Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আপনমনে – রবি ঘোষ

    লেখক এক পাতা গল্প201 Mins Read0
    ⤶ ⤷

    রবি ঘোষ একটা সময়ের নাম – শর্মিলা ঠাকুর

    রবি ঘোষ, রবিদা আসলে আমার কাছে একটা সময়ের নাম।

    কলকাতায় যখন আমি অভিনয় শুরু করি, তখন আমার খুবই কম বয়স। সেই সময় রবিদা ছিলেন আমার শিক্ষক, মেন্টর (এই কথাটার বোধহয় তেমন বাংলা হয় না)। যাকে বলে আমার ফ্রেন্ড, ফিলজফার অ্যান্ড গাইড। একসঙ্গে আমরা প্রচুর মজা করেছি। প্রচুর ভালো সময় কাটিয়েছি। অসাধারণ সেন্স অব হিউমার ছিল রবিদার। অভিনয়ের অনেক কিছু শিখেছিও তাঁর কাছে। যেমন ‘ছায়াসূর্য’-র সময়ে। লোকেশনটা এখন আর মনে পড়ছে না। কিন্তু ট্রেনের মধ্যে একটা দৃশ্যে আমায় হাসতে হবে। যাকে বলে বাঁধনহারা হাসি। চিত্রনাট্যে তাই আছে এবং আমি হাসতে পারছি না। কাট… কাট… কাট… কাট…। রবিদা শিখিয়েছিলেন কীভাবে হাসতে হয়! কীভাবে নিজের ভেতরে একটু একটু করে আবহটা তৈরি করতে হয়। ঘটনা যা হল, আমি তারপর হাসি আর থামাতে পারি না। এমন টুকিটাকি সাহায্য রবিদা কতবার যে করেছেন আমার অভিনয়ের জীবনে!

    প্রথম কবে রবিদার সঙ্গে দেখা হয়েছিল, মনে নেই। সম্ভবত অশোক ঘোষালের মাধ্যমে আলাপ হয়েছিল। ওঁরা দু’জন খুবই বন্ধু ছিলেন। তারপর আস্তে আস্তে দেখলাম, রবিদার বন্ধু, আত্মীয়, পরিজনেরা আমার বন্ধু হয়ে গেলেন। রবিদার বাড়ি হয়ে গেল ‘সেকেন্ড হোম’। যখন খুশি যেতাম-আসতাম। এইভাবেই রবিদা আমার বন্ধু হয়ে গেলেন। তখন দু-তিনদিন অন্তর অন্তর কথা হত।

    কোন কোন ছবিতে রবিদার সঙ্গে একসঙ্গে কাজ করেছি, তাও আর মনে পড়ে না। কারণ, রবিদা আমার যতটা না সহকর্মী ছিলেন, তার চেয়ে অনেক বেশি ছিলেন বন্ধু। প্রচুর ছবিতে একসঙ্গে অভিনয় করেছি তো বটেই, কিন্তু ওঁর সঙ্গে অভিনয় করা কোনও দৃশ্যের কথা, কেন জানি না, মনে পড়ছে না। যদিও খুবই মনে পড়ে ‘অরণ্যের দিনরাত্রি’-র সময়টা। আমি, রবিদা, সৌমিত্র, শুভেন্দু—আমরা সকলে একসঙ্গে। অসম্ভব মজা হয়েছিল। সেই দৃশ্যটা এখনও মনে আছে—মেমরি গেম খেলার সময় রবিদা আমার কালো চশমাটা পরে বলছেন, ‘অতুল্য ঘোষ’। পুরো ইউনিটের সঙ্গে ছিপাদোহরে গিয়েছিলাম শুটিংয়ের জন্য। প্রচণ্ড গরম ছিল তখন। আমাকে থাকতে দেওয়া হয়েছিল একটা কুলার-লাগানো ঘরে। আর রবিদারা ঘুমোতেন গরমের মধ্যে। দিনের পর দিন শুটিংয়ে এসে বলতেন, ‘ভাপা হয়ে এসেছি।’ কিন্তু সময়টা খুব ভালো কেটেছিল। কাজের ফাঁকে ফাঁকে সাঁওতাল পল্লিতে চলে যেতাম। ওদের গান শুনতাম, নাচ দেখতাম, কখনও কখনও নাচতামও সবাই মিলে। আসলে রবিদার সঙ্গে কাজ করা নয়, মনে পড়ে কাজের বাইরে কাটানো সময়গুলোর কথা। একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়া, প্রচুর প্রচুর আড্ডা মারা, সাহিত্য পড়া, নাটক আলোচনা, সিনেমা দেখা—আমার স্মৃতিতে এগুলোই অনেক বেশি জীবন্ত। ‘অরণ্যের দিনরাত্রি’-র শুটিং সেরে ফেরার সময় যেমন রাঁচি স্টেশনে এক বিশাল জনতা, তা প্রায় পাঁচ-ছ’শো লোকের হবে, আমাদের ট্রেন আটকে দিয়েছিল। সম্ভবত আমাকে দেখার জন্যেই। তখন সবে ‘আরাধনা’ রিলিজ করেছে। লোকেরা লাইনের ওপরে শুয়ে পড়েছিল। রবিদারা সকলে মিলে স্থানীয় লোকেদের বুঝিয়ে শুনিয়ে বলাতে ছাড়া পেয়েছিলাম। এমন কত যে স্মৃতি।

    রবিদা আমার বন্ধু ছিলেন—এটুকু বললে কতখানি বলা হয় জানি না। যদিও ওঁর সঙ্গে আমার নিয়মিত চিঠি লেখালেখি বা ফোন করা… তেমন কিছু ছিল না। কিন্তু রবিদার মৃত্যুর পরে মনে হয়েছিল, আমার এক বন্ধুকে আমি হারালাম। আসলে যোগাযোগ রাখাটাই জরুরি নয়। এখন যদি আমি চলে যেতাম, উনি রয়ে যেতেন, আমি নিশ্চিত, রবিদাও আমার মতো করেই আমার সম্বন্ধে ভাবতেন। রবিদার কাছে আমার এবং আমার কাছে রবিদার—বরাবরই একটা আলাদা জায়গা ছিল। আমার জীবনের প্রত্যেকটা মাইলস্টোনঃ টাইগারের সঙ্গে বিয়ে, সঈফের জন্ম—প্রতিটায় রবিদা নিজের মতো করে শরিক হয়েছেন।

    মানুষ রবিদাকে দেখার একটা ঘটনা আমায় ছুঁয়ে গিয়েছিল। যখন ওঁর ভগ্নিপতি মারা গেলেন। সম্ভবত জলে ডুবে মারা গিয়েছিলেন। এবং রবিদা ওঁর পরিবারের পুরো দায়দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। স্বেচ্ছায়। আরও একটা ব্যাপার ছিল রবিদার মধ্যে। অনেকদিন নাটকের জগতে কাজ করেছেন। কিন্তু কখনও নাটকের জগতের রাজনীতিতে নিজেকে জড়াননি। এবং টাকাপয়সার প্রতি অনীহা, তখন যেটা একটা ফ্যাশান ছিল, তেমন আরোপিত কিছু রবিদার মধ্যে আমি দেখিনি। আসলে রবিদার শিকড়টা ছিল বাস্তবের মাটিতে। সেটা বোঝা যেত ওঁর পরিচয়ের গণ্ডি দিয়েও। কত ছড়ানো জগৎ যে ছিল ওঁর বন্ধুত্বের। শুধু সিনেমার লোকেরা নন। ডাক্তার, ব্যবসায়ী, শিল্পপতি, এগজিকিউটিভ—কে নয়? মনে পড়ে, যখন আমার দাঁতের সমস্যা হয়েছিল, রবিদাই ডেন্টিস্টের কাছে নিয়ে গিয়েছিলেন। রবিদা সকলের সঙ্গে সমানভাবে মিশতে পারতেন। অনায়াসে। যেমন টাইগারের সঙ্গে যখন প্রথম দেখা হল। কোনও ইগো দেখিনি। ওই অনেকে যেমন করেন কমপ্লেক্স থেকে—তুমি ক্রিকেটার, তা হলে আমিও বাপু অভিনেতা। টাইগারেরও তাই খুব ভালো লাগত রবিদাকে। পারস্পরিক শ্রদ্ধা ছিল। বাইরের লোকের মধ্যে রবিদাই ওঁকে ‘টাইগার’ বলতেন। টাইগারকে বিয়ে করেছি শুনেও খুব খুশি হয়েছিলেন। আসলে আমার কোনও কাজ নিয়েই রবিদা কখনও সমালোচনা করেননি। ১৯৬৩ সালে আমি যখন মুম্বই (তখন বোম্বাই) যাওয়ার সিদ্ধান্ত নিলাম, মানিকদা (সত্যজিৎ রায়) একটু ক্ষুব্ধ হয়েছিলেন। রবিদা কিন্তু আমায় সমর্থন করেছিলেন। সঈফের বিয়ের সময় চিন্তিত হয়ে ফোন করেছিলাম ওঁকে। উনি বলেছিলেন, ‘চিন্তা কোরো না। সব ঠিক হয়ে যাবে।’ সাহস দিয়েছিলেন। আমি যে মুম্বইতে প্রতিষ্ঠা পেয়েছিলাম তাতে রবিদা খুবই সন্তুষ্ট হয়েছিলেন।

    রবিদার সঙ্গে সঙ্গে সেই সময়গুলোও যেন হারিয়ে গেল। সেই সময়, যখন কোনও টেনশন ছিল না। পারস্পরিক বিশ্বাস ছিল প্রবল। কত বড়ো ছিলেন রবিদা আমার চেয়ে? ১২/১৩ বছরের হবে। কিন্তু আমার সব সময়েই মনে হত, উনি আমার চেয়ে অনেক বড়ো। আসলে যখন আপনার নিজের বয়সই ১৫ বা ১৬, তখন ১০ বছরের বড়ো একজনকেই অনেক বড়ো বলে মনে হয়। তাই রবিদার প্রতি আমার শ্রদ্ধা ছিল, সম্ভ্রম ছিল। কিন্তু আবার দূরত্বটা ছিল না। যেমন ছিল মানিকদার সঙ্গে। মানিকদা এলেই আমাদের কথা বন্ধ হয়ে যেত, উঠে দাঁড়াতাম। মানিকদাকে আমি দেখতাম শুধু শ্রদ্ধা নিয়েই। একজন শিক্ষকের মতো। এক আকাশছোঁয়া ব্যক্তিত্বের মতো। কিন্তু বংশীদা (বংশী সেনগুপ্ত), রবিদা ছিলেন বন্ধুর মতো, যাঁদের সঙ্গে নানারকম হাসিঠাট্টাও করা যায়। কোথায় বুদ্ধিজীবী মানসিকতার কমল মজুমদার, কোথায় আমি—সদ্য কনভেন্ট স্কুল পাস করা মেয়ে, আর কোথায় মানিকদা—সবার সঙ্গেই তিনি তাল মেলাতে পারতেন।

    তবে সবচেয়ে বেশি জমত উৎপলদার (উৎপল দত্ত) সঙ্গে। রবিদা ছিলেন এক নিখাদ উৎপল-ফ্যান। অনেক সময়েই আমরা অন্য অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে আলোচনা করেছি। নটী বিনোদিনী, গ্রেটা গার্বো, ব্র্যান্ডো, পল মুনি, সুচিত্রা সেন, ছবি বিশ্বাস, শিশির ভাদুড়িকে নিয়ে আলোচনা হত। তবে সবসময়েই রবিদার আলোচনায় সবচেয়ে বেশি সময় পেতেন উৎপল দত্ত। ওঁর জন্য রবিদার মনে সবসময়েই একটা আলাদা জায়গা ছিল।

    অনেকেই হয়তো বলবেন, অভিনেতা হিসেবে রবিদাকে আমি কোথায় রাখি? বলতে পারব না। কারণ, রবিদার কাজের মূল্যায়ণ করা আমার পক্ষে সম্ভব নয়, ওটা আমার কাজও নয়। রবিদা বা মানিকদাকে যখন প্রথম দেখেছি, আমি তখন নেহাতই খুকি। বয়:সন্ধির সময় সেটা। তাঁদের কাজের মূল্যায়ণ আমি কী করে করব? ওঁরা যা করেছেন, যা বলেছেন, সেটাই ঠিক। ওঁর সঙ্গে তো আমি আর কাজ নিয়ে তর্ক করার মতো কোনও জায়গায় ছিলাম না। হয়তো অমল পালেকরের সঙ্গে করতে পারতাম, বাসু ভট্টাচার্যের সঙ্গেও। বা অন্য কোনও সহকর্মীর সঙ্গে। কিন্তু রবিদার সঙ্গে নয়।

    শেষ দেখা হয়েছিল অনেক বছর আগে। যখন ‘আই উইটনেস’ ভিডিয়ো ম্যাগাজিনে মানিকদাকে নিয়ে তথ্যচিত্র তোলার সময় রবিদার ইন্টারভিউ করেছিলাম। বৈশাখীকেও সেই প্রথম দেখলাম। তারপর আরও একবার বোধহয় দেখা হয়েছিল কলকাতায়? নাকি এখানে? রবিদাই বোধহয় দিল্লি এসেছিলেন। ইসমাইল মার্চেন্ট যখন সৌমিত্রকে নিয়ে ছবি করছিলেন, তখন কলকাতায় গিয়েছিলাম। টেকনিশিয়ান স্টুডিয়োতে গেলাম। তপনকাকু, সৌমেন্দু, সৌমিত্র অনেকের সঙ্গেই দেখা হল। রবিদা সেইদিনই স্টুডিয়োতে আসেননি। রবিদাকে নিয়ে আলোচনা হল অনেকের সঙ্গেই। কিন্তু রবিদার সঙ্গে দেখা আর হল না। এখন মনে হয়, তখন যদি একবার দেখা করে আসতাম। রবিদার মৃত্যুর খবরটা পাই সকালের কাগজে। টাইগার পড়ে শুনিয়েছিল। কতটা আঘাত পেয়েছিলাম সেটা বোঝানো মুশকিল; কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মনে হয়েছিল, কাজ করতে করতে সেট থেকে চলে যাওয়া; এটা রবিদাকেই মানায়। ওঁকে যতটা চিনতাম, অথর্ব হয়ে অন্যের মুখ চেয়ে বেঁচে থাকার পক্ষপাতী ছিলেন না। যেতে হলে এইভাবে যাওয়া উচিত বোধহয়। স্বচ্ছন্দে, প্রায় বিনা যন্ত্রণায়।

    এত স্মৃতি যে কোনও একটার কথা মনে করে বলতে পারি না। শুধু বলতে পারি, রবিদা ছিলেন একজন অত্যন্ত ভালো মনের মানুষ। যদি তাঁর চরিত্রে অন্য কোনও দিকও থাকে, জানি না। জানতে চাইও না। আমার সামনে কেউ কখনও রবিদাকে অভিনেতা বা মানুষ হিসেবে খারাপ বলেননি। কারণ, সকলেই জানতেন রবিদা আমার বিশেষ বন্ধু। বন্ধুত্বের সুবাদে আমরা কিন্তু একে অন্যকে পেশাদারি প্রয়োজনে কোনওদিন ব্যবহার করিনি। আমাদের বন্ধুত্ব শেষ পর্যন্ত অটুট ছিল। যোগাযোগ ছিল না? তাতে কী? রবিদা সবসময়েই আমার কাছে ছিলেন। এখনই যদি আমার সামনে এসে দাঁড়ান, নিশ্চিত জানবেন, শুরু করতে পারব আবার শেষ দেখা হওয়ার সময় থেকে।

    লেখার প্রথমেই বলেছিলাম না, রবিদা আমার কাছে একটা সময়ের নাম। ওটাই আসল। যখন আমরা মধ্যবয়সে পৌঁছই, তখন আচমকাই অতীতটা আমাদের কাছে অনেক দামি হয়ে পড়ে। তখনকার মানুষেরা একের পর এক চলে যেতে থাকলে মনে হয়, সেই দিনগুলোও যেন জীবন থেকে মুছে যাচ্ছে। মনে হয়, সেই সময়গুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে।

    রবিদা, আমার একান্ত নিজের বন্ধু, আপনজন, সেই সময়টা সঙ্গে নিয়ে চলে গিয়েছেন।

    প্রদ্যোতকুমার ভদ্র ও রানা দাস সম্পাদিত ‘রবি ঘোষ স্মারক সংকলন’ (রবি ঘোষ স্মৃতি সংসদ, ৪ ফেব্রুয়ারি ১৯৯৮) গ্রন্থ থেকে ডা. বারীণ রাযের অনুমতিক্রমে পুনর্মুদ্রিত।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদশন – অভিষেক সেনগুপ্ত
    Next Article হারিয়ে যাওয়া দিনগুলি মোর – উত্তমকুমার চট্টোপাধ্যায়

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }