Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অশ্বচরিত – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প469 Mins Read0
    ⤶ ⤷

    অশ্বচরিত – ৩৭

    সাঁইত্রিশ

    কাল সারারাত বৃষ্টির দাপট ছিল। সমুদ্রের গর্জন ছিল, পাহাড়ের মতো ঢেউ ছিল, সেই সঙ্গে বাতাসও। সকাল হতে না হতেই খবরটা বিদ্যুদ্‌বেগে চারদিকে ছুটে যায়। রাতেই খবরটা ছিল, কিন্তু খুব গোপন, কান্না ভয় আর্তনাদের ভিতর জড়িয়ে ছিল। সারা রাত বৃষ্টির ভিতরে ছায়ার মতো মানুষ সমুদ্রে ছুটে গেছে। তীরভূমি ধরে চিৎকার করতে করতে দৌড়েছে। নিষ্ফল আর্তনাদে ছটফট করেছে।

    এখন আলো ফোটায়, সকাল হওয়ায় খবরটা পৌঁছে যাচ্ছে সর্বত্র। পৌঁছে দিচ্ছে জেলেপাড়ার সকলে! পৌঁছে দিচ্ছে নিষ্কর্মা জেলের দল, যারা কাল সমুদ্রে যায়নি। আকাশটা এখনও থম মেরে আছে। ঘন ধোঁয়ার মতো মেঘ উড়ে আসছে সমুদ্র থেকে মাটিতে।

    শ্রীপতিকে খবরটা দিয়েছে কে যেন, লঞ্চ ডুবি হয়েছে।

    সি-ভিউ হোটেল ছাড়িয়ে ঝাউবন ধরে ব্যারিস্টার কলোনির পাশ দিয়ে শ্রীপতি তখন ছুটে গেছে। জেলেবস্তিতে পৌঁছতে সোরগোল কানে গেল। দেখল বেঙার বউ জ্ঞান হারিয়ে পড়ে আছে মাটিতে। তাকে ঘিরে আছে কালো কালো মানুষগুলো। জেলেবস্তির লোক এখানে ওখানে ঝাঁক বেঁধে। হাত-পা নেড়ে কথা বলছে সবাই। ভয়, উত্তেজনা দুই-ই মিশে আছে কথার ভিতরে।

    দুটো লোক সেই ডুবন্ত লঞ্চ থেকে বেঁচে ফিরেছে উত্তাল সমুদ্রের সঙ্গে যুদ্ধ করে। বেঙাও লাফ দিয়েছিল জলে, সাঁতরাচ্ছিল। তারপর একটা মস্ত উঁচু ঢেউ ওকে আড়াল করে দেয়।

    সরকারবাবু কলকাতা গেছেন। তাঁর কাছে খবর নিয়ে গেছে একজন। বেঙা বেঁচে থাকবে কি না সন্দেহ আছে। লাখ সাতেক টাকা দামের লঞ্চের ইনসিওরেন্স আছে। কিন্তু কাল তো সমুদ্রে যাওয়া বারণ ছিল। জেলেবস্তিতে কার ঘরে ট্রানজিস্টার নেই? ট্রানজিস্টার বারবার সতর্কবাণী প্রচার করেছে। বীমা কোম্পানি কি ধরবে না এসব?

    একজন বলল, লঞ্চ তো বেরিয়েছিল পরশু।

    পরশুও তো আকাশ খারাপ ছিল।

    তোর কী রে, তুই কি বীমা কোম্পানির দালাল? একটি লোক রুখে গেল আর একজনের দিকে

    যারা বেঁচে ফিরেছে তাদের কাছে পুলিশ এসেছে। দুজনে হাঁ করে বসে আছে। এখনও ভীতিটা কাটেনি।

    কেউ কেউ বলছে লঞ্চের গিয়ার বক্স খারাপ হয়ে গিয়েছিল। আর সমুদ্রও ছিল বুনো ঘোড়ার মতো ক্ষিপ্ত, তেজীয়ান। বেশি দূর যেতে পারেনি।

    শ্রীপতি সায়েবকে কোথাও দেখে না। জিজ্ঞেসও করতে পারে না। শুধু আস্তে আস্তে বলল, বেঙা কোথাও গিয়ে উঠেছে নিশ্চয়, বেলা হোক ফিরে আসবে, ডুবে যাবে কেন?

    কে একজন বলল, ভোর রাতে নাকি একজন উঠে এসেছিল পারে, তারপর তীর ধরে পুব দিকে পালিয়ে গেছে, বেঙাই বোধহয়, মরেনি ঠিক।

    কিন্তু পালাবে কেন? জবাব দিতে পারে না কেউ।

    শ্রীপতি সায়েবকে খুঁজছিল। সায়েবের খোঁজেই সে ছুটে এসেছে। কাকে জিজ্ঞেস করবে? সবাই যে খুব উত্তেজিত হয়ে গেছে। ক্ষিপ্ত হয়ে আছে। কী করবে, উত্তেজনা প্রকাশ করবে কোথায়? কিছু লোক গরগর করছে রাগে, কিন্তু সূত্র খুঁজে পাচ্ছে না, বীমা কোম্পানি নিয়ে আলোচনায় যেমন একজন আর একজনের দিকে রুখে গেল—এমনি সবাই ফোঁস ফোঁস করছে।

    ভানুকে দেখতে পায় শ্রীপতি। এক জায়গায় কিছু লোক চাক বেঁধেছিল, তাদের ভিতরে ভানু বসে আছে উঁচু হয়ে। শ্রীপতিকে দেখে উঠে দাঁড়ায় ভানু, বাবু কী হবে?

    কী হবে? শ্রীপতি অবাক।

    ভানু বলল, বেঙার খোঁজ নেই, লঞ্চ নাকি কালাপানিতে গিয়ে পড়েছিল।

    কে বলল?

    জেলেরা।

    এরা জানল কী করে?

    শোনা যাচ্ছে বাবু।

    কী করে শোনা যাচ্ছে?

    জানিনে বাবু, আমিও তো শুনলুম, কথাটা এই রকম রটেছে।

    ভানুকে নিয়ে সরে আসে শ্রীপতি। চাপা গলায় জিজ্ঞেস করে, সায়েব কই?

    দেখিনি তো! চমকে ওঠে ভানু।

    সায়েবের কথা কেউ বলছে না?

    না তো।

    নিশ্চিন্ত হয় শ্রীপতি। তার ভয় হয়েছিল রোষটা সায়েবের ওপর না পড়ে। এই সময় লোক খুব ক্ষেপে থাকে। যাদের সংসারের লোক যায় তারা তো ক্ষেপেই থাকে, তাদের প্রতিবেশীরাও। কী আশ্চর্য! সায়েবের কথা সবাই ভুলে গেল, ভানু ডাকল এক বুড়ো জেলেকে, চাপা গলায় জিজ্ঞেস করে, সায়েব?

    শ্রীপতি বুঝতে পারে ভানু গোলমাল পাকিয়ে দিল। সায়েব! সত্যি তো সায়েব কই? কোথায় গেল লোকটা? বেঙা ডুবেছে, না বেঁচেছে তার খবরও নিল না লোকটা! গুঞ্জন উঠতে লাগল। গুঞ্জন ছড়িয়ে পড়তে লাগল পুরো জেলেবস্তিতে। এক বুড়ো এসে শ্রীপতিকেই ধরল, সায়েব কুথায় মাইতিবাবু?

    শ্রীপতি বলল, তোমরা জানবে।

    : তারে তো দেখিনি।

    : সায়েবরে কালাপানিতে নিয়ে গেল নাকি?

    : না, না, সায়েব কাল সন্ধেতেও ছিল।

    : ছিল তো গেল কুথায়, বেঙার ঘরে থাকে, তার বেপদে সায়েব গেল কুথায়?

    : সায়েব তাহলে কালাপানিতে গিঁইছে।

    : না, সায়েব যায় নাই।

    : যায় নাই তো গেল কুথায়?

    একজন আচমকা বলল, পালিয়েছে।

    পালিয়েছে, পালিয়েছে! সায়েব পালিয়েছে। কথাটা ছড়িয়ে পড়তে লাগল। জেলেবস্তির যেসব মানুষজন, মেয়ে পুরুষ কুঁকড়ে, দুমড়ে বসে ছিল, কান্নায় ঝিমঝিমে হয়ে দুলছিল, তারা সবাই চাঙ্গা হয়ে ওঠে যেন। সায়েব পালিয়েছে! কথাটা কে বলল? না, শ্রীপতি মাইতি হোটেলওয়ালা। একজন বলল, সায়েব বাসে উঠে দীঘা ছেড়ে চলে গেছে খুব ভোরে। কথা গুনগুন করে আকাশে উঠতে লাগল।

    : সায়েব ভোরের বাসে উঠে গেছে।

    : কলকাতার বাস?

    : না, মেদিনীপুরের বাস।

    : না, কলকাতার বাস।

    : না, বালিমুণ্ডার বাস ধরবে বলে কাঁথিতে গিয়েছিল সায়েব।

    : বালিমুণ্ডা কেনে যাবে?

    : পুরী যাবে সায়েব।

    : না, না সায়েব আছে, যায় নাই।

    : কে বলল?

    : এই তো সকালেও ছিল!

    : কে বলল?

    : কে যেন বলল, সাগরের ধার ধরে হাঁটছিল।

    : কোন দিক হাঁটছিল?

    : পুব দিকে।

    : না, না পচ্চিমে।

    : সায়েব কি তাহলে ওই দিকে পালাল?

    : কোন দিকে?

    : ওই পুব দিকে, বা পচ্চিমে?

    : দুদিকেই গেল নাকি?

    : কেউ বলছে পুবে, কেউ বলছে পশ্চিমে।

    : একা গেল?

    : না, আর একজন ছিল।

    কে ছিল আর একজন তা নিয়ে গুঞ্জন ওঠে। শ্রীপতি বসে ছিল একটি দড়ির খাটিয়ায়। খাটিয়াটি একটি নবীন ঝাউগাছের গায়ে লাগানো ছিল। ঝাউপাতা কাঁপছিল আলাপে আলাপে। শ্রীপতি শুনছিল সেই আলাপ। ভানু এসে খাটিয়ার আর এক প্রান্তে বসে।

    ভানু বলে, আর একজন ছিল নাকি মাইতিবাবু?

    : কী করে জানব?

    : বলছে বেঙা ছিল।

    : বেঙা উঠে এসেছিল জল থেকে?

    : তাই তো শুনা যাচ্ছে।

    ভানু উঠে গেছে। শ্রীপতিও। ভানু ঘুরছে লোকজনের ভিতরে, জেলেদের ভিতরে। শ্রীপতিও মিশে গেছে তাদের ভিতরে। বেঙা বেঁচে আছে এই কথাটা কানে আসতে শ্রীপতি চঞ্চল হয়ে উঠেছে। বেঙা তার নেওটা। বেঙার ওপর তার মায়া আছে। বেঙা তার নেশারও সঙ্গী। বেঙাই লঞ্চ নিয়ে কালাপানি চলে গিয়েছিল। আবার বেঙাই কিনা সমুদ্র থেকে উঠে এসেছে। উঠে সায়েবকে নিয়ে উধাও। বেঁচে থেকে উধাও হবে কেন বেঙা?

    : ঝড় জলে লঞ্চ নিয়ে বেরিয়েছিল কেন, তাই।

    : সে তো একা বেরোয়নি।

    : সে তো লঞ্চের ডেরাইভার না; তার ইচ্ছে অনিচ্ছেয় ফিশিং হয়?

    : বেঙা তাহলে মরেনি?

    : মরবে কেনে, আহা রে বেঙাটা কত ভালো! সায়েব উয়ার ঘর দখল করে নিয়েছিল, বেঙা পথে পথে, গাঙের ধারে ঘুরি বেড়াত।

    : বেঙার সঙ্গে দেখা হইছিল পরশু দুফরে।

    : বেঙা কহিছিলা উ লঞ্চ কালাপানিতে নিয়ে ফেইলবে।

    : কবে কহিছিলা?

    : একদিন সাঁঝের সময়, মনে নাই কবে।

    : কেনে কহিলা?

    : সায়েব উয়ারে লিশা ধরাইছিল, শুকনা লিশা। 1

    : শুকনো লিশা কে না করে!

    : তা বটে, কিন্তু বেঙার কিছু একটা হইছিলা।

    : কী হইছিলা?

    : জানা নাই, কিন্তু বেঙা মরে নাই, সায়েবের সঙ্গে পলাইছে।

    : কোন দিকে পলাল?

    : হয় পুব, না হয় পচ্চিম।

    : উত্তরও হতি পারে।

    : আহা রে বেঙার বউ পরী জ্ঞানহারা ইঁই গেছে, মুচ্ছো যাচ্ছে বেঙাটা ডুবে মরল, না মরল তো পলাল কেনে?

    শ্রীপতি আর ভানু ধীরে ধীরে জেলেবস্তি থেকে ঝাউবন, ঝাউবন থেকে সমুদ্রের ধারে চলে আসে। রোদ নেই, আকাশে এখনও মেঘের আবরণ। তার নিচে শান্ত সমুদ্র। একেবারে নিশ্চল, নিঝুম, মগ্ন সমুদ্র। একে দেখে চেনাই যায় না কাল খ্যাপা জন্তুর মতো তছনছ করেছিল চারপাশ। ভয় দেখিয়েছিল ভীষণ। এখন কী শান্ত! ধীর স্থির, শান্ত ঘোড়া দাঁড়িয়ে আছে যেন তৃণভূমিতে। ঘাড় তুলে তাকাচ্ছেও না। শান্ত সমুদ্রের দিকে চেয়ে ভানু আর শ্রীপতি দুজনেরই মনে পড়ল পক্ষিরাজের কথা। ঘোড়াটি কতদিন চলে গেছে। ভাদ্র শেষ হয়ে এলো। আশ্বিন এলো প্রায়। এখন দূরে চোদ্দবেড়িয়ার চর সবুজ ঘাসে ভর্তি হয়ে গেছে, কাশফুলে ভর্তি হয়ে গেছে জমির ধার, নদীর ধার, সে নদী, সে জমি যেখানেই থাকুক। চোদ্দবেড়িয়ার চরে এইবার আসবে হিনাড়ি, চাঁদবালির ঘুড়ী। সে অপেক্ষা করবে দীঘার পক্ষিরাজের জন্য। আসবে আরও কত ঘোড়া, ঘুড়ীর দল। এখন চাঁদ ছোট হচ্ছে। এরপর সেই চাঁদ মিলিয়ে গিয়ে আবার ফুটে উঠতে থাকবে। একটু একটু করে, কলায় কলায় বড় হবে। সমুদ্র শান্ত হয়ে লুটিয়ে পড়বে সৈকতভূমিতে। আহা! কী সুন্দর তা! ভানু স্তব্ধ হয়ে সমুদ্রকে দেখছিল।

    শ্রীপতি বলে, মীরগোদা যাবি?

    কেন?

    মদরঞ্জিটা হলো কি না দেখতে।

    হয়ে গেলে ওরা নিয়ে আসবে।

    কোকিলা বধূরে দেখে আসতাম! শ্ৰীপতি শ্বাস নিতে নিতে বলে।

    বাবু, কোকিলা বধূর মায়া ত্যাগ করুন।

    কেন?

    ভানু বলল, কেন তা জানিনে, তবে কোকিলার কথা না ভাবা ভালো।

    শ্রীপতি দেখছিল পশ্চিম দিক থেকে একটি লোক ছুটতে ছুটতে সি-বিচ ধরে আসছে। ভানু ডাকল, কী হলো রে দুখে, হে-হই দুখে, কী হলো?

    দুখে দাঁড়াল, জবাব দিল, ভোলা, ভোলারে পাওয়া গেল।

    কোথায়?

    হু ই ই পশ্চিমে, নোতন দীঘার বাঁক যেখেনে, বোল্ডারে বডি আটকে আছে, বডির কী অবস্থা বাবু, বডি খুবলে খেই নিইছে, আমি যাই, খপর দিই। লোকটা উঠে এসে ঝাউবনের ভিতরে ঢুকে গেল।

    শ্রীপতি বলল, মদরঞ্জিওয়ালার কাছে থাকবে কেন?

    কার কথা বলছেন?

    কোকিলা।

    ভানু বলে, বাবু ভোলারে চিনতেন?

    বেটা ভ্যান টানত না?

    হ্যাঁ, সে গিয়েছিল লঞ্চে?

    যখন যেমন কাজ পায়, বলছি কোকিলারে বশ করতে পারবিনে?

    ও কি বশ হবার মতন, আপনার তো একটা মেয়েমানুষ আছে একস্ট্রা।

    ওরে বদলি করে দেব এখেন থেকে।

    পারবেন?

    শ্রীপতি বলল, পারব না কেন, ট্রান্সফার ডিউ হয়ে গেছে ওর, ওর নামে ফলস পিটিশন পাঠালেই হয়ে যাবে, মেয়েমানুষ, কত রকম অ্যালিগেশন আনা যায়।

    ভানু চুপ করে আছে। ভানুর মাথায় ভোলা ভাসছিল। কে ভোলা ঠিক শনাক্ত করতে পারছে না ভানু। সে বলল, বাবু, আপনি যান, আমি লাশটা দেখতে যাব।

    আমিও যাই, তোকে কিন্তু করতেই হবে ওটা।

    সে যদি না রাজি হয়?

    রাজি করাবি, লোভ দেখাবি, মদরঞ্জিওয়ালার বউ তো, কীরকম গরিব তো দেখেই এলাম, মদরঞ্জিওয়ালার কাছে কোন সুখে থাকবে?

    ভানু বলল, মদরঞ্জিওয়ালা ওরে আঁকা শিখিয়েছে।

    আঁকা কেউ শিখাতে পারে?

    মদরঞ্জিওয়ালা ওর গুরু।

    রাখ ওসব, পারবিনে তুই কাজটা করতে?

    ভানু বলল, ঠিক আছে যাব, কিন্তু কন্তুক যদি না ফেরে যাই কী করে?

    পাগলামি করিসনে ভানুবাবু।

    ঘোড়াটা ফিরুক, তখন সব হবে।

    শ্রীপতি বলল, কদিন ধরে কোকিলা আমারে স্বপ্ন দেখাচ্ছে, ঘুমোতে দিচ্ছে না, আমি শুধু তোর জন্য বসে ছিলাম।

    কথা বলতে বলতে দুজনে এগিয়ে যাচ্ছিল পশ্চিমে, যেদিকে হাঙরে, মাছে খুবলে খাওয়া একটি লাশ এসে আটকে আছে বোল্ডারের খাঁজে। ভানুরা ভিড় দেখতে পায়। তাদের পাশ দিয়ে দুটো লোক ছুটে যায় সামনে।

    শ্রীপতি বলল, আজ যাবি?

    আজই?

    হ্যাঁ, খেয়েদেয়ে রওনা হ, টাকা নিয়ে যা।

    আজ কেন, ছটা লোক নিখোঁজ হয়েছে।

    শ্রীপতি বলল, বডি ফিরে আসবে, সমুদ্র নেয় না।

    বেঙাটার জন্য মন খারাপ হচ্ছে বাবু।

    সমুদ্র অনেক দিন নেয়নি, নিয়েছে।

    বেঙা যদি বেঁচে থাকে?

    কী করে বাঁচবে, হাঙরে খেয়ে নেবে ওকে।

    না, না যে কথা বলছিল সবাই।

    গাঁজাড়ুদের কথা রাখ, তুই যা কোকিলার কাছে।

    মনটা খারাপ, সেই ফিরলাম, সে আর আমি, ও মাইতিমশায় মনে পড়ে?

    ওখেনে গেলে মন ভালো হয়ে যাবে।

    ভানু বলল, ও কিন্তু কুহকিনী বাবু।

    খ্যাখ্যা করে হাসে শ্রীপতি, জব্বর মেয়েমানুষ, ওকে নিয়ে গিয়ে ভীমাপুরের চাষবাড়িতে রেখে দেব।

    সে জমি তো গরমেন্ট নিয়ে নেবে।

    গরমেন্টের আঠারো মাসে বছর, আগে তো কোকিলারে রাখি।

    আজ বাদ দিন বাবু, কী কাণ্ডটা হলো, ভোলারে আমি চিনতে পারছি এবার, ফসসামতো ছেলেটা তো, শুধু গান গেয়ে গেয়ে ভ্যান টানত।

    শ্রীপতি জবাব দেয় না। দুজনে লাশকে ঘিরে থাকা ভিড়ের গায়ে এসে দাঁড়ায়। ভানু উঁকি মারছিল। উপুড় হয়ে পড়ে আছে। মুখ দেখা যাচ্ছে না। পিঠের কতখানি মাংস খেয়ে নিয়েছে জলের জন্তুতে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমি লিলি – লিলি চক্রবর্তী
    Next Article বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }