Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৩ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    পৃথ্বীরাজ সেন এক পাতা গল্প2514 Mins Read0
    ⤶ ⤷

    ১০. করোনারের সংক্ষিপ্ত বিচার

    দশম পরিচ্ছেদ

    ১০.১

    করোনারের সংক্ষিপ্ত বিচার আজকের মতো শেষ–পক্ষকালের জন্য মূলতুবী রাখা হয়েছে।

    ডার্নলি নিচু গলায় বললো, যতটা ভেবেছিলাম সেরকম কিছু খারাপ হয়নি, কি বলল, কেন?

    জনতার মধ্যে চাপা গুঞ্জন। এর কথাই তোমাকে বলেছিলাম। হ্যাঁ, ওই লোকটার বউটাকেই কে খুন করেছে। দেখতে পাচ্ছো, ওই যে যাচ্ছে…

    গুঞ্জনের তীব্রতা তার কানে এলো, সেই শব্দগুচ্ছই আজকের প্রভাতী সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।

    ক্লিক ক্লিক…ক্যামেরা ঝলসে উঠলো ক্লান্তিহীনভাবে। রোজামন্ড বললো, ক্যাপ্টেন মার্শাল ও তার জনৈক বান্ধবী বিচারের শেষে রেড বুল থেকে বেরিলয়ে আসছেন। কেন, এড়াবার চেষ্টা করে লাভ নেই। বাস্তবের মুখোমুখি তোমাকে হতেই হবে। পুরনো যত বস্তাপচা শব্দে এর জবাব দিয়ে বাষ্পভরা কুটিল ঠোঁটে ওদের দিকে তাকিয়ে থাকো।

    তুমি বুঝি তাই করতে?

    হ্যাঁ, কিন্তু তোমার পথ হলো বর্ণচোরা বহুরূপীয় পথ। এখানে সকলের চোখে তুমি ভীষণভাবে স্পষ্ট কারণ তুমি নিহত মহিলার স্বামী।

    দোহাই তোমার, রোজামন্ড

    তোমার ভালোর জন্যেই এসব বলছি, সোনা।

    ক্রমে মার্শাল ও রোজামন্ড গ্রামের সীমানা ছাড়িয়ে আসতে আসতে রোজামন্ড বললো, আমাদের সেই ক্ষুদে মানুষটি পোয়ারো–তিনি কি সত্যিই এ ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন?

    আমি কি করে জানবো, রোজামন্ড?

    ভদ্রলোকের বয়সের ভীমরতি ধরেছে।

    ওরা কংক্রীটের সেতুর কাছে এসে দাঁড়ালেন। রোজামন্ড হঠাৎ বললো, এই মুহূর্তে আমি বিশ্বাসই করতে পারছি না, ওরকম একটা নৃশংস ঘটনা এখানে ঘটতে পারে…।

    কিন্তু প্রকৃতি বড় নিষ্ঠুর-প্রকৃতির কাছে এটা একরকম তুচ্ছ, তার বেশি কিছু নয়।

    .

    ১০.২

    লিন্ডা সেতুর ও-প্রান্তে এসে দাঁড়ালো, চোখের কোলে কালি, ওষ্ঠাধারে শুষ্কতা ও রুক্ষতা। ও বললো, কি হলো–কি বললো ওরা?

    বিচার দু-সপ্তাহের জন্য মূলতুবী রাখা হয়েছে।

    কিন্তু–ওদের মনে কি হচ্ছে?

    মার্শাল হেসে, বড় অবুঝ তুমি–পুলিস যাই ভাবুক–সেটা ওরা এখন কাউকে বলছে না।

    মার্শাল হোটেলে প্রবেশ করলেন। লিন্ডা ডাকলো, রোজামন্ড।

    এত বেশি ভেবো না, লিন্ডা। তোমার মানসিক আঘাত–সবই জানি। ঘটনার বীভৎসতা তোমাকে কুরে কুরে খাচ্ছে-তার বেশি নয়। তুমি নিজেও আর্লেনাকে একটুও পছন্দ করতে না।

    তুমি কিছু বুঝতে পারছে না। আর ক্রিস্টিনও কখনও বোঝে না। তোমরা শুধু ভাবো। আমি অযথা চিন্তা করে অসুস্থ হয়ে পড়ছি। আসলে আমি যা জানি, তা যদি তুমি জানতে

    কি জানো তুমি, লিন্ডা?

    না, কিছু না।

    শোনো লিন্ডা, সমস্ত ভুলে গিয়ে তুমি তোমার ভবিষ্যতের কথা ভাবো। আর সবচেয়ে প্রয়োজন, মুখে একেবারে কুলুপ এঁটে থাকবে।

    লিন্ডা যেন কুঁকড়ে গেলো, তুমি তাহলে সব জানো।

    আমি কিছুই জানি না। আমার মতে ভবঘুরে কোনো পাগল হঠাই এই দ্বীপে এসে আর্লেনাকে খুন করেছে আর প্রকৃতপক্ষে তাই ঘটেছে।

    একটা কথা আমাকে বলতেই হবে। আমার মাকে

    বলো, কি হয়েছে তোমার মায়ের

    মাকে-মাকে খুনের অভিযোগে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল, তাই না?

    হা।

    আর তারপর, বাবা তাকে বিয়ে করে। তাতে মনে হয় না যে বাবা খুন করাটাকে সত্যি অন্যায় মনে করে না।

    আর কখনও এ ধরনের কথা বলবে না। তোমার বাবার বিরুদ্ধে পুলিসের হাতে কোনো প্রমাণ নেই। তোমার বাবা সম্পূর্ণ নিরাপদ। আর এ জায়গা ছেড়ে চলে গেলেই, তুমি সব ভুলে যাবে–

    আমি কোনোদিন ভুলবো না-বলেই ছুট দিলো।

    .

    ১০.৩

    একটা কথা আপনার কাছে আমি জানতে চাই, মাদাম

    ক্রিস্টিন বললো, বলুন?

    হ্যাঁ, বলছি। সেদিন দৈবক্রমে বলে ফেলা একটা সামান্য কথা–খুনের দিন সকালে আপনি মিস লিন্ডা মার্শালের ঘরে গিয়েছিলেন, ঘরে তাকে পাননি। তারপর কিভাবে তিনি ঘরে ফিরে আসেন। আপনি বলেছিলেন ও নাকি স্নান করতে গিয়েছিলো।

    কিন্তু সে তো একই কথা।

    না, মাদাম। আপনার উত্তর বিশেষ মনোভাবের ইঙ্গিত দিচ্ছে, আপনার কথাতেই এ সন্দেহ স্পষ্ট। ও বললো, ও নাকি স্নান করতে গিয়েছিলো। তাকে দেখে, তিনি স্নান করতে গিয়েছিলেন শুনে আপনি যথেষ্ট অবাক হন?

    সত্যি, আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়…যখন লিন্ডা বললো, ও স্নান করতে গিয়েছিলো, তখন ওর হাতে একটা প্যাকেট দেখে আমি অবাক হয়েছিলাম…

    তার ভেতরে কি ছিলো আপনি জানেন কি?

    হা জানি। সুতোটা ছিঁড়ে যাওয়ায় প্যাকেটটা আলগা হয়ে গিয়েছিল, তাই কতকগুলো মোমবাতি মেঝেতে ছড়িয়ে পড়েছিলো।

    তার মোমবাতি কেনার কারণটা কি বলেছিলো?

    না। তবে হয়তো ঘরের আলোটা কমজোরী তাই রাতে পড়াশোনা করার জন্য মোমবাতিগুলো কিনেছিলো

    মিস মার্শালের বিছানার পাশে একটা চমৎকার বৈদ্যুতিক আলো আমার নজরে পড়েছে। আচ্ছা, মোমবাতিগুলো যখন পড়ে যায়, তখন তার মুখের অবস্থা কেমন ছিলো?

    ওকে কেমন বিচলিত-হতবুদ্ধি মনে হয়েছিলো।

    তার ঘরে একটা সবুজ ক্যালেন্ডার দেখেছেন?

    একটা-সবুজ ক্যালেন্ডার-হা, ওরকম একটা ক্যালেন্ডার আমি দেখেছি কিন্তু কোথায় দেখেছি জোর দিয়ে বলতে পারবো না। কিন্তু আপনি কি বলতে চাইছেন, এ শব্দের অর্থ কি?

    পোয়ারো বিবর্ণ-বাদামী চামড়ায় বাঁধানো ছোট্ট বইটা বার করে, এটা আগে কখনও দেখেছেন?

    হ্যাঁ–মনে হয়, সেদিন গ্রামের লাইব্রেরিতে দাঁড়িয়ে লিন্ডা এই বইটা দেখছিলো, কিন্তু আমাকে দেখেই সে বইটা বন্ধ করে ফেললো–একটু অবাক হয়েছিলাম।

    পোয়ারো নামপত্রটি খুলে ধরলেন।

    ডাকিনীবিদ্যা, মায়াবিদ্যা ও লক্ষণহীন বিষের মিশ্রণ পদ্ধতির বিস্তারিত ইতিহাস।

    ক্রিস্টিন বললো, আমার মাথায় কিছু ঢুকছে না। এ সবের মানে কি?

    খুনের দিন সকালে টেনিস খেলতে যাবার আগে আপনি কি স্নান করেছিলেন?

    উহু। স্নান করবার ইচ্ছে আমার ছিলো না।

    হোটেলে ফিরে স্নান ঘরে গিয়েছিলেন?

    হ্যাঁ। হাতমুখ ধোবার জন্য, ব্যস।

    স্নানের জন্য কল খুলে রাখেননি তাহলে।

    .

    ১০.৪

    এরকুল পোয়ারো মিসেস গার্ডেনারের টেবিলের পাশে এসে দাঁড়ালেন। ভদ্রমহিলা চমকে, আরে, মঁসিয়ে পোয়ারো, কখন এলেন, এইমাত্র বিচার সেরে ফিরলেন বুঝি? দেখুন না, এই টুকরো ছবির ধাঁধা নিয়ে মেতে আছি, এই সাদা টুকরোটা যে কোথায় লাগবে?

    পোয়ারো টুকরোটা নিয়ে, এটা এইখানে বসবে, মাদাম। এটা বেড়ালটার একটা অংশ।

    হতেই পারে না। এটা তো কালো বেড়াল।

    কিন্তু লক্ষ্য করুন, বেড়ালটার লেজের প্রান্তভাগটা সাদা।

    তাই তো, সত্যি আপনার বুদ্ধির প্রশংসা করতেই হয়। যারা এই ধাঁধাগুলো তৈরি করে তারা কত ফন্দিই না আঁটে।

    আর একটা টুকরো যথাস্থানে বসিয়ে, মঁসিয়ে পোয়ারো, বেচারা মেয়েটা খুন হলো ভাবলেই আমি শিউরে উঠি। আজ সকালে মিঃ গার্ডেনারকে বলেছিলাম–যে করে থোক এখান থেকে চলে যাওয়াই ভালো। কিন্তু গোয়েন্দাগিরির প্রসঙ্গে বলি। আপনার কায়দাকানুনগুলো জানতে ভীষণ ইচ্ছে করে–যদি একটু বলেন

    ব্যাপারটা আপনার এই ধাঁধার মতো মাদাম। সমস্ত টুকরোগুলো একজায়গায় জড়ো করতে হয়। তারপর মানানসই জায়গায় নির্ভুলভাবে বসিয়ে দিতে হয়।

    আপনার হাতে কি এইরকম অনেক টুকরো রয়েছে?

    হ্যাঁ মাদাম। হোটেলের প্রত্যেকেই একটি করে টুকরো দিয়েছেন ধাঁধার জন্য। আপনিও তার মধ্যে রয়েছেন। আপনার একটা মন্তব্য আমাকে ভীষণভাবে সাহায্য করেছে।

    দারুণ আনন্দ হচ্ছে, একটু খুলে বলুন না।

    মাপ করবেন, শেষ দৃশ্যে দেখতে পাবেন।

    .

    ১০.৫

    এরকুল পোয়ারো মার্শালের দরজায় টোকা মারলেন, ভেতরে টাইপরাইটারের শব্দ।

    ভেতরে আসুন, ঘুরে তাকালেন না মার্শাল। দেওয়ালে টাঙানো আয়নায় প্রতিবম্ব পোয়ারোর চোখে চোখ রেখে বিরক্তির সুরে, বলুন মঁসিয়ে পোয়ারো, কি চান?

    অনধিকার প্রবেশের জন্য ক্ষমা চাইছি। একটা প্রশ্ন।

    প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে আমি ক্লান্ত। পুলিসের প্রশ্ন ছাড়া আর কারো প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন আমার নেই।

    শুধু আপনার স্ত্রীর মৃত্যুর দিন সকালে টাইপ সেরে টেনিস খেলতে যাবার আগে কি আপনি মান…

    স্নান? তার ঘন্টাখানেক আগেই তো আমার মান হয়ে গেছে?

    ধন্যবাদ আমার আর কোনো প্রশ্ন নেই। পোয়ারো নিঃশব্দে দরজা ভেজিয়ে চলে গেলেন।

    লোকটা নির্ঘাত পাগল।

    .

    ১০.৬

    মিঃ গার্ডেনারের সঙ্গে পোয়ারোর পানশালার বাইরে দেখা। তিনি দুটো ককটেল নিয়ে মিসেসের কাছে যাচ্ছিলেন?

    আসবেন নাকি, মঁসিয়ে পোয়ারো?

    মাথা নেড়ে বললেন, করোনারের বিচার সম্পর্কে আপনার মতামত কি গার্ডেনার?

    মনে হয়, ওরা ফলাফল সম্পর্কে অনিশ্চিত। তবে আপনার পুলিস তাদের তুরুপের তাস আস্তিনে লুকিয়ে রেখেছে। মিসেস গার্ডেনারকে এখান থেকে নিয়ে যেতে পারলে বাঁচি। ওর স্নায়ুর সহ্য ক্ষমতা কম।

    পোয়ারো বললেন, স্পষ্ট করে বলুন তো, মিসেস মার্শাল সম্পর্কে আপনার ধারণা কী ছিলো?

    নিচু পর্দায় গলার স্বর, জানেন মঁসিয়ে পোয়ারো, মেয়ে মহলে কতগুলো কথা আমার কানে এসেছে। সত্যি, কিন্তু মেয়েটা ছিলো এক নম্বরের বোকা।

    আপনার কথাটা ভেবে দেখার মতো…

    .

    ১০.৭

    ডার্নলি বললো, এবার তাহলে আমার পালা। আগের দিন পুলিসপ্রধান তার তদন্ত নিয়ে ব্যস্ত ছিলেন। আপনি ছিলেন নীরব দর্শক। আর আজ আপনি নিজে তদন্ত শুরু করেছেন। প্রথমে মিসেস রেডফার্ন, তারপর মিসেস গার্ডেনার, এখন আমার পালা।

    সানি লজ-এ পোয়ারো ওর পাশে বসলেন, আপনি অত্যন্ত বুদ্ধিমতী। বর্তমান দুর্ঘটনা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে ভালোই লাগবে।

    আমার তো মনে হয় ব্যাপারটা খুবই সহজ। মেয়েটার অতীত জীবনেই মূল সূত্র লুকিয়ে আছে।

    অতীতে, বর্তমানে নয়!

    আমার মনে হয়, হয়তো খুব তাড়াতাড়িই আলেনা মার্শাল পুরুষদের সম্পর্কে ক্লান্তি বোধ করতো। ওর অনুগামীদের মধ্যে এমন একজন ছিলো–যে এই ব্যবহারে তেমন খুশি হয়নি। আমার ধারণা সে আর্লেনার পিছু নিয়ে উপযুক্ত সুযোগে ওকে খুন করে।

    আপনি বলতে চান যে বাইরের লোক, সেতু পার হয়ে দ্বীপে এসেছে?

    হ্যাঁ। সম্ভবতঃ ওই গুহাটায় লুকিয়ে ছিলো।

    কিন্তু খুনের পরিকল্পনা নিয়ে কোনো মানুষ প্রকাশ্য দিবালোকে সেতু পার হয়ে হোটেল অতিক্রম করার ঝুঁকি নেবে না।

    সকলের চোখ এড়িয়ে আসাটা অসম্ভব নয়।

    কিন্তু আবহাওয়া!

    হ্যাঁ, খুনের দিনটা চমৎকার ছিলো। কিন্তু আগের দিনটা ঘন কুয়াশায় ঢাকা ছিলো এই দ্বীপটা। তাকে শুধু সমুদ্রতীরে রাতটা গুহায় কাটাতে হবে।

    পোয়ারো নিচে সমুদ্রের দিকে তাকিয়ে, জানেন মাদমোয়াজেল, আমি সবসময় এই কথাটাই বিশ্বাস করি যে, সবচেয়ে সম্ভাব্য ব্যক্তিই কোনো অপরাধের নেপথ্য নায়ক। একেবারে শুরুতে একজনের প্রতি এই ইঙ্গিত স্পষ্ট। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে তার পক্ষে এ খুন করা অসম্ভব। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি।

    নিশ্চয়ই।

    সেদিন সকালে আপনি যখন টেনিস খেলার পোশাক পরতে আসেন, তখন কি স্নান করেছিলেন?

    স্নান, কি বলতে চান আপনি!

    চীনামাটির মসৃণ সুদৃশ্য আধার, কল খুলে জল ভর্তি করে শরীর ডুবিয়ে সেই জলে, শেষে বেরিলয়ে এসে হুশ-হুশ, অস্বচ্ছ জল চলে যায় পাইপ বেয়ে।

    আপনার কি মাথা খারাপ হয়ে গেছে?

    বরং সম্পূর্ণ সুস্থ।

    কি জানি, তবে আমি স্নান করিনি। কেউ হঠাৎ স্নান করতে যাবে কেন?

    পোয়ারো হাসলেন, শান্তভাবে বাতাসের আঘ্রাণ নিলেন।

    দুঃসাহসের সঙ্গে আমি বলবো যে সুগন্ধী আপনি ব্যবহার করেন তা অপূর্ব-এর একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে–আছে চমৎকার ছলনাময়ী আকর্ষণ। গ্যাব্রিয়েল, নম্বর ৮, তাই না?

    হ্যাঁ, সবসময় আমি এটাই ব্যবহার করি।

    মৃতা মিসেস মার্শালও এই সুগন্ধী ব্যবহার করতেন। অত্যন্ত আধুনিক ও দামী। খুনের দিন সকালে আপনি এখানে বসেছিলেন, মিস ব্রুস্টার এবং মিঃ রেডফার্ন সমুদ্রপথে যাওয়ায় আপনাকে অথবা আপনার রঙিন ছাতাটাকে দেখেছিলেন। হলফ করে বলতে পারেন যে সারা সকালে আপনি একবারের জন্যেও পিক্সির সেই গুহাতে ঢোকেননি?

    জানতে চাইছেন, আমি আর্লেনাকে খুন করেছি কিনা?

    না, পিক্সি গুহায় গিয়েছিলেন কিনা জানতে চাইছি।

    ওটা কোথায় তাই আমি জানি না, তাছাড়া ওখানে যাবো কেন?

    গ্যাব্রিয়েল নম্বর ৮ ব্যবহার করে এমন একজন খুনের দিন ওই গুহায় গিয়েছিলো।

    আর্লেনা ওই সুগন্ধি ব্যবহার করতো। সেদিন ও পিক্সি কোভে গিয়েছিলো, গুহাতে ও গিয়ে থাকবে। আর সারা সকালে তো আমি এ জায়গা ছেড়ে কোথাও যাইনি।

    শুধু একবার ক্যাপ্টেন মার্শালের ঘরে গিয়েছিলেন। টেবিলের মুখোমুখি ঝোলানো আয়নায় তিনি আপনাকে দেখেছিলেন, মাদমোয়াজেল।

    পোয়ারার দৃষ্টি নিবদ্ধ রোজামন্ড ডার্নলির কোলে, ওর ভাঁজ করা হাতের দিকে, দীর্ঘ আঙুলের সমন্বয়ে সুন্দর গড়নের হাত।

    আমার হাতের দিকে ওভাবে তাকিয়ে আছেন কেন? আপনার কি ধারণা

    .

    ১০.৮

    এরকুল পেয়ারো গালকোভে যাবার রাস্তার শীর্ষদেশে নির্জন সৈকতে লাল জামা ও গাঢ় নীল প্যান্ট পরিহিত এক কৃষকায় শরীরকে দেখতে পেলেন।

    পোয়ারো বেলাভূমিতে এসে লিন্ডা মার্শালকে দেখলেন। তিনি নিঃশব্দে ওর পাশে বসে অনুভব করলেন, কত অনভিজ্ঞ এবং দিশেহারা মেয়েটি।

    ও বললো, কি ব্যাপার? কি চান?

    সেদিন আপনি বলেছেন, আপনার সত্যাকে আপনি ভালোবাসতেন এবং তিনিও ভালো ব্যবহার করতেন। কথাটা সত্যি নয়–আপনি তাকে পছন্দ করতেন না–এটা দিনের আলোর মতোই স্পষ্ট।

    হয়তো সত্যি। কিন্তু মৃত ব্যক্তি সম্পর্কে কথা বলা ঠিক নয়।

    কোনো খুনের ঘটনায় লৌকিক ভদ্রতার চেয়ে সত্যভাষণের গুরুত্ব অনেক বেশি। কারণ আর্লেনা মার্শালের হত্যাকারীকে খুঁজে বার করাই আমার প্রধান কাজ।

    উঃ কি ভয়ঙ্কর, আমি সব ভুলে যেতে চাই।

    কিন্তু ভুলতে পারছেন কি?

    আপনি এমনভাবে বলছেন আপনি সব জানেন।

    হয়তো জানি। যদি বলি, তোমার চুড়ান্ত অশান্তিতে আমি তোমাকে সাহায্য করবো!

    ও লাফিয়ে উঠে দাঁড়ালো। আমার কোনো অশান্তি নেই। আপনি কি জানতে চাইছেন?

    আমি মোমবাতির কথা বলছি…।

    আতঙ্কে চিৎকার করে উঠলো, আমি আপনার কথা শুনবো না। কিছুতেই শুনবো না।

    ও সৈকত পার হয়ে ছুটে চললো, আঁকাবাঁকা পথ বেয়ে নিমেষে মিলিয়ে গেলো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৪ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)
    Next Article আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ২ (অনুবাদ : নচিকেতা ঘোষ)

    Related Articles

    পৃথ্বীরাজ সেন

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ২ (অনুবাদ : নচিকেতা ঘোষ)

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৪ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    অষ্টাদশ পুরাণ সমগ্র – পৃথ্বীরাজ সেন সম্পাদিত

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    জেমস বন্ড সমগ্র – ইয়ান ফ্লেমিং

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    বাংলার মাতৃসাধনা – পৃথ্বীরাজ সেন

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    সিডনি সেলডন রচনাসমগ্র ১ – ভাষান্তর : পৃথ্বীরাজ সেন

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }