Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আকাশ পাতাল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প136 Mins Read0
    ⤶ ⤷

    আকাশ পাতাল – ২

    ২

    এই সংসার, শূন্য এক ছায়াবাজি

    পুতুলের পুতুল খেলা। পৃথিবী এক তাজ্জব জায়গা। কোথা থেকে আসা কোথায় ভেসে যাওয়া! সংসারী জানে না। বিজ্ঞানী জানে না। প্রকৃত সাধক হয়তো রহস্যের সন্ধান জানেন। কিছু বলতে চান না। মুচকি হাসেন। জীবনের পাতা উলটে যাও। দেখো না কি পাও! শেষ অধ্যায়ে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে হাসতে হাসতে যেতে পার কি না দেখো না! হয়তো মনে হতে পারে, প্রবাস থেকে স্ব—বাসে চলেছি। আশেপাশে যারা দাঁড়িয়ে থাকবে তাদের দেখে মনে হতে পারে। তোমরা কারা? কাদের সঙ্গে কাটিয়ে গেলুম প্রবাসজীবন! স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, সদ্যসমাপ্ত নতুন বাড়ি, প্রিয় ঝুল বারান্দা, মাধবীলতা, কেয়ারি বাগান, আরাম কেদারা, ক্যাশ সার্টিফিকেট, ব্যাংকের পাশ বই, মেয়ে—জামাই সব পড়ে রইল। রথ চলেছে আলোর কণা ছড়িয়ে, দূর থেকে দূরে। সংসার বিদেশ ছেড়ে মন চলেছে নিজ নিকেতনে। বিদেশির বেশে অকারণে আর ঘুরতে হবে না।

    কুছ নাহী কা নাঁর ধরি ভরসা সব সংসার।

    সাচ ঝুঠ সমঝৈ নহী না কুছ কিয়া বিচার।।

    কিছু না, সবই শূন্য। সেই শূন্য নিয়ে যত লড়ালড়ি। ন্যাজ তুলে দেখার অবসর হল না, এঁড়ে না, বকনা! সত্য মিথ্যার হদিশ মিলল না। বিচার! তাও করা হল না। হেগে, মুতে, চিৎকার, চেঁচামেচি করে, মাগের দাসত্ব করে, সংসারের খিদমত খেটে, নাটের গুরু অক্কা পেলেন। যাবার সময় কণ্ঠে ঘড়ঘড়ানির শব্দ। চারপাশ থেকে নানা প্রশ্ন, কী কষ্ট হচ্ছে তোমার? কিছু বলবে? কী দেখছ অমন করে? যার ছুঁচ—ফোটানো কথায় একদিন সবাই জ্বলত, যার জ্ঞানের প্লাবন একদা সংসার ভাসিয়ে নিয়ে যেত, সে আজ বাক্যহারা। অসহায় দুটি হাত কাকে যেন ধরতে চাইছে! চোখ কপালে উঠে গেল। জিভ ঝুলে গেল। ইংরেজ হলে কায়দা করে বলতেন, হি হ্যাজ কিকড দি বাকেট। জীবনপাত্র উলটে দিয়ে দেনাপাওনার মানুষটি সরে পড়েছে। আর হাঁচবে না, কাশবে না, ঢেউ করে ঢেঁকুর তুলবে না। ডালে নুন কম হয়েছে বলে কারুর শ্রাদ্ধ করবে না। লালসার হাতে দেহ চটকাবে না। আর জ্বলবে না, জ্বালাবে না। ফানুসে বায়ু ঢুকে যে নাচানাচির নাম ছিল মানুষ, সেই মানুষ দাঁত ছিরকুটে পড়ে আছে। আর ঘণ্টাখানেক পরেই ফুলতে থাকবে। দুর্গন্ধ ছড়াবে। সারা রাত যাকে ধরে হামলাহামলি চলত, যার অঙ্গে বেনারসী জড়িয়েছিল, গলায় দুলিয়েছিল চন্দ্রহার, যৌবনের সেই পাগল করা পাগলি নাকে রুমাল চাপা দিয়ে বলবে, মালটিকে এবার বিদায় করো। সংসারে টাটকা সবজিরই কদর। হাজা, মজা জিনিস অচল। মৃত কর্তার চেয়ে রজনীগন্ধার শুকনো মালাভূষিত কর্তার ছবিই ভালো। রামপ্রসাদ সার বুঝেছিলেন :

    দু’চারদিনের জন্য ভবে
    কর্তা বলে সবাই মানে,
    সেই কর্তারে দেবে ফেলে
    কালাকালের কর্তা এসে।।

    ঈশ্বর যদি প্রশ্ন করেন, ‘হে আমার প্রিয় পুত্র সঙ্গে করে কী নিয়ে এলে?’

    ‘প্রভু পাঠিয়েছিলে উলঙ্গ, ফিরেও এলাম উলঙ্গ।’

    ‘কেন বৎস, তোমার সেই তালতলার জমি! বিধবার সম্পত্তি ধোকা দিয়ে নিয়েছিলে, সেই ভূখণ্ডটি ফেলে এলে? বাঁ হাতের রোজগার ব্যাংকের ফিকসড ডিপোজিট সেটিও রয়ে গেল, আইদার আর সারভইভার হয়ে!’

    ‘হ্যাঁ প্রভু। ছেলে এখন ওড়াবে। গৃহিণীর গতর বাড়বে। মুখে জর্দাপান ঠুসে পুত্রবধূর পেছনে লাগাতার লাগবে। লাগতে লাগতে একদিন ঝ্যাঁটা খাবে, তখন ধরা ধরা গলায় বলবে, থাকতো সে, তাহলে কি আর এমন হতচ্ছেদ্যা করতে পারতিস তোরা? প্যানপ্যানে অশ্রু বিসর্জন। পরক্ষণেই নিজ মূর্তি ধারণ।’

    ‘তা, এই ষাট—সত্তর বছর ধরে কি করলে মানিক। কী করে এলে? কী রেখে এলে?’

    ‘তা হলে জগতের দিনপঞ্জিটা শুনুন। প্রথম কয়েক বছর ন্যাজে—গোবরে হয়ে পড়ে রইলুম অয়েলক্লথে। কখনও হাসি, কখনও কাঁদি, কখনও দেয়ালা করি। সরষের তেল ডলে কখনও রোদে ফেলে রাখে চিংড়ি পোড়া হবার জন্যে। কখনও ছায়ায়। একদিন আদো আদো বুলি ফুটল। দুধের দাঁত উঠল। সবাই বলতে লাগল, আহা ঈশ্বর বিরাজ করছেন ভেতরে। শিশু মানেই ভগবান। যেই দেখে সেই কোলে তুলে নিয়ে হামি খায়। আবার অসাবধানে কাপড় ভিজিয়ে দিলে শিশু ভগবানটিকে মাটিতে থেবড়ে বসিয়ে দেয়। মাঝরাতে ককিয়ে উঠলে পিতা বিরক্ত হয়ে বলেন বাঁদরটা সব আনন্দের বারোটা বাজিয়ে ছাড়লে গা। জননীর স্তন—বৃন্ত ঠোঁটের ডগায়। তখনও চুপ না করলে মধ্যরাতে ভগবানকে প্রহার। রোদন। রোদনান্তে নিদ্রা।

    অতঃপর ছেলে চড়কো হল। ঈশ্বর বেরিয়ে চলে গেলেন। মানুষের পেটাই কারখানায় শুরু হল মানুষ ঢালাই। আদো বুলি আর নেই। দুধের দাঁত ঝরে গেছে। চোখের নীলে শয়তানের ছায়া। অধিকারবোধ প্রবল। স্বার্থের আঁচ গনগনে। ‘আমি’র জাগরণ। আমার জামা, আমার প্যান্ট, আমার পেনসিল, আমার বল, আমার বাবা, আমার মা। শিশুর বিশাল জগৎ ছোটো হতে হতে, একটা পাড়া, চারটে দেয়াল, একটি পদবি, এক ধরনের অর্থনীতি, বিশেষ এক ধরনের শিক্ষা। অমুকচন্দ্র তমুক। পিতার নাম। ঠিকানা। একটি পোস্টাপিস। নম্বর আঁটা কয়েদি।

    পরীক্ষার পর পরীক্ষা। ঈশ্বর তখন পরীক্ষার্থী। গোল্লা পেলে ছাইগাদা। লেটার পেলে সিংহাসন। ঘন ঘন একই বাক্য শ্রবণ, বাপের বয়েস বাড়ছে, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। জীবিকার শৃঙ্খলটি গলায় ঝুলিয়ে সংসারের হাল ধরো। বাপের হোটেলে আর কতকাল? দাদা থাকলে বউদির গঞ্জনা। পিতার প্রয়াণে বোনের বিবাহের ঝক্কি। ভড়ভড়িয়ে সংসারে ডুবে যাওয়া!

    ঈশ্বরের এবার প্রজনন বাসনা। চুল ফিরিয়ে, টেরি বাগিয়ে মানবীর সন্ধান। প্রেমে আঁখি ঢুলু ঢুলু। লেপ্টে লেপ্টে বেড়ান। ফিরে তাকালে হৃদয়ে বিদ্যুৎচমক। না তাকালে চিরনিদ্রার বড়ি খোঁজা। অতঃপর পথ পরিষ্কার হলে ঘাটে ঘাট মিলবে। ঈশ্বরীর পিতা চাহিদা মেলাবেন, ছেলেটি কেমন? বংশ পরিচয়? চাকরি? পাকা না কাঁচা? মাইনে? ভাড়া বাড়ি, না নিজের বাড়ি? আর ভাই বোন আছে? কচলাকচলি চলতেই থাকবে। সব হিসেব মিললে একটি অর্ধাঙ্গিনী এসে পূর্ণাঙ্গ করবে।

    তারপর ঈশ্বরের সরিষাফুল দর্শন। কত ধানে কত চাল, সে হিসেব তখন। সংসারের চাকায় ঈশ্বর ঘুরছেন। রোজই প্রায় এক রুটিন। ঘুম থেকে ওঠো। একটু আগে আর একটু পরে। ছোট বাজার। হলাহলি, গলাগলি, ঈশ্বরে ঈশ্বরে ঠোকাঠুকি, এক ঈশ্বর পকেট খালি করে আর এক ঈশ্বরের পকেট ভরে। কম ওজনের বাটখারা, কারচুপির দাঁড়িপাল্লা, পোকাধরা বেগুন, রং করা পটল। এক ছ্যাঁচড়ের সঙ্গে আর এক ছ্যাঁচড়ের মোলাকাত।

    খড়খড়ে দাড়িতে ভোঁতা ব্লেডে জয় মা বলে এক টান। এক ঘটি জল মাথায় ঢেলেই রেশনের পিণ্ড গলাধঃকরণ। তারপর ধস্তাধস্তি করে বিধ্বস্ত অবস্থায় কর্মস্থলে গমন। সেখানে পরস্পর পরস্পরের ন্যাজ ধরে টানাটানি। কে উঠল, কে পড়ল তাই নিয়ে জ্বলে পুড়ে মরা। এ একবার বড় কর্তার কান ভারি করে আসে তো, ও একবার। সকলেরই ওপরে ওঠার জন্যে হাঁচড়—পাঁচড়। ডি—এ, টি—এর হিসেব। ইনসিওরেন্স, প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাকস, প্রোফেস্যানাল ট্যাকস। পৃথিবী তিন কিসিমের পলিটিকসে জেরবার—পার্টি পলিটিকস, অফিস পলিটিকস আর ফ্যামিলি পলিটিকস। ঝাণ্ডা, লাল বাতি, স্লোগান, মিছিল। সর্বত্র গেল গেল অবস্থা। কখন কার ঘাড়ে কোপ পড়বে জানা নেই। জীবিকাচ্যুত হলেই হল। এরই মাঝে মঙ্গেশকার গান গাইছেন, হোটেলে ক্যাবারে নর্তকী পেট দেখাচ্ছেন, তেতাল্লিশ টাকার রেকর্ড কুড়ি টাকায় বিক্রির বিজ্ঞাপন দেখে, বাল গোপালের ননী পাড়ার ধরনে মানুষের ঘাড়ে মানুষ, তার ঘাড়ে মানুষ চেপে রেকর্ডের কোণা ধরে খামচাখামচি, আঁচড়া আঁচড়ি। এরই মাঝে দোল, দুর্গোৎসব বিয়ে, শ্রাদ্ধ, অন্নপ্রাশন, শখের থিয়েটার, বিদেশ ভ্রমণ। ওদিকে ওঁত পেতে বসে আছে, ক্যানসার, করোনারি থ্রম্বোসিস, জনডিস, হেপাটাইসিস। কেউ জল খেয়ে আর্সেনিকের বিষক্রিয়ায় কালো হয়ে ফেটে যাচ্ছে, কেউ মাল খেয়ে সিরোসিসে টেঁসে যাচ্ছে। কেউ টাকা ওড়াবার রাস্তা পাচ্ছে না, আবার কারুর দু’বেলা হাঁড়ি চড়ছে না। কেউ সারাদিন গাছতলায় বসে প্রেম করছে, কেউ উকিল খুঁজছে বউকে তালাক দেবার জন্যে। একদিকে ঝাড়ফুঁক চলছে, আর একদিকে স্ক্যানারে মানুষের ভেতরের কলকব্জা পরীক্ষা হচ্ছে। সাধু না খেয়ে মরছে, চোরে বিরিয়ানি সাঁটাচ্ছে। চৌকিদারে চোরে হাত মেলাচ্ছে, প্রজাদের ঘরে সিঁদ পড়ছে। এর নাম, পৃথিবী। মানুষ একবার লাল হচ্ছে, একবার সাদা হচ্ছে। ইতিহাসের পাতা উলটে রাস্তা খুঁজছে, ডিকটেটারশিপ, সোস্যালিজম, ডেমক্রেসি, কমিউনিজম—কোথায়, কীসে, কীভাবে সুখের স্বপ্ন বাস্তব হবে। কোনো কিছুতেই কিছু হয় না। ধীরে ধীরে জীবন বুড়িয়ে আসে। চুল পড়ে যায়, চোখে চালসে। বুকে তোমার অস্তিত্ব ধরা পড়ে না। ডাক্তারের স্টেথো একটি জিনিসই খুঁজে পায়, ব্রংকাইটিসের কফ। ই সি জি নেচে নেচে জানিয়ে দেয় হৃদয়বৃত্তি বড় হয়নি, বড় হয়েছে হৃদয়, খুব সাবধান। শিশু ঈশ্বর, ক্রমে পাকা মানুষ। দাও, দাও, আরও খাবো খাবো করে ঘুরছে। আদো বুলি উধাও। জননীর কোলে আর ধরে না। দেহ আকারে বেড়ে গেছে, পবিত্রতা হারিয়েছে। স্ত্রীর কোলের কাছে কুকুর—কুণ্ডলী। দামড়ার মুখে শিশুর জগৎ ভোলানোর হাসি আর নেই। বাক্যে বিষ ঝরছে। চিন্তায় অন্যের সর্বনাশ ঘুরছে। হাপর অনবরতই আমি আমি করছে আর, অহংকারের ফুলকি উড়ছে চারপাশে। এই তোমার পৃথিবী প্রভু।’

    ‘এর মাঝে আমার কথা কি মনে পড়েছে?’

    ‘মনে পড়েনি বললে ভুল হবে। মানুষ তোমাকে মেরেই ফেলেছে। জ্ঞানীরা বলেন—দুর্বলের ঈশ্বর, সবলের বাহুবল। তুমি তো প্রভু নোবেল প্রাইজ পাওনি! তোমাকে কে স্বীকার করবে। যে কবি লিখলেন, তাই তোমার আনন্দ আমার ‘পর/তুমি তাই এসেছ নীচে—/নোবেল না পাওয়া পর্যন্ত দেশের মানুষ তাঁকে চিনতে পারেনি। তুমি আছ, ইংরেজ বিজ্ঞানীর লেবরেটারিতে প্রমাণিত না হলে, তুমি নেই। তবু মনে পড়েছে। মাঘের রাতে বড়ো ছেলেটি যেদিন মারা গেল, সেদিন মধ্যরাতে তাকে চিতায় চাপাবার পর তোমাকে মনে পড়েছিল। তারাভরা আকাশের দিকে লকলকিয়ে উঠছে আগুনের জিভ। একটি মানুষের প্রথম সন্তান পুড়ে ছাই হচ্ছে। জননীর আর্ত চিৎকারে রাত কাঁপছে, সেই সময় গঙ্গার নিশ্ছিদ্র অমা—অন্ধকারের দিকে তাকিয়ে মনে হয়েছিল—হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনও খানে। মনে পড়েছিল সেদিন—যেদিন ডাক্তার এসে বললেন, আমার সন্দেহই ঠিক, আপনার লিভারে ক্যানসার হয়েছে। হেসে নাও। দুদিন বই তো নয়। কার যে কখন সন্ধ্যা হয়।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকেবলই ছায়া – সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article সঞ্জীবের সেরা ১০১ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }