Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অ্যাস্ট্রোফিজিকস : সহজ পাঠ – নীল ডিগ্র্যাস টাইসন ও গ্রেগরি মোন

    নীল ডিগ্র্যাস টাইসন এক পাতা গল্প146 Mins Read0
    ⤶ ⤷

    সর্বকালের সেরা কাহিনি

    ১. সর্বকালের সেরা কাহিনি

    একদম শুরুতে, মানে আজ থেকে প্রায় ১৪ বিলিয়ন বা ১৪০০ কোটি বছর আগে গোটা মহাবিশ্বটা ছিল খুবই ছোট। অতি ক্ষুদ্র। এই বাক্যটা শেষ হতে যতটুকু সময় লাগে, তার চেয়েও ছোট ছিল তার সময়ের ব্যাপ্তি।

    কিন্তু সেটা কত ছোট? একটা পিৎজাকে ওই সময়ের ব্যাপ্তি হিসেবে কল্পনা করো। এখন পিৎজাটাকে এক ট্রিলিয়ন ভাগে ভাগ করো। মহাবিশ্বের সবকিছু—মানে তোমার দেহ যেসব কণা দিয়ে তৈরি হয়েছে, সেগুলোসহ তোমার জানালার বাইরের গাছপালা, বাড়িঘর, তোমার বন্ধুর মোজা, পিটুনিয়া, তোমার স্কুল, আমাদের গ্রহের আকাশচুম্বী পাহাড়-পর্বত আর গভীর মহাসাগর, সৌরজগৎ, বহুদূরের গ্যালাক্সি—সব স্থান ও শক্তি এবং বিশ্বজগতের বস্তুসহ সবকিছু ওই ক্ষুদ্র বিন্দুতে ঠাসাঠাসি অবস্থায় ছিল।

    সেটা ছিল প্রচণ্ড উত্তপ্ত।

    এত্ত ছোট্ট একটা জায়গায় এত এত বেশি কিছু ঠাসাঠাসি থাকায় পরিস্থিতিটা ছিল খুবই উত্তপ্ত। তাই তখন মহাবিশ্বের শুধু একটা কাজ করাই বাকি ছিল। প্রসারিত হওয়া।

    প্রচণ্ড দ্রুত বেগে।

    বর্তমানে এ ঘটনাকে আমরা বলি বিগ ব্যাং। বাংলায় মহাবিস্ফোরণ। আর এক সেকেন্ডের অতি ক্ষুদ্র এক ভগ্নাংশ সময়ে সঠিকভাবে বলতে গেলে এক সেকেন্ডের ১০ মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের ১ ভাগ) মহাবিশ্ব অতি দ্রুতবেগে বড় হতে লাগল। ( ১ ট্রিলিয়ন হলো ১,০০০,০০০,০০০,০০০ বা ১০১২ বা এক লাখ কোটি। )

    কিন্তু প্রশ্ন হলো, আমাদের বিশ্বজগতের জীবনের একবারে প্রথম অবস্থার কথা কীভাবে জানা সম্ভব হলো? বর্তমানে আমরা আবিষ্কার করেছি, মাত্র চারটি মৌলিক বল নিয়ন্ত্রণ করছে গোটা মহাবিশ্বকে গ্রহকে কক্ষপথে ঘোরানো থেকে শুরু করে আমাদের দেহ গঠনকারী ছোট কণা পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করছে এই চারটি বল বা ফোর্স। কিন্তু মহাবিস্ফোরণের ঠিক পরমুহূর্তে এই চারটি বলের সব কটি একটামাত্র বল হিসেবে বিরাজ করছিল।

    মহাবিশ্ব প্রবল বেগে প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে তা ক্রমে ঠান্ডা ও হতে লাগল।

    ক্ষণিক এই কাল বিজ্ঞানীদের কাছে প্ল্যাঙ্ক যুগ নামে পরিচিত। এই কালের নাম দেওয়া হয়েছে বিখ্যাত জার্মান বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের নামানুসারে। এ সময়ের শেষ দিকে অন্য সব বল থেকে একটা বল আলাদা হয়ে গেল। সেই বলটি হলো গ্র্যাভিটি বা মহাকর্ষ। নক্ষত্রসমূহ ও গ্রহগুলোকে একত্রে ধরে রেখে ছায়াপথ বা গ্যালাক্সি গঠন করে এই মহাকর্ষ। আবার সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে আটকে রাখে এই বল। ১১ বছর বয়সী কোনো বাচ্চাকে বাস্কেটবল ডাঙ্কিং করতেও বাধা দেয় এটা। এ ছাড়া আরও অনেক কিছুই রয়েছে। মহাকর্ষ যে সব সময় টানে, তার একটা সরল প্রমাণ দেখানো যাক। তোমার হাতের বইটা বন্ধ করো। এরপর বইটাকে পার্শ্ববর্তী কোনো টেবিলের কয়েক ইঞ্চি ওপরে তুলে ধরো। বইটা ছেড়ে দাও এবার। কী ঘটল? আসলে এভাবেই কাজ করে মহাকর্ষ। (অবশ্য তোমার বইটা যদি নিচে না পড়ে যায়, তাহলে এক্ষুনি আশপাশের কোনো অ্যাস্ট্রোফিজিসিস্টকে খুঁজে বের করো। সেই সঙ্গে ঘোষণা করো মহাজাগতিক জরুরি অবস্থা। )

    অবশ্য আদিম মহাবিশ্বের প্রথম কয়েক মুহূর্তে সেখানে মহাকর্ষ কাজ করার জন্য কোনো গ্রহ, কিংবা কোনো বই বা ১০ বছর বয়সী কোনো বাস্কেটবল খেলোয়াড় ছিল না। মহাকর্ষ সবচেয়ে ভালো কাজ করে বড় বড় বস্তুর সঙ্গে। সে তুলনায় আদিম মহাবিশ্বে সবকিছু ছিল অকল্পনীয় রকম ক্ষুদ্র।

    কিন্তু সেটা তো ছিল সূচনামাত্র।

    বিশ্বজগৎ তখনো কেবল বাড়ছে।

    এরপর প্রকৃতির অন্য তিনটি প্রধান বল পরস্পর থেকে আলাদা হয়ে গেল। মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ক্ষুদ্র কণাদের বা পদার্থের টুকরোদের নিয়ন্ত্রণ করা এই বলগুলোর প্রধান কাজ।

    তুমি কি মঙ্গল গ্রহে বাস্কেটবল ডাঙ্ক করতে পারবে?
    ধরে নেওয়া যাক, কোনো একভাবে তুমি মঙ্গল গ্রহে পৌঁছাতে পেরেছ। অবশ্য কাজটা কিন্তু মোটেও সহজ নয়। ধরা যাক, তুমি একটা স্পেসস্যুট পরে আছ। সেটা পরেও লাফ দেওয়ার জন্য যথেষ্ট সুবিধা আছে। কোনো গ্রহে বা চাঁদে মহাকর্ষের টান বা আকর্ষণ কেমন হবে, সেটা নির্ভর করে তার ভরের ওপর। পৃথিবীর সঙ্গে তুলনা করলে মঙ্গল গ্রহের ভর বেশ কম। সেখানকার মহাকর্ষের শক্তি পৃথিবীর তিন ভাগের এক ভাগ মাত্র। কাজেই মঙ্গল গ্রহে তুমি লাফ দিয়ে যথেষ্ট উঁচুতে উঠতে পারবে। কিন্তু আমি আশা করছি, তুমি কখনো মঙ্গল গ্রহে যাওয়ার সুযোগ পেলে সেখানে বাস্কেটবল খেলে সময় নষ্ট করবে না। তার চেয়েও অনেক মজার মজার জিনিস দেখার ও করার আছে সেখানে।

    চারটি বল পরস্পর থেকে আলাদা হয়ে যাওয়ার পর যা হলো, সেটাই আসলে একটা মহাবিশ্ব গঠনের জন্য দরকার। এই চারটি বল হলো মহাকর্ষ, সবল নিউক্লিয়ার বা পারমাণবিক বল, দুর্বল নিউক্লিয়ার বল এবং বিদ্যুৎ-চুম্বকীয় বল। এ বিষয়ে পরের অধ্যায়ে আমরা আরও কথা বলব।

    *

    শুরুর পর ১ সেকেন্ডের ট্রিলিয়ন ভাগের ১ ভাগ সময় পেরিয়ে গেছে।

    *

    কিন্তু মহাবিশ্বের আকার তখনো অতিক্ষুদ্র। এত ক্ষুদ্র যে তা কল্পনাও করা যায় না। সেই সঙ্গে উত্তপ্তও বটে। এ সময় বিভিন্ন কণার ভিড় হতে শুরু করে। এ সময়ে বিন্দুতে কণা ছিল মোট দুই ধরনের। এদের একটার নাম কোয়ার্ক, আর অন্যটা লেপটন। কোয়ার্ক নাম দেওয়া হয়েছিল মার্কসের সঙ্গে ছন্দ মিলিয়ে। কোয়ার্ক কণারা অদ্ভুতুড়ে এক জানোয়ারের মতো। তুমি কখনোই আলাদা করে কোনো কোয়ার্ককে আটকাতে পারবে না। এরা সব সময় কাছাকাছি থাকা অন্যদের সঙ্গে গলা ধরে ঝুলে থাকবে। আমি নিশ্চিত, তোমার অন্তত একটা বন্ধু অথবা ক্লাসমেট আছে, যাদের আচরণ ঠিক এ রকম। কোয়ার্ক হলো সেসব বাচ্চার মতো, যারা কখনো একা একা কোনো কাজ করতে চায় না। এমনকি রেস্টরুমেও একা একা যেতে চায় না তারা।

    দুটি বা তার চেয়ে বেশি কোয়ার্ককে একধরনের বল একত্র করে রাখে। মজার ব্যাপার হলো, কোয়ার্কদের আলাদা করতে গেলে সেই বলের পরিমাণ হুট করে আরও বেড়ে যায়। যেন কোয়ার্কগুলো কোনো

    পদার্থের অনেক নাম
    আমাকে আগেই সতর্ক করা হয়েছে যে খুদে পাঠকদের কাছে অসংখ্য নাম ও শর্তের পরিচয় দিতে যাওয়া বোকামি। তাই মহাবিশ্বের বিভিন্ন ধরনের কোয়ার্কের কথা বিস্তারিত বলার লোভ এখানে সামলাতে হচ্ছে। শুধু এটুকু জেনে রাখো, মোট ছয় ধরনের কোয়ার্ক আছে। সেগুলো হলো আপ, ডাউন, স্ট্রেঞ্জ, চার্ম, বটম ও টপ। তবে আমার মনে হয়, তোমাদের কোয়ার্ক ও লেপটন সম্পর্কে জানা উচিত। কারণ, তুমিসহ গোটা দৃশ্যমান মহাবিশ্ব এগুলো দিয়ে তৈরি। আমি খেয়াল করে দেখেছি, ছোট বাচ্চারা বিভিন্ন ডাইনোসরের জটিল নামও মনে রাখতে পারে। তাতে তাদের কোনো সমস্যা হয় না। কিছু ডাইনোসর আছে হিংস্র আর ভয়াবহ। সেগুলোও তারা ঠিকই মনে রাখতে পারে। কিন্তু আমরা সেসব জিনিসের কথা বলছি, যেগুলো দিয়ে গোটা মহাবিশ্ব গঠিত হয়েছে! কণাগুলোও বেশ আকর্ষণীয়। আবার তেমন ভয়ংকরও নয়। আর এসব কণা ছাড়া আমরা ওই ডাইনোসরদের কখনো পেতাম না।

    ধরনের খুদে অদৃশ্য রাবার ব্যান্ড দিয়ে আটকানো। তাদের যথেষ্ট পরিমাণ আলাদা করা সম্ভব হলে ওই অদৃশ্য রাবার ব্যান্ডটা ছিঁড়ে যায়। তারপর সঞ্চিত শক্তি থেকে প্রতিটির শেষ প্রান্তে তৈরি হয় নতুন একটা করে কোয়ার্ক। এভাবে জোড়া থেকে আলাদা করা প্রতিটির একটা করে নতুন বন্ধু জুটে যায়। মনে মনে একবার ভাবো, তোমার স্কুলে এ রকম অবিচ্ছেদ্য বাচ্চাদের ক্ষেত্রেও যদি একই ঘটনা ঘটত এবং তারা যদি অঙ্কুরিত হয়ে দ্বিগুণ হয়ে যেত, তাহলে ব্যাপারটা কী হতো। তাহলে তোমার শিক্ষক নিঃসন্দেহে বিস্ময়ে একেবারে থ হয়ে যেতেন।

    অন্যদিকে লেপটন হলো নিঃসঙ্গ, একা। কোয়ার্কদের যে বল একত্র করে, লেপটনের ওপর তার কোনো প্রভাব নেই। কাজেই লেপটন কখনো গুচ্ছকারে থাকে না। সবচেয়ে পরিচিত একটি লেপটন হলো ইলেকট্রন।

    প্ৰতিপদার্থ
    আমরা এইমাত্র যে কোয়ার্ক ও লেপটনের সঙ্গে পরিচিত হলাম, সেগুলো ছাড়াও মহাবিশ্বের প্রধান প্রধান সব কণার প্রতিকণা বা অ্যান্টিপার্টিকেল জোড়া রয়েছে। এদের বলা হয় অ্যান্টিম্যাটার বা প্রতিপদার্থ। প্রতিকণারা সবদিক দিয়ে তার কণার বিপরীত চরিত্রের। যেমন ইলেকট্রনের কথা ধরা যাক। লেপটন কণা পরিবারে এরাই সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত সদস্য। ইলেকট্রনের চার্জ নেগেটিভ বা ঋণাত্মক। কিন্তু এর প্রতিকণা পজিট্রনের চার্জ পজিটিভ বা ধনাত্মক। অবশ্য আমাদের চারপাশে প্রতিকণা তেমন দেখতে পাওয়া যায় না। কারণ, কোনো কণার কখনো প্রতিকণা তৈরি হলে, তা সঙ্গে সঙ্গে তার কণা জোড়ার দিকে ছুটে যায়। আর তাদের এই সাক্ষাতের ফল কখনো ভালো হয় না। কারণ, এই জোড়া পরস্পরকে ধ্বংস করে ফেলে। সে বিস্ফোরণে তারা রূপান্তরিত হয়ে যায় শক্তিতে। (পদার্থবিদ জর্জ গ্যামোর লেখা বই মি. টম্পর্কিন-এর তৃতীয় অধ্যায়ে এ- সংক্রান্ত গল্প পাবে।) বর্তমানে পরমাণুদের একসঙ্গে সংঘর্ষ ঘটিয়ে দানবীয় পরীক্ষায় প্রতিপদার্থ কণা তৈরি করেন বিজ্ঞানীরা। আবার মহাকাশে উচ্চশক্তির সংঘর্ষের পর আমরা এ ধরনের কণা পর্যবেক্ষণ করতে পারি। কিন্তু প্রতিপদার্থ খুব সহজে খুঁজে পাওয়া যায় বিভিন্ন বিজ্ঞান কল্পকাহিনির পাতায়। এ কণার ব্যবহার দেখা যায় স্টার ট্রেকের টেলিভিশন শো ও মুভিতে বিখ্যাত এন্টারপ্রাইজের ইঞ্জিনগুলোর জ্বালানি হিসেবে। আবার বিভিন্ন কমিকসেও এদের বারবার দেখতে পাওয়া যায়।

    এসব কণা ছাড়াও মহাবিশ্ব তখন টগবগ করছিল প্রচণ্ড শক্তিতে আর এই শক্তি বিরাজ করছিল তরঙ্গরূপী প্যাকেট বা আলোকশক্তির গুচ্ছ হিসেবে। এদের বলা হয় ফোটন

    এখানেই সবকিছু অদ্ভুত হয়ে ওঠে মহাবিশ্ব এতই উত্তপ্ত ছিল যে এসব ফোটন নিয়মিতভাবে পদার্থ ও প্রতিপদার্থ কণাজোড়ায় রূপান্তরিত হচ্ছিল। এরপর এসব জোড়া পরস্পরের সঙ্গে সংঘর্ষের মুখে পড়ে আবারও রূপান্তরিত হচ্ছিল ফোটনে। কিন্তু রহস্যময় কোনো কারণে এসব রূপান্তরের এক বিলিয়নের মধ্যে মাত্র একটা পদার্থ কণা তৈরি হচ্ছিল কোনো প্রতিপদার্থ সঙ্গী ছাড়াই। এই সব নিঃসঙ্গ কিছু কণা যদি বেঁচে না যেত, তাহলে মহাবিশ্বে কোনো পদার্থই আর অবশিষ্ট থাকত না। এটা খুবই দারুণ ব্যাপারও বটে। কারণ, আমরা সবাই পদার্থ দিয়ে তৈরি।

    আমরা টিকে আছি। আমরা জানি, সময় বয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মহাবিশ্ব ক্রমে প্রসারিত ও শীতল হচ্ছিল। মহাবিশ্ব আমাদের সৌরজগতের আকারের চেয়ে বড় হয়ে যাওয়ার পর দ্রুত হারে কমে যেতে থাকে এর তাপমাত্রা। তবু মহাবিশ্ব তখনো অনেক উত্তপ্ত ছিল। কিন্তু এর তাপমাত্রা তখন নেমে এসেছিল ১ ট্রিলিয়ন ডিগ্রি কেলভিনের নিচে।

    তাপমাত্রা কীভাবে মাপা হয়
    এ ব্যাপারে তুমি হয়তো এরই মধ্যে জেনে গেছ। কিন্তু কোনো সিস্টেমের তাপমাত্রা বর্ণনা করার বেশ কয়েকটি উপায় আছে। এখানে যুক্তরাষ্ট্রের পদ্ধতি ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ডিগ্রি ফারেনহাইট ব্যবহার করা হয়। ইউরোপে এবং বিশ্বের বাকি বেশির ভাগ দেশে ব্যবহার করা হয় ডিগ্রি সেলসিয়াস (বাংলাদেশেও সেলসিয়াস স্কেল ব্যবহার করা হয়)। কিন্তু অ্যাস্ট্রোফিজিসিস্টরা ব্যবহার করেন কেলভিন একক। এটি এমন এক মানদণ্ড, যেখানে শূন্য হলো সত্যিকার অর্থে শূন্য। এর চেয়ে বেশি ঠান্ডা আর হতে পারে না। কাজেই ১ ট্রিলিয়ন ডিগ্রি ফারেনহাইট বা সেলসিয়াসের তুলনায় ১ ট্রিলিয়ন ডিগ্রি কেলভিন অনেক বেশি শীতল। এখানে অন্য স্কেল বা মানদণ্ডের বিরুদ্ধে আমি কিছু বলছি না। আমাদের দৈনন্দিন জীবনে ফারেনহাইট বা সেলসিয়াস একক ব্যবহার করায় কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখন মহাবিশ্ব নিয়ে চিন্তা করব, তখন সবকিছুই হবে কেলভিন এককে।

    *

    মহাবিশ্ব শুরুর পর ১ সেকেন্ডের মিলিয়ন ভাগের ১ ভাগ সময় পেরিয়ে গেছে।

    *

    মহাবিশ্ব শুরু হয়েছিল এই বাক্যটি শেষ হতে যে সময় লাগে, তার চেয়েও অতিক্ষুদ্র একটা ভগ্নাংশ সময় থেকে। এখন তার আকার আমাদের সৌরজগতের সমান। এর পরিমাণ আড়াআড়িভাবে প্রায় তিন শ বিলিয়ন কিলোমিটার বা ১৮০ বিলিয়ন মাইল।

    ১ ট্রিলিয়ন ডিগ্রি কেলভিন তাপমাত্রা খুবই উত্তপ্ত, যা সূর্যের পৃষ্ঠের চেয়েও অনেক বেশি গরম। কিন্তু মহাবিস্ফোরণের একেবারে প্রথম মুহূর্তের সঙ্গে তুলনা করলে ১ ট্রিলিয়ন কেলভিন তাপমাত্রাকে অনেক ঠান্ডা বলতে হবে। এই কুসুম কুসুম গরম মহাবিশ্ব তখন আর কোয়ার্কগুলোকে ‘রান্না করা’র মতো যথেষ্ট উত্তপ্ত রইল না। কাজেই তখন নিজ নিজ সঙ্গী খুঁজে নিয়ে ভারী কণা তৈরি করতে লাগল কোয়ার্ক কণারা। কোয়ার্কদের এই সমন্বয়ের ফলে শিগগিরই প্রোটন ও নিউট্রনের মতো আমাদের পরিচিত পদার্থের রূপের দেখা মিলতে লাগল।

    প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন কণা একত্রিত হয়ে তৈরি হয় পরমাণু।
    প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন কণা একত্রিত হয়ে তৈরি হয় পরমাণু।

    প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন কণা একত্রিত হয়ে তৈরি হয় পরমাণু।

    মহাবিশ্বে পদার্থের সরল রেসিপি
    ১. কোয়ার্ক ও লেপটন দিয়ে শুরু করতে হবে।
    ২. কোয়ার্কদের একত্র করে প্রোটন ও নিউট্রন গঠন করতে হবে।
    ৩. প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন (ঋণাত্মক চার্জযুক্ত একধরনের লেপটন) একত্র করে তৈরি করতে হবে প্রথম অ্যাটম বা পরমাণুটি।
    ৪. এসব পরমাণু একত্রে মিশিয়ে তৈরি করতে হবে অণু বা মলিকিউল।
    ৫. বিভিন্ন ধরনের অণু জড়ো করে এবং তাদের সমন্বয়ে এরপর তৈরি করতে হবে গ্রহসহ অন্য সবকিছু।

    *

    মহাবিশ্ব শুরুর পর এতক্ষণে ১ সেকেন্ড সময় পেরিয়ে গেছে।

    *

    মহাবিশ্বের আকার তখন আড়াআড়িভাবে কয়েক আলোকবর্ষ। অর্থাৎ সূর্য থেকে তার সবচেয়ে কাছের প্রতিবেশী নক্ষত্রগুলোর যে পরিমাণ দূরত্ব, তার প্রায় কাছাকাছি। তাপমাত্রা কমে তখন নেমে গেছে ১ বিলিয়ন ডিগ্রিতে। এই তাপমাত্রাও আসলে প্রচণ্ড গরম। সেটা এতই উত্তপ্ত যে তা ছোট্ট ইলেকট্রন এবং তাদের বিপরীত কণা পজিট্রন ‘রান্না’র জন্য যথেষ্ট। এই দুই আলাদা কণাগুলো হুট করে উদয় হয় এবং পরস্পরকে ধ্বংস করে আবার অদৃশ্য হয়ে যায়। কিন্তু অন্য কণাদের ক্ষেত্রে যে কথাটি সত্য, ইলেকট্রনের জন্যও তা সত্য : অর্থাৎ

    চারটি মৌলিক বল
    নিচের মৌলিক চারটি বল মহাবিশ্বকে শাসন করছে :
    ১. মহাকর্ষ বা গ্র্যাভিটি। এ সম্পর্কে আমরা সবাই জানি।
    ২. শক্তিশালী নিউক্লিয়ার বল বা সবল পারমাণবিক বল। ইংরেজিতে বলা হয় স্ট্রং ফোর্স। এই বলটি কণাগুলোকে পরমাণুর কেন্দ্রে আটকে রাখে।
    ৩. দুর্বল নিউক্লিয়ার বল বা দুর্বল পারমাণবিক বল। ইংরেজিতে বলা হয় উইক ফোর্স। এই বলের কারণে পরমাণু ভেঙে যায় এবং সেখান থেকে শক্তি বেরিয়ে আসে। আসলে এই বলটি দুর্বল নয়। এই বলটিও মহাকর্ষের চেয়ে শক্তিশালী। কিন্তু এটি সবল বলের মতো অত শক্তিশালী নয়।
    ৪. বিদ্যুৎ-চুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই বল ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনগুলোকে পরমাণুর কেন্দ্রের ধনাত্মক চার্জবাহী প্রোটনের সঙ্গে আটকে রাখে। আবার এই বল একগুচ্ছ পরমাণুকে আটকে রেখে অণু গঠন করে।

    সরলভাবে বললে : মহাকর্ষ বড় ধরনের বস্তুগুলোকে আটকে রাখে। অন্যদিকে অন্য তিনটি বল ক্ষুদ্র জগতের ভেতর কাজ করে। যেমন পরমাণু।

    ১ বিলিয়নের মধ্যে মাত্র একটা ইলেকট্রন কণা বেঁচে যাচ্ছিল।

    কিন্তু ধ্বংস হয়ে গেল বাকি সব কটি।

    মহাবিশ্বের তাপমাত্রা এরপর নেমে গেল মাত্র এক শ মিলিয়ন কেলভিনে। কিন্তু তারপরও সেটা ছিল সূর্যপৃষ্ঠের চেয়েও অনেক

    অনেক গরম।

    পরস্পরের সঙ্গে ফিউজ হতে লাগল বড় কণাগুলো। অর্থাৎ কণাগুলো পরস্পর পারমাণবিকভাবে জোড়া লেগে একত্র হতে লাগল। বর্তমানে আমাদের দৃশ্যমান মহাবিশ্ব যেসব পরমাণু দিয়ে গঠিত, তার মৌলিক উপাদানগুলো একত্র হলো এভাবে। অর্থাৎ নক্ষত্র, গ্রহ, তোমার জানালার বাইরের গাছপালা বা বাড়িঘর, তোমার বন্ধুর মোজা, আমার গোঁফ—যেসব পরমাণু দিয়ে গঠিত, তার মৌলিক উপাদানের কথা বলছি। প্রোটনগুলো অন্য সব প্রোটন ও নিউট্রনের সঙ্গে জোড়া লাগতে শুরু করল। এভাবে একসময় গঠিত হলো পরমাণুর কেন্দ্র। একেই বলা হয় পরমাণুর নিউক্লিয়াস।

    *

    মহাবিশ্ব শুরুর পর এতক্ষণে দুই মিনিট পেরিয়ে গেছে।

    *

    সাধারণত প্রোটন ও নিউক্লিয়াসের প্রতি আকর্ষিত হবে মহাবিশ্বজুড়ে ঘুরে বেড়ানো ইলেকট্রনগুলো। ইলেকট্রনের চার্জ ঋণাত্মক বা নেগেটিভ। অন্যদিকে প্রোটন ও নিউক্লিওয়ের চার্জ ধনাত্মক বা পজিটিভ। আর জানোই তো বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু প্রশ্ন হলো, তাদের চার্জ ধনাত্মক আর ঋণাত্মক কেন? আবার তুমি এটাও জিজ্ঞেস করতে পারো, বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে কেন?

    এর উত্তরে বলতে হয়, এটাই নিয়ম। তাদের আচরণ আসলে এ রকমই।

    আমার ইচ্ছা করছে, এর চেয়ে ভালো কোনো উত্তর দিই তোমাকে। কিন্তু মহাবিশ্ব আমাদের জন্য বোধগম্য হয়ে উঠবে এ রকম কোনো বাধ্যবাধকতা তার নেই। আমি যেটা বলতে পারি, সেটা হলো, বহু বহু বছরের বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এই দুই ধারণা গড়ে উঠেছে।

    এখন হয়তো ভাবতে পারো, পরস্পর আকর্ষণ করলে, তারা একে অপরের সঙ্গে লেগে যাবে বা সংযুক্ত হবে। কিন্তু কয়েক হাজার বছর ধরে মহাবিশ্ব এতই উত্তপ্ত ছিল যে তারা এভাবে একত্র হয়ে উঠতে পারেনি। ইলেকট্রন মুক্তভাবে চলাফেরা করেছে, সামনে-পেছনে বা এদিক-ওদিক ছুড়ে দিয়েছে ফোটনকে। মুক্ত ইলেকট্রন আসলে ফোটনকে নিয়ে এরকম খেলতে পছন্দ করে।

    তবে মহাবিশ্বের তাপমাত্রা ৩ হাজার কেলভিনের নিচে নেমে আসার পর এই অবস্থার সমাপ্তি হয়। তিন হাজার কেলভিন মানে আমাদের সূর্যপৃষ্ঠের প্রায় অর্ধেক তাপমাত্রা। ফলে মুক্ত ইলেকট্রনগুলো ওই সব ধনাত্মক চার্জবাহী প্রোটনের সঙ্গে একত্র হতে থাকে। তারা একত্র হওয়ার পর মহাবিশ্ব পাড়ি দিতে শুরু করল সব ফোটন। এই অক্ষত ফোটন বা আলোকে বিজ্ঞানীরা এখন শনাক্ত করতে পারেন। এ বিষয়ে তৃতীয় অধ্যায়ে আমরা আরও কথা বলব।

    চার্জ কী?
    প্রতিটি মানুষের বিভিন্ন রকম গুণ বা বৈশিষ্ট্য রয়েছে। আমাদের কেউ হয়তো দয়ালু বা দানশীল। আর কেউ হয়তো মোটেও বন্ধুসুলভ নয়। এসব ধর্ম তাদের সম্পর্কে আমাদের বুঝতে সহায়তা করে। চার্জ বা আধানও হলো বস্তু বা পদার্থের অন্যতম মৌলিক ধর্ম। কিছু কণার পজিটিভ বা ধনাত্মক চার্জ থাকে। যেমন প্রোটন। আবার কিছু কণার চার্জ হয় ঋণাত্মক বা নেগেটিভ। এ ছাড়া কিছু কণার কোনো চার্জই থাকে না। যেমন নিউট্রন। দুটি কণার একই ধরনের চার্জ থাকলে, পরস্পরকে বিকর্ষণ করে বা দূরে সরে যায় তারা। কিন্তু দুটি কণার বিপরীতধর্মী চার্জ থাকলে, তারা পরস্পরকে আকর্ষণ করে। যেমন প্রোটন ও ইলেকট্রন।

    *

    মহাবিশ্ব শুরুর পর এতক্ষণে ৩৮০ হাজার বছর পেরিয়ে গেছে।

    *

    এ সময় মহাবিশ্ব এমনভাবে প্রসারিত হচ্ছিল, যেন সেটা এক কখনো না ফাটা বেলুন। মহাবিশ্ব যতই বড় হচ্ছিল, ততই শীতল হচ্ছিল। সময় কাজ শুরু করে মহাকর্ষ। প্রথম কয়েক হাজার বছরে কণাগুলো সব জায়গায় দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করে বেড়াচ্ছিল কিন্ডারগার্টেনের বাচ্চাদের খেলার মাঠে ছেড়ে দিলে যে অবস্থা দাঁড়ায়, এসব কণার অবস্থাও ছিল সে রকম। এ সময় মহাকর্ষ এসব কণাকে একত্রে টানতে শুরু করে মহাজাগতিক বিভিন্ন শহরে। মহাবিশ্বের এই শহরগুলোকে বলা হয় গ্যালাক্সি বা ছায়াপথ।

    এভাবে প্রায় এক শ বিলিয়ন গ্যালাক্সি গঠিত হলো।

    প্রতিটি গ্যালাক্সিতে নক্ষত্র বা তারার সংখ্যা ছিল কয়েক শ বিলিয়ন। এসব নক্ষত্রের কাজকারবার ছিল অনেকটা রান্নাঘরের প্রেশার কুকারের মতো। এরা অতিক্ষুদ্র কণাগুলোকে একত্র করে বড় থেকে আরও বড় মৌল গঠন করতে বাধ্য করছিল। বড় নক্ষত্রগুলো উৎপাদন করছিল অনেক বেশি তাপ ও চাপ। সে কারণে সেখানে গঠিত হতে পেরেছিল লোহার মতো ভারী মৌল। দানবীয় এসব নক্ষত্রের ভেতরে তৈরি হওয়া মৌলগুলো সেখানেই থেকে গেলে তা আসলে অনর্থক হতো। কিন্তু এই নক্ষত্রগুলো ছিল অস্থিতিশীল। তাই তারা একসময় বিস্ফোরিত হয়ে তাদের ভেতরের মৌলগুলোকে ছায়াপথের চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে দেয়।

    টেলিস্কোপে তোলা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের ছবি। এই গ্যালাক্সিকে বাংলায় বলা হয় আকাশগঙ্গা ছায়াপথ। এতে হাজার হাজার নক্ষত্র দেখা যাচ্ছে।
    টেলিস্কোপে তোলা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের ছবি। এই গ্যালাক্সিকে বাংলায় বলা হয় আকাশগঙ্গা ছায়াপথ। এতে হাজার হাজার নক্ষত্র দেখা যাচ্ছে।

    মহাবিশ্বের সূচনা হওয়ার ৯ বিলিয়ন বছর পর, মহাবিশ্বের গড়পড়তা একটা অংশে একটা গড়পড়তা ছায়াপথে জন্ম নেয় একটা গড়পড়তা সাধারণ নক্ষত্র। সেটা ছিল আমাদের সূর্য।

    কিন্তু সেটা গঠিত হলো কীভাবে? কণা আর ভারী মৌল দিয়ে ঠাসাঠাসি বিপুল পরিমাণ গ্যাসীয় মেঘ মহাকর্ষের টানে ধীরে ধীরে পুঞ্জীভূত হতে থাকে। ওই সব কণা ও ভারী মৌলের মধ্যে ছিল অতিরিক্ত প্রোটন ও নিউট্রন। সেগুলো একে অপরকে কেন্দ্র করে ঘুরতে শুরু করলে, মহাকর্ষ তাদেরকে পরস্পরের আরও কাছে আসতে বাধ্য করে। এভাবে তারা পরস্পরের সংঘর্ষের মুখে পড়ে এবং জোড়া লেগে একত্র হয়।

    মৌল কী?
    মহাবিশ্বের সর্বমোট জানা মৌলের সংখ্যা ১১৮। এদের প্রতিটি মাত্র এক ধরনের পরমাণু থেকে তৈরি হয়েছে। প্রতিটি মৌলের মধ্যে প্ৰধান পার্থক্য হলো তাদের কেন্দ্রে থাকা প্রোটনসংখ্যায়। হাইড্রোজেনের কেন্দ্রে প্রোটনসংখ্যা মাত্র একটি। এটিই মহাবিশ্বের সবচেয়ে সাধারণ মৌল। একটা হাইড্রোজেন পরমাণুতে আরও একটা প্রোটন যোগ করা হলে তুমি শেষ পর্যন্ত নতুন একটা মৌল পাবে। নতুন সেই মৌলটিকে বলা হবে হিলিয়াম।

    একবার সূর্য জন্ম নেওয়ার পরও এই গ্যাসীয় মেঘের ভেতর অবশিষ্ট ছিল প্রচুর পরিমাণে মহাজাগতিক উপাদান। এই গ্যাসীয় মেঘ থেকে বেশ কয়েকটি গ্রহ ও উল্কা নামের হাজার হাজার মহাকাশীয় পাথর তৈরি হওয়ার মতো যথেষ্ট পদার্থ ছিল। আরও ছিল কোটি কোটি ধূমকেতু তৈরি হওয়ার মতো যথেষ্ট পদার্থ। এগুলো তৈরি হওয়ার পরও আরও পদার্থ অবশিষ্ট ছিল সেখানে। অন্য সব মহাজাগতিক বস্তুর দিকে সজোরে ছুটে গিয়েছিল এই পথভ্রষ্ট আবর্জনা।

    এর ফলে যে সংঘর্ষ হলো, তা খুবই শক্তিশালী ছিল। এ সংঘর্ষের কারণে গলে গেল পাথুরে গ্রহগুলোর পৃষ্ঠতল।

    সৌরজগতের চারপাশে এসব আবর্জনার পরিমাণ কমে যাওয়ার কারণে এসব প্রভাবও কমে গেল। তাতে গ্রহদের পৃষ্ঠতলও শীতল হতে শুরু করে। পৃথিবী এমন জায়গায় গড়ে ওঠে, যাকে সূর্যের চারপাশে আমরা গোল্ডিলকস জোন বলি। তোমার হয়তো মনে আছে, গোল্ডিলকস কখনো খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা পরিজ খেতে পছন্দ করত না। একইভাবে পৃথিবীও সৌরজগতের এমন এক জায়গায় অবস্থিত, যাকে বলা হয় সূর্য থেকে একেবারে যথার্থ দূরত্ব। পৃথিবী যদি সূর্যের খুব কাছে হতো, তাহলে সাগর-মহাসাগরের সব পানি বাষ্পীভূত হয়ে উবে যেত। আবার সূর্য থেকে বেশি দূরে থাকলেও জমে বরফ হয়ে যেত সাগর-মহাসাগরের সব পানি।

    পৃথিবীর ৭০০ কিলোমিটার ওপর থেকে তোলা ছবি। ভূপৃষ্ঠ দেখেই বোঝা যাচ্ছে আমাদের পৃথিবীকে কেন নীলচে গ্রহ বলা হয়।
    পৃথিবীর ৭০০ কিলোমিটার ওপর থেকে তোলা ছবি। ভূপৃষ্ঠ দেখেই বোঝা যাচ্ছে আমাদের পৃথিবীকে কেন নীলচে গ্রহ বলা হয়।

    সেটি ঘটলে পৃথিবীতে আমাদের চেনাজানা জীবনের উদ্ভব কখনো হতো না।

    তাহলে এই বইটি পড়ার জন্য তুমিও কখনো এখানে থাকতে না।

    মহাবিশ্ব শুরুর পর এতক্ষণে ৯ বিলিয়ন বছর পেরিয়ে গেছে।

    এ সময় আমাদের তরুণ ও উত্তপ্ত গ্রহের পাথরগুলোর ভেতরে আটকে পড়া পানি বাষ্পীভূত হয়ে আকাশে ওঠে গেল। তা ছাড়া ক্রমেই শীতল হচ্ছিল পৃথিবী। ফলে ঘনীভূত হয়ে উঠল এই পানি। তারপর বৃষ্টি হয়ে নিচে নেমে এল। এভাবেই একসময় গড়ে উঠল সাগর-মহাসাগর। এই মহাসাগরেই কোনো এক কারণে সরল অণুগুলো একত্র হয়ে প্রাণে রূপ নিল। সেই কারণটা আমাদের কাছে এখনো অজানা।

    মানুষ বায়ুজীবী প্রাণী। আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনসমৃদ্ধ বাতাস দরকার। কিন্তু আদিম মহাসাগরে আধিপত্য বিস্তার করেছিল অবায়ুজীবী ব্যাকটেরিয়া। এই আণুবীক্ষণিক গঠনের প্রাণের বেঁচে থাকার জন্য কোনো অক্সিজেনের দরকার হয়নি। সৌভাগ্য যে এসব অবায়ুজীবী ব্যাকটেরিয়া অক্সিজেন নিঃসরণ করেছিল। বাতাসে মানুষের বেঁচে থাকার উপযোগী উপাদানের জোগান দিয়েছিল আসলে এরাই। অক্সিজেনসমৃদ্ধ এই নতুন বায়ুমণ্ডল আরও জটিল থেকে জটিলতর প্রাণের উদ্ভবের সুযোগ করে দিল।

    কিন্তু জীবন নিতান্তই পলকা। মাঝে মাঝে মহাকাশ থেকে আমাদের গ্রহে আছড়ে পড়ত বড় ধরনের ধূমকেতু ও গ্রহাণু। তাতে নিমেষেই বড় ধরনের ওলট-পালট হয়ে যেত।

    ৬৫ মিলিয়ন বছর আগে, ১০ ট্রিলিয়ন টন ওজনের একটা গ্রহাণু আঘাত হেনেছিল পৃথিবীতে। সেই জায়গাটি মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে অবস্থিত। মহাকাশ থেকে আসা ওই পাথরটা ভূপৃষ্ঠে যে খাদের সৃষ্টি করেছিল, তা প্রায় ১১০ মাইল প্রশস্ত এবং ১২ মাইল গভীর। এই গ্রহাণুর আঘাতের ফলে ভূপৃষ্ঠ থেকে প্রচুর ধুলো ও ধ্বংসাবশেষ বায়ুমণ্ডলে মিশে গেল। এতে স্রেফ বিলুপ্ত হয়ে গেল পৃথিবীর বেশির ভাগ প্রাণী। এর মধ্যে রয়েছে বিখ্যাত বিশালদেহী ডাইনোসর।

    বিলুপ্তি। মানে জীবজন্তু বা প্রাণের কোনো রূপের অস্তিত্বের চরম সমাপ্তি। এই বিপর্যয় আমাদের স্তন্যপায়ী আদিপুরুষকে সমৃদ্ধ করেছিল। তখন আর তাদের টি-রেক্সের সকালের নাশতা হতে হলো না। এই স্তন্যপায়ী দলের মধ্যে বড় মস্তিষ্কধারী একটা দলকে বলা হয় প্রাইমেট। তাদের থেকেই একসময় হোমো সেপিয়েন্স নামের প্রজাতির উদ্ভব হয়। তারা নতুন কৌশল উদ্ভাবন ও বিজ্ঞানের যন্ত্রপাতি বানাতে যথেষ্ট চৌকস। আবার মহাবিশ্বের জন্ম ও বিবর্তন সম্পর্কেও আবিষ্কার করতে পেরেছে তারা।

    এই প্রাণীটিই হলাম আমরা।

    *

    মহাবিস্ফোরণের আগে কী ঘটেছিল?

    *

    এ ব্যাপারে অ্যাস্ট্রোফিজিসিস্টদের কোনো ধারণা নেই। কিংবা এই প্রশ্নের জন্য আমাদের সবচেয়ে সৃজনশীল উত্তরে পরীক্ষামূলক বিজ্ঞানের ভিত্তি খুবই সামান্য বা একেবারেই কোনো ভিত্তি নেই। অন্য কথায়, আমরা সেগুলোকে কখনো প্রমাণ করতে পারব না। এর প্রতিক্রিয়ায় অনেকে জোর দিয়ে বলেন, কিছু একটা অবশ্যই শুরু করেছিল। সেটা এমন কোনো শক্তি, যা অন্য সবকিছুর চেয়ে বৃহত্তর। সেই উৎস থেকেই সবকিছু এসেছে। এসব মানুষের ধারণায় এই কিছু একটা হলো অবশ্যই ঈশ্বর।

    কিন্তু মহাবিশ্ব যদি চিরন্তন হয়? অর্থাৎ এমন কোনো অবস্থা, যা আমরা এখনো শনাক্ত করতে পারিনি, যেমন হতে পারে মাল্টিভার্স, যা ক্রমান্বয়ে নতুন নতুন মহাবিশ্ব তৈরি করে, তাহলে?

    কিংবা মহাবিশ্ব যদি একেবারে শূন্য থেকে হুট করে উদয় হয়ে থাকে, তাহলে?

    কিংবা আমরা যেসব বিষয় জানি ও ভালোবাসি, সেগুলো যদি কোনো সুপারইন্টেলিজেন্ট এলিয়েন প্রজাতির তৈরি করা কোনো কম্পিউটার গেম হয়, তাহলে?

    এসব প্রশ্ন সাধারণত কাউকে সন্তুষ্ট করতে পারে না। অবশ্য এসব প্রশ্ন আমাদের মনে করিয়ে দেয় যে অজ্ঞতা বা অজানা হলো গবেষক বিজ্ঞানীদের মনের একটা প্রাকৃতিক অবস্থা। স্মার্ট তরুণেরা প্রায়ই ‘আমি জানি না’ এই কথাটি বলতে অপছন্দ করে। কিন্তু বিজ্ঞানীদের অবশ্যই সব সময়ই বলতে হয়, আমরা কী কী জানি না। যারা বিশ্বাস করে যে তারা সবকিছু জানে, তারা আসলে মহাবিশ্বের জানা ও অজানার মাঝখানের সীমানা খোঁজে না, কিংবা সেখানে হোঁচটও খায় না।

    পরের অধ্যায়গুলোতে আমি তোমাদের সেই জায়গাতেই নিয়ে যাওয়ার আশা করছি। আমরা নিশ্চিতভাবে জানি যে মহাবিশ্বের একটা সূচনা ছিল। এটাও জানি, মহাবিশ্ব পরিবর্তন হতে শুরু করেছিল এবং ধীরে ধীরে তা বিবর্তিত হয়েছে।

    আমরা আরও জানি, তোমার দেহের প্রতিটি পরমাণুর জন্মরহস্যের ইতিহাস ধরে মহাবিস্ফোরণ পর্যন্ত পৌঁছানো সম্ভব। এসব পরমাণুর জন্ম বিশাল বিশাল সব নক্ষত্রের চুল্লিতে। পাঁচ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি বছর আগে ছায়াপথগুলোর ভেতরে এসব নক্ষত্রের যাত্রা শুরু হয়েছিল।

    আমরা হলাম নক্ষত্রের জীবন্ত ধূলিকণা।

    মহাবিশ্ব আমাদের নিজেকে আবিষ্কার করার ক্ষমতা দিয়েছে। আর সেই আবিষ্কার আমরা সবে শুরু করলাম।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকবিতার ক্লাস – নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    Next Article আমি বীরাঙ্গনা বলছি – নীলিমা ইব্রাহিম
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }