Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ১ (অনুবাদ : নচিকেতা ঘোষ)

    নচিকেতা ঘোষ এক পাতা গল্প1852 Mins Read0
    ⤶ ⤷

    দ্য ট্র্যাজেডি অ্যাট মার্সডন ম্যানর

    দিন কয়েকের জন্য বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখলাম পোয়ারো তার সুটকেস গোছগাছ করছে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার কোথাও বেরুচ্ছ নাকি?

    —অ, তুমি এসে গেছ। যাক ঠিক সময়েই এসে গেছ, নইলে আমাকে একাই যেতে হত। দেরি করো না, চটপট তোমার জিনিসপত্তর গুছিয়ে নাও।

    অবাক হয়ে বললাম, কিন্তু যাচ্ছ কোথায় সেটা বলবে তো?

    পোয়ারো বলল, কুশনটা টেনে বসো, বলছি সবকিছু। অবশ্য তেমন উল্লেখযোগ্য কিছু নয়। নর্দান ইউনিয়ন ইনসিওরেন্স কোম্পানি একটা ছোট্ট দায়িত্ব দিয়েছে। মিস্টার মালট্রাভার্সের মৃত্যু-সংক্রান্ত ব্যাপারে অনুসন্ধান করতে হবে। মাত্র কয়েক সপ্তাহ আগে ভদ্রলোক পঞ্চাশ হাজার পাউন্ড মূল্যের একটা জীবন বীমা করেছিলেন।

    কুশনটা টেনে নিয়ে বসতে বসতে বললাম, ব্যাপারটা একটু খোলসা করে বলো শুনি।

    —মিস্টার মালট্রাভার্সের বাসভবনের নাম মার্সডন ম্যানর। গত বুধবার অর্থাৎ পরশু দিন সেখানে বাগানে ভদ্রলোককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় চিকিৎসক এবং পরে বীমা কোম্পানির চিকিৎসক মৃতদেহটি পরীক্ষা করে দেখেন।

    দু-জনেই একই মতোামতো ব্যক্ত করেন, অভ্যন্তরীণ রক্তক্ষরণ হল মৃত্যুর কারণ। এতে বিস্মিত হবার কিছু নেই অবশ্য।

    এদিকে কয়েকটি গুজব শোনা যায় যে মিঃ মালট্রাভার্স দেনার দায়ে আকণ্ঠ ডুবে ছিলেন। এসব বিচার করে নর্দান ইউনিয়নের ধারণা হয়েছে, ভদ্রলোকের মৃত্যু একটা আত্মহত্যার ঘটনা। সেই ক্ষেত্রে টাকা দেবার কোনো প্রশ্ন আসে না। এভাবে গোটা ব্যাপারটাই জটিল আকার ধারণ করে।

    মালট্রাভার্সের স্ত্রী যুবতী এবং আশ্চর্য সুন্দরী। লোকে বলাবলি করছে, যথাসর্বস্ব অর্থ দিয়ে তিনি তাঁর স্ত্রীর স্বার্থেই মোটা অঙ্কের অর্থের জীবন বীমা করেন এবং তার পরেই আত্মহত্যা করেন।

    এধরনের ঘটনা যে খুব অপরিচিত তা নয়। যাই হোক, নর্দান ইউনিয়নের পরিচালক আমার বন্ধু অ্যালফ্রেড রাইটের অনুরোধে আমাকে এই ঘটনার অনুসন্ধানের দায়িত্ব নিতে হয়েছে।

    এ-ব্যাপারে কতটা কী করা সম্ভব হবে বুঝতে পারছি না। কেন না, অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর ঘটনা বিরল নয়।

    আর এভাবে হঠাৎ করে হৃদক্রিয়া বন্ধ হয়ে গেলে চিকিৎসকদের পক্ষে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভবপর হয় না। যাই হোক, দায়িত্ব যখন নিয়েছি, চলো একবার অনুসন্ধান করে আসা যাক।

    .

    গ্রেট ইস্টার্ন টেনে আমরা এসে নামলাম মার্সডন লীগ নামের ছোট্ট একটা স্টেশনে। মার্সডন ম্যানর স্টেশন থেকে মাইলখানেক দূরে। পোয়ারো বলল, স্থানীয় ডাক্তার র‍্যালফ বার্নাডের বাড়ি খুঁজে বার করতে হবে, এই পথটুকু হেঁটে গেলেই সুবিধা হবে। তাই পাকা সড়ক ধরে পায়ে হেঁটেই এগিয়ে চললাম আমরা।

    কিছুদূর আসার পর রাস্তার বাঁদিকে একটা সাজানোগোছানো বাংলো ধরনের বাড়ির সামনে এসে দাঁড়াল পোয়ারো। সামনে এক টুকরো ফুলের বাগান। বাগানের ফটকে পিতলের নামফলকে উৎকীর্ণ নামটা পড়ে বোঝা গেল এটা ডাঃ বার্নাডের বাড়ি।

    বিনা বাক্যব্যয়ে আমরা বাগান পার হয়ে ভেতরে প্রবেশ করলাম।

    সৌভাগ্যক্রমে ডাক্তার বার্নাডের সাক্ষাৎ পাওয়া গেল। রুগী দেখার সময়েই আমরা হাজির হয়েছিলাম, অবশ্য সেই মুহূর্তে কোনো রুগী ছিল না।

    ডাক্তার বার্নাড বেশ বয়স্ক মানুষ। হৃষ্টপুষ্ট গোলগাল চেহারা।

    পোয়ারো নিজের পরিচয় দিয়ে এখানে আসার উদ্দেশ্য জানাল। ডাক্তার বার্নাড বললেন, এ-ধরনের ঘটনায় বীমা সংস্থা তো অনুসন্ধান করতেই পারে। বিশিষ্ট ধনী মিঃ মালট্রাভার্স নিশ্চয় অনেক টাকার বীমা করেছিলেন?

    পোয়ারো জানতে চাইল, উনি কি খুবই ধনী ছিলেন?

    ডাক্তার বললেন, দু-দুটো মোটরগাড়ি, অমন প্রাসাদতুল্য মার্সডন ম্যানরের মতো বাড়ি যাঁর, তাকে ধনী ব্যক্তি না বলে কী বলব? অবশ্য শুনেছি বাড়িটা নাকি অনেক সস্তায় কিনেছিলেন।

    —তাহলে তো মনে হয় ওঁর মৃত্যুতে খুবই ক্ষতি হল।

    —তা হওয়া অস্বাভাবিক নয়। তবে লাভবান হবেন ওঁর স্ত্রী।

    —আপনিই তো এঁদের পারিবারিক চিকিৎসক ছিলেন?

    —না, ওঁরা রোমান ক্যাথলিক। তাছাড়া শুনেছি মিঃ মালট্রাভার্স বড়ো মাপের বৈজ্ঞানিক বা ওইরকমই কিছু একটা ছিলেন। সেই তুলনায় আমি নিতান্তই একজন ছোটো-খাটো ডাক্তার। আমার সঙ্গে…

    —কিন্তু আপনিই তো মিঃ মালট্রাভার্সের মৃতদেহ প্রথম পরীক্ষা করে দেখেছিলেন?

    —তা করেছি বটে। ওদের বাগানের একজন মালি আমাকে ডেকে নিয়ে গিয়েছিল।

    —আপনি গিয়ে কী দেখলেন, যদি দয়া করে বলেন—

    —আমি যখন পৌঁছই, তখনও পর্যন্ত মৃতদেহ বাগানের একপ্রান্তে উপুড় অবস্থায় পড়েছিল। পাখি মারার ছোট্ট বন্দুকটা পাশেই পড়েছিল। আকস্মিক রক্তক্ষরণের ফলেই ওঁর মৃত্যু হয় বলে আমার বিশ্বাস।

    —তাহলে, গুলি করে হত্যা করা হয়েছে বলে আপনি মনে করেন না?

    —অসম্ভব! হত্যা বা আত্মহত্যা কোনোটাই নয়। মিঃ মালট্রাভার্সের দেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না। দেখুন, এর বেশি আমার আর কিছু বলার নেই।

    ভদ্রলোকের ইঙ্গিত বুঝতে পেরে আমরা উঠে পড়লাম। ছোট্ট বাগানটা পার হয়ে রাস্তায় এসে নামলাম। থমথমে মুখে হাঁটছিল পোয়ারো। সহসা আপন মনে বলে উঠল, অসম্ভব!

    জিজ্ঞেস করলাম, কী অসম্ভব?

    –একজন যৌবনবতী রূপসী নারী যথারীতি উপস্থিত, অথচ তাঁর কোনো ভূমিকা থাকবে না…এটা খুবই অসঙ্গত মনে হচ্ছে আমার

    কিছুক্ষণের মধ্যেই ম্যানর ভবনে এসে পৌঁছলাম আমরা। কলিংবেল চাপতেই একজন পরিচারিকা এসে দরজা খুলল। পোয়ারো তার হাতে নিজের পরিচয়পত্র এবং বীমা সংস্থার চিঠিটা তুলে দিল।

    মিনিট দশেক পরে ফিরে এসে পরিচারিকা আমাদের বৈঠকখানায় নিয়ে বসাল।

    আরও কয়েক মিনিট পরে মিসেস মালট্রাভার্স ঘরে প্রবেশ করে আমাদের অভিবাদন জানালেন।

    দীর্ঘাঙ্গী মহিলা যথার্থই সুন্দরী। বয়স বড়ো জোর সাতাশ-আটাশ। যৌবনের রূপলাবণ্য যেন উথলে পড়ছে।

    দীর্ঘায়ত গভীর দুটি নীল চোখ। মুখের আদলটি এককথায় অতুলনীয়।

    প্রাথমিক সৌজন্যমূলক কথাবার্তার পর এই শোকার্ত পরিবেশে তাঁকে বিরক্ত করতে আসার জন্য পোয়ারো যথারীতি দুঃখ প্রকাশ করল।

    পোয়ারো পরে বলল, বুঝতেই পারছেন আপনার স্বামীর বিপুল পরিমাণ অর্থের জীবনবীমা করা ছিল। এই অবস্থায় তাঁর আকস্মিক মৃত্যু ঘটল। স্বভাবতই বীমা সংস্থা প্রতিটি ব্যাপারে সুনিশ্চিত হতে চায়

    ওদের হয়ে এই কেসটা আমাকেই দেখতে হচ্ছে। আপনার কাছে একটাই অনুরোধ, বুধবারের ঘটনার একটা সংক্ষিপ্ত বিবরণ দিন।

    মিসেস মালট্রাভার্স বিষণ্ণ দৃষ্টি তুলে তাকালেন। বললেন, আমি সেই সময় চা ছাঁকছিলাম, বাগানের মালি ছুটে এসে খবরটা দিল। ওই প্ৰথম…

    বলতে বলতে অবরুদ্ধ কান্নায় মিসেস মালট্রাভার্সের কণ্ঠস্বর বুজে এলো।

    —উনি কি বাগানেই ছিলেন?

    –পাখি শিকারে বেরিয়ে ছিলেন। ওই সময়টা উনি সাধারণত ছোট্ট বন্দুকটা নিয়ে বাগানেই ঘুরে বেড়োতেন।

    —বন্দুকটা এখন কোথায়?

    —মনে হয় হলঘরেই আছে।

    —বলতে বলতে উনি বেরিয়ে গেলেন। একমিনিটের মধ্যেই বন্দুকটা নিয়ে ফিরে এলেন। পোয়ারো ঘুরিয়ে ফিরিয়ে সেটা পরীক্ষা করতে লাগল। তারপর স্বগতভাবে বলল, দেখছি দুটি গুলি খরচ হয়েছে—

    বন্দুকটা ফিরিয়ে দিয়ে পোয়ারো ধন্যবাদ জানাল। পরে বলল, আপনাকে আর বিরক্ত করব না মাদাম। আচ্ছা, একটা জিজ্ঞাসা, আপনার স্বামীর অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিছু বলবেন?

    —এসব ব্যাপারে আমি কিছুই জানি না।

    –ধরুন এমন কোনো সূত্র, যেমন হঠাৎ করে কেন উনি এমন মোটা অঙ্কের জীবনবীমা করতে গেলেন? যদ্দূর মনে হয়, আগে কোনো বীমা নিশ্চয়ই উনি করেননি?

    মিসেস মালট্রাভার্স কয়েক মুহূর্ত নীরব থেকে পরে বললেন, আমাদের বিয়ে হয়েছে মাত্ৰ এক বছর। এ-বাড়িতে এসে অবধি আমি লক্ষ্য করছি, সবসময় তিনি একটা মৃত্যু আশঙ্কায় ভুগছেন।

    আমি শুনেছি ইতিপূর্বে তাঁর একবার স্ট্রোক হয়েছিল। দ্বিতীয়বারে যে মৃত্যু অনিবার্য একথা তিনি প্রায়ই বলতেন।

    আমার ধারণা হয়তো এই কারণেই তিনি জীবন-বীমা করেছিলেন। অবশ্য আমি বহুবার চেষ্টা করেছি ওঁর মন থেকে এই অহেতুক উদ্বেগ দূর করতে।

    অশ্রুময়ী মিসেস মালট্রাভার্সের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। চলতে চলতে পোয়ারো হতাশ কণ্ঠে বলল, ন হে বিশেষ কিছু পাওয়া গেল না এখানে। চলো, লন্ডনেই ফেরা যাক। আচ্ছা…একটা অসামঞ্জস্য কি তোমার নজরে পড়েছে, হেস্টিংস?

    —অসামঞ্জস্য! কোথায়…তেমন –

    —অ, লক্ষ্য করনি বুঝি? দেখ, এভাবে কেউ তার জীবন বিলিয়ে দেবে…একটা স্বাভাবিক ঘটনা নয় মোটে। তার প্রমাণও রয়েছে যথেষ্ট। তাহলে কে এ কাজটা করল?

    হঠাৎ সুঠাম চেহারার স্বাস্থ্যবান এক তরুণ আমাদের অতিক্রম করে গেল। তার সুশ্রী মুখে রোদে-পোড়া তামাটে ভাব পলকের জন্য চোখে পড়ল। বুঝতে অসুবিধা হল না উষ্ণমণ্ডলের কোনো অঞ্চলে জীবনের দীর্ঘ সময় কেটেছে।

    তরুণটি সরাসরি ম্যানর ভবনের বাগানে ঢুকে পড়ল। মালি শুকনো পাতা কুড়োচ্ছিল, ভদ্রলোককে দেখেই ত্রস্তে দাঁড়িয়ে পড়ল।

    পোয়ারো কোনো কথা না বলে দ্রুত পায়ে বাগানে গিয়ে ঢুকল। মালিকে জিজ্ঞেস করল, তুমি এই তরুণ ভদ্রলোককে চেনো নাকি?

    মালি ধীর স্বরে জবাব দিল, স্যার, নামটা ঠিক মনে নেই। শুনেছিলাম হয়তো।

    —উনি কি আগেও এখানে এসেছেন?

    —গত সপ্তাহে মঙ্গলবার বিকেলে এখানে প্রথম এলেন।

    —হেস্টিংস, চলো ওকে অনুসরণ করা যাক।

    সামনের মূর্তিটি সবে দরজা পার হয়ে বৈঠকখানায় প্রবেশ করেছে। আমরা দ্রুত পা চালিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দু-জনের কথাবার্তা আমাদের কানে এলো।

    —তুমি! স্তব্ধ বিস্ময়ে মিসেস মালট্রাভার্স যেন চমকে উঠলেন, স্পষ্ট বোঝা গেল।—আমি তো ভাবলাম তুমি আফ্রিকায় পাড়ি দিয়েছ।

    —হঠাৎ একটা খবর পেয়ে আটকে পড়লাম। স্কটল্যান্ডে আমার জ্যাঠামশাই মারা গেছেন। আমার জন্য বিপুল অর্থ রেখে গেছেন বলে আমার উকিল জানিয়েছেন।

    তাছাড়া কাগজে তোমার বিশ্রী দুঃসংবাদটা চোখে পড়ল। ভাবলাম, এসময় তোমার কাছে থাকা উচিত।

    এই সময় পোয়ারো ঘরের ভেতরে কুণ্ঠিত ভঙ্গিতে এগিয়ে গেল। দু-জনেই ঘুরে তাকালেন। পোয়ারো অনুনয়ের সুরে জানাল, ভুল করে ওর ছড়িটা ফেলে গেছে। আমি মুখ টিপে আপন মনে হাসলাম।

    মিসেস মালট্রাভার্স আমাদের সঙ্গে তরুণের পরিচয় করিয়ে দিলেন, – ইনি মঁসিয়ে এরকুল পোয়ারো, ক্যাপ্টেন ব্লেক।

    কথায় কথায় জানা গেল ক্যাপ্টেন ব্লেক গ্রামের ভেতরে অ্যাঙ্কার ইন-এ আপাতত উঠেছেন।

    পোয়ারোর ছড়িটা খোঁজাখুঁজি হল। যথারীতি কোথাও পাওয়া গেল না। পোয়ারো ক্ষমা প্রার্থনা করল। বিদায় নিয়ে আমরা আবার পথে নেমে এলাম।

    চলতে চলতে পোয়ারো বলল, না হে হেস্টিংস আর লন্ডনে ফেরা হল না। তরুণ ব্লেককে দেখে মিসেস মালট্রাভার্স যে হকচকিয়ে গিয়েছিলেন তা তাঁর কথা শুনেই বোঝা গেল। তরুণকে দেখেও তোমার মনে হয়নি যে তার প্রতি তিনি খুবই অনুরক্ত?

    তাছাড়া দেখ, মিঃ মালট্রাভার্সের মৃত্যুর ঠিক আগের দিন মঙ্গলবার বিকেল থেকে তিনি এখানে রয়েছেন।

    এই পরিস্থিতিতে ক্যাপ্টেন ব্লেকের কার্যকলাপ বিশ্লেষণ করে দেখা কর্তব্য। পা চালিয়ে চলো—অ্যাঙ্কার ইন-এ গিয়ে অপেক্ষা করা যাক।

    অ্যাঙ্কার-ইন-এ আধঘণ্টার বেশি অপেক্ষা করতে হল না। ক্যাপ্টেন ব্লেক ফিরে এলেন।

    পোয়ারো উঠে দাঁড়িয়ে বলল, মঁসিয়ে ক্যাপ্টেন, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। মিঃ মালট্রাভার্সের মৃত্যু-সংক্রান্ত কয়েকটা তথ্য আমাদের জানা দরকার। মিসেস মালট্রাভার্সকে এই পরিস্থিতিতে বিব্রত করা সঙ্গত মনে হল না। মনে হল, আপনি এ-ব্যাপারে আমাদের কিছু সাহায্য করতে পারেন।

    ক্যাপ্টেন ব্লেক বললেন, আপনাকে সাহায্য করতে আমি যথাসাধ্য চেষ্টা করব মঁসিয়ে পোয়ারো। তবে এর মধ্যে অস্বাভাবিকতা কিছু আছে বলে তো মনে হচ্ছে না। মিসেস মালট্রাভার্স আমার অত্যন্ত পরিচিত। তবে মিঃ মালট্রাভার্সের সঙ্গে ব্যক্তিগত আলাপ হয়েছিল সম্প্রতি।

    —আপনি লন্ডনে ফিরেছেন কবে?

    —গত মঙ্গলবার বিকেলে।

    —ফিরেই কি এখানে চলে আসেন?

    –হ্যাঁ। বুধবার দুপুরেই টিলবারী থেকে আমার জাহাজ ছাড়বার কথা ছিল। তাই ভোরেই বেরিয়ে পড়েছিলাম। কিন্তু হঠাৎ একটা খবর পেয়ে থেকে যেতে হল।

    —আপনার তো পূর্ব আফ্রিকায় ফেরার কথা ছিল?

    —হ্যাঁ। যুদ্ধের সময় থেকে সেখানে রয়েছি।

    —মঙ্গলবার নৈশভোজে আপনাদের মধ্যে কী কী আলোচনা হয়েছিল যদি বলেন—

    —সব কথা হয়তো মনে করতে পারব না। তবে সবই সাধারণ কথাবার্তা। পরিচিত লোকজনদের খোঁজখবর নেওয়া এসবই আর কী।

    তবে মিসেস মালট্রাভার্স পূর্ব আফ্রিকার জীবজন্তু সম্বন্ধে জানতে চেয়েছিলেন—আমি যথাসাধ্য জানবার চেষ্টা করেছি।

    পোয়ারো একমুহূর্ত কী চিন্তা করল। তারপর বলল, ধন্যবাদ মঁসিয়ে ক্যাপ্টেন। আপনাকে আর বেশি বিরক্ত করব না। আপনার অনুমতি নিয়ে ছোট্ট একটা পরীক্ষা করব। খুবই সাধারণ…এই ঘটনা সম্পর্কে যতটা আপনার জানা আছে সবই সচেতনভাবে আমাদের জানিয়েছেন। কিন্তু আপনার মনের অবচেতন স্তরের কয়েকটা খবর জানতে চাই।

    ক্যাপ্টেন ব্লেক তার কুর্সিতে নড়েচড়ে বসলেন। বললেন, বেশ তো, কী করতে হবে বলুন।

    —বিশেষ কিছু নয়। যেমন ধরুন, একটা শব্দ। আপনাকে বলব, আপনি আপনার পছন্দমতো প্রথম মনে যা আসবে অন্য একটা শব্দ বলে তার উত্তর দেবেন।

    —বুঝতে পেরেছি, বেশ শুরু করুন।

    —হেস্টিংস, তুমি একটা কাগজে শব্দগুলো টুকে নেবে।

    বলে পোয়ারো পকেট থেকে একটা ঘড়ি বার করে টেবিলের ওপরে রাখল।

    —তাহলে শুরু করা যাক—আমার প্রথম শব্দ হল—দিন।

    এক মুহূর্ত নীরবতার পর ক্যাপ্টেন ব্লেক জবাব দিলেন, রাত্রি।

    —নাম।

    —বার্নাড।

    — স্থান।

    –শ’।

    —মঙ্গলবার।

    —নৈশভোজ।

    —যাত্রা।

    —জাহাজ।

    —দেশ।

    —উগাণ্ডা।

    —গল্প।

    —সিংহ।

    —পাখিমারা বন্দুক।

    —খামারবাড়ি।

    —গুলি।

    —আত্মহত্যা।

    —হাতি।

    —দাঁত।

    —টাকা।

    — উকিল।

    —ধন্যবাদ মঁসিয়ে ব্লেক। এখানেই ইতি টানছি। এবারে ফলাফলটা দেখা যাক। দেখি হেস্টিংস, তোমার কাগজটা দাও।

    আমি হতভম্বের মতো তাকিয়েছিলাম। এই সব অসংলগ্ন শব্দের মধ্যে থেকে পোয়ারো কোনো সূত্র আবিষ্কার করার চেষ্টা করছে, কিছুই মাথায় ঢুকল না।

    আমার লেখা কাগজটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, কিছুই তো বোধগম্য হচ্ছে না।

    —হচ্ছে না, বেশ, বুঝিয়ে দিচ্ছি। মঁসিয়ে ব্লেকের উত্তরগুলো থেকে এটা পরিষ্কার বোঝা গেল যে, কোনো কিছু গোপন করার মতো অপরাধবোধ তাঁর মধ্যে কাজ করেনি। তিনি সবকটি উত্তরই নির্দিষ্ট সময়সীমার মধ্যে দিয়েছেন।

    দিন রাত্রি, নাম, স্থান এগুলি খুবই সাধারণ শব্দ। স্থানীয় চিকিৎসকের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ থাকতে পারে ভেবে আমি বার্নাড শব্দটি উচ্চারণ করেছিলাম। কিন্তু তাঁর উত্তর থেকে জানলাম, ডাক্তারের মুখও উনি দেখেননি।

    এরপর আমার মঙ্গলবার শব্দের উত্তরে তিনি বললেন—নৈশভোজ, কিন্তু যাত্রা আর দেশের উত্তরে জানালেন জাহাজ এবং উগাণ্ডা। এ থেকে বুঝতে পারলাম এই সমুদ্রযাত্রা তাঁর কাছে ছিল খুবই গুরুত্বপূর্ণ। গল্পের জবাব দিতে গিয়ে সম্ভবত সেদিন নৈশভোজের টেবিলে বলা সিংহের কথাই প্রথম মনে পড়েছিল।

    পাখিমারা বন্দুক শব্দের জবাবেই একটা অপ্রত্যাশিত শব্দ পাওয়া গেল খামারবাড়ি। এরপর যখন বললাম গুলি, উনি উত্তর দিলেন আত্মহত্যা। এই সবকটি শব্দই পরস্পরের সঙ্গে সুসংলগ্ন। অর্থাৎ মঁসিয়ে ক্যাপ্টেনের জানা একটা ঘটনাই এগুলোর মধ্যে ধরা পড়েছে।

    ঘটনাটা নিশ্চয়ই এমন—একজন মানুষ খামারবাড়িতে তাঁর পাখিমারা বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন। আমার বিশ্বাস, এই গল্পটি উনি সেদিন নৈশভোজে বসে মালট্রাভার্স দম্পতিকে শুনিয়েছিলেন।

    মঁসিয়ে ব্লেককে জিজ্ঞেস করে দেখ, উনি হয়তো স্মরণ করতে পারবেন!

    সঙ্গে সঙ্গেই ক্যাপ্টেন ব্লেক বললেন, আমার স্পষ্টই মনে আছে মঁসিয়ে পোয়ারো। আমার এক পরিচিত ভদ্রলোক তাঁর খামারবাড়িতে আত্মহত্যা করেছিলেন। পাখিমারা বন্দুক ছিল তাঁর সঙ্গে। মুখের মধ্যে নল পুরে দিয়ে তিনি নিজেই গুলি করেন। বুলেটটা সোজা মাথার মধ্যে গিয়ে বিঁধে থাকে।

    সেই অবস্থায় ঠোটে সামান্য রক্ত ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। ডাক্তাররা প্রথমে তাই কিছুই বুঝতে পারেননি। অবশ্য পরে….

    —মিঃ মালট্রাভার্সের সঙ্গেও এই কাহিনির একটা মিল রয়েছে। ওঁর মৃতদেহের পাশেও একটা পাখিমারা বন্দুক পড়েছিল।

    ক্যাপ্টেন ব্লেক সকাতরে বলে উঠলেন, মঁসিয়ে পোয়ারো, আপনি কি বলতে চাইছেন যে আমার গল্প শুনেই মিঃ মালট্রাভার্স নিজেই…কিন্তু অসম্ভব…অসম্ভব-

    —আপনি দেখছি কিছুই জানেন না মঁসিয়ে ব্লেক। যেভাবেই হোক, ঘটনা তাই-ই ঘটেছে। ওহো লন্ডনে একটা জরুরি তার পাঠাবার ছিল…আপনারা বসুন…আমার মিনিট পনেরোর বেশি সময় লাগবে না।

    পোয়ারো ফোন করতে চলে গেল। কিন্তু ফিরে এলো পনেরো মিনিট নয় ঘণ্টাখানেক পরে। এতক্ষণ কার সঙ্গে কী কথা বলল বুঝতে পারলাম না। ঘড়িতে এখন ছটা বাজে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে।

    কুর্সিতে বসতে বসতে বিষণ্ণ সুরে বলল, খুবই বেদনাদায়ক ঘটনা হেস্টিংস। মিসেস মালট্রাভার্সকে খবরটা কীভাবে জানাব বুঝতে পারছি না। কোনো অসহায় নারী যদি জানতে পারেন তাঁর স্বামী আত্মহত্যা করেছেন আর সেই কারণে জীবন-বীমার একটি টাকাও তিনি পাবেন না, এ যে কত মর্মান্তিক তা কল্পনা করতেও কষ্ট হয়।

    আমি কামনা করছি, একটু সামলে ওঠার পর মিসেস মালট্রাভার্সকে মঁসিয়ে ব্লেক সান্ত্বনা দেবার চেষ্টা করবেন।

    .

    অ্যাঙ্কার ইন থেকে বেরিয়ে আমরা সরাসরি চলে এলাম মিসেস মালট্রাভার্সের কাছে। পোয়ারো তার সিদ্ধান্তের কথা জানালে তিনি প্রথমে তা বিশ্বাসই করতে চাননি।

    পরে যখন নিশ্চিত হলেন, কান্নায় ভেঙ্গে পড়লেন। এই মর্মান্তিক পরিস্থিতিতে আমাদের কিছুই করবার ছিল না।

    মিসেস মালট্রাভার্স খানিকটা সামলে ওঠা পর্যন্ত চুপচাপ বসে থাকা ছাড়া আর কিছু করণীয় রইল না।

    বিদায় নেবার আগে পোয়ারো শুষ্ক স্বরে বলল, মাদাম, একটা কথা মনে করিয়ে দিচ্ছি আপনাকে, মৃত্যু বলে কিছু নেই।

    ভারি হয়ে ওঠা চোখের পাতা দুটি মেলে তিনি সবিস্ময়ে বলে উঠলেন, এ-কথাার অর্থ?

    —প্রেত-আসরে আপনি কি কখনও কথা বলেছেন?

    —না, তেমন সুযোগ হয়নি, তবে শুনেছি প্রেতলোকের সঙ্গে মিডিয়মের মাধ্যমে যোগাযোগ করা যায়। কেন, আপনি কি আত্মায় বিশ্বাস করেন?

    —কেবল বিশ্বাসই নয় মাদাম, অনেক অলৌকিক ঘটনার সাক্ষী হবার সুযোগ আমার জীবনে হয়েছে। এই বাড়িটার সম্পর্কে আপনি কতদূর কী জানেন জানি না, তবে গ্রামের সকলেই এটা ভূতের বাড়ি বলে জানে।

    মিসেস মালট্রাভার্সের দুই চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে উঠল। কয়েক মুহূর্ত তিনি কোনো কথা বলতে পারলেন না।

    এমনি সময়ে বাইরে থালাবাসনের বিকট ঝনঝন শব্দের সঙ্গে একটা আর্তনাদ উঠল। আমরা লাফিয়ে উঠলাম। পরিচারিকা হাঁপাতে হাঁপাতে ঊর্ধ্বশ্বাসে ছুটে এলো। দু-চোখ কপালে তুলে বলতে লাগল, বাইরে বারান্দায় কে একজন দাঁড়িয়ে রয়েছে।

    পোয়ারো সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে গেল। পরক্ষণেই ফিরে এসে বলল, কোথায় কেউ তো নেই!

    আতঙ্কে পরিচারিকার ঠোঁট শুকিয়ে গিয়েছিল। দম টানতে টানতে বলল, কিন্তু আমি নিজের চোখে দেখলাম যে—ঠিক আমাদের মনিবের মতো-

    মিসেস মালট্রাভার্স অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠলেন। ঝাঁপিয়ে পড়ে পোয়ারোর একটা হাত আঁকড়ে ধরে রুদ্ধনিঃশ্বাসে বলে উঠলেন—শুনতে পেয়েছেন…

    তিনটে টোকার শব্দ… ঠিক এভাবেই উনি দরজায় টোকা দিতেন।

    সবিস্ময়ে আমি জানলার দিকে তাকিয়ে বললাম—আমি তো কিছু শুনতে পেলাম না। অবশ্য ভয়ের অস্বস্তিকর অনুভূতি আমার মনেও জেগে উঠল।

    পরিচারিকাকে ভেতরের ঘরে পাঠিয়ে দেওয়া হল। মিসেস মালট্রাভার্স অনুনয়ের সুরে বললেন, আপনারা দয়া করে এখুনি চলে যাবেন না। তাহলে ভয়ে আমি মরে যাব।

    রাতের খাবারের সময় হয়ে গিয়েছিল। সারাদিনে ধকলও কম হয়নি। তবু মিসেস মালট্রাভার্সের অনুরোধে আমাদের বসতে হল।

    বাইরে জ্যোৎস্না ফুটফুট করছে। হাওয়ার মধ্যে গো-গো গোঙানির শব্দ। আমরা তিনজন বসে আছি নীরবে।

    নিস্তব্ধ পরিবেশ যেন ক্রমশই ভূতুড়ে হয়ে উঠছে। রীতিমতো ছমছম করছে গা। একটা কথাই কেবল আমার বারবার মনে পড়ছে, অপঘাতে মৃত্যু হলে আত্মা কখনও শান্তি পায় না। একটা কুসংস্কার…কিন্তু…

    বিশ্রী ক্যাচ ক্যাচ আওয়াজ তুলে দরজার কপাট দুটো হঠাৎ খুলে গেল। মিসেস মালট্রাভার্স সজোরে আমার একটা হাত আঁকড়ে ধরলেন।

    পোয়ারো উঠে গিয়ে দরজাটা বন্ধ করে চাবি ঘুরিয়ে দিল। কিন্তু ফিরে আসতে না আসতেই দরজাটা আবার ধরে ধীরে খুলে গেল।

    কিছু বুঝতে না পেরে স্তম্ভিত হয়ে রইলাম। মিসেস মালট্রাভার্স আর্তনাদ করে উঠলেন—মঁসিয়ে পোয়ারো…আমার স্বামীকে আমি স্পষ্ট দেখতে পেলাম—

    —কোথায় মাদাম, আমি তো কিছুই দেখতে পাইনি।

    —না; না, মঁসিয়ে…আমি স্পষ্ট দেখতে পেলাম—আঃ, আঃ—একি—

    সহসা ঘরের আলো কমতে কমতে এক সময় দপ করে নিভে গেল। অন্ধকারে তিনটি টোকার শব্দ এবার স্পষ্ট শুনতে পেলাম।

    মর্মন্তুদ আর্তনাদ করে উঠলেন মিসেস মালট্রাভার্স।

    সেই মুহূর্তে আমি পরিষ্কার দেখতে পেলাম-দরজার সামনে এসে দাঁড়িয়েছে একটি ছায়ামূর্তি… আমাদের দিকে মুখ ফেরানো।

    জ্যোৎস্নার ভূতুড়ে আলোতে পরিষ্কার দেখা গেল মূর্তির ঠোটে রক্তের দাগ…একটা হাত আমাদের দিকে ওঠানো।

    পোয়ারো আর আমি পরস্পরের মুখের দিকে তাকালাম। মিসেস মালট্রাভার্স অস্ফুট আর্তনাদ করে দু-হাতে মুখ ঢাকলেন। অস্পষ্ট জ্যোৎস্নালোকে মনে হল ওঁর হাতে কিছু যেন চিকচিক করছে।

    সবিস্ময়ে আমি বলে উঠলাম, পোয়ারো, ওঁর ডান হাতের দিকে তাকিয়ে দেখ।

    অসহ্য আতঙ্কে মিসেস মালট্রাভার্সের সর্ব শরীর থর থর করে কেঁপে উঠল। মুখ থেকে দু-হাত তুলে সহসা চিৎকার করে উঠলেন—একি রক্ত! হ্যাঁ রক্তই তো। খুন খুন—আমি ওকে খুন করেছি—আমি

    বলতে বলতে দু-হাতে মুখ চাপা দিয়ে আকুল কণ্ঠে বলে উঠলেন, উনি যখন বোঝাচ্ছিলেন ওই ভদ্রলোক কী করে আত্মহত্যা করেছিল, তখন আমিই নিজে হাতে বন্দুকের চাবি টিপে দিয়েছি।

    উনি আবার ফিরে এসেছেন মঁসিয়ে! দোহাই আপনার-আমাকে বাঁচান—আকুল কান্নায় ভেঙ্গে পড়লেন মিসেস মালট্রাভার্স।

    এমন সময় পোয়ারোর উচ্চকিত স্বর শোনা গেল—আলো—

    আশ্চর্য যেন যাদুমন্ত্র বলে দপ করে আলো জ্বলে উঠল। আমি হতভম্ব। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম পোয়ারোর চোখের দিকে।

    পোয়ারো চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে বলল, ভেতরে এসো এভারেৎ। তুমি আর হেস্টিংস দু-জনেই নিজের কানে শুনলে মিসেস মালট্রাভার্সের স্বীকারোক্তি। হেস্টিংস, ইনি হলেন বিখ্যাত অভিনেতা মঁসিয়ে এভারেৎ। এঁর সুনিপুণ অভিনয়ের ফলেই আমার পরিকল্পনা সার্থক হল।

    তোমাকে বলা হয়নি, সন্ধ্যাবেলা একেই ফোন করেছিলাম। মৃত মানুষের অভিনয় আর সাজসজ্জা একেবারে নিখুঁত হয়েছে। কী বলো হেস্টিংস–

    ঘটনার আকস্মিকতায় আমি কথা হারিয়ে ফেলেছিলাম। বিহ্বল সপ্রশংস দৃষ্টি তুলে তাকিয়ে রইলাম পোয়ারোর দিকে।

    পোয়ারো ফের বলতে শুরু করল, হেস্টিংস, আলো নিভে যাবার সঙ্গে সঙ্গে আমি মিসেস মালট্রাভার্সের ডান হাতটা চেপে ধরেছিলাম। তুমি ভালোভাবে দেখলেই বুঝতে পারবে ওটা রক্ত নয়—লাল রঙ।

    ঈশ্বরকে ধন্যবাদ এই বিদঘুটে রহস্যের এখানেই ইতি পড়ল। এবারে চলো, স্টেশনের দিকে যাওয়া যাক—শেষ ট্রেনটা হয়তো যাবে। আমাদের কাজ আপাতত শেষ, এবারে যা করবার ইনস্পেক্টর জ্যাপই করবে। দলবল নিয়ে সে বাইরে অপেক্ষা করছে।

    .

    আকাশের চাঁদ ততক্ষণে মেঘের তলায় চাপা পড়েছে। টিপ টিপ করে সামান্য বৃষ্টি পড়ছে। হাওয়ার মাতন আরও বেড়েছে। আমরা দু-জনই নির্বাক। মন ভারাক্রান্ত। হেঁটে চলেছি পাশাপাশি।

    গোটা ঘটনাটাই তখনও অবিশ্বাস্য মনে হচ্ছিল। অথচ আমার নিজের চোখের সামনেই সমস্ত ঘটনা ঘটল। পোয়ারো যে অসম্ভবকে সম্ভব করতে পারে, এই সত্যটা আমি আরও একবার প্রত্যক্ষ করলাম।

    চলতে চলতে একসময় পোয়ারো নিজেই কথা শুরু করল। হেস্টিংস, তুমি নিশ্চয় ভাবছ, এমন একটা অসম্ভব ব্যাপার কী করে আমি সম্ভব করে তুললাম, ভায়া, শেকল সামান্য একটা অসংগতি আমাকে এগিয়ে নিয়ে গেছে।

    স্থানীয় ডাক্তারের ধারণা ছিল, মৃত মালট্রাভার্স একজন বড়ো মাপের বৈজ্ঞানিক। একথা তিনি নিশ্চয় মিসেস মালট্রাভার্সের কাছ থেকে শুনেছেন। আমাদের সঙ্গে কথা বলবার সময় এসব কথার ধার দিয়েও যাননি।

    তারপর আরও দেখো, ক্যাপ্টেন ব্লেককে দেখে মিসেস মালট্রাভার্স সন্ত্রস্ত হয়ে উঠেছিলেন। কিন্তু কেন?

    এরপর আছে শব্দ প্রশ্নের ব্যাপারটা। তখন জানা গেল পরিষ্কারভাবেই যে, তরুণ ক্যাপ্টেন এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। অথচ তিনি যে কাহিনী শুনিয়েছিলেন, তাই এখানে নিঃশব্দে পুনরাবৃত্ত হয়েছে।

    শব্দ-প্রশ্নের পর দুটো সম্ভাবনা আমার সামনে আসে। হয় মিঃ মালট্রাভার্স আত্মহত্যা করেছেন, নয়তো গল্পের অপর শ্রোতা তাঁর স্ত্রী গল্প-বর্ণিত পন্থার সুযোগ নিয়েছে। আমার সব চেয়ে বেশি সম্ভবপর এবং যুক্তিসংগত মনে হয় দ্বিতীয় সম্ভাবনাটাই। কেন না, আত্মহত্যার ঘটনা এমনভাবে ক্ষতচিহ্ন গোপন করে সম্ভবপর নয়। তাছাড়া, আত্মহত্যা করলে তাঁকে বন্দুকের চাবি টিপতে হত, পায়ের বুড়ো আঙুল চেপে। কিন্তু মৃত্যুর সময় পর্যন্ত মিঃ মালট্রাভার্সের পায়ে জুতো ছিল।

    এসব কারণেই ঘটনাটাকে স্বাভাবিক মৃত্যুর দৃষ্টিভঙ্গিতে দেখা সম্ভব হয়নি। হত্যাকাণ্ড বলেই দৃঢ় ধারণা হয়।

    কিন্তু মুশকিল হল, আমার এই যুক্তির সমর্থনে কোনো সাক্ষ্য প্রমাণ ছিল না, নতুন করে পাওয়াও সম্ভব ছিল না। ফলে শেষ পর্যন্ত মাথা খাটিয়ে বিয়োগান্ত নাটকের অভিনয়ের ব্যবস্থা করতে হল। ফলাফল তো নিজের চোখেই দেখলে।

    আমি একটা প্রশ্ন না করে পারলাম না পোয়ারোকে। মনে কোনো রকম দ্বিধা না রেখেই বললাম, কিন্তু পোয়ারো, হত্যার তো কোনো যুক্তিসঙ্গত কারণ পাওয়া যাচ্ছে না—মোডাস অপারেণ্ডি—

    —পাচ্ছ না, বেশ তাহলে গোড়া থেকেই শোন। মিসেস মালট্রাভার্স সুন্দরী তাতে কোনো সন্দেহ নেই, সেই সঙ্গে বুদ্ধিমতোীও।

    কিন্তু স্বভাবত খল এবং লোভী। অর্থের লোভেই বিয়ে করেছিলেন মিঃ মালট্রাভার্সকে এবং তাঁকে দিয়ে জীবনবীমা করাতে বাধ্য করান। তারপর শেষ কাজটার জন্য একটা মোক্ষম উপায় খুঁজতে থাকেন।

    এই পরিস্থিতিতেই আকস্মিকভাবে তরুণ ব্লেকের আবির্ভাব ঘটে। নৈশভোজের টেবিলে তার পরিবেশিত গল্পটা অবধারিতভাবে তাঁকে প্রভাবিত করে। সঙ্গে সঙ্গে তিনি গল্পের অনুসরণে পরিকল্পনা ছকে ফেলেন।

    পরদিন সকালেই ক্যাপ্টেন ব্লেকের সমুদ্রে পাড়ি দেবার কথা। নিশ্চিন্ত মনে বিকেলেই তিনি স্বামীকে নিয়ে বাগানে বেড়োতে যান। তখনই তিনি কথায় কথায় সন্দেহ প্রকাশ করেন যে, একজন মানুষের পক্ষে ওই পদ্ধতিতে কখনও আত্মহত্যা করা সম্ভবপর নয়।

    স্বামী বেচারি ছিলেন সরল প্রকৃতির। তিনি স্ত্রীকে ব্যাপারটা বোঝাবার জন্য যথারীতি বন্দুকের নলটা মুখের মধ্যে রাখলেন।

    ঠিক সেই সুযোগেই মিঃ মালট্রাভার্সকে কিছু বুঝতে না দিয়ে চোখের পলকে বন্দুকের চাবিটা টেনে দেন। ব্যস, নির্জনে, বাড়ির সকলের চোখের আড়ালে নিখুঁতভাবে উদ্দেশ্য সিদ্ধ করেন। ভায়া, এবার পরিষ্কার হয়েছে তো সব কিছু।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমহাভারতের নারী – ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    Next Article আনা ফ্রাঙ্ক-এর ডায়েরি
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }