Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ২ (অনুবাদ : নচিকেতা ঘোষ)

    পৃথ্বীরাজ সেন এক পাতা গল্প2485 Mins Read0
    ⤶ ⤷

    দি পেল হর্স – ১২

    দ্বাদশ অধ্যায়

    দিন তিনেক পর জিনজার ফোন করলো আমাকে।

    —তোমাকে একটা নাম আর ঠিকানা দিচ্ছি। লিখে নাও। বললো জিনজার। নোটবুক খুলে লেখার জন্য তৈরি হয়ে বললাম, বলো।

    —নাম ব্রাডলে। আর ঠিকানা – আটাত্তর নম্বর মিউনিসিপ্যাল স্কোয়ার বিল্ডিংস বারমিংহাম।

    —এই নাম আর ঠিকানা কি হবে?

    —ঈশ্বর জানেন। আমি জানি না। সন্দেহ আছে, এটা পপির কাজ

    — পপি? সত্যি?

    —হাঁ পপিকে আমি জেরা করেছি, তার ওপর নজরও রেখেছি। বুঝেছি, চেষ্টা করলে ওর মুখ থেকে অনেক কিছু জানতে পারবো। ওর মনটাকে নরম করতে পারলে সব কিছু সহজে পেয়ে যাবো।

    মেয়ে মহলের গোপন রহস্য। তুমি ঠিক বুঝবে না। কোনো মেয়ে যদি অন্য এক মেয়ের কাছে মনের কথা বলে তবে সে কিছু মনে করে না। এটা সামান্য ব্যাপার।

    —এটা তাহলে সাংগঠনিক আদান প্রদান তাই না?

    —কথাটা সেভাবে বলতে পারো। আমরা একসাথে লাঞ্চ খেতে গিয়ে আমার জীবনের প্রেমকাহিনী বলছিলাম—অনেক বাধা বিপত্তি–আমার প্রেমিক পুরুষটি বিবাহিত। তার বউ ক্যাথলিক। তাই কিছুতেই তার বউ বিবাহবিচ্ছেদে রাজী হচ্ছে না। বুঝতে পারছো আমরা বেঁচে থেকে প্রেমহীন নরক যন্ত্রণা ভোগ করছি। অথচ বউটি পঙ্গু এবং শয্যাশায়ী। দীর্ঘকাল ধরে এমনি অবস্থায় ভুগছে। মরছেও না। ওই বউটি মরলে এখন সব দিক দিয়ে ভালো হয়। তারপর বললাম, ভাবছি একবার পেল হর্সে যাবো। কিন্তু কি করে ওখানে যোগাযোগ করবো তা বুঝতে পারছি না। আর জানি না ওরা অনেক টাকা নেবে কিনা! পপি জবাব দিলো যে, সে যতদূর জানে ওখানে খরচ অনেক হবে। বললাম, আমার কিছু টাকা পয়সা পাওয়ার আশা আছে। আমার বড়জ্যাঠার সম্পত্তি। সেই বুড়োও যদি তাড়াতাড়ি সরে তবে আমার সমস্যা মেটে। আচ্ছা, ওরা আগাম কাজ করে বোধ হয়? কিন্তু ওদের সঙ্গে কি ভাবে যোগাযোগ করবো? আর তখুনি পপি আমাকে এই নাম আর ঠিকানা দিয়ে বললো, এর সঙ্গে কাজের কথা আর তোমাকে এর জন্য কত টাকা দিতে হবে তা ঠিক করে নিও।

    —এ ত দেখছি দারুণ খবর। বললাম।

    —হাঁ তাই।

    একটি মুহূর্তের জন্য আমরা উভয়ে নীরব রইলাম। বিস্মিত কণ্ঠে একসময় বললাম—সে খোলাখুলি সবকিছু তোমায় বললো? তাকে কি একটুও ভীত মনে হয়নি?

    অধীর কণ্ঠে জবাব দিলো জিনজার–বুঝতে পারছো না, আমার কাছে বলার জন্য ভয়ের কোনো কারণ সে বোধ করেনি। দ্যাখো মার্ক, আমরা যা ভাবছি সে নিরিখে এটা যদি সত্য সত্যই একটা ব্যবসা তবে লোকজনের মধ্যে তার সম্প্রচার প্রয়োজন, তাই না? বলতে চাইছি, ওরা সব সময় নতুন নতুন মক্কেল পাকড়াও করতে চায়।

    —এ ধরনের ঘটনা যে ঘটে তা বিশ্বাস করে আমরা পাগল বনছি।

    —ঠিক আমরা। আমরা পাগল। তুমি কি মিস্টার ব্রাডলের সঙ্গে দেখা করতে বারমিংহাম যাচ্ছো?

    হাঁ, মিস্টার ব্রাডলের সাথে দেখা করতে যাচ্ছি। অবশ্য যদি লোকটার অস্তিত্ব থাকে।

    সত্যিই লোকটার অস্তিত্ব আছে একথাটা তখন আমি বিশ্বাস করতে পারিনি। কিন্তু আমি ভুল করেছিলাম। মিস্টার ব্রাডলের অস্তিত্ব আছে।

    মিউনিসিপ্যাল স্কোয়ার বিল্ডিংস ঠিক যেন একটা অতিকায় মৌচাক—আর তার খোপে খোপে অজস্র অফিস। আটাত্তর নম্বরটা চার তলায়। ঘসা কাঁচের দরজার গায়ে পরিচ্ছন্নভাবে লেখা—সি. আর. ব্রাডলে ভারপ্রাপ্ত দালাল। এবং নিচে একটু ছোট অক্ষরে লেখা—দয়া করে ভিতরে আসুন।

    ভিতরে ঢুকলাম।

    ছোট খাটো বাইরের অফিসটা ফাঁকা। এবং পাশের ঘরের ‘প্রাইভেট’ লেখা দরজার পাল্লাটা সামান্য খোলা। ওপাশ থেকে ডাক এলো—দয়া করে ভিতরে আসুন।

    ভিতরের অফিস ঘরটা একটু বড়ো সড়ো। ঘরে একখানা টেবিল, দু একখানা আরামদায়ক চেয়ার, একটা টেলিফোন, একটা তাক ভরা ফাইল—টেবিলের ওপাশে বসা মিস্টার ব্রাডলে। ছোটোখাটো লোকটির গায়ের রঙ কালো। দুটো কালো চোখে ধূর্ত দৃষ্টি। পরনে ব্যবসায়ী সুলভ কালো রঙের পোশাক। তার চেহারায়, আচার আচরণে আভিজাত্যের লক্ষণ।

    আনন্দিত কণ্ঠে লোকটি বললো-দরজাটা বন্ধ করে দিন, দেবেন কি? এবং বসুন, ওই চেয়ারখানা খুবই আরামদায়ক। বলুন কি করতে পারি আপনার জন্য?

    তার দিকে তাকালাম। কি করে শুরু করবো জানতাম না। কি বলবো তারও কোনো ধারণা ছিলো না। আমার মনের হতাশাই সরাসরি আক্রমণাত্মক শব্দ ব্যবহার করতে উৎসাহ দিলো। কিংবা ওর ভাঁটার মতন দুচোখের দৃষ্টি দেখেই আক্রমণ শানালাম।

    —কত খরচ পড়বে? শুধালাম।

    আমার প্রশ্ন ওকে বিচলিত করলো। খুশি হলাম যেভাবে তার বিচলিত হওয়ার কথা তা সে হয়নি দেখে। ওর আসলে বসে থাকলে যে ধারণা করতাম যে, মাথায় কিছু নেই এমন একটা লোক তার অফিসে ঢুকেছে—এ ধারণা তার মাথায় আসেনি।

    তার ভুরু দুটো তির্যক হলো।

    বললো—ঠিক আছে। আসতে আপনার বেশি সময় নষ্ট হয়নি ত?

    আমি কিন্তু নিজের কথায় অনড় থেকে শুধালাম—আমার প্রশ্নের জবাব কি?

    সামান্য ভর্ৎসনা করার ভঙ্গিতে ধীরে ধীরে সে বললো–এভাবে কোনো কিছু আলোচনা করা যায় না। আমরা উপযুক্ত আচরণ করবো।

    কাঁধ নাচিয়ে বললাম—আপনার কথাই মানলাম। তা উপযুক্ত আচরণ কি?

    —আমরা এখনও কেউ কারো সাথে পরিচিত হইনি, হয়েছি কি? আমি আপনার নামও জানি না।

    বললাম—এই মুহূর্তে আপনাকে আমার নাম বলার ইচ্ছা অনুভব করছি না।

    —সতর্কতা?

    —সতর্কতা।

    —একটি প্রশংসা সূচকগুণ—যদিও সব সময় তা বাস্তবায়িত হয় না। এখন বলুন, কে আমার কাছে আপনাকে পাঠিয়েছে? কে আমাদের পরস্পরের বন্ধু?

    —আবার আপনাকে তা বলতে পারছি না। আমার এক বন্ধুর এক বন্ধু আছে সে আপনাদের এক বন্ধুকে জানে।

    মিস্টার ব্রাডলি মাথা নেড়ে সায় দিয়ে বললো–এমনিভাবে আমার অনেক মক্কেল এখানে আসে। কতকগুলো সমস্যা মার্জিত। মনে করতে পারি যে, আপনি আমার পেশার কথা জানেন? কিন্তু আমার জবাব শোনবার জন্য সে অপেক্ষা করতে চাইলো না। সে নিজেই তাড়াতাড়ি আমার জবাব দিলো- রেসের মাঠের ভারপ্রাপ্ত দালাল? ঘোড়া সম্পর্কে কি আপনি জানতে আগ্রহী? লোকটার সাথে তর্ক এড়াবার জন্য বললাম—আমি রেসুড়ে নই।

    —ঘোড়ার অনেক ধরনের বিশেষত্ব আছে। রেসের ঘোড়া, শিকারের জন্য ঘোড়া, ভাড়া দেওয়ার জন্য ঘোড়া। ঘোড়াদের এই খেলোয়াড়ি দিকটায় আমি আগ্রহী। বাজি ধরার অভ্যাস। মুহূর্ত থেমে সে এবার শুধালো—তা কোনো বিশেষ ঘোড়ার দিকে কি আপনার মনের আগ্রহ? বারেক কাঁধ নাচিয়ে নিজের সর্বনাশ করে বললাম—পেল হর্স…। একটি ফ্যাকাসে ঘোড়া।

    —বাঃ চমৎকার। আপনি নিজেই দেখছি একটি ডার্ক হর্স। রহস্যময় লোক। তবে বিব্রত হওয়ার প্রয়োজন নেই।

    খানিকটা কটুকণ্ঠে বললাম—ওটা নিছক আপনার বক্তব্য।

    মিস্টার ব্রাডলের আচরণ এ সত্ত্বেও আরো কোমল ও সুখকর হয়ে উঠলো—আপনার মনোভাব আমি সম্পূর্ণ বুঝতে পারছি। আপনার উদ্বিগ্ন হয়ে ওঠার প্রয়োজন নেই। নিজে আমি একজন আইন ব্যবসায়ী। যদিও আদালত থেকে আমি বিতাড়িত। নইলে এখানে এমনভাবে বসে থাকতাম না। আইন আমার জন্য। তাই আমি যে সব কাজের অনুমোদন করি তার মধ্যে কোনো খুঁত থাকে না। এটা ধরার খেলা। মানুষ যে কোনো ব্যাপারেই বাজি ধরতে পারে। যেমন দেখুন—কাল বৃষ্টি হবে কি না বা রাশিয়ানরা চাঁদে মানুষ পাঠাতে পারবে কি না। অথবা আপনার স্ত্রীর যমজ সন্তান হবে কিনা। আপনিও বাজি ধরতে পারেন মিসেস ব্রাডলি খৃষ্টমাসের আগেই মারা যাবে অথবা মিসেস করিগ্যান শতবর্ষ জীবনী হবে। আপনি বিচার শক্তি বা ইচ্ছা শক্তি ব্যবহার করে এসব নির্ধারণ করতে পারেন। একেবারেই সহজ একটা কাজ।

    অনুভব করলাম যে, ঠিক যেন অস্ত্রোপচারের আগে একজন শল্য চিকিৎসক অভয়বাণী শোনাচ্ছে। সত্যিই এটা খুবই সহজ ব্যাপার।

    একসময় ধীরে ধীরে বললাম—এই পেল হর্সের রহস্যটা সত্যিই বুঝতে পারছি না।

    —আপনি কি তার জন্য চিন্তিত? হাঁ অনেকেই এর জন্য উদ্বিগ্ন হয়। স্বর্গ ও মত্যে বহু আশ্চর্যজনক ঘটনাই ঘটে থাকে। খোলাখুলি বলছি, আমি নিজেও এর মাথা মুণ্ডু বুঝতে পারি না। কিন্তু সবচেয়ে চমকপ্রদ উপায়ে এর ফল ফলে।

    —এ সম্বন্ধে আরো কিছু যদি আমাকে বলবেন…। নিজের কাজ সম্বন্ধে এখন আমি অটল—সতর্ক, উৎসাহ-কিন্তু ভীম। আমার এই মানসিক অবস্থা মিস্টার ব্রাডলি বুঝতে পারছে—আর এই অবস্থান মোকাবিলা করতে তিনি সক্ষম।

    —ও জায়গাটা কি আপনি চেনেন?

    সিদ্ধান্ত দ্রুত স্থির করে ফেললাম। এখন মিথ্যার আশ্রয় নেওয়া মূর্খামি হবে। বললাম—হাঁ, ওদের একজন ওখানে আমাকে নিয়ে গিয়েছিলো।

    —চমৎকার পুরনো পান্থ নিবাস। ঐতিহাসিক আগ্রহ সঞ্চারকারী বস্তুতে পূর্ণ। এবং ওরা চমৎকার ভাবে ওটা পুননির্মাণ করছে। বন্ধু, আমার ধারণা মিস গ্রের সাথে আপনার দেখা হয়েছে তাই না?

    —হাঁ, হাঁ, নিশ্চয়। আপনি সঠিক জায়গাতেই আঘাত করছেন। অসাধারণ মহিলা। এবং অসাধারণ মহিলার ক্ষমতা

    —সে যে কাজ করতে পারে বলে দাবি করছে নিশ্চয়ই সে সব করা সম্ভব নয়?

    —ঠিক তাই। এটাই বিচার্য বিষয়। যে সব জিনিস জানতে এবং করতে পারে বলে দাবি করছে সেসব জানা বা করা সম্ভব নয়। সবাই একথাটাই বলে থাকে। দৃষ্টান্ত স্বরূপ আদালতে আইনের দৃষ্টিতে…।

    ওর কালচে ভাঁটার মতন দু’চোখের দৃষ্টি আমার ভিতরটা কুঁরে কুঁরে খাচ্ছে।

    মিস্টার ব্রাডলি জোরালো গলায় আবার কথাগুলো বলতে লাগলেন—আদালতে আইনের দৃষ্টিতে এ ব্যাপারটা হাস্যকর বলে নির্ধারিত হবে। যদি ওই মহিলা নিজে উঠে দাঁড়িয়ে স্বীকৃতি সূচক জবানবন্দী দেয় যে, সে খুন করেছে, খুন করছে দূর থেকে আঘাত নিয়ন্ত্রণের মাধ্যমে কিংবা ইচ্ছা শক্তির দ্বারা যে মহিলা খুশিমতন যে কোনো অবাধ্য নামই বলুক না তবুও এই স্বীকৃতি সূচক জবানবন্দীর জন্য তাকে শাস্তি দেওয়া যাবে না। এমন কি তার জবানবন্দী যদি সত্য হয়। (অবশ্য আপনার আমার মতন বিবেচক লোক তা মুহূর্তের জন্যও বিশ্বাস করবে না ) তবুও তা আইন সিদ্ধভাবে আদালতে গৃহীত হবে না। দূর থেকে নিয়ন্ত্রিত খুন আদালতে বিচার যোগ্য খুন হবে না। এটা গাল গল্প। এ ব্যাপারটার তাই এটাই সৌন্দর্য—মুহূর্তের জন্য চিন্তা করলে আপনিও এ সৌন্দর্যের তারিফ করবেন।

    বুঝতে পারলাম আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হচ্ছে। যাদু বিদ্যার দ্বারা খুন করা হলে ইংল্যান্ডের আদালতে তা আইনের দৃষ্টিতে বিচার্য বলে গৃহীত হয় না।

    আমি যদি কাউকে লাঠির ঘায়ে বা ছুরিকাঘাতে খুন করার জন্য একজন গুণ্ডাকে ভাড়া করে নিয়োগ করি তবে খুনের ঘটনা ঘটাবার আগে সাহায্যকারী রূপে এবং তার সাথে মিল ষড়যন্ত্রকারী হিসাবে অপরাধী সাব্যস্ত হবো। কিন্তু যদি থিরজা গ্রে কে তার যাদুবিদ্যা প্রয়োগ করার জন্য নিয়োগ করি তবে সেই যাদু বিদ্যা প্রয়োগের যুক্তি আদালতে গ্রাহ্য হবে না। মিস্টার ব্রাডলির কথা অনুসারে এটাই হচ্ছে জিনিসটার বা পদ্ধতিটির সৌন্দর্য।

    আমার মনের স্বাভাবিক সন্দেহ প্রবণতা বলে উঠলো প্রতিবাদ করার জন্য। চিৎকার করে বললাম—উচ্ছন্নে যাক এসব সৌন্দর্য। আমি এসব বিশ্বাস করি না। এমন কাজ করা সম্ভব নয়।

    —আপনার সাথে আমি একমত। সত্যি আমিও বিশ্বাস করি না। থিরজা গ্রে একজন অসাধারণ মহিলা, অসাধারণ কিছু কিছু শক্তি তার আছে—কিন্তু যে সব জিনিস সে দাবি করে তা কোনো লোক বিশ্বাস করতে পারে না। আপনার মতন আমিও বলছি—এ এক অপূর্ব সুন্দর বস্তু। আজকের যুগে কোনো লোকই সত্যিই বাহবা নিতে পারে না যে, ইংল্যান্ডের কুটিরে বসে ক্যাপ বা আর কোনো স্থানে বসবাসকারী একটি লোককে ভাবনার ঢেউ বা সেটা যাই হোক না কেন, তার দ্বারা একজন মানুষকে কোনো সুবিধাজনক রোগে সে অসুস্থ করে তুলতে এবং তার মৃত্যু ঘটাতে পারে।

    —কিন্তু ঠিক এ কাজই করতে পারে বলে দাবি করছে থিরজা গ্রে, তাই ত?

    —ঠিক তাই। অবশ্যই মহিলার শক্তি আছে। সে স্কচ জাতির মানুষ। আর যাকে তৃতীয় নয়নের দৃষ্টি বলে তা এই জাতির মানুষদের বিশেষত্ব। আর এটাই আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করি নিঃসন্দেহে। একটু ঝুঁকে বসে বেশ মন কাড়া ভঙ্গিতে মিস্টার ব্রাডলি আঙুল নাড়াতে লাগলো। তারপর আবার এক সময় সে বললো—থিরজা গ্রে আগে থেকেই জানতে পারে কখন লোকটির মৃত্যু ঘটবে। এটা এক ধরনের ঐশ্বরিক দান। এবং তাই এ শক্তির সে অধিকারিণী। বলা শেষ করে পিছনে হেলান দিয়ে বসে সে আমার প্রতিক্রিয়া দেখতে লাগলো।

    আমি কিন্তু নীরব। অনড়।

    একটা ঘটনা ধরা যাক। কোনো একজন, ধরুন আপনি নিজে বা আর কেউ জানতে খুবই উদগ্রীব, ধরুন এলিজা পিসি মারা যাবে। এমনি ধরনের একটা খবর জানা আপনার পক্ষে দারুণ প্রয়োজন—আপনি অস্বীকার করতেও বাধ্য। এর মধ্যে নিষ্ঠুরতার কোনো স্পর্শ নেই—নেই কোনো অন্যায়—এটা শুধু একটা ব্যবসায়িক সুবিধা গ্রহণের সুযোগ। কি মতলব করতে হবে? আমরা কি স্বীকার করবো যে, এর ফলে আগামী নভেম্বরে হাতে কিছু প্রয়োজনীয় অর্থ আসবে? যদি আপনি জানতে পারেন যে এই উদ্দেশ্য সাধনের দ্বিতীয় একটা পথও রয়েছে—সে পথটা খুবই মূল্যবান। মৃত্যু এমনই একটা সুযোগ। এলিজা পিসি হয়ত ডাক্তারদের চেষ্টায় আরো বছর দশেক বেঁচে থাকতো। বুড়ি পিসিকে হয়ত খুবই ভালোবাসেন, কিন্তু বুড়ির মৃত্যু সংবাদ আগাম জানতে পারলে আপনি দারুণ খুশি হয়ে উঠতেন। মিস্টার ব্রাডলি থামলো। একটুখানি সামনে ঝুঁকে বলতে শুরু করলো—ঠিক এই অবস্থায় আমি দেখা দিই। আমি হচ্ছি জুয়াড়ি। আমার নিজে শর্তে আমি যে কোনো ব্যাপারে বাজী ধরে থাকি। আপনি আমার কাছে এলেন। স্বাভাবিকভাবেই আপনি বুড়ি পিসির মৃত্যু সম্বন্ধে বাজী ধরতে চাইবেন না। এটা আপনার মনকে বিব্রত করে তুলবে। কাজেই ব্যাপারটা এভাবে বিচার করা যায়। আপনি আমার সঙ্গে বাজী ধরলেন যে, এলিজা পিসি আগামী খৃষ্টমাস পর্যন্ত সুস্থ সবল থাকবে—কিন্তু আমি বাজী ধরলাম যে, থাকবে না।

    ভাঁটার মতন দু চোখের দৃষ্টি আমার উপর আরোপিত আমাকে দেখছে…

    —এর মধ্যে অন্যায় কিছু নেই, আছে কি? একেবারে সরল কথা। এ বিষয়ে আমাদের মধ্যে একটা বিরোধ হয়েছে। আমি বলছি, এলিজা পিসির মৃত্যু আসন্ন –আপনি বলছেন, না। মৃত্যু আসন্ন নয়। এই বিষয়ে একটা চুক্তি পত্র করে আমরা সই করলাম। আমি আপনাকে একটা তারিখ জানিয়ে বললাম যে, এই তারিখের পনেরো দিন আগে হোক বা পরে হোক এলিজা পিসির মৃত্যু হবে এবং তার শ্রাদ্ধও চুকে যাবে। আপনি বললেন যে, তেমনটা কিছুতেই ঘটবে না। আপনার কথা সত্য হলে আমি বাজীর টাকা আপনাকে মিটিয়ে দেবো। আর আপনার কথা যদি না মেলে, তবে আপনি আমাকে বাজীর টাকা মিটিয়ে দেবেন।

    তার দিকে তাকালাম। যে লোক তার জীবন পথ থেকে একজন ধনী বৃদ্ধাকে সরিয়ে দিতে চায় ঠিক তেমন একজন লোকের মানসিক অবস্থা ভাবতে চেষ্টা করলাম। এই লোকটার বদলে ভাবতে লাগলাম একজন ব্ল্যাকমেলারকে। এ কাজটা খুব সহজ হলো। লোকটা কয়েক বছর ধরে আমাকে ক্ষত বিক্ষত করে তুলেছে। আর সহ্য করতে পারছি না। সে সরুক এটাই আমি চাই। কিন্তু নিজে আমি তাকে খুন করবো তেমন স্নায়বিক ক্ষমতা আমার নেই—কিন্তু এর জন্য যে কোনো বস্তু আমি দিতে পারি—হাঁ। যে কোনো বস্তু। কথা বললাম— কণ্ঠস্বর কর্কশ শোনালো। এক ধরনের বিশ্বাস অবলম্বন করে নিজের ভূমিকায় যেন অভিনয় করে চলেছি।

    শুধালাম— শর্তগুলো কি?

    মিস্টার ব্রাডলির আচরণ দ্রুত বদলে গেলো।

    আনন্দোজ্জ্বল প্রায় কৌতুকপ্রিয় আচরণ।

    —আসল জায়গায় আসা গেলো, তাই না? অথবা আপনি রাজী হলেন। জানতে চাইছেন, কত খরচ পড়বে? সত্যিই আমি অবাক হয়ে গেছি। এত দ্রুত কাউকে রাজী হতে কখনও দেখিনি।

    আবার শুধালাম—শর্তগুলো কি?

    —নানা ধরনের ঘটনা আর বিষয়ের উপর তা নির্ভরশীল। যার জন্য বাজী ধরা হচ্ছে তার অর্থমূল্যের পরিমাণের উপর সেটা নির্ভর করে থাকে। মক্কেল কত পরিমাণ অর্থ লাভ করবে তার উপর সেটা নির্ভর করে। অসুবিধাজনক স্বামীর কবল বা ব্ল্যাকমেলারের শোষণ কিংবা এমনি ধরনের আর কারো হাত থেকে মুক্তি—এসব কিছু বিচার বিবেচনা করে তবে ঠিক করতে হয় আমার মক্কেল কি পরিমাণ অর্থ দিতে সক্ষম হবে। খোলাখুলি স্বীকার করছি যে, সে জাতীয় কাজ আমি হাতে নিই না। এ ব্যাপারে এলিজা পিসির সম্পত্তির অর্থ মূল্যের উপর শর্ত নির্ভরশীল। মৌখিক চুক্তির দ্বারা শর্তগুলো নির্ধারিত হবে। আমরা দুজনেই এই চুক্তি করে লাভবান হতে চাই, তাই না? বিশেষ ধরনের বিষম কাজ করার জন্য ব্যয় হয় পাঁচশো টাকার এক টাকা এই অনুপাতে।

    —পাঁচশো টাকার এক টাকা অনুপাত? এত বেশি কঠিন শর্ত।

    —আমার শর্ত একটু বেশি কঠিন। এলিজা পিসির মৃত্যু যদি আসন্ন হতো তাহলে আপনি তা ভালোভাবে জানতেন, আমার কাছে আসতেন না। দু সপ্তাহের মধ্যে মৃত্যু হবে এমন ঘোষণা করা খুবই কঠিন কাজ। তাই পাঁচ হাজার পাউণ্ডের অনুপাত এক হাজার পাউণ্ড দাবি কিছুতেই অস্বাভাবিক হতে পারে না।

    ধরুন, আপনি হেরে গেলেন, তাহলে?

    —সেটা হবে আমার পক্ষে খারাপ। তবে বাজীর টাকা শোধ করে দেবো।

    —আর আমি যদি হারি, তবে আমিও বাজীর টাকা শোধ করবো। ধরুন যদি না দিই?

    মিস্টার ব্রাডলি চেয়ারে হেলান দিয়ে আধ বোঁজা চোখে নরম গলায় বললো-

    সে রকম করার পরামর্শ আপনাকে দিচ্ছি না, আমি সত্যিই দেবো না সে পরামর্শ।

    লোকটার মৃদু কণ্ঠস্বর—কিন্তু আমার দেহে ভয়ের শিহরণ কিলবিল করে উঠলো।

    অথচ সে সরাসরি আমাকে ভয় দেখায়নি। ভয়ের সঞ্চার ছিলো।

    উঠে দাঁড়িয়ে বললাম—আমি একবার ভেবে দেখি, মিস্টার ব্রাডলির শান্ত কণ্ঠস্বর, অচঞ্চল বাকচাতুরি—নিশ্চয় ভেবে দেখবেন।

    কোনো কাজ তাড়াহুড়ো করে করবেন না। কাজটা যদি করবেন বলে ঠিক করেন ফিরে আসবেন। তখন আমরা সব কিছু নিয়ে আলোচনা করবো। সংসারে তাড়াহুড়ো করা নিরর্থক। সময় নিন। চলে এলাম। শুনছিলাম তখনও ওর শেষ কথাগুলোর প্রতিধ্বনি…।

    —সময় নিন…।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৩ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)
    Next Article আনন্দমেলা হাসির গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    Related Articles

    পৃথ্বীরাজ সেন

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৩ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৪ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    অষ্টাদশ পুরাণ সমগ্র – পৃথ্বীরাজ সেন সম্পাদিত

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    জেমস বন্ড সমগ্র – ইয়ান ফ্লেমিং

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    বাংলার মাতৃসাধনা – পৃথ্বীরাজ সেন

    September 16, 2025
    পৃথ্বীরাজ সেন

    সিডনি সেলডন রচনাসমগ্র ১ – ভাষান্তর : পৃথ্বীরাজ সেন

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }