Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অশ্বচরিত – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প469 Mins Read0
    ⤶ ⤷

    অশ্বচরিত – ৪৬

    ছেচল্লিশ

    যখন আকাশে সূর্য থাকে, সেই সময় পৃথিবীর চেহারা বারবার বদলায়। আলো কমলে এক রকম, বাড়লে এক রকম। বাতাস উঠলে এক রকম, মেঘে পৃথিবীর অন্য এক চেহারা। সমস্ত দিন এই রূপ বদলের ফাঁকে ফাঁকে মানুষ অবাক হতে থাকে। মোহমুগ্ধ হয়ে পড়ে পৃথিবীর রূপের মায়ায়। ভাবে, সব আছে, সব আছে! কত বিভ্রমেই না পড়ে! বিষাদে, আনন্দে আকাশের সঙ্গে মানুষের মুখের চেহারাও বদলায়।

    রাত অন্ধকারে ভুল হবার নয়। আকাশে তখন রং নেই। সমুদ্র কালো। শূন্যতায় কালোছায়া। অথবা কালোই শূন্যতা। তখন আর মায়ায় পড়বে না। মায়ায় পড়লে, সে বড় ভীষণ হয়। কোকিলা বধূ যেন বন্দি করার জন্য নিশিথে ডাকে। রাত আঁধারে তোমাকে যে নিশি ডেকেছে।

    ভারতীর মাথার ভিতরে শিমুল ফুল, ফেটে ফেটে তুলো বেরিয়ে পড়ছিল। খুব কোমল সাদা শিমুল তুলো। লাল লাল ফুল—বিদীর্ণ হয়ে গিয়ে তুলো উড়ে যাচ্ছে আকাশময়। আবার এসো, আবার। ভারতী কাকে যেন হাত নাড়ছে। ফুলপাহাড়ির বাঁধ বেয়ে সে উধাও হয়ে যাচ্ছে।

    ভারতী ঘুমঘোরে উঠে বসে। চোখ খোলে। চোখ ঠেলে বেরিয়ে আসতে চায় রক্ত। সে শ্রীপতিকে দেখে না। শ্রীপতি সামনে বসে আছে। ভারতী যেন দেখে কেউ নেই। উঠে দাঁড়ায়। এগিয়ে জানালার কাছে যায়। জানালা দিয়ে অন্ধকারে তাকিয়ে থাকে নিঝুম হয়ে। ভারতী নিঃঝুমতায় শ্রীপতিও আক্রান্ত হয় ধীরে ধীরে।

    ভারতী অন্ধকারে হাত নাড়ে। তারপর গুটিগুটি ফিরে দাঁড়ায়। দরজার দিকে এগোয়। আহ। সমস্ত দেহটা হালকা হয়ে গেছে। লাল ফুল, তুলো মেঘ, সোনা রোদ! কত মানুষ! আর সেই প্রাচীর ঘেরা বাড়িটা। ওখানে ইটের পাঁজার ভিতরে কেউটের বাসা। তার পিছনে মেয়েরা ছুটছে। মস্তু উঁচু দেয়াল। দেয়ালের ভিতরে কতটুকু আর আকাশ। কতটুকু বাতাস! কেউটে ফণা তুলেছে। মেয়েরা লাঠি বাগিয়ে হিংস্র হয়ে উঠেছে। সাপ আর মানুষ পারস্পরিক হিংস্রতায় পরস্পরকে চোখে চোখে রাখছে। তার ভিতর থেকে একটি মেয়ে প্রাচীরের ফাঁক খুঁজত, মস্ত লোহার গেটে গিয়ে ধাক্কা মারত নরম হাতে।

    কোথায় যাচ্ছ? শ্রীপতি এগিয়ে এসেছে।

    ভারতী কথা বলে না। মুখে আঙুল দেয়, চুপ।

    পায়ে পায়ে যেন অভিসারে যাচ্ছে মেয়েটা। সন্ত্রস্ত ভঙ্গি। ওই তো দাঁড়িয়ে আছে! কে? ভারতী শ্রীপতিকে দেখে আঁতকে ওঠে। জেলখানার মতো প্রাচীর ডিঙিয়ে পৃথিবী, মানুষ, সমুদ্ৰ!

    কোথায় যাচ্ছ? শ্রীপতি আবার জিজ্ঞেস করে।

    লোকটা খুব খারাপ! ঢ্যাঙা লম্বা, কালো। কোথায় দেখেছে? কোথায়? সব যে জেনে যাবে। এখন কোনো রকমে ঘর থেকে বেরিয়ে পাঁচিলের বাইরে চলে যেতে পারলে হয়। তারপর কে দেখবে, কে খুঁজে পাবে? পৃথিবীতে কত জায়গা, তার প্রত্যেকটার এক একটা নাম। ভূগোল বইয়ের ভিতর সব আছে। ম্যাপের ভিতরে বোঝানো! এঁকে এঁকে দেখানো। প্রতিটি জায়গার আলাদা আলাদা রং। আবার বনের এক রং, নদীর এক রং, পাহাড়ের এক রং। কত দেশ! মহাদেশ! সব আলাদা আলাদা। কী সুন্দর রংগুলো। লাল, হলুদ, নীল, সবুজ…।

    সেই সব জায়গায় চলে যেতে পারলে আর জেলখানায় ফিরতে হবে না, ফিরতে হবে না।

    কিন্তু এ কে? ভারতী লাফ মেরে বাইরে বেরিয়ে পড়ে। আর সঙ্গে সঙ্গে পিছনে শ্রীপতি, যাচ্ছ কোথায়?

    ভারতী শুনতে পায় না। এতদিন কোথায় ছিল? আকাশটা এত বড়! এত তারা! এমন ঝলমলে আকাশটা ছিল তার অচেনা। এত বাতাস, এমন মোহময় রাত্রি! এমন সুগন্ধময় পৃথিবী! ভারতী পৃথিবীর পথে হাঁটে। শ্রীপতি তখন আবার ডাকে,

    যাচ্ছ কোথায়?

    পালাও পালাও। ভারতী নিজেকে বলতে থাকে। মস্ত বড় কালো পুলিশ ভ্যান। মারতে মারতে তুলবে দীপককে। তারপর তাকে। তখন তাদের গোপনে বিয়ে হয়ে গেছে! মাথায় সিঁদুর। ভারতী ছেলেটার বুকে মাথা দিয়ে আছে। বাড়িটা নিঝুম। শেষ রাতে দরজায় ধাক্কা পড়ে। একবার, দুবার, তিনবার! আর আর! ভারতী ছিটকে সরে যায়। ভয়ে কাঁপছে। পুলিশের ইউনিফর্মে একটা লোক দাঁড়িয়ে, আকর্ণ বিস্তৃত হেসে জিজ্ঞেস করল, যাচ্ছ কোথায়? ফুর্তি হচ্ছিল, যাচ্ছ কোথায়?

    শ্রীপতি ওকে আটকাচ্ছে, কোথায় যাচ্ছ?

    ভারতী দেখছে সেই পুলিশটি। মারতে মারতে দীপককে গাড়িতে তুলছে, মুখ দিয়ে অশ্রাব্য ভাষা থুতুর সঙ্গে ছিটিয়ে দিচ্ছে।

    ভারতী কাঠ কাঠ হয়ে দাঁড়ায়। তার মাথার ভিতরে ঝড় ওঠে। মাথার ভিতরের অন্ধকারে ঘা পড়ে। খুব হালকা ছায়া সরতে থাকে। চিনতে পারছি, না না, ভুল হচ্ছে।

    দাঁড়াও। শ্রীপতি বুঝতে পেরেছে গোলমাল হয়ে গেছে। তার ভয় করছে ভারতীর চাহনিকে।

    হাসছে পুলিশ অফিসার। সামনে ড্রাইভারের পাশে ভারতী, তার পাশে অফিসার। পিছনে এতক্ষণ গোঙাতে গোঙাতে নিশ্চুপ হয়ে গেছে দীপক। পুলিশ অফিসার কেমন হাত রেখেছে তার পিঠে।

    পালাতে পারবে না কোথাও, সব দিকে লোক পাঠিয়েছিলাম।

    কিশোরী সরে বসে। থরথর করে কাঁপছে। আধাবয়সী লোকটার চোখ খারাপ। হাত রাখল তার ঊরুতে। আলতো চাপ দিল, তার গা ঘেঁষে বসেছে। জিজ্ঞেস করল, আলাপ হলো কী করে?

    ভারতী জবাব দিল না।

    মিস দত্ত ফোন করতেই এভরি কর্নারে লোক পাঠিয়েছি! লোকটা হাসছে! জিপটা তখন ঢুকছে থানায়।

    থানাবাড়িতে কী গুমোট গন্ধ! সেই অনাথ আশ্রমের চেয়েও গুমোট, আঁধারময়। পুলিশ অফিসার বলল, আলাপ হলো কী করে বলো, আড়কাঠি কি না জানতে হবে তো, জানো না ফুঁসলে নিয়ে বেচে দেবে!

    মুখ নামিয়ে বসে ছিল মেয়েটা। দীপককে ওরা কোথায় নিয়ে গেল জানে না সে। পুলিশ অফিসার নানা কথা বলছিল, উপদেশ দিচ্ছিল। সে অপেক্ষা করছিল সুলতা দিদিমণির জন্য। এসে কঠিন মুঠিতে তার হাত ধরবে।

    ঘরে চলো। শ্রীপতি ওকে ধরেছে!

    না, না, আর নয়। একটা মস্ত প্রাচীর। চারদিকে মস্ত উঁচু দেয়াল। তার ভিতরে ইটের পাঁজায় কেউটের বাসা। আর কতগুলো মুখশুকনো মেয়ে। বয়স হয়ে হয়ে ঝুঁকে পড়ছে। তারা কোনো দিন বড় আকাশ দেখেনি, বড় মাঠ দেখেনি, মাঠ, মাঠ, মাঠ, প্রান্তর বলে যাকে, দিগন্তে যার সীমা মিশে গেছে পৃথিবীর মাটিতে, তা দেখেনি, দেখেছে শুধু আড়াল। আড়ালের পর আড়াল। মস্ত প্রাচীর। প্রাচীরের ওপার থেকে কোকিল ডেকে ওঠে, শোনা যায়, ঘুড়ী ওড়ে, ঘুড়ীর লেজ দেখা যায় আচমকা বকের সারি উড়ে যায় কতদূর কে জানে!

    ফিরে চলো, শ্রীপতি ডাকে।

    ভারতী তীব্র আর্তনাদে শ্রীপতির হাত ছাড়িয়ে দৌড়তে থাকে। আর ওখানে যাবে না। থাকবে না, থাকবে না। আলো বাতাস হাওয়া, পৃথিবীর মানচিত্রে কত জায়গা। কত রং! লাল, হলুদ, সবুজ, নীল, গোলাপি…ম্যাপের প্রত্যেকটি দেশের নিজস্ব রং, সেই সব রঙের ভিতরে চলে যাবে সে।

    পুলিশটা প্রতিটি কর্নারে লোক পাঠাচ্ছে। তাদের ধরবে। ধরতে ওত পেতে বসে আছে সক্কলে। উত্তরে বাড়িঘরের মাথা দেখা যায় অন্ধকারে। পুলিশ দাঁড়িয়ে আছে। পশ্চিমে লোকালয়, পুলিশের ভ্যান। দীপক পুবেও যাবে না। প্রতিটি কোণে দাঁড়িয়ে আছে পুলিশের চেহারা। হুকুম হয়েছে। বাস্টার্ডকে ধরে চার দেয়ালের ভিতর ঢুকিয়ে দিতে। ইটের পাঁজার ওপর বসিয়ে দেবে।

    ভারতী অন্ধকারে দৌড়চ্ছে! দীপক তুমি দৌড়াও। না হলে সবার সামনে ধরে অপমান করবে, চড় মারবে। গোপনে আমাকে ভেবে নেবে কেপ্ট। বেজন্মা, রক্ষিতা। তার আবার সম্মান! না, না, বলতে বলতে ভারতী অন্ধকারের সমুদ্রে উড়তে থাকে। কোথায় যাবে? উত্তরে? সেখানে মানুষ। পুবে মানুষ। পশ্চিমে? সেখানেও মানুষ।

    আহ্! ঐ তো দক্ষিণ দেখা যায়। ঘন অন্ধকারে ঢাকা পৃথিবীর প্রাচীনতম স্মৃতি। চলে যাবে সুদূর দক্ষিণে। হাওয়ায়, হাওয়ায়, অন্ধকারে, অন্ধকারে। মনে পড়ে যায় কত বড় মাঠ। সেই মাঠে পা দিয়েই মনে হলো জেলখানা থেকে মুক্তি। আলোর দেশে প্রবেশ। এখন অন্ধকারের সমুদ্র যেন সেই আলোরই দেশ। হাওয়ার দেশ। হলুদ রঙের দেশ, সবুজ রঙের দেশ নীল রঙের দেশ…ম্যাপে কেন দেশগুলোর নানা রং? ম্যাপ দেখে শুধু এই কথাই মনে হতো যে তার।

    শ্রীপতি ভাবছিল ভারতীর কী হলো! কোথায় যাচ্ছে! সে এগোয়। অন্ধকারে দেখা যায় না কিছু। অন্ধকারে কি বর্ণহীন হয়ে গেল অনাথ আশ্রমের মেয়েটি?

    আর সেই মেয়ে? দৌড়তে দৌড়তে এক সময় যেখানে পৌঁছয় সেটা পৃথিবীর শেষ। সামনে অনন্ত অন্ধকার। ভারতী তার সামনে দাঁড়িয়ে হু হু কান্নায় ভেঙে পড়ে। ঢেউ এসে আছড়ে পড়ে ওর পায়ের কাছে। সমুদ্র যেন বিপুল ক্রন্দনে মাথা কুটতে থাকে বেলাভূমিতে। সমুদ্র যেন তার কান্নায় মেয়ের কান্না মিশিয়ে দেয়। শ্রীপতি অন্ধকারে টের পেতে চাইছিল কোথায় ভারতী।

    শ্রীপতির সেই মুহূর্তে মনে হল ভুল হয়ে গেছে। ঠিক হয়নি। কিন্তু এই বিপুলতার সামনে দাঁড়িয়ে মিথ্যাচারও তো করা যায় না। মনে হচ্ছিল ভারতীর সঙ্গে সম্পর্কটি না ভাঙলেই হতো যেন। বউ যখন হাত তুলল, সে আটকাতে পারত। সে ডাকতে চাইছিল ভারতীকে। বেলাভূমি ধরে কোন দিকে গেল ঠিক নেই। শ্ৰীপতি নেমে যাবে সমুদ্রতলে, তখন পঞ্চম ঠাকুর এসে আটকায় তাকে, বাবু কুথায় যাচ্ছেন? মু কখন থিকে আপনারে খুঁজছি, রামচন্দর এয়েচে বালিগুঁড়া থিকে।

    রামচন্দ্র! কেন?

    আঁজ্ঞা তা উ জানে কেনে আসিছে, তবে সঙ্গে একটি মেয়াছেল্যা রহিছে। শ্রীপতি বলল, ভারতী কোন দিকে গেল?

    যেদিকে যাক ঘুরি আসবেন উনি, আপনি হুটেলে চলেন, কীরকম যেন লাগল, কাছারিবাড়ি ফেলে চলি এলা।

    শ্রীপতি যেন বাঁচল। এই একটি সূত্র এখন তাকে ফিরিয়ে নিয়ে যেতে পারে। না হলে অন্ধকারে ভারতীকে খুঁজতে হবে। সে এক বিড়ম্বনা হবে। কিছু ঘটে গেলে সে বিপদে পড়তে পারে। চলল শ্রীপতি হোটেলের দিকে। শ্রীপতি চলল ভারতী চৌধুরীকে ফেলে রেখে। এই সময়ের মতো, এ জীবনের মতো চলল বোধহয় শ্রীপতি মাইতি।

    এ জীবনের মতো চলল শ্রীপতি। সত্যিই কি তাই? এ জীবনের সমস্ত কথা কি জানে কেউ? জেনে বসে আছে আগাম? কেউ কি পূর্বাভাষ পেয়ে যায় ভবিষ্যতের, যেমন পায় সাপ, ব্যাঙ, পিঁপড়ে ভূমিকম্পের আগে? কোনো কোনো মনুষ্যেতর প্রাণী যেমন আগাম জেনে যায় প্রাকৃতিক দুর্বিপাকের কথা, তেমন করে মানুষ কি জানতে পারে তার জীবনে কী অপেক্ষা করে আছে আগামী দিনগুলোতে? পক্ষিরাজও কি জেনে গিয়েছিল যে তাকে নিরুদ্দেশে যেতে হবে কোনো এক বৈশাখী পূর্ণিমার রাতে? সে কি বহুদিন ধরে অপেক্ষা করেছে ওই রাতটির জন্য? তার মনে কি বহুদিন আগে থেকে রাতটি আঁকা হয়েছিল? পক্ষিরাজ কি জেনে গিয়েছিল যেদিন ভগবান বুদ্ধ মাটির পৃথিবীর স্পর্শ নিয়েছিল দূর কপিলাবস্তু নগরে, সেদিনই তাকে হারিয়ে যেতে হবে প্রায় চিরকালের মতো? প্রায় এ জীবনের মতো, কেননা শ্রীপতি তো জানে না পক্ষিরাজ এ জীবনের মতো হারিয়েছে, নাকি তার ফিরে আসার কোনো স্পষ্ট দিনক্ষণ আছে আগামীতে। শ্রীপতি তাই কী করে বলে সে চিরকালের মতো চলে যাচ্ছে ভারতীকে ছেড়ে? ভবিষ্যতের গর্ভে কী নিহিত আছে কে বা জানে? মানুষ কি জানত যেদিন কপিলাবস্তুর রাজমহিষীর গর্ভ থেকে জন্ম নিয়েছিল এক আলোর শিশু, যেদিন সেই শিশু তার প্রেমময় দুই চক্ষু মেলে দেখেছিল এই পৃথিবীর আকাশ, মাটি, সেই দিনই ধরিত্রী-গর্ভ ছিন্ন-বিচ্ছিন্ন করে জন্ম নেবে এক হিংস্র দানব। বারবার জন্মাবে সে। বারবার তার রক্তচক্ষু দেখে মানুষের দুঃস্বপ্ন দীর্ঘস্থায়ী হবে। দানবীয় অন্ধকার আবৃত করবে মানুষের মন।

    শ্রীপতি হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল, মেয়েটি কে?

    মেয়ে তো লয়, বউ।

    বউ! চমকে ওঠে শ্ৰীপতি, বিয়ে করল নাকি রামচন্দ্র? জানে না ঠাকুর।

    কৌতূহলে শ্রীপতির গতিবেগ বাড়তে থাকে।

    ঠাকুর জিজ্ঞেস করে, অশ্ব কি আবার চুঁড়া হবে?

    কেন?

    না, বলছি কি আর একটা অশ্ব খরিদ করে নিন বাবু, উটা গেছে না গেছে, কত টাকা গেছে কহেন দেখি।

    শ্রীপতি হাসে, জবাব দেয় না। ঠাকুর যা বলছে তা কি সে জানে না? কত টাকা গেছে তা কি তার জানা নেই? অশ্ব খোঁজার নাম করে ভানু দাস বেড়িয়ে বেড়াচ্ছে তাও কি জানে না সে? ইচ্ছে করলেই তো সাতটি ঘোড়া সে কিনতে পারে সাতটি রঙের। সে ক্ষমতা তার আছে। পক্ষিরাজ তো বুড়ো হয়ে যাচ্ছিল। তার ক্ষমতা কমে যাচ্ছিল। কিন্তু সে তো পক্ষিরাজ, তার পোষা পক্ষিরাজ। তাকে না জানিয়ে উধাও হবে তাই বা কী করে হয়? ভানু খুঁজছে। খুঁজতে যাচ্ছে। তার যাওয়া মানেই যে পক্ষিরাজটিকে পাওয়া যাবে তা নয়, কিন্তু দশ দিকের লোক তো জানতে পারবে বৈশাখী পূর্ণিমার রাতে পালিয়েছিল যে ঘোড়াটি, তা শ্রীপতি মাইতির। শ্রীপতির একটি ঘোড়া ছিল। সেই ঘোড়াটি পালিয়েছিল। সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা। পূর্ণিমার আলোয় ঘোড়াটি নিঃশেষ হয়ে গিয়েছিল, এই কথাটি ক্রমশ গল্পের মতো হয়ে উঠুক মানুষজনের কাছে। পূর্ণিমার রাতে আগে কখনো পালিয়েছে কারও পোষা ঘোড়া?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমি লিলি – লিলি চক্রবর্তী
    Next Article বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }