Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আনন্দমেলা রহস্য গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    পৌলোমী সেনগুপ্ত এক পাতা গল্প573 Mins Read0
    ⤷

    গোয়েন্দার নাম গোগো – গৌরাঙ্গপ্রসাদ বসু

    গোয়েন্দার নাম গোগো – গৌরাঙ্গপ্রসাদ বসু

    মেজাজটা রীতিমতন খারাপ হয়ে রয়েছে গোগো-র।

    তার ছোটকাকার সঙ্গে কতখানিই বা বয়সের তফাত গোগো-র? তবু যেহেতু ছোটকা কলেজে পড়ে, কলেজের দলের সঙ্গে একা দার্জিলিং বেড়াতে গেছে। আর গোগো? যেহেতু স্কুলের চৌকাঠ পেরুতে এখনও তার দু’ বছর বাকি, অতএব কলকাতার ভ্যাপসা গরমে পচছে। একা হাওড়া ঘুরে আসার অধিকার পর্যন্ত তার নেই। তা হলেই হইচই পড়ে যাবে বাড়িতে। শুধু রোদে ঘামতে ঘামতে রোজ স্কুলে যাও আর ফিরে এসো। ফিরে এসে ছোটকার চিঠিতে পড়ো, দার্জিলিঙে আ-হ, কীরকম ঠান্ডা! টাইগার হিল থেকে সূর্যোদয়ের দৃশ্য কী ম্যাগনিফিশেন্ট। তেনজিং নোরকের সঙ্গে কীভাবে আলাপ করেছে ছোটকা, আর সেই আলাপে তেনজিং নোরকে এতই ইমপ্রেসড যে নিজে পাহাড়ে-চড়া শেখাতে চেয়েছে ছোটকাকে!

    শুধু ওই সবই যদি লিখত ছোটকা তবু সহ্য হত! গোগোর মনের ঘায়ে নুনের ছিটে দিতে সেই সঙ্গে প্রতি চিঠিতে একা একা কোনও গোয়েন্দাগিরি না-করতে যদি না উপদেশ দিত! গোগো যেহেতু স্কুলে পড়ে অতএব ছেলেমানুষ, অতএব একা কোথায় কোন বিপদে পড়ে যাবে বলে সাবধান না-করত।

    ছোটকার এই সাবধানতা কী জন্যে সেটা অবশ্য গোগো বোঝে। না-বোঝার মতন বোকা বা খোকা সে নয়। ছোটকা ছাড়াই একটা কোনও রহস্যের কিনারা যদি গোগো করে ফেলে, সেইটাই আসলে ভয় ছোটকার। তা হলে ছোটকার আর মুখ থাকবে না কারুর কাছে। আর স্কুলে পড়ে অতএব ছেলেমানুষ বলে গোগোর উপর হামবড়াইও বন্ধ হয়ে যাবে।

    আর ভগবানও তেমনি। গোগোর বাড়ির লোকজনদের মতনই ইস্কুলে-পড়া ছেলেদের প্রতি সমান অবুঝ আর নিষ্ঠুর। নইলে ছোটকা দার্জিলিঙে থাকতে থাকতে তেমন একটা গভীর রহস্যময় ঘটনা কি ঘটতে পারে না যা গোগো অক্লেশে সমাধান করে ফেলতে পারে! স্কুলে যাতায়াতের পথে কিংবা বিকেলে যখন গোগোর খেলার ছুটি—সেই সময়ের মধ্যে! অন্য সময় তো আর বাড়ি থেকে তার বেরুনোর উপায় নেই! হে ভগবান, তুমি তো সব পারো! দাও না একটা তেমন রহস্যের ব্যবস্থা করে! তেনজিং নোরকের কাছে পাহাড়ে-চড়া শেখার মজাটা তা হলে বেরিয়ে যায় ছোটকার।

    কী করে বুঝি কথাটা ভগবানের কানে পৌঁছেছিল। আর শুধু তেমন একটা রহস্যের ব্যবস্থা নয় সেই সঙ্গে হঠাৎ একটা ছুটির দিনের ব্যবস্থা এবং কারুকে কোনও কৈফিয়ত না দিয়ে অসময়ে বাড়ি থেকে গোগোর বুক ফুলিয়ে বেরুনোর ব্যবস্থা পর্যন্ত হয়ে গেল।

    হঠাৎ ছুটির ব্যবস্থাটা হয়ে গেল মহাবীরের আড়াই হাজারতম জন্মদিন উপলক্ষে। তা ছুটি তো কী? স্কুলেই শুধু যেতে হবে না, সকালবেলায় পড়া থেকে তো আর গোগোর ছুটি নেই। সকালের জলখাবার খেয়ে গোগো উঠে তাই চারতলায় তার পড়ার ঘরে যাচ্ছিল সিঁড়িতে মেজকার সঙ্গে দেখা। তাড়াহুড়ো করে মেজকা কোথায় যেন বেরুচ্ছেন, গোগোকে দেখে সিঁড়ি জুড়ে দাঁড়িয়ে পড়লেন। আর কী যেন ভাবতে লাগলেন গোগোর মুখের দিকে তাকিয়ে।

    হাইকোর্টের নামজাদা উকিল মেজকা। কী হল, কী ঘটল হঠাৎ তাঁর গোগোর মুখের দিকে ওভাবে তাকিয়ে ভাববার?

    ভেবে কী যেন স্থির করলেন মেজকা। জিজ্ঞেস করলেন, ‘আজ তো তোর স্কুল ছুটি?’

    গোগো ঢোক গিলে বলল, ‘হ্যাঁ।’

    ‘তবে চট করে জামা পরে আয়। আমার সঙ্গে যাবি এক জায়গায়।’

    ‘কোথায়?’ অনেকটা ঢোক গিলে গোগো বলল, ‘মানে, কীরকম জামাকাপড় পরব?’

    ‘আমার এক মক্কেলের বাড়ি। একটা রহস্যময় চুরি হয়েছে সেখানে। ছোটুটা থাকলে ওকেই নিয়ে যেতাম। যা, চটপট কর।’

    কী শুনছে গোগো? ঠিক শুনছে তো কানে। ছোট্টু মানে ছোটকা আর গোগো মিলে গোয়েন্দাগিরি করে বেড়ায়, মেজকা সেটা জানে। আর সেই সঙ্গে যেটা মেজকা ভাবে সেটা হল সেইসব গোয়েন্দাগিরির আসল কৃতিত্ব ছোটকার। ধারণাটা যে কত ভুল, সেটা যদি আজ গোগো প্রমাণ করে দিতে পারে! হে ভগবান, আমার কথা যখন শুনেছ, ছোটকা না- থাকার সময় একটা রহস্যের ব্যবস্থা যখন করেইছ তখন বাকিটা মানে সমাধানের ব্যবস্থাটাও কোরো।

    মেজকা গাড়িতে গিয়ে বসেছিলেন। গোগো গিয়ে পাশে বসতেই গাড়ি ছেড়ে দিল। মেজকা বলেন, ‘ঘটনাটা এখন পর্যন্ত আমি যেটুকু জানি, মানে মি. বিলমোরিয়া ফোনে যেটুকু বললেন, শুনে নে। বাকিটা ওঁর কাছে গিয়ে শুনবি।’

    ‘মি. বিলমোরিয়া, মানে পার্শি?’

    ‘হ্যাঁ। কলকাতা শহরের একজন বড় হিরের ব্যাবসাদার। কাল সন্ধেবেলা ওঁর একজন পুরনো খদ্দের একটা হিরে যাচাই করার জন্যে ওঁর বাড়িতে নিয়ে আসে—’

    ‘বাড়িতে কেন? ওঁর দোকান নেই?’

    ‘আছে। বেশ বড় দোকান। আমি সেই দোকানে অনেকবার গিয়েছি। খদ্দেরটির বাড়িতে আসার কারণ দোকান তখন বন্ধ হয়ে গিয়েছে। আজও আবার বন্ধ। অথচ আগামীকাল সকালে খদ্দেরটি আবার বম্বে চলে যাবে বিশেষ কাজে। তাই খদ্দেরটিকে বাড়িতে আসতে বলেছিলেন মি. বিলমোরিয়া। তারপর যথাসময়ে খদ্দেরটি এসেছিল, হিরেটি দেখিয়েছিল। হিরেটি মাপে খুব বড় নয় কিন্তু এত ভাল জাতের যে পঞ্চাশ হাজার টাকা দাম হবে। তবে সেরকম দাম কবুল করার আগে মি. বিলমোরিয়া হিরেটিকে আরও ভাল করে পরীক্ষা করতে চেয়েছিলেন। তাই খদ্দেরটিকে বলেছিলেন হিরেটি তাঁর কাছে রেখে যেতে আর আজ সকাল দশটায় আসতে।’

    “তারপর?”

    ‘রাতে খাওয়া দাওয়ার পর মিসেস বিলমোরিয়া শুয়ে পড়েন আর সেই ঘরে বসেই মি. বিলমোরিয়া ঘুমোবার আগে হিরেটি আবার পরীক্ষা করতে বসেন। পরীক্ষা করে বোঝেন হিরেটি এত ভাল যে সত্তর হাজার টাকা পর্যন্ত দেওয়া চলে। তারপর হিরেটি লোহার আলমারিতে তুলে রেখে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম ভাঙার পর দেখেন মিসেস বিলমোরিয়া যথারীতি নীচে কিচেনে নেমে গেছেন। তারপর রোজকার অভ্যেসমতন মি. বিলমোরিয়া বাথরুমে যান এবং বাথরুম থেকে তাঁর লোহার আলমারি খোলার আওয়াজ পান। যেহেতু মিসেস বিলমোরিয়ার তখন উপরে উঠে আসার কথা নয়, তাই মি. বিলমোরিয়া সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন আর দেখেন আলমারি খোলা, হিরের কৌটোটি উধাও। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসেন কিন্তু কাউকে দেখতে পান না। ওঁর তিন ভাইপো ওঁর সঙ্গে থাকে, তাদের ঘরে গিয়ে দেখেন তারা তিনজনই ঘরে রয়েছে—’

    ‘মিসেস বিলমোরিয়া আর ওই তিন ভাইপো ছাড়া আর কে থাকে বাড়িতে?’

    ‘বেয়ারা, খানসামা, ড্রাইভার। পুরনো বিশ্বাসী লোক তিনজনই। তার মধ্যে ড্রাইভার সেই সময়ে বাজারে গিয়েছিল আর খানসামা আর চাকর নীচে কিচেনে তাঁর কাছে ছিল বলে মিসেস বিলমোরিয়া বলছেন।’

    ‘ওই ক’জন ছাড়া আর বাড়িতে কেউ ছিল না?’

    ‘না। একটি মাত্র মেয়ে রয়েছে মি. বিলমোরিয়ার। বিয়ে হয়ে বম্বেতে থাকে।’

    ‘সন্দেহটা তাই তিন ভাইপোর উপর?’

    ‘হ্যাঁ। যতদূর মি. বিলমোরিয়ার কাছে শুনেছি, লোক তিনজনের কেউই সুবিধের নয়। তিনজনের একজনকেও মি. বিলমোরিয়া দেখতে পারেন না। মি. বিলমোরিয়া অত্যন্ত ধর্মপরায়ণ পার্শি। কিন্তু তিন ভাইপোই চেন স্মোকার। অথচ পার্শিদের দেবতা হল আগুন— তাই ধূমপান একটা মস্ত অপরাধ।’

    গোগো জানত না ব্যাপারটা, অবাক হয়ে শুনল। তারপর কোনও প্রশ্ন করার আগেই দেখল গাড়িটা একটা বাগানওয়ালা বাড়ির মধ্যে ঢুকছে। তাড়াতাড়ি মেজকাকে জিজ্ঞেস করল, ‘পুলিশে খবর দিয়েছেন মি. বিলমোরিয়া?’

    ‘এখনও দেননি। তবে ব্যাপারটা তো এখনও ঘণ্টাখানেকের বেশি হয়নি। পুলিশে খবর দেবার সময় যায়নি। মি. বিলমোরিয়ার যেটা বড় চিন্তা এখন সেটা হল দশটার সময় সেই খদ্দের তাঁর হিরে ফেরত নিতে এলে তিনি কী করবেন। আর সেই পরামর্শের জন্যই আমাকে ফোন করেছেন।’

    মেজকার আসার খবর পেয়ে ছুটতে ছুটতেই বুঝি নীচে নেমে এলেন মি. বিলমোরিয়া। ষাটের উপর বয়েস, শুকনো চেহারা। আরও বেশি শুকিয়ে গিয়েছেন বোধহয় এই চুরির ঘটনায়। হাঁপাতে হাঁপাতে বসার ঘরে ঢুকলেন আর তারপর চেয়ারে বসে মেজকাকে বললেন, ‘যাক, আপনি এসে গিয়েছেন। এবারে বলুন মি. মুখার্জি, আমি কী করব?’

    মেজকা বললেন, ‘বলছি। তার আগে আমার ভাইপো গোগো-র সঙ্গে আলাপ করিয়ে দেই।’

    মি. বিলমোরিয়া সখেদে বললেন, ‘বেচারাকে আজ কেন আনলেন? অন্য একদিন আনলে ওকে আমি অনেক হিরের গল্প শোনাতে পারতাম। তা, এনেছেন যখন, ও তখন বরঞ্চ একটু গিয়ে বাগানের ফুল দেখুক।’

    মেজকা বললেন, ‘না, এখানেই বসুক। হ্যাঁ, আপনি কী করবেন আমায় জিজ্ঞেস করছিলেন—’

    ‘হ্যাঁ। বলুন, আমার সেই খদ্দেরের আসার সময় হয়ে এল। কী বলব তাকে?’

    ‘হিরেটা যদি ফেরত দিতে পারেন তা হলে কী বলবেন সেটা নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করছেন না—’

    ‘না। কিন্তু হিরেটা ফেরত দিচ্ছি কোত্থেকে?’

    ‘চুরির ঘটনার পর আপনার বাড়ি থেকে কেউ কি বাইরে গিয়েছে?’

    ‘না। আমার মেজভাইপো রুসি বেরুতে যাচ্ছিল, আমি বেরুতে দেইনি।’

    ‘তা হলে যে-ই চুরি করে থাকুক, হিরেটা এখনও এই বাড়িতেই আছে। আপনার আলমারি থেকে খোয়া গেলেও বাড়ি থেকে খোয়া যায়নি।’

    শুনে মি, বিলমোরিয়া উত্তেজিত হয়ে উঠলেন। বললেন, ‘আমি কি সেটা ভাবিনি মনে করছেন? এতক্ষণ হোমি, রুসি আর জাল— আমার তিন ভাইপোর ঘর আমি তন্নতন্ন করে তল্লাশ করছিলাম—জানেন?’

    মেজকা হেসে বললেন, ‘শুধু তাঁদের ঘর নয়, সেইসঙ্গে তাদের শরীরও যে তন্নতন্ন করেছেন, বুঝতে পারছি। আরও বুঝতে পারছি— ফল তাতে কিছু হয়নি। কেননা, যে-ই হিরেটা চুরি করে থাকুক, ধরা পড়ার জন্যে নিজের ঘরে বা কাছে কখনই সে রাখবে না।’

    মি. বিলমোরিয়া অধৈর্য হয়ে বললেন, ‘তা হলে কোথায় রাখতে পারে আমায় বলুন? আমি আবার খুঁজে দেখি—’

    মেজকা বললেন, ‘তার আগে হিরের সাইজটা আমাকে একটা কাগজে এঁকে দেখান।’

    সঙ্গে সঙ্গে টেবিল থেকে কাগজ কলম নিয়ে মি. বিলমোরিয়া এঁকে ফেললেন। মেজকার হাতে কাগজটা দিতে গোগো ঝুঁকে দেখল— আকারে একটা মটরদানার মতন। কাগজটা দেখতে দেখতে মেজকা বললেন, ‘এবার বলুন, ওই হিরেটি যে কাল রাতের জন্যে আপনার কাছে থাকছে, এ-কথা আপনি ছাড়া আর কে কে জানত?

    মি, বিলমোরিয়া বললেন, ‘রাতে খেতে বসার আগে ড্রয়িংরুমে বসে হিরেটি আমার স্ত্রীকে আমি যখন দেখাই আমার তিন ভাইপোই সেখানে উপস্থিত ছিল।’

    ‘চাকরবাকরদের কেউ তখন ঘরে এসেছিল?’

    ‘না।’

    ‘অর্থাৎ আপনাকে ও আপনার স্ত্রীকে বাদ দিলে মোট তিনজন— আপনার তিন ভাইপো শুধু জানত যে হিরেটি রাতে বাড়িতে থাকছে।’

    ‘হ্যাঁ’

    গোগো মনে মনে মাথা নেড়ে বলল, তিনজন নয়া, চারজন। যে খদ্দের হিরেটি দিয়ে গিয়েছিল, খবরটা সে-ও জানত!

    মেজকা আবার প্রশ্ন শুরু করলেন, ‘আপনার ভাইপোদের তিনজনেরই নিশ্চয় হিরে-জহরত সম্বন্ধে কিছুটা জ্ঞান রয়েছে?’

    মি. বিলমোরিয়া জবাব দিলেন, ‘কিছু তো থাকার কথা। একসময় তিনজনই আমার সঙ্গে দোকানে বেরুত।’

    ‘এখন আর বের হয় না?’

    ‘না, এ-ব্যবসায়ে তিনজনের কারুরই কোনও উৎসাহ নেই দেখে আমি ওদের অন্য কাজকর্ম দেখতে বলে দিয়েছি। প্রত্যেককে টাকাও দিয়েছি সেইজন্যে।

    ‘কী করে এখন তারা?’

    ‘বড় ভাইপো হোমি সেই টাকা নিয়ে একটা হোটেল খুলেছিল, চলেনি। আবার টাকা চাইছে আমার কাছে অন্য ব্যাবসা করবে বলে।’

    ‘মেজো ভাইপো রুসি?’

    ‘সে টাকা নিয়ে বম্বে গিয়েছিল সিনেমা তুলতে। সব টাকা খুইয়ে তারপর ফিরে এসে বাড়িতে বসে আছে।’

    ‘আর টাকা চায়নি?’

    ‘না। হোমিকে দেইনি দেখেই বোধহয় চায়নি।’

    ‘আর ছোটজন? যার নাম জাল?’

    ‘সে টাকা নিয়ে সোজা ইংল্যান্ডে চলে গেল। কী করল সেখানে জানি না। তারপর বছরখানেক হল ফিরে এসে আবার টাকা চাইছে জাপানে গিয়ে মোটরগাড়ি তৈরি শিখবে বলে।’

    ‘অর্থাৎ, তিনজনেরই টাকার খুব প্রয়োজন।’

    ‘হ্যাঁ।’

    গোগো মনে মনে বলল, টাকার প্রয়োজন সকলেরই। যার আছে, যার নেই—দু’জনেরই। তবে অসাধু যে সেই শুধু চেষ্টা করে চুরি, বাটপাড়ি করবার।

    মেজকা আবার আরেক দফা প্রশ্ন শুরু করলেন, ‘আচ্ছা, হিরেটি আলমারি থেকে উধাও দেখেই তো আপনি ঘর থেকে বেরিয়ে তখনই তিন ভাইপোর ঘরে গিয়েছিলেন?

    ‘হ্যাঁ।

    ‘গিয়ে কাকে কী অবস্থায় দেখলেন?’

    ‘প্রথমে গিয়েছিলাম জাল-এর ঘরে। গিয়ে দেখলাম সে ইজিচেয়ারে শুয়ে বই পড়ছে আর হাতে সদ্য-ধরানো একটা সিগারেট জ্বলছে। আমাকে দেখে তাড়াতাড়ি সেটা বইয়ের আড়ালে লুকোল।’

    ‘তারপর কার ঘরে গেলেন?’

    ‘তারপর মেজো ভাইপো রুসির ঘরে। সে দেখলাম তার তামাক খাওয়ার পাইপটা পরিষ্কার করে তাতে তামাক ভরছে। আমাকে দেখে পাইপটা তাড়াতাড়ি পকেটে পুরে ফেলল।’

    ‘তারপর বড় ভাইপোর ঘরে গিয়ে কী দেখলেন?’

    ‘সামনে খালি চায়ের কাপ আর হাতে খবরের কাগজ, মুখে চুরুট। দরজা থেকে মুখ ফিরিয়ে জানলার কাছে বসে ছিল সে। আমার পায়ের শব্দে মুখ ঘুরিয়ে আমাকে দেখে শশব্যস্তে উঠে দাঁড়াল আর চুরুটটা ফেলে দিল তাড়াতাড়ি জানলা দিয়ে।’

    মনের মধ্যে হিসেব টুকে নিল গোগো— তিন ভাই ধূমপান করে। বড় হোমি—চুরুট, মেজো রুসি পাইপ, ছোট জাল—সিগারেট। তারপর মেজকা-কে ফিসফিস করে বলল, ‘কোন ঘরের কোন আলমারি থেকে চুরি গেছে সেটা একবার দেখা দরকার।’

    মি. বিলমোরিয়ার কান খুবই সতর্ক। সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, ‘কী বলছে আপনার ভাইপো?’

    মেজকা হেসে বললেন, ‘খুব ডিটেকটিভ উপন্যাস পড়ে তো। তাই বলছে, কোন জায়গা থেকে চুরি হয়েছে সেটা দেখা দরকার। তা, কথাটা ঠিকই বলেছে। চলুন, জায়গাটা দেখি—’

    মি. বিলমেরিয়া চেয়ার ছেড়ে উঠতে উঠতে গোগোর মুখের দিকে তাকিয়ে বললেন, ‘ভেরি ব্রাইট বয়’, তারপর মেজকাকে বললেন, ‘চলুন—’

    মি. বিলমোরিয়ার পিছন পিছন তার বাংলো প্যাটার্নের দোতলা বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সিঁড়ির দু’পাশে সাজানো ফুলের টবগুলি লক্ষ করল গোগো। ওই মটরদানা মাপের একটা হিরে কত সহজেই না এই ফুলের টবগুলির মধ্যে লুকিয়ে রাখা যায়। কিংবা বাইরের বাগানে অত যে ফুলের গাছ, তার যে-কোনও একটার তলার মাটি খুঁড়ে। যে লুকোবে, তার নিশানা তাতে ঠিকই থাকবে কিন্তু অন্যের পক্ষে খুঁজে পেতে হলে সবগুলি টব বা গাছের গোড়া খুঁড়ে দেখতে হবে।

    সিঁড়ির শেষে দোতলায় প্রথমে একটা ল্যান্ডিং বা ঢাকা জায়গা। তারপর একটা করিডোর আর সেই করিডোরের দু’পাশে পরপর ঘর। মি. বিলমোরিয়া হাত দিয়ে দেখিয়ে বললেন, ‘বাঁদিকের প্রথম ঘরটা আমার বেডরুম যেখান থেকে আজ ভোরে হিরেটি খোয়া গেছে।’

    মেজকা বললেন, ‘ডানদিকের প্রথম ঘরটায় কে থাকে?’

    ‘কেউ না—ওটা ড্রয়িংরুম।’

    ‘আপনার ছোট ভাইপো জাল কোনটায় থাকে?’

    ‘ড্রয়িংরুমের পর ডানদিকের দ্বিতীয় ঘরটায়। তারপর তৃতীয় বা শেষ ঘরটায় রুসি।’

    ‘আর বড় ভাইপো হোমি?’

    ‘বাঁদিকের শেষ ঘরটায় অর্থাৎ রুসির উলটোদিকে।’

    ‘আর বাঁদিকের দ্বিতীয় ঘরটায়? মানে, আপনার আর হোমির ঘরের মাঝখানের ঘরটায়?’

    ‘জাল-এর ঘরের উলটোদিকে ওটা ডাইনিং রুম। ওই ঘরটা থেকেই দরজা রয়েছে ওপাশের খোলা ছাদ বা বারান্দায় যাবার।’

    অর্থাৎ, গোগো মনে মনে হিসেব করে নিল, যে গাড়ি-বারান্দার তলায় এসে ওরা গাড়ি থেকে নেমেছিল, তারই উপরের বারান্দা।

    ‘এক সেকেন্ড দাঁড়ান!’ বলে মি. বিলমোরিয়া পরদা সরিয়ে তাঁর ঘরে ঢুকে গেলেন। একটু পরেই আবার বেরিয়ে এসে বললেন, ‘আসুন।’

    ঘরের মধ্যে ঢুকতেই একজন প্রৌঢ়া মহিলা গুড মর্নিং বলে অভ্যর্থনা জানালেন। মি. বিলমোরিয়া আলাপ করিয়ে দিলেন, ‘আমার স্ত্রী। আর ইনি আমাদের লইয়ার মি. মুখার্জি। সঙ্গে ব্রাইট ছেলেটি মি. মুখার্জির ভাইপো।’

    স্বামীর কাছাকাছি বয়েস মিসেস বিলমোরিয়ার। তবে চেহারা অত শুকনো নয়। মেজকাকে বললেন, ‘যাক, আপনি এসে গেছেন। সকাল থেকে ওকে বলছি পুলিশে খবর দিতে, তা ও বলছে আপনি এলে পর পরামর্শ করে যা করার করবে।’

    মেজকা বললেন, ‘হ্যাঁ, আগে ব্যাপারটা একবার নিজেরা আমরা বুঝেনি।’

    মিসেস বিলমোরিয়া বললেন, ‘যাই, ততক্ষণ আমি আপনাদের জন্যে একটু চায়ের ব্যবস্থা করিগে।’

    মিসেস বিলমোরিয়া চলে গেলেন। ইতিমধ্যে গোগো ঘরটা ভাল করে দেখে নিয়েছে, এঁকে নিয়েছে মনে।

    প্রথমে জানলা-দরজা। ঘরের দরজা দুটো। একটা যেটা দিয়ে তারা ঘরে ঢুকেছে এবং মিসেস বিলমোরিয়া বেরিয়ে গেলেন। অন্য দরজাটা ঘরের বাঁদিকে—নিশ্চয়ই বাথরুমের, সেখান থেকে তাঁর আলমারি খোলার আওয়াজ পেয়েছিলেন মি. বিলমোরিয়া। জানলাও ঘরের দুটো—একদিকে। ঘরে ঢোকার দরজার উলটোদিকে গাড়ি-বারান্দার দিকে।

    তারপর আসবাব। জোড়াখাট পাতা রয়েছে ঘরের মাঝখানে। বাঁদিকের দেওয়ালে ড্রেসিং টেবিল। জানলা দুটোর গায়ে ডিভান, ডানদিকের দেওয়ালে ওয়ার্ডরোব আর স্টিলের একটা আলমারি জানলার উলটোদিকের দেওয়ালে, ঘরে ঢোকার দরজার ডানপাশে। আলমারিটার পাল্লা খোলা অর্থাৎ মি. বিলমোরিয়ার, যেটা থেকে হিরেটি খোয়া গেছে। শুধু তাই নয়, কাল রাতে যখন মি. বিলমোরিয়া ওই আলমারিতে হিরেটি তুলে রাখছেন তখন জানলার বাইরে অন্ধকার গাড়ি-বারান্দায় দাঁড়িয়ে যে-কেউ সে-দৃশ্য দেখে থাকতে পারে। যে-কেউ বলতে তাঁর ভাইপোদের যে-কেউ।

    মি. বিলমোরিয়ার সঙ্গে গিয়ে মেজকা পাল্লা খোলা স্টিলের আলমারির সামনে গিয়ে দাঁড়ালেন। গোগো লক্ষ করল— জামাকাপড় আর জিনিসে ঠাসা। মেজকা সেগুলি দেখতে দেখতে বললেন, ‘চুরির পর আলমারি আর বন্ধ করেননি দেখছি—’

    মি. বিলমোরিয়া বললেন, ‘আমার স্ত্রী বলেছেন পুলিশ না-আসা পর্যন্ত যা যেমন রয়েছে তেমনি রেখে দিতে।’

    ‘ঠিকই বলেছেন। আচ্ছা, এই আলমারিতে দামি জিনিস মানে হিরেজহরত আর কিছু ছিল?’

    ‘না। আমার ব্যাবসা কীসের, এ-পাড়ার সবাই জানে। যা দিনকাল, বাড়িতে কখনও ওসব আনি না। কালকের ব্যাপারটা অন্যরকম ছিল।’

    ‘হিরেটি কোথায় রেখেছিলেন?’

    ‘দ্বিতীয় তাকে—’ মি. বিলমোরিয়া আঙুল দিয়ে দেখালেন, ‘বাঁদিকে ওই জামাকাপড়ের ভাঁজে।’

    ‘ওইখানেই কি আপনি সাধারণত টাকাকড়ি বা প্রয়োজন পড়লে দামি জিনিসপত্তর রাখেন?’

    ‘না, তার কোনও ঠিক নেই। ওই দেখুন না, আমার মানি-ব্যাগটা উপরের তাকে একেবারে চোখের সামনে রাখা রয়েছে।’

    ‘ব্যাগটা তো নেয়নি দেখছি। কত টাকা ছিল আপনার ব্যাগে?’

    ‘চারশো মতন—’

    ‘আর কোনও টাকা রয়েছে কোথাও?’

    ‘না।’

    আলমারিতে গোগোর যা দেখবার, দেখা হয়ে গিয়েছিল। ফিসফিস করে মেজকাকে বলল, ‘ওই গাড়ি-বারান্দায় গিয়ে জানলাদুটোর বাইরেটা একবার দেখা দরকার।’

    ভুরু কুঁচকে মেজকা বললেন, ‘কেন?’

    ‘বেশ তো। চলুন না—’

    মি. বিলমোরিয়ার পিছন পিছন ঘর থেকে বেরিয়ে এল গোগো আর মেজকা। তারপর করিডোর ধরে এগিয়ে ডাইনিং রুমে ঢুকল। ঢোকার আগে ডানদিকের ঘরের দিকে একবার আড়চোখে দেখে নিল গোগো। পরদার ফাঁক দিয়ে দেখল ইজিচেয়ারে বসে রয়েছে একজন যুবক মানে জাল। হাতে বই কিন্তু চোখ বইতে নয়। তীক্ষ্ণদৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে গোগোদের দিকে।

    ডাইনিং রুমের অন্য দরজা দিয়ে গাড়ি-বারান্দায় বেরিয়ে এসে গোগো লক্ষ করল গাড়ি-বারান্দায় যাতায়াতের দরজা শুধু ওইটাই। মি.বিলমোরিয়ার ঘরের মতন অন্য ঘরগুলিরও শুধু দুটো করে জানলা রয়েছে গাড়ি-বারান্দার দিকে।

    মি. বিলমোরিয়ার ঘরের জানলা দুটোর কাছে গিয়ে থমকে দাঁড়াল গোগো—একটা পোড়া দেশলাইয়ের কাঠি পড়ে রয়েছে একটা জানলার কাছে। নিচু হয়ে কাঠিটা তুলে নিল গোগো। তারপর যা করল, হাঁ করে তা দেখতে লাগলেন মেজকা আর মি. বিলমোরিয়া।

    পকেট থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বের করে সেই জায়গার মেঝেটা পরীক্ষা করতে লাগল গোগো। হামাগুড়ি দিয়ে ওই জানলার পাশের মেঝের প্রতিটি ইঞ্চি। তারপর মাথা নাড়তে নাড়তে উঠে দাঁড়াল।

    মেজকা জিজ্ঞেস করলেন, ‘কিছু পেলি?’

    গোগো হাসিমুখে বলল, ‘না। চলো, আমার কাজ হয়ে গিয়েছে।’

    ‘কিছুই তো পেলি না, বলছিস—’

    ‘এই পোড়া দেশলাইয়ের কাঠিটা পেয়েছি—আর কিছু নয়।’

    মিসেস বিলমোরিয়া চা সাজিয়ে বসে ছিলেন ড্রয়িংরুমে। আর সকলের জন্যে চা, গোগোর জন্যে কোকো। সেই কোকোর কাপে একটা চুমুক দিয়ে গোগো মি. আর মিসেস বিলমোরিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ‘আজ বা কাল, আপনাদের দু’জনের মধ্যে কেউ কি ধূপ বা কোনও কিছু জ্বালিয়ে একটা দেশলাইয়ের কাঠি আপনাদের ঘরের জানলার বাইরে ফেলেছেন?’

    মি. বিলমোরিয়া বললেন, ‘আমি ফেলিনি।’

    মিসেস বললেন, ‘আমিও না। কেন?’

    গোগো বলল, ‘আপনাদের ঘর যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, তাতে ওরকম অভ্যেস আপনাদের থাকার কথা নয়। তবু সাবধানের মার নেই। যাক, হিরেটি তা হলে কে চুরি করেছে সেটা জানা গেল।’

    মেজকা বললেন, ‘বলিস কী? কে?’

    মি. বিলমোরিয়া উত্তেজিত হয়ে বললেন, ‘কে? শিগগির বলো—’

    মিসেস বিলমোরিয়া হাঁ করে তাকিয়ে রইলেন গোগোর মুখের দিকে।

    গোগো বলল, ‘হিরেটি চুরি হয়েছে খুবই তাড়াতাড়ি, কেননা আলমারি খোলার আওয়াজ পেয়েই মি. বিলমোরিয়া বেরিয়ে এসেছিলেন। অত অল্পসময়ের মধ্যে ওই আলমারি ঘেঁটে চোরের পক্ষে হিরেটি খুঁজে পাওয়া কখনই সম্ভব হত না যদি হিরেটি আলমারির কোন তাকে কোথায় রাখা রয়েছে সেটা চোরের আগে থেকে দেখা না থাকত।’

    মেজকা ঘাড় ঝুঁকিয়ে সায় দিলেন। মি. বিলমোরিয়া বললেন, ‘রাইট।’ মিসেস বিলমোরিয়া হাঁ করে শুনতে লাগলেন।

    কোকোর কাপে আরেকটা চুমুক দিয়ে নিয়ে গোগো বলতে শুরু করল, ‘মি. বিলমোরিয়া আলমারিতে হিরেটি তুলে রেখেছিলেন কাল রাতে। কোন তাকে, কোথায় সেটা তার আগে কারু পক্ষে দেখা সম্ভব নয়। আলমারি বন্ধ হওয়ার পরেও নয়। দেখতে হলে চোরকে সেইসময়ে অর্থাৎ হিরেটি রাখার সময়ে দেখতে হয়। আর, দরজা বন্ধ ঘরে সেই দৃশ্য তাকে দেখতে হলে দেখতে হয় জানলার বাইরে ওই গাড়ি-বারান্দায় দাঁড়িয়ে। অন্ধকারে সেখানে দাঁড়িয়ে দেখলে তাকে দেখতে পাচ্ছে না কেউ।’

    আবার সায় দিলেন মেজকা। মি. বিলমোরিয়া আবার বললেন, ‘রাইট।’ মিসেস বিলমোরিয়া আরও হাঁ করে শুনতে লাগলেন।

    গোগো আবার বলতে শুরু করল, ‘মি. বিলমোরিয়া হিরেটি কোথায় রাখেন সেটা দেখার জন্যে চোরকে ওইখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আর সে-সময়ে সে যে ধূমপান করেছিল, এই পোড়া দেশলাইয়ের কাঠিটাই তার প্রমাণ। এই কাঠিটা ওইখানে পড়ে থাকার অন্য কোনও কারণ নেই। অর্থাৎ, চোর ধূমপান করে এবং সে আপনার একজন ভাইপো।’

    মি. বিলমোরিয়া একটু হতাশ হয়ে বললেন, ‘আমার ভাইপোদের একজন সে তো আমি গোড়া থেকেই জানি। কিন্তু কোন জন?’

    গোগো হেসে বলল, ‘জানলার বাইরে শুধু এই পোড়াকাঠিটা পাওয়া গেছে, আর কিছু নয়। তাতেও কি আপনি বুঝতে পারছেন না তিনজনের কোন জন?’

    মি. বিলমোরিয়া বিরক্ত হয়ে বললেন, ‘কী করে বুঝব?’

    ‘আপনার ভাইপোদের মধ্যে একজন চুরুট খায় আপনি জানেন?’

    ‘হোমি খায়। তাতে কী?’

    ‘অন্য একজন পাইপ খায়?’

    ‘সে রুসি। তাতেই বা কী?’

    ‘আরেকজন সিগারেট খায়?’

    ‘জাল। তাতেই বা কী হচ্ছে?’

    হতাশ হয়ে মেজকার দিকে তাকাল গোগো। মেজকা-ও গম্ভীর হয়ে মাথা নাড়লেন। মিসেস বিলমোরিয়া অবাক বিস্ময়ে একদৃষ্টে তাকিয়ে রইলেন গোগোর মুখের দিকে।

    গোগো হেসে বলল, ‘তবে শুনুন—চোর আপনার যে ভাইপো পাইপ টানেন, তিনি। অন্য দু’জনের একজন চুরুট খান, অন্যজন সিগারেট। তারা হলে কিছু ছাইও পাওয়া যেত জানলার বাইরে। সে-ছাই এমনি চোখে দেখা না গেলেও আমার ম্যাগনিফাইং গ্লাসে নিশ্চয় কিছুটা দেখা যেত। গুঁড়ো ছাই এমনকী ছাই রঙের কিছুটা ধুলো নিশ্চয়ই জানলার বাইরে যেখানে পোড়া কাঠিটা পড়ে ছিল, তার আশপাশে আমি দেখতে পেতাম। একমাত্র চোর যদি পাইপ খায় তা হলে সেরকম কিছু না পাওয়া সম্ভব।’

    মি. বিলমোরিয়া উত্তেজিত হয়ে উঠলেন, ‘রাইট। তার মানে রুসি৷’ আর বলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, ছুটে যেতে চাইলেন রুসির ঘরে।

    গোগো বলল, ‘দাঁড়ান। চোর যে আপনার পাইপ-টানা ভাইপো রুসি তাতে কোনও ভুল নেই। কিন্তু তাকে গিয়ে বললেই বা ধমকালেই কি সে অপরাধ স্বীকার করবে, হিরেটি ফেরত দেবে?’

    মি. বিলমোরিয়া গর্জে উঠলেন, ‘আমি ওকে পুলিশে দেব।’

    গোগো হেসে বলল, ‘তা যদি পারতেন তা হলে আমার কাকাকে না ডেকে আপনার স্ত্রীর কথামতন প্রথমেই পুলিশ ডাকতেন।’

    মি. বিলমোরিয়া যেন নিভে গেলেন। চুপসে বসে পড়লেন চেয়ারে।

    গোগো জিজ্ঞেস করল, ‘আপনার পুলিশ না-ডাকার কারণটা কি আমি বলব?’

    মি. বিলমোরিয়া কোনও উত্তর দিলেন না। মিসেস বিলমোরিয়া সাগ্রহে বললেন, ‘বলো, আমি জানতে চাই।’

    ‘মি. বিলমোরিয়া যদি তাঁর খদ্দেরের ওই হিরেটা স্মাগল্‌ড বা চোরাই নয় বলে নিশ্চিত থাকতেন, তা হলে পুলিশে খবর দিতেন প্রথম।’

    শুনে চোখ বুজে ফেললেন মি. বিলমোরিয়া, হাঁ হয়ে গেল আবার মিসেস বিলমোরিয়ার মুখ। সেই সঙ্গে কিছুটা বুঝি মেজকারও।

    গোগো বলল, ‘কী হল, মি. বিলমোরিয়া? যান, গিয়ে হিরেটি নিয়ে আসুন রুসিসাহেবের ঘর থেকে। কোথায় লুকনো রয়েছে আমি বলে দিচ্ছি—’

    শোনামাত্র ফট করে চোখ খুলে গেল আবার মি. বিলমোরিয়ার। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, ‘কোথায়? কোথায় লুকিয়ে রেখেছে?’

    ‘ওর তামাক খাওয়ার ওই পাইপের মধ্যে। ওই কারণেই আপনি চুরির পর তার ঘরে গিয়ে তার পাইপ পরিষ্কার করে তাতে তামাক ভরতে দেখেছিলেন। অত তাড়াতাড়ি হিরেটি লুকিয়ে রাখার মতন অত ভাল জায়গা আর কী হতে পারে, আপনিই বলুন না।’

    মি. বিলমোরিয়া ছুটে বেরিয়ে গেলেন ঘর থেকে। আর সঙ্গে সঙ্গে দুরদুর করতে শুরু করল গোগোর বুক। চোখ বুজে একমনে প্রার্থনা করতে শুরু করল গোগো, হে ভগবান, হিসেবটা যেন শেষ পর্যন্ত ঠিক হয় আমার। আসলে না-হলেও তুমি ঠিক করে দিয়ো—এতটাই যখন এ-পর্যন্ত করেছ!’

    যেমন গিয়েছিলেন, তেমনি ছুটতে ছুটতে ফিরে এলেন মি. বিলমোরিয়া। তাঁর একহাতে প্যাঁচ-খোলা একটা পাইপের দুটো অংশ, অন্য হাতের দু’আঙুলে ধরা মটরদানার মতন একটা হিরে। গোগোর মুখের দিকে তাকিয়ে বারবার কী যেন বলার চেষ্টা করতে লাগলেন তিনি, শেষ পর্যন্ত পারলেন না। এগিয়ে এসে দু’হাতে জড়িয়ে ধরলেন গোগোকে।

    তারপর মি. বিলমোরিয়া ছাড়েন তো মিসেস বিলমোরিয়া! তিনি ছাড়েন তো বাড়ির অমন গম্ভীরমুখে ঘুরে বেড়ানো মেজকা!

    আর তারপরই বেয়ারা এসে জানাল মি. চিমনলাল দেখা করতে এসেছেন। গোগোকে মুক্তি দিয়ে মেজকা হাতের ঘড়ি দেখলেন, বললেন, ‘দশটা বাজে। অর্থাৎ যার হিরে, সেই ভদ্রলোক। মি. বিলমোরিয়া, হিরেটি চোরাই বলে যদি এতটুকু সন্দেহ থাকে আপনার, তা হলে পুলিশে জানানো যে আপনার কর্তব্য সেটা আপনার উকিল হিসেবে। আপনাকে আমি জানিয়ে গেলাম।’

    * * *

    এবারের গরমের ছুটিতে মেজকা সপরিবার কাশ্মীর যাচ্ছেন। গোগোও যে তাঁর সঙ্গে যাচ্ছে সেটা মেজকা জানিয়ে দিয়েছেন তাঁর দাদা-বউদিকে। আর ছোটকা দার্জিলিং থেকে ফেরার আগেই রওনা হবেন মেজকা। ফিরে সব খবর শুনে কি আর ছোটকার মেজাজ থাকবে তেনজিং নোরকে-র গল্প করবার?

    আষাঢ় ১৩৮২

    অলংকরণ: মদন সরকার

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত
    Next Article স্যার, আমি খুন করেছি – প্রচেত গুপ্ত

    Related Articles

    পৌলোমী সেনগুপ্ত

    পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা হাসির গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }