Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অশ্বচরিত – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প469 Mins Read0
    ⤶ ⤷

    অশ্বচরিত – ৬

    ছয়

    ফ্রেদরিক মাস তিনেক আগে এসে আরও পাঁচজন হরি প্রেমিককে নিয়ে সমুদ্রপাখি হোটেলে উঠেছিল। সঙ্গে দুই যুবতী মেমও ছিল। তারপর দিন পনেরো বাদে তারা চলে গেছে ভারত তীর্থে। বেনারস কেদারবদ্রী গঙ্গোত্রী যমুনোত্রী সব দেখবে। শেষে পুরী হয়ে ফিরে আসবে এখানে। ফ্রেদরিক যায়নি। মাস খানেক শ্রীপতির হোটেলে ছিল, শেষে পয়সাকড়িতে টান পড়ায় জেলেপাড়ায় গিয়ে উঠেছে। ওখানে থাকে। কখনো গেরুয়া, কখনো সাদা, কখনো বা এক্কেবারে প্যান্ট পরে ঘুরে বেড়ায় এদিক সেদিক। আর ইচ্ছে হলে কৃষ্ণ নাম করে। আর একটা গুণ আছে সায়েবের। কথায় কথায় বাজি ধরে। সায়েব যে পক্ষে বাজি ধরে, সেই পক্ষেই তার বাজি মিলে যায়। এই হোটেলে যখন ছিল সায়েবের সঙ্গে বাজি ধরে কতবার যে হেরেছে শ্রীপতি

    দূর ফরাসি দেশের এক গ্রাম থেকে যে যুবকটি কৃষ্ণ নাম করতে এ দেশে এসেছ, তাকে দেখে শ্রীপতির এখন বিস্ময় লাগে না। এটা ফ্রেদরিকের দ্বিতীয়বার দীঘায় আসা। আর কোথায় কোথায় ঘুরেছে তা সে জানে না। জানে ফ্রেদরিকের কাছে কাঁচা টাকা আছে, তার লোভে ওর পিছনে পিছনে এখানের অনেকে ঘোরে!

    শ্রীপতি নেশায় চুরচুর হয়ে জিজ্ঞেস করে, হ্যালো ফ্রেদরিক, হাউ ডু ইউ ডু?

    গুড গুড, টুমিহ কিমন আছে?

    বাংলাটা অল্প অল্প শিখেছে সাহেব, জেলেপট্টিতে ওই আধো আধো বাংলা দিয়ে কাজ চালায়। শ্রীপতি বোঝে ফ্রেদরিক এখন শুকনো নেশায় আছে।

    সিপটি, দিজ সি, লর্ড কৃষ্ণা কালার, ভাস্টনেস ইজ লর্ড কৃষ্ণা। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা সিপটি টুমি কী সার্চ করিছে?

    মাই হর্স, দ্যাট হোয়াইট হর্স লস্ট।

    সায়েব হো হো করে হেসে ওঠে, ওহ আই হ্যাভ সিন দ্যাট।

    শ্রীপতি ব্যগ্র হয়ে জিজ্ঞেস করে, কোথায়?

    ইন দিজ ওয়ালর্ড, এ-ই পিঠিবীটে। সায়েব বুঁদ হয়ে বলে, ইন ইয়োর হোটেল।

    শ্রীপতি বিড়বিড় করে, সায়েব, দ্যাট হর্স হ্যাজ বিন টোকন বাই এ কুহকিনী, সায়েব, কুহকিনী বোঝো, এ লেডি।

    সায়েব খুব কষ্ট করে উচ্চারণ করে, কু-কু-হা–

    কুহা না, কুহ কুহকিনী। ভানু বলে ওঠে।

    কুহাকিনে, মিনস্?

    ভানু বলল, মেয়েমানুষ, মেয়েমানুষ বোঝে তো সায়েব?

    শ্রীপতি বিরক্ত হলো, চুপ করবি, যা তো এখন।

    ভানুও আর বসতে চাইছিল না মনে মনে। মাথার ভিতরে অনন্ত সমুদ্র ঢুকে যাচ্ছে যেন। কতদূর সমুদ্র? কত সময় ধরে ঢেউ ভাঙছে। ভাঙছে তো ভাঙছে। সে উঠে পড়ল। এখন ঝাউবনের ছায়ায় বসে সমুদ্র দেখবে। সমুদ্র তীরে বসে কন্থকের কথা ভাববে। কবে যে কে তাকে বলেছিল রাজপুত্র গৌতমের ঘোড়া আর সারথি ছন্দকের কথা, ভুলে গেছে, কিন্তু কথাটি গেঁথে আছে মনে। কন্থকের পালক সে ছন্দক। আহা সমুদ্র তীরে বসে সে কোকিলা বধূর মুখখানি মনে করার চেষ্টা করবে। কোকিলা বধূর মুখখানি দেখে ফুলরানির কথা মনে পড়ছে তার। ফুলরানির মুখখানি কেমন? সমুদ্রের দিকে তাকিয়ে থাকলে তাও যেন ফিরে আসবে মনে!

    ভানু চলে যেতে সায়েবও নিশ্চিন্ত হলো, বলল, হোয়াট ডু য়্যু মিন বাই দ্যাট কুহাকইনে কুহাক-ক-ইন্-এ?

    শ্রীপতি বলে, কুহকিনী, এ লেডি সায়েব, ম্যাজিসিয়ান লেডি, ম্যাজিক করে, নিশির ডাক বোঝো সায়েব?

    সায়েব আন্দাজ করেছে, বলল, লেডি ম্যাজিসিয়ান, কুহাকই-ন্-নে।

    জাদু করে নিয়ে গেছে সায়েব, ম্যাজিক করেছে।

    ব্ল্যাক ম্যাজিক।

    ইয়েস সায়েব।

    কুহাক-ক-ইন্‌-নে ইজ আ উইচ? ওলড লেডি, আগলি অ্যান্ড ওল্ড?

    নো সায়েব ইয়াং অ্যান্ড বিউটিফুল।

    উইচ, ইয়াং লেডি উইচ?

    উইচ কি না বলি কী করে সায়েব, তবে ইয়াং অ্যান্ড বিউটিফুল লেডি, ভানু টোলড দ্যাট, ভানু স্পোক উইথ দ্য জাদুকরী, কুহকিনী।

    সায়েব বলল, দ্যাটস হোয়াই, আই লাভ দিস কানট্রি, ব্ল্যাক ম্যাজিকের দেশ হচ্ছে ইন্ডিয়া, আই ওয়ান্ট টু সি কুহাক কিন-এ, দ্যাট লেডি উইথ আ ম্যাজিক ওয়ান্ড, ওহ্ নাইস, উইচ-এর সাথে হামি ডেটিং করেগা?

    শ্রীপতি বলে, করো সায়েব, তবে বেশির ভাগ মেয়েমানুষ কুহকিনীই হয়, কী বলো?

    ইয়েস, দ্যাটস রাইট।

    দ্যাট লেডি কলড মাই হর্স অ্যাট দ্যাট ফুল মুন নাইট, রাত্তিরে ডেকে নিয়ে গিয়ে বন্দি করে ফেলেছে সায়েব, হি হ্যাজ বিন পজেসড বাই কুহকিনী, সাহেব তুমি কপালকুণ্ডলা জানো?

    সায়েব বলল, জানিব সিপটি।

    সায়েব তোমার মেয়েমানুষ ভালো লাগে, ডু য়্যু লাইক ওম্যান?

    সায়েব বিড়বিড় করছে, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা!

    তারপরেই সায়েব হঠাৎ বলে, টুমার সহিট ডরকার আছে, টুমি সি-সাইড যাব?

    কেন এখেনে হবে না?

    হবে, হিয়ার সিপটি, হামাকে অ্যাডভাইস ডিবে টুমি।

    মানে পরামর্শ। কীসের পরামর্শ? আবার পুলিশ জিজ্ঞাসাবাদ করবে নাকি? তার হোটেলে যখন সাহেব থাকত তখন রাস্তায় একবার থানার বড়বাবু ওকে অনেক কথা জিজ্ঞাসা করেছিল, বাড়ি কোন দেশে, কী করা হয়, কতদিন থাকবে, কেন থাকবে। হাই কমিশন জানে কি না, ফরেনার বলে কথা। সব প্রশ্নেই ফ্রেদরিক ফুহ ফুহ করে নির্লিপ্ত থেকেছে। শেষে বলেছে ইন্ডিয়া ওর দেশ। লর্ড কৃষ্ণার দেশ।

    হেই সিপটি, আই ফেল ইন লভ। পরেম।

    শ্রীপতি চমকে উঠে, বলে কী! দেশে তো ওর অবিবাহিত জার্মান ওয়াইফ আছে। তিনটে বাচ্চা নিয়ে কানট্রিসাইডে টিচারি করে।

    ডু য়্যু নো দ্যাট ফিশার ম্যান বেঙা, আই লিভ ইন বেঙাজ কটেজ।

    শ্রীপতি ঘাড় হেলায়, জানে।

    সায়েব একটু চুপ করে বলে, ডু য়্যু নো বেঙাজ ওয়াইফ?

    খেয়াল করেনি শ্রীপতি কে, বেঙা জেলের বউ।

    সায়েব বিড়বিড় করে বলে, সি ইজ মাই লাভার, প্রেম ই-কা! বলে নিজের মনে হাসতে থাকে, বেঙা রাট্টিরে ফিশিং-এ যাবে, ওনেক ডুর, ইন দ্য ডিপ সি, হিজ ওয়াইফ কামস টু মাই রুম!

    বেঙা সমুদ্রে যায় মাছ ধরতে। সে সরকারের লঞ্চে কাজ করে। রাতে ঐ সময় তার বউ সায়েবের ঘরে ঢোকে। সায়েব বেঙার হাতে টাকা গুঁজে দিয়েছে, পেয়িং গেস্ট হয়ে আছে তো! অনেক টাকা!

    শ্রীপতি বলে, কুহকিনীর ফাঁদে পড়লে সায়েব, এবার বুঝছ কুহকিনী কারে বলে?

    ফ্রেদরিক হাসে, কুহাকিন্-এ বাট সি ইজ বিউটিফুল সিপটি, নাইস ওম্যান, আই লাভ হার, ইফ য়্যু সি হার, য়্যু ক্যান ফিল হার বিউটি।

    শ্রীপতি বলল, য়্যু আর ইন ট্র্যাপ সায়েব। য়্যু হ্যাভ বিন ট্র্যাপড।

    ট্র্যাপড! নো সিপটি, য়্যু সি হার, সি ইজ মাই রাঢিকা, আই ওয়ান্ট আ ফুট, সি টোলড মি টু ব্রিং আ বনশি।

    হা হা করে হাসে শ্রীপতি, বংশী, বংশী কোথায় পাবে? আমি মীরগোদা যাব, টু সি দ্যাট কুহকিনী, জাদুকরী। চলো সায়েব সি-সাইড যাই, আই অ্যাম ইন ডিপ সরো সায়েব, কষ্টে আছি সায়েব।

    সায়েব আর শ্রীপতি বেরোয়। ঈষৎ স্খলিত চরণ। আকাশে পাতলা মেঘ। বেশ ছায়া হয়েছে চারদিকে। শ্রীপতির মনে হচ্ছে তাকে মীরগোদা গিয়ে খোঁজ নিতে হবে ঘটনাটা সত্যি কি না। নাকি ভানু শুকনো নেশা করে সমস্ত রাত জাহাজঘাটায় শুয়ে স্বপ্ন দেখেছে।

    দুজনে ছায়ার পৃথিবী ধরে সমুদ্রতীরে নেমে এলো ঝাউবনের ভিতর দিয়ে। এখন ভাটার সময়। জল বহুদূরে সরে গেছে। জলের ওপর মেঘের ছায়ায় জল হয়ে উঠেছে ধূসর। ফ্রেদরিক জলের দিকে চেয়ে হাতজোড় করে কৃষ্ণ নাম জপছে, হরে কিরিষনা, হরে কিরিষনা, হেই সিপিটি প্রে হিয়ার, য়্যু উইল গেট ইয়োর হর্স ব্যাক, হরে কিরিষনা হরে কিরিষনা।

    শ্রীপতি হাসে, সামোয়ান থেপট মাই হর্স, দ্যাট কুহকিনী জাদুকরী, সাহেব, বেঙার বউ তোমাকে কুহক করেছে না তুমি তারে করেছ?

    সায়েব শ্রীপতির কথার শেষ দিকটার মর্মার্থ ধরতে পারে না। সে তাকিয়ে ছিল পুবের দিকে। ওই দিকে জেলে বস্তি, আবার ওই দিক থেকেই আসছে যে মানুষটি তাকে ভালো চেনে সায়েব। ওই যে বেঙা, বেঙা আসছে। সমুদ্র থেকে ফিরেছে বেঙা। তাহলে এদিকে কেন, ঘরে যাবে তো? সায়েব বিড়বিড় করে ওঠে, বেঙা ইজ কামিং, বেঙা দ্য ফিশারম্যান, হেই সিপটি, মাই লাভারস হাজব্যান্ড ইজ কামিং, ইয়ান ঘোষ! দ্য হাজব্যান্ড অব রাঢিকা, হেই বেঙা, হেই ফিশারম্যান।

    শ্রীপতি দেখল চার ফুট দশ ইঞ্চির বেঙা প্রায় দৌড়তে আরম্ভ করেছে সায়েবকে দেখে। কী হলো? সে কি জানতে পেরে গেছে সায়েবের কীর্তি? রোগা ডিগডিগে বেঙা জেলের শরীরের তুলনায় মাথাটি বড়। মাথা নাচছে, মাথার চুল নাচছে। বেঙার গায়ের রং আর সমুদ্রের রং এখন এক। তাই কখনো কোনো মুহূর্তে বেঙা তার ধূসর গাত্রবর্ণ নিয়ে সমুদ্রের সঙ্গে মিশে যাচ্ছে। শ্রীপতির তেমনই মনে হচ্ছে। তখন বেঙা আর তার চোখের সামনে দৃশ্য থাকছে না। এই রকম বার দুয়েক হলো। মাথা ঝাঁকিয়ে নিল শ্রীপতি। বেঙা আবার সমুদ্র থেকে আলাদা হয়ে গেল।

    বেঙা হাজির। হাঁপাচ্ছে। হাড় সর্বস্ব জীর্ণ দেহ শ্বাস-প্রশ্বাসে কাঁপছে। বুক উঠছে নামছে। কোমরে কপনি ব্যতীত বেঙার শরীরে আর কোনো সুতো নেই। কিন্তু সমুদ্রের জল শুকিয়ে নুনের আস্তরণ। ঘোলাটে দুই চোখ গহ্বরে।

    বেঙা বলল, সায়েব কুথায় গিসলি তুই, হিলশা এনেচি দুইখান, বরফকল খারাপ হই গেছে, মাছ আজ সস্তা হবে মাইতিবাবু, আড়তে বিশ টাকা হই গেছে, বেলায় আরও কমবে, তারপরে বালির নিচয় মাছ পুঁতে ফেলতি হবে, পচ ধরবে।

    মাছ উঠল কেমন?

    বহুত! বেঙা দুই হাত দুদিকে প্রসারিত করে মাছের পরিমাণ দেখাতে দেখাতে তার হলুদ দাঁত বের করে ফেলে, কিন্তু গেল সব, রং খসতে আরম্ভ করেচে, এরপর পচতে আরম্ভ করবে, এই সায়েব ঘরে চলো।

    কবে বেরিয়েছিলি? শ্রীপতি জিজ্ঞেস করে।

    পরশু, বহু ভিতরে চলে গিসলাম। হি হি করে হাসে বেঙা, সায়েব সেই কালাপানির কাছে পেরায়, কাম সাহেব, কাম টু হিলশা, তোর খোঁজ করতি বলল পরী, সষসে তেল লাগবে, অয়েল, সষসে অয়েল। বেঙা মাছ ভাজার মুদ্রা ফোটায় ডান হাতে, হ্যা হ্যা করে হাসে, হিলশা মাছ ভাজা হবে কীসে সায়েব?

    সায়েব বুঝল। পকেট থেকে গোটা কয়েক দশ টাকার নোট বের করে বেঙার হাতে দিল। তারপর শ্রীপতির দিকে হাত তুলে হাসল, বাই সিপটি, হামি যাচ্ছে।

    যাও ঘরে যাও, চ্যান করে লাও, তার হয়েচে মহাজ্বালা, ভবঘুরে সায়েব এসে তার ঘাড়ে চেপে বসেছে, কুথায় কখন যায় ঠিক নাই। বলতে বলতে বেঙা বিচ ধরে উলটো দিকে হাঁটে। সঙ্গে শ্রীপতি মাইতি।

    বেঙা বলল, ঘুড়া পাওয়া গেল বাবু।

    নাহ্, খোঁজ করা হচ্ছে।

    আমার এখন ইলিশের মরসুম, নাহলি আমিও খুঁজতাম।

    শ্রীপতি জিজ্ঞেস করল, তোর বউয়ের নাম পরী?

    হ্যাঁ। বেঙা দাঁত বের করে হাসে, সায়েবটা পরীর রান্না খুব পছন্দ করে, সায়েবটা এটটু আলাভুলা, হেলদেল নাই, সায়েব তো বটে, সব্বক্ষণ হরে কিষনো হরে কিষনো করতেছে, তাই দেখে পরীও বলে ও হলো কেষ্ট ঠাকুর, ভগোয়ান ওরে পাঠাইচে, কত দেনা বলেন, মহাজনের সেই সুতলি জালের ট্যাকা এখনও শোধ করতি পারলামনি, জালটা থাকলি এত অভাব থাকতনি।

    জানে শ্রীপতি। তখন বেঙা তার হোটেলে ট্যুরিস্ট ধরে আনত। আসলে তো ও খালে-বিলে খেপলা জাল ফেলা জেলে। ওর বাপকে চিনত শ্রীপতি, সে ছিল ঢেঙা। ঢেঙার ছেলে এইটুকুন কী করে হয় তাও বড় বিস্ময়ের। ঢেঙার বউ আবার ছিল এইটুকুন। মায়ের মতো হয়েছে বেঙা। ওর মা বুড়ি, চুনো মাছ বেচতে আসত দীঘায়। তখন ঢেঙা জেলে ফাইলেরিয়ায় কাবু। সেই সময়েই বেঙা খেপলা জাল ফেলে রেখে আর পাঁচজনের সঙ্গে মস্ত এক সারণি জাল নিয়ে প্রথম নামল সমুদ্রে। বিশ হাজার টাকার জাল। এক মাসের ভিতরে সেই জালে এক হাঙর চেপে বসে কুটি কুটি করে দিল দাঁতে।

    বাজার পার হয়ে যাচ্ছে দেখে শ্রীপতি বলল, তেল কিনবি না?

    বেঙা হাসে, বোতল কই?

    তবে! শ্ৰীপতি অবাক, বোতল চেয়ে নিয়ে যা দোকান থেকে।

    বেঙা বলে, থাক, ইলিশ ভাজা হয়ে গেল এতক্ষণে।

    তার মানে?

    ওই না বললি সায়েব টঙ্কা খসাবে? বাবু, এখন আমি তুমার হোটেলে মিল খেয়ে বারান্দায় ঘুমাব।

    হোটেলে মিল খাবি, পয়সা?

    ন্যাও যদি নেবা, আর না ন্যাও যদি না নেবা, একটু শুকনোও খাব, গা ম্যাজ ম্যাজ করতেছে, শালা সায়েব ঘরে শুধু কেত্তন করে, এখন গে দ্যাখো, হরে কিষনো লাগায়ছে ঠিক, পরীর গালাগালিতে ও ঠাণ্ডা। দিনটা খারাপ, এত মাছ ধরা হলো, সব বেকার বরফকলে বরফ জমতেছে না।

    আজ বেরোবিনে জলে?

    নাহ্, সব দিন গাঙে থাকতি ভালো লাগে! মজরির টাকা পরী নেছে, আমারে সায়েব চল্লিশ রুপিয়া দিল, চিন্তা নাই, মিল খাব, ঘুমাব, শুকনো খাব, ভিডিও দ্যাখপো, সায়েব মরুগগে, হারামির বাচ্চা।

    শ্রীপতি ঘুরে তাকায়, তুই তো শালা নেমকহারাম, টঙ্কা নিলি, আবার খিস্তি করছিস সায়েবকে।

    বেঙা বলল, টঙ্কাও নেব, খিস্তিও করব, তবে সায়েব ঠাণ্ডা, নাহলি মাল অন্য দিকে ফুটে যাবে, আচ্ছা মাইতিবাবু, ও কি পলায়ে এয়েচে?

    পলায়ে আসবে কেন?

    দেশ ছেড়ে এখেনে কেনে এলো সায়েব?

    এমনি, ইচ্ছে হয়েচে তাই। শ্রীপতি বলে।

    ইচ্ছে হলো কেনে?

    তা তো জানিনে, তবে ও খুব রইস আদমি, ধনীর ছেলে।

    পরীরে বলেচি টঙ্কা খিচে লিতে, মা’জনের ধার তো শোধ করতি হবে, পরীরে ও নামকেত্তন করতি বলে, পাগলা!

    শ্রীপতি তার হোটেলে পৌঁছে গেছে, হাঁক দিল ঠাকুরকে, বেঙা মিল খাবে, ইলিশ এনেচ, শস্তা হয়েচে নাকি?

    ঠাকুর জবাব দেয় না। কিচেন থেকে বেরোয় না। কেন বেরোয় না তা বুঝল শ্রীপতি। ইলিশে ভালো পয়সা মেরেছে ঠাকুর। বেঙা বারান্দার মেঝেতে বসে পড়ল পা ছড়িয়ে, মাথা দোলাতে থাকে, নাহ্, সায়েবটা ভালোই, আমার চোদ্দপুরুষির ভাগ্য ভালো সায়েব এসে উঠেছে মোর ঝুপড়িতে।

    যা চান করে আয়। শ্ৰীপতি বলে।

    বেঙা হাঁক মারল, ঠাকরানি তেল দ্যাও এটটুখানি, ঠাকরানি হে, বাবু, ক’টা ঘর খালি আছে?

    গোটা তিনেক। বলল শ্ৰীপতি।

    বিকেলে আমি ঢুকায়ে দেব যদি পাই, মিলের দাম ওতে শোধবোধ।

    যা যা, তোরে আর পার্টি আনতে হবে না।

    বেঙা উঠল। পায়ে পায়ে এগিয়ে গেল টালির চালে ঢাকা কিচেনের ভিতরে। নাক টেনে গলা তুলে বলল, ভালো ইলিশ এনেচে বাবু, খুব বাস ছেড়েচে। ঠাকরানির হাতের রান্না অমিত্তো, ঠাকরানি গো।

    ঠাকুর বেরিয়ে এলো, যা ভাগ, তোর ঘর নেই, এখেনে এলি মিল খেতি?

    বেঙা কান থেকে বিড়ি বের করে ঠাকুরের হাতে ধরিয়ে দেয়, তুমার জন্যি যত্ন করে এনিচি ঠাকুর, রাগো কেন, তুমার ঠাকরানির রান্না খেতি এয়েচি, এদিকি আর কোনো হুটেল আছে যে এমুন অমিত্তো রাঁধবে, সি-হক বলো, ট্যুরিস লজ বলো, কুথায় আছে এমন রাঁধনি, কে তুমার দাম দেবে?

    ঠাকুরের মুখে হাসি ফোটে, বাবুরে বোঝা দেখি, বেতন বাড়াচ্চে না, শালা ঘোড়াটা পালিয়ে হয়েচে যত সব্বোনাশ!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমি লিলি – লিলি চক্রবর্তী
    Next Article বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }