Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অ-আ-ক-খুনের কাঁটা – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প156 Mins Read0
    ⤷

    অ-আ-ক-খুনের কাঁটা – ১

    এক

    —আহ্! ওটা কী করছ! ওটা সল্ট! এই নাও –

    নুনের পাত্রটা সরিয়ে সুগার-পটটা রানী দেবী ঠেলে দিলেন স্বামীর দিকে।

    —ও, আয়াম সরি! এবার চিনির পাত্র থেকে এক চামচ চিনি তুলে নিয়ে নিজের চায়ের কাপে মিশিয়ে নিলেন,বাসুসাহেব! সুজাতা কুঞ্চিত ভ্রূভঙ্গে দেখতে থাকে তার বাসুমামার চায়ে চিনি-মেশানোর কায়দাটা। বাসুসাহেব আদৌ ভুলো মানুষ নন।

    রানী বলেন, তোমার আজ কী হয়েছে বল তো? সকাল থেকে ভীষণ অন্যমনস্ক দেখছি!

    বাসু জবাব দিলেন না। সুনিপুণভাবে তিনি চায়ের কাপে চিনি মেশাতে থাকেন। ‘সুনিপুণভাবে’ অর্থে এক বিন্দু চা যেন ছকে প্লেটে না পড়ে, কাপের কাঁধায় চামচের আঘাত লেগে যেন ঠুনঠুন শব্দ না ওঠে। এ সব অসৌজন্য নাকি টেবিল-ম্যানার্সের বিরুদ্ধে। এ জাতীয় আচরণ ওঁর মজ্জায় মজ্জায় মেশানো—সচেতনভাবে করেন না। এ কিছু খানদানী টী-পার্টি নয়। নিতান্ত ঘরোয়া পরিবেশে প্রাতরাশের টেবিলে বসেছেন ওঁরা চারজন—বাসুসাহেব, রানী দেবী, কৌশিক আর সুজাতা। বিশে, মানে ওঁর ছোকরা চাকর, রান্নাঘর থেকে খানকয় গরম টোস্ট এনে রেখে গেল খাবার টেবিলে। রানী দেবী কৌশিকের দিকে ফিরে বললেন, কী ডিটেকটিভ সাহেব? আমার ডিডাকশান ঠিক? তোমাদের আবার কোনও কেস্ এসেছে নিশ্চয়? খুনটা হল কে?

    কৌশিক আর সুজাতা থাকে ঐ একই বাড়িতে। ভাড়াটেও নয়, পেয়িং-গেস্টও নয়, ব্যবসায়ের পার্টনার। বাসুসাহেব প্রখ্যাত ক্রিমিনাল লইয়ার, আর কৌশিক-সুজাতা যৌথভাবে খুলেছে একটা প্রাইভেট গোয়েন্দা-অফিস : ‘সুকৌশলী’। একতলার একদিকে ব্যারিস্টার সাহেবের অফিস, অপরদিকে সুকৌশলীর; মাঝখানে দুই অফিসের যৌথ রিসেপশান কাউন্টার। তাতে বসেন মিসেস্ রানী বাসু—বাসুসাহেবের পঙ্গু সহধর্মিণী। দ্বিতলটা কৌশিক-সুজাতার রেসিডেন্স। বাসুসাহেব সস্ত্রীক একতলাতেই থাকেন, কারণ রানীর পক্ষে হুইল-চেয়ারে দ্বিতলে ওঠা সম্ভবপর নয়।

    রানীর প্রশ্নে কৌশিক টোস্টের কর্তিত অংশটা গলাধঃকরণ করে বলে, আমি যদ্দূর খবর রাখি—এ হপ্তায় কোনও মক্কেল বাসুমামুর চৌকাঠ পার হয়নি!

    বাসু বললেন, ভুল হল তোমার।

    কৌশিক প্রশ্ন করে, এসেছে? আমার নজর এড়িয়ে কোন মক্কেল?

    —তা বলছি না। বলছি, তোমার ‘স্টেটমেন্ট’টা ভুল।

    —কী আবার ভুল হল? আমি তো শুধু বললাম : ‘এ হপ্তায় কোনও মক্কেল বাসুমামুর চৌকাঠ পার হয়নি! ‘

    বাসু জোড়া-পোচের প্লেটটা টেনে নিয়ে বলেন, সুজাতা! তুমি বলতে পার? তোমার কর্তার ঐ স্টেটমেন্টে কোনও ভুল আছে কিনা?

    কৌশিক তার ধর্মপত্নীর দিকে অসহায়ভাবে তাকায়।

    —পারি মামু! ‘সপ্তাহ’ বলতে আমরা সচরাচর ‘বুঝি সোম টু রবি’। সপ্তাহ শুরু হয় ‘সোম’ থেকে। আজই সোমবার। ও ‘মীন’ করছে গত সপ্তাহ, বলছে ‘এ সপ্তাহ’।

    —কারেক্ট! আর কোনও ভুল?

    —হ্যাঁ। আপনার চেম্বারের প্রবেশ-পথে কোনও চৌকাঠের চতুর্থ কাঠ নেই। ইন-ফ্যাক্ট এ বাড়ির কোনও ঘরের দরজাতেই তেমন কোনও কাঠ নেই। তিন-কাঠের ফ্রেম আছে প্রতিটি দরজায়। সুতরাং ‘চৌকাঠ’ শব্দটা যদি কেউ উচ্চারণ করে তবে বুঝতে হবে–হয় সে বাংলায় কাঁচা, অথবা ‘সিভিল এঞ্জিনিয়ারিং-এ’।

    রানী দেবী উচ্চৈঃস্বরে হেসে ওঠেন। বলেন না, না, কৌশিকের মাতৃভাষা বাংলা, বেচারি বোধহয় সিভিল-এঞ্জিনিয়ারিং-এই একটু কাঁচা। তোমার মতো পাকা এঞ্জিনিয়ার নয়!

    কৌশিক শিবপুরের বি. ই.। সিভিল-এরই। বেচারি নিঃশব্দে দ্বিতীয় টোস্টে মাখন মাখাতে থাকে। বাসু বলেন, ও যা বলতে চায়, গুছিয়ে বলতে পারল না, সেই স্টেটমেন্টটা কিন্তু ঠিক। অর্থাৎ ‘গত সপ্তাহে আমার চেম্বারে কোনও মক্কেল আসেনি’। কিন্তু রানুর অবজারভেশানটাকেও উড়িয়ে দিতে পারছি না—ওর ডিডাকশানটাও ঠিক—’পর্বতো বহ্নিমান ধূমাত্’! লবণে শর্করাভ্রম যখন হয়েছে, তখন আমার চিত্তচাঞ্চল্যের হেতু আছে—পত্রাৎ!

    —অর্থাৎ?

    —আজকের ডাকে একটা রহস্যময় চিঠি পেয়েছি। খামের চিঠি। দাঁড়াও দেখাই। এটি নিশ্চয় শনিবারের চিঠি। এসেছে বিকালের ডাকে। কিন্তু ওঁরা সপ্তাহান্তে বেড়াতে গিয়েছিলেন গাড়ি নিয়ে। ফিরেছেন রবিবার রাত্রে। বাসুসাহেবের ঘুম ভাঙে কাক-ডাকা ভোরে। বাড়ির আর সকলের নিদ্রাভঙ্গের আগেই তিনি প্রাতঃকৃত্যাদি সেরে এবং এক চক্কর প্রাতঃভ্রমণ সমাপনান্তে তাঁর চেম্বারে এসে বসেন। গত দিনের বিকালের ডাকে আসা চিঠিগুলি পড়েন এবং তার মাথায় এ. বি. সি. দাগ দিতে দিতেই খাবার টেবিলে ডাক পড়ে। প্রাতরাশ শেষ হলে রানী দেবী এসে চিঠিগুলি সর্টিং করেন। কোন্ চিঠি যাবে ছেঁড়া কাগজের ঝুড়িতে, কোটা সরিয়ে রাখতে হবে সময়মতো জবাব দিতে, আর কোটা জরুরি। যে কোনও কারণেই হোক, আজ সে নিয়মের ব্যতিক্রম হয়েছে। ডাকের একখানি চিঠি আশ্রয় পেয়েছে বাসুসাহেবের ড্রেসিংগাউনের পকেটে। খামটা বের করে উনি সন্তর্পণে টেবিলের উপর রেখে বললেন, তোমরা একে একে দেখ। তারপর আলোচনা হবে। না, না, অত সাবধানতার দরকার নেই। খামে কোনও ফিঙ্গার-প্রিন্ট নেই। কৌশিক আর সুজাতার চোখাচোখি হল। কৌশিক স্ত্রীকে বললে, আমার দিকে তাকাচ্ছ কেন? তুমিই আগে দেখ, আমি আবার কী বলতে কী বলব!

    সুজাতা মুখ টিপে হেসে বলে, বাঃ! তা কী হয়? তুমি হলে গিয়ে ‘সুকৌশলী’র. সিনিয়ার পার্টনার!

    রানী দেবী হেসে বলেন, তোমাদের ঐ অজাযুদ্ধ-ঋষিশ্রাদ্ধ শেষ হওয়া পর্যন্ত আমার বাপু ধৈর্য থাকবে না। আমিই দেখি প্ৰথম—

    খামটা লম্বাটে। পোস্ট-অফিসে যে রকম খাম কিনতে পাওয়া যায়, তা নয়। বেশ ভালো খাম। দামী, মোটা কাগজ। খামের উপর টিকিট সাঁটা। নাম-ঠিকানা টাইপ করা—মায় কোনায় Q.M.S. ছাপটাও। ভিতরের কাগজখানা কিন্তু খেলো। তার এক পিঠে কিছু অঙ্ক কষা। সম্ভবত বীজগণিতের। মনে হয় কোনও বড় কাগজ থেকে লম্বালম্বিভাবে ছেঁড়া। তাই অঙ্কটার সবটা বোঝা যাচ্ছে না। অপর পৃষ্ঠায় ইংরাজীতে টাইপ করা একখানি চিঠি। চিঠির উপরে একটি কুমিরের ছোট্ট ছবি। রঙিন ছবি। কোনও ইংরেজি ছবির বই থেকে কেটে আঠা দিয়ে সেঁটে দেওয়া হয়েছে। ছবির নিচে টাইপ করা আছে ইংরাজী ব্লক-ক্যাপিটালে—

    ‘A’-FOR ALLIGATORAIH NAMAH!

    তার নিচে ইংরেজী চিঠিখানার আক্ষরিক অনুবাদটা এইরকম :

    “শ্রীল শ্রীযুক্ত বাবু পি. কে. বাসু, বার-অ্যাট্-লয়েষু,

    “মহাশয়,

    “শুনিয়াছি, আপনি কী একটি ‘আন-ব্রোকেন-রেকর্ডের অধিকারী।

    “আপনাকে ষড়বিংশতিটি সুযোগ দিতেছি। হয়তো X, Q অথবা Z-এ পৌঁছিয়া আমি কিছু পোয়েটিক-লাইসেন্স গ্রহণ করিতে বাধ্য হইব। নিজগুণে ক্ষমা করিবেন!

    “ষড়বিংশতিবারই গাড্ডু মারিলে কেদ্দানি প্রদর্শন হইতে অবসর গ্রহণ করিবেন কি? “রেডি-স্টেডি-গো : ‘A’ ফর ASANSOL। তাং–এ মাসের উনিশে! ইতি একান্ত গুণমুগ্ধ।

    “A-B-C”

    বার-বার তিনবার পাঠ করে রানী দেবী নিঃশব্দে পত্রখানি সুজাতার হাতে দিলেন। সুজাতাও খুঁটিয়ে দেখল চিঠিখানা। কোনও মন্তব্য প্রকাশ করল না। হস্তান্তরিত করল কৌশিককে। কৌশিক কিন্তু চিঠিখানা পড়ে নীরব থাকতে পারল না। বললে, বদ্ধ উন্মাদ

    রানী বললেন, কিন্তু বদ্ধ উন্মাদের ইংরেজী জ্ঞানটা টনটনে। একটাও বানান ভুল করেনি।

    —এবং টাইপিং-এ পাকা হাত। ছাপার ভুলও নেই।—যোগ করল সুজাতা।

    —কিন্তু ঐ কথাটার মানে কী হল? ঐ ALLIGATORAIH NAMAH? – জানতে চান রানী।

    বাসু বলেন, Alligator শব্দের তৃতীয়ার বহুবচন। লোকটা সংস্কৃত ভালো জানে। এবং বিসর্গ চিহ্ন যে রোমান হরফে ‘H’ দিয়ে বোঝাতে হয় সেটাও। শুধু শেয়ানা-পাগল নয়, লোকটা শিক্ষিত। সম্ভবত উচ্চশিক্ষিত!

    কৌশিক বলে, মানছি! শিক্ষিত, উচ্চশিক্ষিত, মহোমহাপাধ্যায়। কিন্তু বদ্ধ-উন্মাদ! বাসুসাহেব চুরুট ধরাচ্ছিলেন। নিপুণভাবে সেটা ধরিয়ে একমুখ ধোঁয়া ছেড়ে বলেন, সুজাতা?

    — উঁ?

    —এবার কৌশিকের স্টেটমেন্টে কোনো ভুল নজরে পড়েছে তোমার?

    —পড়েছে বাসুমামু। দুটো ভুল। একটা ভাষার, একটা ডিডাকশনের। কথাটা ‘মহোমহাপাধ্যায়’ নয়, ‘মহামহোপাধ্যায়’; আর বদ্ধ উন্মাদ মানে raving lunatic! সে চিঠি টাইপ করতে কিংবা খামের উপর ঠিকানা লিখতে পারে না, উপযুক্ত টিকিট সাঁটতে জানে না, ‘Q.M.S.’ শব্দের অর্থ বোঝে না।

    —কারেক্ট! ফুল মার্কস!

    কৌশিক উঠে দাঁড়ায়। বলে, অনেক কাজ বাকি আছে। উন্মাদের প্রলাপ- —সুজাতা?

    —হ্যাঁ মামু। আমি লক্ষ করেছি। এবারও ওর ভুল হয়েছে। ট্রান্সফার্ড এপিথেট’! নিজের বাকপ্রয়োগের আর বিশ্লেষণের ভ্রান্তিকে সে মনে করছে অপরের পাগলামি

    রানী দেবী কৌশিকের পাঞ্জাবির হাতটা খপ্ করে চেপে ধরেন। বাসুসাহেবের দিকে ফিরে বলেন, ‘লেগপুলিং’ থামাও দেখি তোমরা। কৌশিক বলতে চায়, এটা পাগলের কাণ্ড। হতে পারে। ‘লোকটা বদ্ধ উন্মাদ’ বলেছে সে—এটাও ‘পোয়েটিক লাইসেন্স’। একটু অতিশয়োক্তি। আমারও মনে হয়, চিঠিখানা যে লিখেছে সে একটু—কী বলব? ‘একসেন্ট্রিক’, আধপাগলা! এরকম প্র্যাকটিক্যাল জোক করা তার উচিত হয়নি। সে ঘুরিয়ে বলতে চেয়েছে…আই মীন, সে তোমাকে একটা চ্যালেঞ্জ থ্রো করেছে! ইঙ্গিত করেছে, ঊনিশ তারিখে আসানসোলে একটা দুর্ঘটনা ঘটতে চলেছে, যার কিনারা তুমি করতে পারবে না। খুব সম্ভবত এটা একটা অমূলক হুমকি। তোমার রাত্রের নিদ্রাহরণই তার উদ্দেশ্য।

    —কেন? আমার নিদ্রাহরণে তার স্বার্থ?

    —যে কোনও কারণেই হোক সে তোমার উপর খাপ্পা। চ্যাঙড়া ছেলে হলে বলতে হবে ওদের সরস্বতী পুজোয় তুমি চাঁদা দাওনি, তাই একটা হুমকি দিয়ে তোমার রাতের ঘুম ছুটিয়ে দিচ্ছে।

    —সংস্কৃত বা ইংরেজিতে যার এরকম দখল সে পাড়ায় পাড়ায় মা সরস্বতীর নামে চাঁদা চেয়ে বেড়াবে?

    —ওটা একটা কথার কথা। ‘গাড্ডু’ এবং ‘কেদ্দানি’ শব্দ প্রয়োগে ওটা আমার মনে হয়েছে। হয়তো তোমার কল্যাণে বেচারি বেশ কিছুদিন ঘানি ঘুরিয়েছে। বেরিয়ে এসে এভাবেই শোধ নিচ্ছে।

    বাসুসাহেব সুজাতার দিকে ফিরে বলেন, আর তোমার মত?

    —আমি মামিমার সঙ্গে একমত। প্র্যাটিক্যাল জোক!

    —আর কৌশিক?

    কৌশিক ইতিমধ্যে আবার বসে পড়েছে। বললে, আমার বিশ্বাস সুজাতার স্টেটমেন্টটা ভুল। সে যা ‘মীন’ করতে চায়, তার উল্টো কথা বলছে। ও বলতে চায় ‘ইম্‌-প্র্যাকটিক্যাল জোক’। পাগলটা ইঙ্গিতে বলেছে, আপনাকে ছাব্বিশটা সুযোগ দেবে! এ টু জেড। শুরু হচ্ছে ‘এ ফর আসানসোল’ দিয়ে। হয়তো শেষ হবে Zaire বা Zambia দিয়ে। সেটা অসম্ভব! ইম্‌প্র্যাকটিক্যাল!

    বাসু বলেন, এক্ষেত্রে কী আমার কর্তব্য?

    কৌশিক বলে, চিঠিখানা ছেঁড়া কাগজের ঝুড়িতে ফেলে দেওয়া। ওটার কথা ভুলে থাকা। এবং রাত্রে শোবার আগে একটা ঘুমের ওষুধ খেয়ে ফেলা।

    —এটাই তোমাদের সম্মিলিত অভিমত?

    রানী বলেন, তুমি কী করতে চাও?

    —কৌশিক! তুমি এই চিঠি আর খামের খান-তিনেক Xerox কপি করে নিয়ে এস। আমি ততক্ষণ ডি. আই. জি., আই. ডি.-কে একটা ফোন করে ব্যাপারটা জানাই।

    সুজাতা বলে, আপনি বিশ্বাস করেন—উনিশ তারিখে আসানসোলে একটা কিছু ঘটতে যাচ্ছে?

    –পয়েন্ট-জিরো-ওয়ান পার্সেন্ট চান্স আছে বৈকি। আজ রাত্রে আমাকে ঘুমের ট্যাবলেট খেতে হবে না; কিন্তু তোমাদের কথামতো চিঠিখানা যদি ছিঁড়ে ফেলি আর বিশ তারিখের খবরের কাগজে যদি দেখি, আসানসোলে একটা বিশ্রী ব্যাপার ঘটেছে, তাহলে বিশ তারিখে রাত্রে একমুঠো স্লিপিং ট্যাবলেট খেলেও আমার ঘুম হবে না।

    রানী সায় দেন, তা ঠিক। এমনও হতে পারে–ঝড়ে কাক মরবে আর ফকিরের কেরামতি বাড়বে। অর্থাৎ নিতান্ত দৈবক্রমে আসানসোলে একটা খুন-জখম বা ট্রেন অ্যাকসিডেন্ট হবে—যার সঙ্গে ঐ পত্রলেখকের কোনও সম্পর্কই নেই, অথচ আমরা নিজেদের দায়ী করব।

    কৌশিক বললে, সে-কথা ঠিক। দিন খামটা, আমি জেরক্স করিয়ে আনি। হোক পাগলামি, তবু ‘আঠারো ঘা’ বানানোর দুর্লভ সুযোগ থেকে কেন নিজেদের বঞ্চিত করি?

    —আঠারো ঘা মানে?—সুজাতা জানতে চায়।

    —‘বাঘে ছুঁলে’ যা হয়। এটাও ট্রান্সফার্ড এপিথেট’! ‘বাঘ’ অর্থে ‘পুলিস’।

    রানী দেবী হাসতে হাসতে বলেন, তা ঠিক। এক নম্বর ‘ঘাটা নিয়ে অত চিন্তা করছি না। বহ্বারম্ভে শুরু হলেও সেটা লঘুক্রিয়া; কিন্তু দু-নম্বর ঘা হল কৌশিকের জেরক্স করতে দৌড়ানো। তিন নম্বর এখনি পেট্রল পুড়িয়ে থানায় যাওয়া, চার নম্বর…

    বাসু বলেন, তবু তো তোমরা আঠারোয় থামবে। আমাকে তো ছাব্বিশ পর্যন্ত ছুটবে হবে!

    ডি. আই. জি., সি. আই. ডি. কাগজখানা দেখে বললেন, আপনি চিন্তা করবেন না বাসুসাহেব। এ জাতীয় উড়ো চিঠি আমরা সপ্তাহে সপ্তাহে পাই। লোকটা যে কোনও কারণেই হোক আপনার সাফল্যে ঈর্ষান্বিত। না হলে ‘আনব্রোকন রেকর্ড’ কথাটা উল্লেখ করত না। এ পর্যন্ত কোনও অপরাধীই যে আপনার হাত এড়িয়ে নিষ্কৃতি পায়নি—এ খবরটুকু তার জানা। হয়তো আদালত এলাকার লোক। আপনার কাছে বেইজ্জত হয়েছে। তা যদি হয় আমি খুশি হব। কারণ দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে লোকটা ক্রিমিনাল ওয়ার্ল্ডের। সে ক্ষেত্রে একটু ভাবনার কথা—

    —কী ধরনের ভাবনার কথা?

    —ধরুন, লোকটা অপরাধ জগতের। আপনি তো জানেনই যে, ওদের বিভিন্ন দলের মধ্যে বেশ রেষারেষি আছে। এমন হতে পারে লোকটা ঘটনাচক্রে জানতে পেরেছে যে, ওর বিপক্ষ দলের কেউ কেউ উনিশে একটা রাহাজানির পরিকল্পনা করেছে আসানসোলে। খবরটা সে সরাসরি পুলিসকে জানাতে চায় না। পাগল সেজে আপনাকে জানালো। কারণ তার বিশ্বাস—আপনি সেটা আমাদের জানাবেন। পুলিস সতর্ক থাকবে। কিন্তু ওর বিপক্ষদলের লোকেরা তাকে সন্দেহ করবে না। ভাববে, কোনো পাগলের কাণ্ড—যে হতভাগা নিতান্ত ঘটনাচক্রে ব্যাপারটা জানতে পেরেছে আর ফকির সেজে ঝড়ে মরা কাকটার কৃতিত্ব দাবি করতে চায়।

    —বুঝলাম। এ ক্ষেত্রে আপনি কী করতে চান?

    —আসানসোলে কোনো স্পেশাল স্কোয়াড নিশ্চয়ই পাঠাবো না। ডি. আই. জি. বার্ডওয়ান রেঞ্জকে ব্যাপারটা জানিয়ে রাখব অবশ্য। যাতে আসানসোল, থানা সজাগ থাকে।

    —আমার আর কিছু করণীয় আছে?

    —আপনি আবার কী করবেন? আপনি পুলিসে রিপোর্ট করেছেন, পাগলের চিঠিখানার অরিজিনাল কপি পৌঁছে দিয়েছেন, ব্যস! আপনার করণীয় কাজ একটিই—এ ব্যাপারটা স্রেফ্ ভুলে গিয়ে নিজের কাজকর্মে মগ্ন থাকা।

    —থ্যাঙ্কু।

    বাসুসাহেব তাঁর নিউ আলিপুরের বাড়িতে ফিরে গেলেন নিশ্চিন্ত মনে।

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসারমেয় গেণ্ডুকের কাঁটা – নারায়ণ সান্যাল
    Next Article উলের কাঁটা – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }