Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আঁধার রাতের বন্ধু – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প113 Mins Read0
    ⤶

    আঁধার রাতের বন্ধু

    পুজোর আগের দুটো মাস খুব ব্যস্ততার মধ্যে কাটে ‘দৈনিক হইচই’ পত্রিকার সম্পাদক হলধর সামন্তর৷ লিটিল ম্যাগাজিন দিয়ে জীবন শুরু করে ছিলেন একসময়, তারপর আস্তে আস্তে বড়ো কাগজের সঙ্গে যুক্ত হওয়া, তারপর একসময় সম্পাদকের দায়িত্ব নেওয়া৷ বিগত চল্লিশ বছরের এই দীর্ঘপথ পরিক্রমায় লেখক-পাঠক মহলে তার পরিচিতি সর্বত্র৷ আর এই সুবাদেই পুজো সংখ্যা প্রকাশের আগে নানা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হয় তাঁকে৷ এক-এক সময় অবস্থা এমন দাঁড়ায় যে, দপ্তরে বসে কাজ করা পর্যন্ত মুশকিল হয়ে ওঠে৷ নানা অনুরোধ-উপরোধের ঠেলায় জেরবার হয়ে যান তিনি৷

    পুজো সংখ্যার লেখা নির্বাচনের কাজটা বরাবরই নিজেই করে থাকেন হলধরবাবু৷ কিন্তু দপ্তরে থাকলে পাণ্ডুলিপি দেখার কাজ হয়ে ওঠে না৷ তাই অফিসের নিত্যদিনের ঝামেলা থেকে মুক্তি পেতে গত সাত দিন ধরে কলকাতা থেকে কিছু দূরের এক শহরতলিতে আত্মগোপন করে বসে আছেন হলধরবাবু৷ এখানে এসে পাণ্ডুলিপি দেখার কাজ প্রায় নব্বই শতাংশ শেষ করে ফেলেছেন৷ কালই কলকাতায় ফিরে যাবেন৷ রাত প্রায় দশটা বাজে৷ এখানে রাত দশটা মানে অনেক রাত৷ এখনও বিদ্যুৎ এসে পৌঁছোয়নি৷ সন্ধ্যে থেকেই বৃষ্টি শুরু হয়েছে৷ দু-কামরার এই ছোট্ট বাড়িতে একলা বসে হ্যারিকেনের আলোতে পাণ্ডুলিপির খাতা উলটাচ্ছেন হলধর৷ একটা সিদ্ধান্ত নিতে কিছুটা ইতস্তত করছেন৷ তাঁর সামনে এখন মাত্র দুটো পাণ্ডুলিপি৷ তার মধ্যে একটা হল কল্পবিজ্ঞানের বিখ্যাত লেখক কাশীনাথ সাঁতরার গল্প ‘স্ফটিক গ্রহের যাত্রী’, আর একটা হল ‘আঁধার রাতের বন্ধু’ নামে একটা ভূতের গল্প৷ লেখকের নাম নিশিকান্ত হাজরা৷

    নিশিকান্ত হাজরার নাম কোনোদিন লেখক হিসাবে শুনেছেন বলে মনে করতে পারলেন না হলধরবাবু৷ তবে ভদ্রলোক লিখেছেন বেশ জব্বর৷ সত্যিকথা বলতে কী, কাশীনাথ সাঁতরার চেয়ে নিশিকান্তর লেখাটাই অনেক বেশি মনে ধরেছে৷ নিরপেক্ষভাবে ছাপতে গেলে নিশিকান্তর লেখাই ছাপতে হয় তাকে৷ কিন্তু মুশকিল হল পত্রিকা চালাতে হলে শুধু লেখা নয় আরও অনেক কিছু খেয়াল রাখতে হয়৷ কাশীনাথ সাঁতরা নামী লেখক, তার নামে পত্রিকার পাবলিসিটির দিকটা ভালো হবে৷ অপরদিকে নিশিকান্ত অজ্ঞাতকুলশীল৷ তার লেখাটা ভালো হলেও একটা রিস্ক থেকে যায়৷

    হলধরবাবু সিলিং-এর দিকে তাকিয়ে একমনে চিন্তা করতে লাগলেন৷ এমনসময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ৷ নিশ্চয়ই শঙ্কর বলে ছেলেটা রাতের খাবার এনেছে৷ টেবিল থেকে উঠে দরজার দিকে এগিয়ে গেলেন হলধর৷ কিন্তু দরজা খুলতেই ভয়ংকর চমক৷ না শঙ্কর নয়, বছর ষাটেকের এক ক্ষীণকায় ভদ্রলোক৷ বৃষ্টিতে একেবারে ভিজে গেছেন৷ লন্ঠনের আলোয় যতটুকু দেখলেন তাতে তাঁকে খারাপ লোক বলে মনে হল না হলধরের৷ তিনি প্রশ্ন করলেন, ‘কাকে চাই?’

    ভদ্রলোক কিছুটা ইতস্তত করে বললেন, ‘কিছু মনে করবেন না৷ আমি অনেক দূর থেকে এখানে এসেছিলাম একটা কাজে৷ ফিরতে গিয়ে দেরি হয়ে গেল৷ ভেবেছিলাম দশটার বাসটা ধরতে পারব৷ কিন্তু বাস চলে গেল সামনে দিয়ে৷ শেষ বাস রাত বারোটায়৷ এখনও প্রায় দু-ঘণ্টা বাকি৷ দোকানপাটের আলোও সব নিভে গেছে৷ ভেবেছিলাম বাস স্ট্যান্ডেই সময়টা কাটিয়ে দেব৷ কিন্তু এত জোরে বৃষ্টি শুরু হল যে, ওখানে আর দাঁড়ানো যাচ্ছে না৷ তাই আশেপাশে কোথায় আশ্রয় পাওয়া যায় কি না খুঁজতে খুঁজতে . . .৷’

    ভদ্রলোক আর কথাটা শেষ করলেন না৷ হলধরবাবু বললেন, ‘ভিতরে আসুন৷’

    ভেতরে ঘরের কোনায় একটা চেয়ার রাখা আছে৷ ভদ্রলোক তার ওপরে বসে বললেন, ‘ধন্যবাদ, আজকালকার বাসগুলো যা হয়েছে মশাই, হাত দেখালাম তবু থামল না৷’

    হলধরবাবু বললেন, ‘বাসস্ট্যান্ড তো এখান থেকে অনেকদূর৷ এতটা পথ বৃষ্টির মধ্যে এলেন কী করে?’

    ভদ্রলোক উত্তর দিলেন, ‘আসলে অচেনা জায়গা৷ হাঁটতে হাঁটতে বাসস্ট্যান্ড থেকে এতটা দূর চলে এসেছি, বুঝতে পারিনি৷’

    একটু থেমে বললেন, ‘আপনি কাজ করছিলেন দেখছি৷ আপনার অসুবিধা করলাম৷ বৃষ্টি একটু কমলেই আমি চলে যাব৷’

    ‘ঠিক আছে, ব্যস্ত হবার কিছু নেই৷’ এই বলে টেবিলের সামনে বসে হলধরবাবু ডুবে গেলেন নিজের কাজে৷ যেকোনো একটা লেখাকে নির্বাচন করতে হবে৷ দুটো লেখা ছাপাবার মতন জায়গা নেই৷

    বাইরে বৃষ্টি আরও জোরে শুরু হয়েছে৷ হলধরবাবু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন কাশীনাথ সাঁতরার লেখাটাই ছাপবেন৷ কাশীনাথবাবুকে চটিয়ে লাভ নেই৷ সামনের ডিসেম্বরে কাশীনাথবাবুর লেখক জীবনের পঁচিশ বছর পূর্ণ হচ্ছে৷ হলধরবাবু ভেবে রেখেছেন ‘হইচই’ প্রকাশনা সংস্থা থেকে কাশীনাথের একটা গল্প সংকলন বার করবেন৷ বইয়ের নামটাও মনে মনে ঠিক করে রেখেছেন৷ ‘পঁচিশ বছরের শ্রেষ্ঠ কল্পবিজ্ঞানের গল্প’৷

    পাণ্ডুলিপির ওপর মনোনীত কথাটা লিখতে যাবেন, এমন সময় চেয়ারে বসা ভদ্রলোক হঠাৎ বলে উঠলেন, ‘যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি৷’

    হলধরবাবু গলার শব্দ পেয়ে প্রথমে চমকে গেছিলেন৷ অনেকক্ষণ কেটে গেছে এরমধ্যে৷ চিন্তাভাবনায় থাকার জন্য ভদ্রলোকের উপস্থিতি ভুলতে বসেছিলেন৷ তিনি বললেন, ‘হ্যাঁ, বলুন৷’

    ভদ্রলোক বললেন, ‘ভূতের গল্প বলেই কি লেখাটা বাদ হল?’

    হলধর একটু আশ্চর্য হলেন৷ ভদ্রলোক জানলেন কী করে যে নিশিকান্তর লেখাটা তিনি মনোনীত করেননি! তারপর ভাবলেন ভদ্রলোক হয়তো কোনো সময় তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন৷ তিনি খেয়াল করেননি৷ অনেকের এমন স্বভাব থাকে৷ টেবিলের ওপর পত্রিকার ঠিকানা লেখা অনেক পাণ্ডুলিপির প্যাকেট আছে৷ ভদ্রলোক হয়তো বুঝতে পেরেছেন তিনি লেখা নির্বাচন করতে বসেছেন৷ হলধরবাবু কিছুটা অসন্তুষ্ট হলেও জবাব না দেওয়াটা নিতান্তই অভদ্রতা হবে মনে করে বললেন, ‘বিজ্ঞানের যুগ, গাঁজাখুরি ভূতের গল্পর বদলে কল্পবিজ্ঞানের গল্প ছাপানোই ভালো৷’

    ভদ্রলোক মৃদু হেসে বললেন, ‘আপনার কাশীনাথ সাঁতরার গল্পের নায়ক দু-হাজার আলোকবর্ষ দূরের স্ফটিক গ্রহে বসে বেগুনি দিয়ে মুড়ি খাচ্ছে-সেটা গাঁজাখুরি হল না, শুধু ভূতের গল্প বলেই গাঁজাখুরি হল!’

    হলধরবাবু হতভম্ব হয়ে গেলেন ভদ্রলোকের কথা শুনে৷ সত্যিই তো কাশীনাথ সাঁতরার গল্পের নায়ক ‘রোবট দত্ত’ স্ফটিক গ্রহে বসে বেগুনি-মুড়ি খাচ্ছে গল্পের মধ্যে৷ কিন্তু এটা তো ভদ্রলোকের জানার কথা নয়৷ ভদ্রলোকের মুখের দিকে এবার সোজাসুজি তাকালেন হলধর৷ কী আশ্চর্য! ভদ্রলোকের বয়স যে হঠাৎ বছর কুড়ি নীচে নেমে গেছে! হলধরবাবুর মাথার ভেতরে কেমন জানি সবকিছু জট পাকিয়ে যেতে লাগল৷ বুকের ভেতর যেন হাতুড়ি পেটাচ্ছে কে৷ হলধরবাবু মনের সব জোর একত্রিত করে বললেন, ‘আপনি কে? এত কিছু জানলেন কী করে?’

    ভদ্রলোক বললেন, ‘আমি জানি৷ কিন্তু আমার প্রথম প্রশ্নের উত্তরটা এখনও পেলাম না৷’

    হলধরের সমস্ত চিন্তা আস্তে আস্তে যেন লোকটার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে৷ আপ্রাণ চেষ্টা করেও যেন নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না৷ অসহায় হলধর এবার জবাবদিহির সুরে বলতে আরম্ভ করলেন, ‘মানছি, ভূতের গল্পটা কাশীনাথবাবুর গল্পের চেয়ে ভালো৷ কিন্তু ভূতের গল্প যিনি লিখে পাঠিয়েছেন তার নাম আগে কোনোদিন শুনিনি, লেখাও কোনো কাগজে পড়িনি৷ একেবারে অজ্ঞাতকূলশীল! হয়তো তিনি বড়ো কোনো লেখকের প্রকাশিত গল্প কপি করেছেন৷ এমন ঘটনা অনেক সময় হয়৷ এই নিয়ে পরে যদি বিপত্তি হয় তাহলে কী কৈফিয়ত দেব আমি? আমিও তো চাকরি করি৷’

    লোকটা শুনে বলল, ‘কপির কথা যখন বললেন তাহলে বলি, আজ দুপুরে নামী লেখক হরিদাস গায়েনের ‘হাকিমপুরের হত্যা রহস্য’ বলে যে লেখাটা পুজো সংখ্যার জন্য নির্বাচন করলেন তার প্লট তো চল্লিশ বছর আগে রহস্য-রোমাঞ্চ পত্রিকায় প্রকাশিত বেণীমাধব সরখেলের নরপিশাচ গল্প থেকে হুবহু কপি করা৷ শুধু পাত্র-পাত্রীর নামটা পরিবর্তন করা হয়েছে৷’

    হলধরবাবু বিস্মিত হলেন লোকটার কথাগুলো শুনে৷ কিশোর বয়সে তিনি রহস্য-রোমাঞ্চ পত্রিকার গ্রাহক ছিলেন৷ এখনও বাড়িতে তাঁর বাঁধানো খণ্ডগুলো রাখা আছে৷ নরপিশাচ গল্পটা তিনিও পড়েছিলেন৷ তাই দুপুরে পাণ্ডুলিপি দেখার সময় বারবারই মনে হচ্ছিল হরিদাস গায়েনের লেখাটা আগে যেন কোথাও দেখেছেন৷ নামী লেখক বলে মনের সন্দেহ দূরে রেখে ছাড়পত্র দিয়েছেন৷ দু-হাত দিয়ে মাথাটা জোরে চেপে ধরে টেবিলের ওপর ঝুঁকে পড়লেন হলধর৷ প্রতিটা মুহূর্ত যেন এক-একটা ঘণ্টা৷

    ‘এবার তাহলে আসি হলধরবাবু৷’

    নিজের নামটা শুনে হলধরবাবু আস্তে আস্তে তাকালেন লোকটার দিকে৷ তার সামনে এখন দাঁড়িয়ে হাসছে বছর কুড়ি বয়সের এক যুবক৷

    ‘আর তো বয়স কমানো যাবে না হলধরবাবু৷ ভালো থাকবেন৷ নমস্কার৷’

    হলধরবাবুকে নমস্কার করে ধীর পায়ে সে বেরিয়ে গেল ঘর ছেড়ে৷ বেরোবার সময় লন্ঠনের মৃদু আলোয় হলধর লক্ষ করলেন তার বাঁ-গালে বড়ো একটা আঁচিল৷

    খোলা দরজার দিকে তাকিয়ে হতভম্বের মতন বসে ছিলেন হলধরবাবু৷ সংবিৎ ফিরল খাবার নিয়ে আসে যে ছোকরা, সেই শঙ্করের ডাকে৷ রাত এখন বারোটা৷ বৃষ্টির জন্য আসতে তার অনেকটা দেরি হয়েছে৷ তাকে কিছু বললেন না হলধরবাবু৷ এতক্ষণ হয়তো তিনি একটা স্বপ্ন দেখছিলেন৷ খেয়ে-দেয়ে বিছানায় শুয়ে পড়লেন হলধরবাবু৷

    সারারাত ভালো করে ঘুম হল না তাঁর৷ বারবারই কেন জানি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছিলেন সেই আঁচিলওলা গালটা৷

    ভোর বেলা উঠেই হলধর গাড়ি নিয়ে সোজা রওনা দিলেন কলকাতায়৷ মনের মধ্যে ক্রমশ একটা সন্দেহ দানা বাঁধছে তাঁর৷ বাড়ি পৌঁছে তিনি আলমারির তাক থেকে অনেকদিন পরে নামিয়ে আনলেন একটা পুরোনো ছবির অ্যালবাম৷ অ্যালবামের অধিকাংশ ছবিই তাঁর কৈশোর-যৌবনের৷ পাতা উলটে দেখতে দেখতে খুঁজে বার করলেন বিবর্ণ হয়ে যাওয়া একটা ছবি৷ কিশোর বয়সে যখন তিনি মফস্বল শহরে থাকতেন সেই সময়কার স্টুডিয়োতে তোলা একটা গ্রুপ ছবি৷ চশমার কাঁচটা ধুতির খুট দিয়ে ভালো করে মুছে ছবিটাকে চোখের সামনে তুলে ধরলেন৷ ছবিতে জনা দশেক ছেলের মধ্যে তিনিও আছেন৷ সে আজকের মেদবহুল-পক্ককেশ-মোটা চশমাধারী হলধর নয়, চল্লিশ বছর আগের ছিপছিপে কিশোর হলধর৷ আর তার একপাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে হলধরের সমবয়সি৷ ভালো করে লক্ষ করে হলধর দেখতে পেলেন তার বাঁ-গালে একটা বড়ো আঁচিল৷ হাজু-হাজরা-নিশিকান্ত-নিশিকান্ত হাজরা৷ জলের মতন সবকিছু মনে পড়ে গেল হলধরবাবুর৷ নিশিকান্ত চল্লিশ বছর আগের মানদাসুন্দরী স্কুলের ফার্স্ট বয়, হলধরের সহপাঠী ‘হাজু’৷ যে অনেক অনেক বছর আগে নিজের জলপানির টাকা তুলে দিয়েছিল হলধরের হাতে৷ সেই টাকা দিয়ে মফস্বল শহরে একটা ক্ষুদ্র পত্রিকা প্রকাশ করেছিলেন হলধর৷ বলা বাহুল্য জীবনের প্রথম সম্পাদনার কাজ সেই পত্রিকায়৷ পত্রিকার একটা সংখ্যা প্রকাশের পরই বাবার কলকাতায় বদলি হওয়ার সূত্রে কলকাতায় আসা৷ আস্তে আস্তে বড়ো হয়ে ওঠা৷ সেই ফেলে আসা জীবনের আর কারোর সঙ্গেই যোগাযোগ রাখতে পারেননি হলধর৷

    দপ্তরে এসে চুপচাপ বসেছিলেন হলধরবাবু৷ কেউ যেন আজ তাঁকে ডিস্টার্ব না করে, সবাইকে বলে দিয়েছেন৷ বারবার মনে আসছে নিশিকান্তর কথা৷ অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর, বেয়ারাকে গত সাত দিনের দৈনিক ‘হইচই’ আনতে বললেন৷ কলকাতায় থাকলে প্রত্যেক দিনের পত্রিকায় কোনো ত্রুটি আছে কি না খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয় তাঁকে৷

    বেয়ারা এসে কাগজগুলো দিয়ে গেল৷ দেখতে শুরু করলেন তিনি৷ পত্রিকা দেখতে দেখতে ছোট্ট একটা সংবাদে চোখ আটকে গেল তার৷ সংবাদের শিরোনাম ‘বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু’৷ তাতে লেখা হয়েছে-নিজস্ব সংবাদদাতা, বারাসাত : গতকাল রাত দশটা নাগাদ নীলগঞ্জের কাছে বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়৷ মৃতের আনুমানিক বয়স ষাট বছর৷ মৃতের কাছ থেকে একটা কাগজ পাওয়া গেছে৷ তার থেকে পুলিশের ধারণা মৃতের নাম সম্ভবত নিশিকান্ত হাজরা৷ মৃতের ঠিকানা পুলিশ অনুসন্ধান করছে৷ সনাক্তকরণ চিহ্ন হিসাবে তার বাঁ-গালে একটা বড়ো আঁচিল আছে৷ ধৃত বাস ড্রাইভারের বয়ান অনুযায়ী বৃষ্টির মধ্যে বাস থামানোর জন্য হঠাৎই চলন্ত বাসের সামনে চলে আসেন তিনি৷ তার থেকে এই দুর্ঘটনা৷ হলধরবাবুর সামনে সব কিছু যেন টলে উঠল৷ টেবিলের ওপর ঢলে পড়লেন তিনি৷

    প্রায় এক মাস পর হাসপাতাল থেকে ছুটি পেলেন হলধরবাবু৷ তাঁর অসুস্থতার কারণে সেবার পুজোর সংখ্যা ছাপতে একটু দেরি হল৷ তবে তার সূচিপত্রে যে গল্পটির নাম প্রথম ছাপা হয়েছিল তা হল ‘আঁধার রাতের বন্ধু’ লেখকের নাম-নিশিকান্ত হাজরা৷

    ⤶
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসূর্যমন্দিরের শেষ প্রহরী – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    Next Article জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    বিষ্ণুলোকে সন্ধ্যা নামে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    March 20, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }