Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আকাশ পাতাল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প136 Mins Read0
    ⤶ ⤷

    আকাশ পাতাল – ১১

    ১১

    কিছু একটা ভাঙলে কিছু একটা গড়তে তো হবে

    কোথায় যাবে মা তুমি? কার ঘরে, প্রবীণারা বলেন, মেয়ে হল পরের সম্পত্তি। খাইয়ে, দাইয়ে, শিক্ষা দিয়ে, একদিন খাঁচা খুলে উড়িয়ে দাও। সেদিন এক প্রবীণ মানুষ কাগজ পেনসিল নিয়ে হিসেব করছিলেন। এ বাজারে একটি মেয়ে পার করতে, নমঃ নমঃ করে কত লাগতে পারে। কম করেও সোনা লাগবে দশ ভরি। একটি হার, দু’গাছা চুড়ি, একটি বাউটি অথবা তাবিজ, বোতাম এক সেট, দু’টি আংটি; সোনার ভরি দু’হাজার, ভরি প্রতি বানি দুশো টাকা, তার মানে বাইশ শো টাকা। এইতেই চলে গেল বাইশ হাজার। একটি খাট বিছানা সমেত চার থেকে পাঁচ হাজার। সাতাশে উঠল। এরপর ড্রেসিং—টেবিল, আলমারি, অন্যান্য সব মিলিয়ে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার ধাক্কা।

    বড় সাংঘাতিক কথা। সংসারে দুটি মেয়ে মানে একলাখ বিশ হাজার। দিন আনা দিন খাওয়া মানুষ কোথায় পাবে এত টাকা। এখন তো সকলেই প্রায় শিক্ষিত, আলোকপ্রাপ্ত। মেলামেশারও বাধা নেই। প্রেমের ছড়াছড়ি। তবু এই আতঙ্ক কেন? কন্যাসন্তান জন্মালে পরিবারের মুখের হাসি মিলিয়ে যায় কেন? নারী ছাড়া সংসার অচল। অথচ নারীকে সংসারস্থ করতে লাখোপতি হতে হবে কেন?

    হিসেব শেষ করে প্রবীণ মানুষটি করুণ মুখে তাকালেন। বললেন, ‘জানাশোনা ঘর ছাড়া উটকো কারুর হাতে মেয়েটিকে তো তুলে দিতে পারব না। সে সাহস আর নেই।’

    ‘কেন?’

    ‘দিন—কাল যা পড়েছে, খুব জানা ঘর না হলে মেয়ের জীবন নিয়ে টানাটানি। মেরে হয়তো ঝুলিয়েই দিলে। বললে আত্মহত্যা করেছে।’

    ‘মিছে ভাবছেন। শিক্ষিত ছেলেরা তা করবে কেন?’

    ‘শিক্ষিত?’ ভদ্রলোক হাসলেন, ‘হালফিলের একটা ঘটনা তোমাকে বলি। ছেলে আর মেয়ে দুজনে ইঞ্জিনিয়ার। পড়তে পড়তে আলাপ। আলাপ থেকে প্রেম। প্রেম পাকল বিয়েতে। ছেলেটি চাকরি পেল বোম্বাইতে। বছর না ঘুরতেই শুরু হল মেয়েটির আর্তনাদ। ছেলেটি এক গুজরাতি রমণীর প্রেমে হাবুডুবু। স্ত্রীর ওপর অত্যাচার, মারধোর।’

    ‘সে কি?’

    ‘হ্যাঁ বাবাজী। শিক্ষা কী করবে! শিক্ষার চেয়ে, প্রেমের চেয়ে, দেহ বড় জিনিস। এক প্রেম শুকিয়ে আর এক প্রেমের উদয়। মেয়েটি শেষে পালিয়ে এল কলকাতায়। ডিভোর্স হয়ে গেল। সাত বছর হয়ে গেল, সেই মেয়ের এখনও বিয়ে হয়নি। কে বিয়ে করবে একজন ডিভোর্সিকে। বিদ্যাসাগর তো বিধবা বিবাহের জন্যে অনেক লড়েছিলেন। হল কিছু? বিধবা, বিধবাই রয়ে গেল। আমাদের সব আধুনিকতা মুখে। মনে সেই প্রাচীন সংস্কার। অতএব বুঝতেই পারছ। পাত্র নির্বাচন, বিবাহ খুব সহজ নিরুদবেগ ব্যাপার নয়। জীবনে জীবন ধারণ এমন এক জটিল প্ল্যাস্টিক সার্জারি, শেষ না হলে স্বস্তির নিশ্বাস ফেলা যায় না। দশ বছর ঘরসংসার করার পরও সংসার ভেঙে যেতে পারে।’

    মেয়ের বিয়ে না দিলেই হয়। লেখাপড়া শিখিয়ে স্বাবলম্বী করে ছেড়ে দাও। বলা সহজ। প্রস্তাবটি মোটেই বাস্তবসম্মত নয়। ইহুদিদের ধর্মগ্রন্থ জোহারে সুন্দর একটি উক্তি আছে। God creates new worlds constantly. In what way? By causing marriages to take place. ঈশ্বর অনবরতই নতুন জগৎ কীভাবে সৃষ্টি করছেন? বিবাহের দ্বারা। দুটি হাতে দুটি হাত মিলিয়ে ছেড়ে দেন।

    জোহার বলছেন, আত্মা যখন স্বর্গ থেকে পৃথিবীতে নামে, তখন একক অবস্থায় নামে না। নেমে আসে জোট বেঁধে, একটি পুরুষ আত্মা, একটি স্ত্রী আত্মা। পুরুষ গ্রহণ করে পুরুষের শরীর, নারী গ্রহণ করে রমণীর শরীর। এরপর ঈশ্বর নির্বাচিত পুরুষ আর নারীকে বিবাহ বন্ধনে বেঁধে দেন। এরই নাম পুনর্মিলন। পুণ্যাত্মা বিবাহিত পুরুষকেই আশ্রয় করে। কারণ অবিবাহিত পুরুষ কখনোই সম্পূর্ণ মানবের স্বীকৃতি পায় না, অর্ধ সম্পূর্ণ। পুণ্যাত্মা অসমাপ্ত বস্তুতে আস্থা রাখে না।

    সব দেশের শাস্ত্রই বিবাহকে পুণ্যবন্ধনের মর‍্যাদা দিয়েছেন। ম্যারেজ মেকস এ কমপ্লিট ম্যান—শুনে শুনে আমাদের কান পচে গেছে। অথচ বিবাহ এখন সবচেয়ে ভীতিপ্রদ ব্যাপার। কী হবে কোনো পক্ষেরই জানা নেই। প্রতিদিন সংবাদপত্র খোলা মাত্রই একাধিক বধূহত্যার খবর সভ্যতাকে স্তব্ধ করে দেবে। পুণ্যাত্মা যদি বিবাহিত ব্যক্তিকেই ভর করবে, তা হলে সে আত্মা কেন ছুরি ছোরা নিয়ে একটি নিরীহ রমণীকে জবাই করার জন্যে তেড়ে যায়! মানুষ এগোচ্ছে না পেছোচ্ছে! মানুষ ক্রমশই অতিমানুষ না হয়ে বনমানুষ হয়ে যাচ্ছে। রাম—রাজ্য দ্বিতীয়বার আর প্রতিষ্ঠিত হল না। শ্রীকৃষ্ণ সেই যে গেলেন এলেন না। মামেকং শরণং ব্রজ। কেউ শুনলে না। গৌতমবুদ্ধ, শ্রীচৈতন্য দ্বিতীয়বার আবির্ভূত হলেন না। সময় এইভাবেই আমাদের ছলনা করে আসছে। হীরক যুগ চলে গেল, ফিরে আর এল না। ঐতিহাসিকরা বৃথাই আশ্বাস দিলেন—হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ফিরে ফিরে যুদ্ধ আসে, বন্যা আসে, দুর্ভিক্ষ আসে, মহামারি আসে, রাবণ আসে, রাম আর আসেন না। যুধিষ্ঠির সহ ভ্রাতা সেই যে গেলেন আর নেমে এলেন না, এদিকে পাড়ায় পাড়ায় কুরুক্ষেত্র। পঞ্চপাণ্ডব কোণঠাসা। কৃষ্ণ কোথায়। কে হবেন রথের সারথি!

    মেয়ে বড়ো হচ্ছে। বাপমায়ের প্রাণ শুকোচ্ছে। বাড়ির সামনে সিটি মেরে যাচ্ছে নবকুমার। ফ্রি—সেক্সের বাতাস বইছে। আমেরিকান কায়দায় মেয়ে বলছে আমার ডেট আছে। সংবাদপত্রে বিজ্ঞাপন ঝুলছে, পাঁচ মিনিটেই গর্ভমোচন। মনুর কথা বা বিধান এখন কথার কথা। ব্রহ্মচর্যং সমাপ্য গৃহী ভবেৎ। গৃহী ভূত্বা বনী ভবেৎ। বনী ভূত্বা প্রব্রজেৎ। (জাবাল উপনিষৎ) প্রথমে ব্রহ্মচারী অর্থাৎ ছাত্র। জীবনের দ্বিতীয় পর্বে গৃহী। তৃতীয় পর্বে বনী অর্থাৎ গৃহত্যাগ। চতুর্থ পর্বে সন্ন্যাস। ভারত এখন আর নিজের কণ্ঠস্বর শুনতে পায় না। জেট—এজে ঋষিরা সব বনমানুষ। রাজনীতি চটকানো শিক্ষাব্যবস্থা আর কোনো দিন বলবে না, বৎস মানুষ হও, ইস্পাত কঠিন চরিত্র তৈরি করো। বলবে শিক্ষিত জন্তু হয়ে বৈভব উৎপাদন করো। বিবাহ মানে আত্মার মিলন নয়, সেক্স। বংশের, দেশের মুখ উজ্জ্বলকারী সন্তানের সাধনা নয়, পরিবার পরিকল্পনার ফাঁক গলে বেরিয়ে আসা দুয়েকটি পেটের শত্রু। স্বেচ্ছায় বাণপ্রস্থ বা সন্ন্যাস নয়, ঝে�টিয়ে বিদায়। আধুনিকতা জিন্দাবাদ। কম্পিউটারের হাসি, কম্পিউটারের কাশি। জীবন হাড়মাসের যন্ত্র। গৃহ আর আশ্রয় নয় আস্তাবল। নাও, বোঝো ঠ্যালা। বোম্বাইসে আয়া মেরা দোস্ত! হিন্দি সিনেমা জীবনের পাঠশালা। রং, ঢং, ভাষা, হাঁটাচলা সবেতেই পর্দার প্রভাব। রেডিয়ো অষ্টপ্রহর কানে প্রেম আর বিরহের আরক ঢালছে। টিভির পর্দায় নায়িকা নাচছে। ভাঁড়েদের তোতলামি, নায়ক আর ভিলেনের ফিস্টি—ফাইট। সামনে এক সার পেঙ্গুইন দর্শক। একটা ক্ল্যাসিক্যাল জাতের কি বিচিত্র উত্তরণ। বেদ—বেদান্ত, উপনিষদ থেকে বচ্চন, খান্না। এই পরিবেশে ঘরে অনূঢ়া মেয়ে রাখার ঝুঁকি কি কম!

    বিধায়ক মনু সেই যুগেই সাহস করে বলতে পারেননি মেয়েকে ঘরে পুষে রাখো পাত্রের অভাবে। গৃহস্থের যৌন জীবনের প্রয়োজনীয়তা তিনি বুঝতেন। জ্ঞানের কথা, যোগের কথা বলে মানুষকে প্রবৃত্তি—মার্গ থেকে সহজে সরানো যাবে না। পরদারাসক্ত হয়ে সামাজিক শৃঙ্খলা ভেঙে চুরমার করে দেবে। মনু বললেন, ঋতুকালাভিগামী স্যাৎ স্বদারনিবতঃ সদা। ঠাকুর রামকৃষ্ণের কথা, কামিনী—কাঞ্চন একেবারে ত্যাগ, সংসারীর পক্ষে সম্ভব নয়। ঈশ্বরে মন, প্রয়োজনে ওই স্বদারা সহবাস। মনুর বিধান, নারী নিজপতি—নিরতা থাকবে। কালেহদাতা পিতা বাচ্যো, বাচ্যশ্চানুপযন পতিঃ। যোগ্যকালে কন্যাকে পাত্রস্থা না করলে পিতা, আর ঋতুকালে পত্নীতে উপগত না হলে, পতি নিন্দার্হ। ইহুদি শাস্ত্রের নির্দেশ আরও সাংঘাতিক, বিবাহযোগ্যা কন্যার পাত্রসন্ধানে পিতা ব্যর্থ হলে, ক্রীতদাসের সঙ্গেই কন্যার বিবাহ দাও। [If your dauguter is connubile and you connot find a husband for her, manumit your slave and marry her. মনু আমাদের গার্হস্থ্য জীবনের শুচিতা নিয়ে খুবই চিন্তিত ছিলেন। গৃহিণী না হলে গৃহ গৃহই নয়। ন গৃহং গৃহম ইত্যাহুর্গৃহিণী গৃহম উচ্যতে] কন্যা ঋতুমতী হবার তিন বছরের মধ্যে পিতা যদি তার বিবাহ না দেন, তবে মনুর বিধানে ওই কন্যা নিজের পতি নিজেই নির্বাচন করে নিতে পারবে। ব্যভিচারের সাংঘাতিক শাস্তির বিধান তাঁর নির্দেশে আছে। স্ত্রী যদি পরপুরুষে আসক্তা হয়, তা হলে রাজা তাকে সর্বসমক্ষে কুকুর দিয়ে দংশন করাবেন। [ভর্তারং লঙ্ঘয়েদ যা তু স্ত্রী জ্ঞাতিগুণদর্পিতা। তাং শ্বভিঃ খাদয়েদ রাজা সংস্থানে বহুসংস্থিতে] আর পরস্ত্রীগামী পুরুষের বেলায়? রাজা তাকে অগ্নিতপ্ত লৌহশয্যায় শয়ন করিয়ে ঝলসে মারবেন। [ পুমাংসং দাহয়েৎ পাপং শয়নে তপ্ত আয়সে। অভ্যাদধুশ্চে কাষ্ঠানি তত্র দাহ্যেত পাপকৃৎ।]

    বাপরে, কি সাংঘাতিক বিধান? সমাজ সময়ের স্রোতে আজ কোথায় চলে এসেছে। জনৈকা আধুনিকাকে বলতে শুনেছি, ‘আমি যে লোকটার সঙ্গে থাকি—না, সে সাড়ে সাতটার সময় অফিস থেকে ফেরে ভাই।’ স্বামী হল লোক। বিবাহ হল থাকা। বিদেশি বাতাস জোর বইছে। সেখানে— The matrimonial instinct is lossing ground. Women refuse to be mothers. অতঃপর কী হবে? খুবই ভাবনার কথা। মানুষ তাহলে কোন মায়ের পেটে জন্মাবে? আমাদের পিতৃপরিচয় থাকবে তো! না জারজে পৃথিবী ভরে যাবে! না দশ মিনিটে গর্ভমোচনের দাওয়াইয়ে পৃথিবী জনশূন্য হয়ে যাবে! কী যে হবে অ্যাটম বোমাই জানে।

    আমরা যারা সাবেক কালের পাঁঠা, মাঝে মাঝে তাদের মনে নানা প্রশ্ন ভিড় করে আসে। সুস্থ একজন পিতা আর সুস্থ একজন মাতা দুয়ার খুলে কোল পেতে না দিলে আধুনিক কাল আসবে কী করে? আমরা তো স্বয়ম্ভু নই। কিছু একটা ভাঙলে কিছু একটা গড়তে তো হবে! সিটি মেরে, শাড়ির আঁচল টেনে যে আধুনিকতা প্রকাশ করছে, তারও তো একটা গর্ভের প্রয়োজন হয়েছিল। প্রয়োজন হয়েছিল এক বিন্দু বীর্যের। তার মুখেও তো মা স্তন গুঁজে দিয়েছিলেন। মাঝরাতে ভিজে কাঁথা পালটেছিলেন। ছেলেকে বিয়ের পাল্লায় তোলার সময় পিতা কি তাঁর নিজের কন্যার কথা ভাবেন?

    এসব প্রশ্নের উত্তর নেই। পৃথিবী চিরকালই বোধশূন্য। মেয়ে বড়ো হয়। পিতামাতার নিদ্রা চলে যায়। প্রেমিক যুবকও পিঁড়েয় বসার আগে চারপাশে তাকিয়ে দেখে। খাট? সেগুনের তো! ফ্রিজ? ইনবিল্ট স্টেবিলাইজার আছে তো! হাত ঘড়ি? ডে, ডেট, কোয়ার্জ তো! মেয়েটিকে তো আগেই যৎপরোনাস্তি বাজানো হয়েছে। তবু, তবু মধ্যরাতে ব্রিজের ওপর দিয়ে জ্বলন্ত উল্কাপিণ্ডের মতো একটি মেয়ে ছুটে আসছে। আর্ত চিৎকার—বাঁচাও, বাঁচাও। পুরুষজাতির হাত থেকে আমাকে বাঁচাও। হায় মনু! হায় জোহার!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকেবলই ছায়া – সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article সঞ্জীবের সেরা ১০১ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }