Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আকাশ পাতাল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প136 Mins Read0
    ⤶ ⤷

    আকাশ পাতাল – ৮

    ৮

    উতলা দখিন বাতাসে

    গোটা দুয়েক ঋতু বড় লাজুক হয়ে পড়েছে। দর্শক সচেতন অভিনেতার মতো। মঞ্চের প্রবেশ দ্বারে দাঁড়িয়ে উঁকিঝুঁকি মারে। অবশেষে প্রয়োগকর্তার ধাক্কা খেয়ে মঞ্চে হুমড়ি খেয়ে পড়ে। অস্পষ্ট কয়েকটি সংলাপ বলে ছুটে পালায়। কোথায় হেমন্ত! কোথায় বসন্ত! দখিন দুয়ার সামান্য উন্মোচিত হয়। মন কেমন করা বাতাস ছুটে আসে। সতর্ক প্রকৃতি তৎক্ষণাৎ দুয়ার টেনে দেন। বড় সাবধানী। বসন্ত আমাদের জীবন ছুঁয়ে যাক, এ যেন তাঁর ইচ্ছা নয়। আমরা গ্রীষ্মে দগ্ধ হব। বর্ষায় তালগোল পাকাব। সুখ আমাদের সহ্য হবে না।

    এক সময় বসন্ত ছিল। ছিল আমাদের ছাত্রজীবনে। মনে ছিল, না বাইরে ছিল ভেবে দেখতে হয়। মনেই না—কি মথুরা! বয়েসেই শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত! মনে যদি ফুল না ফোটে, উদ্যানভরা ফুলে কী করবে! মনে যদি কোকিল না ডাকে, গাছের কোকিলে কী হবে! মাইন্ড ইন ইটস ওন প্লেস কেন মেক এ হেল অফ হেভন অ্যান্ড হেভন অফ হেল।

    সেদিন এক নিউট্রিসানিস্টের সঙ্গে কথা হচ্ছিল। এখন না—কি দু’ধরনের ম্যাল—নিউট্রিসান দেখা যাচ্ছে। গরিবের অপুষ্টি আর ধনীর অপুষ্টি। কারুর জুটছে না, আর কারুর এত জুটছে যে জীবনে অরুচি ধরে যাচ্ছে। ইয়া বড় এক তালশাঁস সন্দেশ নিয়ে মা ছুটছেন আদুরে ছেলের পেছন পেছন। খেয়ে যা বাবা, খেয়ে যা বাবা। ছেলে নাকে কেঁদে বলছে আমার আর ভালো লাগে না। ফেলে দাও নর্দমায়। ছেলের ইস্কুলে গিয়ে মা দেখলেন, একটি ছেলে ভারি হৃষ্টপুষ্ট, তেল চুকচুকে। অমনি শুরু হল নিজের ছেলেকে তিরস্কার। কেন তুই অমন হতে পারিস না। ডিম, ছানা, দুধ, মাংস, ভিটামিনের আক্রমণ শুরু হল। ছেলে ভাবছে এর চেয়ে উপবাস ভালো ছিল। মার্ক টোয়েনের প্রিনস অ্যান্ড পপারের মতো।

    বাড়ি একেবারে ফেটে যাচ্চে। কী ব্যাপার! রোজ মুরগির ঠ্যাং চিবিয়ে চিবিয়ে পরিবারস্থ সকলের প্রাণ ওষ্ঠাগত। ছানা নিয়ে দক্ষযজ্ঞ। মেয়ে বলছে, যম এত লোককে নেয় আমায় নেয় না কেন! ছেলে খাটের তলায় সেঁদিয়ে বসে আছে। ধরতে গেলেই থাবা মারছে। মা চিৎকার করে কর্তাকে বলছেন, পুলিশে খবর দাও, টিয়ারগ্যাস চার্জ করে বের করে আনুক শয়তানটাকে।

    কর্তা বলছেন, আগে মশামারা ধূপ দিয়ে ট্রাই করো। ফেল করলে লংকাপোড়া ধোঁয়া দাও! ওদিকে বাইরের ফুটপাথে? কর্পোরেশনের রেলিঙে বাবুদের বাড়ি থেকে চেয়ে আনা রুটি শুকোচ্ছে। আজ চলবে, কাল চলবে। বাজারের পাশ থেকে কুড়িয়ে আনা পচা শাকসবজি ফুটপাথের নর্দমার ধারে ফেলে মরচে—ধরা একখণ্ড লোহা দিয়ে তরিবাদি করে কোটাকাটা হচ্ছে, যেন চীনে রেস্তোরাঁয় এখুনি ভেজিটেবল চৌ চৌ বসবে। ভাঙা হাঁড়িতে জল ফুটছে। পাশে বসে আগুনে ভাঙা প্যাকিং বাক্সের টুকরো ঠেলছে বাংলার বধূ বুকে তার মধু নয়নে নীরব ভাষা।

    বসন্ত আর লজ্জায় আসে না। কী হবে এসে। কোথায় উদ্যান! কোয়েলা কোথায়! কোথায় সূক্ষ্ম উত্তরীয়ধারী, দীর্ঘ কেশ কবি! কোথায় যৌবন মদালসা নায়িকা! বসন্ত আসবে কোথায়? মনুমেন্টের তলায়, যার তলদেশ থেকে উৎসারিত সমস্ত রাজনৈতিক বাণী এখন স্তূপাকার আবর্জনা। বড় সুন্দর প্রতীকী দৃশ্য। কিছু শূকর শাবক ছেড়ে দিলেই সম্পূর্ণ একটি পরিকল্পনা। এই পঙ্ক থেকেই রাজনীতির পদ্মসমূহ প্রস্ফুটিত হয়ে দিকে দিকে শোভিত। চামচা—ভ্রমরের দল ভনভন করছে। আর বিরহীর দল বলছে : কোয়েলিয়া গান থামা এবার/তোর ওই কুহু তান/ভালো লাগে না আর।

    বৃদ্ধরা যেমন বলেন, সে একটা সময় ছিল, যখন ঘিয়ে ঘি ছিল, তেলে তেল ছিল, মানুষে মানুষ ছিল। ঋতুতে ঋতু ছিল। আমিও বলি, আমাদের যৌবনে বসন্ত ছিল। সন্ধের দিকে রাস্তাঘাট বসন্তের বাতাসে কেমন যেন ভিজে ভিজে হয়ে উঠত। মাতাল বাতাস দুলে উঠত বারান্দা থেকে ঝোলানো চিত্রবিচিত্র শাড়িতে। লোডশেডিংয়ের কোনো আতঙ্ক ছিল না। ঘরে ঘরে আলো, হাসির ফোয়ারা। কুলফি মালাই হেঁকে যেত পাড়ায় পাড়ায়। পাঁঠার ঘুঘনি আসত আর একটু বেশি রাতে। রকে রকে জমাট আড্ডা। এরই মাঝে প্রজাপতি উড়িয়ে, গোড়ের মালা গলায়, বর চলে যেত চোখের সামনে দিয়ে হুস করে। দূর থেকে ভেসে আসত সানাইয়ের প্যাঁচানো সুর। গহনার দোকানের দেয়ালজোড়া আয়নায় আয়নায় আলোর লাখ লাখ চোখে লোভ ঝলসাত। ফাগুন এসেছে, ফাগুন। আগুন আসছে পিছু পিছু। ফিন ফিনে পাঞ্জাবি উড়িয়ে বিক্রেতা ক্রেতাকে জড়োয়ার সেট দেখাচ্ছেন। ওদিকে বহুদূরে তাজমহলের মাথার ওপর চাঁদ উঠছে। আগ্রা ফোর্টে বসে আছে সাজাহানের প্রেতাত্মা। সেনেট হলের থামের মাথায় মাথায় বিনিদ্র পায়রার দল বুকের কষ্টে কোঁত পাড়ছে। গোটা তিনেক ভালো সরবতের দোকান ছিল। চটে বরফ পুরে কাঠের মুগুরের ঠ্যাঙানি। ভেতরে জমাট জলের কুঁচি কুঁচি হবার কান্না। গেলাসে গেলাসে সাদাঘোলে গোলাপি সিরাপের নেশা। আরকের গন্ধ ছুটছে, ভ্যানিলা, স্ট্রবেরি, গ্রিন, ম্যাঙ্গো, পাইনঅ্যাপল। প্রেমসমুদ্রে বরফ যেন হাবুডুবু। বিয়েবাড়ির গুরুভোজনে বরযাত্রী হাঁসফাঁস। পানবিড়ির দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। চুনোটকরা ধুতি পেছনে পেখম মেলে আছে। মিহি পাঞ্জাবির তলায় গেঞ্জির আভাস। সোডা লেমনেড চেয়েছেন। বোতলের মুখে যন্ত্র রেখে দোকানদার ঘা মারছেন। গলার গুলি সশব্দে তলিয়ে যাবার আগে বোতলের মুখে বায়বীয় জলের গ্যাঁজলা। হাত বাড়িয়ে সিক্ত বোতল নিতে নিতে ক্রেতা আয়নায় নিজের মুখ দেখছেন। বন্ধুর শ্যালিকাটি মনে বড় দোলা দিয়েছে। পানের খিলি নেবার সময় হাতে হাত ঠেকেছে।

    ওস্তাদ আসর ফেলেছেন ইউনিভার্সিটি ইনস্টিট্যুটের হলে। পরজ বসন্তে আলাপ চলছে। সমঝদার বলছেন একেবারে স্পেলবাউন্ড করে দিলে হে। কি সুর! তিন সপ্তকে সহজ আনাগোনা। দুদিকে দুই বিশাল তানপুরা ম্যাও ম্যাও করে সুর ছাড়ছে। ওস্তাদজি মাঝে মাঝে সুরমণ্ডলে আঙুল টানছেন। সপ্তসুর ঝিলিক মেরে উঠছে। কর্মকর্তারা বুজে ব্যাজ এঁটে ব্যস্ত—সমস্ত হয়ে ঘুরছেন। কারুর কারুর কাঁধে এখনও শাল। বড় সাবধানী। দখিনা বাতাস মৌজের সঙ্গে বসন্তও ছড়ায়। সাবধানের মার নেই, মারের সাবধান নেই। গাড়ি এসে দাঁড়াল, যন্ত্রপাতি নিয়ে নামছেন বেগম আখতার। রাত দুটোয় বসবেন বড়ে গোলাম আলি। লম্বালিস্ট। সারারাত চলবে মাইফেল। শ্রোতারা ভাঁড়ের চা খেয়ে ঘুম তাড়াচ্ছেন। সারেঙ্গি ওদিকে সুরের মোচড় মারছে। মাঝেমাঝেই রহিশ আদমিদের গাড়ি আসছে। সরব অভ্যর্থনা, আসুন আসুন। বোতল গেলাসে ঢালছে রঙিন মদিরা। রক্তস্রোতের মতো মৃদু কুলু কুলু শব্দ। ওস্তাদজি ঠুংরির মুখ ধরেছেন, মুসে তো কুচু বোল।

    মির্জাপুরের তেলেভাজার দোকানে হামানদিস্তায় মশলা গুঁড়ো হচ্ছে, ঢাউস, ঢাউস, ঢন ঢন। ফাঁকা স্ট্র্যান্ড রোডে একটি মাত্র ছ্যাকরাগাড়ি, ছিড়িক ছিড়িক শব্দে চলেছে। চিৎপুরে কাবাবের দোকানে বিশাল হাঁড়ি কাত হয়ে আছে। তলায় ধিকি ধিকি করছে কাঠকয়লার আগুন। তাওয়ায় রোগনজুস চর্বির মধ্যে পিটির পিটির করছে। কেওড়া, জায়ফল, জাফরানের গন্ধ উড়ছে বসন্তের বাতাসে। দোকানে ঠাসা খদ্দের। নাখোদার তলায় সার সার দোকানে আতরের পলকাটা শিশি আলোয় চিক চিক করছে। কাঠির আগায় জড়ানো তুলোর কুঁড়ি সার সার ফুটে আছে।

    নিস্তব্ধ অফিসপাড়া। বিশাল বিশাল বাড়ির তলায় নিষ্পন্দ রাস্তা পড়ে আছে চওড়া ফিতের মতো। বাতাস লেগেছে ছেঁড়া শালপাতার ঠোঙায়। বিহারিরা ঢোল পেটাচ্ছে আর তারস্বরে হোলির গান গাইছে, রামা হো শ্যামা হো। বসন্তের রাত যত বাড়ছে, মানুষের ফূর্তি তত বাড়ছে। দেশে তখন এত ঘাতক ছিল না। রাত ছিল শান্তির। পাড়ায় পাড়ায় বোমাবাজি ছিল না। বোমারুরা হয়তো ছিল ভ্রূণের আকারে ভবিষ্যতের গর্ভে। দশভরি সোনার গহনা পরে সুন্দরী মাঝরাতে পান চিবোতে চিবোতে ঘরে ফিরছেন নিঃশঙ্ক। বসন্তের মতো আইন—শৃঙ্খলাও তখন অদৃশ্য হয়ে যায়নি। শীতের ধোঁয়াশা ভাসিয়ে নিয়ে গেছে বাতাস। ঝনঝনে রাত। তারার খই ফুটছে আকাশে। বাংলার ছড়ানো প্রান্তর পড়ে আছে নীচে। অযোধ্যাপাহাড়ের দিক থেকে রাস্তা বাঁক নিয়েছে, যেদিকে বাঘমুণ্ডি সেদিকে। রাস্তা নামতে নামতে শুয়ে পড়েছে মজানদীর বুকে। ভিজে বালিতে পা দেবে যাচ্ছে। চারপাশের বনস্থলিতে বসন্তের বাহার লেগেছে। আসছে পলাশ লাল ডানা মেলে। সুপ্ত পৃথিবী। পাহাড় ধ্যানমগ্ন। মানুষ কিন্তু জেগে। বিশাল শিমুলের কোটরে প্রদীপ জ্বলছে। ছায়ায় কাঁপছেন দেবতা বোঙ্গা। বসন্তের মধ্যরাতে সাঁওতালিদের পরব শুরু হয়েছে। পাথরে কোঁদা সচল নারীমূর্তি প্রদীপ হাতে চলেছে দেবস্থানে। কচি ছাগশিশু থেমে থেমে কাঁদছে। ধুপ আর ধুনোর ধোঁয়া সরু চুলের গুচ্ছের মতো আকাশের দিকে উঠছে। মাদলের শব্দ ফিরে ফিরে আসছে। বসন্তের বড় আনন্দ। মানুষ এখনও তাকে চেনে। শুধু সে—ই জেগে নেই, মানুষও জেগে আছে। পাহাড়ঘেরা ছোট্টপ্রান্তর পৃথিবীর বিরাটমঞ্চের পাদপ্রদীপের আলো যেখানে পড়ে না, সেখানেও প্রচারের টানে নয়, প্রাণের টানে মানুষ এসেছে উৎসবের সাজে। পক্ষীশাবক মায়ের কোলের কাছে জেগে উঠেছে মাদলের শব্দে। ভাবছে এই আমার সুন্দর পৃথিবী। এরই আকাশে একদিন আমাকে ডানা মেলতে হবে। বাজ আছে। থাকুক। তার ক্ষুদ্র ডানার চেয়ে আকাশ অনেক বড়ো। পথ চলে গেছে দূরে, বাংলার সীমান্ত পেরিয়ে বিহারের দিকে। শালের ডালে নতুন পাতার পদশব্দ। সারা বনভূমিতে প্রাণের আগমনের বিন বিন শব্দ। শীতের ঘুম ভেঙে সরীসৃপ এসেছে গর্তের বাইরে। মাছের মা ডিম পাড়ছে শীতল জলের কিনারায়। হরিণ শাবক জল খাচ্ছে চকচক শব্দে। সারা পৃথিবী যখন সুপ্ত তখন পাথরের গা বেয়ে কুলুকুলু করে জলধারা নেমে আসছে ক্ষুদ্র একটি জলাধারে। প্রকৃতির প্রতি কোণে কোণে যে খেলা চলেছে, মানুষ হয়তো তার সাক্ষী নয়, সাক্ষী কীটপতঙ্গ, অরণ্যজীবন, বৃক্ষশাখা, ক্ষুদ্র বনলতা। মানুষের নিদ্রা আছে। সৃষ্টির চোখে ঘুম নেই। তার মণিবন্ধে বাঁধা নেই সময়ের ঘড়ি। বসন্তে পৃথিবী বড় মোলায়েম। স্তনদায়িনী মাতার ভিজে বুকের মতো।

    মধ্যরাতে মালকোষে গান ধরেছিলেন শিল্পী। ভূত জাগানো রাগ। গান শেষ হবার পরও সুর ভাসছে, মধ্যগগনে দ্বিপ্রহরের চিলের মতো। পুব আকাশে আলোর চিড় ধরেছে। শেষরাতের বাতাসে শীতের কঙ্কাল—আঙুলের ছোঁয়া। কে যেন দেখেছিল নদীর চরে পড়ে আছে একটি কঙ্কাল তার হাতের আঙুলে তখনও ধরা আছে একটি শাঁখার আংটি। ঊর্ধ্বোত্থিত পায়ের ওপর স্থির হয়ে বসে আছে নীল একটি মাছরাঙা। স্বচ্ছ জল বাতাসের স্পর্শে বৃত্তাকারে ভেঙে ভেঙে একদা জীবনের সাক্ষী কঙ্কালটিকে জীবনের কোন গান শোনাতে চাইছে! সেই ঊষার আকাশ লক্ষ করে শিল্পী ধরেছেন শেষ গান, যোগিয়া রাগে। ধর্মে ইসলাম, আবাহনে মানব। সৃষ্টিকর্তাকে সুরে সুরে বলতে চাইছেন—দাতা তু হ্যায় করতার। অশ্রুসিক্ত সুর ধূপের ধোঁয়ার মতো ঘুরে ঘুরে আকাশপানে উঠছে। ফুলশয্যায় নায়কের কোলের কাছে নায়িকার খোঁপাভাঙা মাথা। রাতের রজনীগন্ধার স্তবক থেকে টুপ করে খসে পড়ল একটি ফুল। রঙ্গমঞ্চে ভেলভেটের পর্দা নামছে। প্রাচীন আয়নার সামনে যৌবনের অঙ্গরাগ তুলছেন প্রবীণ অভিনেতা। দেবদারুর শাখায় সুর তুলছে উতলা কোকিল। কোথায় সেই বসন্ত! মানুষ মেরে ফেলেছে। সব পথ বন্ধ করে দিয়েছে কংক্রিটের দেয়াল তুলে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকেবলই ছায়া – সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article সঞ্জীবের সেরা ১০১ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }