Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আনন্দমেলা রহস্য গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    পৌলোমী সেনগুপ্ত এক পাতা গল্প573 Mins Read0
    ⤶ ⤷

    মতিলালের মুশকিল – সুভদ্রকুমার সেন

    মতিলালের মুশকিল – সুভদ্রকুমার সেন

    রাত আন্দাজ ন’টা হবে।

    পূর্ব কলকাতার প্যারাডাইস হোটেলের এক কেবিনে বসে বিরিয়ানি আর রেজালার অর্ডার দিয়ে রতনলাল তার সঙ্গী অতুল, নুটু আর ওসমানের সঙ্গে দলের নতুন রিক্রুট বহুরূপী মতিলালের পরিচয় করিয়ে দিল। তারপর খাওয়া-দাওয়ার পরে শেষবারের মতো কাকে কী করতে হবে নির্দেশ দিয়ে বললে, “আমি আর মতিলাল একসঙ্গে যাব। তোমরা আমাদের যাবার অন্তত দশ মিনিট আগে যাবে। তারপর যেমন যেমন বলে দিলুম প্রত্যেকে সেই মতো কাজ করবে। কি, ঠিক ঠিক মনে আছে তো সব?”

    অতুল, নুটু আর ওসমান একসঙ্গে বলে উঠল, “হ্যাঁ।” তারপরই ওসমান খুকখুক করে হেসে উঠল।

    “ওসমান, হাসছ কেন?” রতনলাল গম্ভীর গলায় জিজ্ঞেস করলে।

    “ইনি তোমার সঙ্গে ইয়ে সেজে যাবেন ভাবলেই আমার হাসি পাচ্ছে।”

    রতনলাল চাপা অথচ দৃঢ় গলায় বললে, “এটা হাসি-ঠাট্টার বিষয় নয়।” তারপর একটু থেমে বললে, “আচ্ছা, তোমরা এখন এসো। ভাল কথা, এখান থেকে বেরিয়ে আলাদা আলাদা যাবে।”

    অতুল বললে, “অপারেশনের পর কাল রাত্রে আমরা হাওড়া স্টেশনের রিফ্রেশমেন্ট রুমে মিট করছি তো?”

    রতনলাল ঘাড় নেড়ে সম্মতি জানাল।

    আমহার্স্ট স্ট্রিটের ওপর দত্ত কোম্পানির বিরাট গয়নার দোকান। এখন বিয়ের মরসুম চলছে। দোকানে খদ্দেরের যাতায়াতের বিরাম নেই। তবে ভিড়টা সকাল আর সন্ধের দিকেই হয় বেশি। দুপুর বেলা— দেড়টা থেকে আড়াইটে-তিনটে পর্যন্ত— ভিড় থাকে না। সেই সময়ে দোকানের ভার বিশ্বাসী কর্মচারী পরেশবাবু, তাঁর ভাইপো পরমেশ আর নেপালি দরোয়ান বাগ সিংয়ের উপর দিয়ে মালিকেরা বাড়ি যান স্নান-খাওয়া করতে। অন্যান্য কর্মচারীরা সেই সময়টা দোকানের পিছনের ঘরে হয় টিফিন খায় নয় গল্পগুজব করে। মালিকেরা বাড়ি থেকে ফিরে এলে পরেশবাবু আর পরমেশের টিফিনের ছুটি হয়।

    বেলা তখন পৌনে দুটো হবে। দত্ত কোম্পানির দোকানের সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়াল। ট্যাক্সি থেকে নামল সুবেশ তিনটি যুবক। ট্যাক্সির ভাড়া মিটিয়ে তারা দোকানের দরজার সামনে আসতেই বাগ সিং বন্ধ কোলাপসিবল গেটটা একটু ফাঁক করলে। কোলাপসিবল গেটটা মোটা লোহার শেকল দিয়ে আটকানো। ঠেললে, যেটুকু ফাঁক হয় তাতে একজন লোক কোনওরকমে ঢুকতে বা বেরুতে পারে।

    “বাব্বা, ডাকাতি ঠেকাবার জন্য এমন কায়দা করেছ যে, ভেতরে ঢুকতেই প্রাণান্ত।” একজন যুবক দরোয়ানের সঙ্গে রসিকতা করবার চেষ্টা করলে। কোনও উত্তর না দিয়ে বাগ সিং ভাবলেশহীন মুখে একবার তার দিকে চাইলে।

    কাউন্টার থেকে পরেশবাবু জিজ্ঞেস করলেন, “আপনাদের কী চাই?”

    সেই যুবকটি তার আর-এক সঙ্গীর দিকে আঙুল দেখিয়ে বললে, “এর জন্যে—না সরি— এর ভাবী স্ত্রীর জন্যে একটা হার চাই।”

    “কী রকম দামের মধ্যে?”

    যুবকটি তার অপর সঙ্গীর দিকে তাকিয়ে বললে, “অ, অতুলদা, কত দামের মধ্যে?”

    অতুলদা বললেন, “এই ছ’-সাতশো টাকার। মধ্যে, তবে জিনিসটা যেন ভাল হয়।”

    পরেশবাবু পরমেশকে বললেন, “হারের বাক্সগুলো নিয়ে এসো।” তিনি আরশির মধ্যে দিয়ে যুবক তিনটিকে দেখে সন্তুষ্ট হলেন। বুঝলেন যে, অতুলদা নামক ব্যক্তিটি এদের বন্ধু এবং গার্জেন। যে যুবকটির বিয়ে হবে সে খুব নিরীহ, গোবেচারি প্রকৃতির। আর তৃতীয় যুবকটি যেমনি বাচাল আর তেমনি ছটফটে।

    পরমেশ হারের বাক্স আনলে পরেশবাবু তাদের হার দেখাতে লাগলেন। বাচাল ও চঞ্চল যুবকটি তার নিরীহ ও শান্ত বন্ধুটিকে নানা অবাস্তব ও অসম্ভব কথা বলে বিব্রত করতে লাগল। আর অতুলদা খুব মনোযোগের সঙ্গে হারগুলো দেখতে দেখতে কোনটা বেশি টেকসই হবে আর কোনটাই বা বেশি ফ্যাশানেবল হবে সে- বিষয়ে পরেশবাবুর মতামত শুনতে লাগল।

    ঠিক সেই সময়ে দোকানের সামনে একটা প্রাইভেট গাড়ি এসে দাঁড়াল। গাড়ি থেকে নামলেন এক প্রৌঢ় ভদ্রলোক আর ভদ্রমহিলা। ভদ্রলোক আর ভদ্রমহিলাকে নামিয়ে দিয়ে গাড়িটা চলে গেল, বোধহয় সুবিধেমতো পার্কিং করতে। ভদ্রলোক আর ভদ্রমহিলার বেশবাস, হাঁটাচলার কায়দা দেখলেই বোঝা যায় যে, বেশ অভিজাত ধনীসম্প্রদায়ের লোক। তাদের দোকানের দিকে আসতে দেখেই বাগ সিং ঘটাং করে লোহার শেকলের তালা খুলে কোলাপসিবল গেটটা ফাঁক করলে যাতে ওঁদের ঢুকতে কোনও অসুবিধে না হয়।

    ওঁদের ঢুকতে দেখেই পরেশবাবু অতুলকে লক্ষ করে বললেন, “তা হলে এগুলোর মধ্যে থেকে একটা আপনারা পছন্দ করুন। আমি এখুনি আসছি।” তারপর তিনি পরমেশকে ডেকে বললেন, “তুমি। একটু এঁদের দেখো।”

    পরেশবাবু বিনয়ে গলে গিয়ে হাত জোড় করে সেই প্রৌঢ় ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, “বলুন স্যার, কী দেখাব।”

    সংক্ষিপ্ত উত্তর হল, “ভাল জড়োয়ার সেট দেখান। দামের জন্য আটকাবে না।”

    “নিশ্চয়ই স্যার। আমাদের খুব ভাল ভাল জড়োয়ার সেট আছে। আপনাদের মতো রেসপেকটেবল কাস্টমারদের জন্যেই স্যার ওই সব সেট করা—” বলতে বলতে পরেশবাবু কোমর থেকে একটা চাবির রিং বের করে দেওয়ালের সঙ্গে গাঁথা আয়রন সেফের পাল্লা খুলে জড়োয়ার বাক্স বের করতে লাগলেন। আর ঠিক সেই মুহুর্তে সবচেয়ে নিরীহ- দর্শন যুবকটি পরেশবাবু আর পরমেশের অলক্ষ্যে তার দুই সঙ্গীকে চোখ টিপে ইশারা করলে। পরেশবাবু তখন বড়লোক খদ্দেরকে জড়োয়ার দামি দামি সেট দেখাতে ব্যস্ত।

    প্রৌঢ় ভদ্রলোক সঙ্গের ভদ্রমহিলাকে বললেন, “নাও, দেখেশুনে একটা ভাল জিনিস পছন্দ করো।”

    ভদ্রমহিলা কোনও কথা না বলে জড়োয়ার সেটগুলো নেড়েচেড়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। পরেশবাবু আড়চোখে অন্যদিকে তাকিয়ে দেখলেন যে, পরমেশ হারের বাক্সগুলো তুলে রাখছে। তিনি অতুলকে লক্ষ করে বললেন, “কী, পছন্দ হল?”

    একটা বাক্স তুলে ধরে অতুল বললে, “হ্যাঁ, এইটে নিচ্ছি। তাড়াতাড়ি ক্যাশমেমো করুন।”

    পরেশবাবু দেখলেন অতুল পকেট থেকে ‘পার্স’ বের করছে। বাচাল ছেলেটির দিকে নজর পড়তেই দেখলেন যে, আরশির সামনে দাঁড়িয়ে পরিপাটি করে চুল আঁচড়াতে ব্যস্ত। আর নিরীহ ভাবী বরটি বাইরে যাবার দরজার দিকে যাচ্ছে।

    পরমেশের কাছ থেকে হারটা চেয়ে পরেশবাবু মাথা হেঁট করে ক্যাশমেমো লিখছেন এমন সময়ে তাঁর রগে কী একটা কঠিন ঠান্ডা জিনিসের স্পর্শ পেয়ে চোখ তুলে তাকাতেই ভয়ে তিনি ঠান্ডা হিম হয়ে গেলেন। তাঁর রগে একটা পিস্তল ঠেকানো। পিস্তলের নলটা পরেশবাবুর রগে আরও একটু চেপে ধরে কঠিন গলায় প্রৌঢ় ভদ্রলোকটি বললেন, “এটা খেলনার পিস্তল নয়। টুঁ শব্দ করলেই মাথার খুলি উড়ে যাবে।” পরমেশ কাকার সাহায্যে এগিয়ে আসবার চেষ্টা করতেই অতুল তাকে এক ঘুষি মারলে। সে কোঁক করে একটা শব্দ করেই মেঝেতে লুটিয়ে পড়ল। পরেশবাবু বাগ সিংয়ের দিকে তাকিয়ে দেখলেন সেই গোবেচারি যুবকটি মাথায় পিস্তলের নল ঠেকিয়ে বাগ সিংকে বাগিয়ে রেখেছে। তিনি অসহায়ভাবে দেখলেন যে, ভদ্রমহিলার হাতে এতক্ষণ যে বস্তুটাকে ‘ভ্যানিটি ব্যাগ’ বলে মনে হয়েছিল সেটা আসলে একটা ‘ফোল্ডিং ব্রিফকেস’। আর সেই ভদ্রমহিলা অসাধারণ ক্ষিপ্রতায় তাঁর হাতের কাছে যত গয়না ছিল সবই ব্রিফকেসে পুরে ফেলছেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ভয়ে, লজ্জায় পরেশবাবু কেঁদে ফেললেন। তাঁর চোখের সামনে তাঁর স্ত্রী-পুত্র-কন্যা আর মালিকদের মুখগুলো পরপর ভেসে উঠল।

    ঠিক সাড়ে পাঁচ মিনিটের মধ্যে বেশ কয়েক লক্ষ টাকার গয়না ব্যাগে পুরে সেই অভিজাত ভদ্রমহিলা গটগট করে দত্ত কোম্পানির দোকান থেকে বেরিয়ে গেলেন।

    কথা আছে রতনলালেরা কয়েক মিনিট পরে বেরুবে যাতে করে মতিলাল গয়নাগুলো নিয়ে ঠিকমতো পালাতে পারে। দোকান থেকে বেরিয়েই মতিলাল কিন্তু খুব মুশকিলে পড়ল। রতনলাল বলেছিল যে, তাদের গাড়িটা দোকানের কাছাকাছিই থাকবে। দোকানের কাছাকাছি বেশ কয়েকটা কালো আর অন্যান্য রঙের অ্যামবাসাডার দাঁড়িয়ে ছিল। কিন্তু এগুলোর মধ্যে তাদের কালো গাড়িটা কই? কোন গাড়িটা তাদের? এই প্রথম মতিলাল বেশ ঘাবড়ে গেল। এদিকে সময় দ্রুত চলে যাচ্ছে। যে-কোনও মুহুর্তে রতনলালরা দোকান থেকে বেরিয়ে আসবে। আর তখনই একটা হইচই আর গোলমাল শুরু হয়ে যাবে। আর সেই গোলমাল শুরু হবার আগেই মালপত্র নিয়ে মতিলালকে পালাতে হবে।

    এতক্ষণ যা হয়নি মতিলালের এবার তাই হল। তার ভয় করতে লাগল। হাত-পা ঘামে ভিজে গেল। মরিয়া হয়ে সে সামনেই যে কালো রঙের অ্যামবাসাডারটা দাঁড়িয়ে ছিল সেটার দরজার হাতল ধরে টান দিল। লক-করা দরজা খুলল না। পিছনের গাড়ির ড্রাইভার মজা পেয়ে তাকে জিজ্ঞেস করলে, “কী মাইজি, গাড়ি চিনতে পারছেন না?” উত্তেজনায় আশঙ্কায় নিজের পার্ট সম্পূর্ণ ভুলে গিয়ে মতিলাল তার স্বাভাবিক পুরুষকণ্ঠে বললে, “হ্যাঁ।” মহিলার এমন মোটা পুরুষালি গলা শুনে সেই ড্রাইভার ভীষণ চমকে গেল। আর ঠিক সেই সময়ে পরপর কতকগুলো ঘটনা ঘটে গেল। রতনলালরা দোকান থেকে বেরিয়ে আসতেই পরেশবাবু আর বাগ সিং একযোগে “ডাকাত ডাকাত, ডাকু ভাগতা হ্যায়” বলে ভীষণ হল্লা জুড়ে দিলে। আর সেই চিৎকার শুনে আশেপাশের দোকান থেকে লোকজন বেরিয়ে আসছে দেখে মতিলাল ছুটে পালাতে চেষ্টা করতেই সেই ড্রাইভারটা তাকে ছোট্ট একটা ল্যাং মেরে ছিটকে ফেলে দিল।

    পরদিন সব দৈনিক পত্রিকায় ফলাও করে ড্রাইভার রামলগন সিংয়ের ছবি আর ‘ইন্টারভিউ’ ছাপা হল। সকলেই তার বুদ্ধি আর সাহসের খুব প্রশংসা করলে। দত্ত কোম্পানির মালিকপক্ষ তাকে নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার দিলেন। রতনলাল আর তার সঙ্গীদের ধরা পড়ার আসল কারণটা কিন্তু জানা গেল অনেক পরে। তারা এসেছিল একটা খয়েরি রঙের অ্যামবাসাডারে চেপে। মতিলাল আসলে কালার-ব্লাইন্ড, যাকে বলে রংকানা। খয়েরি রংকে সে কালো দেখে; তাই অন্য কালো রঙের গাড়ির সঙ্গে নিজেদের খয়েরি রঙের গাড়িটাকে গুলিয়ে ফেলেই সে সব বিভ্রাট ঘটায়।

    ২৬ জানুয়ারি ১৯৮৩

    অলংকরণ: অনুপ রায়

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত
    Next Article স্যার, আমি খুন করেছি – প্রচেত গুপ্ত

    Related Articles

    পৌলোমী সেনগুপ্ত

    পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা হাসির গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }