Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অশ্বচরিত – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প469 Mins Read0
    ⤶ ⤷

    অশ্বচরিত – ৩৪

    চৌত্রিশ

    কী নির্জন, নিঝুম জায়গা। প্রাচীরটা জেলখানার মতো উঁচু। সাদা প্রাচীরের গায়ে মস্ত লোহার ফটক। দেয়ালে লেখা মদনানি হাউস। ভানু নম্বরটাও মিলিয়ে নেয় ট্যাক্সিতে বসে।

    এখানে কোনো মানুষ পায়ে হাঁটে বলে মনে হয় না। প্রাচীরের গা ঘেঁষে, ভিতরে পরপর গাছের সারি। গাছের কুচি কুচি হলুদ পাতা ভিতরে না ঝরে বাইরের সরু ফুটপাতে ঝরে পড়েছে। অচেনা এক ফুলের পাপড়িও পড়ে আছে বাইরে। ভানু দেখছিল সেসব। হলুদ, লাল রং শুকিয়ে মিলিয়ে যাচ্ছে বাতাসে, তাদের ওপর কোনো মানুষের পা পড়েনি বাইরে। যে ফুল শুকিয়ে মরেছে ভিতরে, বাইরে তার সম্পর্কে কার আর কৌতূহল!

    ট্যাক্সি চলে গেছে। তিনজন লোহার গেটের সামনে দাঁড়িয়ে। কুন্তির মা গেট দেখে ভয়ে কুঁকড়ে স্বামীর পিছনে তার জামার কোণ ধরে দাঁড়িয়েছে। ভানু বন্ধ গেটের ওপারে বন্দুক কাঁধে নেপালি দারোয়ানকে দেখে ডাকল, বাহাদুর ভাই, সায়েব কাঁহা, মদনানি সায়েব জাহাজওয়ালা?

    কেয়া? ভ্রু কুঁচকে আবার শুনতে চায় বাহাদুর।

    ভানু ফের বলতে বাহাদুর হেঁকে উঠল, ভাগো হিয়াসে।

    কিঁউ, ভাগেগা কিঁউ?

    সায়েব কা হুকুম।

    মেরা লেড়কি হায়, সায়েব তাকে নিয়ে এসেছে দীঘা থেকে, এই তো মেয়ের মা-বাপ।

    হুকুম নেহি, ভাগো।

    ভানু বুঝতে পারে দারোয়ান খুব ঢেঁটিয়া। সহজে গেট খুলবে না। না খুললে কুন্তির সন্ধান করবে কীভাবে? দারোয়ান ভাবলেশহীন মুখে আবার বন্দুক কাঁধে দাঁড়িয়ে গেছে নিজের জায়গায়। ভানু দুহাতে লোহার ফটকের শিক ধরে ভিতরে তাকায়। ফটক থেকে গেরুয়া মোরাম রাস্তা অনেক দূর হাঁসের মতো সাদা বাংলোটির সামনে গিয়ে থেমেছে। দুপাশে বাগান, বাগানে ফুল আর গাছ। বাংলোটি দোতলা। কিছু ধরা যাচ্ছিল না দূর থেকে। কুন্তির মা আর বাবা বসে পড়েছে ফুটপাতের কোণে। তারা আকুল হয়ে তাকিয়ে আছে ভানুর দিকে।

    ভানু আবার ডাকল, সায়েব কো বোলাও।

    হুকুম নেহি।

    ধ্যাত্তেরি নিকুচি করেছে হুকুমের, আমাদের মেয়ে নিয়ে এসেছে দীঘা থেকে, ও ভাই বাহাদুর, দরোয়াজা খুলো।

    বাহাদুর বলল, হুকুম নেহি, হট যাও, গোলি মার দেগা।

    মার না গুলি। ভানু ক্ষেপে ওঠে, মার গুলি, আমার পক্ষিরাজটারে…। ভানু সামলায় নিজেকে, মেয়েটারে নিয়ে এলো জাহাজওয়ালা, মার বেটা গুলি।

    বাহুদুর এবার বিব্রত বোধ করে। ভানু লোহার ফটকে করাঘাত করতে থাকে। কুন্তির মা-বাপ একসঙ্গে কেঁদে ওঠে, মেয়্যাটারে ঘুরাই দাও গো বুড়াবাবু জাহাজওয়ালা।

    একসঙ্গে দুজনের কান্না শুরু হতেই আলিপুরের এই নির্জন পথ যেন সরব হয়ে ওঠে। রাস্তা দিয়ে হুসহাস করে যে লাল, হলুদ পাখির মতো গাড়িগুলো ছুটে যাচ্ছিল অনির্দেশ্য গন্তব্যে, তাদের গতি মন্থর হয়ে আসছিল। ভানু বলে ওঠে, আরও জোরে কাঁদ কুন্তির মা, মেয়ে আছে ভিতরে।

    দারোয়ান ঢুকে গেছে তার ঘরে। ভানু তার ঘাড় লম্বা করে দেখতে চেষ্টা করছিল দারোয়ানের ঘরটিকে। কুন্তির মা জোরে কাঁদতে পারছে না। কান্নার সাহসই হারিয়ে ফেলেছে বোধহয়। হকচকিত হয়ে লোহার ফটকের ওপারের পৃথিবী দেখছে, বিনবিন করে কাঁদতে কাঁদতে, ঘাড় ছোট করে ভিতরে চোখ মেলে দিচ্ছে। মদনানি হাউসের ভিতরটা তার পরিচিত জগৎ থেকে আলাদা। এত শান্ত, নিস্তব্ধ যে কাঁদতে ভয় পাচ্ছে কুন্তির মা। অনন্ত উঠে দাঁড়িয়েছে। দেখছে ভিতরের গাছগাছালি, বাগান, সবুজ পাতা, দুধ সাদা বাংলোটিকে। বাংলোর গায়ে রোদ থইথই করছে। অনন্তর মনে হলো জাহাজ। একেবারে জাহাজের মতো বাড়িটা। দারোয়ান ফিরে এলো ঘর থেকে, জিজ্ঞেস করল, কতজন রয়েছে?

    তিনজন, মেয়ের মা-বাপ আর ঘোড়াওয়ালা।

    ঘোড়াওয়ালা! দারোয়ান বিস্মিত হলো।

    হাঁ, ঘোড়া চোট হয়ে গেছে, এটা তো মদনানি সায়েবের বাড়ি?

    হাঁ, সায়েব বলছে গোল করবে না, ফোনে কথা বলা হলো।

    সায়েব আছে?

    আছে, হল্লা করবে না, চুপচাপ ঢুকে যাবে। বলতে বলতে দারোয়ান আবার চলে যায় তার ঘরে। চাবি আনতে গেল বোধহয়। কুন্তির মা উঠে দাঁড়িয়েছে। তিনজনে এখন লোহার ফটক ধরে দাঁড়িয়ে। দারোয়ান এলো। এলো কিন্তু ফটকটি খুলল না। ফটকের গায়ের ছোট দরজাটি খুলে ডাকল ওদের। ভানু আর দুজনকে নিয়ে নিচু হয়ে ভিতরে ঢুকল। ঢুকতে গিয়ে ভানুর পিঠে ঠোকা লাগে। ভানু ভিতরে দাঁড়িয়ে দারোয়ানকে বলল, বাবু যে মেয়েটারে এনেছে, তার মা-বাপ

    দারোয়ান নির্বিকার। ফটকে তালা দিয়ে ওদের আগে আগে হাঁটে। ভানুরা দারোয়ানকে অনুসরণ করে। দারোয়ান একটু এগিয়ে দাঁড়ায়, একদম চুপচাপ থাকবে, সায়েবের মেজাজ ঠিক নেই, লেকিন তুমাদের লেড়কি বহুত পসন্দ হয়েছে, সমুন্দরের ধার থেকে আনল তো?

    হাঁ, হাঁ। এতক্ষণে যেন নিশ্চিন্ত হলো কুন্তির মা। তার বিশ্বাস হচ্ছিল না কুন্তি এখানে আছে। এই পৃথিবীর সঙ্গে তার কোনো পরিচয় নেই। চারধারে কত উঁচু পাঁচিল, কত গাছপালা, ওপাশে সাঁতারের পুকুর। সিনেমায় যেমন দেখেছে কুন্তির মা. ঠিক সেই রকম।

    এই সময় নির্জনতা ভেঙে খুব গম্ভীর স্বর শোনা গেল একটি কুকুরের। একটি নয়, আরও গোটা দুয়েকের গর্জন শুনতে পায় তিনজন। ভয় জাগানো হিংস্র ডাক। তিনজনে পাশাপাশি এসে দাঁড়ায়। ভানুর গা ছমছম করে ওঠে, কোথায় এলো? কুকুরগুলোকে দেখতে পাচ্ছে না, কিন্তু ডাক শুনে মনে হচ্ছে খুব কাছেই রয়েছে। গাছের আড়ালে আবডালে। দারোয়ান চাপা গলায় বলল, চুপচাপ থাকবে, সায়েব রেগে গেলে কুত্তা ছেড়ে দেয়।

    ভানু নিজ্ঞেস করে, বাঁধা আছে তো?

    হাঁ, লেকিন সায়েব যা বলবে তাই করবে, সমঝতা?

    কুন্তির মা ঘাড় কাত করল। তার মুখখানি রক্তহীন, ফ্যাকাসে হয়ে গেছে। অনন্তর হাত ধরে আছে সে। অনন্তও ঘাবড়ে গেছে, বিড়বিড় করছে, এসব কুকুর খুব খারাপ হয়, বাঘের মতন, খুব রাগী |

    দারোয়ান বলে, একটা চোর ঢুকেছিল রাত্তিরে পাঁচিল টপকে, তিনটে কুত্তা তাকে ছিঁড়ে খেয়েছিল।

    মানুষ খায়? ভয়ার্ত কণ্ঠস্বর কুন্তির মার।

    দারোয়ান গম্ভীর স্বরে বলল, হাঁ হাঁ, মাংস খায়, বেলাড খায়, বেলাড মতলব খুন, চেটে চেটে খেয়েছিল, তারপর ওদের লোভ হয়ে গেছে খুব, তবে চেনা আদমিকে কুছু করে না।

    আমরা তো অচেনা।

    সাবধান থাকো, হল্লা করবে না।

    বাঁধা আছে তো? এবার জিজ্ঞেস করল কুন্তির মা।

    হাঁ, মোটা চেনে বাঁধা আছে, লেকিন, চেন ছিঁড়ে দেয়, কুত্তা তো বাঘ আছে, ডেইলি ছ’কেজি মটন খায় তিনটায় মিলে।

    কুন্তির মা বলল, আমার মেয়েরে তো চেনে না।

    একদিনেই চিনে গেছে, কুত্তা ঠিক ধরতে পারে সায়েব কিসকো প্যার করতা, সায়েব যাকে পসন্দ করবে, কুত্তাও পসন্দ করবে।

    কুন্তির মা বলল, কী করব বাপ বাহাদুর, মেয়্যাটারে যে পেটে ধরেছিলাম, তাই আসতি হলো।

    রোও মাত, তিন কুত্তা মিলে ঘিরে ধরে চোরটাকে, বাগানে তো ঐ রাতে চাঁদনি ছিল কুছু করতে পারল না চোরটা, পালাতে পারল না, তিনটা নাকড়া খেয়ে নিল।

    নাকড়া! অনন্তর গলা ভয়ে বুজে যায়।

    হাঁ, কুত্তা তিনটে নাকড়ার মতো।

    রোদ ঝলসে যাচ্ছে গায়ের ওপর। কিন্তু তা টেরই পাচ্ছে না তিনজন। গা শিউরে উঠছিল কুকুরগুলোর ক্রমাগত গর্জনে। বাহাদুর বলছে ভয়ংকর কথা। তার সায়েব একবার একটা লেড়কি এনেছিল পাহাড় থেকে। পাহাড়িয়া লেড়কি। বহুত খুবসুরত। সে লেড়কি পালাতে গিয়েছিল। বহুত বেগড়বাই করেছিল। সায়েব তার মা-বাপকে বহুত দিয়ে তা খরিদ করেছিল। কিছুতেই যখন বশে আনতে পারল না সায়েব, তখন কুত্তার সামনে ছেড়ে দিল।

    এ কী বলো! রোদের ভিতরে কুন্তির মা বসে পড়েছে।

    আরে রোও মাত, এ লেড়কি বাবুর বহুত পসন্দ, লেড়কি বহুত আচ্ছি হায়। তিনজনে পা ঘষটে ঘষটে পোর্টিকোর নিচে এসে দাঁড়িয়েছে। এখানটায় খুব ছায়া। ঘন, শীতল। ছায়ায় এসে তারা বুঝল রোদটা কী কঠিন না ছিল! দারোয়ান বারান্দায় উঠে মস্ত দরজা ঠেলে ধরল, অন্দর মে ঘুসো।

    কুত্তা? অনন্তর ভয় হয়ে গেছে।

    বাগানে বাঁধা আছে।

    ভিতরটা কেমন আলো-আঁধারি। তিনজনে ঢুকে দাঁড়িয়ে পড়ে। আস্তে আস্তে চোখে সইয়ে নেয় অন্ধকারটা। বুঝল তেমন অন্ধকার নয়, চড়া রোদে চোখ ধাঁধিয়ে গিয়েছিল। মস্ত ঘরটিতে বড় বড় সোফা সেট। আর যে কী কী আছে তা তারা কেউ চেনে না। নরম কার্পেটের ওপর বসে পড়ে তিনজনে। বসে হাঁপাচ্ছিল সবাই।

    আচমকা আলো জ্বলে ওঠে! ভানু অবাক হয়ে দেখল সেই লোকটা। তাদের দিকে তাকিয়ে আছে ওপাশের দরজার মুখে দাঁড়িয়ে। ভানুর মাথা নেমে গেল। সহ্য করতে পারছিল না হিম-চাহনি।

    রুপয়া মাংতা? গর্জন শুনল কুন্তির মা। তরাসে স্বামীকে আঁকড়ে ধরে। ভানু চমকে উঠেছিল। মনে হলো একটা কুকুর যেন মদনানি সায়েবের পিছনে। ভানু তার ঘন নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। ভানু ঘাড় ঘুরিয়ে দেখল কুঁকড়ে বসে আছে কুন্তির মা-বাবা।

    কিতনা রুপয়া মাংতা?

    না সায়েব, মেয়ের মা-বাপ এয়েচে।

    মালুম আছে, পন্দেরো হাজার রুপয়া হামে দিয়া।

    সায়েব, মেয়েটারে চায় ওরা।

    ভ্রু কুঁচকে মদনানি সায়েব তাকিয়ে থাকে ভানুর চোখে। ভানু মাথা নামাতে পারে না। চোখের পলক ফেলে না। মনে হচ্ছিল চোখের পাতা ফেললেই নেকড়ের মতো একটা কুকুর দাঁত নখ দিয়ে ঝাঁপিয়ে পড়বে তার ওপর।

    অনন্ত সাহস সঞ্চয় করল, বলে, টঙ্কা দিয়ে দেব সায়েব?

    কেয়া? সায়েব রেগে গেছে টের পায় ভানু।

    কুন্তির মা বিনবিনিয়ে কাঁদছে, পেটে ধরা মেয়্যা, সায়েব গো!

    রোও মাত, কিতনা রুপয়া চাহিয়ে?

    ভানু বলে, মেয়ে চায় সায়েব, মেয়েরে নিয়ে যাবে।

    তুম চুপ রহো। গর্জন করে ওঠে প্রেম মদনানি। গাঢ় নীল রঙের স্লিপিং গাউনের দড়িটাকে আলগা করে দেয় প্রৌঢ়। ভানু দেখল কালো শর্টস আর হলুদ টি-শার্ট। মুক্ত ঊরুতে চামড়া থলথল করছে। গায়ের সমস্ত চুল সাদা। স্লিপিং গাউনের পকেট থেকে সিগারেট বের করে ধরালে বুড়ো, বলল, একদম চুপ, হল্লা করবে তো কুত্তা ছেড়ে দেব।

    আমার মেয়্যা? কুন্তি ডাকল সায়েবকে, ও সায়েব।

    লেড়কি আছে, ভালো আছে।

    মেয়্যারে লিয়ে যাব সায়েব।

    সায়েব চলে গেল আচমকা। ঘরটা নিঝুম। শীততাপ নিয়ন্ত্রিত ঘরের তাপমাত্রা যেন আরও কমে যায়। ভানুর শীত করতে থাকে। ভানু দেখল কুন্তির মা-বাবাও কুঁকড়ে গেছে ঠাণ্ডায়। অনেকটা চুপচাপ। তারপর! ভানু দেখল ভারী নীল পর্দা নড়ল। ও কে? কুন্তি! দরজায় কুন্তি, তার পিছন পর্দা, পর্দার পিছনে আর কেউ যে আছে তা যেন ধরা যায়।

    কুন্তিকে দেখে চিৎকার করবে কী, তার মা বোবা হয়ে গেছে। তিনজনের কেউ কোনো কথা বলতে পারছে না। একি সেই নুনমারার মেয়ে? এ তো অন্য দেশের কোনো মেয়ে। কড় বড় নীল ঘাঘরা, নীল রঙের চোলি, মাথায় নীল রঙের রিবন, হাতে মোটা বালা। মুখখানিও আগের মতো নেই, শুধু চোখদুটি দেখে চেনা যাচ্ছে। আর চেনার কোনো উপায় নেই। ঝিগিরি করাতে এনে এমনভাবে সাজিয়ে রেখেছে মেয়েটাকে!

    ভানু ডাকল প্রথমে, কুন্তি মা, ও কুন্তি!

    কুন্তি ভাবলেশহীন চোখে তাকিয়ে আছে মানুষগুলোর দিকে।

    উঠতে যায় কুন্তির মা, বিনবিনিয়ে কেঁদে ওঠে, ও মা, কথা বলিসনে কেনে?

    বসো, উঠো না। কুন্তি হাত তুলল।

    বাড়ি যাবি মা? অনন্ত ডাকল।

    পরে যাব, তোমরা যাও, টাকা নিয়ে যাও।

    ও কুন্তি। কেঁদে ওঠে ভানু। কতদিন বাদে তার চোখে জল এলো যে। মনে পড়ে যাচ্ছে ফুলরানির কোলের বাচ্চাটিকে। আহা রে, তারা কোথায় আছে, কী করছে! ভোজপুরের কোন গাঁয়ে ঘর? সব লেখা আছে ভানুর কাছে। কাগজটা কি থাকবে হোটেলে? মাইতিবাবুর কাছে রাখা ছিল সব। কুন্তি তাকে ডাকছে। কী বলছে নুনমারার মেয়েটা? ভানুকে জিজ্ঞেস করল, ঘোড়া মিলল, তুমার কন্থক?

    ভানু বলল, তুই বাড়ি যাবিনে?

    পরে, তোমরা এসো না, ইচ্ছে হলে আমি যাব।

    তোরে ফোন করেছিলাম।

    কুন্তি চুপ করে থাকে। কুন্তির মার চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে। চোখ মুছছে অনন্ত। ঘরে শীত বাড়ছে। কুন্তি ছুড়ে দিল একটা বান্ডিল, মুঠোর ভিতরে ছিল, বলল, পথে খেয়ে নিয়ো, হাজার টাকা আছে।

    তারপর! ভানুর মনে হয় সব যেন ভোজবাজি। অলৌকিক কিছু ঘটে গেল। আর কেউ নেই। পর্দার আড়ালে চলে গেছে কুন্তি। কুকুরের ডাক শোনা যাচ্ছে। এক বুড়ি ঢুকল, নিকালো, সায়েব রুপয়া দিল এই পাঁচ হাজার, লেড়কি এক হাজার দিল, খুশি মনে চলে যাও।

    মেয়্যাটারে পাব না? আচমকা সেই কঠিন নৈঃশব্দ্য ফালাফালা করে কেঁদে ওঠে কুন্তির মা, টঙ্কা চাইনে, মেয়্যাটারে দাও।

    অশীতিপর লোলচর্মধারিণী বুড়ি এসে একটা খাম দিল অনন্তর হাতে, বলল, কুত্তা ছেড়ে দিবে বাবু, ভাগো, মেয়ে সুখে আছে, মেয়ে যাবে না।

    যাবে। কুন্তির মা ফুঁসে ওঠে।

    নেহি যায়েগি, জাহাজ ছাড়বে বাবুর, লেড়কি বাবুর সঙ্গে যাবে জাহাজে।

    কোন জাহাজে? ভানু জিজ্ঞেস করল।

    বুড়ি হাসে, উড়াজাহাজ, ভাগো আভি।

    ওরা উঠল। অনন্ত তার বউকে ধরে। তিনজনে দরজা ঠেলে বেরিয়ে আসতেই অসহ্য উত্তাপ আর আলোয় দিকহারা হয়ে পড়ে যেন। তিনজনেই পোর্টিকোর পিলারে গিয়ে ধাক্কা খায়।

    দারোয়ান ছিল, ভানুকে বলে, চলে যাও, সায়েবের হুকুম।

    মেয়েটাকে নিয়ে নিল! ভানু আর্তনাদ করে ওঠে। যেন তারই মেয়ে গেল। ভানু বিলাপ করতে থাকে, নুনমারার মেয়েটারে কুহক করেছে।

    পোর্টিকো থেকে লোহার ফটক পর্যন্ত হাঁটছিল। হাঁটতে হাঁটতে একবার ভানু ঘুরে তাকায়। ভানু কেন, তিনজনেই, যেন তারা কোনো ডাক শুনছিল। ডেকে উঠেছিল কেউ। তারা অবাক হয়ে দেখল দোতলার সবুজ জানালার একটি পাল্লা খোলা। খোলাই রয়েছে। যাওয়ার সময় দেখেছিল সব বন্ধ। খোলা জানালায় কেউ ছিল যেন। ছিল তা ধরা যাচ্ছে, এখন কেউ নেই, হয়তো আছে, তারা দেখতে পাচ্ছে না। ঘর থেকে দেখছে তাদের।

    কুন্তির মা বলল, মেয়্যাটা দাঁড়াই ছিল উখেনে।

    দেখেছ তুমি? জিজ্ঞেস করে অনন্ত।

    না, কিন্তু ছিল।

    তিনজনে আবার ফিরতে থাকে। ফিরতে ফিরতে লোহার গেট, হাওড়া স্টেশন, বাস, দীঘা। কত রাত তখন! জেগে আছে ধ্রুবতারাটি উত্তরে মীরগোদার সমুদ্রের দিক। সেই সমুদ্র ছাড়িয়ে আরও উত্তরে, কত দূরে! কত দূর! বুক হু হু করে ওঠে ভানুর। তারাগুলোও যেন অনেক কাছে, যত দূরে গেল নুনমারা মেয়েটি, তার চেয়ে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমি লিলি – লিলি চক্রবর্তী
    Next Article বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }