Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আপনমনে – রবি ঘোষ

    লেখক এক পাতা গল্প201 Mins Read0
    ⤶ ⤷

    পেশাদারি মঞ্চ ও আমি

    পেশাদারি মঞ্চে প্রথম আসি ১৯৬৩/৬৪ সালে মিড উইকে ‘কর্ণার্জুন’১ নাটকে শকুনির পাট করতে। গায়ে তখনও গ্রুপ থিয়েটারের গন্ধ ঠিকরে বেরুচ্ছে। একটু বুদ্ধি খোঁজবার চেষ্টা করছিলাম শকুনির রোল-এ—ব্যাস কাত। দর্শক থেকে একজন বললে, ‘বাড়ি যা।’ মাত্র এগারো রাত্রির পর ছেড়ে দিলাম। তখনকার দিনের আকাদেমির ডিন প্রফেসার সাধন ভট্টাচার্য আমার ইন্টারপ্রিটেসানের খুব প্রশংসা করেছিলেন লিখিতভাবে।

    তারপর বেশ কয়েক বছর পর কাশী বিশ্বনাথ মঞ্চে আবার যাই ‘সওদাগর’ নাটক করতে। প্রধান নারী চরিত্রে ছিলেন তৃপ্তি মিত্র। পরিবেশটা বেশ সুন্দর—নাটকটাও সাদামাটা কিন্তু চলল না। শুনলাম পেশাদারি মঞ্চের প্যাঁচপয়জার নাকি এতে নেই। এই সময় দুটো প্যাঁচ বাজার-চলতি ছিল। একটা প্রচণ্ড নাটকীয়তা কাম ক্যাবারে, অন্যটা আলোর প্যাঁচ। যাক এটাও চুকল।

    তারপর দীর্ঘদিন থিয়েটার করিনি। ১৯৭৩/৭৪ সালে সমর মুখার্জির অনুরোধে থিয়েটারে নামলাম নিয়মিতভাবে। নাটক ‘বিবর’। তারপর করলাম ‘ছদ্মবেশী’ রংমহলে। তারপর এলাম ‘শ্রীমতী ভয়ঙ্করী’ করতে বিজন থিয়েটারে। এবার মালিক গ্রুপ থিয়েটার। এটা চলার পর কিছুদিন ‘শ্রীমতী ভয়ঙ্করী’ করলাম দক্ষিণ কলকাতায় সুজাতা সদনে। ১৯৮৪/৮৫-তে গেলাম সারকারিনায় ‘কনেবিভ্রাট’ করতে। ১৯৮৬-তে সারকারিনায় আবার নামালাম বিপরীতমুখী এক নাটক—’ছায়ানট’। চলল না বা চালানো হল না। বোধহয় পেশাদারি মঞ্চ সম্পর্কে খানিকটা অভিজ্ঞতা আমার হয়েছে। এবং যেটুকু ধ্যানধারণা হয়েছে তার ভিত্তিতেই কিছু মন্তব্য করব।

    মালিকের চরিত্র

    কদাচ পেশাদারি মঞ্চে একজন, সুস্থ-শিক্ষিত-রুচিবান মালিক মেলে। অন্তত আমার ক্ষেত্রে তাই জুটেছে। জমিদারদের পৃষ্ঠপোষকতায় একদা পেশাদারি মঞ্চগুলো গজিয়ে উঠেছিল। শুনেছি এই শ্রেণির লোকদের মধ্যে রুচিবোধ ছিল। তাঁরা আবার উচ্চাঙ্গ সংগীতও শুনতেন। পেশাদারি মঞ্চগুলো একদা ভরপুর ছিল বলিষ্ঠ অভিনেতা/অভিনেত্রীতে, বলিষ্ঠ নাটকে। এখন পেশাদারি মঞ্চ বেশিরভাগই চালায় স্থূল ব্যবসায়ীরা (traders)। এঁদের ব্যবসার মধ্যে ধর্ম একটাই—যেনতেনপ্রকারেণ টাকা প্রচুর লাভ করা। কিন্তু সেই লাভের টাকা কখনই তাঁরা খরচ করেন না থিয়েটারের কোনও উন্নতিকল্পে। এক্ষেত্রে একমাত্র বিরল ছিলেন সলিল মিত্র মহাশয়। এই ভদ্রলোক ভদ্র থিয়েটার ব্যবসায় বহুকাল ছিলেন। পরিস্থিতির বিপাকে পড়ে তিনি থিয়েটার ত্যাগ করে চলে গেলেন। ‘বিবর’-এর মালিকরা একদা আমায় পাগল করে দিয়েছিলেন একটা ক্যাবারে নাচ ব্যবহারের জন্য। কিন্তু পারিনি। কোনও কোনও মালিককে দেখেছি যে কিছুদিনের জন্য একটু ইয়ার্কি মারতে এলেন থিয়েটার ব্যবসা নিয়ে। এটা ঘটেছিল ‘ছদ্মবেশী’ নাটকে। এই শ্রেণির লোকেরা বোঝেন না যে, পরিশ্রমটা হয় কেবলই কলাকুশলীদের। যেন মনে হয়, এঁদের হাবভাব এইরকম—কিছু উদ্বৃত্ত টাকা রেসের মাঠে না ঢেলে; ঢাললাম থিয়েটারে। একটু আর্টও করা হল কিন্তু টাকাও এল। থিয়েটারকে ভালোবেসে বোধহয় বর্তমানে কেউই আসেন না।

    তবুও বলব ‘কনেবিভ্রাট’-এর প্রশান্ত বসু সুস্থ ব্যবসা করতে এসেছিলেন। কিন্তু সারকারিনার ভয়ানক চক্র তাঁকে দ্বিতীয়বার থাকতে দিল না। আর দুইজনকে পেয়েছিলাম সুস্থ এবং কিঞ্চিৎ পরিমাণে রুচিবান। তাঁরা হচ্ছেন বীথি গঙ্গোপাধ্যায় এবং উত্তম ঘোষ। সর্বশেষ সারকারিনায় যাঁদের পেলাম তাঁরা অতীব নীচ প্রকৃতির। প্রায় দু’বছরের ওপর সারকারিনায় থেকে বুঝলাম না, এই থিয়েটারের মালিক কারা বা কে! অথচ এই শহরের ওপর বামফ্রন্ট সরকার থাকা সত্বেও এমন একটা বেআইনি থিয়েটার দিনের পর দিন চলছে। আমার মনে হয়, থিয়েটার ব্যবসা নিয়ে পয়সাওয়ালা মানুষরা ভাবেনই না। প্রকৃত ব্যবসায়ীরা এই ব্যবসায় পা বাড়ালে হয়তো চেহারাটা ফিরলেও ফিরতে পারে। পৃথিবীর সব দেশেই তাই হয়েছে।

    আর একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল থিয়েটার ইউনিটের হয়ে ‘শ্রীমতী ভয়ঙ্করী’ করতে এসে। গ্রুপ থিয়েটার যতদিন লড়াই করে বেশ থাকে। টাকার মুখ দেখলেই এঁদের সর্বনাশ। হলও তাই। ‘শ্রীমতী ভয়ঙ্করী’র প্রভূত টাকা ওদের তছনছ করে দিল। শেখর চ্যাটার্জি আমার পুরোনো সহযোদ্ধা। তাই তাঁর অনুরোধেই গিয়েছিলাম। সরকার গ্রুপ থিয়েটারকে সব রকমের সুযোগ-সুবিধা দিয়ে থাকেন। একমাত্র তফাত সেই থিয়েটারে যেটা অভিনেতারা চালায় মালিক হয়ে। মাত্র এইসব জায়গায় পাওয়া যায় সত্যিকারের সুস্থ পেশাদারি মঞ্চের পরিবেশ। এক্ষেত্রে একমাত্র অগ্রণী হচ্ছে তপন থিয়েটার। শ্যামবাজার পাড়ায় ‘ছায়ানট’ নাটক নামানোয় বেশ কিছু ব্যক্তি সাধুবাদ দিয়েছিলেন কিন্তু আমি জানতাম এর দশা কী হবে। আসলে পেশাদারি মঞ্চের মালিক আমার মাধ্যমে বারো লক্ষ টাকা লাভ করতে ভালোবাসেন। কিন্তু ভালোবেসে আমার জন্য বারো পয়সা নষ্ট করতে রাজি নন। কারণ এঁরা বেশিরভাগই দোকানদারি বৃত্তির মানুষ।

    দর্শকের চেহারা

    পেশাদারি মঞ্চে দর্শক হচ্ছে হেটোরোজিনিয়াস। অর্থাৎ মাস দর্শকই এখানে বেশি। এই দর্শকরা আসেন কেবলই মজা পাবার জন্য। মজাটা এবার আপনি যেভাবেই পরিবেশন করুন। কোনও জ্ঞান বা তত্বকথা শুনতে এখানে কেউ আসেন না। স্রেফ আড়াই ঘণ্টা আমাকে জমিয়ে রাখুন—এটাই পেশাদারি মঞ্চের দর্শকের মূল চাহিদা। তবে কিছু সংখ্যক দর্শক চান একটু ভালো—সাহিত্যনির্ভর, সু-অভিনয়ী নাটকও হোক। এঁদের সংখ্যা এত কম যে তাতে নির্ভর করে ব্যবসা চলে না। গত দশ/পনেরো বছরে পেশাদারি মঞ্চের দর্শকের চেহারা একেবারে বদলে গেছে। মঞ্চে বায়োস্কোপের কোনও লোককে দেখাটাই তাঁদের মূল বাসনা—তার সঙ্গে আর অন্য কিছু। অনবরত চারিদিকের পরিবেশ গোলমেলে হয়ে যাচ্ছে, যার জন্য সাধারণ মানুষের মনটাও হয়ে পড়ছে গোলমেলে। এই অবস্থায় ধীর স্থির কিছু দেখতে তাঁদের ভালো লাগে না। মাস দর্শক সম্পর্কে চ্যাপলিনের খুব সুন্দর একটা মন্তব্য আছে—’They are headless monsters’। এখন কেবলমাত্র থিয়েটারের দর্শক বলে কিছু নেই। এখন মুড়ি/মিছরি এক হয়ে গেছে। এখন সবাই এক জায়গায় ঢুকে যেতে পারে। সুতরাং দর্শককে দোষ দিয়ে কোনও লাভ নেই। কোনও জ্ঞান তারা আর শুনবে না—তারা চায় কেবলই কিক। আপনি যদি কিক-এর মাধ্যমে তাঁদের বেদ/বেদান্ত বোঝাতে চান ঠিক শুনবে। আসলে সবটাই অভ্যাস। অভ্যাসও এক ধরনের যোগ। এবার ভেবে নিন—সাধারণ দর্শকদের অভ্যাসটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এবং এর জন্য দায়ী কে বা কারা?

    সমালোচকদের চেহারা

    পেশাদারি মঞ্চের সমালোচকদের মন্তব্যের কোনও মূল্যই নেই। এঁদের কথা কেউ গ্রাহ্যই করে না। না মালিকশ্রেণি, না দর্শকবৃন্দ। যদি সত্যিই গ্রাহ্য করত, তাহলে পেশাদারি মঞ্চে এতদিনে যা সব হচ্ছে কিছুই চলত না। সমালোচকদের ডাকা হয় একটা নিয়মরক্ষা পালনের জন্য। এটা চলে আসছে বহুদিন যাবৎ—তাই ডাকা। সমালোচনা দিয়ে কোনও পেশাদারি মঞ্চের কোনও হিট নাটকের আরও উপকার হয়েছে বলে জানা নেই। Orson Wells২-এর ‘Moby Dick’ নাটকের সমালোচনা করেছিলেন Keneth Tynan৩। নাটকের Stage Decor,— lighting-music-অভিনয়— choreography সব কিছুর চূড়ান্ত প্রশংসা করলেন। শেষ লাইনে লিখলেন, ‘It’s very nice to stay under the Niagra falls for a while.’ অর্থাৎ imperfection-ও শিল্পের একটা অঙ্গ হওয়া উচিত। এটাই বোঝালেন।

    সুতরাং পেশাদারি মঞ্চ ইজ পেশাদারি অ্যান্ড পেশাদারি মঞ্চ। ৫০/৬০ দশকেও পেশাদারি মঞ্চের চেহারা ছিল অন্য রকমের। আজ তার অন্য রূপ।

    শিল্পীদের চেহারা

    এখানে যদি শিল্পী বিবর্তন বা আন্দোলনের কথা ভাবেন তাহলে সেটা হবে মূর্খতা। পেশাদারি মঞ্চে যেসব শিল্পীরা দর্শকের বাহবা একটু বেশি পান তাঁরাই একটু আনন্দ উপভোগ করেন এই যা। যাঁরা বাহবা পান না,— তাঁদেরও কিছু এসে যায় না। কারণ এটা তো চাকরি। দুশো/ তিনশো/হাজার নাইট চলা মানেই নিয়মিত মাইনে। আর তাহলে কী নিয়ে চিন্তা করবে! সুতরাং সবাই এই গড্ডলিকায় গা ভাসিয়ে দিয়ে নিশ্চিন্ত থাকেন। ভানুদা বলতেন, ‘ভাবনা-চিন্তাওয়ালা জিনিসপত্তর এখানে একটু কম করিস। ভাবনা-চিন্তাওয়ালা নাটকের জন্য অন্য জায়গা আছে।’ পেশাদারি মঞ্চে কাজ করা মানে স্রেফ চাকরি করা, মাধ্যম অবশ্য শিল্পকর্ম—এই যা!

    ‘রবি ঘোষ স্মারক সংকলন’ (প্রদ্যোতকুমার ভদ্র ও রানা দাস সম্পাদিত, ৪ ফেব্রুয়ারি, ১৯৯৮)

    টীকা

    ১) ‘কর্ণার্জুন’—অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের লেখা এক বিখ্যাত নাটক। প্রথম মঞ্চস্থ হয় ১৯২৩-এর ৩০ জুন স্টার থিয়েটারে। এই নাটকেই ‘বিকর্ণ’ চরিত্রে রূপদানের মধ্যে দিয়ে প্রথম মঞ্চে পা রাখেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। এছাড়া অন্য যাঁরা সেদিন অভিনয় করেন, তাঁদের মধ্যে অহীন্দ্র চৌধুরী, নরেশচন্দ্র মিত্র, তিনকড়ি চক্রবর্তী, নীহারবালা, নিভাননী প্রমুখ উল্লেখযোগ্য।

    ২) Orson Wells (১৯১৫-১৯৮৫)—আমেরিকার একজন প্রখ্যাত নাট্যকার-প্রযোজক-অভিনেতা। রেডিয়ো, থিয়েটার ও ছবির জগতে ছিলেন। ফেডেরাল থিয়েটার প্রোজেক্টে নতুনভাবে মঞ্চস্থ করেন ‘ম্যাকবেথ’। এছাড়া ‘The Cradle will rock’ (১৯৩৭), এইচ.জি. ওয়েলসের ‘The War of the Worlds’ ইত্যাদি উল্লেখযোগ্য। প্রথম চলচ্চিত্র—’Citizen Kane’ (১৯৪১)। ‘Moby Dick’ এনার একটি বিখ্যাত নাট্য প্রযোজনা।

    ৩) কেনেথ টুরান—১৯৪৬-এ জন্ম আমেরিকার এই নাট্য ও চিত্র সমালোচকের। দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের Master of Professional Writting Programme। এছাড়া, National Public Radio-র ‘মর্নিং এডিশন’-এর সঙ্গেও যুক্ত। ‘For the love of Movies : The Story of American Film Criticism’ নামক তথ্যচিত্রে ‘টাইটানিক’ ছবির পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে টুরানের তর্ক হয়েছিল। কারণ, ‘লস এঞ্জেলস টাইমস’ কাগজে (যেখানে টুরান ১৯৯১ সাল থেকে চিত্রসমালোচক হিসেবে যুক্ত ছিলেন) ‘টাইটানিক’ ছবিটির একটি বিরূপ সমালোচনা লিখেছিলেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদশন – অভিষেক সেনগুপ্ত
    Next Article হারিয়ে যাওয়া দিনগুলি মোর – উত্তমকুমার চট্টোপাধ্যায়

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }