Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আপনমনে – রবি ঘোষ

    লেখক এক পাতা গল্প201 Mins Read0
    ⤶ ⤷

    রঙ্গমঞ্চ ও কমলদা

    পঞ্চাশ দশকে, ঠিক ঠিক তারিখটা মনে নেই—কমলদাকে প্রথম দেখি সাউথ পয়েন্ট স্কুলে। আমাদের সম্পাদক শ্রী রবি সেনগুপ্ত কমলদার সাথে পরিচয় করিয়ে দিলেন। অতীব সাধারণ এমনিতে—কিন্তু ক্রমশ কথা বলার ধরনে বুঝলাম ভদ্রলোক সাধারণ নন। আমার বয়স তখন বেশ কম এবং সবে অভিনয় শেখবার জন্য এলটিজি-তে ঢুকেছি—উৎপল দত্তের পরিচালনায়। জানলাম কমলদা সাউথ পয়েন্ট স্কুলেরই একজন শিক্ষক। এই হচ্ছে প্রথম কমলদাকে দেখা এবং আলাপের সূত্রপাত। উৎপল দত্তও তখন সাউথ পয়েন্টের শিক্ষক। আমাদের মহড়া হত ম্যানডেভিল গার্ডেনস-এর একটি ঘরে (বর্তমানে সেখানে বিরাট বাড়ি)। শ্রী সতীকান্ত গুহ১ ছিলেন আমাদের সভাপতি এবং সে কারণেই আমাদের এমন একটি সুন্দর জায়গা পাওয়া। হয়তো এমন একটা মহড়ার জায়গা না হলে কমলদার সাথে দেখাই হত না। তখন মহড়ার আগে এবং পরে একটা খুব ভালো আড্ডা জমত গড়িয়াহাটের ‘পানীয়ন’ বলে একটা রেস্টুরেন্টে। বিকেলে যে আড্ডা হত সেটা বেশিরভাগই সাউথ পয়েন্টের শিক্ষকদের। এবং এই আড্ডায় কমলদা ছিলেন মধ্যমণি। উৎপল দত্ত—এন. বিশ্বনাথন২—শেখর চ্যাটার্জি৩ এবং বাইরের মধ্যে আমি এবং সত্য বন্দ্যোপাধ্যায়। মাঝে মাঝে রবিদাও এসে পড়তেন। দেখতাম সবাই কথা বলে—কিন্তু কমলদা বলতে শুরু করলে সবাই থেমে যেতেন। কমলদার এক বিশেষ বাচনভঙ্গি ছিল এবং সেটা প্রচণ্ডভাবে আকর্ষণ করত সবাইকে। ধরুন এমন একটা বিষয় নিয়ে কথা হচ্ছে যেটা আমাদের বোঝার বাইরে—তবুও শুনতে বড়োই ভালো লাগত। বোধহয় এটা এক ধরনের আকর্ষণী শক্তি। কমলদা স্বভাবতই বলতেন—শিল্প-সাহিত্য-ইতিহাস-ভূগোল এবং আরও কত কী। কিন্তু রাজনীতি সম্পর্কে কখনই কোনও কথা বলতে শুনিনি। বরং রাজনীতি ব্যাপারটাকে খুব একটা দাম দিতেন না। এইভাবেই দেখতে দেখতে—শুনতে শুনতে কবে একদিন কমলদার গভীর ভক্ত হয়ে গেলাম জানি না। আমাদের থিয়েটার-নাটক করাটাকে কমলদা খুব স্নেহের চোখে দেখতেন। নাটক এবং নাট্যরস ব্যাপারে কমলদা যে গভীরে বিচরণ করতেন সেখানে পৌঁছোনো আমাদের একটু মুশকিল ছিল। কমলদার মাত্র তিনটে নাট্য প্রযোজনা দেখেছিলাম সেই সময়ে। সবটাই বাচ্চাদের নিয়ে। ‘দানসাফকির’৪, ‘লক্ষ্মণের শক্তিশেল’৫ এবং ‘আলমগীর’৬-এর কিছু অংশ। ঠিক আমার বিদ্যেতে কুলোবে না তার পর্যালোচনা করার। কখনও মনে হয়েছে এটা একটা পেইন্টিং দেখছি—কখনও মনে হয়েছে এমন উচ্চারণ তো আমরা করতে পারি না—কখনও মনে হয়েছে একি অসাধারণ কোরিওগ্রাফি। কিন্তু সবটার মধ্যে একটা আদি দেশজ ভাব রয়েছে। পোশাকের এবং রঙের এমন ব্যবহার হয়তো সমস্ত নাট্য আন্দোলনের কর্তাদের মাথাতেই আসত না। ‘লক্ষ্মণের শক্তিশেল’ দেখতে দেখতে ভোলা দত্ত বলেছিল, ‘বল না কমলদাকে আমাদের নিয়ে একটা নাটক করতে।’ কমলদাকে বলেছিলাম। কমলদা বেশ মিষ্টি করে বললেন—’তোমাদের হাড় পেকে গেছে, দোমড়ানো মোচড়ানো যাবে না।’ কথাটা সত্যি। ফ্লেক্সিবিলিটি বাচ্চাদের নিয়ে যতখানি হবে ততখানি আমাদের দিয়ে কখনই হবে না। বিশেষ করে তখনকার আমাদের অভিনয়কে কমলদা আখ্যা দিয়েছিলেন—’চিৎকৃত অভিনয়’। উপায় নেই আমাদের পরিচালক ছিলেন উৎপল দত্ত—এবং তাঁর ধরনই ছিল এটা। মহড়া শুরু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত হয়তো কমলদার সঙ্গে গল্পগুজব হচ্ছে—কিন্তু মহড়া শুরু হলেই কমলদা সরে পড়তেন। বোধহয় আমাদের মহড়ার ধরন দেখলে কমলদার কষ্ট হত। আমি বহুবার কমলদার মহড়া দেখবার সুযোগ পেয়েছিলাম। সে এক সত্যিই অভিজ্ঞতা। প্রতিটি কথাকে ভেঙে চুরমার করে আবার সেটাকে সুন্দর করে বলার যে পদ্ধতি বোধহয় সেটা অনেকেরই জানা ছিল না আমাদের গোষ্ঠীর মধ্যে। বায়োস্কোপে নিয়মিত অভিনয় করাকালীন একবার মানিকদাকে (সত্যজিৎ রায়) জিজ্ঞাসা করেছিলাম থিয়েটার প্রসঙ্গে। অর্থাৎ বর্তমান বাংলা রঙ্গমঞ্চে কাদেরকে খুব ক্ষমতাশালী বলে মনে হয়? মানিকদা সঙ্গে সঙ্গে বলেছিলেন,—’কমলবাবু কিছু করলে তাঁর ধারে কাছে কেউ আসবে না।’ বহু বহু এমন ঘটনা কমলদা সম্পর্কে জানি—যেগুলোর স্মৃতি চর্বন করে আজও আনন্দ পাই প্রচুর। একবার জোর করে কমলদাকে আমরা আমাদের এল.টি.জি.-র প্রাোডাকশন—’নীচের মহল’ দেখাই। ‘নীচের মহল’ হল গোর্কির Lower Depth-এর ভাবানুবাদ। রচনা ছিল উমানাথ ভট্টাচার্যের। অভিনয় হচ্ছিল বালিগঞ্জের সিংহী পার্কে। পুরো অভিনয়টা কমলদা দেখলেন। অভিনয় শেষে উৎপলদা খুব বিনয় করে কমলদার মতামত জানতে চাইলেন। কমলদা সেই বিচিত্র মুখে হাসি নিয়ে বললেন—’বাবু, ভদকা না খেলে এমন নাটক লেখা যায় না।’ ব্যাস। আমরাও বুঝে নিলাম কমলদার কতখানি ভালো লেগেছে। কি জানি তবুও আমার একমাত্র নড়া-চড়া ভাব-ভঙ্গি বোধহয় কমলদার একটু ভালো লাগত এবং তাই আমিই একমাত্র কমলদার খুব স্নেহের পাত্র হয়ে গিয়েছিলাম।

    একজন বিরাট মানুষকে খুব কাছাকাছি থেকে দেখলেও সবটা বোঝা সম্ভব নয় আমাদের মতো লোকের পক্ষে। কমলদা এমনই একজন বিরাট মানুষ ছিলেন। বুঝতে সবটা না পারলেও অনুভব করতে পারতাম। কমলদাকে নিয়ে আজ বিদগ্ধ মহলে দারুণভাবে মূল্যায়ন শুরু হয়েছে। ‘কমলপুরাণ’-এ (রফিক ক্যায়সার) এক জায়গায় মানিকদার উক্তি আছে, ‘একমাত্র আমরা কয়েকজনাইতো কমলবাবুকে বুঝতাম।’ সত্যি কথা, কমলদাকে বুঝতে হলে প্রচুর গভীরে যেতে হবে। কিন্তু প্রচুর গভীরে না গিয়েও কমলদাকে বোঝা সম্ভব, কেবলমাত্র তাঁর ভক্ত হয়ে যাওয়া যায় যদি। আমি ছিলাম কেবলই ভক্ত। গভীরে গিয়ে অভিনয় ছাড়া অন্যভাবে ফাঁকি দিয়ে কিছু করাকে কমলদা বরদাস্তই করতেন না। কমলদা ছিলেন শিক্ষক—গুরু। একবার সৌমিত্র এবং আমি কমলদার শরণাপন্ন হয়েছিলাম ‘আলিবাবা’৭ নাটকটি করবার বাসনায়। নাটকটি হয়নি, কিন্তু তার সামান্য Preliminary কাজের ধাঁচ দেখে আমরা দু’জনেই মুগ্ধ। Custume design— Set design তো ছেড়েই দিলাম। (Gordon Craig-এর চাইতে কোনও অংশে কম নয়), শুধু অভিনয় অনুশীলনের যে একটা তালিকা করেছিলেন তাতে আমরা দু’জনাই কাত। নীচে একটা ফিগার দিচ্ছি যেটা কমলদার তৈরি ফুটওয়ার্ক প্র্যাকটিশ করার জন্য।

    অর্থাৎ দাঁড়াতে হবে ডান পা-টা R-এর জায়গায় এবং বাঁ পা-টা L-এর জায়গায় রেখো তারপর টো-এর উপর ভর দিয়ে, ১—২—৩—৪—৫ বিপরীতভাবে আবার ১—২—৩—৪—৫ ভাবে হাঁটতে বা movement করতে হবে। এটা সম্পূর্ণ রপ্ত হলে দেখা যাবে upper part of the body স্থির থাকবে, কিন্তু lower part-এর movement চলতেই থাকবে। এটা খানিকটা নাচের পদ্ধতির মতন। কমলদা বলতেন, অভিনেতার ফুটওয়ার্কই আসল। নাটক—’আলিবাবা’ অবশেষে হয়নি আমার এবং সৌমিত্রর সময়াভাবে। কারণ মাঝে মধ্যে rehearsal দিয়ে কমলদার কাছাকাছিও পৌঁছোনো সম্ভব হয়নি।

    বহুকাল আগে, বোধহয় ১৯৬২ কি ৬৩ হবে রিঙ্কু (শর্মিলা ঠাকুর) খুব আড্ডা দিতে আসত আমার বাড়িতে। আমার বাড়িটা একটা ছোটোখাটো আড্ডার বাজার ছিল। সর্বস্তরের লোকই আসত আড্ডা দিতে—শুধু অরসিকরা ছাড়া। স্বভাবতই—অভিনয় ইত্যাদি নিয়েই বেশি আলোচনা হত। সেখানে অনবরতই কমলদার reference আসত। একদিন রিঙ্কু বলল যে সে অভিনয় শিখতে চায়। আমি বা আমরা খুব আড্ডা দিতে পারি—কিন্তু শেখাবার ক্ষমতা কোথায় আমাদের। নিয়ে গেলাম রিঙ্কুকে সোজা কমলদার কাছে। গোড়ায় কমলদা একটু গররাজি হলেও অবশেষে আমাদের বিশেষ অনুরোধে রাজি হলেন। শুরু হল রিঙ্কুর অনুশীলন—’আলমগীরে’ উদিপুরির ভূমিকায়। প্রতিদিন rehearsal শুরু হত বেলা তিনটে নাগাদ, এবং শেষ হত রাত আটটায়। Rehearsal হত শুধু হাঁটার। সম্রাজ্ঞী কীভাবে হাঁটবেন এটা দেখাতে গিয়ে কমলদা সর্বস্তরের নারী জাতির হাঁটার অনুশীলন করাতে শুরু করলেন রিঙ্কুকে নিয়ে। এক একদিন রিঙ্কু rehearsal-এর পর আমার বাড়িতে আসত—কিন্তু তখন সে অত্যন্ত ক্লান্ত ওই প্রচণ্ড rehearsal-এর দরুন। কমলদা অবশ্য একদিন বলেছিলেন যে, ‘না:—মেয়েটির নিষ্ঠা আছে।’ সে নাটকটি মঞ্চস্থ হল না—কিন্তু রিঙ্কুর লাভ হল অনেক। আজও দেখা হলে রিঙ্কু কমলদার কথা বলে। এই ছিলেন কমলদা থিয়েটার এবং অভিনয়ের ব্যাপারে।

    একটা কথা কমলদার মুখে প্রায়ই শুনতাম—’বাবু ধর্মের কী হবে গো।’ সত্যিই ধর্মের প্রতি এমন নিষ্ঠা খুব কম দেখেছি। সবকিছুর মধ্যেই যে একটা ধর্ম আছে সেটা কমলদার সংস্পর্শে এসে বুঝতে পেরেছি। ইদানীংকালের বহু লেখক-শিল্পী-গুণীজনদের গুরুস্থানীয় ছিলেন কমলদা। যেদিন কমলদা চলে গেলেন সেদিন মানিকদার কাছে খবরটা পৌঁছাই আমি। শ্মশানে দাঁড়িয়ে ছিলেন সেদিন, মানিকদা, আর পি গুপ্ত (সাঁটুলদা৮)—নীরদ মজুমদার৯ এবং আরও বহু গুণীজন। কিন্তু কমলদার খাটটিকে ঘিরে বসেছিল তার ছেলেরা—ভক্তরা। কেমন যেন লাগছিল সেদিন।

    শেষ এক-দু’বছর ধরে কমলদার সঙ্গে দেখা হলেই বলতেন—’রবি তুমি আমাকে টানা দুটো মাস সময় দেবে। তোমাকে নিয়ে ‘তারতুফ’১০ করাব।’ সব সময়ই আমি বলতাম, ‘কমলদা আপনি বললেই আমি সময় বের করে নেব।’ সেই সুযোগটা আর হল না। হঠাৎই কমলদা বিদায় নিলেন। এটা আমার জীবনে একটা বিরাট আঘাত। শ্মশান থেকে বাড়ি ফেরার সময় এইসব নানা ঘটনা মনে পড়ছিল আর যেন শুনতে পাচ্ছিলাম কমলদার সেই কথা, ‘বাবু ধর্মের কী হবে গো।’

    ‘শব্দপত্র’ পত্রিকা, সেপ্টেম্বর ১৯৮৪

    টীকা

    ১) সতীকান্ত গুহ—শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষক। নিজেও লেখালেখি করেছেন। একসময় উৎপল দত্ত-র ‘লিটল থিয়েটার গ্রুপ’-এর সভাপতি ছিলেন। কমলকুমার মজুমদারের ঘনিষ্ঠ ছিলেন। ম্যান্ডেভিলা গার্ডেন্সে নিজের প্রতিষ্ঠিত ‘সাউথ পয়েন্ট স্কুল’-এ কমলবাবুকে ‘আর্ট’-এর শিক্ষক হিসেবে নিযুক্ত করেন। জীবনের শেষদিকে পুত্রবধূ সুরূপা গুহ হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে জড়িয়ে পড়েছিলেন।

    ২) এন. বিশ্বনাথন (১৯২৯-২০১০)—জন্মসূত্রে তামিল এই অভিনেতা। অক্সফোর্ডের স্নাতক। ইংরেজি সাহিত্যের অধ্যাপক। বাংলা-ইংরেজি-তামিল নাটকে অভিনয় করেছেন। তামিল ভাষায় অনুবাদ করে মঞ্চস্থ করেছেন ‘ওথেলো’, ‘ম্যাকবেথ’, ‘ব্যাপিকা বিদায়’ ইত্যাদি নাটক। এছাড়া, উৎপল দত্ত-র দলে ও বোর্ড থিয়েটারে বিভিন্ন নাটকে অভিনয় করেছেন। প্রথম ছবিতে অভিনয় মৃণাল সেনের ‘পুনশ্চ’ (১৯৬১)। এরপর ‘কাঞ্চনজঙ্ঘা’, ‘শ্রেয়সী’, ‘দোলনা’, ‘জীবন মৃত্যু’, ‘রোদন ভরা বসন্ত’, ‘সাহেব’, ‘শূন্য থেকে শুরু’ ইত্যাদি বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। চিত্রপরিচালক অশোক বিশ্বনাথন এনারই পুত্র।

    ৩) শেখর চ্যাটাজ্যঁ (১৯২৪-১৯৯০)—প্রখ্যাত অভিনেতা। নদিয়ার ধর্মদহে জন্ম। নানারকম পেশায় যুক্ত ছিলেন প্রথম জীবনে। কলেজে নাটক করেছেন। ‘গীতবিতান’-এ কিছুদিন গানও শিখেছেন। উৎপল দত্ত-র ‘এল.টি.জি’-র হয়ে অনেক বিখ্যাত প্রযোজনায় অভিনয় করেছেন। যার মধ্যে ‘কল্লোল’ (১৯৬৫) নাটকে ‘শার্দুল সিং’-এর চরিত্রে অসামান্য অভিনয় করেছেন। নিজের নাট্যদল হিসেবে প্রথমে ‘থিয়েটার ইউনিট’ (১৯৫৮) ও পরে ‘ইউনিট থিয়েটার’ (১৯৮৩) তৈরি করেন। দ্বিতীয় দলের প্রযোজনায় ‘পন্তু লাহা’ নাটক আলোড়ন ফেলে দেয়। গ্রুপ থিয়েটারের সঙ্গে নিয়মিত অভিনয় করেছেন পেশাদারি রঙ্গমঞ্চে। প্রথম চলচ্চিত্রে অভিনয় ‘সহসা’ (১৯৫২) ছবিতে। এরপর ‘সবার উপরে’, ‘অভিযান’, ‘অভিশপ্ত চম্বল’, ‘ইন্টারভিউ’, ‘মর্জিনা আবদুল্লা’, ‘সাধু যুধিষ্ঠিরের কড়চা’, ‘মৌচাক’, ‘অমরগীতি’ ইত্যাদি প্রায় ১০০-র কাছাকাছি ছবিতে তিনি অভিনয় করেছেন। নিজে অভিনয়-সহ পরিচালনা করেছেন ‘বসুন্ধরা’ (১৯৮৬) ছবি। ‘সংগীত নাটক অ্যাকাডেমি’ পুরস্কার পেয়েছেন। বিশিষ্ট অভিনেত্রী সাধনা রায়চৌধুরী এনারই সহধর্মিণী।

    ৪) ‘দানসা ফকির’—কমলকুমার মজুমদার রচিত নাটক। তাঁর ‘হরবোলা’ নাট্যদলে কয়েকবার মঞ্চস্থ হয়েছে নাটকটি। যার নির্দেশক ছিলেন কমলবাবু নিজেই।

    ৫) ‘লক্ষ্মণের শক্তিশেল’—সুকুমার রায় রচিত অসামান্য নাটক। কলেজে পড়া শেষ করার কিছুদিন পরেই সুকুমার রায় প্রতিষ্ঠিত করেন ‘ননসেন্স ক্লাব’। এই সময়ই লেখেন দু’টি নাটক—’ঝালাপালা’ ও ‘লক্ষ্মণের শক্তিশেল’। রামায়ণের চরিত্র নিয়ে এবং অসাধারণ মজাদার গান-সহ এক জমজমাট নাটক ‘লক্ষ্মণের শক্তিশেল’। গানগুলির সুর লেখক নিজেই করেছিলেন। যার স্বরলিপি করেছিলেন অনাদিকুমার দস্তিদার ও বিজয়া রায়।

    ৬) ‘আলমগীর’—ক্ষিরোদপ্রসাদ বিদ্যাবিনোদের লেখা একটি বিখ্যাত নাটক। ‘বেঙ্গল থিয়েট্রিক্যাল কোং’ দ্বারা ‘কর্নওয়ালিশ থিয়েটার’ (পরবর্তীকালে ‘শ্রী’ সিনেমা)-এ অপেশাদার থিয়েটার হিসেবে এই নাটকটি ১৯২১-এর ১০ ডিসেম্বর নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ির নির্দেশনা ও অভিনয়ে প্রথম মঞ্চস্থ হয়। তখনও নাট্যাচার্য পেশাদার রঙ্গমঞ্চে যোগ দেননি।

    ৭) ‘আলিবাবা’—ক্ষিরোদপ্রসাদ বিদ্যাবিনোদ রচিত সর্বাধিক জনপ্রিয় নাটক। এটি প্রথম মঞ্চস্থ হয় ১৮৯৭-এর ২০ নভেম্বর ‘ক্লাসিক থিয়েটার’-এ (৬৮, বিডন স্ট্রিট)। নির্দেশনা ও ‘হোসেন’-এর চরিত্রে অমরেন্দ্রনাথ দত্ত। সংগীত পরিচালনা ও নৃত্য নির্দেশনার দায়িত্বে ছিলেন যথাক্রমে পূর্ণচন্দ্র ঘোষ এবং নৃপেন্দ্রচন্দ্র বসু (‘আবদাল্লা’ চরিত্রে অভিনয়ও করেন)। প্রসঙ্গত, ‘মর্জিনা’-র অভিনয়ে ছিলেন কুসুমকুমারী।

    ৮) আর. পি. গুপ্ত (সাঁটুলদা) (১৯০২-২০০০)—পুরো নাম রাধাপ্রসাদ গুপ্ত। ‘সাঁটুল’ নামে বেশি পরিচিত। হুগলির হালিশহরে জন্ম। কটকের র্যাভেনস কলেজের অধ্যক্ষ ছিলেন ঠাকুরদা। সেখানে গিয়ে পড়াশোনা। বিজ্ঞাপন সংস্থার উচ্চপদে কাজ করেছেন। টাটা কোম্পানিতে দীর্ঘদিন জনসংযোগ বিভাগের আধিকারিক ছিলেন। কমলকুমার-সত্যজিৎ রায়দের সেন্ট্রাল অ্যাভিনিউ কফি হাউসের আড্ডায় নিয়মিত যেতেন। ক্যালকাটা ফিল্ম সোসাইটি আন্দোলনের অন্যতম ব্যক্তি। শিল্পকলার একজন সমঝদার ও সংগ্রাহক। বাংলায় লেখা বইয়ের মধ্যে ‘কলকাতার ফেরিওয়ালার ডাক ও রাস্তার আওয়াজ’ এবং ‘মাছ আর বাঙালি’ উল্লেখযোগ্য।

    ৯) নীরদ মজুমদার (১৯১৬-১৯৮২)—প্রখ্যাত চিত্রকর। কমলকুমার মজুমদারের আপন ছোটোভাই। আঁকা শেখেন ক্ষিতীন্দ্রনারায়ণ মজুমদারের কাছে। ১৯৪৩-এ প্রদোষ দাশগুপ্ত, রথীন মৈত্র, পরিতোষ সেন প্রমুখ শিল্পীদের সঙ্গে গড়ে তোলেন ‘ক্যালকাটা গ্রুপ’। এই সংগঠনেরই ব্যবস্থাপনায় ১৯৪৪-এ প্রথম একক প্রদর্শনী। ১৯৫১ সালে ফ্রান্সে গিয়ে আন্দ্রে হল্যান্ডের কাছে শিল্পশিক্ষা। ১৯৫৭-য় ফ্রান্সে প্রথম একক প্রদর্শনী হয়। দীর্ঘদিন ওদেশে থাকেন। বাংলায় ‘পুনশ্চ পারী’ নামে এনার একটি দীর্ঘ স্মৃতিকথাধর্মী গ্রন্থ আছে।

    ১০) ‘তারত্যুফ’—ফরাসি নাট্যকার মলিয়ের রচিত বিখ্যাত নাটক। বহুবার নানাজনের অনুবাদে অজস্রবার বাংলায় অভিনীত হয়েছে এই নাটক।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদশন – অভিষেক সেনগুপ্ত
    Next Article হারিয়ে যাওয়া দিনগুলি মোর – উত্তমকুমার চট্টোপাধ্যায়

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }