দেয় না। সরস্বতী আচমকা মাটিতে বসে ফুঁপিয়ে ওঠে, মেয়্যাটারে কতদিন দেখিনাই গো, তিনজনায় দীঘায় গেলাম, দুজন ঘুরি এলাম, মেয়্যাটা এলোনি।

    আহ্! অনন্ত বিরক্ত হয়, কামে দিলি কেনে, তিন দিন গেছে, কানছিস কেনে?

    ভালো খাচ্ছে, পরছে। ঠাকুর বলতে বলতে থেমে যায়, বিড়বিড় করে, এমন তো দেখিনি, আগে বললে নিয়ে যেতাম না, টঙ্কা নিলে কেনে?

    অনন্ত ঘরে ঢুকে জামা এনে পিঠে ফেলে ঠাকুরকে তাড়া দেয়, চলো।

    সরস্বতী বলল, মু যাব।

    কেনে? অনন্তর দুই ভ্রু কুঞ্চিত, মুখে বিরক্তির চিহ্ন।

    মেয়্যারে লিয়ে আসব।

    কেনে?

    মেয়্যারে লিয়ে ডর লাগে, কাম দরকারনি।

    ভাত দিবে কে? অনন্ত গর্জে ওঠে।

    মা বেটি ভাত জুগাড় করে লিব।

    থাম থাম, অনেক হয়েছে, লাটের বেটি, কোন মেয়্যাটা কাজ করে না, ভালো বাবু পেয়েছে ওর কপাল ভালো।

    না আমি যাব। সরস্বতী আটকাতে চায় দুজনকে।

    অনন্ত বলল, কী করিস সরস্বতী, মেয়্যাটা ভালো আছে, মু দেখে এলাম, সাথে ভানুবাবু ছিল, তারে জিগাস।

    তুমি যে বললে দেখা হয় নাই।

    কে বলল?

    তুমি তো কহিছ, সাঁঝবেলায় ঘুমাই ছিল।

    ছিল, তাতে কী হলো? অনন্ত এগিয়ে যায় পঞ্চম ঠাকুরের সাইকেলের পিছনে পিছনে। সরস্বতী থমথমে পাথর। পঞ্চম ঠাকুরের সাইকেলের রডে অনন্ত। ঠাকুর সাইকেল চালিয়ে দিল। একটু গিয়ে নামল। এবার সাইকেল ঠেলে তুলছে ভেড়িবাঁধের ওপর। ক্রমশ কালো ফুটকি হয়ে যাচ্ছে দুজনে। সরস্বতী শক্ত হয়ে যাচ্ছিল। ভয়টা যে কেন ধরল? কাল রাত কেন, আজ সকালেও তো সে নিরুদ্বেগেই ঘর থেকে বেরিয়ে উঠোনে দাঁড়িয়ে ছিল। আকাশ দেখছিল, ভেড়িবাঁধ দেখছিল, দূরের ঝাউবন দেখছিল। তারপর ভেড়িবাঁধ থেকে শয়তানের মতো নেমে এলো পঞ্চম ঠাকুর। এত সকালে ঠাকুর কেন? হোটেলে গেলে দূর দূর করে যে লোক তাড়ায়, মুখে অশ্রাব্য ভাষা ছোটায়, সে লোক কোন ধান্ধায় আসে তা কি আন্দাজ করা যায় না? কেন এত মধুর হলো পঞ্চম ঠাকুর? কেন পনেরো দিনের কাজের লোককে অত টাকা দেয়? কাজের মেয়ে সন্ধেবেলায় ঘুমোয় কেন? তার বাপ তার মুখটিও দেখতে পায় না কেন? সব চিন্তা আজ একটু আগে এই উঠোনে পঞ্চম ঠাকুরকে দেখেই মনের ভিতরে ভেসে উঠেছে। আশঙ্কা হোক, চিন্তা, উদ্বেগ হোক তা ডুবে ছিল মাথার অন্ধকারে, আচমকা ভেসে উঠতে সরস্বতী দিশেহারা। পঞ্চম ঠাকুর না এলে এসব মনেই হতো না। কী যে করে এখন সরস্বতী, চারটে গিয়ে একটা আছে, তাই বড় ভয়। যে চারটে গেছে তারা যদি টানে? কী সব্বোনাশ! সরস্বতী দীঘায় যাওয়া মনস্থ করে।

    তখন দীঘার রাস্তায় ভেড়িবাঁধ থেকে নামল দুজন। পঞ্চম ঠাকুর বলল, মোর ছোট শালিটো কলকাতায় কাজ করে মন্ত্রীর ঘরে।

    তার মানে?

    মন্ত্রীর কাজ পছন্দ হয়েছিল, যাওয়ার সময় লিয়ে গেল।

    অনন্ত চুপ করে আছে। তার ভিতরে কেমন যেন অন্ধকার ছায়া ফেলছে।

    ঠাকুর বলল, রানির মতন রাখি দিইছে, তিন ভরি গয়না গড়াইছে শেলু; কাপড়চোপড় কত, কথা আছে বিয়ার আগে লিয়ে আসব, শেলুর বাবু কহিছে উকে ছাড়বেনি, উয়ার সোয়ামিকেও কাজ দিবে কলকাতায়। সেবার এলো, পাঁচ হাজার টঙ্কা দিয়ে গেল ওর মার হাতে, মাসে মাসে তো সাতশ টঙ্কা মনিঅর্ডারে পাঠায়, তবে বোঝো।

    হুঁ। অনন্ত হাঁটছিল। ঠাকুরের পাশাপাশি। পুরনো দীঘার বাজার এলাকায় ভিড় খুব! পরপর বাস এসে ঢুকছে। তেমন লোক না থাকলেও বাস তো ঢুকবেই। বাজারও বসে গেছে রাস্তায়। ঠাকুরের কথা শুনতে শুনতে অনন্তর ভিতরে উদ্বেগ জন্মাচ্ছে। কাফেটোরিয়া ছাড়িয়ে এসে ঠাকুর আবার তাকে সাইকেলে ডাকতে সে বলল, হুটেলে যাবানি, ও ঠাকুরমশায়?

    ঠাকুর হাসে, মদনানি সায়েবের কাছে যাব।

    কেনে?

    উনি তো ডাকছেন তোরে।

    তুমি যে বললে কাম আছে নোতন।

    তো কী বলব, তোর বউ যেরকম ছিন মারতি লাগল।

    মদনানি সায়েবের নিকট কেনে, কুন্তির কুছু—! কথা শেষ করতে পারে না অনন্ত, গলা বুজে যায়।

    মাথা নাড়তে নাড়তে ঠাকুর তাকে টানে সাইকেলে, তা’লে কি আমি হাসতি পারতাম, কুছু না, সায়েব এমনিই ডাকে, কী যেন কহিবে তুরে।

    আরও একটু বাদে, নতুন দীঘার কাছে, সেই গেস্ট হাউসের কয়েক কদম আগে ঠাকুর সাইকেল থেকে নেমে অনন্তকে বলল, শুন, মেয়্যাটারে উনি লিয়ে যেতে চান, তোরা কীরকম কী চাস তা শুনতি চান।

    তার মানে? অনন্তর গা কেঁপে ওঠে।

    মানে এত বুঝাতি হবে কেনে, ওর কাজ সায়েবের পছন্দ হইছে, সায়েব তো শুধু ঘুরে বেড়ায়, মেয়্যাটারে সঙ্গে লিবে।

    তার মানে মেয়্যা দীঘায় থাকবেনি?

    কী করে থাকবে?

    সায়েব লিয়ে যাবে?

    যাবে।

    জাহাজে?

    হাঁ, তা কহিতে পারিস, জলের জাহাজ, উড়াজাহাজ, সব জাহাজেই লিবে।

    মানে কি সাহেব ঘুম পাড়াই রাখবে?

    কীসব কহিস?

    মরি যাব রে ঠাকুরমশায়।

    হাসল ঠাকুর, নগদ পনেরো হাজার দিবে, আর মাস মাইনে যা জমবে তা এই সময় এসে দিয়ে যাবে, তোর আর তোর মেয়ের কপাল তো খুলে গেল।

    পনেরো হাজার!

    হাঁ।

    অত দিবে কেনে?

    মেয়্যাটারে পসন্দ হইছে, বুড়া সায়েব, মনে ধরিছে সায়েবের, দেখিস কীরকম বিয়া হয় উয়ার, হিল্লে হই গেল, শুন অনন্ত…। পঞ্চম ঠাকুর বোঝাতে থাকে নুনমারা অনন্ত সারকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমি লিলি – লিলি চক্রবর্তী
    Next Article বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }