Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৩ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    পৃথ্বীরাজ সেন এক পাতা গল্প2514 Mins Read0
    ⤶ ⤷

    ০৮. আর্লেনা মার্শালের শোবার ঘরে

    অষ্টম পরিচ্ছেদ

    ৮.১

    আর্লেনা মার্শালের শোবার ঘরে দুটো বিশাল জানলা দিয়ে ঠিকরে পড়েছে সোনালি রোদ। আর্লেনার প্রসাধন টেবিলে সর্বপ্রকার প্রসাধন দ্রব্যই রয়েছে। ইনসপেক্টর ড্রয়ারগুলো দেখতে ব্যস্ত। তিনি একগোছা ভাজ করা চিঠি পেলেন। ওয়েস্টন ও তিনি চিঠিগুলো পড়ে দেখতে লাগলেন।

    ইতিমধ্যে পোয়ারো পোশাকের আলমারি খুলে দেখলেন রাশি রাশি আধুনিক পোশাক। আর রয়েছে অন্তর্বাসের স্তূপ, অসংখ্য টুপি, যার পেছনে কয়েক গিনি করে খরচ করা হয়েছে। তিনি মৃদু স্বরে মন্তব্য করলেন, স্ত্রীয়াশ্চরিত্রম।

    কর্নেল চিঠিগুলো ভাঁজ করতে করতে বললেন। তিনটে লিখেছে রেডফার্ন।

    আরেকটা চিঠি তিনি পোয়ারোর দিকে এগিয়ে দিলে—

    প্রিয়তমা আর্লেনা–
    আমার দুঃখ যদি বুঝতে। সুদূর চীনদেশে চলে যাচ্ছি। কোনো পুরুষ কোনো মেয়েকে এত গভীরভাবে ভালোবাসে ভাবিনি, যেমন তোমাকে বেসেছি। চেকার জন্যে ধন্যবাদ। ওরা এবার আমাকে মুক্তি দেবে। অল্পের জন্য বেঁচে গেছি। এতসবের কারণ বড়লোক হতে চেয়েছিলাম শুধু তোমার জন্য। আমাকে ক্ষমা করবে তো? আমি চেয়েছিলাম তোমার সুন্দর নরম কানে হীরের বন্যা বইয়ে দিতে। আর গলায় মুক্তোর মালা পরিয়ে দিতে চেয়েছিলাম। একটা বিশাল পান্না, শীতল এবং সবুজ, প্রচ্ছন্ন আগুনে টইটুম্বুর। আমাকে ভুলে যেও না–তুমি চিরকালের জন্য আমার।

    বিদায়–বিদায়–বিদায়
    জে.এন.।

    কলগেট বললেন, এই জে.এন. সত্যিই চীনে গিয়েছিলো কিনা দেখতে হবে। সম্ভবত সে-ই আমাদের প্রার্থিত ব্যক্তি। অন্ধের মতো মহিলাটিকে ভালোবাসত, হয়তো একদিন জানতে পারলো, তাকে ঠকানো হয়েছে। মনে হচ্ছে, মিস ব্রুস্টার এই ছেলেটির কথাই বলেছে।

    পোয়ারো ঘরের আসবাবপত্রের দিকে, প্রসাধন টেবিলে, খোলা পোশাকের আলমারির দিকে, শেষ নজর পড়লো উদ্ধত অলস ভঙ্গীতে বিছানায় শুয়ে থাকা একা বড়সড় ডোবার পুতুলের দিকে।

    কেনেথ মার্শালের ঘরটা তার স্ত্রীর ঘরের লাগোয়া। মাঝে কোনো দরজা নেই। প্রসাধন টেবিলে রয়েছে দুটো গজদন্তের বুরুশ; একটা পোশাক পরিষ্কারের বুরুশ এবং এক শিশি কেশ প্রসাধনের আরক। ঘরের অন্যপ্রান্তে লেখার টেবিলে রয়েছে একটা টাইপরাইটার পাশে একরাশ কাগজ।

    কলগেট বললেন, এই তো সেই চিঠিটা, যেটার কথা উনি বলেছিলেন। ২৪ তারিখ দেওয়া আছে। আর এই যে সেই খামটালেদারকোষ বে ডাকঘরের আজকের ছাপ রয়েছে। এবার আমাদের জানতে হবে, এই চিঠির উত্তর আগেই তৈরি করেছিলেন কিনা!

    কর্নেল বললেন, তোমাকে কিছুক্ষণের জন্য এখানে এ কাজে ছেড়ে যাচ্ছি। বাকি ঘরগুলো আমরা একবার চোখ বুলিয়ে নিই।

    ওয়েস্টন লিন্ডা মার্শালের ঘরে একবার চোখ বুলিয়ে বললেন, মনে হয় না তেমন কিছু আছে তার। হয়তো মার্শাল তার মেয়ের ঘরে কিছু লুকিয়ে রেখেছে।

    তিনি চলে গেলেন, এরকুল পোয়ারো ঘরেই রয়ে গেলেন। খুব সদ্য সেখানে কোনো কিছু পোড়ানো হয়েছে। তিনি হাঁটু গেড়ে বসে তার আবিষ্কার একটা সাদা কাগজে গুছিয়ে রাখলেন। অসম আকৃতির বিশাল এক টুকরো গলা মোম–কিছু সবুজ কাগজ অথবা পিচবোর্ডের ছিন্ন অংশ এ ছাড়াও রয়েছে একটা সাধারণ পিন এবং কোনো পশুর দগ্ধ লোম।

    পোয়ারো সেগুলো সাজিয়ে মৃদু স্বরে, জীবনের মহৎ কর্ম চিন্তায় ফল নেই, সম্পাদনে ফল আছে। হয়তো এ কথাই লেখা ছিলো। কিন্তু এর অর্থ কি?

    এই মুহূর্তে ছোট্ট পিনটা হাতে নিতেই তার চোখ তীক্ষ্ণ হয়ে উঠলো…হু..কিন্তু এও কিসম্ভব? শ্বেতপাথরের তাকে সাজানো কয়েকটা বই। একটা বাইবেল, সেক্সপীয়ারের নাটকের সংকলন। মিসেস হামফ্রি ওয়ার্ড রচিত দ্য ম্যারেজ অফ উইলিয়াম অ্যাস, সালট ইয়ং-এর লেখা দ্য ইয়ং স্টেপ মাদার, দ্য সুপসায়ার ল্যান্ড। ইলিয়টের মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল। ড্রিক কার-এর দ্য বার্নিং কোর্ট।

    দ্য ইয়ং স্টেপমাদার ও উইলিয়াম অ্যাস বইদুটোর নামপত্রে বসানো অস্পষ্ট রবার ছাপগুলো দেখলেন। অন্যান্য বইগুলোর পেছনে একটা ছোট অথচ মোটা বাদামী চামড়া দিয়ে বাঁধানো বই রয়েছে।

    তিনি বইটা খুলে, আমার ধারণাই দেখছি ঠিক। কিন্তু অন্য ব্যাপারটা কি সম্ভব? যদি না…

    .

    ৮.২

    কর্নেল ওয়েস্টন বললেন, কি হলো, মঁসিয়ে পোয়ারো, এখনও হয়নি।

    পোয়ারো আসছি বলে তাড়াতাড়ি বারান্দায় বেরিলয়ে এলেন।

    লিন্ডার পাশের ঘরটা রেডফার্নদের। পোয়ারো ভালো করে দেখলেন, দুটো ভিন্ন স্বাতন্ত্রের ছাপ নজরে পড়লো। এছাড়া তেমন কিছুই নজরে পড়লো না।

    এর পরের ঘরটা রোজামন্ড ডার্নলির, বিছানার পাশে টেবিলে কয়েকটা বই ও প্রসাধন টেবিলে প্রসাধন সামগ্রী। এই ঘরের ঠিক পরেই, উত্তর প্রান্তে এখটা খোলা দরজা ও তার সংলগ্ন বারান্দা, বারান্দা থেকে সিঁড়ি নেমে গেছে নিচে পাথুরে জমিতে।

    ওয়েস্টন বললেন, প্রাতঃরাশের আগে স্নান করার থাকলে সবাই এই সিঁড়িটাই ব্যবহার করে

    এরকুল পোয়ারো দেখলেন, একটা সরু পথ গিয়ে মিশেছে পাথর কেটে তৈরি আঁকাবাঁকা কয়েক ধাপ সিঁড়িতে। সিঁড়ি শেষ হয়েছে সমুদ্রে। এছাড়া, আরও একটা পথ হোটেলকে ঘিরে বাঁদিকে চলে গেছে। এই সিঁড়ি বেয়ে যে কেউ কংক্রিটের সেতুর কাছে প্রধান রাস্তায় পৌঁছতে পারে।

    ওয়েস্টন বললেন, সুতরাং হোটেলের মধ্যে না গিয়েও কারও পক্ষে দ্বীপের এ প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়া সম্ভব। কিন্তু সে ক্ষেত্রেও কারো জানলা দিয়ে নজরে পড়ার সম্ভাবনা। সবার স্নানঘরগুলোর জানলা উত্তর দিকে, এছাড়াও কর্মচারীদের স্নানঘর, একতলার মালপত্র রাখার ঘর।

    কিন্তু প্রথম জানলাগুলোয় আছে ঘষা কাঁচ। আর সুন্দর সকালে কেউ বিলিয়ার্ড খেলে না। সুতরাং এ যদি তার কাজ হয়ে থাকে, তাহলে সকালে এই পথ ধরেই তিনি গিয়েছিলেন।

    মানে ক্যাপ্টেন মার্শাল?

    হা। মনে হচ্ছে, সব কিছু যেন তারই দিকে আঙুল তুলে দেখাচ্ছে।

    পোয়ারো নীরস কণ্ঠে বললেন, হয়তো–কিন্তু শুধু ব্যবহারের অজুহাতে কাউকে খুনী সাব্যস্ত করা যায় না।

    ওয়েস্টন বললেন, দেখা যাক, টাইপরাইটার অ্যালিবাই থেকে কলগেট কদুর কি করতে পারে। এবার হোটেলের পরিচারিকাটির সঙ্গে কথা বলা যাক।

    তিরিশ বছরের পরিচারিকাটি চটপটে, কর্মঠ এবং বুদ্ধিমতী।

    ক্যাপ্টেন মার্শালের ঘর ঝাড়মোছ করে এগারো বাজতে পাঁচ মিনিটে মিঃ এবং মিসেস রেডফানের ঘরে কাজ করার সময় মার্শালের টাইপরাইটারের শব্দ সে শুনেছে। তারপর মিস ডার্নলির ঘর পরিষ্কার করে সওয়া এগারোটা নাগাদ নিচে যায় প্রাত্যহিক চা জলখাবার খেতে। তারপরে হোটেলের অন্য অংশের ঘরগুলো ঝাড়গোছ করে।

    ওয়েস্টন বললেন, আচ্ছা, মিসেস মার্শাল কি তার প্রাতঃরাশ রোজ বিছানাতেই সারতেন?

    হা। অবশ্য প্রাতঃরাশ বলতে সামান্য এক কাপ চা, একটু কমলালেবুর রস ও একটুকরো সেঁকা পাউরুটি।

    পোয়ারো বললেন, মিসেস মার্শাল সম্পর্কে তোমার ধারণা কি, মাদমোয়াজেল?

    গ্ল্যাডিশ ন্যারাকেট বললো, তার মতো বড়লোকের কথা কি আমার ছোট মুখে মানায়?

    হ্যাঁ, মানায়। তোমার নিজস্ব মতামত শুনতে আমরা আগ্রহী।

    মিসেস মার্শাল-ভদ্রমহিলা বলতে যা বোঝায়; ঠিক তা ছিলেন না। মানে কেমন যেন অভিনেত্রী অভিনেত্রী মনে হতো। এই হয়তো হাসি খুশি আছেন, হাসছেন, পরমুহূর্তে হয়তো কিছু খুঁজে না পেলে বা তার ডাকে সাড়া দিতে দেরি করলে অত্যন্ত খারাপ নোংরা ব্যবহার করতেন। কিন্তু তার পোশাকগুলো ছিলো দারুণ চমৎকার, দেখতে তিনি ছিলেন সুন্দরী–সুতরাং সকলেই তাকে প্রশংসা করতো।

    আচ্ছা, মিসেস মার্শাল ও তার স্বামীর মধ্যে সম্পর্ক কেমন ছিল বলতে পারো?

    আপনারা নিশ্চয়ই স্বামীকে সন্দেহ করছেন; না ক্যাপ্টেন মার্শাল এত চমৎকার ভদ্রলোক, তিনি একাজ করতে পারেন না।

    পোয়ারো বললেন, কিন্তু তুমি পুরোপুরি নিশ্চিত নও।

    এরকম ঘটনা কাগজে প্রায়ই বেরোয় এ ক্ষেত্রেও সেরকম একটা কানাঘুমো। মানে, মিসেস মার্শাল আর মিঃ রেডফানের ব্যাপার নিয়ে। মিসেস মার্শালের মতো মহিলার কাছে অবশ্য কোনো পুরুষই নিজেকে ধরে রাখতে পারে না। কিন্তু ক্যাপ্টেন মার্শালের কানে যদি ব্যাপারটা উঠে থাকে–আমার মনে হতো–মিসেস মার্শাল এ সব ঘটনা তার স্বামীর কানে যাবে ভেবে ভয় পেতেন।

    তোমার এই ধারণার পেছনে কোনো প্রমাণ নেই। আচ্ছা, আজ সকালে পাওয়া মিসেস মার্শালের চিঠিগুলো কি তুমি তার কাছে নিয়ে গিয়েছিলে?

    হা স্যার। রোজকার মতো সেগুলো তার প্রাতঃরাশের ট্রেতে রেখে দিই।

    চিঠিগুলোর চেহারা তোমার মনে আছে?

    মাথা নাড়ল মেয়েটি।

    চিঠিগুলো সাধারণ চিঠির মতোই দেখতে ছিল। মনে হয়, তার মধ্যে কয়েকটা বিল ও ইস্তাহার ছিলো, কারণ পরে সেগুলো ছেঁড়া অবস্থায় ট্রেতে থাকতে দেখি

    কি হলো সেগুলো?

    ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, স্যার। পুলিস অফিসারের একজনকে দেখে এলাম, ডাস্টবিন ঘেঁটে দেখছেন।

    সম্মতি জানিয়ে মাথা নাড়লেন ওয়েস্টন।

    পোয়ারো সামনে ঝুঁকে, আজ সকালে লিন্ডা মার্শালের ঘর পরিষ্কার করার সময় ফায়ার প্লেসটা পরিষ্কার করেছিলে?

    ফায়ার-প্লেসে কোনো আগুন জ্বালানো হয়নি তাই পরিষ্কার করতে হয়নি।

    কটার সময় তুমি ও ঘর পরিষ্কার করেছিলে?

    এই সোয়া নটা নাগাদ, তিনি তখন প্রাতঃরাশ সারতে গিয়েছিলেন। প্রায় পৌনে দশটায় তিনি ফিরেছিলেন।

    তুমি তার ঘরে আর যাওনি?

    না, স্যার।

    আচ্ছা, আজ সকালে প্রাতঃরাশের আগে কারা কারা স্নান করেছিলেন?

    মনে হয় ক্যাপ্টেন মার্শাল এবং মিঃ রেডফানেই স্নান করেছিলেন। এটা ওদের বরাজের অভ্যাস।

    লিন্ডা মার্শাল আজ সকালে স্নান করেনি?

    না স্যার। তার সমস্ত স্নানের পোশাকই শুকনো ছিলো।

    পোয়ারো বললেন, এটাই জানতে চেয়েছিলাম। আচ্ছা এদিকের যেসব ঘর তুমি দেখাশোনা করো, তার কোনোটা থেকে কোনো শিশি খোয়া গেছে কি?

    শিশি? কিসের শিশি?

    মানে–সাধারণভাবে ব্যাপারটা কি তোমার চোখে পড়তো-যদি কোনো শিশি হারিয়ে যেতো।

    মিসেস মার্শালের ঘর থেকে হারালে বলা সম্ভব নয়। তার ঘরে তে শিশি বোতল থাকে। মিস ডার্নলির ঘরেও একগাদা ক্রীম আর লোশনের শিশি আছে। কিন্তু অন্য ঘরেরটা আমার নজরে পড়তো স্যার। মানে যদি আমাকে তেমনভাবে নজর করে দেখতে বলা হতো।

    তাহলে যাও। ঘরগুলো একবার ভালো করে দেখে এসো।

    নিশ্চয় স্যার।

    ওয়েস্টন বললেন, এসব কি ব্যাপার?

    পোয়ারো বললেন, আজ সকালে প্রাতঃরাশের আগে মিস ব্রুস্টার পাথরের ঘাটের কাছাকাছি সমুদ্রে স্নান করছিলেন, তিনি বলেছেন, ওপর থেকে একটা শিশি নাকি সমুদ্রে ছুঁড়ে ফেলা হয়, অল্পের জন্য তিনি রক্ষা পান। কে এই শিশিটা ছুঁড়েছিলো এবং কেন?

    সে তো যে কেউ ফেলতে পারে।

    না, পারে না। যদি কোনো খালি অপ্রয়োজনীয় শিশি আপনার প্রসাধন টেবিলে থাকে, তাহলে সেটা কি আপনি বাজে কাগজের ঝুড়িতে না ফেলে পরিশ্রম করে বারান্দায় গিয়ে সমুদ্রে ছুঁড়ে ফেলবেন? সুতরাং এই অসামান্য শ্রমস্বীকার আপনি তখনই করবেন যখন চাইবেন, সেই বিশেষ শিশিটা কারো নজরে না পড়ুক।

    ওয়েস্টন বললেন, এই মুহূর্তে আপনি নিশ্চয়ই বলে বসবেন না যে, আর্লেনা মার্শালকে কোনো রহস্যময় শিশি থেকে কোনো রহস্যময় বিষপ্রয়োগে খুন করা হয়েছে।

    না, না এই শিশিতে বিষ ছিল না। কি ছিল জানি না বলেই কৌতূহলী হয়ে পড়েছি।

    গ্ল্যাডিশ ন্যারাকট ফিরে এসে রুদ্ধশ্বাসে বললেন, দুঃখিত স্যার। কোনো ঘর থেকে কিছু হারিয়েছে বলে মনে হয় না। শুধু মিসেস মার্শালের ঘরটা আমাকে ধাঁধায় ফেলেছে। একগাদা শিশি বোতল।

    ঠিক আছে। আচ্ছা, এমন কোনো ঘটনা যা তোমার কাছে অস্বাভাবিক রহস্যময়, অদ্ভুত বলে মনে হয়েছে–যা দেখে তুমি আপনমনেই অথবা, কোনো সহকর্মীর কাছে বলতে বাধ্য হয়েছে–ভারী অদ্ভুত তো?

    কিন্তু ব্যাপারটা খুবই সামান্য। নর্দমা দিয়ে স্নানের জল বয়ে যাওয়ার একটা শব্দ মাত্র। আর সত্যিই নিচের তলায় এলসিকে আমি তখন বলেছিলাম যে বেলা বারোটায় কারও স্নান করাটা অদ্ভুত ঠেকেছে।

    কার স্নান ঘর থেকে জলটা আসছিলো তখন?

    সেটা জানি না স্যার। নিচের নর্দমা দিয়ে জলটা যাওয়ার শব্দ শুনেছিলাম, ব্যাস।

    ঠিক জানো, সেটা স্নানের জল?

    হা স্যার। স্নানের জল বয়ে যাওয়ার শব্দ শুনতে কারো ভুল হয় না।

    গ্ল্যাডিশ চলে গেলে ওয়েস্টন বললেন, এই স্নানের ব্যাপারটার সঙ্গে নিশ্চয়ই মূল ঘটনা জড়িয়ে নেই, মঁসিয়ে পোয়ারো? কারণ এখানে রক্তের দাগ ধুয়ে ফেলার ব্যাপার নেই

    পোয়ারো বললেন, এটাই হলো গলা টিপে খুন করার সুবিধে কোনো কিছুর দরকার হয় না শুধু দৈহিক শক্তি আর খুনী মন ছাড়া স্নানের ব্যাপারটায় হয়তো কোনো গুরুত্ব নেই। যে কেউ, টেনিস খেলায় যাওয়ার আগে স্নান করতে পারে।

    দরজায় টোকা দিয়ে পুলিশ কনস্টেবল বললো, মিস ডার্নলি আপনাদের সঙ্গে আবার দেখা করতে চান। কি জরুরী কথা বলতে ভুলে গেছেন।

    আমরা নিচে যাচ্ছি–এখুনি।

    .

    ৮.৩

    বিষণ্ণ মুখে কলগেট বললেন, এক মিনিট স্যার।

    সুতরাং তাকে অনুসরণ করে ওয়েস্টন ও পোয়ারো মিসেস ক্যাসল-এর অফিসে উপস্থিত হলেন।

    কলগেট বললেন, হেল্ড-এর সঙ্গে আলোচনা করে জানলাম এক ঘণ্টার কমে ওটা টাইপ করা অসম্ভব। আর এই চিঠিটা দেখুন।

    প্রিয় মার্শাল–ছুটির মাঝে বিরক্ত করছি বলে দুঃখিত, কিন্তু বালি অ্যাণ্ড টেন্ডারের চুক্তি নিয়ে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে…। তারিখ ২৪ শে–অর্থাৎ গতকালের খামে পোস্ট অফিসের ছাপ। গতকাল সন্ধ্যে, ই, শি-১-এর এবং আজ সকালের লেদারকোম্ব-এর চিঠিতে এবং খামে একই টাইপরাইটার ব্যবহার করা হয়েছে। এ চিঠির কয়েকটা সংখ্যা থেকে মার্শালের চিঠির সংখ্যাগুলো তৈরি–ব্যাপারটা ভীষণ জটিল।

    ওয়েস্টন, হুম–মার্শালকে তাহলে সন্দেহ থেকে বাদ দিতে হচ্ছে, এবার মিস ডার্নলির সঙ্গে আমাদের দেখা করতে হবে।

    রোজামন্ড সাবলীল ভঙ্গীতে ঢুকে অপরাধী মন নিয়ে বললো, দুঃখিত। হয়তো ব্যাপারটা তেমন কিছু নয়, খুবই সামান্য। আমি বলেছিলাম যে আজ সকালটা আমি সানি লজ-এ কাটিয়েছি। সেটা ঠিক নয়। আমি একবার হোটেলে গিয়ে আবার ফিরে এসেছিলাম, রোদ-চশমাটা আনতে ভুলে গিয়েছিলাম। তাই হোটেলে গিয়ে ওটা নিয়ে এসেছি।

    আপনি সোজা আপনার ঘরে গিয়েছিলেন?

    হ্যাঁ, তবে একবার মার্শালের ঘরে উঁকি দিয়েছিলাম। ওর টাইপ করার শব্দ শুনে ভাবলাম, আজকের মতো একটা সুন্দর দিন ও টাইপ করে নষ্ট করছে। কিন্তু দরজা খুলে দেখলাম এত গভীর মনোযোগে দুহাত দিয়ে টাইপ করছে যে, ওকে কিছু বলতে পারলাম না। ও আমাকে হয়তো দেখতেও পায়নি।

    এটা ঠিক কটার সময় হয়েছে মিস ডার্নলি?

    এগারোটা বেজে কুড়ি মিনিট নাগাদ।

    .

    ৮.৪

    কলগেট বললেন, পরিচারিকা তাকে দেখেছে এগারোটা বাজতে পাঁচ মিনিট পর্যন্ত টাইপ করতে আর মিস ডার্নলি এগারোটা কুড়িতে দেখেছে। মিসেস মার্শাল নিহত হন পৌনে বারোটা নাগাদ। সুতরাং মার্শাল এখন এসব সন্দেহের বাইরে।

    চিন্তাচ্ছন্ন ভাবে পোয়ারো বললেন, মিস ডার্নলি কেন যে এই অতিরিক্ত সাক্ষ্যটুকু যেচে দিলেন সেটাই ভেবে অবাক হচ্ছি।

    আচ্ছা ধরে নেওয়া যাক, মিস ডার্নলি আজ সকালে সানি লজ-এ ছিলেন না। সুতারং তিনি চট করে একটা নতুন গল্প বানিয়ে আমাদের কাছে বিবৃত করলেন। তিনি কিন্তু বেশ সতর্কভাবেই বলেছেন ক্যাপ্টেন মার্শাল তাকে দেখতে পাননি।

    ওয়েস্টন অবিশ্বাসের সুরে, আপনি কি বলতে চান! মিস ডার্নলি এর মধ্যে জড়িয়ে আছন?

    ইনসপেক্টর কলগেট কেশে, ঐ মার্কিন ভদ্রমহিলার কথাগুলো নিশ্চয়ই মনে আছে। তিনি স্পষ্টই ইঙ্গিত করেছিলেন, ক্যাপ্টেন মার্শালের ওপর মিস ডার্নলির যথেষ্ট দুর্বলতা রয়েছে।

    ওয়েস্টন অধৈর্য হয়ে বললেন, আর্লেনা কোনো মহিলার হাতে খুন হননি। সুতরাং পুরুষদের পেছনে আমাদের আবার আঠার মতো লেগে থাকতে হবে।

    কলগেট বললেন, হ্যাঁ, আমরা বার বার একই জায়গায় ফিরে আসছি, তাই না?

    পুলিসপ্রধান বললেন, এবার মনে হয়, আমার একবার পিক্সি কোভে যাওয়া দরকার। তাছাড়া পিক্সি গুহাটাও একবার দেখা দরকার। কোনো পুরুষ অপেক্ষা করার কোনো চিহ্ন পাওয়া যায় কিনা? আপনি কি বলেন সঁসিয়ে পোয়ারো?

    নিশ্চয়ই, নিশ্চয়ই, যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

    ওয়েস্টন বললেন, যদি বাইরে থেকে কেউ এসে থাকে তাহলে পিক্সি গুহাই হচ্ছে তার লুকোবার পক্ষে চমৎকার জায়গা–তবে স্থানীয় লোকেরা হয়তো গুহার খবরটা জানে।

    আজকালকার ছেলেমেয়েরা হয়তো জানে না। কারণ হোটেল খোলার সঙ্গে সঙ্গেই এই দ্বীপ ও দ্বীপ সংলগ্ন কোভগুলো ব্যক্তিগত সম্পত্তি হয়ে দাঁড়িয়েছে। আর হোটেলের লোকদের স্থানীয় অধিবাসী বলা যায় না। মিসেস ক্যাসল লন্ডনের লোক।

    ওয়েস্টন বললেন, রেডফার্নকে সঙ্গে নিতে হবে, উনিই গুহার খবরটা দিয়েছেন। আর মঁসিয়ে পোয়ারো, আপনিও।

    আমি? আমার অবস্থাও মিস ব্রুস্টার ও মিসেস রেডফার্নের মতো, খাড়া মই বেয়ে ওঠানামা সয় না।

    আপনি তাহলে নৌকা করে যেতে পারেন।

    আমরা পাকস্থলী আবার সমুদ্রে সুস্থ বোধ করে না।

    এই শেষ সময়ে আমাদের এভাবে ডোবাবেন না।

    সেই মুহূর্তে মিসেস ক্যাসল দরজায় উঁকি মেরে, আশা করি বিরক্ত হবেন না, সেই ধর্মযাজক মিঃ লেন এইমাত্র ফিরে এসেছেন।

    ধন্যবাদ মিসেস ক্যাসল, আমরা এখুনি যাচ্ছি। কয়েক পা এগিয়ে মিসেস ক্যাসল, বেলা একটা নাগাদ একজন ভদ্রলোক ও একজন ভদ্রমহিলা এখানে এসেছিলেন। দ্বীপের ওপার থেকে মধ্যাহ্নভোজ সারতে। তাদের বলা হয়েছে, এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, তাই মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা সম্ভব না। মনে হয়, তারা উঁচুদরের ট্যুরিস্ট, গ্রীষ্মের ছুটিতে বেড়াতে বেরিলয়েছেন।

    ঠিক আছে। এবারে মিঃ লেনকে এ ঘরে পাঠিয়ে দিন।

    .

    ৮.৫

    আমি এ অঞ্চলের পুলিসপ্রধান, মিঃ লেন। আশা করি এখানকার দুর্ঘটনার কথা আপনাকে জানানো হয়েছে।

    হা, ফিরেই শুনলাম ব্যাপারটা। কি ভয়ানক..তার শরীর কেঁপে উঠলো…যেদিন থেকে এখানে এসেছি–অশুভ শক্তির উপস্থিত স্পষ্ট টের পেয়েছি। বর্তমানে অশুভ শক্তিকে আমরা বিশ্বাস করি না। নরকাগ্নিকে নির্বাসনে দিয়েছি। শয়তান বিশ্বাস করি না। কিন্তু শয়তান অতীতে যেমন শক্তিমান ছিলো, আজও তেমনি আছে।

    ওয়েস্টন বললেন, হ্যাঁ হয়তো তাই। কিন্তু আমার এলাকা নীরস, বাস্তববাদী একটা খুনের কিনারা করা।

    খুন, বড় নিষ্ঠুর শব্দ। বলুন, কিভাবে আপনাদের সাহায্য করতে পারি।

    আজ সারা সকালটা আপনি কিভাবে কাটিয়েছেন?

    বরাবরের মতো আজও আমি সকালে পদব্রজে ভ্রমণে বেরিলয়ে পড়ি, হাঁটতে আমি ভীষণ ভালোবাসি। আজ গিয়েছিলাম সেন্ট-পেট্রক-ইন-দ্য কোম্ব-এ প্রায় সাত মাইল দূরে। সঙ্গে কিছু খাবার নিয়েছিলাম। তাই খেয়েছি। ওখানকার গীর্জাটাও দেখে এলাম।

    ধন্যবাদ, পথে আপনার সঙ্গে কারও দেখা হয়েছিলো?

    দেখা হলেও কথা হয়নি। গীর্জার খাতায় আমার নামটা লিখে এসেছি। খোঁজ করলে দেখতে পাবেন।

    ওয়েস্টন বললেন, ভাববেন না যে আমরা আপনাকে সন্দেহ করছি। নেহাৎই নিয়মমাফিক কাজ। মৃত মহিলা সম্পর্কে আপনি কি এমন কিছু তথ্য জানেন যা আমাদের সাহায্য করবে?

    এইটুকু বলতে পারি, আর্লেনা মার্শালকে দেখা মাত্রই ষষ্ঠেন্দ্রিয়ের অনুভব করতে পারি যে, তিনি এক অশুভ শক্তির উৎসবিন্দু। পুরুষের চরিত্রের সব কটি হীন নিচ প্রবৃত্তিকে জাগিয়ে তুলতে তিনি তুলনাহীন। শেষ পর্যন্ত বিচারের দণ্ড নেমে এসেছে তার পাপাচারের সমাপ্তি ঘটাতে।

    পোয়ারো বললেন, বিচারের দণ্ড না কোনো মানুষের হাত তাকে শ্বাসরোধ করে খুন করেছে।

    ধর্মযাজকের হাত কেঁপে উঠলো, চাপা কণ্ঠে বললেন, কি ভয়ংকর–আপনার বর্ণনা, বড় নৃশংস

    আপনি বলতে পারেন, সেই অদৃশ্য হাত দুটোর মালিক কে?

    জানি না–আমি কিছুই জানি না..

    ওয়েস্টন উঠে দাঁড়িয়ে বললেন, এবারে আমাদের পিক্সি কোভে যাওয়া দরকার।

    লেন বললেন, ওখানেই কি ব্যাপারটা ঘটেছে? আমি আপনার সঙ্গে গেলে কি আপত্তি আছে?

    পোয়ারো বললেন, নিশ্চয়ই যাবেন। আপনি আমার সঙ্গে নৌকায় চলুন, মিঃ লেন। আমরা এখুনি রওনা হবো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৪ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)
    Next Article আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ২ (অনুবাদ : নচিকেতা ঘোষ)

    Related Articles

    পৃথ্বীরাজ সেন

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ২ (অনুবাদ : নচিকেতা ঘোষ)

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৪ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    অষ্টাদশ পুরাণ সমগ্র – পৃথ্বীরাজ সেন সম্পাদিত

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    জেমস বন্ড সমগ্র – ইয়ান ফ্লেমিং

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    বাংলার মাতৃসাধনা – পৃথ্বীরাজ সেন

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    সিডনি সেলডন রচনাসমগ্র ১ – ভাষান্তর : পৃথ্বীরাজ সেন

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }