Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অশ্বচরিত – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প469 Mins Read0
    ⤶ ⤷

    অশ্বচরিত – ৪

    চার

    জল আনল গৌরমোহনের কোকিলা। রেকবিতে গোটা আটেক বাতাসা। শুধু ফুলচন্দন নেই, থাকলে পুজোর উপচার হয়ে যেত। দূরে বসেছে সে। ঢকঢক করে জল খেয়ে, বাতাসা চিবিয়ে দেহমন্দির শীতল হলো।

    ডুবে শাড়ি, আগুন রঙের লাল ব্লাউজ, মাথা ভর্তি সিঁদুর, নাকে একবিন্দু নথ, হাতে কাচের চুড়ি, কোকিলা দূর থেকে জিজ্ঞেস করে বিত্তান্ত কী?

    ভানু দেখল মদরঞ্জিওয়ালা মাটির দেয়ালে ঠেস দিয়ে ঘুমাচ্ছে পরিষ্কার। সে এবার ভালো করে দেখল কোকিলাকে, যুবতী জিজ্ঞেস করছে, ঘর কুথায় হলো?

    নাই, ইখন দীঘা, আরও বলতে হয় যদি এই মীরগোদা, জাহাজঘাটা।

    কোকিলা জিজ্ঞেস করে মদরঞ্জিওয়ালার সঙ্গে কতদিন চিনা?

    ভানু মিথ্যে বলল, অনেকদিন, যতদিন জাহাজঘাটায় আসছি।

    কতদিন আসছ?

    ভানু বলল অনেক অনেকদিন, রাজপুত্র বিসজ্জন দিয়ে বিবাগী হয়েছি আমি আর কন্থক অশ্বটি।

    কোকিলা বলল, বুঝলাম না, তবে বলি, এক একজনকে অমন মনে হয়, কতদিনির চিনা, কতকালের!

    ভানু নিজেই জানে না তার বয়স কত। নিজেই জানে না তার নিজের বৃত্তান্ত। বাবা, মা, পরিবার, সব ভুলে গেছে। ভুলে গেছে মেশিন চালানোর কলাকৌশল। ভানু ভাবছিল বাবু শ্রীপতি মাইতিকে বলে কলকাতার দিকে গেলে হয় পক্ষিরাজকে খুঁজতে। উলুবেড়ে, হাওড়া পর্যন্ত গিয়ে ট্রেন থেকে নেমে গঙ্গা পার হয়ে বজবজ। বজবজ গিয়ে তার মিল মাইল চারেক। জুট মিল আবার যদি চালু হয়ে থাকে! কোকিলা আধো অন্ধকারে তার মনের ভিতরে বেগ তুলছিল। হাত বাড়িয়ে কথা বলে যখন তার হাতখানির রঙিন কাচের চুড়িতে হারিকেনের আলো পড়ে চোখের সামনে যেন রঙের বিচ্ছুরণ। হাঁটুর ওপরে থুতনি রেখে মদরঞ্জিওয়ালি যখন বড় বড় চোখে আধবুড়োটে, ঢ্যাঙা, ছিরিছাদহীন ভানুর দিকে তাকিয়ে থাকে তার মুখখানি বড় সুন্দর। যখন সে মাথার খোঁপা ভেঙে হাত ঘুরিয়ে বুক চিতিয়ে, বুকের আঁচল সরলে তা তুলে নিয়ে খোঁপা বাঁধে, তখন সে সুন্দর। যখন কোকিলা বসে থেকে থেকে একটু চঞ্চল হয়, সেই চঞ্চলতা ছড়িয়ে পড়ে সর্ব অঙ্গে, কী সুন্দর তা! ভানু যেন তৃষ্ণার্ত চোখে দেখে মদরঞ্জিওয়ালার নিকোনো ভিটে। যতই হোক ভিটেতে এখন অন্ধকার। কোথায় আছে কদমতলি, অকালেও বুঝি কদমফুলের বাস আসছিল ধীরে ধীরে। ভানুর মনে পড়ছিল লেবার কোয়ার্টার, তার বিবি তো বিবি, বিবির কোলে খোকা। ভানু মিস্ত্রির বউ দেশি নয়, বিহার ভোজপুর জেলার মেয়ে। ভোজপুর জেলা হবে কেন বজবজেই তার জন্ম। তার বাপ, মা ওই জেলার। রামবিলাস দাস হলো শ্বশুর, বিবি হলো ফুলরানি।

    ঘরে কে আছে? মদরঞ্জিওয়ালি কোকিলা শুধায়।

    ভানু মাথা নাড়তে নাড়তে বলে, লোকটাকে ডাকো, ঘুমাই পড়ল।

    ও ওর অভ্যেস, হাটবাজার ফিরে ঘুমাই নেয়।

    কেনে?

    এরপর বুনতে বসা হবে।

    রাত্তিরে?

    হ্যাঁ রাত্তিরে।

    ভানু অবাক হয়ে জিজ্ঞেস করে, রাত্তিরে বুনা হয়?

    হয়, আলো নিয়ে বসি দুজনায়।

    আলো তো ওই হেরিকেন

    কোকিলা খিলখিল করে হাসে, আসল বুনা তো মনে মনে, চোখ বুজেও বুনা হয়, তুমার মদরঞ্জিওয়ালা তো বলে আমি নাকি স্বপনেও বুনি।

    কথাটা ঠিক ধরতে পারল না ভানু। আবার ধরতে পারলও। সন্ধেয় সমুদ্রপাখি হোটেলে মাইতিবাবুর নিজের ঘরে শুকনো নেশা হয়। আজ সে নেশা নেই। তবু ভানুর মনে হচ্ছিল কথাটা যেন বহুক্ষণ ধরে শুনছে সে। কোকিলা নাকি স্বপ্নেও মদরঞ্জি বোনে। সে যেন কোকিলার সামনে এক অনন্ত সন্ধ্যায় বসে আছে। সে বিড়বিড় করে, দুজনায় বোনো?

    খিলখিল করে হাসে আবার কোকিলা বধূ, বলে, তবে কি একজনে ঘুমাবে, একজন জেগে থাকলে অন্যজন ঘুমাতে পারে?

    ভানু দীর্ঘশ্বাস ফেলল। সে তো এখানে, ওখানে গরমের দিনে সমুদ্র তীরে চিত হয়ে পড়ে থাকে। আকাশের তারা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়ে। তারাগুলো জেগে থাকে, কিন্তু সে তো বেশ ঘুমায়। কেন ঘুমাবে না, আকাশের তারা তার কে? মিল বন্ধ। বন্ধ তো বন্ধ—তিনটে লোক মরল গলায় দড়ি দিয়ে ভানুর শ্বশুর রামবিলাস বলল, ভোজপুর জিলা, গাঁও ফিরি।

    ভানুর শাশুড়ি বড় ঘোমটা টেনে বলল, ফুলরানি ভি চলুক, জামাই, কামকাজ হলে তার করে দিয়ো, হামি তুমার সংসার ফের পেতে দিয়ে যাব, লেড়কি আমার একটি, তারে রেখে আমি গাঁও ফিরতে পারব না।

    ফুলরানি বলল, তুমি ভি হামাদের গাঁও চলো, খেতি কাম করে চলবে।

    শ্বশুর বলল, তিন বিঘা জমিন আছে, ঠাকুর সাহাব আছে, তার জমিন লিয়ে ভাগচাষ করা চলবে, ই মুলুকে মিল ফ্যাকটিরি আর খুলবে না, ই মুলুকে জমিন নাই, মিল ভি নাই, কামকাজ বন্ধ, আদমি গলায় রশি বেঁধে ঝুলে পড়ছে, জামাই, মোর গাঁও চলো।

    গেল না ভানু। ভোজপুর জিলার ট্রেনে সবাইকে তুলে দিয়ে হাওড়া থেকে বাসে চেপে বসল। ছেলের হাতে ঝুমঝুমি কিনে দিয়ে বাসে চেপে বসল। ফুলরানির চোখের জল দেখে সমুদ্রের দিকে রওনা হলো। সমুদ্র তার বড় প্রিয়। যখন বজবজের জুট মিল ছিল, হাতে হপ্তার টাকা ছিল, কত সমুদ্র সে দেখেছে! সাগরদ্বীপের সমুদ্র, বকখালির সমুদ্র। তখন বিয়ে হয়নি। ট্যুরিস্টপার্টির সঙ্গে তাদের কাজের লোক হয়ে কত সমুদ্রে গেছে! পুরীর সমুদ্র, কোভালম সমুদ্র, ওয়ালটেয়ারের সমুদ্র, চেন্নাই পর্যন্ত। সমুদ্র সে যত দেখে তত ভরন্ত হয়ে ওঠে মনে। আজ দেখল নতুন সমুদ্র। কোন সমুদ্রে জল নাই? ভানু মনে মনে বলল, মীরগোদার সমুদ্দুরে।

    কোন জাহাজঘাটায় জাহাজ নাই?

    মীরগোদার জাহাজঘাটায়। ভানু মনে মনে উচ্চারণ করে।

    বন্দর আছে জাহাজ নাই?

    মীরগোদার সমুদ্দুরে! বিড়বিড় করে বলল ভানু।

    কোকিলা অবাক, কী বলছ গো?

    ভানু বলল, বজবজ থেকে খিদিরপুর কাছে, সেখেনে পোর্ট মানে বন্দর, মানে জাহাজঘাটা, জাহাজ মাল খালাস করে দাঁড়িয়ে, সমুদ্দুর পার হওয়া জাহাজ, সেই ডক মানে পোর্ট, মানে জাহাজঘাটার বাজারটা কত বড়, বিলিতি মাল এসে নামে, আবার বিলেতে জাহাজ যায়, এখান থেকে জাহাজ যায় তো?

    কোকিলা বলল, জাভা, সুমাতরা, বালিদ্বীপ।

    ভানু হাসতে লাগল, বলল, মদরঞ্জি যায় জাভাদ্বীপ, মাইতিবাবু বলেছিল, তুমার বুনা ওই মদরঞ্জির অশ্ব যেন মোদের সেই ঘোড়া, অবিকল তাই, কোনো তফাত নাই।

    কোকিলা অন্ধকারের দিকে তাকিয়ে বলল, ঘোড়াটি বুনা হইছিল পুরো শুক্লপক্ষ ধরে, শেষ হলো পুন্নিমের জোছনায়।

    জোছনায়! চমকে ওঠে ভানু, গায়ের রোম যেন সিধে হয়ে ওঠে, কাঁটা দেয় সর্ব অঙ্গে।

    হ্যাঁ তাই, বোশেখী পুন্নিমের রাতি শেষ হলো, চাঁদের আলোয় বুনা হইছিল।

    ভানু অবাক হয়ে দেখে মদরঞ্জিওয়ালার যুবতী বধূকে। কোকিলা বধূকে। তার চোখদুটি আঁধার সমুদ্রে নিমেষহীন। দূরে যেন জাহাজি আলো কিংবা নৌকোর সংকেত। কোকিলা বধূর চোখদুটি যেন ধ্রুবতারা। একটি নয় দুটি ধ্রুবতারা। সেই তারা জাহাজি মাল্লার মনে। সেই তারা দেখে জাহাজঘাটা চিনে ফেলছে তারা অকূল আঁধারে। ভানু দেখছে বধূর যৌবনে যেন ভরা কোটালের টান। আগুনরাঙা ব্লাউজের ভিতরে পূর্ণিমার চাঁদের মতো ভরন্ত বুকদুটি নিঃশ্বাসে প্রশ্বাসে থইথই করছে। কোকিলার মুখখানি কী সুন্দর। তার ফুলরানি কি এমনই, এমন রূপ ছিল? আস্তে আস্তে ফুলরানির মুখখানি মনের ভিতর থেকে উধাও হয়ে যাচ্ছে। ফুলরানির বাবা, মা, ফুলরানির কোলের খোকা, সবই কেমন ধোঁয়া হয়ে যাচ্ছে। শূন্য। যেন কোনো রং নেই। যেমন লায়কানখাসে ঘোড়াটাকে দেখা গিয়েছিল, কিন্তু তার কোনো বন্ন ছিল না। ভানুর মনে তো রং আছে। সেই রং কি ফুলরানির মতো থেকেও সরে যাচ্ছে? ভানু মাথা দোলাতে লাগল, কোনো বন্ন নেই, হাওয়া, হাওয়ার মতন।

    কী বলো? জিজ্ঞেস করে কোকিলা বধূ।

    ভানু বলল, কী যেন শুনলাম, জোছনায় বুনা হয়েছিল?

    হ্যাঁ, চাঁদের আলোয়, চাঁদ একটু একটু করে বড় হয় শুক্লপক্ষে, চাঁদের আলো বাড়ে, পুন্নিমেয় চাঁদ উঠতে লাগল, চাঁদের আলোয় হলুদ হলুদ রং, তখন মদরঞ্জির বুক বুনা হলো, আমি বুনিনি, কে যেন বুনাল? ঘুড়ার চোখ, কেশর!

    ভানু বলল, কী আশ্চর্য, সেদিনই তো মোর কন্থক হারাল, ভগবানের জন্মদিন!

    কোকিলা বধূ বলল, দুজনায় ঠিক করেছিলাম পুন্নিমের জোছনায় বুনা শেষ হবে, দুফরে দুজনায় ঘুমায় আছি, মেঘ গুড়গুড় শোনা গেল।

    কী আশ্চর্য, তাই তো!

    আমি চোখ খুলতে দেখি জানালার ওপারে খর রোদ্দুর আর নেই, কী রোদ হয়েছিল গো! তুমার মদরঞ্জিওয়ালা ফিরল মাদুরকাঠি নে, তখন বেলা এগারোটা, রং মিলায়ে এনেছিল, আমি তখন ওই ঘোড়া আঁকি ওই উঠানে কদমতলের ছায়ায় বসে, শুনছ তুমি, ঘুড়ার গলা আঁকি, চোখ!

    শুনছি, শুনছি।

    আমি উঠানের ধুলায় আপনমনে একটা ঘুড়া আঁকি, ছুটছে ঘুড়া, সামনের দুই পা বাড়ায়ে ধরেছে যেন হুই জাহাজঘাটার দিকে, পিছনের দুই পা ভাঙছে, গলা তুলেছে, কেশর ফুলাচ্ছে সেই ঘুড়া।

    সকালে আঁকলে তো?

    হ্যাঁ, বেলা এগারোটা, বললাম তো।

    ভানু বলে, কেন আঁকলে ধুলায়?

    তা তো জানিনে, একা বসে আছি, মনে হলো আঁকি। কে যেন মোরে দিয়ে আঁকাল ঘুড়াটা, তা দেখে তুমার মদরঞ্জিয়লা বলল ওই ঘুড়া মদরঞ্জিতে তুলা হচ্ছে, হলুদ জমিনে শাদা ঘুড়া, তা শুনে আমি বলি পুন্নিমে রাত, জোছনায় আঁকা শেষ হবে সমস্ত রাত্তির ধরে, তো দুফরে ছায়া হলো, মেঘ হলো, ঠাণ্ডা বাতাস দিল…

    ভানু শুনছে সব। মিলে যাচ্ছে। কী রোদ আর কী রোদ! বাতাসে শনশনে আগুনের শলাকা। বালি আগুন। তারপর! দুপুরে যে ছায়া ঘনাইল বনে বনে। ঝাউবনের মাথা কালো হয়ে গেল। মেঘ গুড়গুড় করতে লাগল। কোকিলা বধূ যা বলছে সব যে অক্ষরে অক্ষরে সত্যি। বোশেখী পুন্নিমের দুপুরের কথা ভালো মনে আছে তার। ওই দিন রাতেই তো দড়ি ছিঁড়ে, খুঁটো উপড়ে পালাল কন্থক, রাজপুত্রের ঘোড়া। কোকিলা বলছে, মেঘের গুড়গুড় শুনতে শুনতে দুজনে আবার ঘুমোয়। সে আর গৌরমোহন। তারপর এলো বৃষ্টি। বৃষ্টিতেও ঘুমের ঘোরে থাকে যেন দুজনে। বৃষ্টির ছাঁট জানালা দিয়ে ঢুকে পড়েছে ঘরে। তারপর! যখন গুম ভাঙল, বুঝল সবটাই যেন স্বপ্ন। গোধূলির আলোর রং হলুদ হয়ে গেছে গো। সে আলোকে নাকি বলে কনে দেখা আলো। আমি আর ওই লোক উঠোনে দাঁড়ালাম। বালিমাটি দেখে ধরাই যায় না বৃষ্টি হয়ে গেছে। শুকনো বালি সব জল শুষে নিয়েছে।

    ভানু শুনছিল, তখন সেই কনে দেখা আলোয় বসে উঠোনে আবার ঘোড়া আঁকল কোকিলা। কী যে হয়েছিল তার, শুধু ঘোড়া এঁকে যাচ্ছিল। উঠোনে বসল তারা দুজনে। চাঁদ উঠতে লাগল। বুনতে লাগল মাদুর! আকাশ ঝকঝকে নীল চাঁদের হলুদ আলোয় ধীরে ধীরে ফরসা হয়ে উঠতে লাগল চাদ্দিক, এই উঠোন ভরে গেল সাদা আলোয়।

    শুনতে শুনতে ভানুর বুক ধকধক করছিল। সে খুঁটিয়ে দেখছিল কোকিলা বধূকে। এ-ই তো হরণ করেছে রাজপুত্রের অশ্ব। নিশীথে কি এর ডাক শুনছিল ঘোড়াটি? না হলে এমন মিলে যায় কী করে? হারিকেনের নরম আলোয় যুবতী বধূ তাকে নেশা ধরিয়ে দিচ্ছিল। প্রতিটি অঙ্গের রেখায় তার চোখ পড়ে যাচ্ছে। কী সুন্দর বসেছে বধূ। কোমরে ভাঁজ পড়েছে একটি। কোমরের নিচের অংশটি ভারী। ছড়িয়ে পড়েছে এমনভাবে যেন বড় নাওয়ের তলদেশ। জলে ভেসেছে নাওখানি। এ যদি ডাকে কে না এসে পারে?

    ভানু আচমকা বলল, তুমি কে বলো দেখি?

    ঘাড় ঘুরিয়েছে এমনভাবে সে যেন সাপিনী সাড়া পেয়েছে বিপদের, চোখ ঝিকিয়ে উঠেছে তার, বলল, ও কথা কেনে?

    তুমি আসলে কে, পরিচয় কী?

    কোকিলা বলল, এ কথার মানে কী?

    ভানু বলে ওঠে, কুহকিনী, তুমিই তাহলে সে? হায় কন্থক, কুহকিনীর মায়ায় ছন্দককে ভুললে তুমি!

    কার কথা বলো?

    জাদু করে, কুহক করে, নিশির ডাকে, তুমিই ডেকেছিলে তারে?

    ঝট করে উঠে দাঁড়ায় কোকিলা, স্বামীকে ডাকে, ওগো ওঠো, ওঠো।

    ভানু দেখল চোখ মেলেছে গৌরমোহন। তার দিকে চেয়ে হাসল, লজ্জিত মুখ, সন্ধেবেলায় ঘুমানো অভ্যেস হয়ে গেছে।

    কোকিলা বলে, ঘরে অতিথি, তখন থেকে মানুষটা চুপ করে বসে আছে, আমি কত কথা বলব মেয়েমানুষ, ওঠো।

    তারপর? কোকিলা ভাত রাঁধল। ভাত দিল। সে-রাতে আর তারা বুনতে বসল না মাদুর। গৌরমোহনের সঙ্গে এটা ওটা আলাপ হতে লাগল। ভানুর বিছানা পড়ল দাওয়ায়। ভানুর ঘুম হলো না। ভানু টের পেয়েছে কেন পালিয়েছে কন্থক। সে বোধহয় বন্দি হয়ে গেছে। সকালের আলো ফুটতে না ফুটতে সে ধাঁ। ফিরে এলো দীঘায় দীর্ঘ পথ হেঁটে। শ্রীপতি মাইতিকে পথেই পেল। প্রায় দৌড়ে গেল ভানু, বাবু কি বেরোলেন?

    মাইতি বলল, অশ্বর খোঁজ পেলি?

    ভানু ঘাড় কাত করল, পেরায়, ধরা যাচ্ছে কিছুটা।

    মাইতি ফিরল। মাইতিকে ফিরতে দেখে হোটেলের রাঁধুনি ঠাকুরের বউঠাকুরানি যেন পথ রোধ করে দাঁড়াল, কী হলো বাবু, ফিরে এলেন যে, যাবেন না?

    কোথায় যাব? শ্রীপতি মাইতির ভ্রু কুঁচকে গেল।

    যেখেনে যাচ্ছিলেন। ঠাকুরানি হাসল, ওই মর্কটটা না মীরগোদা গিয়েছিল! ভানু বলল, তাতে তুমার কী হে?

    ঠাকুরানির সাদা দাঁতগুলো দেখা গেল, বলল, ঘুড়া খুঁজার নামে শুধু চরকিবাজি আর বাবুর কাছ থেকে টাকা আদায়!

    লেগে যাচ্ছিল। ঠাকুর এসে পড়ায় রক্ষে। ধমকে দিল ঠাকুরানিকে, তোর কী রে, যা যা, তরকারিগুলো কোট, মিল বিশটা হবে, বাবু ইলিশ আনলে হতো, দশটা ইলিশের খদ্দের আছে।

    কতদিন ভেবেছে শ্রীপতি সামনের এই টালির চাল, কিচেন কাম ডাইনিংটা ভেঙে দেবে। ঠাকুর ঠাকুরানিকেও বিদায় দেবে। কিন্তু হচ্ছে না। সময় কই? পক্ষিরাজ পালিয়ে তার সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে। ইলিশের কথা মানে ঠাকুরকে টাকা দাও। মিল বেচে লাভের মুখ দেখাই যায় না। বিশটা না তিরিশটা সে খোঁজ রাখবে কে? এখন যে পথে পথেই কাটছে তার। ঠাকুরের হাতে একটা একশ, একটা পঞ্চাশের নোট দিয়ে ঘরে এসে উঠল শ্রীপতি। তর সইছে না। কী খবর আনল ভানু? তাহলে সেই মাথা কামানো লোকের কথা সত্যি?

    ভানু হাঁক মারল, ঠাকুরানি জল আনো দেখি, চা আনো।

    শ্রীপতি বলল, কী দেখলি ভানু, কোথায় পঙ্খিরাজ?

    ভানু বলল, মদরঞ্জিতে বেঁধে ফেলেছে তারে এক কুহকিনী, জাদুকরী, শুনুন বাবু, কোকিলা বধূর কথা শুনুন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমি লিলি – লিলি চক্রবর্তী
    Next Article বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }