Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আকাশ পাতাল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প136 Mins Read0
    ⤶ ⤷

    আকাশ পাতাল – ১৩

    ১৩

    জন্ম যার কোলে মৃত্যুও তারই কোলে

    গম—এ হস্তী—কা, অসদ, কিস—সে হো জুজ মর্গ ইলাজ।
    শমা হর রঙ্গ—মে জলতী হৈ সহর হোনে তক।।

    গালিব।

    ওঁ প্রজাপতয়ে নমঃ, মানে একটি সংসারের শুরু। সানাই বাজতেও পারে, নাও পারে। আলোর ঝালরে গৃহ সাজতেও পারে নাও পারে। সাড়ম্বরে অথবা অনাড়ম্বরে সংসারের সূত্রপাত এইভাবেই হয়ে আসছে। একটি রাতের খেলা। শ্রাবণের কোনো বর্ষণ রাত হতে পারে। বসন্তের কোনো উতলা রাত হতে পারে। শামিয়ানার তলায় ছায়া ছায়া আমন্ত্রিত কিছু মানুষ! আলোর বৃত্তে কিছু উড়ন্ত পোকা, সিগারেটের পাক খাওয়া ধোঁয়া। কলাপাতায় ফুলকো লুচি, টিকিঅলা ঝুল কালো বেগুন ভাজা। বালি কিচকিচে মরসুমি শাকভাজা, এক হাতা মুগের ডাল, সমাহিত মাছের মাথার ভগ্নাংশ, রোরুদ্যমান পাকা পোনার গোটা দুই খণ্ড, বিমর্ষ মাংসের টুকরো, স্বচ্ছ চাটনিতে পেঁপের ওড়না, চতুষ্কোণ সন্দেশ, বর্তুলাকার রসগোল্লার মলিন মুখচ্ছবি। ত্রিকোণ পান মুখে অভ্যাগতদের সউদ্গার বিদায়। মধ্যরাতে কুকুরের চিৎকার, এঁটো পাতা নিয়ে টানাটানি। সুচারু শয্যায়, রজনীগন্ধার বাস নিতে নিতে এক জোড়া মানবমানবীর তরণী ভাসানো। একবার সুখ এসে হাল ধরে তো, দুঃখ এসে সে হাত সরিয়ে দেয়। বন্ধন ক্রমশই দৃঢ় হতে থাকে। জীবনে জীবন মিলে যায়। নতুনের গন্ধ মুছে যায়। জড়তা কেটে আসে।

    ডুরে শাড়ি মোড়া যৌবনে বার্ধক্যের ছায়া নামে। দুই ইতিমধ্যে তিন, তিন থেকে চার, চার থেকে পাঁচ হয়ে যায়। নীচের দিক যত ভরাট হতে থাকে ওপরদিক তত খালি হতে থাকে। শ্বশুরমহাশয়, ‘তোমরা সব সুখে থাক,’ বলে একদিন বিদায় নিলেন। বিদায় নিয়ে গেলেন শাশুড়ি। সেদিনের নব দম্পতি হয়ে গেলেন কত্তা, গিন্নি। চারপাশ মা, মা ডাকে সরব। বিদায়ী কর্তার আসনে নতুন কর্তা। বিয়ের রাতের সিল্কের পাঞ্জাবিটি পোকায় ফুটোফুটো করেছে। সোনার বোতাম স্থান নিয়েছে গয়নার বাক্সে। মনে মনে প্রস্তুতি চলছে মেয়ের বিয়ের। কত্তার যৌবনের লম্বা হাত খাটো হয়েছে। মুখের হাসির বহর কমেছে। যে চোখে চশমা ছিল না সে চোখে চশমা এসেছে। সামনের চুল পাতলা হয়েছে। চামড়ায় ভাঁজ পড়েছে। সময়ের ট্র্যাক্টর জীবনের খেতটিকে কুদলে দিয়েছে। ফসল কী উঠেছে, তা আর ভেবে দেখার সময় নেই। প্রেমের কথা স্বপ্নের কথা সব ফুরিয়ে গেছে, এখন শুধু কাজের কথা, কর্তব্যের কথা। সব খেলাই এখন মধ্য মাঠে, আত্মরক্ষার খেলা।

    মধ্যবিত্তের আশা, আকাঙ্ক্ষা খুবই সামান্য। আকাশছোঁয়া কিছু নেই। কেউ রেসের ঘোড়া কিনে ডার্বি জিততে চায় না। মধ্যপ্রদেশের জঙ্গলে সিংহ শিকারের বাসনাও নেই। সাতমহলা ইন্দ্রপুরীর স্বপ্নও কেউ দেখে না। পোয়াভর পাত্রে জীবনের মাপামাপি। লটারিতে হঠাৎ ছিয়াত্তর লাখ টাকা পেয়ে গেলে অনেকে হয় তো মারাই যাবেন। ইচ্ছাপূরণের দেবতা হঠাৎ যদি সামনে এসে প্রশ্ন করেন, ‘বলো তুমি কী চাও? তোমার তিনটি বাসনা আমি পূর্ণ করব। মধ্যবিত্ত থতোমতো খেয়ে যাবেন। ভেবেই পাবেন না, ঠিক কী চাই। শেষে বলবেন, ‘হে দেবতা, বিকেলের দিকে আমার গৃহিণীর চোরা অম্বল আর আধকপালেটি চিরতরে দূর করে দাও। এই হল আমার এক নম্বর প্রার্থনা। দু’নম্বর, ছেলেটিকে একটা ভালো চাকরি পাইয়ে দাও। তিন নম্বর, মেয়েটির জন্যে একটি ভালো পাত্র জুটিয়ে দাও। চতুর্থ আর একটি ইচ্ছা আছে প্রভু, সেটি হল, না ভুগে, না ভুগিয়ে আমি যেন করোনারি থ্রম্বোসিসে দুম করে মরে যেতে পারি।’

    যে যেখানে আছে, সে সেখানেই থাকতে চায়। সেইখানেই রেখে যেতে চায় উত্তরপুরুষকে। আগেকার দিনে নিয়ম ছিল, পিতা অবসর নেবার পর, পিতার সেরেস্তাতেই পুত্রের চাকরি মিলত কর্মচারীর সন্তান হিসেবে। এখনও হয়তো কোথাও কোথাও এই নিয়ম চালু আছে। কেরানির ছেলে কেরানি। কম্পাউন্ডারের ছেলে কম্পাউন্ডার। ঠেলে ওপরে ওঠার চেষ্টা করলেও উপায় নেই। স্বপ্ন দেখা যায়। জাগরণের বাস্তবে প্রতিষ্ঠিত করা সহজ নয়। খাঁচার পাখির মাপা আকাশ। বিশাল আকাশে উড়তে গেলেই ডানা বেঁধে যায়।

    মাছউলীকে রাজা খাতির করে সুরভিত করে, সুন্দর পালঙ্কে শুতে দিলেন। প্রহরের পর প্রহর চলে যায়, ঘুম আর আসে না। শেষে মাছের চুবড়িটি জলে ভিজিয়ে এনে মাথার পাশে রাখল। সেই পরিচিত গন্ধ। ধীরে ধীরে ঘুম এসে গেল।

    পাঁচতারা হোটেলে মধ্যবিত্তকে ছেড়ে দিলে তার অবস্থা হবে গরম টিনের চালে বেড়ালের মতো। কার্পেটে জুতোসুদ্ধ পা তোলার আগে বকের মতো থমকে দাঁড়াবে। তারপর একপাশ দিয়ে পা টিপে টিপে হাঁটবে চোরের মতো। যদি বলা হয় কার্পেটের দাম দশ হাজার টাকা, তা হলে পা দিয়ে নয়, হাঁটু দিয়ে হাঁটার চেষ্টা হবে। খাবার টেবিলে ভোজের আয়োজন দেখে হাত গুটিয়ে আসবে। কার পর কী খেতে হয় জানা নেই।

    ধনীর বাথরুমে ঢুকে জনৈকের প্রাকৃতিক কর্ম মাথায় উঠে গিয়েছিল। তার নিজের শয়নকক্ষের দ্বিগুণ আয়তন। চতুর্দিকে ঝকঝকে পালিশ করা। রুপোর মতো ঝকঝকে বাথরুম ফিটিংস। হাত দেবার আগে নিজের হাত দেখতে হয়। হাতের ময়লায় পালিশ না নষ্ট হয়ে যায়। বিশাল বাথটবে গন্ডা কয়েক কলের মুখ, পাইপের কারিকুরি। বাথটাব যেন বিলাসী বৃদ্ধ। আয়েস করে শুয়ে আছে। মেঝেতে এক ফোঁটা জল ফেলতে সংকোচ হয়। দেয়ালের গায়ে ওয়াটার হিটার। কলের গায়ে লেখা ‘হট’ আর ‘কোল্ড’।

    মধ্যবিত্তের গৃহিণী দেড় হাজার টাকা দামের শাড়ি উপহার পেয়েছিলেন। সে শাড়ি একবার পরেই, খুলে তুলে রাখতে হল। কোথাও বসতে গেলেই ভয় হয়, এই বুঝি দাগ লেগে গেল। চলতে গেলে ভয় হয়, এই বুঝি খোঁচা লেগে গেল। সে শাড়ি তোলাই রইল, বছরের পর বছর। পরা আর হল না। তিনশো টাকা দামের বিলিতি সেন্ট প্রদর্শনীর বস্তু হয়ে আলমারির গর্ভকোষেই মজুত রয়ে গেল, ব্যবহার করার সাহস হল না। এক ফোঁটার দাম কত সে হিসেব আজও মেলেনি! বড় জটিল গণিত।

    যার যে মাপের চলন, সে সেই মাপেই পা ফেলবে। সুখের সংজ্ঞা যেমন সীমিত, সমস্যার বেশির ভাগই ছ্যাঁচড়া সমস্যা। কল, জল, আলো, দুধ, তেল, তেলেভাজা, ইলেকট্রিক বিল, মশামাছি, তেলাপোকা, হাঁচি, কাশি, সর্দি, পালাজ্বর, চুল উঠে যাওয়া, চোখ বসে যাওয়া, বায়ু, পিত্ত, মাছের দাম, আলুর দাম, ধুলো, ধোঁওয়া, বাড়িঅলা, ভাড়াটে। জিশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন। মধ্যবিত্ত জিশুরা আলপিনের খোঁচায় মরোমরো।

    এরই মধ্যে সাধ, অন্নপ্রাশন, বিবাহ, শ্রাদ্ধ। শিশুর আগমন। হাম, হামা। যকৃৎ বিবৃদ্ধি, হাতেখড়ি, বিদ্যারম্ভ। কিল, চড়, কানমোলা, মৃদু ধোলাই, আড়ং ধোলাই। কান্না, হাসি, বায়না। কখনো সোনার চাঁদ, মানিক আমার, কখনো গেছো হনুমান। পূর্বপুরুষ যত পাকছে, উত্তর পুরুষ ততই ডাঁসছে। ঠোঁটের ওপর গোঁফের রেখা স্পষ্ট হচ্ছে। গলায় বয়সা ধরছে। মা বাবা ক্রমশই দূরে সরে যাচ্ছে। বাইরের পৃথিবী এগিয়ে আসছে। প্রথমে গোপনে ধূমপান। ক্রমে প্রকাশ্যে। দৃষ্টি তেরছা হচ্ছে। মেয়েদের দিকে তাকাবার ধরন পালটাচ্ছে। ‘প্রাপ্তে তু ষোড়শ বর্ষের’ নীতিতে সংসার সব মেনে নিচ্ছে।

    অবশেষে ‘অল রোড লিডস টু রোম’। পিতা ছিলেন কালেক্টরির বড়োবাবু। ছেলে ব্যাংকের কেরানি। বছর না ঘুরতেই ওঁ প্রজাপতয়ে নমঃ। আবার সেই হলুদ নিমন্ত্রণ পত্র। নতুন সিল্কের পাঞ্জাবি। এক সেট সোনার বোতাম। এক জোড়া নিউকাট। যুগ পালটেছে। ভিয়েনের বদলে ক্যাটারার। বাঁধা মেনু। কড়া পরিবেশন। সামান্য অদলবদল; কিন্তু সেই এক রাত। নতুন খাটে নতুন বিছানা। মসৃণ চাদর। রজনীগন্ধা একদিন সুবাস ছড়িয়ে শুকিয়ে যাবে। নবাগতার রঙিন ডুরে শাড়ি ধীরে ধীরে রং হারাবে। মৃদু চলন, মৃদু ভাষণ ক্রমে উচ্চ থেকে উচ্চতর হবে। বধূর ঘোমটা খসে, মাতা। সংসারের প্রাচীন মাতাটি ক্রমে ক্রমে অন্তরালে অস্তমিত হতে থাকবেন। একটু একটু করে তাঁর সব অধিকার চলে যাবে অন্যহাতে। এরপরই ওঁ গঙ্গা। যে খোঁটার সঙ্গে জীবন—তরণী বেঁধেছিলেন, সেই খোঁটাটি কালের নদীতে ভেসে যাবে। শূন্য শয্যায় দীর্ঘ একটি পাশবালিশ। ক্ষয়ে যাওয়া এক জোড়া চপ্পল। পুরু লেন্সের চশমা। গোটা দুই ধর্মপুস্তক। কয়েকটি ওষুধের ফাইল নীরবে তাকিয়ে থাকবে নিঃসঙ্গ বৃদ্ধার দিকে। কেউ বুঝবে না তাঁর বেদনা। সংসার কখনোই তেমন মরমী নয়। হাঁসের মতো। পালকে জল ধরে না। বেদনার খোঁচা সময়ের শানে পড়ে মোলায়েম হয়ে আসে। কোনো যাওয়াই দীর্ঘকাল মনে রাখা যায় না। আগমনের চাপে নির্গমনের বেদনা মুছে যায়। ঝুল ঝাড়তে গিয়ে হঠাৎ চোখে পড়ে যায় এক সার ছবি। অন্নপ্রাশনের আসনে টোপর মাথায় শিশু ক্রমে প্যান্ট পরা কিশোর। কিশোর থেকে যুবক। স্বামী স্ত্রী। বৃদ্ধবৃদ্ধা। শেষে একজন আছেন আর একজন নেই। অবশেষে দুজনেই ওঁ গঙ্গা। গালিবের মতো বলতে ইচ্ছে করে।

    হস্তী হৈ নহ কুছ অদম হৈ, গালিব!
    আখির তো কেয়া হৈ, অয় নহী হৈ?

    সব আছে, না কিছুই নেই, গালিব?
    শেষ পর্যন্ত ব্যাপারটা কী? নাকি কোনো ব্যাপারই নেই?

    (অনু : আবু সয়ীদ আইয়ুব)

    জীবনের শেষটা সকলেরই ভারি নিঃসঙ্গ। পাশের খেলার মাঠে তাদের উল্লাস, যারা নতুন এসেছে। রেফারি বাঁশি বাজাচ্ছে দূরে গাছের পাতা বাতাসে আন্দোলিত হচ্ছে। কৃষ্ণকলি ফুটেছে, রাত ভোর হবার আগেই ম্লান হবার জন্যে। পাশের ঘরে নাতিরা গোল হয়ে বসেছে ক্যারামবোর্ড ঘিরে। স্ট্রাইকারের শব্দ হচ্ছে খটাস খটাস। পুত্রবধূ আয়নার সামনে দাঁড়িয়ে কপালে টিপ আঁকছে সুচারু করে। টিভির পর্দায় যিনি গান গাইছেন, তিনি বছর পাঁচেক আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন। ছায়া শরীর, ছায়াকণ্ঠ পড়ে আছে।

    জীবনের সব কাজ শেষ হয়ে গেলে কেমন লাগে? সেই সব কাজ, যা আর নতুন করে শুরু করা যাবে না। শুধু অপেক্ষা। হয় ক্ষণ অপেক্ষা, নয় দীর্ঘ অপেক্ষা। অপেক্ষা বড় ক্লান্তিকর। গাছতলায় প্রেমিকের অপেক্ষা। রোগীর ডাক্তারের জন্যে অপেক্ষা। বিদেশ থেকে ছেলের চিঠি আসবে তার অপেক্ষা। দুর্যোগের রাতে প্রিয়জন ঘরে ফেরেনি তার অপেক্ষা। পদশব্দ শোনা গেছে, কখন কে আসে, বড় উৎকণ্ঠা। সময়কে তখন বড় দীর্ঘ মনে হয়। শেষবেলার ছায়ার মতো।

    কাছের মানুষ তখন অনেক দূরের। শব্দে নৈঃশব্দ্য। জীবনেই মৃত্যু। হাতের মুঠো খুলে খুলে মুহূর্তের পাখিরা অনবরতই উড়ে চলেছে। কাউকেই আর ফেরানো যাবে না। যাহা যায়, তাহা যায়। শূন্য এ বুকে যতই ডাকো না কেন পাখি আর ফিরবে না। গালিব সাহেবের মতই বলতে ইচ্ছে করবে :

    বাদহ আনে—কা বফা কীজীয়ে; য়েহ কেয়া অন্দাজ হৈ,
    তুম—নে কিঁউ সঁওপী হৈ মেরে ঘর—কী দরমানী মুঝে।।

    আসবে ব’লে কথা দিয়েছো, কথা রাখো;
    এ কেমন রীতি তোমার,
    আমাকে আমারই দরজায়
    দরোয়ানির কাজ দিয়েছো কেন?

    (অনু : আবু সয়ীদ আইয়ুব)

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকেবলই ছায়া – সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article সঞ্জীবের সেরা ১০১ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }