Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অশ্বচরিত – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প469 Mins Read0
    ⤶ ⤷

    অশ্বচরিত – ২৭

    সাতাশ

    বালিমুণ্ডা থেকে ফেরার পর ভানু আর বেরোনর কথা ভাবছিল না। আর শ্রীপতি মাইতিও ঘোড়ার কথা বিশেষ বলেনি। শ্রীপতি বিব্রত ছিল তার প্রেমিকা ভারতী আর মধুমিতার দ্বন্দ্ব নিরসনে। জীবন অমধুর হয়ে পড়েছিল। তিক্ত, কষায়। কিন্তু শ্রীপতির এমন দশা যে ভারতীকে জবাব দিয়ে মধুমিতাকে যে বলবে, আর কোনো দিন হবে না, তাও তো হয় না। ভারতীর ওপর মায়া আছে, মমতা আছে, মধুমিতাকে মনে হয় নিদয়া। সে কি মধুমিতাকে ত্যাগ করে ভারতীর কাছে যাচ্ছে? ভারতী তাকে মনে মনে ভালোবেসে ফেলেছে, সে কি তার দোষ? ভারতী যে মনপ্রাণ সমর্পণ করেছে তার ওপর, তার জন্য তার কতটা দায়? এসব কে বোঝে, মধুমিতা! সে তার সব সম্পত্তির মালিক, দলিল মোতাবেক সম্পত্তির অংশ ভাগী হয়েছে, তবুও তো নিশ্চিন্ত হয় না। এক এক সময় শ্রীপতির মনে হয় তার হাড় মাংসও রেজিস্ট্রি কোবলা করে দিয়ে দেয় মধুমিতাকে। মেয়েমানুষের ক্রোধ কমে না। ভারতীকে সমুদ্রতীর ছাড়া করবে এই হলো মধুমিতার পণ।

    এরই ভিতরে হারিয়ে যাচ্ছিল ঘোড়াটা। একদিন আচমকা মনে পড়ল মীরগোদার কুহকিনীর কথা। কোকিলার কথা। ওফ। সে যদি কোনো কুহকিনীর মায়ায় পড়ত, পড়ে বন্দি হতো, তাহলে বোধহয় শিক্ষা হতো মধুমিতার। শুধুই বা তার কেন, ভারতীরও। ভারতী নাকি জাদুকরী, ওই কথা বলে মধুমিতা, ভারতী নাকি ডাইনি, তুকতাক জানে, কুহক করেছে তাকে। কুহক! ভারতী যদি কুহকই করত, তবে কি মধুমিতা তাকে খুঁজে পেত? ভারতী তাকে উধাও করে দিত না কোকিলা সুন্দরীর মতো? মদরঞ্জিতে বন্দি করে ফেলত না! হায়রে কোকিলা! তুই যদি পক্ষিরাজকে না ডেকে সেই পূর্ণিমার রাতে, বৈশাখী চাঁদের আলোয় আমাকে টেনে নিতিস, তবে না আমি বাঁচতাম। কোথায় যে কার কুহকে ঘুরছে ঘোড়াটা। কোকিলা সুন্দরী তাকে কি হাওয়া করে দিল!

    যেদিন মদনানির বাড়িতে সকাল সন্ধেয় ঝাঁপাল ভানু, তার পরের দিন শ্রীপতি তাকে ডেকে বলল, ঘোড়াটা কি পথের কুকুর?

    কেন?

    ও কি অনাথ?

    তা কেন হবে?

    ওর কি কেউ নাই, পথের কুকুরের মতো হেথা হোথা ঘোরে?

    কী যে বলেন আপনি!

    তবে কেন ওরে খুঁজা হচ্ছেনি?

    কথা শোনা মাত্র ভানুর রক্ত চঞ্চল। তারও কদিনেই হাঁপ ধরে গিয়েছিল। টানছিল সেই গঙ্গাতীর। প্রেম মদনানিকে দেখে পেরুমল বাজাজ-সিন্ধির কথা, তার কথা থেকে জুট মিল, তার পরিবার, ফুলরানি, ফুলরানির বাপ-মা, ফুলরানির কোলেরটা! তার হাতে ঝুমঝুমি দিয়ে সেই যে ভোজপুরের ট্রেনে তুলে দিল, আর কি খবর জানে? জুট মিল খুলল হয়তো। হয়তো মিল বস্তিতে তার জন্য অপেক্ষা করছে ফুলরানি। দেশ থেকে ফিরে এসেছে বাপ-মার সঙ্গে। গঙ্গাতীর! তার যেমন গঙ্গানদী, পেরুমলের তেমনি সিন্ধু! গঙ্গার কূলে ইটভাটার চিমনি, পরপর ইটের ভাটা। বাজাজের ভাটা, জলধর দাসের ভাটা, নগেন ঘোষের ইটখোলা, তারপর চীনে সায়েবের মন্দির, নিঝুম চিনেম্যানতলা, তারপর বাসে কিংবা ভ্যান রিকশায় চেপে চলে যাও জুট মিল, তাও তো গঙ্গার কূলে।

    ভানু বলল, তাহলে যাই?

    কোন দিকে যাবি?

    পুব দিক।

    পুব দিক মানে?

    পুব মানে পুব, হিজলি মসলন্দি, রসুলপুরের ঘাট, চণ্ডীপুর, নরঘাট, তার আগে বাজকুল, হেঁড়িয়া, কালীনগর।

    নরঘাটের নদী পেরুবিনে।

    কেন?

    ঘোড়া কি নদী পেরুবে, ওই খরস্রোতা নদীতে কি নামবে?

    হা হা করে হেসেছে ভানু, বলবেন না বাবু, ঘোড়ায়ও হাসবে, ঘোড়া কি নদী সাঁতরে পার হবে?

    তবে কি লঞ্চে পার হবে, না নৌকোয়?

    ভানু বলল, নরঘাটে কত বড় ব্রিজ, যেমন বাস পার হয়, তেমনি ঘোড়া পার হবে, নদী থাকবে তার ইয়ের নিচয়।

    হাঁ, তাই তো, এটা তো মাথায় আসে না, টাকা নিয়ে যা ঠাকুরের কাছ থেকে।

    ভানু গেল ঠাকুরের কাছে। ঠাকুর হোটেলের রাঁধুনি, তারপর ক্যাশিয়ার, তারপর বাজার সরকার, এ বাদে ঠাকুর মেয়েছেলে সাপ্লাই যে করে তা প্রেম মদনানির ঘরে কুন্তিকে পাঠানোতে জানতে পেরেছে ভানু। ঠাকুরের কাছে তিনশ টাকা চেয়ে বসে ভানু, দাও দেখি।

    তিনশ চায়, দেব? পঞ্চম ঠাকুর হাঁক মেরেছিল।

    দেও না, তোমার এক হাজার থেকে তো দেবে না।

    ঠাকুর সিঁটিয়ে গিয়ে আর কথা বলেনি। তিনটে একশ টাকার নোট গম্ভীর মুখে ভানুর হাতে তুলে দিয়েছে। সেই টাকা নিতে নিতে ভানু বলেছে, প্রেম মদনানির টঙ্কা দিলে না তো ঠাকুরমশায়?

    টাকা নিয়ে ভানু বেরোল। বেরোল মানে একেবারে বজবজ যাবে সেই মনে ব্যাগ কাঁধে নরঘাটের বাসে চাপল দীঘা থেকে। মনে মনে ডাকল পক্ষিরাজকে তারপর ঘুমিয়ে পড়ল। এমন ঘুম ঘুমাল যে কখন হেঁড়িয়া, কখন বাজকুল যাওয়ার রাস্তা, কখন কালীনগর, চণ্ডীপুর পার হয়ে নরঘাটের ব্রিজ পর্যন্ত চলে গেল তা টেরও পেল না। ঘুম ভাঙল মেচেদায়। ট্রেনে উঠে বসল। নামল ফুলেশ্বরে। গঙ্গার ওপারে বজবজ, ল্যাডলো জুট মিল, দক্ষিণের দিকটায় সার সার ইটভাটা। কতদিন বাদে যাচ্ছে সে।

    কিন্তু নদীপারে এসে ওপারটা চেনা মনে হলো না। আর নদী পার হয়ে ভানু অবাক হয়ে দেখল আকাশের গা ছুঁয়েছে মস্ত এক চিমনি, কিন্তু ছোট ছোট চিমনিগুলো উধাও। সব ক’টা চিমনি মাথায় মাথায় বসিয়েও বোধহয় অত উঁচু হবে না, ভানু জিজ্ঞেস করে, ও কী?

    কী তা জানো না? নৌকোর অন্য আরোহী অবাক।

    না আঁজ্ঞে, কত বছর বাদে এলাম, আচ্ছা বন্ধ ফ্রি ইন্ডিয়া জুট মিল খুলেছে কি না জানেন, পেরুমল বাজাজ আছে?

    নৌকা থেকে নেমে ভানু দেখল ইটাভাটা নেই। দশ মানুষ উঁচু প্রাচীর, এখেনে কি জেলখানা হলো? আলিপুরের জেলখানা উঠে এলো কি এখানে? ভানু নদীধারের বটতলায় চা-দোকানে বসে বলল, কী হয়েছে এসব, বাজাজের খোলা কই?

    দোকানি অবাক হয়ে ভানুকে দেখল, চিনতে তো পারে না। ভানু ভাবে চিনবে কী করে, কম লেবার ছিল তার মিলে! কতজন উধাও হয়ে গেছে। সব মুখ কি মনে রাখা সম্ভব? কম দিন হলো না। চা-দোকানি বেশ বুড়ো হয়েছে। চোখে আবার চশমা নিয়েছে। তাকে জিজ্ঞেস করে, থাকা হয় কোথায়?

    চাঁদবালি। ভানু বলল।

    চাঁদবালি কোথায়?

    ওড়িশা, সমুদ্র ধার, মিলিটারি জমি নে নেছে সব।

    লোকটা বলল, জমি তো নিবার জন্য, এখেনেও তাই।

    তাই মানে?

    গাঁটাই দখল হুঁই গিছে, আলো কুম্পানি এলো। ওই পাঁচিল?

    হাঁ।

    পাঁচিল কত বড়?

    রাস্তা ধরে যাও, শেষই হবে না, উত্তর দিক সবটা গেছে কাঁঠালবেড়ের।

    ভানু তখন চাপা গলায় জিজ্ঞেস করে, মিলটা, ফ্রি ইন্ডিয়া জুট মিল?

    সে কবে বন্ধ হয়ে গেছে, আপনি কেডা?

    ভানু বলল, ভানু দাস, জুট মিলে আমার আত্মীয় ছিল।

    নাই। দোকানদার গেলাসে চামচ ঠুনঠুন করতে করতে বলে, মিলের যন্ত্রপাতিই আছে কি না কে জানে।

    ভান নিঝুম হয়ে বসে থাকে। পাঁচিলটা বজবজ-কলকাতা রাস্তার ধারে। পাঁচিলের ভিতরে কী আছে তা তো জানার উপায় নেই, কিন্তু ধানখেত ছিল, গাঁ ছিল। একটা বটবৃক্ষ ছিল, তার গায়ে ভারা বাঁধত সবাই। বটবৃক্ষ মনস্কামনা পূরণ করত। মনে পড়ে ভানুর। সেই বটগাছে ফুলরানি ভারা বেঁধেছিল, হে ঠাকুর, মিল খুলুক। গাছটা কি আছে? কী সুন্দর জায়গা ছিল এদিকটা! শুধু বাস দাঁড়াত, আর গঙ্গা পেরিয়ে লোক আসত ওপার থেকে। ওপারেও যে জুট মিল, এপারেও তা। এখেন থেকে বাসে চেপে পনেরো-বিশ মিনিট গিয়ে মিল। ভানু আসত পেরুমল বাজাজের স্কুটারের পিছনে বসে। ইটখোলাও তো ওই পাঁচিলের ভিতরে চলে গেছে মনে হয়। শুধু এই চা-দোকানটা যায়নি।

    পেরুমল বাজাজ!

    খোলার মালিক পেরুমল?

    ভানু বলল, খোলা তো নেই?

    না, সব আলো কুম্পানির ভিতর।

    বাজাজকে কোথায় পাওয়া যাবে?

    বজবজে দোকান দিয়েছে কাপড়ের।

    ইটের ব্যবসা করে না?

    লোকটা মাথা নাড়ে, খোলা নিয়েই নিল, আবার করবে কোথায়?

    ভানুর মনে পড়ল বাজাজের মুখখানি, হামার সিন্ধু এহি গঙ্গার ভিতরে আছে ভানু দাস, ভানু দাস, হামার খোলায় কাম করবে?

    শ্বশুর কী করবে?

    খোলায় হামি তোমাকে হিসাব দেখার কাম দিতে পারি, হিসাব জানো নিশ্চয়, খাতা লিখবে, সরকারি বাবুদের নজরানা দিবে, কাম এইটা, বেতন যা দিব তা মিলের মতন হোবে না, লেকিন হামি ঠকাব না।

    ভানু কী করেছিল তা তো ভানুই জানে। যাবে নাকি বাজাজের কাছে? এ বাজাজ সায়েব, গঙ্গাধার ছেড়ে কাপড় দুকান বসালে, কত লেবার, সব কাঁহা গেল বাজাজ সায়েব, তুমার সিন্ধু নদী আবার ছাড়লে তুমি বাজাজ সায়েব!

    ভানু বলল, বাজাজ আছে না এদিকে?

    আপনি কেডা?

    কেন?

    বাজাজকেও চেনেন যে।

    ভানু বলল, চাঁদবালি গিয়েছিল বাজাজ সাহেব, ওখেনে চিনা হলো।

    ওহ্! বুড়ো প্রায় লোকটা মোটা কাচের ভিতর দিয়ে ভানুকে দেখে, কিন্তু ঠাহর করতে পারছে বলে মনে হয় না। সে বিড়বিড় করে বলল, আসবে বাজাজ।

    আসবে?

    হাঁ, তার দেখা যদি পেতে চান এখেনেই বসুন।

    কখন আসবে?

    এই আসবে, দুপুরে আসে, তখন তো ব্যবসা ঝিমায়, মানে দোকান ফাঁকা থাকে, ওই সময় আসে।

    কেন আসে?

    এমনি আসে, গল্পটল্প করে চলে যায়, বলছে আবার খোলা করবে।

    কোথায় করবে?

    নদীর ধারেই, চিনেম্যানতলার ওদিকে।

    ভানু সিগারেট ধরাল, আবার একটা সিগারেট দেয় দোকানিকে। ঠিক দুপুর তো এখন। এ দোকানে তার কোনো লোক নেই। দোকানদার ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, যেমন ভেবেছিলাম তেমন হলো না।

    কী হলো না?

    ভেবেছিলাম আলো কুম্পানি এলো, থাম্মাল পাওয়ার প্রকল্প, বিক্রি বাড়বে, বাড়ল না, ইন্ডিয়া জুট মিল কতদিন বন্ধ! তারপর ওরিয়েন্টাল জুট মিল বন্ধ হলো, মিলের লেবাররা আসত তো কিছু ওপার থেকে, তারা আর আসে না, আর ওই ওপারের কানোরিয়া মিলেরও তো সেই দশা, আবার বন্ধ হয়েচে, দশ দিন খোলা থাকে তো পনেরো দিন বন্ধ হয়, লেবাররা এপার থেকে তো যেত, যায় না এখেন দিয়ে, ওই কাঁঠালবেড়ের কত জনা যেত, তারা সব উৎখাত হয়ে রঘুনাথপুরে চলে গেছে, এদিকটা খাঁ খাঁ করে, খদ্দের নেই, তারপর খোলা উঠে গেল ক’টা, আলো কুম্পানি নিয়ে নিল, কেউ আসে চা খেতে, আর লোকই নেই!

    ভানু বলল, কত উঁচু চিমনি!

    হাঁ, কাঁঠালবেড়ে পুড়তেছে।

    আচ্ছা মশায়, সেই বটগাছটি, বটবৃক্ষ, ভারা বাঁধা হতো?

    হতো তো, আমিই বেঁধেছিলাম।

    কী জন্যে বেঁধেছিলেন?

    কানোরিয়া চলুক, ফ্রি ইন্ডিয়া জুট মিল চলুক, বেঙ্গল মিল, ওরিয়েন্টাল চলুক।

    কী হলো সেই গাছ?

    ও তো ভিতরে, কেটে ফেলে দিয়েছে কুম্পানি, কুম্পানির কী!

    সেকি, ও তো ভগবান ছিল। ভানু উত্তেজনায় উঠে দাঁড়ায়।

    কুম্পানির কাছে ওসব কিছু না, কত মানুষ কাঁথা মাদুর, থালাবাসন নিয়ে ভিটে ছেড়ে চলে গেল, জেলেপাড়া, কায়েতপাড়া কিছুই নেই।

    ভানু বলল, ওই বটের কাছে যে এলাম।

    আপনি কেডা?

    কেন?

    বটগাছের কথা জানলেন কী করে?

    কেন, বাজাজ বলেছিল।

    কী মনেতে এলেন?

    অশ্ব! অশ্ব দেখেছেন?

    অশ্ব মানে কি ঘোড়া?

    হাঁ ঘোড়া, ঘোড়া হারিয়েছে, খুঁজতে খুঁজতে চলে এলাম।

    লোকটা বলল, আপনি তো ওড়িশার লোক?

    হাঁ, চাঁদবালি, বালিমুণ্ডা, দে-পাল, কুসমাড়, কোনো জায়গাটা নাই প্ৰায়, ভীমাপুরও থাকল না, সব মিলিটারির হাতে, আগুন ছুটছে, ছাই উড়ছে।

    ভানুর কথায় লোকটা চশমা খুলে তার দিকে তাকিয়ে স্তব্ধ হলো। চশমার কাচ যখন অত মোটা, চোখ থেকে চশমা নামালে কি দেখতে পাবে? কিন্তু কী আশ্চর্য, ভাসা ভাসা ঘোলাটে চোখে যেন আলো ফোটে। ভানু টের পায় তার মিথ্যে ধরা পড়ে যাচ্ছে। লোকটার ঠোঁটের কোণে হাসি ফোটে, বলে, ওদিকের ঘোড়া কি এদিকে আসার কথা, ঘোড়া কি তাই বলেছিল?

    না, মানে কোন দিকে যেতে পারে তার আর ঠিক কী!

    তখন বৃষ্টি নামল আচমকা। গঙ্গার ওপরে যে ছোট মেঘটি ভাসছিল, তা কখন যে বিস্তৃত হয়েছিল কে জানে। কড়কড় করে মেঘ ডেকে উঠল। ঝমঝম করে নামল বৃষ্টি। চকচকে লম্বা লম্বা বৃষ্টির ধারা, দানাগুলো কত বড় বড়। যেন মুক্তো ঝরছে আকাশ থেকে। ভানু গঙ্গার দিকে তাকিয়ে থাকল। এই বৃষ্টি, আলো, মেঘ, নদী, বাতাস, আধবুড়ো চা-দোকানি, এসব ছেড়ে সে গেল কোথায়? বুক ভার হয়ে গেল ভানুর, বলল, বাজাজ আসবে তো?

    তুমি বাপু এখেনের মানুষ।

    কে বলল?

    বটের কথা যখন জানো, চিনা মনে হয় তুমারে। সত্যি মনে হয়?

    তাই-ই তো, চশমা খুলতে আরও চিনা মনে হচ্ছে।

    ভানু বলল এরকম হয়।

    কী হয়?

    চেনা মনে হয়, আগের জন্মের মতো লাগে।

    তার মানে?

    ভানু বলে, কখনো কখনো কোনো মানুষকে চেনা মনে হয়, কোনো জায়গা দেখে মনে হয় বড় চেনা, তাই না?

    হ্যাঁ, তা তো হয়ই।

    সব আগের জন্মের চেনা, তা ঘোড়া কি দেখেছ এদিকে? সাদা ঘোড়া, সমুদ্র ছেড়ে পলাল বোশেখী পূর্ণিমার রাতে!

    যেদিন বোমা পড়ল? চা-দোকানি আচমকা জিজ্ঞেস করতেই ভানু শিহরিত হয়, কী কহ, তুমি?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমি লিলি – লিলি চক্রবর্তী
    Next Article বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }