Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আকাশ পাতাল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প136 Mins Read0
    ⤶ ⤷

    আকাশ পাতাল – ১৪

    ১৪

    বৃহতের পদতলে আমি ক্ষুদ্র প্রাণ এক

    যদি সন্দেহ হয় ঈশ্বর আছেন কি না, তাহলে কি খুব অন্যায় হবে? পৃথিবী জুড়ে মানুষ যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে! জীবনের খোলনলচে সব খুলে যাবার জোগাড়। দেবতারা সব পাথরের মূর্তি হয়ে মন্দিরে মন্দিরে বসে আছেন। সকালসন্ধে মহাসমারোহে পুজো আরতি। সেবার ঘটা। বিশ্বাসী মানুষের প্রত্যাশা নিয়ে অহরহ মাথাকোটা। আর কোন প্রত্যাশা পূর্ণ হচ্ছে? যিনি চাকরি চেয়েছিলেন তাঁর কি চাকরি জুটেছে? যিনি সন্তানের আরোগ্য কামনা করেছিলেন তাঁর সন্তান কি সুস্থ শরীরে হাসপাতাল থেকে ফিরে এসেছে? যিনি সকালসন্ধ্যা দেব—আরাধনা না করে জলগ্রহণ করেন না, তাঁর স্বামীটি কেন দুর্ঘটনায় মারা গেলেন? সাজানো সংসার কেন তছনছ হয়ে গেল? কারণটা কী?

    বিশ্বাসী মানুষের সেই এক কথা, সেই এক বিশ্বাস—যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। সব কেড়েকুড়ে নিয়ে পথে বসিয়ে ছেড়ে দেন। সুখ মানুষকে ভোঁতা করে দেয়, স্থূল করে দেয়, অনুভূতিশূন্য দানব বানিয়ে ছেড়ে দেয়। সুখীমানুষ, ভোগীমানুষ না ঈশ্বরবাদী না নিরীশ্বরবাদী। তিনি বোঝেন, বাড়ি, গাড়ি, রোজগার, হাইপ্রেসার, লোপ্রেসার, সুগার হার্ট। পাড়ায় থাকেন একঘরে হয়ে। আত্মীয়স্বজন থেকে বিচ্ছিন্ন। বলা যায় না যদি কেউ কিছু চেয়ে বসে! কেড়ে না নিলে হাত দিয়ে জল গলে না। ভিখিরি যখন ট্র্যাফিক সিগন্যালে আটকে থাকা ধনী মানুষের ঝকঝকে গাড়ির সামনে হাত পাতে, তখন দাঁত খিঁচুনি ছাড়া প্রায়শই কিছু পায় না। তবে মস্তান যখন পাঁচশো টাকার চাঁদার বিল বাড়িয়ে ধরে, তখন কান্না—হাসি মুখে ড্রয়ারে হাত চলে যায়। অনেকের ঘরের দেয়ালে গুরুদেবের ছবি ঝোলে, মাল্যভূষিত, গুরুর নির্দেশ কেউ কিন্তু পালন করেন না।

    ঈশ্বর সেই কারণেই না কি সুখ কেড়ে নেন। পাশ থেকে প্রিয়জনকে সরিয়ে নেন। যত রকমের দুর্বিপাক আছে সব ঢেলে দেন ঘাড়ের ওপর। মানুষ তখন আকাশের দিকে মুখ তুলে বলে, হা ভগবান! দুর্ভোগের বেদিতে তাঁর অধিষ্ঠান। হাবুডুবু না খেলে তিনি ঝুঁটি ধরে তোলেন না। পৃথিবীর তাবৎ দুর্ভাগা তাঁর কৃপাধন্য।

    তবু সংশয় আসে। ঈশ্বর কি আছেন? না নিৎসের কথাই সত্যি, গড ইজ ডেড। ঈশ্বর ঠিকই আছেন। মারা যাননি। সভ্য মানুষের বিশ্বাসে তিনি মৃত। দু’কলম পেটে পড়ামাত্রই দাম্ভিকের প্রশ্ন, হু ইজ গড। গডফড আমি মানি না। ও সব কুসংস্কার। আবার যেই বদ্যি এসে বললেন, না মশাই আমি ভালো বুঝছি না। সন্দেহ হচ্ছে ক্যানসার। একটা বায়পসি করা যাক। ক্যানসার? সে তো সারে না। আধুনিক অ্যালাপ্যাথিতে কোনো ওষুধ নেই। ভরসা দৈব। তখন নাস্তিক আস্তিক হয়ে গেলেন। পুরো বাহুতে ঝুলে গেল তাগা—তাবিজ। এসে গেল তান্ত্রিকের ওষুধ। বাড়িসুদ্ধ সবাই তখন ঘোরতর ঈশ্বরবিশ্বাসী। অনুসন্ধান শুরু হয়ে গেল, কোথায় সেই দৈব পুরুষ। যার অঙ্গুলিস্পর্শে দেহ রোগমুক্ত হয়। রোগের আবার মুক্তি কি? ভাইরাস অথবা ব্যাকটিরিয়া জম্পেস করে ধরেছে। এ তো বিজ্ঞান! হয় তারা ধীরে ধীরে শেষ করবে, না হয় তুমি তাদের শেষ করবে। কিছু আছে, অতি প্রবল। ধরলে আর রক্ষা নেই। কিন্তু দুঃখের কথা বিজ্ঞানের বাইরেও যে অনেক কিছু আছে। যে জানে সে জানে। ভেষজ আর দৈবে যেই ক্যানসার ভালো হয়ে গেল, অভিজ্ঞ চিকিৎসক বললেন, কি জানি কী হল। আমরা তো এলেই দিয়েছিলেন। যাক সেরেই যখন গেছে তখন ও নিয়ে আর মাথা ঘামিয়ে কী হবে!

    জ্ঞান আপেক্ষিক। আমার জ্ঞানের চেয়ে আর একজনের জ্ঞান অনেক বেশি হতে পারে। অর্থের মতো জ্ঞানও অর্জন করতে হয়। আমি দুই আর দুয়ে চার শিখেছি। কোয়ান্টাম থিয়োরির আমি কী বুঝব। আমার চোখ মাইলখানেক দূরের জিনিস দেখতে পায়। শক্তিশালী দূরবিন নক্ষত্রলোকের খবর রাখে। আমি যা জানি না, আমি যা দেখি না তা নেই, এমন আমি ভাবতে পারি, তবে তা হল মূর্খের ভাবনা।

    পাঁচশো বছর আগে পৃথিবী অনেক ছোটো ছিল। পৃথিবীর চারপাশে সূর্য ঘুরত। মানচিত্রের অধিকাংশই ছিল রহস্যময় এলাকা। মানুষের কল্পনায় এক এক এলাকা এক একরকম চেহারা নিত। যেমন পশ্চিমি মানুষের কল্পনায় ভারত ছিল বাঘ, ভাল্লুক, রাজা—মহারাজা, জাদুকরের ভূতুড়ে দেশ। আজ আর পৃথিবীতে একটিও অজানা, অচেনা দেশ নেই। এমনকি ডার্কেস্ট আফ্রিকাও অন্ধকার থেকে আলোয় সরে এসেছে। মানুষের পাঠানো উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘুরপাক খাচ্ছে।

    বাইরের জ্ঞান যত বাড়ছে ভেতরের জ্ঞান তত কমছে। মানুষ থেকে মানুষ হারিয়ে যাচ্ছে। ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস, বিজ্ঞানে বিশ্বাস মানে দানবীয় আচরণ করা নয়। অনেক টাকা রোজগার, মাল খাই, মেয়েছেলে চটকাই, গোটাকতক ডিগ্রি, ডিপ্লোমা আছে, সুতরাং আমি সব জানি। আমি যা বলছি সেইটিই শেষ কথা। বুদ্ধদেব ছিলেন এসকেপিস্ট, শ্রীচৈতন্য ছিলেন উন্মাদ, শ্রীরামকৃষ্ণ মূর্খ। স্বামী বিবেকানন্দ হ্যালুসিনেসানে ভুগতেন। তা হবে। একেই বলে মতুয়ার বুদ্ধি। আমি মরে ভূত হয়ে যাব। আমার কোনো চিহ্নই থাকবে না। ঠ্যাঙে দড়ি বেঁধে চিতায় চাপিয়ে দিয়ে আসবে। দেহের সঙ্গে সব পুড়ে ছাই হয়ে যাবে। দ্বিতীয় কর্তা এসে টাটে বসবে। পাসবই হাতড়ে দেখবে জ্ঞানের ভুড়ভুড়ি ক্যাশে আর কাগজে কত রেখে গেছে। শ্রাদ্ধ একটা ঘটা করে হবে। একদল পাড়া প্রতিবেশী হইহই করে এসে রইরই করে খেয়ে যাবে। মৃতের নিন্দে করতে নেই, তাই সকলে বলবে, আহা, এমন মালের আর দ্বিতীয় এডিশান হবে না। তা বাবা রাধাবল্লভীটা বেড়ে বানিয়েছে। একেবারে ফাটিয়ে দিয়েছে। গরম গরম আর কয়েকখানা একবার ঘুরিয়ে দাও। আহা আলুবকরার চাটনিটা বেশ জমেছে। খেজুরে, কিসমিসে বজবজ করছে। আমি তখন ভূত হয়ে কার্নিসে বসে, বায়ুর স্বরে বলব, খুব হয়েছে ব্যাটা এবার ওঠ। বেশ সাঁটিয়েছিস। রতনে রতন চেনে, ভাল্লুকে চেনে শাঁকালু। যেমন ছিলুম আমি, তেমনি ছিলে তোমরা। আমি মাঝরাতে হার্টের গড়বড়িতে টেঁসে গেলুম, আর কিছুকাল থাকলে আরও কত জ্ঞান দিতুম। আরও কিছু লোককে বাঁশ দেবার ইচ্ছা ছিল। প্রাণবায়ু অসময়ে পাংচার হয়ে বেরিয়ে গেল। রাত আড়াইটের সময় এঁটোপাতা নিয়ে কুকুরের খেয়োখেয়ি। যারা গাণ্ডেপিণ্ডে গিলে গেল তারা চিৎ হয়ে খাটে শুয়ে ভুঁড়িতে বউকে দিয়ে তেল মালিশ করাতে করাতে বললে, শালারা আজ ঘুমের বারোটা বাজালে। ঘুম না হলেই কাল সকালে বদহজম। একে নিরামিষ, তায় ঘুম নেই। শ্রাদ্ধে মাছমাংস করলে ক্ষতিটা কি। ভূত কুকুর তাড়াতে কার্নিস থেকে নেমে এল। ফল হল উলটো। কুকুর স্পিরিট চেনে। তারস্বরে আরও চিৎকার জুড়ে দিল। আমার স্মৃতি ক্রমশই অস্পষ্ট হয়ে আসবে। অবশেষে ঝাপসা। এক ব্যাটা ছিল, এখন আর নেই। খুব রয়াবি ছিল। পাজামা আর মিহি পাঞ্জাবি পরে ছুটির দিন কাপ্তেনি করতে বেরত। কি না জানত, গদার থেকে রঁদাঁ। কেলব নিজের শেষটা জানত না।

    বিশ্বের সেরা বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানের এই চরম উন্নতির যুগে বলছেন, ঈশ্বর! তিনি কে, স্বর্গে অবস্থান, না মর্তে, জানা নেই। তবে এইটুকু জানি, বিশাল এক শক্তি এই জগৎকারণের পেছনে নীরবে নিভৃতে কাজ করে চলেছে। সেই শক্তি হল চিৎশক্তি। একটা বিশাল, বিরাট ব্রেন। কোথায় লাগে মানুষের তৈরি বৃহৎ কম্পিউটার। সেই শক্তির যৎসামান্য প্রকাশ নিউক্লিয়ার ফিউসানে, আণবিক বোমার বিস্ফোরণে। ভারতীয় ঋষির সঙ্গে তাঁরা এখন সম্পূর্ণ একমত :

    He who, dwelling in all things
    Yet is other than all things,
    Whom all things do not know
    Whose body all things are
    Who controls all things from within
    He is your Soul, the inner Controller,
    The immortal.

    তপোবনচারী, ঋষিরা হাওয়া গাড়ি চড়তেন না, কোনো বড়ো ফার্মের ম্যানেজিং ডিরেক্টার ছিলেন না, পাটকল, কি কাপড়কল, অতএব আমাদের মতুয়াদের কাছে তাঁরা ছিল ইললিটারেট। টাইবাঁধা অ্যাংলোর কাছে ইংরিজি খিস্তি শেখেননি। ওদিকে ইংরেজ বিজ্ঞানীরা অনেক গবেষণার পর বলে বসলেন, quantum theory and relativity theory—both force us to see the world very much in the way a Hindu, Buddhist or Taoist sees.

    The parallels to modern physics appear in only in the Vedas of Hinduism, in the ching, or in the Buddhist Sutras…..

    কলেজি শিক্ষার যেটুকু জিয়ার্ডিক ছিবড়ে ভেতরে আছে সেইটুকু সম্বল করে জগৎকারণের অনুসন্ধান। তেরো বাই বারো মাপের ঘরে একটা খাট। খাটে পনেরো টাকা দামের একসপোর্ট কোয়ালিটি বেডশিট। নিলামে কেনা রাজ্যের ফার্নিচার। তাকে সাজানো গোটাকতক পেপারব্যাক। এই মঞ্চে পা ফাঁক করে দাঁড়িয়ে আছি, আমি এক জ্ঞানদাস। মাউথপিস একবার ঘুরছে এঁচড়ে—পাকা ছেলের দিকে, আর একবার খেঁকুরে মার্কা স্ত্রীর দিকে। বিনা প্রতিবাদে এইসব প্রাণী ছাড়া কে আমার কথা শুনবে। আমার তখত—এ—তাউস, পাড়ায় দোকান, অফিসের টেবিল। ওখানে বসে আমি ফুটবল খেলি। বেকেনবাওয়ারের খেলার ভুল ধরি। ওইটাই আমার ক্রিকেট পিচ। অলিম্পিক ক্ষেত্র। ওইখানে বসে আমি পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র বানাই। ওইখানে বসে এক এক দিকপাল লেখককে তুলি আর ফেলি। ইন্দ্রিয়ের ঘুলঘুলিঅলা এই ঋষির পীঠস্থান, তপোবন হল চায়ের দোকান, অফিসের টেবিল, বন্ধুর বৈঠকখানা। বিজ্ঞানের খবরও রাখি না। আধ্যাত্মিকতার ধারও ধারি না। বিজ্ঞানী চেপে ধরলে কুঁই কুঁই। অতি বিজ্ঞানীর সামনে অধোবদন। তীক্ষ্ন অনুসন্ধানী, আধ্যাত্মিক দৃষ্টিতে ভেতর ধরা পড়ে যায়। থরে থরে সাজানো অন্ধকার। সেই দৃষ্টির সামনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে হতে একেবারে পিপীলিকাবৎ। তখন আর নিজেকে খুঁজে পাই না।

    সেই ঘটনাটি মনে পড়ছে। ভূমিকম্পে জনপদ দুলছে। সমস্ত মানুষ ছুটে বাইরে বেরিয়ে এসেছে। ফড়িং—এর মতো একটি লোক খুব বীরত্ব দেখাচ্ছে। ভূমিকম্প! ভয়ের কি আছে! ন্যাচারাল ফেনোমেনা। কয়েক সেকেন্ড দুলেই থেমে যাবে। পাশে দাঁড়িয়েছিল এক বৃদ্ধ, তিনি মৃদু হেসে বললেন, ছোকরা, সবই তো বুঝলুম, তবে কোনো রকমে প্যান্টটা যদি পরে আসতে পারতে। একেবারে উদোম হয়ে বেরিয়ে এসেছ!

    ঈশ্বর। তিনি কে জানি না। এটুকুও যদি জানতুম, বৃহতের পদতলে আমি ক্ষুদ্রপ্রাণ এক।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকেবলই ছায়া – সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article সঞ্জীবের সেরা ১০১ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }