Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অশ্বচরিত – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প469 Mins Read0
    ⤶ ⤷

    অশ্বচরিত – ৮

    আট

    কোকিলা বলল, সে দশ দিকে ঘোরে, সে বলতে পারে ওসব কথা, খোঁজ নিতে পারে হারানো ঘোড়ার, আমি তো ঘরেই থাকি, কী করে বলি?

    তিনি কখন ফিরবেন?

    মাথা নাড়ে কোকিলা। জানে না সে। মদরঞ্জি নিয়ে গৌরমোহন কাঁথিতে গেছে ভোরবেলা, দুয়ারে দুয়ারে ফেরি করে বেড়াবে। ফিরতে রাত হতে পারে, আবার এমনও হয় ফেরেই না গৌরমোহন। মদরঞ্জি কাঁধে কতদূর চলে যায়। হয়তো কী খেয়াল হলো এগরা চলে গেল খড়্গপুরের পথে। না হলে হয় চলে গেল নরঘাট হয়ে তমলুক শহরে। যতদূর যাবে মদরঞ্জি নিয়ে তত কদর ওই বস্তুর। গৌরমোহন মাঝেমধ্যে বলে কলকাতা চলে যাবে। কোকিলা না করেছে। কলকাতা শহরের কিছুই চেনে না সে। জানে না কেমন ওই শহর, তারা কেউ কোনো দিন কলকাতা যায়নি। শেষে ওদিকে গিয়ে কোনো বিপদে না পড়ে গৌরমোহন। ধীরে ধীরে বলছিল কোকিলা বধূ। স্তিমিত গলার স্বর। চোখ ঢুলে আসছে যেন। ঠিক দুপুরটি এখানে বড় নিঝুম। কোথাও কোনো সাড়া নেই। শ্রীপতির মনে হচ্ছিল মরা জাহাজঘাটা তো, জাহাজ যেন ছেড়ে গেছে লোকলস্কর নিয়ে। তারপর গভীর নৈঃশব্দ্য আচ্ছন্ন করেছে মীরগোদার এই গৃহটিকে। যেন জাহাজে করে গৌরমোহন তার মদরঞ্জি নিয়ে জাভা, সুমাত্রা, বালিদ্বীপে বাণিজ্য করতে গেছে। প্রোষিতভর্তৃকা বধূ জাহাজঘাটায় দাঁড়িয়ে চোখের জল যখন মুছে ফেলেছে তখনই হাজির হয়েছিল ভানু আর শ্রীপতি। ভানু এখন পেটপুরে ভাত আর ইলিশ মাছের টক খেয়ে তালপাতার চাটাইয়ে পড়ে নাক ডেকে ঘুমোচ্ছে দাওয়ার ওপ্রান্তে। এ ধারে পুরনো, রং ওঠা এক মদরঞ্জিতে শ্রীপতি বসে আছে, তার কয়েক হাত দূরে কোকিলা। শ্রীপতি ভাবছিল কেমন মানুষ গৌরমোহন, এমন বউ ঘরে রেখে মদরঞ্জি নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, রাতে ফেরে না। আশ্চর্য তো!

    কোকিলা বলল, দরকার নেই, মীরগোদার হাট, অলঙ্কারপুরের হাটে তো আসে ব্যাপারির দল, তারা কিনে নিয়ে যায়, কখানা মদরঞ্জিই বা পড়ে থাকে যে ঘরে ঘরে ঘুরতে হবে ফেরিওয়ালা হয়ে।

    শ্রীপতি বিষণ্ণতা টের পায়। শ্রীপতি দেখল পান খাওয়া লাল ঠোঁট, মাথার এলো খোঁপা, আঁচলের আড়াল সরে যাওয়া স্তনের আভাস, কোমর থেকে ভারী নিম্নদেশ, সব নিয়ে গৌরমোহন মদরঞ্জিওয়ালার বউ একেবারে একা। যে কথাগুলো বলছে, তাও একা একাই। এখানে শ্রীপতি যে বসে আছে তাও যেন ধীরে ধীরে ভুলে যাচ্ছে সে।

    শ্রীপতির কী মনে হলো, জিজ্ঞেস করল, কী করে পেয়েছিলে গৌরমোহনকে?

    তার দিকে ফিরেও তাকায় না কোকিলা, আকাশে তাকিয়ে আছে, কথাটার জবাব দেবে না মনে হলো। শ্রীপতি সিগারেট ধরায়, কড়া তামাকের গন্ধ বাতাসে ভেসে বেড়ায়। কোকিলা ফিরে তাকায়, বলল, মদরঞ্জিওয়ালা যে কীর’ম মানুষ তা বুঝা হলো না এখনও, ও কিন্তু আমারে শিখায়েছে এ কাজ, ও না শিখালে আমি কি পারতাম তুমার পঙ্খিরাজকে মদরঞ্জিতে ধরি ফেলতে!

    চমকে ওঠে শ্রীপতি। কেমন কেঁপে ওঠে ভিতরে ভিতরে। তার মনে হলো কোকিলা বধূর কথায় মাটিও যেন কাঁপল। তাহলে ভানুর কথা সত্যি? এই কোকিলা বধূ লাল জাদুকরী? কুহকিনী? কী অদ্ভুত! ঘোড়াটাকে মাদুরে বেঁধে ফেলল? জলজ্যান্ত ঘোড়াটাকে ছবি করে দিল? মাদুরে বন্দি করে রেখেছিল তার পঙ্খিরাজকে? এ যে এক আশ্চর্য ঘটনা! ও কোকিলা, তুমি যা বলছ তা সত্যি?

    কোকিলা নেমে যায় উঠোনে। কোথা থেকে একখণ্ড মেঘ আকাশে এসে পড়েছিল, তা ঢেকে দিয়েছে রোদ। ছায়ায় আলোয় কোকিলা বধূ পায়চারি করছে উঠোনে। আঁচল দিয়ে ঠোঁট মুছল। সিঁথিটা ডগডগ করছে সিঁদুরের রেখায়। কত চুল তার মাথায়! একটি হাত পিছনে ঘুরিয়ে এলো খোঁপা ভেঙে ঘনকালো মেঘের মতো চুলের রাশ পিঠে ছড়িয়ে দেয়। ঘুরে ঘুরে আড়চোখে দেখে শ্রীপতিকে। শ্রীপতি আবার বলল, সত্যি কথা বলছ?

    মনে হচ্ছে যেন তাই।

    সত্যি কি না জানো না?

    মাথা নাড়ে কোকিলা, কী থেকে কী হয়েছে টের পাইনি, কীভাবে যে হয়ে গেল সব! মাটিতে, ধুলোয় আঁকলাম…।

    আমার পঙ্খিরাজকে আগে কখনো দেখেছিলে?

    মনে হয় দেখেছিলাম।

    কোথায় দেখেছিলে?

    কোকিলা বলল, মনে মনে, না যদি দেখব তবে তারে আঁকলাম কেন?

    শ্রীপতি উঠে গেল উঠোনে। কোকিলা দাঁড়িয়েছে। বাতাসে ওর চুল উড়ছে। বুকের আঁচল উড়ে যেতে চাইছে। কোমরে আঁচল গুঁজে সে কদমগাছের গায়ে ঠেস দিয়ে দাঁড়াল, হেসে বলল, তুমার পঙ্খিরাজ আমার নিকট বাঁধা পড়ে গেছে গো মাইতিবাবু।

    এ তো ভানু বলেছে।

    যা কহিছে ঠিক কহিছে। ভানু কি তোমাকে বলেছিল?

    জানি না, মনে নেই।

    তুমি কি জাদু জানো?

    খিলখিল করে হাসে কোকিলা, জাদু তো জানিই।

    কে শিখাল, গৌরমোহন?

    তা জেনে তুমি কী করবে, জাদু কাউরে শিখাতে হয় না।

    তবে?

    ওসব নিজে নিজে জানতে হয়। বলতে বলতে কদমতলের নিচে দাঁড়িয়ে মাথার পিছনে ভেসে থাকা চুলের রাশ ধরল সে দুই হাতে দুই মুদ্রা ফুটিয়ে, বলল, জাদু আমরা সবাই জানি, আমার মা ছেল বড় জাদুকরী, আকাশের জল নামাতে পারত।

    সত্যি বলছ?

    তার মা, আমার দিদিমার ক্ষমতা ছিল আরও বেশি, সে যদি চাইত সাগরের জল শুকায়ে দিতে পারত।

    শ্রীপতি বলল, তাই কি মীরগোদায় সমুদ্র নেই, জাহাজঘাটা রয়েছে?

    পানরাঙা ঠোঁটে হাসল কুহকিনী, জাদুকরী কোকিলা, বলল, সে গাছ হাঁটাতে পারত, তার কথায় পাথর গড়াত আপনা আপনি।

    সত্যি বলছ?

    মিথ্যে কেন কহিব, ইসব নিয়ে মিথ্যে বললে আমার বিদ্যে চলে যাবে, সেই কুহকিনী তো বাতাসে ঘুরে বেড়ায়।

    তুমি গাছ হাঁটাতে শেখোনি?

    হাসে কোকিলা, না শিখিনি, কিন্তু শিখতে কতক্ষণ!

    কে শেখাবে?

    মা দিদিমা।

    তারা কি বেঁচে আছে?

    কুহকিনীর মরণ নাই, বাতাস হয়ে আছে গো, বন্নহীন হয়ে ঘুরি বেড়াচ্ছে এদিক ওদিক, যদি ডাকি এসে যাবে।

    তুমি আকাশের জল নামাতে পারো?

    পারি। হাঁটতে লাগল কোকিলা। ঘুরে ভিটের পিছন দিকে চলে যায়। একটু ওপারে ঝাউবন। ঝাউবনের ধারে গিয়ে দাঁড়ায়, বলে পারি। আমার মা দিদিমা এত পারত আমি পারব না?

    দিমিাকে শিখিয়েছিল কে?

    দিদিমার দিদিমা আরব দেশ থেকে জাহাজে চেপে এসেছিল এই মীরগোদায়, তিনি ছেল আরবি জাদুকরী।

    দীর্ঘশ্বাস ফেলে শ্ৰীপতি, সমুদ্র তো অনেককাল নেই।

    আমি তো অনেক কালের কথাই বলছি মাইতিবাবু। এগিয়ে এলো কোকিলা। কোকিলা নয়, এ যেন মেঘের ছায়া। নাকি মেঘ? মেঘ না হলে গায়ের রং এমন মেঘের মতন হয়! বাতাসে চুল উড়ছে। এমন উড়ছে যেন কোকিলাকে নিয়ে ওই চুল আকাশে উড়ে যাবে। শ্রীপতির মনে হলো কোকিলা বধূ, গৌরমোহনের বউ আর যেন মাটিতে থাকবে না। ঝড় উঠছে নাকি? তাই তো? ঝাউবনের ওধারে দক্ষিণ-পশ্চিমে মেঘ উঠেছে সমুদ্র থেকে। সূর্য ঢেকে দিয়েছে মেঘ। ঠাণ্ডা বাতাস দিচ্ছে। কোকিলার আঁচল পড়ে গেছে গা থেকে। ঠাণ্ডা বাতাস সেই আঁচল ওড়াচ্ছে চুলের সঙ্গে। এবার সে যদি হাত তোলে আকাশে, আকাশ কি তাকে না টেনে পারবে? উড়তে থাকবে গৌরমোহনের বউ। শ্রীপতি ডাকল, ঘরে চলো, ঝড় আসছে।

    খিলখিল করে হাসে কোকিলা, আমি বাতাস খেতে এয়েচি।

    শ্রীপতি দেখল দপদপ করছে স্তনযুগল। গাঢ় লাল ব্লাউজ যেন পটপট করে ছিঁড়ে যাচ্ছে। সেলাইয়ের জোড় ফেটে যাচ্ছে, সামনের হুক, বোতাম যা থাকুক খুলে যাচ্ছে আপনা আপনি। দুহাতে একটি নবীন তরুকে ধরে আছে কোকিলা বধূ। অদৃশ্য, বর্ণহীন কোনো পুরুষের হাত তাকে উন্মুক্ত করছে ধীরে ধীরে। গাঢ়, গভীর নিঃশ্বাস ফেলছে, গাঢ়, গভীর শ্বাস নিচ্ছে গৌরমোহনের যাদুকরী বউ, ভানুর লাল জাদুকরী। আশ্চর্য! এমন তো দেখেনি কোনো দিন শ্রীপতি। গৌরমোহনের বউ দুহাতে বেড় দিয়ে গাছটিকে বুকে টানল। দুই ঊরুতে বাঁধল বৃক্ষটিকে। তলপেটে, তার নিচে, ঊরুসন্ধিতে বৃক্ষের কাণ্ড যেন পুরুষ হয়ে উঠল।

    শ্রীপতি নিশ্চল। সে এলো কখন? জাদুকরীর পিছনে পিছনে তাকে অনুসরণ করে? নাকি তার সঙ্গে, কথা বলতে বলতে। তার মা, দিদিমার কথা শুনতে শুনতে। কথাগুলো কি শ্রীপতি তার ঘুমের ঘোরে শুনেছিল? ভাতঘুম তো এসেছিল। বাইরে তখন ঘোর রৌদ্র। তারপর কখন যে আলোর দুপুরে মেঘ এলো। জাদুকরী ঘর থেকে বেরোল। তার নূপুরের শব্দে ঘুমের চটকা ভেঙে গেল শ্রীপতির। সে দেখল মাথায় মেঘ নিয়ে গৌরমোহনের বউ যাচ্ছে। সেই মেঘের প্রান্তে সোনালি রেখা, মেঘ ফেটে বেরুতে চাইছে যেন রংটি। সে পায়ে পায়ে এলো তার আড়ালে আড়ালে। কিন্তু যে কথাগুলো শুনেছে সে দুপুর থেকে তা কি স্বপ্নের ভিতরে হয়েছে? ঘুমের ভিতরে শোনা? নাকি মনে মনে জেনেছে শ্রীপতি? জাদুকরী না হলে পুরুষমানুষকে গাছ করে রেখে দেয়? তারপর সেই গাছ হাঁটিয়ে ঘরে নিয়ে আসে, তারপর সেই গাছ মানুষ হয়? ওই দেখো জাদুকরী তার কালো মেঘের মতো শরীর মেলে ধরেছে গাছের সামনে। যে বয়সে যৌবন সবচেয়ে মোহময় হয়, সবচেয়ে সুন্দর হয়, সেই বয়সই তো জাদুকরীর। এখন কী করে গৌরমোহন তাকে ফেলে গঞ্জে গঞ্জে মদরঞ্জি হেঁকে বেড়ায়? মদরঞ্জিতে ঘোড়াটা বন্দি হলো, সেই ঘোড়া নিয়ে চলে গেল গৌরমোহন। বন্দি করেছিল কে? সেই কোকিলা।

    বাতাস উঠেছে খুব। বাতাসে বালি উড়ছে। বাতাসে গাছ তার মাথা দোলাচ্ছে। গাছ দুলছে, পুরুষ যেমন দোলে নারী সংলগ্ন হলে। কোকিলা যেন গাছের মাথা ধরে দোলাচ্ছে তার সব শরীর। মেঘ ছেয়ে ফেলছে সমস্ত আকাশ। মেঘের গা থেকে সোনালি মেঘের আলো পড়েছে কোকিলার মুখে। ঝাউ, আমলকী, হরিতকী, আম, কাঁঠালের বন, যুবতীর নবীন শরীর পেয়ে উন্মত্ত হয়ে উঠেছে যেন। কোকিলা বধূ হয়ে উঠেছে ঝড়ের মতো প্রবল। গাছ আঁকড়ে ঝড়ের সঙ্গে দুলছে।

    আর দাঁড়ায় না শ্রীপতি। আড়াল থেকে সরে চলে আসে ভিটেয়। ভানু উঠে বসে আছে। শ্রীপতির মাথা ভর্তি বালি, জামাকাপড়ে কাঠকুটো, শুকনো পাতার কুচি। ভানু তাকে দেখে হাসল, বাবু কি কোকিলার সহিত অরণ্যে গমন করেছিলেন?

    ভানু এমন। কখন যে সাধু হয়ে সাধু ভাষায় কথা বলতে আরম্ভ করবে তা শ্রীপতিও জানে না। ভানু তার কথার জবাব না পেয়ে বলল, অরণ্যে অশ্ব খুঁজা হলো? কন্থক অরণ্যে নাই?

    শ্রীপতি হাঁপাচ্ছে, বলল, ও জাদুকরী।

    কে, কার কথা বলছেন বাবু?

    তুই যার কথা বলেছিলি, কোকিলা বধূ।

    কেন আপনারে কি জাদু করল?

    শ্রীপতি বলল, দেখতে পেলে জঙ্গলের গাছ করে রেখে দিত, ঘোড়াটার তাই হয়েছে।

    সত্যি!

    হ্যাঁ, বাতাসও করে দিতে পারে।

    পারেই তো, অনন্ত সারের মেয়েটা বন্নহীন অশ্বর কথা বলেছিল।

    শ্রীপতি বলল, এখন কী উপায়?

    ঝড় উঠল। ঝড়ের শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে। বাতাসে উন্মত্ত হয়েছে গাছগাছালি, বনবাদাড়, আকাশ। বালি উড়ছে। বাতাসে ভিজেমাটির গন্ধ। গন্ধটা ঘিরে ধরছে ক্রমশ। আঁধার ঘনিয়ে এসেছে। উঠোনের কদমগাছটি আছাড়িপিছাড়ি করছে। ভানু আচমকা উঠে দাঁড়ায়, বাবু, সে বাইরে রয়েছে, এই ঝড়ে বাইরে থাকা কি ঠিক!

    শ্রীপতি বলল, সে জাদুকরী, সেই-ই ঝড় তোলে, আকাশের জল নামায়। গাছের সঙ্গে জড়িয়ে গেছে তোর কোকিলা, বনের ভিতরে আছে, কী আশ্চর্য মেঘ তার মাথায়! সোনালি মেঘ!

    সোনালি মেঘ! কী বলেন বাবু?

    হ্যাঁ স্পষ্ট দেখলাম।

    বাবু, সে ঝড়ে বাইরে থাকবে—? লাফ দিয়ে ভানু উঠোনে নামে। শ্রীপতি আর কী করে বসে থাকে? সেও নেমে এলো। বেগবান বাতাস তাদের উড়িয়ে নিয়ে যাবে যেন। ভানু ডাকতে ডাকতে ছুটল, কোকিলা, ও কোকিলা!

    ছুটে আসছিল গৌরমোহনের বউ। বুকের কাছে কাঠকুটোর পাহাড়, মাথার চুল ঝাপটা মারছে পিঠে। শাড়ি আলুথালু, বাতাসে বসন এলোমেলো। সে ভয়তরাশে ছুটে আসছিল, কী ঝড় উঠল গো, সেদিনের মতো! বলতে বলতে তার যেন খেয়াল হয়, ছুটে দাওয়ায় উঠে গেল। কুটোর বোঝা রাখল দাওয়ার এক ধারে। তারপর উঠোনে নামতে নামতে শাড়িতে গা ঢাকতে লাগল। শ্রীপতির নজরে এসেছে, ব্লাউজটা খুব ছেঁড়া। লাল শাড়িটিও। আঁচল টানতে টানতে বিড়বিড় করল কোকিলা, ফেঁসে গেল।

    শ্রীপতি দেখল ছেঁড়া শাড়ি দিয়ে ব্লাউজ ঢাকতে পারছে না গৌরমোহনের বউ। এ কী দশা! বিড়বিড় করল কোকিলা, বনে গেলে কাপড় ফাঁসেই, কী করব, উপায় নেই। কুটো ছাড়া রান্না হবেনি। না আছে কেরাচিন, না আছে কয়লা, ঘরে অতিথ!

    আমরা চলে যাব। ভানু বলল।

    কুথায় যাবে, সে আসুক। বলতে বলতে সে উঠে যায় দাওয়ায়। ঘরের ভিতর ঢুকতে ঢুকতে বলে, মদরঞ্জির যা খাটনি, দাম মেলে না। ওর চেয়ে যদি কাপড় বুনত সে লোক, বাঁচা যেত, বনে ঢুকলেই পুরনো কাপড় ফেঁসে যায়।

    শ্রীপতি চুপ করে আছে। ভানু বিড়বিড় করে, মাদুর না বুনলে মোদের অশ্বটিরে বন্দি করতে পারতে কি? বাবু, ওসব জাদুকরীর ছল!

    শ্রীপতি মাথা নামিয়েই থাকে। চুপচাপ। বৃষ্টি এলো যেন। ঠাণ্ডা বাতাসের ঝাপটা এসে লাগল শ্রীপতির গায়ে! বেশ ধারালো ভাব সেই বাতাসে। আকাশ থেকে এক ফোঁটা জলও পড়ল শূন্য উঠোনে, জাদুকরীর দেশে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমি লিলি – লিলি চক্রবর্তী
    Next Article বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }