Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অশ্বচরিত – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প469 Mins Read0
    ⤶ ⤷

    অশ্বচরিত – ৪৪

    চুয়াল্লিশ

    ভানু জিজ্ঞেস করে, এ রোগ কতদিনের?

    নগেন গিরি হাসলেন, একে কি রোগ কহিবে তুমি, রোগ কয় ইহারে? আঁজ্ঞে তাই তো জানি।

    সে রোগ ইটি নয়, ইটি হলো গুপ্ত স্বভাব, আদিকাল থেকে মানুষ তার ভিতরে বহন করি চলিছে, ই স্বভাব কারও জাগে, কারও জাগেনি, আবার যার জাগে সে জাগায় আরও অনেকজনের ভিতরে, চাদ্দিকে ইমন ঢেউ উঠি যায় কখনো কখনো যে মানুষ ভালোমন্দ জ্ঞান হারাই ফেলে ই স্বভাবে পড়ে, আসলে ই স্বভাব ঘুমায়ে থাকে, যখন জাগে সাপের ঘুম ভাঙার মতো করে জাগে।

    দুটি নীল মশারির ভিতরে দুজনে বসে আছে। ঘরে নীল আলো। সন্ধে থেকে নগেন গিরি বিষণ্ন হয়ে আছেন। এখন কত রাত ভানু জানে না, তবে শুক্লপক্ষের তৃতীয়ার চাঁদ পূর্ব দিগন্ত থেকে কয়েক হাত ওপরে উঠে এসেছে, ভানু বাইরে থেকে দেখে এলো তা একটু আগে। শীর্ণকায় হলুদ চাঁদটি আকাশ পৃথিবীকে যেন বহু সহস্র বৎসর পিছিয়ে নিয়ে গেছে, ভানুর তা মনে হয়েছে। কত যুগ, কত সহস্র বছর আগের নদীতীরে, তৃণভূমিতে ছুটে গেছে মাইতিবাবুর ঘোড়া! সেই পৃথিবীতেও তো এই চাঁদ উঠেছে এখন, সেই কৃষ্ণসাগর, কিংবা কাস্পিয়ান সাগরের কূলে, উরাল হ্রদের তীরে, আমুদরিয়া, সিরদরিয়া নদীর ধারে।

    নগেন গিরি বললেন, তুমি কি ইতিহাস জানো ভানুবাবু?

    ভানু মাথা নাড়ে, না আঁজ্ঞে, কিছুই জানিনে, ছিলাম জুট মিলের লেবারার, মিল বন্ধ, এসে পড়লাম দীঘা, ঘোড়াটার মায়ায় পড়ে গেলাম।

    নগেন গিরি বললেন, ই বড় সব্বোনেশে খেলা, যে খেলায় ঢুকি পড়ছে সবাই, ঘুড়ীটার কি দোষ ছিল? ছিলনি, অবোধ জীব, তারে বিষ দিল মোর উপর শোধ নিতে, কেনে কহ দেখি?

    ভানু মাথা নাড়ে, কী বলি বলুন?

    একদিন কথায় কথায়, মোর সহিত সতীশের ঝগড়া লাগল, বাপ-বেটার ঝগড়া, আমি যত কহি মাথা ঠাণ্ডা করে ভাবা দরকার, ঘোড়ার ডানা হয় না, কোনোকালে ছিল না, সবটাই কল্পনা, তো সে কহে ছিল, ডানা ছিলই, একুশ বছরের বেটা যদি কহে গোড়ার ডানা ফোটে, ঘোড়া উড়ে যায় তো মেজাজ কি ভালো থাকে? যদি কহে যুদ্ধ না হিলা উপায় নাই, যুদ্ধ চাই-ই চাই, এতকাল বাদে একটা যুদ্ধের বাতাস উঠিছে, তবে কার মন ভালো থাকে? যদি বলে মানুষ মারা দরকার, মরণ চাই…!

    কেন বলে, ও তো আপনারই বেটা?

    শুধু কি সতীশ কহে, কত লক কহে।

    সত্যি বলছেন?

    সত্যিই তো, খুঁজ নাও, সবাই কহিবে যুদ্ধ লাগুক, যুদ্ধর কোনো বিকল্প নাই, ঘোড়ার ডানার কথা না কহে তো উরকম আর কিছু কহিবে, তা ছেল্যাটাকে সেদিন খুব ধমকাইছি ও রাগে ফোঁস ফোঁস করতি করতি চলি যায়, পরদিন দেখি ঘুড়ীটা মরে পড়ে আছে আস্তাবলে, কহে কিনা যুদ্ধ শুরু হিলা, যুদ্ধ লাগল, যুদ্ধে ঘুড়ীটা মরিছে।

    ভানু বলে, এখন কী উপায়?

    উপায় নাই, কেহ যদি কহে অশ্বর ডানা ফুটে, তো ফুটবে, কী করা যাবে।

    তাতে ঘুড়ীটা মরবে?

    মরবে, উপায় নাই।

    ভানু বিড়বিড় করে, ঘুড়ীটার সাথে কন্থকের ভালোবাসা হয়েছিল।

    তা তো জানি।

    ভানুর মনে পড়ে চোদ্দবেড়িয়ার চরে ঘুড়ীটাকে নিয়ে আলাদা হয়ে গেছে ঘোড়াটা। চোদ্দবেড়িয়া কেন, যেন আমুদরিয়া নদীর কূলে, কৃষ্ণসাগরের তীরে, কাস্পিয়ান সাগরের কূলে নির্জনে কূজন করেছে দুইজনে। ভালোবাসিয়াছে। কত যুগের ভালোবাসা ছিল! কত জন্মের, জন্মান্তরের সেই ভালোবাসা থেকে জন্ম নিল কত সব তেজীয়ান ঘোড়া, কী রোষ তাদের, কী দাপট! আকাশে দুপা তুলে উঠে যেতে চায় যেন, উড়ে যেতে চায় যেন। আহা রে, গিরিমশায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। ভাবতে তো ভালোই লাগে ঘোড়ার দুটি ডানার কথা, সেই ডানা মেলে পক্ষিরাজ ওড়ে তা ভাবতে ভাবতে ঘুম এসে যায় যেন। এক লহমায় পক্ষিরাজ পৌঁছে যায় সাগর থেকে পাহাড়ে, পাহাড় থেকে মরুভূমিতে। কিন্তু এ তো শুধুই স্বপ্ন, একে সত্যি ভাবলেই সব্বোনাশ। তাই ভেবে বসে আছে সতীশ

    নগেন গিরি বললেন, ঘুড়ীটার মৃত্যুর খবর কাউকে তুমি কহ না।

    আপনার বেটাই বলে দেবে।

    নগেন গিরি বললেন, ওর কথা কেউ বিশ্বাস করে না।

    তবে আপনার চিন্তা কী?

    মাথায় যে যুদ্ধ, বোমা, রোষ ঢুকি গিইছে, কুথায় কী করে বসে, থাক ওসব, তুমি ইবার শুয়ে পড়ো ভানুবাবু, ভোরে উঠতি হবে।

    ভানু শুয়েছে, পাশের মশারিতে গিরিমশায়ও। ভানুর ঘুম আসে না। সে ভাবছিল ঘুড়ীটা কি জানতে পেরেছিল কন্থক পালিয়েছে? যদি জানতে পারত তবে ঘুড়ীটাও কি ঘরে থাকত? পালাত। ওরা যে সেই আমুদরিয়া নদীর তীর থেকে পালাচ্ছে, কৃষ্ণসাগরের রাত্রি থেকে পালাচ্ছে।

    চিত হয়ে শুয়ে নগেন গিরি বললেন, ঘুড়ীটা খুব পেয়ারের ছিল, মুর ইখনও বিশ্বাস হয় না বিষ দিয়া উভাবে মারি ফেলবে, রাতে যদি সাড়াও দিত, তাহলে বাঁচি যেত, পশুর ডাক্তার আছে ই গাঁয়ে।

    নিঃশব্দে মরেছিল?

    হাঁ, একেবারে নিঃসাড়ে, ভোরে মু উঠে গিয়ে দেখি শুয়ে আছে চোখ উলটে, সেদিন সতীশ বেলা নটা পর্যন্ত ঘুমায়, জন্তুটারে মারি দিয়া, সব কাজ শেষ করি তবে শেষরাতি উ ঘুমাতি গিইছিল, ইবারে, ই আশ্বিনে ঘুড়ীটা ফির পেটে বীজ লিত তুমার অশ্বর।

    তাই ঠিক করছিলেন?

    হাঁ, প্রেমের সন্তান জানো, উ সন্তান ভালো হয়।

    ভানুর চোখ ছলছল করে ওঠে আপনাআপনি, বলল না কিছুই। এতক্ষণে গিরিমশায় উজাড় করে দিলেন নিজেকে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। ভানু চিত হয়ে শুয়ে থাকে। চোখের পাতা জোড়ে না। শুয়ে শুয়েই টের পায় ঘুমোননি গিরিমশায়ও। ভানু চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়তে চাইছিল, ঘুম আসছিল না। তার চোখের সামনে শীর্ণকায় সতীশ গিরির ভাঙাচোরা মুখখানি ভেসে উঠছিল বারবার। চোখদুটিতে আগুন। ও যেন মানুষের চোখ নয়, বাঘের।

    গিরিমশায় ডাকলেন, ঘুমাইছ ভানুবাবু?

    নাহ্! দীর্ঘশ্বাস ফেলে ভানু।

    মোর ডর লাগে, যদি ঘোটনের ওই কপাল হয়?

    ঘোটন তো ওর নিজের ঘোড়া।

    হলে কী হবে, ওর কোনো হিসাব নাই, যা ইচ্ছে করতি পারে, যখন যিটা করবে, সিটার পিছনে যুক্তি খাড়া করি দিবে।

    না, না তা হবে না, মায়া জন্মাবে না ঘোটনের ওপর?

    মায়া! হাসলেন গিরিমশায়, দয়ামায়া থাকলি অবোধ জীবটারে বিষ দিয়া মারতি পারে, আহা! ইমন বিষ আনিছিলা, ছটফট করতি করতি মরি গিলা ঘুড়ীটা, কিন্তু ডাক শুনিনি কেনে ওইটা অবাক হওয়ার।

    ভানু বলল, এর কোনো বিহিত করা যায় না?

    কী করে?

    এর বিপক্ষে কেউ দাঁড়ায় না?

    কে দাঁড়ায়, ঢেউ উঠিছে ভানুবাবু, ইতিহাস যদি জানতে তুমি, টের পেতে কী হইছিলা একদিন, এ তো ঘুড়ী মরিছে, দাঙ্গায় মানুষ কি কম মরিছে, আবার মানুষ মারার ইঙ্গিত হিলা ঘুড়টিার মরণ, কতখানি রোষ, কতখানি হিংসা মাথার ভিতরে ঢুকি গিঁইছে কহ দেখি, দিনা দিনা তা আরও বাড়বে ভানুবাবু, যত অভাব তত হিংসা, অভাবী মানুষের ভিতর হিংসা জাগানোর খেলা চলিছে।

    আপনার বেটার তো অভাব নেই।

    হিংসা তো আছে মনে, মানুষের মনে ঘুমাই থাকে হিংসা, তা জাগি উঠিছে সব দিকে, ওর ভিতরেও জাগিছে, শয়তান দখল করি নিবে সব, খুব বিপদ দেখি সমুখে, ক’বছর ধরি কী চলিছে কহ দেখি।

    ভানু বলল, আমার ঘোড়াটাকে পাওয়া যাবে না তাহলে?

    ইতদিন হই গিলা!

    এতদিন হয়ে গেল বলে ফিরবে না?

    মনে হয় তো।

    আমিও তো কতদিন ঘর ছাড়া, আমি কি ফিরব না?

    চমকে ওঠেন গিরিমশায়, তুমার বিষয়ে কুছুই তো জানা নাই।

    ভানু নিশ্চুপ। ভানুর মনে পড়েছিল ফুলরানির কোলের শিশুটির কথা। মুখখানি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মন থেকে। ফুলরানির মুখখানা কেমন তাও যেন ভুলে যাচ্ছে সে। কন্থক কি এইভাবে ভুলে যাবে এই সমুদ্রতীর, হোটেল, সমুদ্রপাখি, তার বন্ধু ভানু দাস, মালিক শ্রীপতি মাইতিকে? সে কি ভুলে গেছে ঘুড়ীটার কথাও? ফিরে গেছে আদিম যূথে? পূর্বজন্ম, পিতৃ-পিতামহের জন্ম, নদীতীর ধরে উৎসে পৌছে গেল নাকি পক্ষিরাজ? হতাশ ভানু দীর্ঘশ্বাস ফেলল, তাহলে আর কেন খুঁজি?

    না খুঁজেই বা করবে কী?

    ভানু বিড়বিড় করে, ভোজপুরে চলে যাই।

    ভোজপুর, আরা জিলা?

    হ্যাঁ। ভানু চোখ বুজে ফুলরানির ঢলোঢলো মুখখানি মনে করতে চাইছিল। ফুলরানি, তার বাবা-মা, কোলে ধরা চাঁদটিকে। খোকার নাম দিয়েছিল বুড়ো শ্বশুর। কী নাম? তার ইষ্টদেবতার নাম। ইষ্টদেবতা গোবিন্দ। দাদামশায় বলত গোবিন্দ, দিদিমা বলত গোপাল। তারপর! কেমনভাবে হাসত সেই সোনার চাঁদ, কেমনভাবে? আকাশের চাঁদ ডাকত কেমনভাবে? ভানু মনে করতে চাইছিল। এসব তার পূর্বজন্মের কথা মনে হয়। অনেক দূরের কথা।

    গিরিমশায় ডাকলেন, ঘুমালে নাকি, আরা জিলা তো ভীষণ জায়গা! সেখেনে কী?

    হ্যাঁ, তা বটে। ভানু বিড়বিড় করে, সেখেনে পরিবার রয়েছে।

    তুমার ডর লাগেনি?

    ভানু বলল, ডর করে কী করব?

    কত দিন যাওনি?

    অনেক দিন, অনেক বছর, আরা জিলায় আমি কোনোকালে যাইনি।

    গিরিমশায় বিস্মিত হয়ে উঠে বসলেন। ভানু দেখছে বিস্মিত গিরিমশায়ের স্ফীত চোখদুটি তার দিকে চেয়ে স্থির। কিছুই বুঝতে না পেরে বিব্রত হয়ে পড়েছেন তিনি। ভোজপুর যায়নি ভানু তো ভোজপুরে তার পরিবার গেল কী করে? এই কথাটির জবাব কি ভানু দাস দেবে? ভানু দিল না। মৌন হয়ে থাকল। তার মৌনতায় বিষাদ না বিপন্নতা আছে তা অনুধাবন না করতে পেরে নিশ্চুপ বসে আছেন গিরিমশায়। অনেকক্ষণ বাদে ভানু বলল, ও জায়গায় প্রায়ই মানুষ মরে, ধান কাটার আগে, ধান বোনার সময়।

    হ্যাঁ, আকাশে মেঘ উঠলিই হয়।

    ভানু বলল, এর কোনো বিহিত নেই?

    না নেই, কত সব নাম রহিছে, বাথানিয়াটোলা, জাহানাবাদ, লছমনপুর বাথে কত নাম, মানুষ মারার জন্য উসব জায়গার নাম ছড়াই পড়িছে।

    হ্যাঁ, কিন্তু আমি তো ও দেশে যাইনি কখনো, কী করে চিনব?

    যদি চিনতি চাও, অসুবিধে হবেনি।

    ওদিকে কি পক্ষিরাজ যেতে পারে? সি তো ঘোড়াটা জানে।

    আপনি কী অনুমান করেন?

    দীর্ঘশ্বাস ফেলেন গিরিমশায়, এক এক জায়গায় এক এক রকমে মানুষ মারার বেবস্থা, মানুষের মনে হিংসা বাড়ি যাচ্ছে, কী মনে হয় তুমার?

    ভানু বলল, মানুষ তো এমনই, জন্তুর মতন প্রায়।

    তুমি কি সেই রকম, মু কি সেই রকম? কহ দেখি।

    তা না হোক, এই যে ঘুড়ীটা মরল, এই যে মারণ বোমা ফাটানো হলো, ও তো মানুষ মারার কল, জন্তুতে ক্ষুধায় জন্তু মারে, মানুষ ফুর্তির জন্য মারে।

    গিরিমশায় শুয়ে পড়েছেন। ভানুও চোখ বুজেছে। ধীরে ধীরে ঘুম এসে যায় দুজনের চোখে। ভোর হতে হতে ঘুমটি ভেঙে যায় ভানুর। বাইরে সবে আলো ফুটছে তখন। পায়ের দিকের জানালায় আবছা আলোয় ফুটে ওঠা পৃথিবী। সে চট করে উঠে বসল, আর না, দীঘায় ফিরতে হবে, খুব বিশৃঙ্খল হয়ে গেছে মন। সে মশারি তুলে বেরিয়ে এলো, কপাট খুলে বারান্দায়। বারান্দা থেকে উঠোনে নেমে দেখল অদ্ভুত দৃশ্য। সতীশ গিরি উঠোনে দুটো ইট রেখে ডন দিচ্ছে। ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে শীর্ণকায় মানুষটি আবছা আলো-আঁধারে। তাকে দেখে দাঁড়াল, হাসল, শরীরই আসল, বডিই সব।

    ভানু কিছু বলে না, হাসি চাপল।

    শরীরচর্চা করি দেশমাতার চরণে নিবেদন করতি হবে নিজেকে।

    কে বলেছে? ভানু টিউবওয়েলের দিকে যেতে যেতে বলে।

    কে আবার কহিবে, তুমি দেখছি নগেন গিরি মতন।

    ভানু টিউবওয়েলের জলে মুখ ধুয়ে ফিরে এলো। আলো আরও ফুটে গেল। উদার হয়ে যাচ্ছে প্রকৃতি। সতীশ গিরির সমস্ত দেহ ঘর্মাক্ত। গামছা দিয়ে গা মুছছে সে, বলল, তুমি ইসব বিশ্বাস করোনি?

    করি, তবে এর ফলে যদি অবোধ প্রাণী মারতে হয়, তবে তো সব্বোনাশ।

    কে অবোধ সতীশ গিরি রুখে এলো, ইটা প্রতীকী, এইটি বুঝ?

    মাথা নাড়ে ভানু, বলল, মায়া হলো না তোমার, তুমি না নগেন গিরির বেটা, তুমি না নগেন গিরিমশায়ের বাপের নাতি।

    সতীশ বলল, নগেন গিরিরে একটু সমঝানো দরকার ছিল, তারপর চুপ মারি গিইছে, যেমন কিনা অযোধ্যা কাণ্ডা হিলা, তারপর উয়ারা ঠাণ্ডা, অযোধ্যা কাণ্ডর মতনই ইটা প্রতীকী কহিতে পারো।

    ভানু আর কথা বাড়ায় না, বলল আমি যাব, গিরিমশায়কে বলে দিয়ো।

    দাঁড়াও, মু তুমারে আগায়ে দিয়ে আসি।

    দরকার হবে না একা পারব।

    না মোর সাথে চলো, বাসে তুলে দিব আমি।

    কেন? ভানুর ভ্রু ভাঁজ হয়ে গেল, অদ্ভুত তো, তুমি বাসে তুলবে কেন?

    তুমি কুথায় যাচ্ছ সত্যি করে জানা দরকার।

    কেন, জেনে কী হবে?

    তুমি লকটা কী উদ্দেশ্যে আসছ জানিনি, অশ্ব তো খরিদ করলেনি, উ জন্য আসো নাই, তুমি কার পক্ষে বুঝা দরকার।

    কার পক্ষে মানে?

    বাবার পক্ষে না মোর পক্ষে, বাবার পক্ষের লক তুমি, কিন্তু তুমারে মোর পক্ষে আসতিই হিবে, শালা মোরা কী কাণ্ড করছি জানোনি, বোমা ফাটানো হিলা, আরও কত কী হিবে, দেহচর্চা হচ্ছে, ঘুড়ীটারে মারা হিলা, আগে অযোধ্যা কাণ্ড হিলা… 1 বলতে বলতে পেট চেপে বসে পড়ে সতীশ গিরি, গ্যাসের ব্যথা, একঘটি পানি লিয়ে আসো ভানুবাবু।

    দুটি চোখ স্ফীত হয়ে বেরিয়ে পড়েছে প্রায়। জিভ বেরিয়ে পড়েছে সতীশের।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমি লিলি – লিলি চক্রবর্তী
    Next Article বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }