Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অ্যানিমেল ফার্ম – জর্জ অরওয়েল

    জর্জ অরওয়েল এক পাতা গল্প107 Mins Read0
    ⤷

    অ্যানিমেল ফার্ম – ১

    এক

    ‘ম্যানর ফার্মের’ মালিক মি. জোনস মাতাল অবস্থায় মুরগির খাঁচার দরজা বন্ধ করলেন। কিন্তু পপ-হোলগুলো বন্ধ করতে ভুলে গেলেন, লণ্ঠন হাতে টলতে টলতে রান্নাঘরের মদের পিপে থেকে এক গ্লাস বিয়ার ঢেলে রওনা হলেন শোবার ঘরের দিকে। মিসেস জোনস তখন বিছানায় নাক ডাকাচ্ছেন।

    শোবার ঘরের আলো নিভতেই সারা খামার জুড়ে শুরু হলো চিৎকার আর ডানা ঝাপটানোর শব্দ। ক’দিন আগে খামারের বুড়ো শুয়োর মেজর একটা স্বপ্ন দেখেছে। সে তার স্বপ্নের কথা জন্তুদের শোনাতে চায়। ঠিক হয়েছে মি. জোনসকে কোনমতে ফাঁকি দিতে পারলেই সবাই বার্নে সমবেত হবে। বুড়ো মেজরকে (এই নামেই সে সবার কাছে পরিচিত, কিন্তু সে প্রদর্শনীতে নামত ‘উইলিংডন সুন্দরী’ নামে) সবাই শ্রদ্ধার চোখে দেখে। তাই রাতের এক ঘণ্টা ঘুম কামাই করে তার কথা শুনতে কেউ অমত করেনি।

    বার্নের শেষ মাথায় উঁচুমত একটা প্ল্যাটফর্ম, তার ওপরে কাঠের বরগার সাথে বাঁধা একটা লণ্ঠন। লণ্ঠনের নিচে খড় বিছিয়ে মেজরের জন্য বিছানা তৈরি হলো। মেজরের বয়স বারো, বয়সের সঙ্গে একটু মুটিয়ে গেছে দেহ। কিন্তু এখনও সে যথেষ্ট সুন্দরী, সব সময় চুপচাপ থাকে বলে বিজ্ঞ মনে হয় তাকে। জন্তুরা একে একে বার্নে জড়ো হতে শুরু করল। নিজ নিজ ভঙ্গিতে আরাম করে বসল সবাই। প্রথমে এল তিনটে কুকুর-–ব্লুবেল, জেসী আর পিনশার। এরপর এল শুয়োরের দল, তারা দখল করল মেজরের সামনের খড় বিছানো জায়গা।

    মুরগিরা বসল উইণ্ডোসিলে, কবুতরগুলো ছাদের বরগায় বসে ডানা ঝাপটাতে লাগল। ভেড়া আর গরুর পাল শুয়োরদের পেছনে শুয়ে জাবর কাটতে শুরু করল। লাঙ্গলটানা ঘোড়া বক্সার আর ক্লোভার এসে খুব সাবধানে বিশাল পা গুটিয়ে বসল যাতে খড়ের ভেতর লুকিয়ে থাকা খুদে কোন প্রাণী ব্যথা না পায়। ক্লোভার মাঝবয়সী মোটাসোটা মাদী ঘোড়া, তবে চতুর্থ শাবকটি প্রসবের পর সে বেশ দুর্বল হয়ে পড়েছে। বক্সার বিশাল দেহী, যে কোন ঘোড়ার চেয়ে দ্বিগুণ শক্তি ধরে দেহে। নাকের ওপর সাদা দাগটা তার চেহারায় বোকা বোকা ভাব এনে দিয়েছে।

    তার বুদ্ধিশুদ্ধিও আসলে তেমন নেই, কিন্তু পরিশ্রমী আর দৃঢ় চরিত্রের বলে তার সুনাম আছে। ঘোড়াদের পরে এল সাদা ছাগল মুরিয়েল, এল গাধা বেনজামিন। বেনজামিন এই খামারের সবচেয়ে পুরানো আর বদরাগী জন্তু। সে কথা বলে কম, এবং যা বলে তার সবটাই প্যাঁচালো। সে বলে, ঈশ্বর তাকে লম্বা লেজ দিয়েছেন মাছি তাড়াবার জন্য।

    কিন্তু শিগগিরই তার কোন লেজ থাকবে না এবং কোন মাছিও থাকবে না। সে কখনও হাসে না, বলে—হাসার কোন কারণ দেখে না। স্বীকার না করলেও বোঝা যায়, বক্সারকে সে পছন্দ করে। রোববারে তারা দু’জনে পেছনের জমিতে নিঃশব্দে চরে বেড়ায়। মা হারা একদল হাঁসের বাচ্চা দুর্বল গলায় ডেকে ডেকে ডানা ঝাপটাচ্ছিল আর এদিক-সেদিক তাকিয়ে একটা নিরাপদ জায়গা খুঁজছিল, যেখানে বসলে কেউ তাদের মাড়িয়ে দেবে না।

     

    আরও দেখুন
    মুদিখানা
    বই পড়ুন
    বাংলা সাহিত্য
    অনলাইন বই
    সাহিত্য পর্যালোচনা
    নতুন বই
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বই
    বইয়ের

     

    বক্সার তার বিশাল পা দিয়ে একটা দেয়াল বানিয়ে দিল। হাঁসের বাচ্চারা সেই দেয়ালের ভেতর এসে বসল এবং অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। এরপর এল মলি, বোকা-সুন্দরী ঘোড়া; তাকে মি. জোনস ফাঁদ পেতে ধরেছিলেন। সে এল সুস্বাদু চিনির দলা চুষতে চুষতে। সামনের দিকে বসে আনমনে ঘাড়ের কেশর দোলাতে লাগল, যাতে সবাই তার ঘাড়ের সুন্দর লাল ফিতেটা দেখতে পায়।

    সবশেষে এল বেড়াল, স্বভাব মত চারদিকে তাকাল একটা উষ্ণ জায়গার খোঁজে। তারপর বক্সার ও ক্লোভারের মাঝখানের জায়গাটুকুতে চেপে বসল। মেজরের বক্তৃতা শোনার বদলে সে অনবরত মিউ মিউ করে চলল।

    পোষা দাঁড় কাক মোজেস ছাড়া সবাই এসে গেছে। সে ঘুমাচ্ছিল দরজার ওপর বসে। মেজর দেখল, সবাই উপস্থিত। সে গলা খাঁকারি দিয়ে শুরু করল, ‘বন্ধুরা, তোমরা সবাই আমার স্বপ্নটার কথা শুনেছ। স্বপ্নটার কথা আমি পরে বলব, তার আগে আরও কিছু কথা বলার আছে। আমার আয়ু ফুরিয়ে এসেছে, মৃত্যুর আগে আমার একমাত্র কর্তব্য হলো নিজের জ্ঞান সবার মাঝে বিলিয়ে যাওয়া। দীর্ঘ একটা জীবন যাপন করেছি আমি, অবসর সময়ে প্রচুর চিন্তা ভাবনা করেছি। জন্তুদের জীবন-যাপনের প্রকৃতি নিয়ে আমি আজ তোমাদের কিছু বলতে চাই।

     

    আরও দেখুন
    মুদিখানা
    উপন্যাস সংগ্রহ
    সাহিত্য পত্রিকা
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা উপন্যাস
    বাংলা ভাষা
    Library
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা কবিতা
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা

     

    ‘বন্ধুরা, আমাদের জীবনটা কেমন? আমাদের জীবনটা হলো দুঃখ কষ্টে পরিপূর্ণ, আর আমাদের আয়ুও খুব কম। জন্মের পর শুধুমাত্র বেঁচে থাকার জন্য ন্যূনতম খাদ্য পাই আমরা। সেই খাদ্যের বিনিময়ে মানুষেরা আমাদের দিয়ে সাধ্যের অতিরিক্ত কাজ করিয়ে নেয়। কাজ করার শক্তি ফুরিয়ে গেলে কসাই খানায় বিক্রি করে দেয়। ইংল্যাণ্ডের কোন জন্তুই জন্মের একবছর বয়সের পর থেকে সুখের মুখ দেখে না। আমাদের জীবন কেবল কষ্টের—এই হলো আসল সত্য।

    ‘কিন্তু এটাই কি প্রকৃতির নিয়ম? ইংল্যাণ্ডের জমি কি এতই অনুর্বর যে, মানুষের সুখ-স্বাচ্ছন্দ্যের যোগান দিতে পারে না? না, বন্ধুরা। আসল ব্যাপার তা নয়, ইংল্যাণ্ডের মাটি উর্বর, আবহাওয়া চমৎকার, আমাদের প্রয়োজনের চেয়ে অনেক গুণ বেশি খাদ্য উৎপাদনের ক্ষমতা রাখে এই মাটি। এই ফার্মেই একডজন ঘোড়া, বিশটা গরু, শ’খানেক ভেড়াকে আরও অনেক আরামে রাখা যায়; যা কল্পনারও অতীত। তবে কেন আমরা এত কষ্ট করব? আমাদের শ্রমে উৎপন্ন শস্যের সবটুকুই গ্রাস করে মানুষেরা। এক কথায় বলা যায়, মানুষ—মানুষই হচ্ছে আমাদের একমাত্র শত্রু। মানুষকে সরিয়ে দাও, তাহলেই আর কোন খিদে-কষ্ট থাকবে না।

     

    আরও দেখুন
    মুদিখানা
    PDF
    বই
    ই-বই ডাউনলোড
    সেবা প্রকাশনীর বই
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা গানের লিরিক্স বই
    বইয়ের
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা ইসলামিক বই

     

    ‘মানুষই একমাত্র জীব, যারা কোনরকম পরিশ্রম না করেই সুখে দিন কাটায় মানুষ দুধ দেয় না, ডিম পাড়ে না, লাঙ্গল টানে না, এমনকি খরগোশ ধরার জন্য দ্রুত দৌড়াতেও পারে না। অথচ তারাই সবার প্রভু। অন্য জন্তুদের দিয়ে কাজ করিয়ে নিয়ে বিনিময়ে তাদের প্রাণ ধারণের জন্য সামান্য খেতে দেয়, বাকিটুকু গ্রাস করে নিজেরা। গরুদের বলছি, গত ক’বছরে তোমরা কত হাজার গ্যালন দুধ দিয়েছ? তোমাদের বাছুরদের শক্ত সমর্থ হয়ে বেড়ে ওঠার জন্য যে দুধ ব্যয় হবার কথা ছিল, কোথায় গেল সেগুলো? এর প্রতিটি ফোঁটা আমাদের শত্রুদের তৃষ্ণা মিটিয়েছে।

    ‘মুরগিরা, গত ক’বছরে তোমরা যতগুলো ডিম পেড়েছ, তার ক’টা থেকে বাচ্চা ফোটাতে পেরেছ? বাকি ডিমগুলো বিক্রি করা হয়েছে জোনস ও তার লোকদের পয়সার যোগান দিতে। এই যে, ক্লোভার, তোমার চারটে বাচ্চার কি হলো, যাদের কথা ছিল এই বুড়ো বয়সে তোমাকে সঙ্গ দেবার? এদের প্রত্যেককেই মাত্র এক বছর বয়সে বিক্রি করে দেয়া হয়েছে। তুমি আর কখনোই তাদের দেখতে পাবে না। ভেবে দেখো, সারাজীবন লাঙ্গল টানার বিনিময়ে তুমি কি পেলে?

    ‘এত কষ্টের জীবন যাপনের পরেও স্বাভাবিক মৃত্যু আমাদের ভাগ্যে জোটে না। নিজের কথা বলছি না, আমি হচ্ছি সৌভাগ্যবানদের একজন যারা স্বাভাবিক জীবন যাপন করতে পেরেছে। আমার বয়স বারো, বাচ্চা প্রায় চারশো—এটাই শুয়োরদের স্বাভাবিক জীবন। কিন্তু কোন জন্তুই শেষ পর্যন্ত কসাইদের ছুরির হাত থেকে রেহাই পায় না। তোমরা, যুবক শুয়োরেরা, আমার সামনে যারা বসে আছ, আগামী এক বছরের মধ্যেই সবাই মারা পড়বে। একই ভয়ঙ্কর পরিণতি হবে গরু, ভেড়া, মুরগি, সবার। ঘোড়া কিংবা কুকুরদের ভাগ্যেও এর চেয়ে ভাল কিছু নেই।

     

    আরও দেখুন
    মুদিখানা
    বাংলা অনুবাদ সাহিত্য
    PDF
    বইয়ের
    বাংলা লাইব্রেরী
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা সাহিত্য কোর্স

     

    ‘বক্সার, তোমার পেশী যেদিন দুর্বল হয়ে পড়বে সেদিন তোমাকেও কসাইদের কাছে বিক্রি করা হবে। তোমাকে টুকরো টুকরো করে তারা কুকুরের খাদ্য বানাবে। কুকুরেরা, তোমরা যখন বুড়ো হবে, দাঁত পড়ে যাবে, জোনস তখন তোমাদের গলায় ইট বেঁধে পুকুরে ডুবিয়ে দেবে।

    ‘বন্ধুরা, এটা কি পরিষ্কার নয়, যে আমাদের সুন্দর জীবন-যাপনের পথে একমাত্র বাধা এই মানব জাতি? শুধুমাত্র মানুষের হাত থেকে মুক্তি পেলেই আমাদের উৎপাদিত সম্পদ আমরা নিজেরা ভোগ করতে পারব। ধনী আর স্বাধীন হতে পারব। কিন্তু এখন আমাদের করণীয় কি? মানুষের সেবায় দিনরাত পরিশ্রম করে যাওয়া? না, বন্ধুরা, আমরা বিদ্রোহ করব। জানি না, কবে এই বিদ্রোহ সফল হবে, হয়তো এক সপ্তাহে, হয়তো একশো বছরে। কিন্তু আমি জানি, আমার পায়ের নিচের খড় যেমন সত্য, তেমনি বিদ্রোহও সত্য। তোমরা সজাগ হও, বন্ধুরা। জীবন যত ক্ষুদ্রই হোক, তোমাদের উত্তরসুরিদের কাছে আমার এই বার্তা পৌঁছে দিও। যাতে তারাও হাল না ছাড়ে।

    ‘বন্ধুরা, কখনও মনোবল হারিয়ো না। কোন দ্বিধা যেন তোমাদের পথে বাধা হয়ে না দাঁড়ায়। মানুষের মিষ্টি কথায় ভুলো না। মানুষ ও জন্তু একে অপরের উপর নির্ভরশীল—একথা ঠিক নয়। মানুষেরা কখনও অন্যের কথা ভাবে না। যে কোন মূল্যে আমাদের একতা আর বন্ধুত্ব অটুট রাখতে হবে। সব মানুষই আমাদের শত্রু। জন্তুরা সবাই একে অপরের বন্ধু।

     

    আরও দেখুন
    মুদিখানা
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বাংলা ই-বুক রিডার
    নতুন উপন্যাস
    বাংলা গল্প
    বাংলা অডিওবুক
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা লাইব্রেরী
    বাংলা ইসলামিক বই

     

    এমন সময় পেছন থেকে সোরগোল শোনা গেল। চারটে ধাড়ি ইঁদুর গর্ত থেকে মাথা বের করে মেজরের বক্তৃতা শুনছিল। কুকুরগুলো দেখতে পেয়ে তাদের তাড়া করেছে। বেচারা ইঁদুরগুলো লম্বা লাফে তাদের গর্তে ফিরে গিয়ে প্রাণে রক্ষা পেল। মেজর ক্ষুর উঁচু করে সবাইকে শান্ত হতে অনুরোধ করল।

    ‘বন্ধুরা,’ বলল সে, ‘একটা ব্যাপার আমাদের এখনই মীমাংসা করতে হবে। বুনো ইঁদুর, খরগোশ-এরা আমাদের বন্ধু, না শত্রু? ব্যাপারটি ভোটে দেয়া হোক। এই প্রস্তাব অনুমোদনের জন্য আমি সভায় পেশ করছি—“এরা কি আমাদের বন্ধু?”

    ভোট গ্রহণ করা হলো তৎক্ষণাৎ। বিপুল ভোটে সিদ্ধান্ত গৃহীত হলো—‘ইঁদুরেরা বন্ধু।’ বিপক্ষে পড়ল মাত্র চার ভোট। কুকুর তিনটে আর বিড়াল বিপক্ষে ভোট দিয়েছিল। পরে দেখা গেল, বিড়াল দু’পক্ষেই ভোট দিয়েছে। মেজর বলল, ‘আমার আর বেশি কিছু বলার নেই। আবারও বলছি, মানুষের সব কাজে বাধা দেয়া আমাদের কর্তব্য। দু’পেয়ে যে কোন জীবই আমাদের শত্রু।

     

    আরও দেখুন
    মুদিখানা
    বাংলা ভাষা
    বাংলা ইসলামিক বই
    বাংলা কবিতা
    বই পড়ুন
    অনলাইন বই
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা ডিটেকটিভ থ্রিলার

     

    ‘চার পেয়ে, পাখাওয়ালা সবাই আমাদের বন্ধু। যারা মানুষের বিরুদ্ধাচরণ করে তাদের আমরা সমর্থন করব। তোমাদের বিদ্রোহ যখন সফল হবে, তখন মানুষকে ক্ষমা কোরো না। জন্তুরা কখনও ঘরে বাস করবে না, বিছানায় ঘুমাবে না, কাপড় পরবে না, মদ খাবে না, ধূমপান করবে না, টাকা-কড়ি ছোঁবে না বা ব্যবসা করবে না। মানুষের সব অভ্যাসই খারাপ। সবচে’ বড় কথা, জন্তুরা স্বজাতির ওপর অত্যাচার করবে না। দুর্বল-শক্তিশালী, বোকা-চালাক সবাই ভাই ভাই। জন্তুরা জন্তুদের হত্যা করবে না—আমরা সবাই সমান।

    ‘বন্ধুরা, এখন আমি স্বপ্নটার কথা তোমাদের বলব। স্বপ্নটা ছিল এমন এক পৃথিবীর, যেখানে কোন মানুষ থাকবে না। স্বপ্নটা আমাকে শৈশবের একটা ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে। আমি যখন শিশু ছিলাম, আমার মা, একটা গান গাইত। সব শুয়োরই এই গানের সুর আর প্রথম তিনটে শব্দ জানত। ছোট বেলায় আমি সেই সুর শুনেছি, এর কথাগুলোও জেনেছি, জন্তুরা এখন সেই গান ভুলে গেছে, আমি তোমাদের সেই গানটা শেখাব। আমার গলা ভাল নয়, আমার বিশ্বাস, শিখিয়ে দিলে তোমরা আমার চেয়ে অনেক ভাল গাইতে পারবে। গানটার নাম, “বিস্টস অভ ইংল্যাণ্ড”।’ মেজর গলা পরিষ্কার করে গান ধরল।

     

    আরও দেখুন
    মুদিখানা
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা ই-বই
    বাংলা কবিতা
    বাংলা গানের লিরিক্স বই
    ই-বই ডাউনলোড
    Books
    বাংলা অনুবাদ সাহিত্য

     

    বিস্টস অভ ইংল্যাণ্ড, বিস্টস অভ আয়ারল্যাণ্ড
    বিস্টস অভ এভরি ল্যাণ্ড অ্যাণ্ড ক্লাইম
    হেরকন (লিসেন) টু মাই জয়ফুল টাইডিংস
    অব দ্যা গোল্ডেন ফিউচার টাইম।

    সুন অর লেট দ্যা ডে ইজ কামিং
    টাইরান্ট ম্যান শ্যাল বি ওভারথ্রোন
    অ্যাণ্ড দ্যা ফ্রুটফুল ফিল্ডস অভ ইংল্যাণ্ড
    শ্যাল বি ট্রড বাই বিস্টস অ্যালোন।

    রিংস শ্যাল ভ্রানিস ফ্রম আওয়ার নোজেস
    অ্যাণ্ড দ্যা হার্নেস ফ্রম আওয়ার ব্যাক
    বিট অ্যাণ্ড স্পার শ্যাল রাস্ট ফর এভার
    ক্রুয়েল হইপ্‌স্ নো মোর শ্যাল ক্র্যাক।

     

    আরও দেখুন
    মুদিখানা
    বই
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বাংলা ভাষা
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা সাহিত্য
    অনলাইন বুক
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বইয়ের
    বাংলা ই-বই

     

    রিচেস মোর দ্যান মাইও ক্যান পিকচার
    হুইট অ্যাণ্ড বার্লি ওটস্ অ্যাণ্ড হে
    ক্লোভার, বীনস্ অ্যাও ম্যাংগেল-উরজেলস
    শ্যাল বি আওয়ারস আপ অন দ্যাট ডে।

    ব্রাইট উইল শাইন দ্যা ফিল্ডস অভ ইংল্যাণ্ড
    পিওরার শ্যাল ইস্ ওয়াটার বি
    সুইটার ইয়েট শ্যাল ব্রো ইটস ব্রীজেস
    অন দ্যা ডে দ্যাট সেটস আস্ ফ্রি।

    ফর দ্যাট ডে উই অল মাস্ট লেবার
    দো উই ডাই বিফোর ইট ব্রেক
    কাউ’জ অ্যাণ্ড হর্সেস, সী’জ অ্যাণ্ড টার্কিজ
    অল মাস্ট টয়েল ফর ফ্রীডম’স সেক।
    বিস্টস অভ ইংল্যাণ্ড, বিস্টস অভ আয়ারল্যাণ্ডে
    বিস্টস অভ এভরি ল্যান্ড অ্যাণ্ড ক্লাইম
    হেরকন ওয়েল অ্যাণ্ড স্প্রেড মাই টাইডিংস
    অভ দ্য গোল্ডেন ফিউচার টাইম।

     

    আরও দেখুন
    মুদিখানা
    সাহিত্য পত্রিকা
    উপন্যাস সংগ্রহ
    বুক শেল্ফ
    বই
    বাংলা কবিতা
    বইয়ের
    গ্রন্থাগার সেবা
    বাংলা অডিওবুক
    বাংলা স্বাস্থ্য টিপস বই

     

    গানের সুর জন্তুদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিল। মেজরের সঙ্গে গলা মিলিয়ে তারা গাইতে শুরু করল, জন্তুদের মধ্যে সবচেয়ে বোকা জনও সুরটা আয়ত্ত করে ফেলল। চালাক জন্তু যেমন-কুকুর, শুয়োর এরা পুরো গানটা মুখস্থ করে ফেলল। পুরো খামার ‘বিস্টস অভ ইংল্যাণ্ড’-এর সুরে ফেটে পড়ল। গরুরা গাইল হাম্বা হাম্বা, কুকুরেরা ঘেউ ঘেউ। ভেড়া গাইল ভ্যাঁ, ভ্যাঁ, ঘোড়া চিঁহি, চিঁহি আর হাঁসেরা ডাকল প্যাঁক প্যাঁক, আনন্দের চোটে বারপাঁচেক গাওয়া হলো গানটা, আরও হয়তো অনেকবার গাওয়া হত, যদি না বাধা পড়ত।

    দুর্ভাগ্যক্রমে তাদের হট্টগোলে মি. জোনসের ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে সিক্সশুটার হাতে নিয়ে তিনি দেখতে বেরুলেন খামারে শেয়াল ঢুকেছে কিনা জন্তুরা দ্রুত সভা শেষ করে অন্ধকারে গা ঢাকা দিল। সবাই নিজের শোবার জায়গায় ফিরে গেল। পাখিরা ফিরল নীড়ে, জন্তুরা খড়ের গাদায় মুখ গুঁজল, পুরো খামারে বিরাজ করতে লাগল অটুট নিস্তব্ধতা।

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Article১৯৮৪ (নাইন্টিন এইটি-ফোর) – জর্জ অরওয়েল
    Next Article দ্য ফাইভ সেকেন্ড রুল – মেল রবিন্স

    Related Articles

    জর্জ অরওয়েল

    অ্যানিমেল ফার্ম – জর্জ অরওয়েল

    August 11, 2025
    জর্জ অরওয়েল

    ১৯৮৪ (নাইন্টিন এইটি-ফোর) – জর্জ অরওয়েল

    August 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }